Cumilla Board কুমিল্লা বোর্ড ২০২৫

651টি প্রশ্ন

  1. 101.

    কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে কী বলে ?

  2. 102.

    জনাব রকিব মুন্সিগঞ্জ থেকে আলু নিজস্ব ট্রাকের মাধ্যমে বরিশালে এনে বিক্রয় করেন। পরবর্তীতে উক্ত আলুর প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুসারে বাছাইয়ের মাধ্যমে পৃথক করে ক্রেতাদের চাহিদা মেটায়। ফলে ক্রেতারা তাদের পছন্দমতো আলু ক্রয় করতে পারে এবং জনাব রকিবও লাভবান হচ্ছেন।

  3. 103.

    "কিছুক্ষণ” একটি অভিজাত রেস্তোরা। উক্ত রেস্তোরায় ক্রেতাদের রুটি, পছন্দ ও চাহিদা অনুযায়ী খাবার পরিবেশন করা হয়। যেসব গ্রাহক রেস্তোরায় খাবার খেতে আসেন কর্তৃপক্ষ তাঁদের সবার নাম, মোবাইল নম্বর ও ই-মেইল ইত্যাদি লিখে রাখেন এবং বিশেষ দিবসগুলোতে তাঁদের নিকট গুড়োচ্ছা বার্তা পাঠান।উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমকে কী বলা হয়?

  4. 104.

    'ফ্লোরা ট্রেডিং' দেশের স্বনামধন্য একটি বিপণন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ডেনমার্ক থেকে শিশু খাদ্য আমদানি করে নিজস্ব ব্র্যান্ড ব্যবহারের মাধ্যমে প্যাকেটজাত করে তার ওপর মেয়াদ উত্তীর্ণের তারিখ, ওজন ও মূল্য সংক্রান্ত লেবেল লাগিয়ে বিপণন করে। সম্প্রতি প্রতিষ্ঠানটি এ কাজের ক্ষেত্রে ক্রেতাদের ক্রয় ক্ষমতাকে বিবেচনায় এনে ছোট, মাঝারি ও বড় সাইজে প্যাকেটজাত করে শিশু খাদ্য বিপণন করছে। ফলে পূর্বের তুলনায় বিক্রয় বৃদ্ধি পেয়েছে।

  5. 105.

    "কিছুক্ষণ একটি অভিজাত রেস্তোরা। উক্ত রেস্তোরায় ক্রেতাদের রুটি, পছন্দ ও চাহিদা অনুযায়ী খাবার পরিবেশন করা হয়। যেসব গ্রাহক রেস্তোরায় খাবার খেতে আসেন কর্তৃপক্ষ তাঁদের সবার নাম, মোবাইল নম্বর ও ই-মেইল ইত্যাদি লিখে রাখেন এবং বিশেষ দিবসগুলোতে তাঁদের নিকট গুড়োচ্ছা বার্তা পাঠান।কিছুক্ষণ" রেস্তোরাঁর শুভেচ্ছা বার্তা প্রেরণের ফলেi. দীর্ঘমেয়াদি ক্রেতা সম্পর্কii. ক্রেতা সন্তুষ্টিiii. ক্রেতা ভ্যালুনিচের কোনটি সঠিক ?

  6. 106.

    "ডানা ফ্যাশন" বিদেশে থেকে ৭ হতে ১২ বছরের শিশুদের জন্য শীতকালীন পোশাক আমদানির পর ঢাকা শহরের বিভিন্ন শো-রুমে বিক্রয়, করে। সম্প্রতি প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটি টেলিভিশনে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে বিক্রয় বাড়াতে সক্ষম হয়।

  7. 107.

    আজকের এ পৃথিবী সভ্য ও আধুনিক হওয়ার পিছনে কীসের অবদান সবচেয়ে বেশি ?

  8. 108.

