Cumilla Board কুমিল্লা বোর্ড ২০২০

544টি প্রশ্ন

  1. 401.

    নিরাপদ ড্রাইভিং এর ক্ষেত্রে প্রয়োজন—
    i. মোবাইল ফোন
    ii. ভিউ মিরর
    iii. সিটবেল্ট
    নিচের কোনটি সঠিক?

  2. 402.

    স্মার্ট ফোনের ক্ষেত্রে প্রযোজ্য-
    i. সরাসরি ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারে
    ii. ল্যাপটপের বিকল্প হিসাবে কাজ করা যায়
    iii. সব ধরনের তথ্য পাঠানো যায়
    নিচের কোনটি সঠিক?

  3. 403.

    কোন খাদ্য উপাদানটি এসিডিটি নিষ্ক্রিয় করতে পারে?

  4. 404.

    রুমাদের নদীর পাড়ে অনেক ফসলী জমি ছিল যা থেকে তারা প্রচুর ফসল পেত। কিন্তু বর্তমানে সে জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় তারা শহরে চলে আসে। পরবর্তীতে রুমা শহরের একটি স্কুলে ভর্তি হয়। স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসে স্যার একটি ভিডিও দেখালেন যেখানে বাতাস প্রচণ্ড বেগে সাপের কুণ্ডলীর মতো ঘুরপাক খেতে খেতে সমুদ্র উপকূলে আছড়ে পড়ছে। অন্য একটি ভিডিওতে সমুদ্রের তলদেশের প্লেট একটির সাথে আর একটির সংঘর্ষের ফলে সমুদ্রের ঢেউ অনেক উঁচু হয়ে প্রচণ্ড বেগে উপকূলে আঘাত হানে।

  5. 405.

    শাহিনার ওজন ৭০ কেজি এবং উচ্চতা ১.৫ মিটার। সে বার্গার, পিৎজা, চিপস জাতীয় খাবার খেতে পছন্দ করে। কিন্তু শারীরিক পরিশ্রম তেমন করে না। একদিন তার চাচা বাসায় বেড়াতে আসে। শাহিনা অতিরিক্ত স্থূলকায় হওয়ায় তিনি তাকে তার পছন্দের খাবারের পরিবর্তে আঁশযুক্ত খাবার খেতে বলেন।

  6. 406.

    ৬০ ওয়াটের ৩টি ও ৪০ ওয়াটের ২টি বাল্ব প্রতিদিন ৫ ঘণ্টা করে জ্বালালে এপ্রিল মাসে কত বিদ্যুৎ খরচ হবে?

  7. 407.

    তাওসিফ ৯০০ গ্রাম ভরের একটি ফুটবলের উপর ১০০.নিউটন বল প্রয়োগে গোল করার লক্ষ্যে কিক করে। ফুটবলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বারপোস্টে ধাক্কা খেয়ে ফিরে আসে।

  8. 408.

    বৈশ্বিক উষ্ণতার মূল কারণ-
    i. যানবাহন
    ii. দাবানল
    iii. সিএফসি
    নিচের কোনটি সঠিক?

  9. 409.

    ফারজানা কয়েক বছর পর গ্রামের বাড়িতে বেড়াতে গেল। সে যখন তার দুই বছরের ভাইয়ের ছেলেকে লক্ষ করে তখন দেখতে পায় তার চোখের পাতা ফোলা, জিহ্বা লম্বা। তার কাছে ছেলেটিকে স্বাভাবিক মনে হলো না। পরবর্তী দিন গ্রামে ঘুরতে বেরিয়ে চাচার বাড়ি গেল। চাচীকে সে অসুস্থ অবস্থায় দেখতে পায়। ডাক্তার পরীক্ষা করে বলেছেন, চাচীর লোহিত রক্তকণিকাগুলো কাস্তের মতো আকার ধারণ করেছে। অন্যদিকে চাচার মানসিক ভারসাম্য নেই। ফারজানা চিন্তা করলো, চাচার বয়স মাত্র ৪৫ বছর।

  10. 410.

    কোনটি দুর্বল এসিড?

  11. 411.

    টেলিভিশনে ভিডিও পাঠাতে হলে প্রতি সেকেন্ডে কয়টি স্থির ছবি পাঠাতে হয়?

  12. 412.

