Jashore Board যশোর বোর্ড ২০১৭
623টি প্রশ্ন
- 351.
নিচের কোন বীমাটি ক্ষতিপূরণের চুক্তি বহির্ভূত?
- 352.
সফটওয়্যার রপ্তানিকারক জিনিয়া রহমান এর ব্যাংক হিসাবে স্থিতির পরিমাণ দশ লক্ষ টাকা। ব্যবসায়ের প্রয়োজনে তিনি ব্যাংক ম্যানেজারের সাথে আলোচনা করে পনের লক্ষ টাকা তার হিসাব থেকে উত্তোলন করেন। পরবর্তীতে ব্যবসায় লাভের ১০,০০,০০০ টাকা দীর্ঘমেয়াদে একই হিসাবে জমা দিতে গেলে ব্যাংক ম্যানেজার তাকে পৃথক একটি হিসাব খোলার পরামর্শ দেন।
- 353.
আমাদের দেশে বহাল হস্তান্তরযোগ্য দলিল আইন অনুসারে নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল হিসেবে গণ্য নয়?
- 354.
জনাব রহমান 'কনকা লি'-এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি তার ব্যবসা সম্প্রসারণের জন্য “শাপলা ব্যাংক লি.'-এর কাছে ২০ লক্ষ টাকা ঋণ চাইলে ব্যাংক তা মঞ্জুর করে এবং “কনকা লি'-কে ঋণের অর্থ জমার জন্য একটি হিসাব খুলতে বলে। 'কনকা লি.' চেকের মাধ্যমে 'শাপলা ব্যাংক লি.' থেকে ঋণের অর্থ উত্তোলন করেন। অন্যদিকে জনাব মহসিন 'বলাকা ব্যাংক লি'-এ ১০ লক্ষ টাকা জমা করেন। পরবর্তীতে বলাকা ব্যাংক লি. জনাব মহসিন এর জমাকৃত টাকা থেকে ২০% জমা রেখে অবশিষ্ট টাকা সেলিমকে ঋণ হিসাবে প্রদান করে।
- 355.
নিচের কোনটি বিদাযোগ্য ঝুঁকি?
- 356.
ডেবিট কার্ড অপেক্ষা ক্রেডিট কার্ড উত্তম কারণ —
i. এতে ঋণ সুবিধা আছে
ii. পণ্য ও সেবা ক্রয় সুবিধা আছে
iii. ফান্ড ট্রান্সফার এর সুবিধা আছে
নিচের কোনটি সঠিক? - 357.
চেকটি ০৮/০৪/২০১৭ তারিখে আল্ফা ব্যাংক লি.-এর প্রাপকের হিসাবে জমা করা হলে চেকটি প্রত্যাখ্যাত হয় ।

- 358.
নিচের কোনটি সরকারি নোট?
- 359.
করিম বাংলাদেশের গ্রামের মহিলাদের তৈরি হস্তশিল্পজাত পণ্য রপ্তানি করেন। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নাদিয়া, করিমকে ৬ মাসের মধ্যে পণ্য রপ্তানির জন্য একটি প্রত্যয়পত্র প্রেরণ করেন এবং তিনি করিমকে জানান যে, এই ৬ মাসের মধ্যে নাদিয়া হঠাৎ কোনো কারণে মৃত্যুবরণ করলেও নাদিয়ার ব্যাংক করিমের বিল পরিশোধ করবে। পণ্য রপ্তানির পূর্বে ডলার এর মূল্য বেশি থাকলেও পরবর্তীতে তা হ্রাস পায়। করিম খোঁজ নিয়ে জানতে পারেন, আমদানি কমে যাওয়ায় ডলার এর চাহিদা হ্রাস পেয়েছে, এতে করিম আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।
- 360.
KYC এর পূর্ণরূপ কী?
- 361.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
নিচের কোনটি ব্যাংক তহবিলের স্বল্পমেয়াদি উৎস?
- 362.
শাহীন তার ব্যাংক প্রদত্ত বিশেষ চুম্বকীয় কার্ড ব্যবহার করে যে কোনো সময় তার হিসাবের জমাকৃত অর্থ উত্তোলন করতে পারেন। অপরদিকে রবিন ব্যাংক প্রদত্ত একই প্রকৃতির কার্ড ব্যবহার করে তার হিসাবে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকলেও যাবতীয় কেনাকাটা এবং বিল পরিশোধ করতে পারেন, যা তিনি পরবর্তীতে সুদসহ ব্যাংককে পরিশোধ করেন।
- 363.
নিচের কোনটি শস্য বিমার ঝুঁকি বহির্ভূত?
