Cumilla Board কুমিল্লা বোর্ড ২০১৯

652টি প্রশ্ন

  1. 351.

    উপরের কোনটি বিশেষভাবে দাগকাটা চেক?

  2. 352.

    জনাব পারভেজ ঔষধ কোম্পানিতে চাকরি করেন। তিনি ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব খুলে প্রতি মাসে আয় হতে কিছু টাকা জমা করেন এবং প্রয়োজনে উত্তোলন করেন। হিসাব খোলার সময় ব্যাংক কর্মকর্তা তার পরিচয়, আয়ের উৎস, নিট সম্পদের পরিমাণ, অনুমিত মাসিক লেনদেনের পরিমাণ সংবলিত একটি তথ্য ফরম দিয়ে বিভিনড়ব তথ্য সংগ্রহ করেন। পরবর্তীতে তিনি জমি বিক্রি করে ৩৫ লক্ষ টাকা পেলেন। ব্যাংক কর্মকর্তার পরামর্শে জনাব পারভেজ অন্য একটি হিসাব খুলে উক্ত টাকা ১৫ বছরের জন্য জমা রাখার সিদ্ধান্ত নিলেন।

  3. 353.

    জীবন বিমায় ন্যূনতম কতবছর পলিসি চালু থাকলে সমর্পণ মূল্য প্রদান করা হয়?

  4. 354.

    জনাব সোহরাব একজন কম্পিউটার ব্যবসায়ী। তিনি শাহেদের কাছ থেকে ৪ লক্ষ টাকার একটি চেক এবং রায়হানের কাছ থেকে ৭ লক্ষ টাকার একটি চেক পেলেন। শাহেদের কাছ থেকে প্রাপ্ত চেকটিতে জনাব সোহরাবকে অথবা বাহককে কথাটি লেখা ছিল এবং রায়হানের কাছ থেকে প্রাপ্ত চেকের বাম কোণে আড়াআড়ি দুটি রেখা টেনে মাঝখানে “সুরমা ব্যাংক লি.” কথাটি লেখা ছিল।

  5. 355.

    সাংগঠনিক স্তরভিত্তিক ব্যাংক হলো—
    i. একক ব্যাংক
    ii. শাখা ব্যাংক
    iii. তালিকাভুক্ত ব্যাংক
    নিচের কোনটি সঠিক?

  6. 356.

    বিমার অর্থনৈতিক গুরুত্ব হলো- i) সঞ্চয় বৃদ্ধিতে সহায়তা ii) মূলধন গঠন ও বিনিয়োগ বৃদ্ধি iii) জাতীয় সম্পদ রক্ষানিচের কোনটি সঠিক ?

  7. 357.

    জনাব রাকিব KL পোশাক তৈরি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা। তিনি ‘তিস্তা ব্যাংক লি.’-এ একটি হিসাব পরিচালনা করেন। ব্যাংক তাকে এমন একটি প্লাস্টিক কার্ড দিয়েছে যা দিয়ে তিনি বাকিতে পণ্য ক্রয় করতে পারেন। তিনি এমন একটি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছেন যাতে তিনি ব্যাংকের কোনো শাখায় না গিয়ে একাউন্ট ব্যালেন্স জানতে, টাকা জমা ও উত্তোলন করতে, টাকা অন্য একাউন্টে প্রেরণ করতে, গ্যাস, পানি, বিদ্যুৎ বিল পরিশোধ ও টিকিট ক্রয় করতে পারেন।

  8. 358.

    নৌ বিমাপত্র কোনটি ?

  9. 359.

    জনাব রাশেদ তার ঝুঁকিবহুল গ্লাস কারখানাটির জন্য কর্ণফুলী বিমা কোম্পানি ও মধুমতি বিমা কোম্পানি নামে দুটি বিমা কোম্পানির সঙ্গে সমান অঙ্কে মোট ২০ লক্ষ টাকার পৃক পৃক দুটি বিমা চুক্তি করেন। দুর্ঘটনায় কারখানাটির ৬ লক্ষ টাকা ক্ষতি হলে কর্ণফুলী বিমা কোম্পানি জনাব রাশেদের দাবিকৃত অর্থ ক্ষতিপূরণ করে। পরবর্তীতে কর্ণফুলী বিমা কোম্পানি মধুমতি বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণের অংশ দাবি করে।

  10. 360.