    "পাওয়ার পয়েন্ট" চায়না থেকে ওয়াশিং মেশিন তৈরির বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করে ঢাকা অঞ্চলের বিভিন্ন শিল্প কারখানায় সরবরাহ করে। বর্তমানে সারা দেশের ক্রেতাদের কথা বিবেচনা করে বিভিন্ন বিভাগীয় শহরে বিক্রয়কেন্দ্র খুলে প্রতিষ্ঠানটি যন্ত্রাংশ বিক্রয়ের সিদ্ধান্ত নেয়।

  9. 109.

    ক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয় ?

  10. 110.

    "তিলোত্তমা” নামক একটি প্রতিষ্ঠান ঢাকার বিভিন্ন শপিংমলে আকর্ষণীয় ও উন্নতমানের টেলিভিশন বিক্রয় করে। মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি মোট খরচের ওপর ২০% মুনাফা যোগ করে টেলিভিশনের মূল্য নির্ধারণ করে। এতে প্রতিষ্ঠানটি ব্যাপক সফলতা অর্জন করে।

  11. 111.

    প্রমিতকরণের মূল ভিত্তি কী?

  12. 112.

    জনাব আজিম ঢাকার নিউমার্কেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কিন্তু একটু অগ্রসর হওয়ার পর তার গাড়ির তেল ফুরিয়ে যায় এবং তিনি একটি পেট্রোল পাম্প থেকে তেল নেন। পরবর্তীতে তিনি তার ছেলের আগ্রহে নিউমার্কেট থেকে উন্নত প্রযুক্তিনির্ভর, বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন একটি দামি ব্র্যান্ডের ঘড়ি ক্রয় করেন। উক্ত ঘড়ি ব্যবহার করে জনাব আজিমের ছেলে বেশ সন্তুষ্ট।

  13. 113.

    বিজ্ঞাপনের মাধ্যম হলো-i. দৈনিক পত্রিকাii. মাসিক ম্যাগাজিনiii. সিনেমা স্লাইডসনিচের কোনটি সঠিক

  14. 114.

    স্পর্শ' কর্পোরেশন' একটি উন্নতমানের টুথপেস্ট বিপণনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিক্রয় প্রতিনিধির মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের নিকট পণ্যের গণাগুণ তুলে ধরে পণ্য বিক্রয় করে। পণ্যের ব্যাপক পরিচিতির জন্য প্রতিষ্ঠানটি আন্তঃজেলা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। এতে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি বৃদ্ধি পায়।

  15. 115.

    জনাব ফয়েজ একজন আলু ব্যবসায়ী। উৎপাদন মৌসুমে আলুর দাম কম থাকায় তিনি পর্যাপ্ত পরিমাণ আলু হিমাগারে সংরক্ষণ করেন। পরবর্তীতে ভোক্তাদের চাহিদা অনুযায়ী বড়, মাঝারি ও ছোট সাইজের আলু আলাদা করে ভিন্ন ভিন্ন দামে বিক্রি করেন। এভাবে তিনি প্রতি বছর প্রচুর মুনাফা অর্জন করেন। প্রাথমিকভাবে জনাব ফয়েজ বিপণনের কোন কাজটি করেন?

  16. 116.

    দীর্ঘদিন ধরে 'রুমা ট্রেডার্স' সাফল্যের সাথে প্রসাধন সামগ্রী বিপণন করে আসছে। সম্প্রতি প্রতিযোগী প্রতিষ্ঠান 'ঝুমা ট্রেডার্স' "একটি পণ্য কিনলে একটি ফ্রি" দেওয়ায় রুমা ট্রেডার্সের বিক্রয় ব্যাপক কমে যায়। পরবর্তীতে প্রতিষ্ঠানটি বিক্রয় বাড়ানোর লক্ষ্যে চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত মাধ্যম প্রয়োগের সিদ্ধান্ত নিয়ে সফল হয়।

  17. 117.

