Mymensingh Board ময়মনসিংহ বোর্ড ২০২১
644টি প্রশ্ন
- 101.
কাদেরকে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়?
- 102.
EEE Shop' একটি জনপ্রিয় অনলাইন শপিং সেন্টার। ক্রেতাদের প্রত্যাশা পূরণ করাই এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। উত্ত প্রতিষ্ঠান থেকে জনাব আবুল হোসেন একটি স্মার্ট টিভি ক্রয় করেন। বাজারমূল্যের চেয়ে তিনি অর্ধেক মূল্যে টিভিটি ক্রয় করেন। পরবর্তীতে তিনি ছোট ভাইয়ের জন্য একটি মোটর সাইকেলের অর্ডার দেন যা ৪৫ দিনের মধ্যে সরবরাহ করবে। বর্তমানে প্রতিষ্ঠানটি সবধরনের পণ্য মূল্যসহ তাদের পেজে প্রদর্শন করছেন। অর্ডার অনুযায়ী পণ্য পেয়ে ক্রেতারা ক্রয়ে আগ্রহী। ফলে অনলাইন শপিং এর আওতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
- 103.
মি. মারুফ একজন প্রশিদ্ধ খুচরা ব্যবসায়ী কোডিড-১৯ কালীন সময় ক্রেতাদের প্রয়োজন, অভাব ও চাহিদা বিবেচনা করে বিভিন্ন প্রকার মাস্ক ও স্যানিটাইজার বিক্রয় করেন। চাহিদা অনুযায়ী কমমূল্যে পণ্য ক্রয় করে ক্রেতারা খুব খুশি। করোনার প্রকোপ দিন দিন বৃদ্ধি পাওয়ায় সরকার লকডাউন ঘোষণা করেন। ফলে তিনি ভোক্তাদের চাহিদা পূরণে গৃহে পণ্য সরবরাহের সিদ্ধান্ত গ্রহণ করেন। এজন্য তিনি আরও ২০০ জন কর্মী নিয়োগ দেন। তাদের শ্লোগান ছিল 'আপনারা ঘরে, আমরা বাইরে।
- 104.
বিপণন মিশ্রণ ধারণাটি সর্বপ্রথম কে প্রদান করেন?
- 105.
সন্তুষ্টি হচ্ছে—
- 106.
কবির একজন সৎ জেলে। সে পদ্মার ইলিশ, মেঘনার ইলিশ ও চাঁদপুরের ইলিশ আলাদা আলাদা করে সাজিয়ে রাখে। সে উক্ত ইলিশ মাছকে বড়, মধ্যম ও ছোট সাইজে ভাগ করে সরবরাহ করে। ন্যায্যমূল্যে চাহিদামতো পণ্য পেয়ে ক্রেতারা তৃপ্ত। ফলে কবিরের বিক্রয় ও মুনাফা বৃদ্ধি পায়। এ বছর প্রচুর ইলিশ ধরা পড়ায় মাছের দাম কম। মাছ সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় কবির তার ব্যবসায় নিয়ে চিন্তিত।
- 107.
সৈকত প্রতিদিন শিশু পার্কের সামনে খেলনা ও বেলুন বিক্রি করে। শিশু পার্কে আগত শিশুরা খেলনা ও বেলুন ক্রয় করে । সৈকত কোন ধরনের পণ্য বিক্রি করেন?
- 108.
মি. রহমত শাপলা চিপস' ফ্যাক্টরির স্বত্বাধিকারী। তিনি চাষিদের নিকট থেকে ন্যায্যমূল্যে উন্নতমানের আলু সংগ্রহ করেন। তিনি উক্ত আলু দ্বারা স্বাস্থ্যসম্মত চিপস তৈরি করেন। নিজস্ব বিক্রয়কর্মীর মাধ্যমে চিপস উচ্চমূল্যে শহরের শপিং সেন্টারগুলোতে বিক্রি করা হয়। তার সুস্বাদু চিপস ক্রেতাদের খুব পছন্দ। ফলে মি. রহমতের ব্যবসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
- 109.