    চৈতিদের বাড়িতে ৬০ ওয়াটের তিনটি বাল্ব এবং ১০০ ওয়াটের একটি ফ্যান প্রতিদিন গড়ে ৬ ঘণ্টা ব্যবহার করা হয়।

  13. 413.

    দাঁতের ক্যাভিটি বের করার জন্য কোনটি ব্যবহার করা হয়?

  14. 414.

    রুমাইতা গাড়িতে ঢাকা থেকে মানিকগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে তাদের গাড়িটি সিএনজি পাম্প স্টেশনে এক ধরনের জ্বালানি নেওয়ার জন্য থামে। তাদের বাসায় রান্নার জন্য জ্বালানি হিসেবে ব্যবহৃত উপকরণের সঙ্গে সে এর মিল খুঁজে পেল। সে যাওয়ার পথে বাস থেকেই লক্ষ করলো একজন লোক দা, বটি তৈরির জন্য কালো বর্ণের আর এক ধরনের জ্বালানি ব্যবহার করছে।

  15. 415.

    পুত্র সন্তানের আশায় কুলসুম বেগম আজ চার কন্যা সন্তানের জননী। এজন্য তার স্বামী তাকে কারণে অকারণে গালমন্দ করে। তার বড় মেয়েটির বয়স ১৪ বছর। সাংসারিক অশান্তি ও বিভিন্ন ঝামেলার কারণে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বাবা তাকে বিয়ে দেয়।

  16. 416.

    পরিপাককৃত খাদ্য শোষিত হয়ে দেহকোষের কোথায় সংযোজিত হয়?

  17. 417.

    তাসনিমের জন্মদিনে মা একটি জামা উপহার দিলেন যার তন্তু এক প্রজাতির পোকার গুটি থেকে সংগ্রহ করা হয়। তার ছোট ভাই তাওসিফের মন খারাপ হবে এই ভেবে তার জন্য মা 'প্লাস্টিকের তৈরি একটি খেলনা গাড়ি নিয়ে আসলেন।

  18. 418.

    এক কিউবিক মিটার পানির ভর কত?

  19. 419.

    কোনটি মৌলিক বল?

  20. 420.

    সাধারণত কালবৈশাখী ঝড় হয় কখন?

  21. 421.

    সাধারণত কত বৎসর বয়সের মধ্যে মেয়েদের ঋতুস্রাব শুরু হয়?

  22. 422.

    পানিতে প্রচুর শ্যাওলা জন্মায়-
    i. ফসফেট খুব বেড়ে গেলে
    ii. নাইট্রোজেন খুব বেড়ে গেলে
    iii. আর্সেনিক খুব বেড়ে গেলে
    নিচের কোনটি সঠিক?

  23. 423.

    কোনটি লেন্সের ক্ষমতার এসআই একক?

  24. 424.

    কোনটি প্রাকৃতিক পলিমার?

  25. 425.

    প্রাকৃতিক সংরক্ষণশীলতার কৌশল হলো-
    i. ৫টি শার্টের পরিবর্তে ২টি শার্ট ব্যবহার করা
    ii. বাজারের প্যাকেট বার বার ক্রয় করা
    iii. পুরাতন শাড়ি দিয়ে কাঁথা তৈরি করা
    নিচের কোনটি সঠিক?

  26. 426.

    সিমেন্ট তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?

  27. 427.

    ইসিজি করা যায়-
    i. হার্ট অ্যাটাক হয়ে থাকলে
    ii. রক্তনালী ব্লক হলে
    iii. হৃদপিন্ডের আকার বড় হয়ে থাকলে
    নিচের কোনটি সঠিক?

  28. 428.

    জনাব নাজিম একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের উৎপাদন প্রণালি এমনভাবে তৈরি করেন যেন উৎপাদিত পণ্যের সংখ্যা অতিরিক্ত না হয়। আবার প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীনও না হয়। এভাবে উৎপাদন করায় প্রতিষ্ঠানটি টিকে আছে। অপরদিকে জনাব রহমান তার প্রতিষ্ঠানের কর্মীদের প্রত্যেকের কাজ নির্দিষ্ট করে দেন। ব্যবসায়ের প্রয়োজনীয় মূলধন সংগ্রহে কম খরচের উৎস বিবেচনা করেন। তাছাড়া দেশের বিভিন্ন সুযোগ-সুবিধাগুলোও গ্রহণ করেন। ভবিষ্যতে পণ্য বৈচিত্র্যকরণের কথাও মাথায় রেখে উৎপাদন করেন। এজন্য বর্তমানে জনাব রহমান একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত।

  29. 429.

