Rajshahi Board রাজশাহী বোর্ড ২০২৫
660টি প্রশ্ন
- 101.
মিসেস রায়হান বিক্রয় বৃদ্ধির জন্য বিপণন মিশ্রণের কোন উপাদানটির উপর গুরুত্ব আরোপ করেছেন?
- 102.
উদ্দীপকে মিসেস রায়হান বাজার বিভক্তিকরণের জন্য যে চলকের উপর নির্ভর করেছেন তা হলো—
i. ভৌগোলিক
ii. জনসংখ্যাবিষয়ক
iii. আচরণিক
নিচের কোনটি সঠিক? - 103.
মি. তাকাশির ভাতের পরিবর্তে ফাস্ট ফুড খাওয়া বিপণনের কোন মৌলিক ধারণার সাথে সম্পর্কপূর্ণ?
- 104.
মি. তাকাশির ফাস্ট ফুড খাওয়ার কারণ হলো—
i. নিজস্ব সংস্কৃতি
ii. ব্যক্তিত্ব
iii. চাহিদা
নিচের কোনটি সঠিক? - 105.
কোনো পণ্যের মানের সীমা নির্ধারককে কী বলে?
- 106.
মি. কামরুজ্জামান গাড়ি কেনার মতো সামর্থ্য না থাকায় তিনি হবিগঞ্জ একটি মুরগির খামার প্রতিষ্ঠা করেন। তার খামারে উৎপাদিত ডিম ও মাংস উন্নতমানের হওয়ায় ব্যাপক চাহিদা বিদ্যমান। উত্তরোত্তর ব্যবসায়ের সাফল্যের ফলে তিনি একটি গাড়ি ক্রয় করেন। গাড়িটি তিনি ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে ব্যবহার করেন। চাহিদা আরও বৃদ্ধি পাওয়ায় তিনি সিলেটে একটি বৃহত্তম খামার প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন। সেখানে ১,০০০ জন শ্রমিক কর্মরত থাকবেন।
- 107.
উৎপাদন ব্যয়ের সঙ্গে নির্দিষ্ট মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করার পদ্ধতিকে কী বলে?
- 108.
সিলেটের মিরাশী গ্রামের সুরুজ আলী একজন ফুল, চাষি। তিনি ক্রেতার চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে বাজারে ফুল বিপণন করেন। সিলেট শহরের বিভিন্ন উৎসবে ফুলের ব্যাপক চাহিদা থাকায় তিনি নিজস্ব পরিবহনের মাধ্যমে ফুল সরবরাহের ব্যবস্থা করেন। ফলে অল্প দিনেই সুরুজ আলী ফুলের ব্যবসায়ে যথেষ্ট লাভবান হন। তাকে অনুসরণ করে গ্রামের অনেক ফুল চাষিরা এভাবে ফুল বিপণন করে লাভবান হন।
- 109.
জনাব সাজ্জাদ একজন আলু রপ্তানিকারক। তিনি বিভিন্ন জেলা থেকে আলু ক্রয় করে A, B ও C গ্রেডে বাছাই করে বিদেশে রপ্তানি করেন। জনাব সাজ্জাদের সম্পাদিত কার্যক্রম কোন ধরনের বিপণন কাজের অন্তর্ভুক্ত।
- 110.
আনন্দ ফ্যাশন' একটি অনলাইন বিপণনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মেয়েদের জন্য আকর্ষণীয় ডিজাইনের থ্রি-পিস তৈরি করে ফেসবুক, ইউটিউব, ইত্যাদি নিজস্ব পেজে আপলোড করে। এতে করে 'আনন্দ ফ্যাশন' এর পণ্যের প্রতি ব্যাপক সাড়া পায়। প্রত্যাশা অনুযায়ী পণ্য পেয়ে ক্রেতারা খুবই আনন্দিত। এভাবেই বর্তমান ক্রেতা হতে সম্ভাব্য ক্রেতাদের নিকট পণ্য ও প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়ে।
- 111.