    ক্রয় ক্ষমতা তত্ত্বের উদ্ভাবক কে ?

  11. 361.

    জনাব মেহেদী সাইকেল তৈরিকারী এঐ কোম্পানির মালিক। জনাব মেহেদী তার কোম্পানির ২০০০ শ্রমিকের নিরাপত্তার জন্য একক বিমাপত্রের অধীনে মেঘনা বিমা কোম্পানির সাথে একটি বিমা চুক্তি করেন। মেঘনা বিমা কোম্পানি আবার একই বিমা বিষয়বস্তুর ওপর গোমতী বিমা কোম্পানির সাথে একটি বিমা চুক্তি করেন।

  12. 362.

    বাট্টাকরণ সুবিধা কোন কোন দলিলসমুহ ভোগ করে না ?
    i) চেক
    ii) বিনিময় বিল
    iii) অঙ্গীকারপত্র
    নিচের কোনটি সঠিক ?

  13. 363.

    বিনিময়ের মাধ্যম হিসেবে দেশে দুই ধরনের নোট প্রচলিত আছে। কোনো নোটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা আছে এবং অর্থ সচিবের স্বাক্ষর আছে। আবার কোনো নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর আছে এবং বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহৃত হয়েছে। জনাব শিবলি তার দেনাদার রব্বানীর কাছ থেকে ১,৭৫,০০০ টাকা পেলেন, যার মধ্যে ৫ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট আছে।

  14. 364.

    ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় PIN শব্দের পূর্ণ শব্দরূপ কোনটি?

  15. 365.

    জনাব রানা ও জনাব সবুজ দুজনেরই মোটরসাইকেল তৈরির কারখানা আছে। তারা মোটরসাইকেল তৈরি করে বিদেশে রপ্তানি করে। তাদের দুজনেরই বড় অঙ্কের ঋণের প্রয়োজন। জনাব রানা তার তৈরিকৃত মোটরসাইকেল ব্যাংকের কাছে জামানত হিসেবে বন্ধক রেখে ৪ কোটি টাকা ঋণ গ্রহণ করে। অপরদিকে জনাব সবুজ তার কারখানার জায়গাটির মালিকানার দলিল জামানত হিসেবে ব্যাংকের কাছে বন্ধক রেখে ৬ কোটি টাকা খাণ গ্রহণ করে।

  16. 366.

    চেক জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে রক্ষাকবচ হলো- i) নমুনা স্বাক্ষর যথার্থভাবে যাচাই ii) চেকের শুদ্ধতা যাচাই iii) প্রাপক সঠিক কিনা তা যাচাই নিচের কোনটি সঠিক ?

  17. 367.

    জনাব আলফাজ 'সমুদ্রের রাজা' নামক একটি জাহাজের মালিক। পণ্য নিয়ে জাহাজটি ১ এপ্রিল ২০১৮ তারিখে বাংলাদেশের মোংলা বন্দর থেকে ছেড়ে ৩০ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে ইতালির ভেনিস বন্দরে পৌঁছাবে বলে নৌ বিমা চুক্তিপত্রে উল্লেখ করে তিনি 'চিত্রা' বিমা কোম্পানির সঙ্গে একটি বিমা চুক্তি করেন। জাহাজটি ১০ এপ্রিল ২০১৮ তারিখে মোংলা বন্দর থেকে যাত্রা শুরু করে। জাহাজটি ভাসমান বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে সমুদ্রে ডুবে গেলে জাহাজটির মালিক বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণ দাবি করে।

  18. 368.