শিল্পপণ্যের বৈশিষ্ট্য কোনটি?
- 110.
জনাব আনিস তার নিজ বাগানের আম থেকে আচার তৈরি করে প্যাকেটজাত করেন এবং স্থানীয় বাজার ও বিভিন্ন জেলা শহরের দোকানে সরবরাহ করেন। উদ্দীপকে জনাব আনিস যে ধরনের উপযোগ সৃষ্টি করেন তা হলো— i. স্থানগত ii. রূপগত iii. সময়গত নিচের কোনটি সঠিক?
- 111.
মি. রাজু সাভারে একটি ম্যাংগো জুস কারখানা স্থাপন করেন। তিনি বাজার তথ্য সংগ্রহ করে রাজশাহী থেকে আম ক্রয় করেন। আম ফ্যাক্টরিতে পৌঁছানোর জন্য 'গ্রামীণ' ট্রান্সপোর্টের ট্রাক ব্যবহার করেন। তিনি আমগুলোকে মান অনুযায়ী বিভিন্ন সাইজের আলাদা করে স্টোরে সংরক্ষণ করেন। উৎপাদিত জুস নিজস্ব বিক্রয়কর্মী দ্বারা ন্যায্যমূল্যে বিক্রয় করেন। তিনি স্থানীয় বাজারে মাইকিং ও পত্রিকার মাধ্যমে প্রচারমূলক কাজ করেন। ফলে তিনি বিক্রয় বৃদ্ধি ও মুনাফা লাভে সক্ষম হন।
- 112.
'নূর গার্মেন্টস' একটি নামকরা তৈরি পোশাক বিপণনকারী প্রতিষ্ঠান। তারা শার্ট, প্যান্ট, পাঞ্জাবি ও পায়জামা বিক্রয় করে। প্রতিষ্ঠানটি উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির ক্রেতাদের কথা চিন্তা করে বিভিন্ন দামের পোশাক বিক্রয় করে। ফলে প্রতিষ্ঠানটি খুব কম সময়ের মধ্যে সফলতা লাভ করে। ভোক্তারাও উত্ত গার্মেন্টস থেকে পোশাক ক্রয় করে পরিতৃপ্ত হন।
- 113.
বিশু ভারত থেকে চুনাপাথর ও অ্যাশ আমদানি করে দেশের বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরিতে সরবরাহ করেন। তাঁর আমদানিকৃত পণ্য গুণে ও মানে সেরা। সম্প্রতি তিনি আমদানিকৃত চুনাপাথর ও অ্যাপ দিয়ে সিমেন্ট তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি মনে করেন ক্রেতাদের পেশা ও আয়ের উপর ভিত্তি করে সিমেন্টকে ৪ গ্রেডে তৈরি করা দরকার। যাতে দেশের সকল ক্রেতা সিমেন্ট ক্রয় করে লাভবান হন।
- 114.
তিশা ইলেকট্রনিক্স 'ভিশন-৪২' নামক রেফ্রিজারেটর বাজারে নিয়ে এসেছেন। পণ্যের গুণগতমান ভালো ও দাম ক্রেতাদের নাগালের মধ্যে। প্রথমত তিনি টেলিভিশন, সংবাদপত্র ও ম্যাগাজিনে নিয়মিত প্রচার করেন। ক্রেতারা পণ্য সম্পর্কে জানলেও ক্রয়ে আগ্রহী নয়। কারণ, কোম্পানির একটিমাত্র শোরুম ও কোম্পানির পণ্য পরিবহনের কোনো ব্যবস্থা নাই।
- 115.
গুণাগুণ ও বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে পণ্যের মান বা মৌলিক সীমা নির্ধারণকে কী বলে?
- 116.
বিপণন যুগ কত সাল থেকে শুরু হয়?
