Jashore Board যশোর বোর্ড ২০২৫
663টি প্রশ্ন
- 101.
মানিক কোন ধরনের পণ্য আমদানি করেন?
- 102.
আমদানিকৃত পণ্যের যে বৈশিষ্ট্যগুলো বিদ্যমান তা হলো—
i. সীমিত বাজার
ii. এককপ্রতি মূল্য বেশি
iii. অল্প পরিমাণে ক্রয়
নিচের কোনটি সঠিক? - 103.
রহিম কোন বাজারের ক্রেতা?
- 104.
বিজ্ঞাপনের প্রধান কাজ কোনটি?
- 105.
'রূপা পরিবহন' যশোরের বেনাপোল হতে ঢাকা পর্যন্ত নিজস্ব বাসের মাধ্যমে যাত্রীসেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি সমাজের কল্যাণের জন্য হিতকর ও পরিবেশবান্ধব বিষয়গুলোর ওপর গুরুত্ব দিয়ে থাকে। অপরদিকে 'কনা পরিবহন' তাদের কার্য পরিচালনার ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন, প্রেষণা এবং নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিয়ে উত্তরবঙ্গ হতে ঢাকায় বাস সার্ভিস পরিচালনা করে। এতে 'কনা পরিবহন' ব্যাপক সফলতা লাভ করে।
- 106.
বিলবোর্ড, নিয়নসাইন, ফলক ও প্রাচীর লিখন কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যমের অন্তর্ভুক্ত?
- 107.
জনাব হালিম বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী উৎপাদন করে দেশের বিভিন্ন বাজারে বিক্রয় করেন। তিনি পণ্যসামগ্রী উৎপাদন ও বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের বয়স, ধর্ম ও আয় বিবেচনা করে বাজারকে ভাগ করেন। দীর্ঘদিন ধরে ব্যবসায় পরিচালনা করে আসলেও বর্তমানে সমাজের মানুষের শ্রেণিভেদ, জীবন-ধাঁচ ও ব্যক্তিত্বের পার্থক্য বেড়ে যাওয়ায় তার প্রতিষ্ঠানের পণ্য, বহুল পরিমাণে অবিক্রীত থেকে যায়। ফলে তিনি চলতি বছর ব্যাপক লোকসানের সম্মুখীন হন। বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত।
- 108.
জনাব শাহজাহান একজন আলু ব্যবসায়ী। তিনি একটি নির্দিষ্ট মৌসুমে মুন্সিগঞ্জের আলু, নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকায় তার দোকানঘরে সরবরাহ করেন। কিন্তু গত বছর পর্যাপ্ত মূল্য না পাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। তাই তিনি চলতি বছর একটি উত্তম সংরক্ষণাগার স্থাপন করে মূল্য বৃদ্ধি পেলে আলু বিক্রয় করার কথা ভাবছেন।
- 109.
"৫ লিটার রূপচাঁদা তেলের বোতলে ২০০ এমএল অতিরিক্ত তেল ফ্রি" এটি যে ধরনের বিক্রয় প্রসারের কৌশল তা হলো-
- 110.
পেপার ওয়েট, শপিং ব্যাগ ও ফুলদানি প্রস্তুত করা হয় এবং নিজস্ব দোকানের মাধ্যমে সেগুলো বিক্রয় করা হয়। এসকল পণ্যের ব্যাপক পরিচিতির জন্য তিনি শহরের প্রধান প্রধান সড়কের পাশে সাইনবোর্ড স্থাপন করেন। ফলে ক্রেতারা বিজ্ঞাপিত পণ্য সম্পর্কে জানতে পারে এবং ক্রয়ে আগ্রহী হয়। অপরদিকে, নিশি রূপচর্চা বিষয়ক বিভিন্ন সামগ্রী বিক্রয় করেন। তিনি শহরের মাহিলাদেরকে টার্গেট কাস্টমার নির্ধারণ করে স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে সফল হতে পারেননি। তাই তিনি এসকল সামগ্রী সম্পর্কে অভীষ্ট ক্রেতাদের নিকট বার্তা পৌছানোর জন্য বিজ্ঞাপন মাধ্যম হিসেবে 'রান্না ও রূপচর্চা বিষয়ক ম্যাগাজিন' ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
- 111.
