Jashore Board যশোর বোর্ড ২০২২
651টি প্রশ্ন
- 551.
কোনটি ইলেকট্রনীয় পরিবাহী?
- 552.
নিচের কোনটি লুইস এসিড?
- 553.
1010 গ্রাম FeSO4FeSO_4 কে জারিত করতে কত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন?
- 554.
গ্রিন হাউস গ্যাসের মধ্যে নিচের কোনটি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে?
- 555.
HSO4−HSO_4^- এর অনুবন্ধী ক্ষারক কোনটি?
- 556.
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
4.1.
যেকোনো পাঁচটি শব্দের পারিভাষিক রূপ লেখো:
Autonomous, Ethics, fine-Arts, Green room, Hostile, Journal, Manuscript, White-Paper.4.2.
অথবা, বাংলায় অনুবাদ করো:
Our life is short. But we have to do many things. Human life is nothing bot the collection of moments. So we must not spend a single moment in vain. To kill time is to shorten life. - 557.
পাঠান পরিবারে নারীরা বলতে গেলে বাড়ির বাইরে কেউ বের হন না। আর চাকরি করার কথা তো কল্পনাও করা যায় না। কিন্তু আজিজ পাঠানের ছোট পুত্রবধূ চাকরি করছেন। এই নিয়ে পাঠান পরিবারের কেউ সন্তুষ্ট তো নন-ই, পারলে সকলে মিলে ছোট পুত্রবধূর নিন্দা করেন, তাকে বিরক্তির চোখে দেখেন। সকল বাধা অতিক্রম করে ছোট পুত্রবধূ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে যাচ্ছেন। প্রতিদিন বাড়ির বাইরে বের হচ্ছেন, পা রাখছেন স্বাধীনতার আঙিনায়, স্বাবলম্বনের মাটিতে।
- 558.
নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
- 559.
‘এ.আর.’ একটি স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সভাপতির পদ প্রাপ্তির লোভ করা মানুষের সংখ্যা কম না। ফেরদৌস মিঞা নামে এক ব্যক্তি কর্তৃপক্ষের সাথে গোপনে হাত মিলিয়ে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে ‘এ.আর.’ প্রতিষ্ঠানের সভাপতির পদ লাভ করেন। কিন্তু একান্তে যখন থাকেন, তখন নিজের মনকে নিজেই প্রশ্নবিদ্ধ করে বসেন ‘আমি কি এ পদের জন্য যোগ্য!’
- 560.
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
5.1.
কোনো বেসরকারি ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি আবেদনপত্র লেখো।
5.2.
অথবা, তোমার দেখা ‘একুশের বইমেলা’ সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো।
- 561.
লিটন শীল আর চন্দনা একে অপরের ভালো বন্ধু। ছাত্রজীবন থেকে তাদের মাঝে বেশ সখ্য আর জানা-শোনা। উভয়ই উচ্চশিক্ষিত। চন্দনা এমএ পাস করে স্বল্প বেতনের একটা চাকরি করে। স্বল্প বেতনের জন্য মা-বাবাকে সাথে নিয়ে শহরতলীতে একটা পুরনো ভাড়া বাসায় বাসকরে। তার যাপিত জীবন আভিজাত্যের নয়, নিম্ন মধ্যবিত্তের। লিটন শীল সরকারি চাকরিতে প্রতিষ্ঠিত হওয়ার পর বাবা বিক্রম শীলের কাছে চন্দনাকে বিয়ে করার কথা জানালে বাবা বিক্রমশীল মেয়েকে এবং মেয়ের পরিবারকে দেখতে চান। মেয়ের পারিবারিক অবস্থা দেখে ফিরে এসে বাবা গম্ভীর কণ্ঠে বলেন, “মেয়ে দেখতে সুন্দর, তবে এ বিয়ে হবে না।” বাবার এরূপ মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেনি লিটন শীল। কারণ বাল্যকাল থেকেই সে তার বাবার কথার অবাধ্য হয়নি কখনো।
- 562.
