Rajshahi Board রাজশাহী বোর্ড ২০২১

614টি প্রশ্ন

  1. 401.

    বাংলাদেশে প্রচলিত কোম্পানি আইনটি কত সালের?

  2. 402.

    ব্যবসায় নৈতিকতা হচ্ছে—i. ন্যায্যমূল্যে পণ্য ii. ব্যাপক লাভiii. পণ্যের মান নিশ্চিত করানিচের কোনটি সঠিক?

  3. 403.

    ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কোনটি?

  4. 404.

    সামাজিক ব্যবসায়ের উদ্দেশ্য হচ্ছে—i. মুনাফা বৃদ্ধিকরণii. দারিদ্র্য দূরীকরণiii. সামাজিক সমস্যাসমূহ সমাধাননিচের কোনটি সঠিক?

  5. 405.

    সামাজিক পরিবেশের উপাদানসমূহ হচ্ছে—i. জনসংখ্যা
    ii. শিক্ষা ও সংস্কৃতিiii. জাতীয় ঐতিহ্যনিচের কোনটি সঠিক?

  6. 406.

    দৈনিক ১,০০০ ইউনিট পণ্য উৎপাদন নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কোন পদক্ষেপ?

  7. 407.

    উৎপাদন ব্যবস্থাপক মি. হাসান সুপারভাইজার মি. কামালকে নিয়ন্ত্রণের কোন গুরুত্বপূর্ণ কথা বলতে পারেন?i. শৃঙ্খলা বিধানii. বিচ্যুতি নির্ণয়ে সহযোগিতাiii. পরিকল্পনার দ্রুত বাস্তবায়ননিচের কোনটি সঠিক?

  8. 408.

    মি. কাদের প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়নে ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করেন?

  9. 409.

    উদ্দীপকে মি. কাদেরের ব্যবস্থাপকীয় কোন দক্ষতা ফুটে উঠেছে?

  10. 410.

    উদ্দীপকে মি. আকাশের নেতৃত্ব কোন ধরনের?

  11. 411.

    কর্মীকে উৎসাহিত করে মি. আকাশের নেতৃত্বদানের গুণাবলি-
    i. শিক্ষা ও অভিজ্ঞতা
    ii. যোগাযোগ নৈপুণ্য
    iii. সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা
    নিচের কোনটি সঠিক?

  12. 412.

    উদ্দীপকে মানবসম্পদ বিভাগ সিনিয়র অফিসার নিয়োগের সিদ্ধান্ত কখন গ্রহণ করে?

  13. 413.

    উদ্দীপকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া কোন প্রক্রিয়ার অধীন?

  14. 414.

    আনুষ্ঠানিক সংগঠন কাঠামো কত ধরনের?

  15. 415.

    জনাব মনির সম্প্রতি একটি প্রতিষ্ঠানের বিপণন ব্যবস্থাপক' পদে যোগদান করেন। যোগদানের পর তিনি তাঁর অধীনস্থ বিক্রয় কর্মকর্তাদের কার্য ও দায়িত্ব বণ্টন করে দেন। নিয়মিত তদারকি ও যোগাযোগের মাধ্যমে মাসের নির্দিষ্ট বিক্রয় টার্গেট অর্জন করলেন। মাস শেষে তিনি লক্ষ্য করলেন, একই ধরনের যোগ্যতাসম্পন্ন ও একই সাথে যোগদান করা অন্য ব্যবস্থাপকের সম্মানী তাঁর থেকে অনেক বেশি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করেও কোনো সমাধান না হওয়ায় তিনি প্রতিষ্ঠান ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন।

  16. 416.

    পরিকল্পনার অভিপ্রেত ফলকে কি বলে?

  17. 417.

    রিকো লি. তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য সারাদেশে ৫০০ জন মার্কেটিং অফিসার নিয়োগ দিলেন। কোম্পানি নতুন অফিসারদের একত্রে প্রশিক্ষণের ব্যবস্থা করে।কোম্পানিটি কোন ধরনের প্রশিক্ষণ পদ্ধতি প্রয়োগ করতে পারে?

  18. 418.