বিজ্ঞাপনকে আবেদনপূর্ণ করতে যা ব্যবহার করা হয়—
i. রং
ii. চিত্র
iii. কথোপকথন
নিচের কোনটি সঠিক? - 112.
জনাব হানিফ সিলেটে একটি চা উৎপাদন ও প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করেন। প্রতিষ্ঠানটিতে উৎপাদিত চায়ের মান যথেষ্ট ভালো। দেশের বিভিন্ন অঞ্চলে চায়ের বিক্রয় বৃদ্ধির জন্য পত্রিকায় কুপন ছাপিয়ে দেয় যা কেটে দোকানে নিয়ে গেলে পণ্যের ওপর ১০% মূল্য ছাড় পাওয়া যায়। কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়নি। এমতাবস্থায় তিনি বিজ্ঞাপন মাধ্যমের পরিবর্তন করে এমন একটি মাধ্যম নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন যেন পণ্যের নাম, গুণাগুণ এবং ব্যবহারবিধি শোনার পাশাপাশি দেখতেও পারেন। এক্ষেত্রে ব্যয় বেশি হলেও তিনি প্রচুর মুনাফা অর্জনে সক্ষম হবেন বলে মনে করছেন।
- 113.
নিচের কোনটি ভোক্তামুখী বিক্রয় প্রসার কৌশল?
- 114.
'ঝিলিক' একটি মোবাইল উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি উৎপাদন ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা ধরে বিক্রয়মূল্য নির্ধারণ করে। অপরদিকে, 'রূপক' একটি চার্জার ফ্যান উৎপানকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বাজারের অন্যান্য প্রতিযোগী কোম্পানির মূল্যের সাথে সকাতি রেখে মূল্য নির্ধারণ করে। এতে চার্জার ফ্যানের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পায়।
- 115.
ক্রেতা সন্তুষ্টি কী?
- 116.
জনাব রহমান 'খাবার বাড়ি' নামে একটি রেস্টুরেন্ট ব্যবসায় স্থাপন করেন। প্রতিষ্ঠানটি সরাসরি কৃষকদের নিকট থেকে তাজা শাকসবজি এবং খামারিদের নিকট থেকে মাছ, মুরগি সংগ্রহ করে মানসম্মত খাদ্য প্রস্তুতপূর্বক অপেক্ষাকৃত কম মূল্যে ক্রেতাদেরকে পরিবেশন করে। ফলে ক্রেতা সন্তুষ্টি অর্জিত হয়। সম্প্রতি জনাব কাশেম 'পানামা ফুড' নামে অপর একটি প্রতিষ্ঠান একই ধরনের ব্যবসায় আরম্ভ করেন এবং পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য Facebook, Youtube এবং অনলাইন ডেলিভারি সার্ভিস চালু করেন। বছর শেষে দেখা যায় 'পানামা ফুড' এর বিক্রয় ও মুনাফার পরিমাণ তুলনামূলকভাবে বেশি। ফলে জনাব কাশেম ব্যবসায় সম্প্রসারণের কথা ভাবছেন।
- 117.
বিপণন কার্যক্রম কখন থেকে শুরু হয়?
- 118.
জনাব হাসিব ময়মনসিংহের ভালুকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করেন। তিনি পণ্যসামগ্রী উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ জার্মানি থেকে আমদানি করেন। তার প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের মান ভালো হওয়ায় ক্রেতারা ক্রয়পূর্বক ব্যবহার করে বেশ সন্তুষ্ট। বর্তমানে দেশীয় বাজারে তার প্রতিষ্ঠানের পণ্যের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তাই তিনি দেশের বিভিন্ন শহরের আয়তন, জলবায়ু, অঞ্চল এবং বিভাগীয় শহর বিবেচনা করে পণ্য উৎপাদন ও বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি আশা করছেন এরূপ বিভাজনের মাধ্যমে বিক্রয়ের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পাবে এবং প্রচুর লাভবান হবেন।
- 119.
