Jashore Board যশোর বোর্ড ২০২২
651টি প্রশ্ন
- 401.
মানব সম্পদ কোন ধরনের পরিবেশের অন্তর্ভুক্ত?
- 402.
কোনটি বাণিজ্য বহির্ভূত?
- 403.
আশাপুর গ্রামের পঞ্চাশ জন প্রান্তিক কৃষক নিজেদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়ার জন্য আইনগত সত্তাবিশিষ্ট একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এ প্রতিষ্ঠানের মাধ্যমে তারা উৎপাদনের উপকরণ সংগ্রহ এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণ করে থাকেন। ফলে প্রতিষ্ঠানটি অল্প সময়ে প্রচুর পরিমাণে মুনাফা প্রচুর পরিমাণে মুনাফা ও মূলধন বাড়াতে সমর্থ হয়। বর্তমানে তারা উৎপাদন বৃদ্ধির জন্য সংরক্ষিত তহবিলের অর্থ দিয়ে আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং উচ্চ ফলনশীল বীজ ক্রয়ে একমত হতে পারছে না। ফলে প্রতিষ্ঠানটি অগ্রগতি ব্যাহত হচ্ছে।
- 404.
অংশীদারি ব্যবসায় গঠন ও পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করে কোন অংশীদার?
- 405.
মিস তাহেরা চন্দনা নদীর তীরে মঞ্জু অয়েল মিল' নামে একটি কারখানা স্থাপন করেন। তিনি ব্যবসায়ের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথেও জড়িত। তিনি কারখানার বর্জ্য নদীতে না ফেলে বরং বিশুদ্ধিকরণের মাধ্যমে এর ব্যবহার করেন। অন্যদিকে নদীর তীরে অবস্থিত 'কারুন ব্রিকস' নামের একটি ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া পুরো এলাকাকে দূষিত করছে। এলাকাবাসী বিষয়টি বর্ণিত সমিতির দৃষ্টি আকর্ষণ করেও লাভ হয়নি। ফলে এলাকার সকলেই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে।
- 406.
ইংরেজি Career শব্দের বাংলা অর্থ কি?
- 407.
সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করে জনাব মাহবুব ব্যবসায় শুরু করেন। তিনি মৌসুমে ফরিদপুর হতে ধান সংগ্রহ করে সিলেটে সংরক্ষণ করেন। পরবর্তীতে চাল তৈরি করে সারা বছর বাজারে বিক্রি করেন। সাফল্যের ধারাবাহিকতায় তার কর্মচারীর সংখ্যা ২০ থেকে বেড়ে ১০০ জন হয়েছে। সম্প্রতি তিনি চাল রপ্তানি শুরু করেছেন।
- 408.
মিশ্র সমবায় সমিতি গঠনে ন্যূনতম কতটি প্রাথমিক সমবায় প্রয়োজন?
- 409.
রেল স্টেশনে তাহমিদের বাবার একটি মুদি দোকান আছে। দোকানের কাজে সে পিতাকে সাহায্য করে। একদিন সে লক্ষ করল রেল স্টেশনে কোনো মোবাইল সার্ভিসিং সেন্টার নেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর সে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে স্বল্পকালীন কোর্স সম্পন্ন করে রেল স্টেশনে একটি মোবাইল সার্ভিসিং সেন্টার স্থাপন করল।
- 410.
প্রত্যক্ষ সেবা দিয়ে থাকেন - i.ডাক্তার ii.বুদ্ধিজীবী iii.আইনজীবী নিচের কোনটি সঠিক?
- 411.
নাফিস, রিফাত ও রাহাত একটি অংশীদারি ব্যবসায়ের সদস্য। নাফিস ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন এবং পরিচালনায় অংশগ্রহণ করেন। রিফাত মূলধন বিনিয়োগ করেন কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন। না। রাহাত ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন না আবার পরিচালনায় ও অংশগ্রহণ করেন না। তবে ব্যবসায়ে রাহাতের যথেষ্ট সুনাম আছে। হঠাৎ নাফিস মস্তিষ্কবিকৃতির কারণে কর্তব্য পালনে স্থায়িভাবে অসমর্থ হন।
- 412.
জাতীয় বাজেট কোন পরিবেশের অন্তর্ভুক্ত ?
- 413.
জনাব চৌধুরী 'লিপি ফ্যাশন' নামক একটি কোম্পানির ১০ টাকা মূল্যের ৫,০০০ শেয়ার ক্রয় করেন। তিনি কোম্পানি থেকে মুনাফা পাওয়ার ব্যাপারে উদ্বিগ্ন নন বরং নিজেকে কোম্পানির একজন মালিক হিসেবে ভাবেন। অপরদিকে তার বন্ধু জনাব জামান অসুস্থতাজনিত কারণে চাকরি থেকে অবসর গ্রহণ করে উক্ত কোম্পানিতে ২,০০,০০০ টাকা বিনিয়োগ করেন। তিনি বিনিয়োগকৃত অর্থের উপর বার্ষিক ২০% হারে লভ্যাংশ পান। এক বছর পর জনাব জামান সুস্থ হয়ে কোম্পানির পরিচালক হওয়ার জন্য আবেদন করেন।
- 414.
