Combined Board সমন্বিত বোর্ড ২০২৬ (অনিয়মিত)

709টি প্রশ্ন

  1. 401.

    কমপক্ষে কত সময় প্রিমিয়াম দেওয়ার পর সমর্পণ মূল্য পরিশোধ করা হয়?

  2. 402.

    বাংলাদেশের ব্যাংকিং কোম্পানি আইন কত সালের?

  3. 403.

    ব্যাংক ব্যবসায়ের উন্নয়নে সর্বাধিক ভূমিকা রেখেছিল কে?

  4. 404.

    একটা বাণিজ্যিক ব্যাংকের কাজ হলো—
    i. আমানত গ্রহণ করা
    ii. ঝুঁকি বণ্টন করা
    iii. ঋণদান করা
    নিচের কোনটি সঠিক?

  5. 405.

    একটা দেশের অর্থনৈতিক অবস্থার প্রাককেন্দ্র বলা হয় কোনটিকে?

  6. 406.

    রোস্তম ট্রাক ড্রাইভার। সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে পড়ে। সংসারের একমাত্র ব্যক্তির পঙ্গুত্ববরণে সংসারে প্রচণ্ড অভাব অনটন দেখা দেয়। স্ত্রী জমিলা উপায়ান্তর না দেখে মেয়েকে স্বামীর দেখভালের ভার অর্পণ করে বিদেশে চলে যায়। তার বিদেশে যাওয়াকে এলাকার লোক পছন্দ না করে নানারকম কুৎসা রটনা করতে থাকে। বিদেশ থেকে কিছু টাকা-পয়সা জমিয়ে ফিরে এলে এলাকাবাসী তাকে বিচার করে এলাকা ছাড়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু জমিলা বেঁকে বসে, বলে মরতে হয় এখানেই মরব তবুও স্বামীকে ছেড়ে যাব না।

  7. 407.

    বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই বন্ধু রমজানের ছুটিতে গ্রামে গেল। শুক্রবার মসজিদে খুতবায় খতিব বললেন, "রমজানে দান খয়রাতে ছওয়াব বহুগুণ বেশি। এ সুযোগ আমাদের হাতছাড়া করা উচিত নয়।" একথা শুনে সগীর নিজের জমানো টাকা দিয়ে দশটি পরিবারকে ইফতার সামগ্রী কিনে দিল। অন্যদিকে তার বন্ধু তামিল ঈদের পরে জমা টাকা দিয়ে অসহায় ভিক্ষুককে ভ্যান কিনে দিল। তামিল লোকটিকে বললো, "হাতপাতার চেয়ে নিজে কর্ম করে খেলে বেশি ভালো থাকা যায়।" লোকটি এখন ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছে।

  8. 408.

    নৌকাডুবিতে নিহত বাবা-মা'র একমাত্র কন্যা সখিনা ফুফুর কাছে আশ্রয় নেয়। বড় হলে বিয়ে হয় এক পরিবহন শ্রমিকের সাথে। মাতাল স্বামী মধ্যরাতে বাড়ি ফিরে নানা ছলছুতোয় অত্যাচার করে। অত্যাচারের মাত্রা ক্রমশ বেড়ে গেলে সখিনা একদিন পালাতে যেয়ে ঘটনাক্রমে আবার ফুফুর কাছে ফিরে আসে। ফুফুও পরম যত্নে আগলে রাখে। মাতাল স্বামী এবং কুসংস্কারাচ্ছন্ন সমাজের কুনজর থেকে রক্ষার জন্য ফুফু মাঝে-মধ্যেই অগ্নিমূর্তি ধারণ করে।

  9. 409.

    দেশে মুক্তিযুদ্ধ চলছে। হাবু মিঞা দেশের স্বাধীনতা চাইলেও সাহসের অভাবে যুদ্ধে যোগদান করেনি। একদিন মধ্যরাতে একদল মুক্তিযোদ্ধা তার বাসায় এসে আশ্রয় নেয়। ভোর হওয়ার আগেই চলে যাওয়ার সময় ভুল করে জুতা বদল করে রেখে যায়। সেই জুতা জোড়া পরে বাজারে যাবার সময় হাবু মিঞা এক নতুন চেতনায় উদ্দীপ্ত হয়। সিদ্ধান্ত নেয় যুদ্ধে যোগদান করবে।

  10. 410.

