Combined Board রাজশাহী, যশোর, সিলেট বোর্ড ২০২৩

19টি প্রশ্ন

  1. 1.

    কলেজছাত্র রায়হান প্রতিদিন সকালে কেটি ঐশী গ্রন্থের কিছু অংশ অধ্যয়ন করে, যার প্রতিটি বর্ণের বিনিময়ে সে সাওয়াব প্রত্যাশা করে। তার পিতা জনাব আব্দুর রহীম সাহেব একদিন তাকে বললেন, “বাবা, এটি সর্বাধিক মর্যাদাপূর্ণ গ্রন্থ ও সকল জ্ঞান-বিজ্ঞানের উৎস এবং এতে কোনো প্রকার ভুলত্রুটি ও সন্দেহ নেই।” তিনি আরও বললেন, “এই গ্রন্থটির প্রধান আলোচ্য বিষয় হলো মানবজাতি।” তাই মানুষের উচিত হলো, তা বেশি বেশি অধ্যয়ন করে এর প্রকৃত শিক্ষা বাস্তব জীবনে যথাযথভাবে প্রয়োগ করা ।

  2. 2.

    ইমাম সাহেব জুমার খুতবায় বললেন, ইমানের সত্তরটিরও বেশি শাখা- প্রশাখা আছে। সর্বোৎকৃষ্ট শাখা হলো, “লা ইলাহা ইল্লাল্লাহু” বলা এবং সর্বনিম্ন শাখা হলো, “রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা।” ইদ্রিস সাহেব বড় পদে চাকরি করেন। ইচ্ছা করলে ঘুষ খেতে পারেন কিন্তু মানুষের সামনে তিনি ঘুষ নিতে লজ্জাবোধ করেন। ফলে তিনি ঘুষ নেন না ।

  3. 3.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    ইব্রাহিম সাহেব আত্মীয়স্বজনের নিকট হতে চল্লিশ লক্ষ টাকা ধার নিয়ে বাড়ি নির্মাণ করেন। ঋণের টাকা সময়মতো দিতে না পারায় সে - দুশ্চিন্তাগ্রস্ত হয়ে লজ্জায় লুকিয়ে লুকিয়ে চলেন। অপরদিকে, তার বন্ধু রোহান পাঁচ ছেলেমেয়ের সংসার চালাতে সারাদিন পরিশ্রম করে সবজি বিক্রয় করে।

  4. 4.

    জনাব আব্দুল আওয়াল স্যার শ্রেণিকক্ষে তার ছাত্রছাত্রীদের একজন প্রসিদ্ধ ফিকাহবিদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন, পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশের সর্বাধিক সংখ্যক মুসলমান, এ ফিকাহবিদের অনুসারী। কারণ তাঁর উদ্ভাবিত ফিকহি মাসয়ালা অধিকতর গ্রহণযোগ্য। এরূপ একজন প্রখ্যাত ব্যক্তির জীবনাবসান হয়েছিল আব্বাসীয় শাসক খলিফা আল-মনসুরের প্রয়োগকৃত বিষক্রিয়ার মাধ্যমে।

  5. 5.

    আরিফ ও তুহিন দুই বন্ধু। তারা ইসলামের বিভিন্ন আচার-অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করছিল। আরিফ বলল, ইসলামে মানুষের মাঝে সহানুভূতি, সাম্য ও ভ্রাতৃত্ব সৃষ্টির জন্য বিশেষ একটি ইবাদাত আছে, যা পাপ-পুণ্যের মাঝে ঢালস্বরূপ। তুহিন বলল, বন্ধু! মানুষের মাঝে আর্থিক সমতা ও ভারসাম্য আনার জন্যও একটি ইবাদাত আছে, যাকে ইসলামের 'সেতুবন্ধন' বলা হয়েছে।

  6. 6.

    প্রফেসর ড. নাছির উদ্দীন স্যার শিক্ষার্থীদের উদ্দেশে বললেন, ইসলামের মূল উৎস হলো 'আল-কুরআন'। এ গ্রন্থের জ্ঞান অর্জন করে বাস্তবজীবনে প্রতিফলন ঘটাতে পারলে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি পাওয়া যায়।' তিনি আরও বলেন, “রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের প্রয়োজনে এগিয়ে আসে, আল্লাহ তার প্রয়োজনে এগিয়ে আসেন।”

  7. 7.

    আরমান ও ইমরান দুই সহপাঠী। প্রতিদিন দুপুরে ক্লাসের বিরতিতে আরমান মসজিদে গিয়ে অন্যদের সাথে একটি ইবাদাত পালন করে। কিন্তু তার বন্ধু ইমরান উক্ত ইবাদাতটি আদৌ পালন করে না। তাকে ডাকলে নানা অজুহাত দেখায়। সে অন্য বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করে। আরমান তার বন্ধু ইমরানকে ঐ সকল বন্ধুত্ব ত্যাগ করার উপদেশ দিয়ে বলেন, রাসুল (সা.) বলেছেন, “মানুষ তার বন্ধুর জীবনাদর্শ দ্বারা প্রভাবিত হয়।”

  8. 8.

    প্রতিবছর বর্ষা মৌসুমে পুরাতন ডিসি কোর্ট প্রাঙ্গণে বৃক্ষমেলা শুর হয় । জনাব হারুন সাহেব উক্ত মেলা থেকে পাঁচ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছ ক্রয় করে নিজ গ্রামের রাস্তার দুই পাশে সেগুলো রোপণ করেন। অন্যদিকে, তার বন্ধু জনাব মামুন সাহেব চিকন চালের সাথে মোটা চাল মিশিয়ে অধিক মুনাফা অর্জন করেন। বিষয়টি জেনে ইমাম সাহেব বলেন, “এজন্য তাকে পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে।”

  9. 9.