জীবনের যেকোনো ক্ষেত্রে ‘বিশ্বাস’ অর্থাৎ ‘আত্মবিশ্বাস’ শব্দটি মানবমনের এমন শক্তির প্রতীক, যার কোনো যৌক্তিক সীমানা নেই। তবুও আত্মবিশ্বাসের ভালো উদাহরণ হিসেবে নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ নাট্যকার ‘জর্জ বার্নাড শ’ এর নাম উল্লেখ করা যেতে পারে। তিনিমাত্র ৫ বছর স্কুলে লেখাপড়া করেছেন। দারিদ্র্যের কারণে মাত্র ১৫ (পনেরো) বছর বয়সে মাসে ৪০ টাকা বেতনে কেরানির কাজ নেন। কিন্তু লেখক হতে চেয়েছিলেন এবং বিশ্বাস করতেন একদিন বড় লেখক হবেন। তাই তিনি নিয়মিত লেখা শুরু করেন। লেখক হিসেবে প্রতিষ্ঠা পেতে তাঁর নয় বছর সময় লেগেছিল। লেখক জীবনের প্রথম নয় বছরে তাঁর লেখা থেকে আয় হয়েছিল মাত্র ৩০০ টাকা। কিন্তু তাঁর বিশ্বাসই তাঁকে এগিয়ে নিয়ে গেছে। লেখক হিসেবেই পরবর্তীতে উপার্জন করেছেন প্রচুর টাকা।
- 563.
আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসে উল্লিখিত সুদীপ্ত শাহীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতের ভয়াবহতায় আতঙ্কগ্রস্ত একজন মানুষ। তাঁর যাপিত জীবন আতঙ্ক আর ভয়ের মধ্য দিয়ে কাটে। কারণ সেই রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকার নিরস্ত্র মানুষের ওপর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়। সেই হত্যাযজ্ঞ থেকে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ এমনকি মসজিদের মুয়াজ্জিন পর্যন্ত রেহাই পায়নি। সুদীপ্ত শাহীন এর মাঝে বেঁচে আছেন এটা বিশ্বাস করতে তাঁর বিস্ময় লাগে। ২৬ মার্চের সূর্যোদয় দেখবার কথা তিনি ভাবতেও পারেন না।
- 564.
আমিত্বকে বলি দিয়ে স্বার্থ ত্যাগ কর যদি,পরের হিতের জন্য ভাব যদি নিরবধি!নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা,মুছালে পরের অশ্রু-ঘুচালে পরের ব্যথা!আপনাকে বিলাইয়া দীনদুঃখীদের মাঝে,বিদূরিলে পর দুঃখ সকালে-বিকালে-সাঁঝে!তবেই পাইবে সুখ আত্মার ভেতরে তুমি,যা রুপিবে তাই পাবে, সংসার যে কর্মভূমি!
- 565.
ভেতরে আমার বাঁশিটি বাজে না আর,ওড়ে না পাখি আঁকাবাঁকা সাদা ঝাঁক,নদী জলের ঢেউগুলো নির্বাক,ভেতরে আমার ভেঙে পড়ে শুধু পাড় !
- 566.
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
6.1.
সারমর্ম লেখো:
অদ্ভূত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ,
যারা অন্ধ, সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই- প্রীতি নেই- করুণার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি,
এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়
মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাঁদের হৃদয়।6.2.
অথবা, ভাবসম্প্রসারণ করো:
সাহিত্য সমাজের দর্পণস্বরূপ। - 567.