    উজান কলেজপড়ুয়া ছাত্র। সে মানবিক, অসহায় মানুষকে ভালোবাসে এবং বুকে টেনে নেয়। এদিকে মহাজন যারেতারে ঠকায়, নির্যাতন করে, কিন্তু উজানকে ঠিকমতো হিসাব বুঝিয়ে না দিলে উজান প্রতিবাদে ফেটে পড়ে। এই ভয়ে মহাজন তটস্থ থাকে। এক রাতে প্রতিবেশীর বাসায় ডাকাত পড়লে প্রতিবেশী চিৎকার করতে থাকে। চিৎকার শোনামাত্র উজান একাই কৌশলে ডাকাতদের বন্দী করে ফেলে। সে বলে, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। এতে জীবন যাক আর থাক। কোনো আপস নয়।

  11. 411.

    চারিদিকে বসন্তের হাওয়া বইছে, কৃষ্ণচূড়ার ডালে লেগেছে লালের আগুন। কোকিলের কুহুতানে মুখরিত সবাইকে উৎসবে মেতে ওঠার আহ্বান জানাচ্ছে। তরুণী মীরা জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে দেখছে। কিন্তু তার মনে কোনো আনন্দ নেই। গত বছর এ বসন্তেই সে তার মমতাময়ী মাকে হারিয়েছে। বান্ধবীরা তাকে বাসন্তী সাজে সেজে উৎসবে যেতে বললেও মীরা উদাসীনভাবে তাকিয়ে থাকে।

  12. 412.

    রূপান্তর ভাল ছেলে বলে এলাকায় ব্যাপক পরিচিতি পেয়েছে। সে পরোপকারী ও প্রতিবাদীও বটে। অনেক অভিভাবককে বলতে শোনা যায়, "এমন ছেলে ঘরে ঘরে থাকলে দেশের চেহারায় আরও ইতিবাচক পরিবর্তন আসত।" তার প্রচুর বন্ধু-বান্ধব ছিল। হঠাৎ তারাই একদিন বাড়িতে এসে হাজির। বলে, চল্ বেড়াতে যাই। সে গেল তাদের সঙ্গে কিন্তু একি হলো তার! বেড়ানো শেষে বাড়ি ফিরলে দেখা গেল, রূপান্তর যেন পুরো রূপান্তরিত হয়ে গেছে। সারাক্ষণ নেশায় বুঁদ হয়ে থাকে এবং তার আচরণ অত্যন্ত বেপরোয়া।

  13. 413.

    নিঃসন্তান সাহেরা স্বামী ও সংসার নিয়ে ব্যতিব্যস্ত। স্বামী বশির খাঁ অত্যন্ত প্রতাপশালী। সাত গ্রাম চড়িয়ে বেড়ায়। অন্যের সন্তান দেখে তার বুকটা হাহাকার করে, সাহেরারও তাই। বন্ধ্যা অপবাদ নিয়ে ঘুরে বেড়ায় সে। এদিকে স্বামী বশির খাঁ সন্তানের জন্য দ্বিতীয় বিয়ের অনুমতি চায় সাহেরার কাছে। সাহেরা কিছুক্ষণ চুপ থেকে পরে বলে, "আগে কে বন্ধ্যা সেটা প্রমাণিত হোক, তারপর বিয়ের প্রসঙ্গ।"

  14. 414.

    আবির ডাক্তারি পাস করে গ্রামে ফিরে আসে। উদ্দেশ্য স্বল্প টাকা ও মানবিক সেবা দিয়ে রোগীকে সুস্থ করে তোলা। তার মহৎ উদ্দেশ্যের কথা জানতে পেরে এলাকার রোগীরা ভিড় করতে থাকে। ওদিকে হাতুড়ে ডাক্তারদের মাথায় হাত। দিনে দিনে তাদের রোগী কমতে-কমতে প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। ভবিষ্যতের কথা চিন্তা করে হাতুড়ে ডাক্তাররা নানারকম ফন্দিফিকির আঁটতে থাকে। অবশেষে ডাক্তার আবিরের চরিত্রে কলঙ্ক রটিয়ে তাকে গ্রামছাড়া করে।

  15. 415.