কোন অংশীদার অসীম দায় বহন করে না?
- 415.
জনাব তরিকুল কিছু ফল কেনার জন্য বাজারে গেলেন। তিনি লক্ষ করলেন কোনো ফলের উপরই মাছি বসছে না আবার পচনের কোনো দাগও নেই। তিনি ভাবলেন, অতীতে ফলের উপর মৌমাছি বা মাছি উড়তে দেখলেও এখন তা নেই কেন? বিষয়টি ভেবে তিনি কোনো ফল না কিনেই বাড়ি ফিরলেন। এই বিষয়টি তাকে বেশ শঙ্কিত করে তুললো।
- 416.
অংশীদারগণ তাদের কাজের জন্য দায়ী থাকেন-
- 417.
আকতার হামিদ খানের প্রবর্তিত সমবায় মডেলের নাম কি?
- 418.
কোম্পানির অস্তিত্ব কোন ধরনের ?
- 419.
সামাজিক ব্যবসায়ের মূলনীতি কয়টি?
- 420.
১৯৩২ সালের অংশীদারি আইনের কত ধারায় ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ের উল্লেখ আছে?
- 421.
অংশীদারি ব্যবসায়ের চুক্তি-
- 422.
ঋণপত্র ক্রেতারা কোম্পানির---
- 423.
একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র হলো—
i. এসির শোরুম
ii. স্বর্ণের দোকান
iii. মাছ-মাংসের দোকান
নিচের কোনটি সঠিক? - 424.
কোনটি একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য বহির্ভূত?
- 425.
‘বাংলালিংক’ কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত?
- 426.
অংশীদারি ব্যবসায়ের স্থায়িত্ব নির্ভর করে অংশীদারদের—
i. ইচ্ছা-অনিচ্ছার ওপর
ii. মৃত্যুর ঘটনার ওপর
iii. আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর
নিচের কোনটি সঠিক? - 427.
ডা. জয়ার কাজে ব্যবস্থাপনার কোন ধরনের দক্ষতা অধিক প্রয়োজন?
- 428.
ডা. জয়ার কাজে যে গুণাবলির প্রয়োজন তা হলো—
i. শিক্ষা ii. অভিজ্ঞতা
iii. ধৈর্য
নিচের কোনটি সঠিক? - 429.
সুমনের রুটিন তৈরির কাজটি ব্যবস্থাপনার কোন কাজের সাথে মিল আছে?
- 430.
রুটিন অনুসরণের ফলে সুমনের যে সুবিধা হতে পারে তা হলো—
i. লক্ষ্যমাত্রা অর্জন ii. দ্রুত চাপমুক্ত
iii. সময় ব্যবস্থাপনা
নিচের কোনটি সঠিক? - 431.
রুমির কাজটি কোন ধরনের?
- 432.
ব্যবস্থাপনার কোন কাজ ঊর্ধ্বধন-অধস্তন সম্পর্ক নিরূপণ করে?
- 433.
আসাদের নেতৃত্বের ধরন কোনটি?
- 434.
কোনটা নেতৃত্ব বিকাশে সহায়তা করে?
- 435.
AB শিপিং কোম্পানির কর্মকর্তা মি. আকাশ ব্যবসায় পরিধি বাড়ানোর জন্য একটি নতুন জাহাজ ক্রয়ের সিদ্ধান্ত নেন। এ জন্য একজন মেরিন ইঞ্জিনিয়ার নিয়োগদানের জন্য দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তা মি. শাকিলকে নির্দেশনা দেন। মি. শাকিল নিয়োগ প্রক্রিয়ার প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন।
- 436.
ব্যবস্থাপনার কোন কাজ ফলাফল পরিমাপ করা, আদর্শ মানের সাথে ফলাফলের তুলনা করা এবং সংশোধন মূলক পদক্ষেপ গ্রহণের সাথে জড়িত?
- 437.
মি. শাহাব একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। কারখানায় কাপড় কাটিং, সেলাই, ইস্ত্রি ও মান নিয়ন্ত্রণের কাজ ভিন্ন ভিন্ন কর্মী করে থাকে। ফলে সকল কর্মীই যার যার কাজে দক্ষ হয়ে উঠে এবং ত্রুটিমুক্ত ও মানসম্মত উৎপাদন সম্ভব হয়। মি. শাহাব অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা পর্যায়ক্রমে ব্যবস্থাপনার নিচের স্তরে প্রদান করেন। ফলে কর্মীদের দায়িত্ববোধ আরও বেড়ে যায়।
- 438.