মোড়কীকরণের ফলে পণ্যের—
i. আকর্ষণ বৃদ্ধি পায়
ii. গুণগত মান বৃদ্ধি পায়
iii. বিক্রয় বৃদ্ধিতে সুবিধা হয়
নিচের কোনটি সঠিক? - 112.
আলু উৎপাদনে দেশের বৃহত্তম জেলা হলো জয়পুরহাট। উন্নতমানের আলু উৎপাদন হওয়ায় প্রতি বছর দেশের গন্ডি পেরিয়ে বিভিন্ন দেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। এ কথা ভেবে জনাব ওমর ফারুক প্রতি বছর আলু সংরক্ষণের ব্যবস্থা করেন এবং আলুর প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী বাছাই করেন। এতে ক্রেতারা তাদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী আলু ক্রয় করতে পারে। এর ফলে চাষী ও ভোক্তা উভয়ই লাভবান হয়।
- 113.
ফ্যাশন লি.' আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাটিং-স্যুটিং কাপড় প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি দেশ-বিদেশের গ্রাহকদের রুচি, পছন্দ, চাহিদা, লাইফ স্টাইল প্রভৃতি বিষয় নিয়মিত অনুসন্ধান করে। সে অনুসারে সাটিং ও স্যুটিং এর কাপড় তৈরি করে দেশের অভ্যন্তরে ও বিদেশে বিপণন করে। প্রতিষ্ঠানটি তাদের দীর্ঘ দিনের অভিজ্ঞতা এবং কাপড়ের উচ্চ গুণগত মানের বিষয়টি নৈর্ব্যক্তিক উপস্থাপনার মাধ্যমে তাদের বাজার আরও বিস্তৃত করতে সক্ষম হয়েছে।
- 114.
উৎপাদকদের নিয়ে কোন বাজার গঠিত?
- 115.
"একুশে মোবাইল" তাদের নিজস্ব শো-রুমে বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন বিক্রি করে। প্রতিষ্ঠানটি অল্প বয়সী ক্রেতাদের জন্য 4G সম্বলিত গ্যালাক্সী, A16 এবং বয়স্ক ক্রেতাদের জন্য বাটন ফোন সেট বিক্রয় করে।অন্যদিকে "বন্ধু মোবাইল" নামক প্রতিষ্ঠানটি উচ্চবিত্তের ক্রেতাদের জন্য 5G সম্বলিত মোবাইল ফোন সেট আমদানি করে বিক্রয় করে। বছর শেষে দেখা যায় "একুশে মোবাইল" এর বিক্রয় "বন্ধু মোবাইল" এর বিক্রয়ের প্রায় তিন গুণ।
- 116.
স্বল্প সময়ে বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে যে সকল কার্যক্রম গ্রহণ করা হয় তাকে কী বলে?
- 117.
জনাব ওহী পার্বত্য চট্টগ্রামে উপজাতী নারীদের জন্য পোশাক তৈরি করেন। আসন্ন বৈশাবী উৎসবকে সামনে রেখে উপজাতীদের পছন্দ ও চাহিদাকে গুরুত্ব দিয়ে তার পণ্যগুলো বৈশাবী মেলায় একটি স্টলের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করেন। তিনি মনে করেন বিপণন বাজারের আয়তন, ক্রেতার ক্রয় ক্ষমতা, অবস্থান, দক্ষ ও অভিজ্ঞ বিক্রয়কর্মী নির্বাচন আকর্ষণীয় বিজ্ঞাপন প্রদান ইত্যাদি গুরুত্বপূর্ণ, যার ফলে বাজার বিভক্তিকরণ কার্যকর হয়।
- 118.
বিপণন মিশ্রণের উপাদান কয়টি?
- 119.
'বেলমন্ড' এদেশের প্রতিষ্ঠিত একটি-স্যুট উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে গ্রীষ্মকালে ৩০% ছাড় দেয়। এর ফলে গ্রীষ্মকালেও বিক্রিত স্যুট কাপড়ের চাহিদা বিদ্যমান থাকে। এজন্য স্যুট তৈরির কারিগরদের অলস সময় কাটাতে হয় না।
- 120.
