Jashore Board যশোর বোর্ড ২০২২
651টি প্রশ্ন
- 351.
পূর্বাচল ব্যাংক লি. সরকার কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত একটি ব্যাংক। ব্যাংকটি দেশের অভ্যন্তরে ও বাহিরে শাখা স্থাপন করে জনগকে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা প্রদান করছে। অন্যদিকে ব্রহ্মপুত্র ব্যাংক লি. কতিপয় ব্যক্তির উদ্যোগে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ অনুসারে গঠিত হয়েছে। ব্যাংকটির উদ্দেশ্য হলো গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মুনাফা অর্জন করা
- 352.
কোন ধরনের বিমাপত্রে বোনাস প্রদান করা হয়?
- 353.
বিমা হলো—
- 354.
চিত্রা ব্যাংক লি. ময়মনসিংহ সদরে একটি অফিসের মাধ্যমে স্থানীয় গ্রাহকদেরকে ব্যাংকিং সেবা দিয়ে আসছে। ব্যাংকটি দীর্ঘদিন ধরে সফলতার সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসলেও কোভিড-১৯ পরবর্তী সময়ে ভালোভাবে কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে। এরূপ পরিস্থিতিতে চিত্রা ব্যাংকসহ অনুরূপ আরও তিনটি ব্যাংক একত্রিত হয়ে তিস্তা ব্যাংক লি. এর অধীনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়।
- 355.
বিমাযোগ্য স্বার্থ বলতে মূলত কার স্বার্থকে বুঝায়?
- 356.
সারাদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার সার্বভৌম বন্ড 'সুকুক' ইস্যু করেছে। সাম্প্রতিককালে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান কার্যক্রম বেড়ে যাওয়ায় দেশে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতের অতিরিক্ত অর্থ কমানোর উদ্দেশ্যে সকল বাণিজ্যিক ব্যাংকগুলোকে ‘সুকুকে বিনিয়োগের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এর পরেও মুদ্রাস্ফীতি কাটিয়ে উঠা সম্ভব না হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক আমানতী অর্থের জমার হার বৃদ্ধি করা হয়।
- 357.
কোন ধরনের জীবন বিমাপত্রে প্রিমিয়ামের হার বেশি হয়?
- 358.
ঈদ উৎসবকে কেন্দ্র করে নগদ অর্থের লেনদেন বৃদ্ধি পাওয়ায় দেশের অর্থবাজারে কলমানি রেট ৩.০০% থেকে বৃদ্ধি পেয়ে ৪.০০% হয়েছে। ফলে অর্থবাজারে ব্যাংক সুদের হারও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এরূপ পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক ভোগ্যপণ্যের ঋণের হার ৬% থেকে হ্রাস করে ৫% করার সিদ্ধান্ত নিয়েছে
- 359.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
সাময়িক বিমাপত্রের মেয়াদ সর্বনিম্ন কত সময়ের জন্য হতে পারে?
- 360.
জনাব সিফাত একজন চাকরিজীবী। তিনি বেতন-ভাতা ব্যাংক হিসাবের মাধ্যমে পেয়ে থাকেন। তিনি তার ব্যাংক হিসাবে দৈনিক ব্যাংকিং কর্মঘণ্টায় যতবার ইচ্ছা টাকা জমা দিতে পারেন এবং সপ্তাহে দুবার টাকা উত্তোলন করতে পারেন। তিনি তার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত। তার ব্যাংকার ভাই তাকে ১২ বছর মেয়াদি একটি স্কীম খোলার পরামর্শ দিলেন যেটিতে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে জমা রাখতে হবে।
- 361.
জীবন বিমার অপরিহার্য উপাদান হলো-
i. বিমাযোগ্য স্বার্থ
ii. নিশ্চয়তার চুক্তি
iii. স্থলাভিষিক্তকরণ
নিচের কোনটি সঠিক? - 362.