    জনাব ফারহান সাহেবের চট্টগ্রামে সিমেন্ট উৎপাদনকারী FK নামক একটি কোম্পানি আছে। তিনি সিমেন্ট বিদেশে রপ্তানি করেন। তার কোম্পানির উৎপাদিত সিমেন্টের কিছু সংখ্যক বস্তা কারখানার নিজস্ব গুদামে, কিছু সংখ্যক বস্তা পরিবহন ট্রাকে, কিছু সংখ্যক বস্তা বন্দরে এবং কিছু সংখ্যক বস্তা জাহাজে সবসময়ই থাকে। তিনি একটি মাত্র বিমাপত্রের আওতায় বিভিন্ন জায়গায় থাকা সিমেন্টের নিরাপত্তার জন্য শাপলা বিমা কোম্পানির সাথে একটি বিমা চুক্তি করেন। ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারণে অগ্নিকাণ্ডে তার কারখানার নিজস্ব গুদামে থাকা সিমেন্ট সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তিনি বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণ দাবি করেন।

  19. 369.

    লিয়েন কী ?

  20. 370.

    তারল্য সংরক্ষণ করতে হয়-
    i) কেন্দ্রীয় ব্যাংককে
    ii) সরকারি বাণিজ্যিক ব্যাংককে
    iii) বেসরকারি বাণিজ্যিক ব্যাংককে
    নিচের কোনটি সঠিক ?

  21. 371.

    কোন ধরনের ঋণ ব্যাংকের সম্পদ ?

  22. 372.

    ব্যাংকিং-এর ক্ষেত্রে MT অর্থ কী ?

  23. 373.

    বিমার ইতিহাসে সর্বপ্রথম উদ্ভব ঘটেছে কোনটির?

  24. 374.

    কোন কাজে ডেবিট কার্ড ব্যবহার করা যায় ?

  25. 375.

    ব্যাংক ব্যবস্থার উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করে-

  26. 376.

    বিনিময় বিলের প্রধানত পক্ষ কতটি ?

  27. 377.

    অনলাইন ব্যাংকিং নিচের কোন উপকরণের প্রয়োজন কমিয়েছে ?

  28. 378.

    বিধিবদ্ধ তারল্য বলতে কী বোঝায় ?

  29. 379.

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থী শ্রীযুক্তা। পড়ালেখা শেষ করতেই ২৭ বছর পেরিয়ে গেল। বিয়ের ব্যাপারে কয়েকবার সম্বন্ধ আসা এবং দেখাশোনা হলেও শেষ পর্যন্ত বিয়ে হয়নি। শ্রীযুক্ত আইন ও সালিশ কেন্দ্রে সমাজের অধিকার বঞ্চিত নারীদের আইনি সহায়তা দিচ্ছে। হঠাৎ একদিন শ্রীযুক্তার কাকা বিয়ের সম্বন্ধের কথা বললেন। তিনি বিনয়ের সাথে কাকাকে বললেন, "নারীর কল্যাণে আমি প্রতিজ্ঞাবদ্ধ।"

  30. 380.

    শহীদুল দশম শ্রেণির বিজ্ঞানের শিক্ষার্থী। বৃক্ষের অক্সিজেন প্রদান, প্রাণিকুলের খাদ্যের জোগান ইত্যাদি শহীদুলের মনে দাগ কাটে। শহীদুল প্রতিজ্ঞা করে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করবে। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণের পর ঢাকা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি অর্জন করে শহীদুল চলে আসে নিজ গ্রামে। এলাকায় প্রতিষ্ঠা করে দাতব্য চিকিৎসালয়। শহরের চাকচিক্য ও উচ্চ রোজগারের পথ পরিহার করে নিজ এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবাকে শহীদুল জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে। অপরদিকে তার বড় ভাই ডাক্তার মনিরুল চিকিৎসাকে ব্রত হিসেবে না নিয়ে ব্যবসায় হিসেবে গ্রহণ করে অঢেল সম্পদের মালিক হয়ে যায়।

  31. 381.