সকল পক্ষের সাথে শক্তিশালী ও ভ্যালু নির্ভর সম্পর্ক তৈরি ও বজায় রাখার সময়কালকে বলে-
- 120.
'চমক' টুথপেস্ট উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। উৎপাদিত টুথপেস্ট মানে ও কার্যকারিতার দিক থেকে উন্নত হওয়ায় দেশীয় বাজারে এর চাহিদা ব্যাপক। অন্যদিকে, 'মুন' একটি টেলিভিশন উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি টেলিভিশনের বাহ্যিক সৌন্দর্য ও গুণগতমান বৃদ্ধি করে বিভিন্ন আকারের টেলিভিশন বাজারে ছেড়েছে। এতে বিক্রয় আশানুরূপভাবে বৃদ্ধি পাচ্ছে।
- 121.
জনাব হারুন একজন মশলা সামগ্রী বিক্রেতা। তিনি বড়, মাঝারি ও ছোট এই তিন ধরনের কৌটায় ভরে বিভিন্ন ধরনের মশলা বিক্রয় করেন। কিন্তু বিক্রয় আশানুরূপ হয় না। বেশি বিক্রয়ের আশায় তিনি স্থানীয় পত্রিকায় মশলা সামগ্রীর বিভিন্ন তথ্য প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন।
- 122.
ফ্যাশন ডিজাইনার সুজিত ভোক্তাদের রুচি, পছন্দ ও চাহিদার কথা বিবেচনা করে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন পণ্য বিক্রয় করেন। সুজিতের কার্যক্রমে বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে?
- 123.
শোভন স্টোরের ২০১৪-২০২৪ সালের বিক্রয় ও মুনাফার পরিমাণ নিম্নের চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলোঃ

- 124.
পণ্য উৎপাদিত হয় কোনো একটি নির্দিষ্ট স্থানে,কিন্তু এর ভোগ বা ব্যবহার চলে দেশব্যাপী। এটা সম্ভব হয় যে কার্যাবলির মাধ্যমে তা হলো-
- 125.
প্রতিষ্ঠানের আয়ের অন্যতম উৎস কোনটি?
- 126.
অবিরাম পণ্য সরবরাহের মাধ্যমে মূল্য স্থিতিশীল রেখে ভোক্তার উন্নতমানের পণ্য প্রাপ্তিতে কোনটির ভূমিকা অপরিসীম?
- 127.
কীসের ভিত্তিতে বাজার বিভক্তিকরণ করা হয়?
- 128.
পণ্যের প্রতি গ্রাহকের আকর্ষণ বৃদ্ধি করার জন্য যা প্রয়োজন হয়, তা হলো—
- 129.
'রংধনু' তাদের নিজস্ব শো-রুমে বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন বিক্রয় করেন। প্রতিষ্ঠানটি অল্প বয়সী যুবক-যুবতীদের জন্য SG সুবিধা সম্বলিত 'গ্যালাক্সি G-3' এবং বয়স্ক লোকজনের জন্য 'টাচ গোল্ড-1' মোবাইল সেট বিক্রয় করে অধিক সফলতা লাভ করে। 'রংধনু' ভোক্তা বাজার বিভক্তিকরণের কোন ধরনের ভিত্তি ব্যবহার করেছে?
- 130.
কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচনা বিষয় হলো—
i. পরিমাপ যোগ্যতা
ii. প্রবেশযোগ্যতা
iii. পৃথকীকরণ
নিচের কোনটি সঠিক? - 131.
বিপণন মিশ্রণের উপাদানগুলো কী?
- 132.
পূর্ব পরিকল্পনা ছাড়া কোন পণ্য ক্রয় করা হয়?
- 133.
একটি কোম্পানি কোন পদ্ধতিতে বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করে থাকে?
- 134.