১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেন বাঙালি জাতিকে মুক্তির কবিতা শোনালেন। বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য, শোষণ-বঞ্চনার কথা তুলে ধরে তিনি বলেন, “বাঙলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস।” তিনি এক পর্যায়ে বাঙালি জাতিকে প্রতিবাদী আর সংগ্রামী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইন্শা-আল্লাহ্।” প্রধানত, বঙ্গবন্ধুর ভাষণটি ছিল বাঙালি জাতির কাছে ইতিহাস-ঐতিহ্যের স্মারক আর মুক্তির কবিতা।
- 568.
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
7.1.
বৈশ্বিক উষ্ণতা ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।
7.2.
অথবা, নিম্নোক্ত ইঙ্গিত অবলম্বনে একটি খুদেগল্প রচনা করো:
এখন পৌষ মাস। কাকলি গ্রামে বেড়াতে এসেছে। সেদিনই গ্রামের স্কুল মাঠে বসেছিল পৌষের পিঠামেলা। মেলায় ঘুরতে এসে কাকলির দৃষ্টি আটকে গেল... - 569.
মালিহা আর নীলা সহপাঠী। দুজনেই লেখাপড়ায় বেশ ভালো। স্কুলজীবন পার হতে না হতেই নীলা মিশে যায় কিছু বখাটে বন্ধুর সাথে। এখানে তার শিক্ষাজীবনের পরিসমাপ্তি ঘটে। তার নাম শুনলে মেয়েরা আঁতকে ওঠে। অপরদিকে মালিহা কলেজ পেরিয়ে মেডিকেল কলেজে পড়ে। বাংলাদেশের অবহেলিত নারীদের অধিকার আদায়ে সে এখন কাজ করে। আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেয়। সংগঠিত করে সহপাঠী মেয়ে বন্ধুদের, আর প্রতিজ্ঞা করে জীবন দিয়ে হলেও নারীদের যথাযথ অধিকার প্রতিষ্ঠা করবেই।
- 570.
আর্থিক অবস্থার বিবরণীতে সমাপনী মজুদ বাবদ কত টাকা দেখাতে হবে?
- 571.
চলতি বছরে আগুনে বিনষ্ট ব্যয় বাবদ আয় বিবরণীতে কত টাকা দেখাতে হবে?
- 572.
চলতি বছরের বিজ্ঞাপন খরচ কত টাকা?
- 573.
বিলম্বিত বিজ্ঞাপনের সমন্বয় দাখিলা কোনটি?
- 574.
ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার কত হবে?
- 575.
ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ২য় বছরের অবচয় কত টাকা?
- 576.
ইতালির কোন শহরে সর্বপ্রথম দু'তরফা দাখিলা পদ্ধতির প্রচলন হয় ?
- 577.
মি. সাকিবের ৩১ ডিসেম্বর ২০২১ সালের রেওয়ামিল নিম্নরূপ :অন্যান্য তথ্যাবলি : (১) সেবা প্রদান করা হয়েছে কিন্তু আদায় হয়নি ২০,০০০ টাকা; (২) প্রতি মাসে বিমা খরচ অতিক্রান্ত হয়েছে ১,০০০ টাকা; (৩) সাপ্লাইজ মজুদ রয়েছে ২,০০০ টাকা; (৪) অনুপার্জিত সেবা আয়ের ৫,০০০ টাকা উপার্জিত হয়েছে; (৫) আসবাবপত্রের উপর ৫% হারে অবচয় ধার্য কর।

- 578.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কী?
- 579.
সমন্বয় : (১) সমাপনী মজুদ পণ্য ১,৫০,০০০ টাকায় মূল্যায়ন করা হয়েছে; (২) প্রাপ্য হিসাবের উপর ১০% অনাদায়ি পাওনা সঞ্চিতি তৈরি কর; (৩) বেতন বকেয়া আছে ১০,০০০ টাকা, উপভাড়া অনাদায়ি আছে ৮,০০০ টাকা; (৪) অগ্রিম মজুরি প্রদান ১০,০০০ টাকা ।

- 580.
ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করেন?
- 581.
পুঞ্জীভূত অবচয়' কোন ধরনের হিসাব?