বাজার বিভক্তিকরণ করা হয়—
- 121.
জনাব আব্দুর রউফ জীবিকার সন্ধানে ঢাকায় আসেন। তিনি সীমিত মূলধন নিয়ে ধানমন্ডিতে ছোট পরিসরে একটি মৌসুমি ফলের দোকান দেন। তিনি সর্বদা ফলের মূল্য নির্ধারণের ক্ষেত্রে ২৫% অতিরিক্ত মুনাফা অর্জনের টার্গেট করেন। সেখানে তিনি আম, কলা, পেয়ারা ইত্যাদি দেশীয় টাটকা ফল বিক্রি করে আর্থিক লাভবান হচ্ছেন।
- 122.
জরুরি পণ্য হলো—
i. চাল
ii. ছাতা
iii. ঔষধ
নিচের কোনটি সঠিক? - 123.
'X' ব্যাংক লি. তাদের সেবাসমূহ সম্পর্কে গ্রাহকদের অবহিত করার জন্য টিভি ও সংবাদপত্রে নিয়মিতভাবে বিজ্ঞাপন দেয়। সম্প্রতি 'X' ব্যাংক লি. বাহুবল বাজারে একটি নতুন শাখা উদ্বোধনের আয়োজন করে। এ বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির জন্য বিভিন্ন মিডিয়াকে অবহিত করা হয়। এ অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। পরবর্তীতে বিষয়টি সংবাদ আকারে প্রচারিত হওয়ায় গ্রাহকদের মধ্যে ব্যাপকউৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
- 124.
"মুবিন ফ্যাশন" এ দেশের প্রতিষ্ঠিত একটি বোরকা উৎপাদন প্রতিষ্ঠান। দেশব্যাপী প্রতিষ্ঠানটির উৎপাদিত বোরকার যথেষ্ট সুনাম রয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন - উপলক্ষ্যকে কেন্দ্র করে বিক্রয় বৃদ্ধির জন্য মূল্য হ্রাস, নগদ অর্থ ফেরত দান, উপহার - ইত্যাদি কৌশল অবলম্বন করে থাকে। বর্তমানে প্রতিষ্ঠানটি তার উৎপাদিত বোরকা আন্তর্জাতিক বাজারে বিক্রির মাধ্যমে ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি ১ তীব্র প্রতিযোগিতার কারণে প্রতিষ্ঠানটি বিক্রয় টার্গেট পুরণ করতে পারছে না। তাই "মুবিন ফ্যাশন" বিভিন্ন মিডিয়ায় অর্থ ব্যয় করে পণ্য প্রমোশনের চিন্তা করছেন।
- 125.
বাজার বিভক্তিকরণের সুবিধা হলো—
i. অপচয় হ্রাস
ii. পণ্য উন্নয়ন
iii. প্রতিযোগিতা মূলক শক্তি বৃদ্ধি
নিচের কোনটি সঠিক? - 126.
বিপণন মিশ্রণের ধারাবাহিকতা নির্দেশ করে নিচের কোনটি?
- 127.
অদৃশ্যমান কিন্তু ভোক্তার প্রয়োজন ও অভাব মেটাতে সক্ষম এমন বিষয়কে কী বলে?
- 128.
নিচের কোনটি লোভনীয় পণ্য?
- 129.
পণ্যের জীবন-চক্রের কোন স্তরে বিক্রয় সবচেয়ে বেশি?
- 130.
ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণের পদ্ধতি হলো—i. ব্যয়যোগ মূল্যii. ভারসাম্য বিন্দু মূল্যiii. মূল্যভিত্তিক মূল্যনিচের কোনটি সঠিক?
- 131.
নিচের কোনটি বিপণন প্রসারের স্বল্প মেয়াদি কৌশল?
- 132.
বিজ্ঞাপনের বৈশিষ্ট্য হলো—i. অর্থ-প্রদত্ত মাধ্যমii. নির্দিষ্ট উদ্যোক্তাiii. ব্যক্তিক উপস্থাপননিচের কোনটি সঠিক?