- 117.
পানু একজন পান ব্যবসায়ী। তিনি নিজেও অনেক পান খান। ফলে তার দাঁতে ময়লা জমাট বেঁধে ব্যথার সৃষ্টি করে। ডাক্তারের কাছে গেলে দুই বেলা টুথক্লিন নামক টুথপেস্ট ব্যবহার করতে পরামর্শ দেন। কিছুদিনের মধ্যেই তাঁর দাঁত ঝকঝকে ও ব্যথামুক্ত হয়। টুথ পেস্টটির সাথে একটি সুদর্শনীয় টুথ ব্রাশ ফ্রি প্রদান করা হয়। কোম্পানি মনে করেন 'ফ্রি পণ্য বিক্রয় বৃদ্ধিতে সহায়ক'
- 118.
বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে ?
- 119.
লোটন কোম্পানি লি. টিভি, ফ্রিজ, ওভেনসহ ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রয় করে। কোম্পানিটি ক্রেতাদের চাহিদা অনুযায়ী ভালোমানের পণ্য সরবরাহ করে। পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা বা উপলব্ধির উপর ভিত্তি করে পণ্যমূল্য নির্ধারণ করে। প্রতিযোগিতা মোকাবিলার জন্য প্রতিষ্ঠানটি বিভিন্ন উৎসবে ১০% ছাড়ে পণ্য বিক্রি করে। ফলে কোম্পানিটি সাফল্যের সহিত ব্যবসা করছে।
- 120.
বিপণনের বৈশিষ্ট্য হচ্ছে—
- 121.
"ইরা লিমিটেড" উন্নত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে 4KD GOLD' ব্র্যান্ডের টিভি উৎপাদন ও বিপণন করছে। স্বচ্ছ ছবি, সুমিষ্ট আওয়াজ ও নান্দনিক ডিজাইনের টিভির মূল্য বেশি হলেও ব্যাপক চাহিদা বিদ্যমান। প্রতিযোগিতার বাজারে নতুন নতুন ক্রেতারা টিভিটি ক্রয় করায় বিক্রির পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে। এক্ষেত্রে প্রতিযোগিতা মোকাবিলা ও প্রমোশন ব্যয় বেশি হলেও মোট মুনাফার পরিমাণ বেশি। ব্যবসায়িক সফলতায় মালিক সন্তুষ্ট।
- 122.
গুদামজাতকরণ একটি গুরুত্বপূর্ণ বিপণন কাজ কারণ— i. সময়গত উপযোগ সৃষ্টি করে ii. মুনাফা বৃদ্ধি করে iii. পণ্যকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে নিচের কোনটি সঠিক?
- 123.
পণ্যের জীবনচক্রের কোন স্তরে প্রতিযোগিতা সবচেয়ে বেশি হয়?
- 124.
নিচের কোনটি জরুরি পণ্য?
- 125.
পণ্যের জীবনচক্রের স্তর কয়টি?
- 126.
মূল্য নির্ধারণের উদ্দেশ্য হচ্ছে—
i. চলতি মুনাফা সর্বোচ্চকরণ
ii. বাজার শেয়ার বৃদ্ধিকরণ
iii. পণ্যমানে নেতৃত্ব দেওয়া
নিচের কোনটি সঠিক? - 127.
বাজার বিভক্তিকরণের মনস্তাত্ত্বিক ভিত্তি হলো—
i. পেশা
ii. ব্যক্তিত্ব
iii. জীবন ধাঁচ
নিচের কোনটি সঠিক? - 128.
বাজার কী?
- 129.
ভোক্তা বাজারের বৈশিষ্ট্য হলো—
i. ক্রেতাদের ক্রয় ক্ষমতা কম
ii. ক্রয়ের ঘনত্ব কম
iii. অল্প পরিমাণ ক্রয়
নিচের কোনটি সঠিক? - 130.