    ছুটি রাণী বিধবা ও নিঃসন্তান। এ বিধবার নিকট-সম্পর্কের কেউ নেই। একদিন বাড়ির আঙিনার মন্দিরে পাশে বিশ-ঊর্ধ্ব একটি মেয়েকে কাঁদতে দেখেন। সমস্ত ঘটনা শুনে মেয়েটিকে ঘরে নিয়ে আসেন। স্বামীর নির্দয়তায় ক্ষত-বিক্ষত মেয়েটিকে মায়ের স্নেহে আশ্রয় দেন। মেয়েটির শ্বশুরবাড়ির লোক সংবাদ পেয়ে মেয়েটিকে নিয়ে যেতে চান। মেয়েটি কোনোভাবেই ফিরে যেতে রাজি নয়। ছুটি রাণীও মেয়েটিকে যেতে দেননি। এজন্য ছুটি রাণীকে সামাজিক নেতিবাচকতার মুখোমুখি হতে হয়। ছুটি রাণী মেয়েটিকে তার স্থাবর- অস্থাবর সমস্ত ধন-সম্পত্তি উইল করে দেন।

  32. 382.

    আলম একজন সংগঠক। এলাকার ছেলেমেয়েদের নিয়ে তিনি 'কবি সুকান্ত পাঠাগার ও সংগীত বিদ্যালয়' নামে সংগঠন গড়ে তোলেন। তিনি মিথ্যাকে উড়িয়ে দিয়ে, সামাজিক প্রতিবন্ধকতাকে জয় করে সংগঠনের রজতজয়ন্তী আয়োজন করেছেন। তিনি দমে যাওয়া মানুষ নন। তার সংগঠনের ছেলেমেয়েরা আজ গুণী শিক্ষাবিদ, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসাবিদ আরও কত সফল মানুষ। তিনি আলোকিত মানুষ হিসেবে সকলের মন আনন্দে ভরিয়ে দিয়েছেন।

  33. 383.

    “আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে- এই বাংলায়হয়তো মানুষ নয়-হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে………………………………………………………………….. আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসেজলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায় ।হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে।হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। ”

  34. 384.

    গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড়ো কিছু নাই, নহে কিছু মহীয়ান! নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

  35. 385.

    “বহুদিন পরে মনে পড়ে আজি পল্লীমায়ের কোল,ঝাউশাখে সেথা বনলতা বাঁধি, হরষে খেয়েছি দোল,কুলের কাঁটার আঘাত সহিয়া কাঁচাপাকা কুল খেয়ে,অমতের স্বাদ যেন লভিয়াছি গাঁয়ের দুলালী মেয়ে।”

  36. 386.

    তুহিন বন্ধুদের নিয়ে মধুখালী নদীর তীরে বেড়াতে গেল। তাদের খেয়া নৌকার মাঝি 'হানিফ' নদীর লঞ্চ টার্মিনালের পাশে আস্তানা গেড়েছে। গত তিনদিন আগেও যেখানে মানুষের নিশানা ছিল না; সেখানে লাল কাপড়ের সীমানা। ইতোমধ্যে সেখানে অনেক লোক জড়ো হয়েছে এবং ‘হানিফ'কে ঘিরে জিকির করছে। হানিফের মহিমা বর্ণিত হচ্ছে। মাটিতে বিছানো লাল কাপড়ে টাকা-পয়সার স্তূপ ।

  37. 387.

    মহিম আলির সংসারের সকল দায়িত্ব তার স্ত্রী হনুফার। যৌথ পরিবারের গ্রামীণ সংসারের রান্নাবান্না থেকে শুরু করে ধান শুকানো, মাড়ানো, গৃহপালিত হাঁস-মুরগি, গরু- ছাগলের তদারকি সবই শক্ত হাতে সামলান। এমনকি আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ, তাদের মান রক্ষা সবই হনুফার গুরুদায়িত্ব। এতে তার আন্তরিকতার কোনো ঘাটতি বা ক্লান্তি নেই। কিন্তু ‘হনুফা'কে মাঝে মাঝে অসহায়ত্ব ও একাকিত্ব গ্রাস করে। মহিম আলি হনুফার একাকিত্ব অনুভব করে। কারণ তারা নিঃসন্তান।

  38. 388.