    জনাব ফয়েজ একজন আলু ব্যবসায়ী। উৎপাদন মৌসুমে আলুর দাম কম থাকায় তিনি পর্যাপ্ত পরিমাণ আলু হিমাগারে সংরক্ষণ করেন। পরবর্তীতে ভোক্তাদের চাহিদা অনুযায়ী বড়, মাঝারি ও ছোট সাইজের আলু আলাদা করে ভিন্ন ভিন্ন দামে বিক্রি করেন। এভাবে তিনি প্রতি বছর প্রচুর মুনাফা অর্জন করেন।পরবর্তীতে জনাব ফয়েজ এর বাবসায়িক সাফল্যের কারণ-i. পর্যায়িতকরণii. ভোক্তা সন্তুষ্টিiii. ন্যায্য মূল্য প্রাপ্তনিচের কোনটি সঠিক?

  18. 118.

    মিসেস মারিয়া ঢাকার নিউ মার্কেট থেকে নিজের জন্য শীতের পোশাক এবং বাচ্চাদের জন্য ব্যাগ ক্রয় করেন। অন্যদিকে, জনাব মাহতাব মেহেরপুর থেকে আম কিনে নিজস্ব কারখানায় জুস তৈরি করে সারা দেশে বিপণন করেন।

  19. 119.

    প্রমিতকরণ অনুযায়ী পণ্য বিন্যাস করাকে কী বলে?

  20. 120.

    সর্বপ্রথম বিপণন মিশ্রণের ধারণাটি প্রদান করেন কে?

  21. 121.

    কোন বাজারের সদস্য সংখ্যা বেশি ?

  22. 122.

    বিপণন প্রসার কার্যক্রমের সাথে সম্পৃক্ত বিষয় হলো-

  23. 123.

    বিপণন মিশ্রণের উপাদান হলোi. বিজ্ঞাপনii. পণ্যiii. মূল্যনিচের কোনটি সঠিক?

  24. 124.

    জনার পলাশ বিদেশ থেকে গাড়ি আমদানি করে দেশীয় বাজারে বিক্রি করেন। তিনি ভোক্তা জরিপ করে দেখলেন যে, ঢাকা ও চট্টগ্রাম শহরে বসবাসকারী জনসাধারণের ক্রয় ক্ষমতা দেশের অন্যান্য অঞ্চলে বসবাসরত জনগণের তুলনায় বেশি। তাই তিনি ঢাকা ও চট্টগ্রাম শহরে কয়েকটি গাড়ির শো-রুম গড়ে তোলেন। এতে তিনি ব্যবসায় সফলতা অর্জন করেন।জনাব পলাশ বাজারবিভক্তকরণের কোন চলকটি ব্যবহার করেছেন?

  25. 125.

    জনার পলাশ বিদেশ থেকে গাড়ি আমদানি করে দেশীয় বাজারে বিক্রি করেন। তিনি ভোক্তা জরিপ করে দেখলেন যে, ঢাকা ও চট্টগ্রাম শহরে বসবাসকারী জনসাধারণের ক্রয় ক্ষমতা দেশের অন্যান্য অঞ্চলে বসবাসরত জনগণের তুলনায় বেশি। তাই তিনি ঢাকা ও চট্টগ্রাম শহরে কয়েকটি গাড়ির শো-রুম গড়ে তোলেন। এতে তিনি ব্যবসায় সফলতা অর্জন করেন।জনাব পলাশের ব্যাবসায় সফলতার কারণ হলো-i. বাজার জরিপii. পণ্য পৃথকীকরণiii. বাজার বিভক্তিকরণনিচের কোনটি সঠিক?

  26. 126.

    জীবন বিমা পলিনি কোন ধরনের পণ্য ?

  27. 127.

    নিচের কোনটি লোভনীয় পণ্য ?

  28. 128.

    পণ্যের জীবন চক্রের কোন স্তরে প্রতিযোগিতা সবচেয়ে বেশি

  29. 129.

    পণ্যের বৈশিষ্ট্য হলো-i. দৃশ্যমানতাii. সংরক্ষণযোগ্যতাiii. নিদিষ্ট আকারনিচের কোনটি সঠিক ?

  30. 130.

    জনাব কমল সুতা তৈরির কারখানার মালিক। তাই তারখানায় উৎপাদিত সুতা তিনি পাইকারদের নিকট বিক্রি করেন। সকল প্রকার ব্যয় হিসাব করার পর মুনাফা যোগ করে তিনি সুতার বিক্রয় মূল্য নির্ধারণ করেন। অতঃপর দ্রুত বকেয়া আদায়ের জন্য তিনি ৫% বাটা ঘোষণা করেন।জনাব কমল কোন পদ্ধতিতে পণ্য মূল্য নির্ধারণ করেন ?