    জনাব বিপ্লব মোরী নিটওয়ার লি. এ কারখানা ব্যবস্থাপক হিসেবে কর্মরত। প্রতিষ্ঠানের মৌলিক উদ্দেশ্য ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি বিভাগীয় পরিকল্পনা তৈরি করে অধীনস্থ ইউনিটসমূহকে বাস্তবায়নের নির্দশনা দেন। কর্মীদের দাবি-দাওয়া ও সমস্যার প্রতি তিনি খুবই সহানুভূি অন্যদিকে জনাব বকুল তাঁর অধীনে থেকে শ্রমিক-কর্মীদের কাজে করেন এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও পরিকল্পনা বাস্তবায়ন করেন। জন 2/9 তাঁকে বিভিন্ন কাজে সহযোগিতা করেন। অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি জনাব বকুলকে মাঝে মাঝে নিজস্ব পরিকল্পনাও তৈরি করতে হয়। প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জনে তাঁদের উভয়ের কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

  19. 419.

    পদোন্নতির ভিত্তি কয়টি?

  20. 420.

    হাসিন এন্টারপ্রাইজ একটি বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান। তাঁরা তাঁদের ক্রেতাদের নিয়মিত ২/১৫, N-৩০ শর্তে ধারে পণ্য বিক্রয় করে। পূর্বে ক্রেতারা বাট্টার সুযোগ গ্রহণ করলেও কোভিড পরিস্থিতির কারণে বর্তমানে পাওনা পরিশোধে ব্যর্থ হয়। কর্তৃপক্ষ যথাসময়ে পাওনা আদায়ের জন্য কয়েকজন কর্মী নিয়োগ দেয়। মাস শেষে সর্বোচ্চ পাওনা আদায়কারীকে 'Employee of the 'month' হিসেবে ঘোষণা দেওয়ার পাশাপাশি বোনাসও প্রদান করে। ফলে পাওনা আদায়ের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

  21. 421.

    মুগ্ধ ফার্মাসিউটিক্যালস লি. এ মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপক' ও 'সুপারভাইজার' এর দুটি পদ শূন্য হয়েছে। উক্ত প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর সুপারিশে এ দুটি পদে দুজন লোক নিয়োগ দেওয়া হয়। সুপারভাইজার তাঁর কাজ কোনোভাবে সামলে নিতে পারলেও মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপকের এ বিষয়ে পূর্ব-অভিজ্ঞতা না থাকায় তিনি কার্যসম্পাদনে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হলেন।

  22. 422.

    নিয়ন্ত্রণের সর্বপ্রথম পদক্ষেপ কোনটি?

  23. 423.

    হাই-টেক ফ্যাশন্স একটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কাজগুলোকে উৎপাদন, মান-নিয়ন্ত্রণ, হিসাব ও মানবসম্পদ এ চারভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি বিভাগের ব্যবস্থাপক সম্পূর্ণ ক্ষমতা ভোগ করেও নিজের কাজের জবাবদিহিতা প্রদান করে। প্রতিটি বিভাগ ও বিভাগে কর্মরত কর্মীর দায়িত্ব নির্দিষ্ট থাকায় এবং বিভাগসমূহে প্রয়োজনীয় সংখ্যক কর্মী থাকার ফলে উপকরণসমূহের কার্যকর ব্যবহার নিশ্চিত হয়। ফলে প্রতিষ্ঠানটি সহজে লক্ষ্য অর্জনে সক্ষম হয়।

  24. 424.

    পূর্বনির্ধারিত নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার জন্য কোন নীতি প্রয়োজন?

  25. 425.

    জনাব আহসান একটি ব্যাংকের মতিঝিল শাখার প্রিন্সিপাল অফিসার ও জনাব সোবহান সহকারী প্রিন্সিপাল অফিসার পদে কর্মরত। প্রধান অফিস কর্তৃক গৃহীত সিদ্ধান্ত তাদের বাস্তবায়ন করতে হয়। একটি কর্মশালায় অংশগ্রহণের জন্য প্রধান অফিস থেকে একজন জ্যেষ্ঠ কর্মকর্তার মনোনয়ন চাওয়া হলে অত্র শাখার ব্যবস্থাপক জনাব শাকুর, জনাব সোবহানের নাম অনুমোদন করেন, যিনি তাঁর নিজ এলাকার বাসিন্দা।

  26. 426.