- 582.
জনাব রহিম মিয়া ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ১,০০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে কারবার শুরু করেন। উক্ত মাসে তাঁর অন্যান্য লেনদেনসমূহ ছিল নিম্নরূপ:জানুয়ারি ৩ মাসিক ১২,০০০ টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ প্রদান করা হলো।জানুয়ারি ৮ নগদে পণ্য ক্রয় ৩০,০০০ টাকা।জানুয়ারি ১৫ ধারে পণ্য ক্রয় ১০,০০০ টাকা।জানুয়ারি ২০ আলমের নিকট পণ্য বিক্রয় ৪০,০০০ টাকা।জানুয়ারি ২৫ নিজস্ব তহবিল থেকে রহিম মিয়া জীবন বিমার প্রিমিয়াম প্রদান করেন ৫০০ টাকা।জানুয়ারি ৩০ কর্মচারীর বেতন প্রদান ১২,০০০ টাকা।
- 583.
জনাব কামাল ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ৫০,০০০ টাকা, ২০,০০০ টাকার পণ্যদ্রব্য এবং ৩০,০০০ টাকা ঋণ নিয়ে কারবার শুরু করেন। উক্ত মাসে তার কারবারের অন্যান্য লেনদেনসমূহ ছিল নিম্নরূপ :জানু. ৫ তামিমের নিকট নগদে মাল বিক্রয় ৪০,০০০ টাকা।৮ নগদে আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা। ১২ ভ্যাটসহ নগদে মাল ক্রয় ৩৪,৫০০ টাকা।১৫ বহিঃফেরত ৭,০০০ টাকা।২০ কমিশন পাওয়া গেল ৫,০০০ টাকা । ২৩ রুবেলের নিকট হতে পণ্য ক্রয় ১৫,০০০ টাকা।২৭ ভাড়া প্রদান ১২,০০০ টাকা।৩০ রুবেলকে তার পাওনা টাকার পূর্ণ নিষ্পত্তিতে ১১,৫০০ টাকা প্রদান করা হলো ।
- 584.
লেনদেনের কাঠামোগত পরিবর্তন হবে- i.পণ্যদ্রব্য ক্রয় করা হলে ii. জমি ক্রয় করা হলে iii. বহিমূল্যে যন্ত্রপাতি বিক্রয় করা হলে নিচের কোনটি সঠিক?
- 585.
জনাব কাসেম ৫০,০০০ টাকার পণ্য বিক্রয় করেন। বিক্রয়ের উপর ১৫% হারে ভ্যাট ধার্য করা হলে প্রাপ্য হিসাবের পরিমাণ কত?
- 586.
আলম ব্রাদার্সের ব্যাংকসংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ : (১) নগদান বই মোতাবেক ৩১ ডিসেম্বর ২০২১ ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,০০০ টাকা।(২) জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি ৩,০০০ টাকা।(৩) ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি ২,০০০ টাকা। (৪) ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ৫০ টাকা।(৫) ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৪০ টাকা।(৬) ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদা হয়ে ফেরত এসেছে ২,০০০ টাকা।(৭) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৫,০০০ টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। (৮) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যা আদায় হয়নি ৩,০০০ টাকা। (৯) ব্যাংক ৫০০ টাকা প্রদেয় বিলের অর্থ পরিশোধ করেছে, যা নগদান বইতে লেখা হয়নি।
- 587.
২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে সোনালী ব্রাদার্সের হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যাবলি নেওয়া হয়েছে :(১) পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৩০,০০০ টাকা।(২) প্রাপ্য হিসাব কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৭,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।(৩) ৭,৫০০ টাকার চেক ইস্যু করা হয়েছে যা ব্যাংকে এখনও উপস্থাপন হয়নি(৪) ব্যাংক প্রাপ্য বিলের টাকা আদায় করেছে ৫,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।(৫) ৬,৫০০ টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা ব্যাংক কর্তৃক এখনও আদায় হয়নি। (৬) ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৩৫০ টাকা এবং মঞ্জুরিকৃত সুদ ৪০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি
- 588.
সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় ধার্যে যে বিষয়টি বিবেচনা করা হয় না তা হলো—
- 589.
২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে সাগর ব্রাদার্সের খতিয়ান উদ্বৃত্ত নিম্নরূপ :মূলধন ১,০০,০০০ টাকা, কলকব্জা ৮০,০০০ টাকা, প্রদেয় বিল ১৭,০০০ টাকা, মজুরি ৫,০০০ টাকা, শিক্ষানবিশ সেলামি ১০,০০০ টাকা, ক্রয় ৪৫,০০০ টাকা, প্রাপ্য হিসাব ২৫,০০০ টাকা, প্রদেয় হিসাব ১৫,০০০ টাকা, ট্রেডমার্ক ৫০,০০০ টাকা, বিক্রয় ৭৫,০০০ টাকা, ডক চার্জ ৪,৫০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ২৩,০০০ টাকা, আমদানি শুল্ক ৫,০০০ টাকা, হাতে নগদ ২৫,৫০০ টাকা।
- 590.
ট্রেডমার্ক কোন ধরনের সম্পত্তি?
- 591.
মোহনা ট্রেডার্সের ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে ২,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর। আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য হবে ২০,০০০ টাকা । প্ৰতি বছর ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানি হিসাব বন্ধ করে এবং স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করে।
- 592.
হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী—
- 593.
২০১৯ সালের ১ জানুয়ারি তারিখে হামিম ট্রেডার্স ৪,০০,০০০ টাকার একটি মেশিন ক্রয় করে। পরিবহন ব্যয় ৪০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় ৬০,০০০ টাকা প্রদান করল। মেশিনটির আয়ুষ্কাল ৫ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১,৫০,০০০ টাকা। হামিম ট্রেডার্স ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে।
- 594.
একটি হিসাবের জের ৯০ টাকা, যা রেওয়ামিলের ভুল পার্শ্বে বসানো হয়েছে। অন্যান্য সবকিছু সঠিক হলে রেওয়ামিলের দুই পার্শ্বের পার্থক্য কত হবে?
- 595.

- 596.
কন্ট্রা বা বিপরীত দাখিলা হবে—
.i.দেনাদার কর্তৃক ব্যাংকে জমাদান
ii. নগদ টাকা ব্যাংকে জমাদান
iii. কারবারের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন
নিচের কোনটি সঠিক? - 597.
হাফিজ অ্যান্ড সন্স এর ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্তসমূহ নিম্নরূপ:
হিসাবের নাম | টাকা | হিসাবের নাম | টাকা
নগদ তহবিল | ৯০০ | ক্রয় | ৫২,০০০
ব্যাংক জমা | ১,২০০ | প্রারম্ভিক মজুদ পণ্য | ১৫,০০০
প্রাপ্য হিসাব | ১০,০০০ | যন্ত্রপাতি | ৩২,০০০
আসবাবপত্র | ২৫,০০০ | মজুরি | ১৩,০০০
মূলধন | ৭৯,০০০ | বিক্রয় ফেরত | ১,৬০০
নগদ তহবিল (১-১-২১) | ১,০০০ | বেতন | ১৭,০০০
অব্যবহৃত মনিহারি | ৫০০ | শিক্ষানবিশ ভাতা | ২,০০০
বিক্রয় | ৮৮,৭০০ | |
কমিশন প্রাপ্তি | ২,০০০ | | - 598.
কার্যপত্র তৈরি করা হয় সাধারণত-
- 599.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণের সময় ব্যাংক হিসাবের জের হতে নিম্নের কোনটি বিয়োগ করতে হবে?
- 600.
অগ্রিম প্রাপ্ত আয় কারবারের জন্য-