    একটি একান্নবর্তী পরিবারের কর্তা জামিল হোসেনকে নানাদিকে খেয়াল রাখতে হয়। তিনি ছোট ভাইকে বিয়ে করান। ছোট বউ ঘরে আসার পর নানা ষড়যন্ত্র শুরু করে। সে বড় ভাই জামিল হোসেনের কর্তৃত্ব মেনে নিতে চায় না। তার স্বামীকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে। ঘরে অশান্তি ও বিশৃঙ্খলা দেখা দেয়। পরস্পরের মুখ দেখাদেখি বন্ধ হওয়ার উপক্রম। বিচক্ষণ বড় ভাই বুঝতে পেরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। ষড়যন্ত্রকারীর মুখোশ উন্মোচন করে তাকে ভালো হওয়ার সুযোগ দেন। ফলে একান্নবর্তী পরিবারের বন্ধন অটুট থাকে।

  16. 416.

    শাকিল ও নাফিজ বাল্যবন্ধু, দুজনের মধ্যে গলায় গলায় ভাব। অবস্থাসম্পন্ন নাফিজ একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করে, তাতে শাকিলকে ম্যানেজার নিয়োগ করে। নিয়োগ পাওয়ার পর শাকিল প্রতিষ্ঠানের টাকা নয়ছয় করে। বিষয়টি নাফিজ জানতে পেরে বন্ধুকে সতর্ক করে। শাকিল কথা দেয়, সে আর এ ধরনের অনিয়ম করবে না। নাফিজ সন্তুষ্ট হয়। নাফিজ ব্যবসায়ের কাজে বিদেশ গেলে শাকিল ষড়যন্ত্র করে প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেয়।

  17. 417.

    আবিদ তার বন্ধু অপেক্ষা যে সুবিধা পেতে পারে তা হলো—
    i. পরিচালক হতে পারবে
    ii. নির্দিষ্ট হারে সুদ পাওয়ার অধিকারী হবে
    iii. সিদ্ধান্ত গ্রহণে অংশ গ্রহণ করতে পারবে
    নিচের কোনটি সঠিক?

  18. 418.

    রিমন সাধারণ সভার চিঠি না পাওয়ার মুখ্য কারণ কী?

  19. 419.

    উদ্দীপকের ব্যবসায়টি কোন ধরনের?

  20. 420.

    বছর শেষে ৪৫,০০০ টাকা মুনাফা হলে নিশা কত টাকা পাবে?

  21. 421.

    জনাব আবিরের ব্যবসায়টি কোন ধরনের বাণিজ্য?

  22. 422.

    সমস্যাটির সমাধানে আবির সাহেবের করণীয় হলো—i. বিমা করাii. পরিবহন ব্যবস্থার উন্নয়ন করাiii. গুদামজাতকরণ ব্যবস্থার উন্নয়ন করানিচের কোনটি সঠিক?

  23. 423.

    ব্যবসায়ের প্রাথমিক কাজ কোনটি?

  24. 424.

    জনাব শাহরিয়ার নিজ এলাকায় দেশি ও বিদেশি গরুর সমন্বয়ে একটি খামার গড়ে তোলেন। সেখানে সংকরায়ণের মাধ্যমে নতুন প্রজাতির বাছুর উৎপাদন করেন। অন্যদিকে, জনাব অঞ্জন নিজ জমিতে গভীর নলকূপ স্থাপন করে পানি উত্তোলন করে তা নিজস্ব মেশিনে পরিশোধণ করেন। এ পানি গ্রামের বিভিন্ন বাড়িতে বিক্রি করেন। কিন্তু গ্রীষ্মকালে পানির স্তর নিচে নেমে যাওয়ায় ব্যবসায়টি সমস্যায় পড়ে।

  25. 425.

    ক্ষতিকর পলিথিন উৎপাদন ও ব্যবহারে যে সমস্যাগুলোর উদ্ভব হতে পারে তা হলো—i. সামাজিক দায়িত্বে অবহেলাii. ফুসফুসের সংক্রমণiii. মাটি দূষণনিচের কোনটি সঠিক?

  26. 426.

    দীর্ঘদিন বিদেশে অবস্থান করে দেশে ফিরে জনাব ইমতিয়াজ নিজস্ব অর্থায়নে একটি মাছের খামার স্থাপন করেন। তার খামারে উৎপাদিত মাছ ঢাকায় অবস্থিত ‘জলতরঙ্গ ফুড প্রোডাক্ট লিমিটেড’-এ পাঠানো হয়। প্রতিষ্ঠানটি আধুনিক যন্ত্রের সাহায্যে তা প্যাকেটজাত করে বিদেশে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১ হাজার লোক কর্মরত আছে এবং এটি সরকারকে প্রচুর রাজস্ব প্রদান করে।

  27. 427.