    ‘ছৈলারচর’ বিষখালী নদীর মোহনায় জেগে ওঠা চর। পলিতে উর্বর চরের ভূমি। এলাকার বৈলাম মল্লিক চরের ভূমি দখলের লোভ সামলাতে পারল না। কিন্তু এলাকার সমাজসেবক জমিদারের বিরুদ্ধে লড়বে কে? বৈলাম গোপনে সখ্য করেন জমিদারের দূর- সম্পর্কের জ্ঞাতি ভাই পিলু সিকদারের সাথে। তার সহায়তায় বৈলাম মল্লিক এবং তার চাটুকার বাহিনী চর দখল করে । এখন বৈলামের নতুন চরের দায়িত্ব নেয়া ও নেতৃত্বের দাপট দেখানোর সময়। সে পিলু সিকদারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছাড়া ছৈলারচরের দায়িত্ব গ্রহণে অনীহা দেখায় । এভাবে নদীর বুকে জেগে ওঠা নতুন চরটি জমিদারের নেতৃত্ব হারায়।

  39. 389.

    শোনো, একদিন এই দেশটাতেদানবেরা দেয় হানাশকুনেরা মেলে ডানা,পুড়ে ছারখার মাঠের শস্যমানুষের আস্তানা।

  40. 390.

    নিচের প্রশ্নগুলোর উত্তর দাও

    1.1.

    অন্ত্য ‘অ’ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।

    1.2.

    যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখো।অনিঃশেষ, ঐশ্বর্য, ষাণ্মাসিক, প্রায়শ্চিত্ত, উহ্য, জয়ধ্বনি, ব্রহ্মপুত্র, উদবাস্তু।

  41. 391.

    বানান ও ব্যাকরণ বিষয়ক প্রশ্ন

    2.1.

    ণ-ত্ব বিধান কাকে বলে? ণ-ত্ব বিধানের চারটি নিয়ম উদাহরণসহ লেখো।

    2.2.

    যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো:বৈয়াকরণিক, মুহুর্মুহু, প্রোজ্জ্বলন, কুপমণ্ডূক, পিপীলিকা, দিবারাত্রি, সুষ্ঠ, ষ্টেডিয়াম।

  42. 392.

    ব্যাকরণিক শ্রেণি বিভাগ

    3.1.

    যোজক কী? উদাহরণসহ যোজক-এর শ্রেণিবিভাগ দেখাও।

    3.2.

    নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো।i. চলো কোথাও একটু ঘুরে আসি।ii. ট্রেনটা এখনই এসে পড়বে।iii. নদীর বুকে চর জেগেছে।iv. এত চিনি দিলাম তবু মিষ্টি হলো না।v. বিপদ কখনও একা আসে না।vi. বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়।vii. আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে।viii. হে বন্ধু, বিদায়।

  43. 393.

    প্রকৃতি, প্রত্যয় ও সমাস

    4.1.

    যেকোনো পাঁচটি শব্দের প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো: আপদ, গৌরব, দিব্য, বাজ্য, লিখিত, মন্ত্রণা, পণ্ডিত, ভাস্বর।

    4.2.

    ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করো (যেকোনো পাঁচটি):আঁটসাঁট, গৃহস্থ, তপোবন, গণতন্ত্র, অনাহূত, বিমনা, নবরত্ন, অনুরণন।

  44. 394.

    বাক্য ও বাক্যান্তর

    5.1.

    বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ আলোচনা করো।

    5.2.

    বন্ধনীর নির্দেশ অনুসারে যেকোনো পাঁচটির বাক্যান্তর করো:i. বিদ্বান হলেও তার অহংকার নেই। (যৌগিক)ii. ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। (জটিল)iii. আমি আশা ছাড়িতে পারিলাম না। (অস্তিবাচক)iv. স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ। (নেতিবাচক)v. যা বাঙালির আত্মজাগরণ, তা অভিনন্দনের দাবি রাখে। (সরল)vi. সদা সত্য কথা বলা উচিত। (অনুজ্ঞা)vii. বাঁশির সুরটি সুমধুর। (বিস্ময়বোধক)viii. বস্তুজ জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না। (প্রশ্নবোধক)

  45. 395.