  31. 131.

    জনাব কমল সুতা তৈরির কারখানার মালিক। তাই তারখানায় উৎপাদিত সুতা তিনি পাইকারদের নিকট বিক্রি করেন। সকল প্রকার ব্যয় হিসাব করার পর মুনাজা যোগ করে তিনি সুতার বিক্রয় মূল্য নির্ধারণ করেন। অতঃপর দ্রুত বকেয়া আদায়ের জন্য তিনি ৫% বাটা ঘোষণা করেন। দ্রুত অর্থ আদায়ে জনাব কমল কোন ধরনের বাট্টা ঘোষণা করেন?

  32. 132.

    বিক্রয় প্রসারের কৌশল কোনটি?

  33. 133.

    জনাব রোমেল আলু বীজ টিস্যু কালচার করেন। উক্ত আলু বীজ বিক্রির জন্য তিনি সরাসরি কৃষকদের সাথে যোগাযোগ করেন এবং তাদের সাথে আলু চাষের বিভিন্ন তথ্য আদান প্রদান করেন।জনাব রোমেলের বিক্রয় কৌশলকে কী বলে?

  34. 134.

    জনাব সুনীল এর বাড়িটি শহরের চৌরাস্তার মোড়ে অবস্থিত। বাড়িটি আশে-পাশের সকল বাড়ি হতে উঁচু। তাই সহজেই সবার নজরে আসে। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্যের বিজ্ঞাপন প্রদানের জন্য বাড়ির দুটি দেয়াল তিন বছরের জন্য ভাড়া নিল।ভাড়া করা বাড়ির দেয়াল বিজ্ঞাপনের কোন মাধ্যম হিসেবে বিবেচিত ?

  35. 135.

    জনাব সুনীল এর বাড়িটি শহরের চৌরাস্তার মোড়ে অবস্থিত। বাড়িটি আশে-পাশের সকল বাড়ি হতে উঁচু। তাই সহজেই সবার নজারে আসে। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্যের বিজ্ঞাপন প্রদানের জন্য বাড়ির দুটি দেয়াল তিন বছরের জন্য ভাড়া নিল।উদ্দীপকে বর্ণিত বিজ্ঞাপন মাধ্যমটির মেয়াদে কীরূপ হবে ?

  36. 136.

    পাঁচটি কিনলে একটি ফ্রি-এ ধরনের শ্লোগানকে কী বলে?

  37. 137.

    বিজ্ঞাপন কোন ধরনের উপস্থাপনা?

  38. 138.

    'নুহা সু' কোম্পানি লিমিটেড ২০২১ সালে ১২,০০,০০০ টাকা মূল্যের সু উৎপাদন করে। এ সময়ে তাদের ব্যবহার্য উপকরণের মূল্য ছিল কাঁচামাল ৪,০০,০০০ টাকা, যন্ত্রপাতি ২,০০,০০০ টাকা, মজুরি ও বেতন ২,০০,০০০ টাকা ও অন্যান্য উপকরণ মূল্য বাবদ ১,০০,০০০ টাকা। ২০২০ সালে উক্ত কোম্পানির সার্বিক উৎপাদনশীলতা ছিল ১.২০।

  39. 139.

    জনাব আরমান হোসেনের গ্রামের বাড়িতে তার দুইটি বড় পুকুর রয়েছে। তিনি ঐ পুকুরে মৎস্য চাষ করার পরিকল্পনা করেন। এজন্য তিনি স্থানীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে মাছ চাষের ওপর প্রশিক্ষণ নিয়েছেন। কিন্তু তার আর্থিক সংগতি না থাকায় স্থানীয় 'আলোর পথ' এনজিও থেকে ৩,০০,০০০ টাকা ঋণ নিয়েছেন। সহযোগিতা করার জন্য ৫ জন কর্মী নিয়োগ দিয়েছেন। তিনি উৎপাদিত মাছগুলো স্থানীয় বাজারে বিক্রি না করে নিজস্ব পরিবহনযোগে ঢাকার পাইকারি ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। তিনি একজন সফল ব্যবসায়ী।

  40. 140.