নিয়ন্ত্রনে বিচ্যুতি পরিমাপের জন্য আদর্শ মানের সাথে তুলনা করতে যা প্রয়োজন-
- 439.
মি. সোহান একটি ঔষধ কোম্পানির বিক্রয়কর্মী। প্রতিষ্ঠানটির বিক্রয় ব্যবস্থাপক ও বিক্রয় সুপারভাইজারের একই সময়ে বিভিন্ন আদেশের ফলে মি. সোহানের দায়িত্ব পালনে সমস্যা হচ্ছে। ঔষধ কোম্পানিটি সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মেধা ও যোগ্যতা অনুযায়ী বেতন ও মজুরি প্রদান করে থাকে। ফলে প্রতিষ্ঠানটি পরিচালনায় কোনো সমস্যা হয় না।
- 440.
পরামর্শমূলক নির্দেশনা কোন ধরনের যোগাযোগ প্রবাহ সৃষ্টি করে?
- 441.
মি. আলম সাভারে একটি বাড়ি নির্মাণের পরিকল্পনা করেন। নির্মাণ কাজে তিনি 'ED' কোম্পানির সিমেন্ট ব্যবহারের সিদ্ধান্ত নেন। 'ED' কোম্পানির সিমেন্ট সংগ্রহে সমস্যা হলে তিনি 'KD' কোম্পানির সিমেন্ট দিয়ে কাজ করবেন বলে সিদ্ধান্ত নেন। পরবর্তীতে বাড়ি নির্মাণ করতে যেয়ে 'ED' কোম্পানির সিমেন্ট না পেয়ে 'KD' কোম্পানির সিমেন্ট দিয়ে সময়মতো বাড়ি নির্মাণ করেন।
- 442.
নিচের কোনটি নিয়োগের অভ্যন্তরীণ উৎস?
- 443.
মি. রাকিব ২০২০ সালে তাঁর পোশাক কারখানার জন্য একটি উৎপাদন পরিকল্পনা তৈরি করেন, যাতে ২০২৪ সালে বর্তমানের চেয়ে ২৫% বেশি উৎপাদন লক্ষ্যমাত্রা স্থির করা হয়। কিন্তু ২০২১ সালে কাঁচামালসরবরাহে বিঘ্ন ঘটায় উৎপাদন কম হয়। এমতাবস্থায় তিনি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নতুন মেশিন স্থাপন করে পরিকল্পনায় পরিবর্তন আনেন।
- 444.
জনাব আবীর একটি আসবাবপত্র তৈরি কারখানার ব্যবস্থাপক। তিনি কারখানায় আসবাবপত্র তৈরি ও রং করার কাজ পৃথক কর্মী দিয়ে করিয়ে থাকেন। কিছুদিন যাবৎ আসবাবপত্র তৈরি কাজে প্রচুর কাঠ অপচয় হচ্ছে। তাই কারখানায় দুই অভিজ্ঞ কর্মীকে এক সপ্তাহের মধ্যে কাঠের অপচয়ের কারণ অনুসন্ধান করে অপচয় রোধে মতামত দিতে তিনি নির্দেশ দিলেন।
- 445.
কোনটি একটি ক্যারিয়ার ভিত্তিক প্রক্রিয়া?
- 446.
মি. রাজিব একটি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানের নির্দেশ জারির জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করেন। কিন্তু অধস্তন কর্মীরা এ নতুন ব্যবস্থায় দক্ষ না হওয়ায় কাজে সমস্যা দেখা দেয়। মি. রাজিব উৎপাদন বিভাগের জরুরি প্রয়োজনে স্বল্প সময়ে একজন টেকনিশিয়ান নিয়োগের সিদ্ধান্ত নেন।
- 447.
নিজের কোনটি কর্মী নিয়োগ বহির্ভূত?
- 448.
কোনটি কার্যসম্পাদনের প্রক্রিয়া চিহ্নিতকরণ এবং শ্রেণিবদ্ধকরণ করে?
- 449.
মি. বাকের ‘ABC’ কোম্পানিতে গত সপ্তাহে নিয়োগপ্রাপ্ত পাঁচজনের মধ্যে অন্যতম একজন কনিষ্ঠ নির্বাহী কর্মকর্তা যিনি একটি দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখে কোম্পানিতে আবেদন করেছিলেন। ‘ABC’কোম্পানি কর্তৃপক্ষ সদ্য যোগদানকৃত পাঁচজন কনিষ্ঠ নির্বাহী কর্মকর্তাকে কাজ শেখানোর জন্য বিভিন্ন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তার অধীনে পালাক্রমে তিনমাস কাজ করানোর সিদ্ধান্ত নেয়।
- 450.
দলীয় উদ্দেশ্যে অর্জনের জন্য কর্মীদেরকে প্রভাবিত করার কাজ কোনটি?