    নিচের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত?

  28. 428.

    জনাব সাইফুল নিজস্ব ট্রলার ও জাল নিয়ে সাগরে মাছ ধরে। হঠাৎ একদিন সামুদ্রিক ঝড়ে তার ট্রলার ও জাল হারিয়ে যায়। ফলে পরিবারটি অসহায় হয়ে পড়ে। পত্রিকায় পরিবারটির করুণ পরিণতির খবর পড়ে একটি বেসরকারি ব্যাংক তাকে সুদমুক্ত ঋণ প্রদান করে। ফলে তিনি নতুন করে ট্রলার ও জাল কিনে মাছ ধরা শুরু করেন।

  29. 429.

    জনাব তুহিন ও তার ৬ বন্ধু একত্রিত হয়ে লিখিত চুক্তির ভিত্তিতে পাঁচ বছরের জন্য একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেন। তারা প্রতিষ্ঠানটির নাম নিবন্ধকের অফিসে তালিকাভুক্ত করেছে। উক্ত সংগঠনের সদস্য রাসেল ব্যবসায় মূলধন বিনিয়োগ করলেও পরিচালনায় অংশগ্রহণ করেন না। সম্প্রতি জুয়েল নামে একজন গ্রাহকের নিকট ১ লক্ষ টাকা বকেয়া থাকায় তুহিন কোনভাবেই তা আদায় করতে পারছে না। এমতাবস্থায় অংশীদারগণ জুয়েলের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।

  30. 430.

    ভোলা জেলার চারদিকে নদী দ্বারা পরিবেষ্টিত থাকায় মৎস্য শিকার এ জেলার মানুষের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। উদ্দীপকের উল্লিখিত জেলার মানুষের জীবন ধারণ কোন পরিবেশ দ্বারা প্রভাবিত?

  31. 431.

    জনাব আশরাফ ১০ জন শ্রমিক নিয়ে নিজস্ব অর্থায়নে একটি তাঁত শিল্প কারখানা গড়ে তোলেন। তিনি গ্রাহক ও কর্মচারীদের সাথে সবসময় উত্তম ব্যবহার করেন এবং গ্রাহকদের রুচি ও চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করেন। সম্প্রতি গ্রাহক চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানে বিক্রির পরিমাণ বেড়ে যায় এবং জনাব আশরাফ আর্থিকভাবে লাভবান হন।

  32. 432.

    জনসংখ্যা ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?

  33. 433.

    রিপন, শোভন ও স্বপন অংশীদারিত্বের ভিত্তিতে একটি ব্যবসায় সংগঠন গড়ে তোলেন। মূলধন সরবরাহ ও মুনাফা বণ্টনের ক্ষেত্রে তারা নির্দিষ্ট বিধি মেনে চলেন। কিছুদিন পর রিপন মারা গেলে তার ১৫ বছরের ছেলে মোহনকে ব্যবসায় অন্তর্ভুক্ত করা হয়। অপরদিকে, বছর খানেক পর স্বপনের যাবতীয় সম্পত্তি আদালত বাজেয়াপ্ত করে। তাদের ব্যবসায়টি এখন ঝুঁকির সম্মুখীন।

  34. 434.

    ব্যবসায়ের রাজনৈতিক পরিবেশের উপাদান হলো—

  35. 435.

    মাহতাব সাহেব নতুন একটি সংগঠন গড়ে তোলার বিষয়ে একজন শিল্প বিশেষজ্ঞের পরামর্শ নিতে গেলেন। শিল্প বিশেষজ্ঞ এমন একটি সংগঠনের ধারণা দেন যেখানে দুটি গুরুত্বপূর্ণ দলিল তৈরি করা অপরিহার্য। প্রথম দলিলে প্রতিষ্ঠানের নাম, নিবন্ধিত অফিস, উদ্দেশ্য, মূলধন ও সদস্যদের দায় লিপিবদ্ধ থাকে। দ্বিতীয় দলিলে দৈনন্দিন কার্য পরিচালনা, পরিচালক সংক্রান্ত নিয়মাবলি এবং শেয়ার মালিক সংক্রান্ত বিষয়ের উল্লেখ থাকে।

  36. 436.

    ভোক্তা সমবায় সমিতিতে সদস্যদের মধ্যে লভ্যাংশ কোন অনুপাতে বণ্টিত হয়?