রহিম একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। শত ব্যস্ততার মাঝেও তিনি পরিবারের জন্য চাল, তেল, মাছ, মাংস ও ফলমূল ক্রয় করেন।উদ্দীপকে উল্লেখিত বাজারের বৈশিষ্ট্য হলো—
- 135.
শিহাব জুতা ক্রয়ের জন্য বাজারে যায়। বিভিন্ন দোকান ঘুরে-ফিরে অবশেষে বাটার শোরুমে ঢোকে। সেখানে দেখতে পায় বড় বড় অক্ষরে লেখা 'আকর্ষণীয় মূল্য হ্রাস'। ৩০০ টাকা কমে একজোড়া জুতা ক্রয় করে শিহাব খুব খুশি। উদ্দীপকে বাটা কোম্পানি কোন ধরনের বিক্রয় প্রসার কৌশল ব্যবহার করেছে?
- 136.
যে সকল ক্রেতা দ্রুত বিল পরিশোধ করে তাদেরকে যে মূল্যছাড় দেওয়া হয় তাকে কী বলে?
- 137.
বিশিষ্ট পণ্য কোনটি?
- 138.
জনাব রহমান খুলনার রূপসায় একটি নারিকেল তেল প্রস্তুতকারী কারখানা স্থাপন করেন। খুলনা এলাকায় প্রচুর নারিকেল পাওয়া যায়, যা তার কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তিনি ৩০ জন শ্রমিক নিয়োগ দিয়ে কারখানা চালু করলেও মূলধনের অভাবে যন্ত্রপাতি ক্রয় করতে পারছিলেন না।
- 139.
দি গোপালপুর চিনিকল লিমিটেড একটি চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান। রাজশাহীর কাটাখালিতে প্রচুর আখ উৎপাদন হওয়ায় গোপালপুর থেকে প্রতিষ্ঠানটির কারখানা রাজশাহীতে স্থানান্তর করলো। প্রতিষ্ঠানটি স্থানীয় আখচাষিদের নিকট থেকে ৫০,০০,০০০ টাকার আখ ক্রয় করলো। শ্রম ও যন্ত্রপাতি বাবদ প্রতিষ্ঠানটির আরও খরচ হলো ১০,০০,০০০ টাকা। বছর শেষে প্রতিষ্ঠানটি ৯০,০০,০০০ টাকার চিনি উৎপাদন করতে সক্ষম হলো।
- 140.
জনাব মামুন নাটোরের একজন গমচাষি। সে প্রায় ১০ একর জমিতে গম চাষ করেন। এ বছর গমের ফলন যথেষ্ট ভালো হয়েছে। তিনি গম প্রক্রিয়াকরণ করতে গিয়ে দেখলেন যে তার কারখানায় পণ্য মজুদের জন্য স্থান সংকুলান হচ্ছে না। তাই তিনি একটি অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে পণ্য মজুদ করার লক্ষ্যে একটি গোডাউন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করলেন।
- 141.
সাগর মৎস্য খামার লিমিটেড একটি বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান। মৎস্য উৎপাদন, আহরণ এবং রপ্তানিকারক হিসেবে বেশ প্রসিদ্ধ। প্রতিষ্ঠানটিতে অনেক শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বিভিন্ন খামার থেকে প্রচুর দক্ষ ও অভিজ্ঞ শ্রমিক এখানে যোগ দিয়েছে। প্রতিষ্ঠানটির বেতন-ভাতা আকর্ষণীয় হওয়ায় শ্রমিকরা খুবই আন্তরিকতার সাথে কাজ করে।
- 142.
জনাব আশিক বড় একটি শিল্প কারখানার মালিক। যোগ্যতা, দক্ষতা ও শ্রম দিয়ে তিনি ব্যবসায়ে যথেষ্ট সফলতা লাভ করেছেন। উৎপাদিত পণ্যের চাহিদা বৃদ্ধি পেলেও কারখানার উৎপাদন সে তুলনায় যথেষ্ট নয়। তাই তিনি জনশক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বাড়াতে আগ্রহী।
- 143.