- 364.
রুবিনা ইসলাম ২০১১ সালে মর্ডান লাইফ ইন্স্যুারেন্স এর সাথে মাসিক প্রিমিয়াম প্রদানের বিনিময়ে ১০ বছরের জন্য একটি বিমা চুক্তি সম্পাদন করেন। ১০ বছরের মধ্যে তিনি মারা গেলে তার মনোনীত সন্তানেরা বিমার অর্থ পাবেন আর বেঁচে থাকলে তিনি অর্থ পাবেন। পাচ বছর পর আর্থিক অসঙ্গতির কারণে তিনি বিমাটি বন্ধ করে দেয়ার জন্য আবেদন করেন এবং প্রদত্ত প্রিমিয়ামের ২৫ শতাংশ ফেরত প্রদানের দাবি করেন।
- 365.
নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতি বহির্ভূত?
- 366.
চট্টগ্রাম শিপিং লিমিটেড ২০১৬ সালে শুধু চট্টগ্রাম-লন্ডন রুটে পণ্য পরিবহনকারী তাদের তিনটি জাহাজ 'পদ্মা', 'মেঘনা' এবং 'যমুনা'র জন্য 'সীগাল বিমা' কোম্পানির সাথে এক বছর মেয়াদি বিমা চুক্তি সম্পাদন করে। ২০১৬ সালের জুন মাসে ঝড়ো হাওয়ার কারণে ‘মেঘনা' নামের জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হলে জাহাজটির ক্যাপ্টেন কিছু পণ্য সমুদ্রে নিক্ষেপ করার সিদ্ধান্ত গ্রহণ করল।
- 367.
বিমা কোম্পানি কর্তৃক অন্যের ঝুঁকি নিজের কাঁধে নেয়ার বিনিময় মূল্যকে কী বলে?
- 368.
নিচের কোনটি ইস্যু করা বাণিজ্যিক ব্যাংকের কাজ?
- 369.
মিনা বিদেশ গমনের পূর্বে দশ লক্ষ টাকা মূল্যের একটি গাড়ি ক্রয় করেন এবং তার বান্ধবী টিনার হেফাজতে এক বছরের জন্য রেখে যান। নিরাপত্তার কথা চিন্তা করে টিনা গাড়িটি এক বছরের মধ্যে অগ্নি দুর্ঘটনায় আংশিক বা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতি অনুপাতে ক্ষতিপূরণ পাবেন এই মর্মে রয়েল বিমা কোম্পানির সাথে বিমা চুক্তি করার প্রস্তাব প্রদান করেন। কিন্তু রয়েল বিমা কোম্পানি টিনার প্রস্তাব প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত গ্রহণ করে।
- 370.
গ্রীন ফার্ম লিমিটেড তাদের প্রতিষ্ঠানের কৃষি বিভাগে কর্মরত কৃষকদের কর্মকালীন দুর্ঘটনার জন্য 'X' বিমা কোম্পানির থেকে একটি পলিসি গ্রহণ করে। এছাড়াও প্রতিষ্ঠানটি ডেইরি বিভাগের ১০০০টি গরুর জন্য 'Y' বিমা কোম্পানি থেকে একটি পলিসি গ্রহণ করে।
- 371.
গারনিশি অর্ডারের পরিসমাপ্তি ঘটে— i. দশ বছর পূর্ণ হলে ii. অর্থ আদায় হয়ে গেলে iii. আদালতের আদেশ প্রত্যাহার হলে
- 372.
চলতি হিসাবের গ্রাহকদেরকে ব্যাংক সুদ না দেয়ার কারণ হলো—i. এই হিসাবের গ্রাহকরা কখনই অলস অর্থ তাদের হিসাবে ফেলে রাখে নাii. এই হিসাবের মাধ্যমে সংগৃহীত অর্থ কার্যত ব্যাংক বিনিয়োগ করতে পারে নাiii. এই হিসাবের গ্রাহকরা সুদের লেনদেন পছন্দ করেন না
- 373.
নিচের কোন নীতিটি বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি বহির্ভূত ?
- 374.
বিমার ইতিহাসে সর্বপ্রথম উদ্ভব ঘটেছে কোনটির?
- 375.
নিচের কোনটি প্রাকৃতিক ঝুঁকি?
- 376.
কারো ঘর ভাঙে ঝড়ে কারো সংসার পুড়ে যায় যৌতুকের আগুনে। কেউ করে হায় হায়, বাপ-মা কাঁদে মেয়েকে বিয়ে দিতে হয়-পড়ে যৌতুকের ফাঁদে। করবে না বিয়ে সোনালি নিজেকে করে পণ্য এটা তার পণ সোনালি জীবনের জন্য।
- 377.