'গামা কোম্পানি'তে সংগঠিত প্রশিক্ষণ ব্যয় কোন ধরনের ব্যয়?
- 131.
'গামা কোম্পানি'তে সংগঠিত ব্যয়ের ফলে—i. মামলা ব্যয় বাড়বেii. উৎপাদন কমবেiii. প্রতিষ্ঠানের সুনাম বাড়বেনিচের কোনটি সঠিক?
- 132.
বেলী কোম্পানির কাম্য মাত্রায় উৎপাদনের পরিমাণ কত একক?
- 133.
বেলী কোম্পানি ৩০ টাকায় পণ্য উৎপাদন করতে পারলে—i. মুনাফার পরিমাণে সর্বাধিক হবেii. উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত হবেiii. নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবেনিচের কোনটি সঠিক?
- 134.
হাফিজা তার এ কাজের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করছেন?
- 135.
হাফিজা তার এ কাজের মাধ্যমে দেশের অর্থনীতিতে যে ধরনের ভূমিকা পালন করছেন তা হলো—i. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিii. সরকারের রাজস্ব বৃদ্ধিiii. সরকারের ব্যয় সংকোচননিচের কোনটি সঠিক?
- 136.
জনাব ফয়সালের কাজকে কী বলা হয়?
- 137.
জনাব ফয়সাল তার কাজের দ্বারা যা করতে পারেন তা হলো—i. মূলধন গঠনii. নিজের আয় বৃদ্ধিiii. বেকার সমস্যার সমাধাননিচের কোনটি সঠিক?
- 138.
কামালের কাজটি কোন ধরনের শ্রম বিভাগের অন্তর্ভুক্ত?
- 139.
জনাব আসিফের কারখানার জন্য কোন ধরনের বিন্যাস উপযুক্ত?
- 140.
উদ্দীপকে বর্ণিত বিন্যাসের ফলে আসিফের কারখানায়—i. উৎপাদন বাড়বেii. এককপ্রতি উৎপাদনের ব্যয় কমবেiii. নিয়ন্ত্রণ সহজ হবেনিচের কোনটি সঠিক?
- 141.
খারাপ বিন্যাসের লক্ষণ কোনটি?
- 142.
‘নিহাল কোম্পানি' চামড়া দিয়ে বিভিন্ন সাইজের জ্যাকেট তৈরি করে। উক্ত কোম্পানির উৎপাদিত পণ্যের টেকসই ও গুণগত মানের জন্য প্রতিষ্ঠানটি আমেরিকার বাজার থেকে ১০ হাজার পিস জ্যাকেটের অর্ডার পায় এবং অর্ডার অনুযায়ী পণ্য উৎপাদন শুরু করে। উৎপাদনের প্রয়োজনীয় সব উপাদান থাকা সত্ত্বেও লেবার অসন্তোষের কারণে নির্ধারিত সময়ের কিছুদিন পরে পণ্য সরবরাহ করলে আমদানিকারক অর্ডার বাতিল করে দেয় এবং কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য হুমকি প্রদান করে। ফলে প্রতিষ্ঠানটি ব্যাপক লোকসানের সম্মুখীন হয়। এতে নিহাল কোম্পানির মালিক বেশ দুশ্চিন্তায় পড়ে।
- 143.
সাবান, শ্যাম্পু, স্নো, পাউডার ইত্যাদি উৎপাদনের জন্য কোন ধরনের
লে-আউট উপযুক্ত? - 144.
সম্প্রতি বাংলাদেশ সরকার রাজশাহীতে একটি আইটি পার্ক স্থাপন করেছে। ইতিমধ্যে স্বল্প পরিসরে পার্কের কাজ শুরু হয়েছে এবং বিশ্বের নামিদামি আইটি ফার্মগুলো কাজ শুরু করে দিয়েছে। তারা দেশ-বিদেশের প্রতিষ্ঠানগুলোর জন্য সফটওয়্যার, অ্যাপসহ তথ্যপ্রযুক্তিগত বিভিন্ন সেবা তৈরি ও রপ্তানি করবে। এতে দেশের বিপুল সংখ্যক শিক্ষিত তরুণ-তরুণীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ফলে একদিকে যেমন দক্ষ মানবসম্পদ তৈরি হবে তেমনি অন্যদিকে বৈদেশিক মুদ্রাও অর্জিত হবে।
- 145.