"ঘুমের রাজ্যে পৃথিবী ছন্দময়” এই স্লোগানকে সামনে রেখে নতুন ব্র্যান্ডের এক্সক্লুসিভ বেবি পাউডার তৈরি করে সারা দেশে ব্যবসায় করছেন ঢাকার সাদিক। শিশুদের শরীর ঠান্ডা, সতেজ, নরম ও কোমল রাখার ক্ষেত্রে এই পাউডার অতুলনীয়। তাছাড়া এটি ঘামাচির জন্য যথেষ্ট উপকারী। ক্রেতারা দ্বিধাহীন চিত্তে জনাব সাদিকের পণ্যটি ক্রয় করছেন। বর্তমানে তিনি পণ্যটি দেশের বাইরে রপ্তানির সিদ্ধান্ত নিয়েছেন।
- 144.
জনাব রাকিব একটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদক ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। উৎপাদনের পরিমাণ ঠিক রাখার জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। বিক্রয়কর্মীর মতামতকে গুরুত্ব দেন। তারপরও উৎপাদিত পণ্যের বিক্রয় কমে যাওয়ার কারণ অনুসন্ধান করে দেখা গেল পণ্যটি পূর্বনির্ধারিত মান ধরে রাখতে পারছে না। তাই তিনি সমস্যা চিহ্নিত করে তা সংশোধনের ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিলেন।
- 145.
ছেলের আবদার মেনে জনাব রিংকন শোরুম থেকে একটি ওয়ালটন মোবাইল সেট ক্রয় করলেন। যেহেতু পণ্যটি বারবার ক্রয় করা সম্ভব নয় তাই তিনি বাজারে যাচাই-বাছাই করেই মোবাইল সেটটি ক্রয় করলেন। কালার, মডেল এবং কার্যক্রম ব্যতিক্রমধর্মী হওয়ায় মোবাইল সেটটি পেয়ে ছেলে খুবই খুশি হলো।
- 146.
জনার ছালাম একজন ফ্যাশন ডিজাইনার এবং একটি ফ্যাশন হাউজের মালিক। তার দোকানের অনেক নিয়মিত ক্রেতা আছে। প্রতিবছর পহেলা বৈশাখ উপলক্ষ্যে ক্রেতাদের ক্রয়ক্ষমতা বিবেচনা করে তিনি নতুন পোশাক তৈরি করেন। তার দোকানে দিন দিন ক্রেতা বৃদ্ধি পাচ্ছে। অনুগত ক্রেতাদের ধরে রাখার জন্য জনাব ছালাম আরও পেশাদার ডিজাইনার নিয়োগ দিয়েছেন।
- 147.
"HONDIA" কোম্পানি লিমিটেড একটি বিখ্যাত মোটর সাইকেল নির্মাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে "HONDIA" মোটর সাইকেল সরবরাহের উদ্দেশ্যে একটি কারখানা স্থাপন করেন। তিনি ক্রেতাদের পেশা, আয় ও সামাজিক বিষয় বিবেচনা করে পণ্য উৎপাদন করেন। প্রতিষ্ঠানটি তার পণ্যের গুণগত মান নির্ধারণের ক্ষেত্রে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর উৎপাদিত পণ্যের মান বিবেচনায় রাখেন।
- 148.
ভলবো একটি অতি পরিচিত ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান। বাংলাদেশে প্রায় ৫০% এর অধিক গাড়ি ভলবো ব্যাটারি ব্যবহার করে থাকে। দীর্ঘদিন যাবৎ কোম্পানিটি বেশ সুনামের সাথে ব্যাটারি উৎপাদন ও বাজারজাতকরণ করে আসছে। কয়েক দিন পূর্বে ব্যাটারির সমস্যার কারণে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘদিনের সুনাম নষ্ট হয়। ফলে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত গাড়ির মালিককে বড় অংকের ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়।'
- 149.
উদ্দীপকের পুষ্প পত্রবিন্যাসটি জবা ফুলের কোন অংশে পাওয়া যায়?
- 150.
উদ্দীপকটিতে O2 O_2 তৈরি হয় যে প্রক্রিয়ায়—