হায়রে কিষাণ- তোদেরই শীর্ণ দেহ দেখে মোর অশ্রু মানে না বুলবুলিতে ধান লুটে নেয়, তবু কেন ঘুম ভাঙে না।। পৌষ পার্বণে গোলার ঘরে, শূন্য দেখে অশ্রু ঝরেশ্যামল গাঁয়ের মুখরতা, থেমে যে যায় অনাহারে এরা পিশাচ অনাহারী, ঘরে ঘরে ক্ষুধার তাড়না।।
- 378.
'বিদেশি সেনার কামান বুলেটে বিদ্ধ নারী শিশু আর যুবক-জোয়ান-বৃদ্ধ শত্রু সেনারা হত্যার অভিযানে মুক্তিবাহিনী প্রতিরোধ উত্থানে মুক্তির পথ যুদ্ধেও রয় জেনে ঘাতক ধ্বংস করেছে অস্ত্র হেনে।'
- 379.
ধন-রত্ন সুখৈশ্বর্য কিছুতেই সুখ নাই, সুখ পর-উপকারে, তারি মাঝে খোঁজ ভাই। 'আমিত্ব'কে বলি দিয়া স্বার্থ ত্যাগ কর যদি, পরের হিতের জন্য ভাব যদি নিরবধি। নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা, তবেই পাইবে সুখ আত্মার ভিতরে তুমি।
- 380.
ছোটদের বড়দের সকলের, গরীবের নিঃস্বের ফকিরেরআমার দেশ সব মানুষের, সব মানুষের।।নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারে,নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারে।।হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান, দেশমাতা এক সকলের।
- 381.
আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে।। দোয়ের কোয়েল কুটুম পাখি, বন-বাদাড়ে যায়রে ডাকি আছে শাপলা শালুক ঝিলে বিলে, পুকুর ভরা মাছে।। হাজার তারার মানিক জ্বলে হেথায় মাটির ঘরে সবার মুখের মিষ্টি কথায় সবার হৃদয় ভরে রে।।
- 382.
তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়।। আমি যে দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়শুকনো পাতার মর্মর বাজে কত সুর বেদনায় আকাশে বাতাসে নিষ্ফল-আশা হাহাকার হয়ে রয়।।
- 383.
রুনু ও ঝুনু দু'বোন। রুনুর দুই সন্তান। ঝুনুর কোনো সন্তান নেই। তাই ঝুনু রুনুর সন্তানদের মাতৃস্নেহে বড় করে। কিন্তু এ স্নেহ বেশিদিন স্থায়ী লাভ করে না। কারণ রুনু-ঝুনুর বাবা তাঁর সমস্ত সম্পত্তি রুনুর দুই সন্তানকে উইল করে দেন। এতে ঝুনু মনঃকষ্ট নিয়ে বলে, আগে জানলে রুনুর সন্তানদের ছোটবেলায় মেরে ফেলতাম।
- 384.
বটতলী গ্রামের অধিকাংশ মানুষ অশিক্ষিত, ধর্মান্ধ ও কুংসংস্কারাচ্ছন্ন। সেই গ্রামের ছেলে মুনির কলেজে লেখাপড়া করে। গ্রামের অশিক্ষিত মানুষকে শিক্ষিত করতে সে গ্রামে একটি নৈশবিদ্যালয় করতে চায়। এ বিষয়ে গ্রামে সভা বসলে, গ্রামের মাতব্বর এ প্রস্তাবে খুশি হয়ে মুনিরকে সহযোগিতা করতে আশ্বাস দেন।
- 385.
আটোয়ারী থানার 'বার আউলিয়া' নামক স্থানে বারোটি মাজার আছে। সেখানে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারকে কেন্দ্র করে গড়ে ওঠে ব্যবসা বাণিজ্য। নানারকম ব্যবসার মাঝে কিছু অসাধু ব্যক্তি ধর্মকে আশ্রয় করে মানুষ ঠকানোর কাজ করে নিজেদের স্বার্থ হাসিল করে নেয়।
- 386.
1.
(ক) বাংলা 'অ' ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।অথবা,(খ) যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:-পদ্য, চর্যাপদ, অত্যাচার, বিজ্ঞপ্তি, স্বাগত, আহবান, স্মর্তব্য, ব্রহ্মাণ্ড।
- 387.
1.
একটি শীতের সকাল
- 388.
2.