‘সহজ ক্রয়’ একটি সুপারসপ। এর জন্য কোন ধরনের বিন্যাস উপযুক্ত?
- 146.
চট্টগ্রামের ‘সীতাকুণ্ডে' প্রচুর পরিমাণে চুনাপাথর ও সাদা মাটি পাওয়া যায়। এর ওপর ভিত্তি করে মি. অয়ন কক্সবাজারে ‘অয়ন সিরামিক্স লি.' নামে একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। এখানে উৎপাদিত সিরামিক সামগ্রীর মান উন্নত ও চিত্তাকর্ষক হওয়ায় অল্পদিনের মধ্যেই ‘অয়ন সিরামিক্স লি.'-এর সিরামিক সামগ্রীর চাহিদা ব্যাপকভাবে বাড়ে। বর্ধিত চাহিদা পূরণের লক্ষ্যে মি. অয়ন কারখানাটিতে আরও ৩০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিয়োগ দেন । ফলে প্রতিষ্ঠানটি অভাবনীয় সাফল্য অর্জনে সক্ষম হয় এবং মি. অয়ন আর্থিকভাবে লাভবান হন ।
- 147.
নিচের কোনটি উত্তম বিন্যাসের পূর্বশর্ত?
- 148.
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম.বি.এ করে মিসেস তানিয়া সবসময় গ্রামের গরিব, অশিক্ষিত, অর্ধশিক্ষিত ও বেকার মহিলাদের কথা ভেবেছেন । আর এ ভাবনার আলোকেই এ সকল মহিলাদের নিয়ে নিজ গ্রামে প্রতিষ্ঠা করেছেন হাতের তৈরি বিভিন্ন কারুকার্যের শিল্প ‘সপ্তরং’। এখানে গ্রাম্য মেয়েরা কাজ করে যে মজুরি পায় তা দিয়ে একদিকে তারা পেয়েছে আর্থিক সচ্ছলতা, অন্যদিকে মিসেস তানিয়াও পেয়েছেন আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠা। এজন্য মিসেস তানিয়ার আর্থিক ও সামাজিকসাফল্য দেখে উক্ত গ্রামের পাশাপাশি অন্যান্য গ্রামের মহিলারাও এ ধরনের শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন।
- 149.
মি. স্বপন ও মি. রিপন দুই ভাই মিলে ৯৫ লক্ষ টাকা মূলধন এবং ২০ জন কর্মী নিয়ে নাটোরে 'স্বপ্নিল ডায়াগনস্টিক কর্ণার' স্থাপন করেন। আধুনিক যন্ত্রপাতি, মানসম্মত ওষুধ ও সেবার মান ভালো হওয়ায় চারিদিকে প্রতিষ্ঠানটির সুনাম ছড়িয়ে পড়ে এবং অল্পদিনেই তারা লাভবান হন। ব্যবসায়টির কলেবর দেশের বিভিন্ন শহরে সম্প্রসারণের জন্য তারা তাদের এক বন্ধু শরণের সাথে পরামর্শ করেন এবং আর্থিক সহায়তা কামনা করেন। বন্ধু শরণ তাদেরকে তিন কোটি টাকা মূলধন হিসেবে দিতে সম্মত হয়। কিন্তু প্রতিষ্ঠানটির বর্তমান কাঠামো বিচেনায় মি. স্বপন ও মি. রিপন চিন্তিত ।
- 150.
স্বত্বগত উপযোগ কীভাবে সৃষ্টি হয়?