    কার্য সম্পাদনের জন্য গৃহীত কার্যক্রমকে কী বলে?

  27. 427.

    দীপিতা এন্টারপ্রাইজের পরিচালনা পর্ষদ চলতি বছর বিক্রয় বিভাগকে ৩,০০,০০০ একক পণ্য বিক্রয়ের নির্দেশ প্রদান করে। ছয় মাস পর কর্তৃপক্ষ দেখতে পায় শুধুমাত্র ১,২০,০০০ একক পণ্য বিক্রয় হয়েছে। অনুসন্ধানে জানা যায় দুইজন দক্ষ কর্মী কাজ ছেড়ে চলে যাওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। নির্ধারিত সময়ে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে দুজন বিক্রয়কর্মী নিয়োগ দেওয়া হয় এবং বিক্রয়কর্মীদের তাদের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার অতিরিক্ত বিক্রয়ের উপর ১% কমিশন দেওয়ার ঘোষণা করা হয়।

  28. 428.

    সরলরৈখিক সংগঠনের সুবিধা কোনটি?

  29. 429.

    জাহারা ফুডস্ লি. এর গুদামে রাখা পণ্যের হিসেবে গরমিল থাকায় সাধারণ ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপককে প্রধান করে তিন সদস্যের দলকে কারণ অনুসন্ধান করে তিন দিনের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ দিলেন। বাজারে তাদের চিপসের বিক্রয়ের পরিমাণ ভালো হলেও চকলেটের বিক্রয়ের পরিমাণ আশানুরূপ নয়। তাই সাধারণ ব্যবস্থাপক, চকলেটের উৎপাদন ব্যবস্থাপককে কার্বিক ব্যবস্থাপক হিসেবে ঘোষণা করে বিদেশ থেকে একজন অভিজ্ঞ ব্যক্তিকে প্রকল্প ব্যবস্থাপক পদে নিয়োগ দিলেন। উৎপাদন ব্যবস্থাপক প্রকল্প ব্যবস্থাপকের প্রত্যাশা ও ফরমায়েশ অনুযায়ী কাজ করবেন। কর্মীরা উভয় ব্যবস্থাপকের আদেশ মানতে বাধ্য থাকবে ।

  30. 430.

    জনাব আরিয়া একটি কলেজের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষক। তিনি ছয় মাসের জন্য চিকিৎসা ছুটিতে গেলে তাঁর স্থলে জনাব জুমাইরাহুকে ছয় মাসের জন্য উক্ত পদে নিয়োগ দেওয়া হয়। জনাব জুবাইরাহ্ এর কর্মকালীন সময়ে BISE থেকে একটি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের চিঠি আসে, যেখানে প্রশিক্ষক শিক্ষার্থীদের সামনে তাঁর বক্তব্য উপস্থাপনের পাশাপাশি শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দান করে। কলেজ কর্তৃপক্ষ জনাব জুমাইরাহকে উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণের নির্দেশ দান করে।

  31. 431.

    উচ্চস্তরের ব্যবস্থাপনার বহির্ভূত কে?

  32. 432.

    জনাব জাহিদ সুরমা ব্যাংকের শাখা ব্যবস্থাপক। তিনি অফিসে নিজের খেয়াল খুশিমতো আসেন। তাঁর অধীনে কর্মীরাও নিজেদের ইচ্ছামাফিক কাজকর্ম সম্পাদন করেন। ফলে ব্যাংকটি বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়। অপরদিকে কর্ণফুলী ব্যাংকের শাখা ব্যবস্থাপক জনাব আকবর কর্মীদের সাথে আলাপ-আলোচনা করে নিবিড় তত্ত্বাবধানে সফলতার সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেন।

  33. 433.

    মিঃ রানা SM কোম্পানির পরিচালক। তিনি প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন বিভাগ অনুযায়ী ভাগ করে দিলেন।তার সম্পাদিত কাজ ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পর্কিত?

  34. 434.