  37. 437.

    হবিগঞ্জের চা চাষিরা একত্রিত হয়ে “পদ্মা সমিতি” নামে একটি সমিতি গঠন করে। অন্যদিকে, চাঁদপুরের মৎস্য চাষিরা “মেঘনা সমিতি” নামে একটি সমবায় সমিতি গড়ে তোলে। গত বছর উভয় সমবায় সমিতির ১,০০,০০০ টাকা করে মুনাফা অর্জন করে। “পদ্মা সমিতিটি” জমাকৃত সঞ্চয় থেকে ঋণ সুবিধা না দিলেও “মেঘনা সমিতিটি” তার সদস্যদের ঋণ সুবিধা প্রদান করে।

  38. 438.

    একমালিকানা ব্যবসায়ের দায় কীরূপ?

  39. 439.

    জনাব তারিফ ও তার পাঁচ বন্ধু মিলে আইনের ভিত্তিতে একটি কোম্পানি গড়ে তোলেন। অপরদিকে, জনাব সাকিব একশত সদস্য নিয়ে অন্য একটি কোম্পানি গড়ে তোলেন। জনাব তারিফের কোম্পানিতে জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয় নিষিদ্ধ থাকলেও জনাব সাকিফের কোম্পানির ক্ষেত্রে এ ধরনের নিষেধাজ্ঞা নেই।

  40. 440.

    একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো—
    i. চিরন্তন অস্তিত্ব
    ii. অসীম দায়
    iii. কৃত্রিম সত্তা
    নিচের কোনটি সঠিক?

  41. 441.

    আদার মৌসুমে শ্রমিকের অভাব দেখা দেয়ায় রংপুরের কৃষকরা সবাই মিলে প্রত্যেকের আদা সংগ্রহ করে দেয়। এভাবে একসাথে কাজ করতে গিয়ে তারা পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার জন্য একটি সমবায় সমিতি গঠনের সিদ্ধান্ত নেয়। এ উদ্দেশ্যে তারা নিজেদের মধ্য থেকে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে উপবিধি তৈরি করে। প্রয়োজনীয় কাগজপত্রসহ উপবিধিটি নিবন্ধক অফিসে জমা দিলে তিনি সমিতিটি নিবন্ধনে আপত্তি জানান।

  42. 442.

    কে একমালিকানা ব্যবসায়ের পুঁজি সরবরাহ করে?

  43. 443.

    মি. কবির ও জাকির নিজ এলাকায় চালের ব্যবসায় করেন। কবির ন্যায্যমূল্যে মানসম্মত চাল বিক্রয় করেন। ফলে তার ব্যবসায়িক সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে জাকির অধিক মুনাফার আশায় ভাল ও মন্দ চাল মিশ্রিত করে তুলনামূলকভাবে কম মূল্যে চাল বিক্রয় করেন। চালের মান নিম্নমানের হওয়ায় দিন দিন জাকিরের চালের ক্রেতা হ্রাস পেতে থাকে এবং একসময় তা বন্ধ হয়ে যায়।

  44. 444.

    কোন ধরনের ব্যবসায়ে গ্রাহকের সাথে সরাসরি সম্পর্ক স্থাপিত হয়?

  45. 445.

    অংশীদারি ব্যবসায়ের বাধ্যতামূলক বিলোপসাধন তখনই ঘটে যখন—

  46. 446.

    রুনি, রিপা ও জেনি তিন বন্ধু মিলে একটি অংশীদারি ব্যবসায় শুরু করে। রুনি ২,৫০,০০০ টাকা, রিপা ৪,০০,০০০ টাকা বিনিয়োগ করলেও জেনি ব্যবসায়ে কোনো অর্থ বিনিয়োগ করেনি। উদ্দীপকের জেনি কোন ধরনের অংশীদার?

  47. 447.

    শব্দ দূষণের ফলে নিচের কোন সমস্যাটি সৃষ্টি হয়?

  48. 448.

    শুধু লিখিত বিজ্ঞপ্তির দ্বারা কোন ধরনের অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধিত হয়?

  49. 449.

    বাংলাদেশ কৃষি প্রধান দেশ হিসেবে গড়ে ওঠার পিছে ব্যবসায় পরিবেশের কোন উপাদানটির প্রভাব সর্বাধিক?

  50. 450.

    বাংলাদেশে সর্বপ্রথম কত সালে কোম্পানি আইন পাশ হয়?