জনাব আমীন পণ্য বিক্রয় বাবদ ক্রেতা জনাব হানীমের নিকট হতে একটি চেক পেয়েছেন। চেকটিতে “জনাব আমীন অথবা বাহককে টাকা পাঁচ লক্ষ মাত্র দেওয়া হউক" লেখা ছিল। বড় অঙ্কের চেক হওয়ায় তিনি চেকটির উপরিভাগের বাম কোণে দু'টি রেখা অঙ্কন করেন এবং অফিস সহায়ককে সেটি তার ব্যাংক হিসাবে জমা করে দেওয়ার জন্য নির্দেশনা দেন।
- 363.
জীবন বিমাপত্রের বিভিন্ন ধরন হলো—
i. মেয়াদি
ii. আজীবন
iii. সাময়িক
নিচের কোনটি সঠিক? - 364.
কাপ্তাই ব্যাংক লি. এর গ্রাহকরা এটির যেকোনো শাখার মাধ্যমে সকল ধরনের ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারেন। সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকিং সুবিধার বাইরে থাকা জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোবাইল প্রযুক্তির মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন।
- 365.
জনাব রেজা তার ব্যক্তিগত গাড়ির জন্য পনেরো (১৫) লক্ষ টাকার একটি বিমা করেন। দুর্ঘটনায় গাড়িটি হঠাৎ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। বিমা কোম্পানির নিকট তিনি বিমাদারি উপস্থাপন করার পর সম্পূর্ণ ক্ষতিপূরণ পান। অতঃপর বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত গাড়িটি দুই (২) লক্ষ টাকায় বিক্রি করে দেয়। জনাব রেজা বিমা কোম্পানির নিকট গাড়ি বিক্রির টাকা দাবি করলে বিমা কোম্পানি তা প্রদান করতে অস্বীকৃতি জানায়।
- 366.
কত সালে ‘ব্যাংক অব ভেনিস' প্রতিষ্ঠিত হয়?
- 367.
জনাব আসিফ একজন মোটর যন্ত্রাংশ উৎপাদনকারী। তিনি একটি নতুন যন্ত্র ক্রয়ের জন্য ব্যাংক হতে ১০ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। এছাড়া তিনি তার প্রতিষ্ঠানের স্থাবর অস্থাবর সম্পত্তির জন্য একটি বিমা করেন।
- 368.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
CRR এর পূর্ণরূপ কী?
- 369.
বেসরকারি চাকরিজীবী জনাব শামীম সিটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হতে দশ (১০) বছর মেয়াদি একটি জীবন বিমাপত্র গ্রহণ করেন। চুক্তির শর্তানুসারে নির্দিষ্ট মেয়াদের মধ্যে মৃত্যুবরণ করলে তার মনোনীত ব্যক্তিকে এবং উক্ত মেয়াদের পরে জীবিত থাকলে তাকেই বিমাদাবির সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হবে। তিনি ছয় (৬) বছর পর্যন্ত মাসিক কিস্তি তিন হাজার টাকা নিয়মিত পরিশোধ করেছেন। বর্তমানে ব্যয় বেড়ে যাওয়ায় তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করতে পারছেন না। তাই তিনি বিমা কোম্পানির নিকট বিমাপত্রটি বাতিলের জন্য আবেদন করেন এবং বিমা কোম্পানি আবেদনপত্রটি গ্রহণ করে।
- 370.
নিচের কোনটি নিকাশ ঘরের বৈশিষ্ট্যের আওতায় পড়ে না?
- 371.
জনাব সাঈদ তার কোম্পানির সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য একটি একক বিমাপত্রের আওতায় বন্ধন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নিকট বিমা করেন। অন্যদিকে কোম্পানির যাবতীয় সম্পত্তির জন্য ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানির নিকট দশ (১০) কোটি টাকার আরও একটি বিমা করেন। পরবর্তীতে ইউনিয়ন ইস্যুরেন্স কোম্পানি উক্ত বিমার বিপরীতে পিপলস্ ইস্যুরেন্স কোম্পানির নিকট ছয় (৬) কোটি টাকার বিমা করে।
- 372.