    জনাব অ্যাপোলো একটি প্রতিষ্ঠানের মালিক। তিনি কর্মীদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল হলেও কাজের ব্যাপারে ছাড় দেন না। ২০১৯ এর শেষের দিকে যখন কোভিড মহামারি শুরু হয় তিনি বুঝতে পারেন এটি দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। তাই তিনি তাঁর কর্মীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কীভাবে ঘরে বসে অফিসের কাজ করা সম্ভব সে বিষয়ে প্রশিক্ষণ দিলেন। প্রযুক্তি বিষয়ে নিজের জ্ঞান থাকায় সকল কর্মীকে বিশেষ করে প্রযুক্তিতে দুর্বল কর্মীদের আলাদাভাবে সময় দিয়ে শেখালেন। করোনা মহামারির সময়েও তাই তাঁর প্রতিষ্ঠানে নিয়মমাফিক কাজ চলতে লাগল।

  35. 435.

    কোনটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস?

  36. 436.

    দলকে পরিচালনা বা কাজে প্রভাবিত করাকে কী বলে?

  37. 437.

    কর্মী নির্বাচন প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি?

  38. 438.

    হেনরি  ফেয়ল কোথায় জন্মগ্রহণ করেন?

  39. 439.

    TM প্রাইভেট লিঃ কোম্পানির পরিচালকগণ দীর্ঘদিন ধরে লক্ষ্য করলেন তাদের কিছু মেশিন লক্ষ্যমাত্রা অনুযায়ী সেবা দিতে পারছে না। বর্তমানে মেশিনগুলো দ্রুত মেরামত প্রয়োজন। কোম্পানি মেশিন মেরামতের সিদ্ধান্ত গ্রহণ করে। প্রকৃতি বিচারে তাদের গৃহীত সিদ্ধান্ত কোন ধরনের পরিকল্পনা?

  40. 440.

    নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য কোনটি?

  41. 441.

    কোনো কাঠামোকে চিত্রের মাধ্যমে নির্দেশ করাকে কী বলে?

  42. 442.

    পরিকল্পনা অনুসরণের ফলে প্রতিষ্ঠানের কী হয়?i. উদ্দেশ্য অর্জন সহজ হয়ii. কর্মী কর্মস্পৃহা বৃদ্ধি পায়iii. উপকরণের কার্যকর ব্যবহার হয়নিচের কোনটি সঠিক?

  43. 443.

    উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য বহির্ভূত-

  44. 444.

    অনানুষ্ঠানিক সংগঠন সরলরৈখিক সংগঠন থেকে উত্তম কেন?

  45. 445.

    প্রশিক্ষণের মাধ্যমে কর্মীরা যা বৃদ্ধি পায় তা হলো—i. দক্ষতা বৃদ্ধিii. মনোবল বৃদ্ধিiii. কার্য সন্তুষ্টিনিচের কোনটি সঠিক?

  46. 446.

    একজন আদর্শ নেতার গুণাবলি হলো—i. উৎসাহ দানের ক্ষমতাii. আত্মকেন্দ্রিক মানসিকতাiii. সাহস ও দৃঢ় মনোবলনিচের কোনটি সঠিক?

  47. 447.

    মি.জামিল ও মি.রাসেল একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। কোম্পানির পণ্য-সামগ্রী উৎপাদন ও মাননিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় গবেষণা ও তাত্ত্বিক বিষয় নিয়ে কাজ করেন মি. রাসেল । অন্যদিকে পণ্য উৎপাদনের প্রায়োগিক দিকটি দেখার দায়িত্ব হচ্ছে মি. জামিলের। কারণ রাসেলের কাছ থেকে প্রাপ্ত জ্ঞান ও কলাকৌশল কাজে লাগিয়ে মানসম্পন্ন পণ্য-সামগ্রী তৈরির কাজ পরিচালনা করেন মি. জামিল।

  48. 448.

    করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মায়মুনের বাবা মায়মুনকে বললো, “যদি ঘর থেকে বাইরে বের হও তবে অবশ্যই মাস্ক পরিধান করবে।” কথা শুনে মা বললেন, “কিছুক্ষণ পরপর হয় সাবান দিয়ে হাত ধুবে না হয় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে।” মায়মুন বললো, “আমি মাস্ক পরিধান করবো এবং সাবান দিয়ে হাত ধুবো।”

  49. 449.

    রাঙামাটি যাওয়ার পথে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য দেখে শিমুল বললো, “বাহ! কি সুন্দর দৃশ্য।” শুভাও তখন বললো, “দৃশ্যটি হয় সুন্দর।”

  50. 450.