    জনাব রাজা যুব উন্নয়ন কেন্দ্র থেকে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ নেন। তিনি কিছু জমি লিজ নিয়ে 'নিজস্ব অর্থায়নে সরিষা চাষ শুরু করেন। বাজারে সরিষার চাহিদা থাকায় তিনি লাভবান হন। তিনি সরিষা চাষের পাশাপাশি মৌ চাষ শুরু করেন। এতেও তিনি লাভবান হন। তার প্রতিবেশীরা উৎসাহিত হয়ে তারাও মৌ চাষ শুরু করেন। তাদের উৎপাদিত সরিষা ও মধু দেশের চাহিদা মেটাতে অনেকাংশে সক্ষম হয়।

  30. 430.

    মালেক মিয়া একজন পেঁয়াজ ব্যবসায়ী। মাঝে মাঝে তিনি VAT ফাঁকি দেন। তিনি বেশি লাভের আশায় প্রচুর পেঁয়াজ মজুদ করেন। এগুলো দেখাশোনার জন্য তিনি চার জন কর্মীকে প্রশিক্ষণের পর নিয়োগ দেন। তিনি সময়মতো তাদের পারিশ্রমিক দেন এবং স্বাস্থ্যগত সুবিধা ও থাকার স্থানের ব্যাপারে লক্ষ রাখেন। হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় তা বিক্রির সিদ্ধান্ত নেন। এমন সময় প্রশাসনিক লোক এসে তাকে ধরে নিয়ে যায়।

  31. 431.

    এশা তার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য নিজ বাড়িতেই পাটের তৈরি খেলনা সামগ্রীর একটি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন। ব্যবসায়টি সম্প্রসারণের জন্য তিনি ছয় জন কর্মী নিয়োগ করেন। মানসম্মত পণ্য উৎপাদন করায় তার প্রতিষ্ঠানের পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে।

  32. 432.

    মি.রানা' একটি ইটভাটার মালিক। তার প্রস্তুতকৃত ইটের গুণগত মান ভালো হওয়ায় চাহিদা অনেক বেশি। তবে বর্ষার মৌসুমে পরিবেশ প্রতিকূল থাকার কারণে তিনি ব্যবসায়ের পাশাপাশি নতুন কাজ করার উদ্যোগ নিলেন। কিছুদিন পর পরিবেশবাদী ও ভোক্তা আইনে লোকজন আপত্তি জানান। এছাড়া বিভিন্ন সময়ে এলাকার উচ্ছৃঙ্খল ছেলেদের অর্থ দিতে হয়। এজন্য কিছু শ্রমিক কাজের প্রতি অনীহা ও অসন্তোষ প্রকাশ করেন। ফলে তিনি ব্যবসায় বন্ধ করার সিদ্ধান্ত নেন।

  33. 433.

    সুজন প্লাস্টিক ফ্যাক্টরির পাশে একটি ফাস্ট ফুডের দোকান দেন। ব্যবসায়ের গতি-প্রকৃতি না বুঝে বেশি পরিমাণ পণ্য দোকানে তোলেন। এছাড়া তার ছোট ভাইয়ের বন্ধুকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেন। কিন্তু ক্রমাগত লোকসান হওয়ায় ব্যবসায় পরিবর্তন করে তিনি মুদির দোকান দেন। সুজন ভবিষ্যতের কথা ভেবে একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হওয়ার কিছুদিনের মধ্যেই তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানটি তার মনোনীত ব্যক্তিকে অর্থ পরিশোধ করেন।

  34. 434.

    জনাব প্রভা ও ফাহাদ উভয়ই ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। প্রভা নিজে কাজ না করে প্রতিষ্ঠানের সকল কর্মীদের মাঝে দায়িত্ব বণ্টন করে দেন। অন্যদিকে ফাহাদ নারী-পুরুষ কর্মীদের আলাদা দৃষ্টিভঙ্গি ও. সামাজিক অবস্থান সম্পর্কে সচেতন থেকে নেতৃত্ব দেন। তাদের যোগ্যতা, রুচি ও ব্যক্তিত্বের বিষয়টিও তিনি গুরুত্ব দেন। ফলে তারা উভয়ই সফল ব্যবসায়ী।

  35. 435.