কোম্পানির হিসাব খুলতে নিচের কোনটি সংশ্লিষ্ট নয়?
- 373.
অঙ্গীকারপত্রে সাধারণত কয়টি পক্ষ থাকে?
- 374.
MICR যুক্ত চেকে কোন ঘর পূরণের প্রয়োজন হয় না?
- 375.
SWIFT এর কার্যক্রম শুরু হয় সর্বপ্রথম কোন সালে ?
- 376.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকের জন্য সুবিধা কোনটি?
- 377.
ক্রেডিট কার্ডের মাধ্যমে করা যায়—
- 378.
কোন ধরনের বিমা থেকে সঞ্চয় সুবিধা লাভ করা যায়?
- 379.
বাংলাদেশে ব্যাংক ব্যবসায় গুরুত্বপূর্ণ হওয়ার কারণ—i. এটি ব্যক্তিগত প্রতিবন্ধকতা দূর করেii. সঞ্চয় সংগ্রহ ও মূলধন গঠন করেiii. বৈদেশিক বাণিজ্যে সহায়তা করেনিচের কোনটি সঠিক?
- 380.
নগদ জমা ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতির সাথে সম্পর্কিত?
- 381.
বাংলাদেশ ব্যাংকের কাজ হলো—
i. নোট ও মুদ্রার প্রচলন
ii. মুদ্রার মান সংরক্ষণ
iii. ঋণ নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক? - 382.
কোন ধরনের চেকের হস্তান্তর সহজ?
- 383.
লিটন শীল আর চন্দনা একে অপরের ভালো বন্ধু। ছাত্রজীবন থেকে তাদের মাঝে বেশ সখ্য আর জানা-শোনা। উভয়ই উচ্চশিক্ষিত। চন্দনা এমএ পাস করে স্বল্প বেতনের একটা চাকরি করে। স্বল্প বেতনের জন্য মা-বাবাকে সাথে নিয়ে শহরতলীতে একটা পুরনো ভাড়া বাসায় বাসকরে। তার যাপিত জীবন আভিজাত্যের নয়, নিম্ন মধ্যবিত্তের। লিটন শীল সরকারি চাকরিতে প্রতিষ্ঠিত হওয়ার পর বাবা বিক্রম শীলের কাছে চন্দনাকে বিয়ে করার কথা জানালে বাবা বিক্রমশীল মেয়েকে এবং মেয়ের পরিবারকে দেখতে চান। মেয়ের পারিবারিক অবস্থা দেখে ফিরে এসে বাবা গম্ভীর কণ্ঠে বলেন, “মেয়ে দেখতে সুন্দর, তবে এ বিয়ে হবে না।” বাবার এরূপ মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেনি লিটন শীল। কারণ বাল্যকাল থেকেই সে তার বাবার কথার অবাধ্য হয়নি কখনো।
- 384.
জীবনের যেকোনো ক্ষেত্রে ‘বিশ্বাস’ অর্থাৎ ‘আত্মবিশ্বাস’ শব্দটি মানবমনের এমন শক্তির প্রতীক, যার কোনো যৌক্তিক সীমানা নেই। তবুও আত্মবিশ্বাসের ভালো উদাহরণ হিসেবে নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ নাট্যকার ‘জর্জ বার্নাড শ’ এর নাম উল্লেখ করা যেতে পারে। তিনিমাত্র ৫ বছর স্কুলে লেখাপড়া করেছেন। দারিদ্র্যের কারণে মাত্র ১৫ (পনেরো) বছর বয়সে মাসে ৪০ টাকা বেতনে কেরানির কাজ নেন। কিন্তু লেখক হতে চেয়েছিলেন এবং বিশ্বাস করতেন একদিন বড় লেখক হবেন। তাই তিনি নিয়মিত লেখা শুরু করেন। লেখক হিসেবে প্রতিষ্ঠা পেতে তাঁর নয় বছর সময় লেগেছিল। লেখক জীবনের প্রথম নয় বছরে তাঁর লেখা থেকে আয় হয়েছিল মাত্র ৩০০ টাকা। কিন্তু তাঁর বিশ্বাসই তাঁকে এগিয়ে নিয়ে গেছে। লেখক হিসেবেই পরবর্তীতে উপার্জন করেছেন প্রচুর টাকা।
- 385.
আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসে উল্লিখিত সুদীপ্ত শাহীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতের ভয়াবহতায় আতঙ্কগ্রস্ত একজন মানুষ। তাঁর যাপিত জীবন আতঙ্ক আর ভয়ের মধ্য দিয়ে কাটে। কারণ সেই রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকার নিরস্ত্র মানুষের ওপর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়। সেই হত্যাযজ্ঞ থেকে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ এমনকি মসজিদের মুয়াজ্জিন পর্যন্ত রেহাই পায়নি। সুদীপ্ত শাহীন এর মাঝে বেঁচে আছেন এটা বিশ্বাস করতে তাঁর বিস্ময় লাগে। ২৬ মার্চের সূর্যোদয় দেখবার কথা তিনি ভাবতেও পারেন না।
- 386.
আমিত্বকে বলি দিয়ে স্বার্থ ত্যাগ কর যদি,পরের হিতের জন্য ভাব যদি নিরবধি!নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা,মুছালে পরের অশ্রু-ঘুচালে পরের ব্যথা!আপনাকে বিলাইয়া দীনদুঃখীদের মাঝে,বিদূরিলে পর দুঃখ সকালে-বিকালে-সাঁঝে!তবেই পাইবে সুখ আত্মার ভেতরে তুমি,যা রুপিবে তাই পাবে, সংসার যে কর্মভূমি!
- 387.
ভেতরে আমার বাঁশিটি বাজে না আর,ওড়ে না পাখি আঁকাবাঁকা সাদা ঝাঁক,নদী জলের ঢেউগুলো নির্বাক,ভেতরে আমার ভেঙে পড়ে শুধু পাড় !
- 388.
১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেন বাঙালি জাতিকে মুক্তির কবিতা শোনালেন। বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য, শোষণ-বঞ্চনার কথা তুলে ধরে তিনি বলেন, “বাঙলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস।” তিনি এক পর্যায়ে বাঙালি জাতিকে প্রতিবাদী আর সংগ্রামী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইন্শা-আল্লাহ্।” প্রধানত, বঙ্গবন্ধুর ভাষণটি ছিল বাঙালি জাতির কাছে ইতিহাস-ঐতিহ্যের স্মারক আর মুক্তির কবিতা।
- 389.
মালিহা আর নীলা সহপাঠী। দুজনেই লেখাপড়ায় বেশ ভালো। স্কুলজীবন পার হতে না হতেই নীলা মিশে যায় কিছু বখাটে বন্ধুর সাথে। এখানে তার শিক্ষাজীবনের পরিসমাপ্তি ঘটে। তার নাম শুনলে মেয়েরা আঁতকে ওঠে। অপরদিকে মালিহা কলেজ পেরিয়ে মেডিকেল কলেজে পড়ে। বাংলাদেশের অবহেলিত নারীদের অধিকার আদায়ে সে এখন কাজ করে। আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেয়। সংগঠিত করে সহপাঠী মেয়ে বন্ধুদের, আর প্রতিজ্ঞা করে জীবন দিয়ে হলেও নারীদের যথাযথ অধিকার প্রতিষ্ঠা করবেই।
- 390.
পাঠান পরিবারে নারীরা বলতে গেলে বাড়ির বাইরে কেউ বের হন না। আর চাকরি করার কথা তো কল্পনাও করা যায় না। কিন্তু আজিজ পাঠানের ছোট পুত্রবধূ চাকরি করছেন। এই নিয়ে পাঠান পরিবারের কেউ সন্তুষ্ট তো নন-ই, পারলে সকলে মিলে ছোট পুত্রবধূর নিন্দা করেন, তাকে বিরক্তির চোখে দেখেন। সকল বাধা অতিক্রম করে ছোট পুত্রবধূ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে যাচ্ছেন। প্রতিদিন বাড়ির বাইরে বের হচ্ছেন, পা রাখছেন স্বাধীনতার আঙিনায়, স্বাবলম্বনের মাটিতে।
- 391.
নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
- 392.
‘এ.আর.’ একটি স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সভাপতির পদ প্রাপ্তির লোভ করা মানুষের সংখ্যা কম না। ফেরদৌস মিঞা নামে এক ব্যক্তি কর্তৃপক্ষের সাথে গোপনে হাত মিলিয়ে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে ‘এ.আর.’ প্রতিষ্ঠানের সভাপতির পদ লাভ করেন। কিন্তু একান্তে যখন থাকেন, তখন নিজের মনকে নিজেই প্রশ্নবিদ্ধ করে বসেন ‘আমি কি এ পদের জন্য যোগ্য!’
- 393.
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
1.1.
দৃষ্টান্তসহ 'য' ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো।
1.2.
অথবা, নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখো:
আকাঙ্খা, ইতিপূর্বে, কথপোকোথন, বিদুষি, জাজ্বল্যমান, নূন্যতম, মুমূর্ষু, বুদ্ধিজীবি। - 394.
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
2.1.
ক্রিয়াপদ কাকে বলে? উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণীবিভাগ আলোচনা করো।
2.2.
অথবা, ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো (যেকোনো পাঁচটি):
অহিনকুল, ঊর্ণনাভ, শশব্যস্ত, অনাশ্রিত, কলেরগান, প্রবচন, উদ্বেল, ত্রিভুজ। - 395.
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
3.1.
বাক্য কাকে বলে? গঠনগতভাবে বাক্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা করো।
3.2.
অথবা, নিচের যেকোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করো:
i. উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
ii. মাদকাসক্তি ভালো নয়।
iii. তার বৈমাত্রেয় সহোদর ডাক্তার।
iv. নদীর জলে অস্তমান সূর্যের ছায়া পড়েছে।
v. ষড়ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ।
vi. জাতীয় প্রেসক্লাবে তিনি এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন।
vii. তিনি আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছেন।
viii. সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম। - 396.
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
4.1.
যেকোনো পাঁচটি শব্দের পারিভাষিক রূপ লেখো:
Autonomous, Ethics, fine-Arts, Green room, Hostile, Journal, Manuscript, White-Paper.4.2.
অথবা, বাংলায় অনুবাদ করো:
Our life is short. But we have to do many things. Human life is nothing bot the collection of moments. So we must not spend a single moment in vain. To kill time is to shorten life. - 397.
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
5.1.
কোনো বেসরকারি ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি আবেদনপত্র লেখো।
5.2.
অথবা, তোমার দেখা ‘একুশের বইমেলা’ সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো।
- 398.
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
6.1.
সারমর্ম লেখো:
অদ্ভূত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ,
যারা অন্ধ, সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই- প্রীতি নেই- করুণার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি,
এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়
মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাঁদের হৃদয়।6.2.
অথবা, ভাবসম্প্রসারণ করো:
সাহিত্য সমাজের দর্পণস্বরূপ। - 399.
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
7.1.
বৈশ্বিক উষ্ণতা ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।
7.2.
অথবা, নিম্নোক্ত ইঙ্গিত অবলম্বনে একটি খুদেগল্প রচনা করো:
এখন পৌষ মাস। কাকলি গ্রামে বেড়াতে এসেছে। সেদিনই গ্রামের স্কুল মাঠে বসেছিল পৌষের পিঠামেলা। মেলায় ঘুরতে এসে কাকলির দৃষ্টি আটকে গেল... - 400.
উদ্দীপকের প্রতিষ্ঠানটি নিচের কোন বিষয়টি অবজ্ঞা করেছে?