    মাওলানা নাজমুল হোসাইন এক মিলাদ মাহফিলে বলেন, “কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার কারণ। এমনকি, যারা প্রকাশ্যে কবিরা গুনাহ করে, তারা ইসলামি আদালতে সাক্ষ্যদানে যোগ্যতাও হারায়। এ ব্যাপারে আলেমগণ ঐকমত্য পোষণ করেন। যেমন- হযরত আবু বকর (রা.)-এর খলিফা নির্বাচনে সকল সাহাবি একমত হন। তখন জনৈক ব্যক্তি দাঁড়িয়ে বলল, “এ ধরনের সাক্ষ্য গ্রহণযোগ্য না হওয়ার বিষয়ে কুরআন ও হাদিসে কোনো সুস্পষ্ট বক্তব্য নেই।” কুরআন ও হাদিসের বাইরে কোনো আমল করা, মুসলমানদের জন্য আবশ্যক  নয় ।

  10. 10.

    ফারিহা গত এক মাস ধরে শেষ রাতে পানাহার করে এবং সারাদিন কিছু না খেয়ে সন্ধ্যায় শরবত, পানীয় ও অন্যান্য খাবার খায়। অন্যদিকে, ফারিহার পিতা জনাব ফারুক সাহেব দুই টুকরা সেলাইবিহীন সাদা কাপড়সহ নির্দিষ্ট একটি দেশের নির্দিষ্ট জায়গায় উপস্থিত হয় । এক্ষেত্রে ফারিহার চাচা জনাব ফরহাদ সাহেব বললেন, “এ ইবাদাত হলো— বিশ্বশান্তি, সংহতি ও বহু সংস্কৃতির মেলবন্ধন। এতে দৈহিক, ও আত্মিক ত্যাগের শিক্ষা রয়েছে।”

  11. 11.

    মাওলানা আনওয়ার শাহ কাশ্মিরী (রহ.) বলেছেন, “কুরআন বোঝা হাদিস বোঝার ওপর নির্ভরশীল। আর হাদিস অনুধাবন করলে মানুষের ব্যবহারিক জীবনে প্রয়োজনীয় আইনকানুন তৈরির শাস্ত্র সম্পর্কে জানা যায়। এ প্রসঙ্গে তিনি একটি হাদিস উল্লেখ করলেন-“আল্লাহ যার মঙ্গল (কল্যাণ) করতে চান, তাকে দ্বীনের সূক্ষ্ম জ্ঞানদান করেন।”

  12. 12.

    ছক-১:* সন্তান জন্মদান* সন্তানের নাম রাখাছক-২:A- স্বামী, স্ত্রী, পুত্র, কন্যাB- স্বামী, স্ত্রী, পুত্র, দাদী

  13. 13.

    রিমিনের বয়স ২২ বছর। সে সন্তানসম্ভবা। তার স্বামী তাকে ডাক্তারের কাছে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দেয়। অন্যদিকে তার ছোটবোন ঝুমকীর বয়স বেশ কম এবং তাকে দেখতেও পুষ্টিহীন মনে হয়। তার বাবা মা ভাল পাত্র পাওয়ায় মেয়েকে বিয়ে দেয়। কিছুদিন পর সে দুর্বলতা অনুভব করে ও বমি করে। এ অবস্থা দেখে ঝুমকীর শাশুড়ী দুশ্চিন্তায় পড়ে যান।

  14. 14.

    নাম বয়স
    সাকিব ২ সপ্তাহ - ২ বছর
    সুমন ২ বছর - ৬ বছর

  15. 15.

    কনা, মিশু, সুপ্তি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। তিন বছর পূর্বে একটি সড়ক দুর্ঘটনায় কনার পা কাটা যায়। মিশু কোনো শব্দ শুনতে পায় না। সুপ্তির বুদ্ধ্যঙ্ক ৪০এর নিচে। তারা তিনজনেই ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রী।

  16. 16.

    A | B | C
    বাদামি | সবুজ | হলুদ
    বাদাম, ডিম, ডাল, মাংস | লেবু, আমলকি, পেয়ারা | গাজর, মিষ্টিকুমড়া, ছোটমাছ

  17. 17.

  18. 18.

    দৃশ্যকল্প-১: রমার বয়স ২০ বছর। ওজন বেশি হওয়ায় মা তাকে পুষ্টিবিদের কাছে নিয়ে যান। তিনি রমাকে ফলপ্রসূ খাদ্য তালিকা তৈরি করে দেন।
    দৃশ্যকল্প-২: রফিক মিয়া একজন রিকশাচালক। স্ত্রী রেবেকা ঘরে সূচি নকশা করে কাঁথা সেলাই করে, সমিতির মাধ্যমে বিক্রি করেন। তিনি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

  19. 19.

    ছক-১: রক্তের চর্বির পরিমাণ বেড়ে যাওয়া; স্বল্প কাজে পরিশ্রান্ত হওয়া।
    ছক-২: মাথায় ও ঘাড়ে যন্ত্রণা, দুর্বল অনুভূত হওয়া।
    ছক-৩: পরিপাকে সমস্যা, প্রস্রাবের রং পরিবর্তন।