    জনাব মিল্টন শরণখোলা থানার কচুয়া গ্রামে একটি মাছ প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি দেন। এই গ্রামের শিক্ষিতদের অধিকাংশ চাকরির সন্ধানে শহরমুখী। এছাড়া স্থানীয় লোকজন আধুনিক যন্ত্রপাতি চালানোয় দক্ষ নয় এবং দক্ষ করে গড়ে তোলার কোনো সুব্যবস্থাও নেই। ফলে তাদের উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে।

  36. 436.

    মি. ঈমন তাঁতপল্লী থেকে কাপড় কিনে ব্যবহারকারীদের কাছে সুলভ মূল্যে বিক্রি করেন। তিনি তার সুমিষ্ট হাসি দিয়ে ক্রেতাদের মন জয় করেন। অনেক ক্রেতা তাকে অগ্রিম অর্থ পরিশোধ করে। সেক্ষেত্রে তিনি আত্মবিশ্বাসের সাথে যথাসময়ে কাপড় উক্ত ক্রেতার কাছে পৌঁছে দেন।

  37. 437.

    মামুন, মাসুদসহ পাঁচ বন্ধু মিলে একটি সংগঠন গড়ে তোলেন। এ প্রতিষ্ঠানটির শেয়ার জনগণের কাছে বিক্রয়যোগ্য নয়। অপরদিকে মাসুদদের প্রতিষ্ঠানে কর্মরত এ রকম ২৫ জন ব্যক্তি মিলে 'সতেজ' নামে একটি সংগঠন গড়ে তোলেন। এ প্রতিষ্ঠানটি সকল সদস্যের মতামতের ভিত্তিতে পরিচালনা করা হয়। এছাড়া সদস্যরা একে অপরের বিপদে-আপদে সাহায্য-সহযোগিতা করে থাকেন। বর্তমানে 'সতেজ' সংগঠনটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

  38. 438.

    জনাব পাভেল বিদেশ থেকে দেশে ফিরে এসেছে। তার কিছু সঞ্চিতি অর্থ আছে। এখন সে দেশে কিছু করতে চায়। কিন্তু অভিজ্ঞতা না থাকায় এবং ঝুঁকি থাকায় সে উৎসাহ পাচ্ছে না। অপরদিকে রমিজ উদ্দীন তার ব্যবসায় সম্প্রসারণের জন্য আর্থিক সহায়তা পেতে এমন একটি সরকারি ব্যাংকে গিয়েছেন যেটি ৫০ হাজার থেকে ১০ কোটি টাকা ঋণ দেয়।এছাড়া এদেশের নাগরিক হতে হবে এমন যোগ্যতা ব্যাংকটি বিবেচনা করে থাকে।

  39. 439.

    'ক' চিহ্নিত নদীটির নাম কী?

  40. 440.

    'খ' ও 'গ' চিহ্নিত ভূমি —
    i. মাটি ধূসর ও লাল বর্ণের
    ii. সমভূমি থেকে উচ্চতা ৬-১২ মিটার
    iii. রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অন্তর্গত
    নিচের কোনটি সঠিক?

  41. 441.

    সূর্য থেকে 'A' গ্রহটির দূরত্ব কত কোটি কিলোমিটার?

  42. 442.

    স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য কত ঘণ্টা?

  43. 443.

    A স্থানে শীতকাল বিরাজ করলে C স্থানে কোন ঋতু পরিলক্ষিত হবে?

  44. 444.

    ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কে?

  45. 445.

    পৃথিবীর আবর্তনের যে ধরন তার বিপরীত ধরন কোন গ্রহের?

  46. 446.

    বার্ষিক গতির কারণে—i. ঋতু পরিবর্তন হয় ii. রাত্রি ছোট বা বড় হয় iii. উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকে নিচের কোনটি সঠিক?

  47. 447.

    ব্যক্তিজীবনে কোন মানচিত্রের গুরুত্ব অধিক?

  48. 448.

    পৃথিবীর কেন্দ্রমণ্ডল কী দিয়ে গঠিত?

  49. 449.

    প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলে?

  50. 450.

    বাংলাদেশের বরেন্দ্রভূমি কোন ধরনের সমভূমি?