    অপপ্রয়োগ ও শুদ্ধিকরণ

    6.1.

    যেকোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখো: i. জাতীয় প্রেসক্লাবে তিনি এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন।ii. কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।iii. আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।iv. সম্প্রতি কয়েকটি নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে।v. সুজনেরা মরাদাহ করতে শ্মশানে গেছেন।vi. ফেলো টাকা মাখো তেল।vii. তদানীন্তনকালে বাঙালি ব্রিটিশদের অধীন ছিল।viii. কথাটি শুনে তিনি আশ্চর্য হলেন।

    6.2.

    নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করো:বিদ্বানজনেরা সাধারণত সংস্কৃতিপ্রিয়। সৌহার্দতা আমাদের বাঙালি সংস্কৃতির প্রাণ। কিন্তু দিন দিন তা ম্লান হওয়ায় আমরা সশঙ্কিত। তবুও নিরাশায় ডুবে থাকলে চলবে না। এ ক্ষেত্রে যে কোনো শুভ উদ্যোগকে জানাই সুস্বাগত।

  46. 396.

    পারিভাষিক শব্দ ও অনুবাদ

    7.1.

    যেকোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখো:
    Autonomous, Black-out, Correspondent, Diplomatic, Endorsement, Feudal, Horticulture, Idealism, Landscape, Memorandum, Non-aligned, Ordinance, Pioneer, Remark, Worship

    7.2.

    নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো:
    The aim of education is to make a man fully fit for himself and the society. It means to develop the whole man, his body, mind and soul. It is education which aims at providing a child with opportunities so that it can bring to light its all latent qualities. An educated man should be gentle, polite thoughtful, creative, kind, respectful, sympathetic and co-operative. So all of us should try our best to be educated and to serve humanity and the state. Beacuse if education develops no spiritual and moral values, it has no value at all.

  47. 397.

    ভাষণ ও দিনলিপি

    8.1.

    ‘বাল্যবিবাহ প্রতিরোধের প্রয়োজনীয়তা’ বিষয়ে একটি ভাষণ প্রস্তুত করো।

    8.2.

    তোমার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ সম্পর্কিত দিনলিপি লেখো।

  48. 398.

    ই-মেইল ও আমন্ত্রণপত্র

    9.1.

    তোমার দেখা বাংলাদেশের কোনো একটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একটি ই-মেইল পাঠাও।

    9.2.

    তোমার কলেজে রবীন্দ্র-জয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র রচনা করো।

  49. 399.

    সারমর্ম ও ভাবসম্প্রসারণ

    10.1.

    সারমর্ম লেখো: সন্ধ্যা যদি নামে পথে, চন্দ্র যদি পূর্বাচল কোণেনাই হয় উদয়,তারকার পুঞ্জ যদি নিভে যায় প্রবল জলদে,না করিব ভয়।হিংস্র ঊর্মি ফণা তুলি, বিভীষিকা মূর্তি ধরি যদিগ্রাসিবারে আসে,সে মৃত্যু লঙ্ঘিয়া যাব সিন্ধু পাড়ে নবজীবনেরনবীন আশ্বাসে।

    10.2.

    ভাবসম্প্রসারণ করো:রাত্রে যদি সূর্য শোকে ঝরে অশ্রুধারা,সূর্য নাহি ফেরে, শুধু ব্যর্থ হয় তারা।

  50. 400.

    সংলাপ ও খুদেগল্প

    11.1.

    ‘ফেসবুকের সুফল ও কুফল’ বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা করো।

    11.2.

    নিচের উদ্দীপক অনুসরণে একটি খুদেগল্প লেখো:পড়ন্ত বিকেলে ঢাকার ফুটপাতে হাঁটতে হাঁটতে রাজু ভাবে, কালের প্রবহমান স্রোত জীবনকে আজ কতদূরে নিয়ে এসেছে। কিন্তু শৈশবের স্মৃতিগুলো আজও...