- 133.
যে পণ্য দেখতে চমৎকার, উন্নত প্রযুক্তি ও কারিগরি নৈপুণ্য দ্বারা তৈরি এবং সহজেই অন্যান্য পণ্য থেকে পার্থক্য করা যায় তাকে কী বলে?
- 134.
আধুনিক বিপণনের জনক বলা হয় কাকে?
- 135.
বাজার কী?
- 136.
বিপণন কোন ধরনের প্রক্রিয়া?
i. সামাজিক
ii. মানবিক
iii. ব্যবস্থাপকীয়
নিচের কোনটি সঠিক? - 137.
ক্রয়-বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
- 138.
মুহিত অর্গানিক প্রোডাক্টস লিমিটেড একটি নতুন ধরনের অরেঞ্জ জুস উৎপাদন করেছে, যা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি। জুসটির গুণগত মান এবং আকর্ষণীয় প্যাকেজিং-এর কারণে এটি অল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। মুহিত তার নিজস্ব শোরুমের মাধ্যমে ঢাকাসহ সারা দেশে ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করেন। সময়মতো মানসম্পন্ন পণ্য সরবরাহের ফলে তিনি ব্যবসায়িক জগতে সফলতা অর্জন করেন।
- 139.
সুরমা লিমিটেড ২০২৫ সালের মার্চ মাসে ৪০ হাজার একক পণ্য উৎপাদন করেছে। প্রতিটি পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। উৎপাদনের একক প্রতি শ্রম ব্যয় ৫ টাকা এবং কাঁচামালের ব্যয় ৪ টাকা। এছাড়া অন্যান্য ব্যয় বাবদ খরচ হয়েছে ১৬ হাজার টাকা। প্রতিষ্ঠানটির ২০২৪ সালে মোট উৎপাদনশীলতা ছিল ২.৩।
- 140.
জনাব নাসিম তার ফার্মে উন্নত জাতের গবাদিপশু পালন করেন। ফার্মে উৎপাদিত দুধ ও দুগ্ধজাত পণ্যের মান উন্নত হওয়ায় তা স্থানীয় বাজারে জনপ্রিয়তা পায়। পরবর্তীতে তিনি প্যাকেটজাত দুধ ও দুগ্ধজাত পণ্য ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সরবরাহ শুরু করেন। এতে প্রতিষ্ঠানটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করে।
- 141.
জনাব রাশেদ কৃষি বিষয়ক প্রশিক্ষণ শেষে থাইল্যান্ড থেকে ফেরার পথে কয়েকটি ড্রাগন ফলের চারা এনে গাজীপুরের বাগান বাড়িতে রোপণ করেন। এখানকার মাটি ড্রাগন চাষের জন্য উপযোগী হওয়ায় তিনি ড্রাগন চাষে আগ্রহী হন। এ লক্ষ্যে ব্যাংক থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়ে তিনি বাণিজ্যিক ভিত্তিতে ড্রাগন চাষ শুরু করেন এবং অল্পদিনেই লাভবান হন।
- 142.
আরাফাত, রুহি এবং নিশাত তিন বন্ধু মিলে সমানভাবে পুঁজি বিনিয়োগ করে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি চুক্তির ভিত্তিতে লাভ-লোকসান সমানভাবে বণ্টন করার শর্তে ভোগ্য পণ্য উৎপাদন ও বিপণন করছে। অপরদিকে, জনাব হাসান তার গ্রামের ২৫ জন প্রতিবেশীকে নিয়ে একটি 'সংগঠন করেন। যার লক্ষ্য ও উদ্দেশ্য হলো উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। যা সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে।
- 143.