    জনাব আদিলুর রহমান একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। দীর্ঘদিন তিনি বিদেশে একটি মোবাইল কোম্পানিতে কর্মরত ছিলেন। সম্প্রতি নিজ দেশে ফিরে মোবাইল ফোন তৈরি ও বিপণন করার চিন্তাভাবনা করেন। এ উদ্দেশ্যে তিনি বাজারে প্রচলিত অন্যান্য মোবাইল কোম্পানি সম্পর্কে তথ্য সংগ্রহ ও তা পর্যালোচনা করে 'রেডব্লু' ব্র্যান্ডের মোবাইল ফোন উৎপাদন শুরু করেন। উৎপাদিত মোবাইল ফোনে অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকায় অতি দ্রুত সময়ের মধ্যে ক্রেতাদের কাছে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়।

  41. 141.

    জনাব আজিম একজন ভাল ব্যবসায়ী। তিনি ডালের উৎপাদন মৌসুমে ৩,০০০ টাকা মণ দরে ৫০০ মণ ডাল ক্রয় করেন। পরবর্তীতে ক্রীত ডাল পুনরায় বাজারে বিক্রয় করতে উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু যে দামে তিনি ডাল ক্রয় করেছেন তার চেয়ে কম দামে বাজারে ডাল বিক্রয় করতে হচ্ছে। সে কারণে তিনি ডাল সংরক্ষণ করার কথা ভাবছেন।

  42. 142.

    'সোনিয়া ট্রেডার্স' শাড়ি উৎপাদনকারী ও বিপণনকারী একটি প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটি একটি নতুন ডিজাইনের শাড়ি উৎপাদন শুরু করে। কিন্তু নতুন ডিজাইনে প্রস্তুতকৃত শাড়িগুলো অত্যন্ত নিম্নমানের বলে প্রতীয়মান হয়। তাই প্রতিষ্ঠানটিকে তার তৈরিকৃত শাড়িগুলোর মান উন্নয়নের জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ ও তা যাচাই-বাছাই করতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। তারপর থেকে গুণগত মানসম্পন্ন শাড়ি উৎপাদনের জন্য প্রতিষ্ঠানটি প্রথমেই মান স্থির করে এবং পূর্বনির্ধারিত মান অনুযায়ী শাড়ি উৎপাদন হচ্ছে তা নিশ্চিত করে। প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে। ফলে প্রতিষ্ঠানটি ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হয়।

  43. 143.

    জনাব সোহান। বরিশালের সদর রোডে 'ড্রেস প্লাবন' নামে একটি টেইলারিং দোকান পরিচালনা করেন। তিনি তার পূর্বপরিকল্পনা অনুসারে ঢাকার চকবাজার থেকে কাপড়, সুতাসহ অন্যান্য মালামাল সংগ্রহ করেন। কাজে সহযোগিতা করার জন্য ৫ জন শ্রমিক নিয়োগ দেন। তিনি নিয়মিতভাবে শ্রমিকদের কার্যক্রম তত্ত্বাবধান করেন। তিনি প্রত্যেক ক্রেতার সামর্থ্য, রুচি ও পছন্দের প্রতি গুরুত্ব দিয়ে পোশাক উৎপাদন ও সরবরাহ করেন। ফলে অল্পদিনের মধ্যে আশাতীত সাফল্য অর্জনে সক্ষম হন।

  44. 144.

    জনাব রতন সিলেটে 'কিংস ফার্নিচার হাউজ' নামে শোরুম স্থাপন করে ফার্নিচার ব্যবসায় শুরু করেন। তিনি সবসময় ক্রেতাদের চাহিদা ও সময়ের সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক ও শৈল্পিক ডিজাইনের ফার্নিচার তৈরি ও সরবরাহ করে থাকেন। এতে করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির সাথে সাথে ক্রেতার সংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। তাই বর্ধিত চাহিদা পূরণের জন্য তিনি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন প্রক্রিয়ায় পরিবর্তনের কথা ভাবছেন।

  45. 145.