(ক) ণ-ত্ব বিধান কাকে বলে? ণ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।অথবা, (খ) যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো:মুমুর্ষ; অপরাহ্ন; গীতাঞ্জলী; দৈন্যতা; বাল্মিকী; সন্যাসী; শান্তনা; ষ্টেডিয়াম।
- 389.
2.
কৃষিকাজে বিজ্ঞান।
- 390.
3.
খ. দারিদ্র্য বিমোচনে 'নারীসমাজের ভূমিকা
- 391.
3.
(ক) বিশেষ্য পদ কাকে বলে? বিশেষ্যের প্রকারভেদ উদাহরণসহ লেখো।অথবা, (খ) নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ নির্বাচন করো:আদি কবি বাল্মীকি একদিন কাক ডাকা ভোরে সবুজ ঘাসের উপর আনমনে বসে- গাছের ডালে বসা চঞ্চল দুটি সাদা বক ও বকীর দিকে তাকাচ্ছিলেন। এমন সময় একজন শিকারী নিচ থেকে সোনালি রঙের তীর নিক্ষেপ করলেন। একটি বকের দেহে তীর বিদ্ধ হলো। বেখেয়ালি কবি বললেন দুটি শ্লোক। এভাবেই প্রথম কবিতার জন্ম।
- 392.
4.
অধ্যবসায়
- 393.
4.
(ক) “উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে"-আলোচনা করো।অথবা, (খ) প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো (যেকোনো পাঁচটি):উচিত, দোলনা, পাঠক, নেয়ে, বাঙালি, মানব, সম্রাট, সূর্য।
- 394.
5.
জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা
- 395.
5.
(ক) বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কয় প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা করো।অথবা,(খ) নির্দেশ অনুসারে বাক্যান্তর করো (যেকোনো পাঁচটি):i. তারা কি পাষাণ? (নেতিবাচক)ii. ওকে চেনাই যায় না। (অস্তিবাচক)iii. বিপদে অধীর হতে নেই। (অনুজ্ঞাসূচক)iv. সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবাচক)V. দেশপ্রেমিককে কে না ভালোবাসে। (নির্দেশাত্মক)vi. যদি সাফল্য চাও তাহলে পরিশ্রম করো। (যৌগিক)vii. শিক্ষিত লোককে সবাই শ্রদ্ধা করেন। (জটিল)viii. দৃশ্যটি বড়ই সুন্দর। (বিস্ময়সূচক)
- 396.
6.
(ক) বাক্য শুদ্ধ করে লেখ (যেকোনো পাঁচটি):i) গাছে কাঁঠাল চুলে তেল।ii) তিনি স্বস্ত্রীক ঢাকায় বাস করেন।iii) শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না।iv) এ কথা প্রমাণ হয়েছে।v) খাঁটি গরুর দুধ।vi) বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র।vii) পূর্বদিকে সূর্য উদয় হয়।viii) ইহার আবশ্যক নাই।অথবা,(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:রাসেল ছেলেটি ভয়নক মেধাবী ও বিনয়ী। তার মেধা পরিদর্শন করে সবাই মুগ্ধ। সকল শিক্ষকবৃন্দ মনে করেন, আগামী ভবিষ্যতে সে সাফল্যতা অর্জন করবে। যা ইতিপূর্বে এ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয়নি।
- 397.
7.
(ক) যেকোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখো:Abstract, Bidder, Cold war, Diplomatic, Embargo, Face value, Gratuity, Hygiene, Initial, Myth, Justice, Power house, Queue, Sabotage, Violationঅথবা, (খ) নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো:Patriotism is a very noble virtue. Its means love for one's country. A person who loves his/her country more than anything else is called a patriot. Patriotism inspires a man to do everything just and fair for the wellbeing and betterment of the country. It is the invaluable quality that impels a man to sacrifice his own interest, comfort, pleasure and even his life for the sake of his/her country. To a true patriot mother and the motherland are the same.
- 398.
8.
(গ) “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” বিষয়ে একটি রচনা লেখ
- 399.
9.
(ক) বাংলা নববর্ষের উৎসব উপলক্ষ্যে বন্ধুর নিকট একটি চিঠি লিখ।অথবা, (খ) তোমার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্যে একটি পত্র লেখো।
- 400.
10.
(ক) ভাবসম্প্রসারণ করো:মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়।অথবা, (খ) সারাংশ লেখো:আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের ওপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচণ্ডবেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এই মূঢ়তাকে জয় না করতে পারে তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌছেছে যেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই, এবার উঠবার সিঁড়ি না খুঁজলেই নয়।