দৃশ্যকল্প-১: মানিক মিয়া একজন কৃষক। তিনি খুলনায় কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি তিনি ঢাকায় এসে রাইড শেয়ারিং কোম্পানির একজন ড্রাইভার হিসেবে কাজ শুরু করেন। এই পরিবর্তনের ফলে তিনি তার পরিবারের জন্য আরও ভালো সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সক্ষম হচ্ছেন। দৃশ্যকল্প-২: জয়নাল আবেদিন নারায়ণগঞ্জে একটি তৈরি পোশাক কারখানা স্থাপন করেন। সস্তা ও দক্ষ শ্রমিক পাওয়ার কারণে তার ব্যবসায় প্রসার লাভ করে। পাশাপাশি বিদেশে পোশাক রপ্তানির অংশ হিসেবে তিনি আরও দুটি কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেন।
- 144.
"সেবা লাইন" পরিবহন নিয়মিতভাবে ঢাকা টু কক্সবাজার রুটে চলাচল করে। সম্প্রতি ঢাকা থেকে কক্সবাজার রুটে বিলাসবহুল ট্রেন চালু হওয়ায় বাসের যাত্রী সংখ্যা কমে যায় এবং প্রায় অর্ধেক সিট খালি থাকে। এই অবস্থায় পরিবহনটিতে লোকসানের আশঙ্কা দেখা দেয়। তবে পরিস্থিতি সামাল দিতে বাস কর্তৃপক্ষ গাড়িতে বায়ো টয়লেট, নাস্তার ব্যবস্থা এবং স্লিপার কোচ যুক্ত করেন। এর ফলে যাত্রীদের বাস ভ্রমণে আগ্রহ বাড়ে এবং যাত্রীর সংখ্যা বৃদ্ধি পায়।
- 145.
নিউ ভিশন লিমিটেড তাদের জনপ্রিয় চকলেট বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে চকলেটের আকৃতি, রং, গুণগতমান অপরিবর্তিত রেখে শুধু পণ্যের প্যাকেট আকর্ষণীয় করার সিদ্ধান্ত নেন। নতুন প্যাকেটটি কেমন হবে তা নির্ধারণের জন্য প্রতিষ্ঠানটির একদল কর্মী ভোক্তা জরিপ ও আয়ের স্তর লক্ষ করেন এবং প্রতিযোগী কোম্পানির প্যাকেট বিশ্লেষষ্ণসহ বিপণন কৌশল ঠিক করেন।
- 146.
এক্সপার্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি স্বনামধন্য ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। পণ্যের নিরাপত্তা ও কার্যকারিতা বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানটি স্বয়ংক্রিয় উৎপাদন পদ্ধতি ব্যবহার করে। গুণগত মানসম্পন্ন ওষুধ উৎপাদনের মাধ্যমে তারা রোগী, ডাক্তার ও ফার্মাসিস্টদের আস্থা অর্জন করেছে। এতে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে সফলতা অর্জন করতে সক্ষম হয়।
- 147.
ডেলটা কোম্পানি দীর্ঘদিন ধরে ইলেকট্রিক সামগ্রী সুনামের সাথে বিক্রয় করে আসছে। প্রতিষ্ঠানটি ফ্রিজের ক্ষেত্রে ৫ বছর ও AC এর ক্ষেত্রে ১০ বছরের ওয়ারেন্টি প্রদান করেন। তবে গত বছর তাদের পণ্যগুলোতে ত্রুটি ধরা পড়ে। এতে ক্রেতারা - ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে কিছু ক্রেতা ক্ষতিপূরণ দাবি করে। এতে কোম্পানির ব্যয় বেড়ে যায় এবং ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।
- 148.
গ্রিন ড্রিংকস লিমিটেড একটি স্বনামধন্য পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তারা দেশীয় তাজা আম থেকে ম্যাংগো জুস উৎপাদন করে। গুণগত মান বজায় রাখতে প্রতিষ্ঠানটি দেশীয় মান সংস্থা থেকে মানসনদ অর্জন করায় জুসের চাহিদা বেড়েই চলেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাদের পণ্য রপ্তানির পরিকল্পনা করছে।
- 149.
X-এর কর্তিত অংশ Z-এ যুক্ত করার প্রক্রিয়ায় তৈরি হয়—i. সুপার রাইসii. টমেটোiii. Bt বেগুননিচের কোনটি সঠিক?
- 150.
P অণুজীবের বৈশিষ্ট্য নয় কোনটি?