    খুলনা অঞ্চলের পানি ও মাটি চিংড়ি মাছ চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় জনাব রূপম ৫০ লক্ষ টাকা ব্যয়ে খুলনায় একটি চিংড়ি মাছের ঘের প্রতিষ্ঠা করেন। কাজে সহযোগিতা করার জন্য জনপ্রতি ২০,০০০ টাকা পারিশ্রমিকে ২০ জন শ্রমিক নিয়োগ দেন। প্রতিষ্ঠানটি নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকায় পাইকারি ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি করে ব্যাপক মুনাফা অর্জন করেন। জনাব রূপমের সাফল্য দেখে জনাব মাসুদ একই এলাকায় একটি চিংড়ি মাছের ঘের প্রতিষ্ঠা করেন। তিনি প্রতি শ্রমিককে মাসিক ২৫,০০০ টাকা করে বেতন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে জনাব রূপমের কিছু শ্রমিক বেশি বেতনের আশায় মাসুদের প্রতিষ্ঠানে যোগদান করে। ফলে জনাব রূপমের শ্রমিক স্বল্পতা দেখা দেয়।

  46. 146.

    ডাক্তার, জেরিন. একজন বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ। দীর্ঘ পনেরো বছর ধরে তিনি এ পেশার সাথে জড়িত রয়েছেন। তিনি ধৈর্যসহকারে রোগীদের সমস্যার কথা শোনেন এবং সে অনুযায়ী পরামর্শ দেন। তিনি বর্তমানে ঢাকা লায়নস চক্ষু হাসপাতালে অত্যাধুনিক কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে চোখের ফ্যাকো সার্জারিসহ রেটিনার বিভিন্ন চিকিৎসা প্রদান করেন। অল্পদিনের মধ্যেই তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে।

  47. 147.

    BRL সাভারে একটি প্লাস্টিক কারখানা স্থাপন করেন। প্লাস্টিক তৈরিতে উন্নত কাঁচামাল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। প্রতিটি প্লাস্টিক দ্রব্যের গায়ে একটি দেশীয় প্রতিষ্ঠানের নাম অঙ্কিত সিলমোহর থাকায় অল্প সময়ের মধ্যে প্লাস্টিক দ্রব্যসামগ্রীগুলো ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়। প্রতিষ্ঠানটির বিক্রয়ও দিন দিন বৃদ্ধি পেতে থাকে। সম্প্রতি উক্ত কোম্পানিটি বিদেশে প্লাস্টিক সামগ্রী রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। তাই মান সম্পর্কে বিদেশি ক্রেতাদের আস্থা অর্জনের জন্য একটি প্রতিষ্ঠান থেকে স্বীকৃতি নেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে।

  48. 148.

    যশোর শহরের পার্ক রোডের বাসিন্দা রাহেলা বেগম প্রতি বছর শীতকালে বিক্রির উদ্দেশ্যে পিঠা তৈরি করেন। এজন্য স্থানীয় বাজার থেকে পিঠা তৈরির বিভিন্ন উপকরণ যেমন চালের গুঁড়া, নারিকেল, গুড় ইত্যাদি সতর্কভাবে ক্রয় করেন। তার উৎপাদিত পিঠাগুলো মানসম্মত হওয়ায় এর চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। বর্তমানে তিনি দেশের নামকরা ফাস্টফুডের দোকানে পিঠা সরবরাহের সিদ্ধান্ত নেন।

  49. 149.

    S ও T বহনকারী উদ্ভিদের মধ্যে পার্থক্য হলো—i. S-এ ফ্লোয়েম সঙ্গীকোষ থাকে, T তে থাকে না,ii. T তে ফল থাকে, S-এ থাকে না,iii. S-এ দ্বিনিষেক ঘটে না, T তে ঘটেনিচের কোনটি সঠিক?

  50. 150.

    T এর কাছে—