Dhaka Board ঢাকা বোর্ড ২০১৯
671টি প্রশ্ন
- 401.
রত্না এবং রতনের দাম্পত্য জীবন বেশ সুখে-শান্তিতেই কাটছিল। কিন্তু বিনা মেঘে বজ্রপাতের ন্যায় মরণব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল রতন। কালের বিবর্তনে জীবন নামের একজন ভালো মানুষের সাথে রত্নার পুনরায় বিয়ে হলেও প্রথম স্বামীর স্মৃতি একমুহূর্তের জন্যেও ভুলতে পারেনি সে। কেননা, প্রথম স্বামী ছিল তার সকল কাজের সহযোগী ও প্রেরণাদাতা। প্রতি বসন্তে রত্না তাই প্রথম স্বামীর কথা বিশেষভাবে স্মরণ করে নীরবে কাঁদে। কারণ, তার ভালোবাসার মানুষটি বসন্তকালের পূর্বলগ্নেই তাকে ছেড়ে চির বিদায় নিয়েছে।
- 402.
রেদওয়ান তরুণ প্রতিভাবান কবি-সাহিত্যিক হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছে। যদিও আর্থিক অনটনের মধ্য দিয়ে সে জীবন-যাপন করছে, তবু সে কখনও নিজেকে দরিদ্র মনে করে না। কেননা সে জানে, তার চিন্তা-চেতনার রাজ্যে সে নিজেই সম্রাট। আপন চেতনালোকে সে লালন করে ভিন্ন এক পৃথিবী; যেখানে রূপ-সৌন্দর্য ও মাধুর্যে সে হয় অভিভূত। আর সেই রূপ-সৌন্দর্য এবং মাধুর্যেই তরুণ কবি রেদওয়ান সৃষ্টি করে তার প্রতিটি কবিতা।
- 403.
মেহের আলী রসুলপুর গ্রামের একজন বিত্তবান লোক। প্রতিপত্তির মালিক হওয়ার জন্য গ্রামের সকলে তাকে বেশ সম্মান করে। অপরদিকে, মেহের আলী সম্মানের চোখে দেখে তারই গ্রামে বসবাসরত সোলায়মান আলীকে। তার ওপর মেহের আলীর অগাধ বিশ্বাস। তাই সোলায়মান আলী মৌখিকভাবে যে নির্দেশনাই দেন মেহের আলী তা বাস্তবায়ন করতে কুণ্ঠাবোধ করে না। একদিন সোলায়মান আলী মেহের আলীকে বললেন, "মেহের, তোমার স্ত্রী 'সংসারে অশুভ শক্তির ছায়ারূপে বিরাজ করছে। তাকে তুমি অবিলম্বে তালাক দাও।" এমন নির্দেশনা পেয়ে কালবিলম্ব না করে স্ত্রীকে তালাক দেয় মেহের আলী।
- 404.
সালামতপুর গ্রামের বেশিরভাগ মানুষই নিরক্ষর, কুসংস্কারাচ্ছন্ন ও ধর্মান্ধ। গ্রামে বাস করে এক শিক্ষিত যুবক নাম তার কামাল। সে বিশ্ববিদ্যালয় থেকে এম. এ ডিগ্রি লাভ করে গ্রামে ফিরে এসেছে গ্রামের উন্নয়ন করার জন্য। গ্রামের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে গ্রামে সে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। সে উদ্দেশ্যে গ্রামের লোকজনকে ডেকে সভা আহ্বান করলে গ্রামের প্রভাবশালী ব্যক্তি বাদল মাতব্বর কামালের স্কুল প্রতিষ্ঠার পরিবর্তে মক্তর গড়ার পক্ষে মতামত দেন। কামাল এর প্রতিবাদ করলে কামালকে বাদল মাতব্বর তার সাঙ্গোপাঙ্গদের সহযোগিতায় সুকৌশলে গ্রাম ছাড়তে বাধ্য করেন।
- 405.
মির্জা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর ছিলেন ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তাঁর মৃত্যুর পর বড় ছেলে হুমায়ুন অল্প বয়সে সিংহাসনে আরোহন করেন। দুঃখের বিষয় এই যে, সিংহাসনে আরোহণের পরই নানামুখী ষড়যন্ত্র শুরু হয়। তথাপি সাহসিকতার সাথে তরুণ হুমায়ুন তাঁর শাসনকার্য চালিয়ে যান। হুমায়ুন তাঁর অন্যান্য ভাইসহ আত্মীয়-স্বজনদের কাছ থেকে অসহযোগিতা পাওয়া সত্ত্বেও শক্ত হাতে সবকিছু ধরে রাখতে সক্ষম হন।
- 406.
"বর্গি এল খাজনা নিতে মারল মানুষ কত। পুড়ল শহর, পুড়ল শ্যামল গ্রাম যে শত শত। হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না ו"
- 407.
নিচের যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাওঃ
1.1.
বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
1.2.
নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখো:অতিথী, মনোপুত, আবিস্কার, পৈত্রিক, আকাংখা, স্বরস্বতী, বিভিষিকা, বুদ্ধীজিবী।
- 408.
নিচের যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাওঃ
1.1.
বাংলা 'অ' ধ্বনি উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
1.2.
নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো:অতীত, শ্রম, স্বাগত, আবৃত্তি, উদ্যোগ, দীনবন্ধু, বিজ্ঞান, ঐশ্বর্যবান।
- 409.
নিচের যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাওঃ
2.1.
উদাহরণসহ সর্বনাম পদের শ্রেণিবিভাগ আলোচনা করো।
2.2.
নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো:একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে- দেয়ালের উপর চঞ্চল ছায়া, প্রেতবৎ নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই- এজন্য হুঁকা হাতে, নিমীলিতলোচনে আমি ভাবিতেছিলাম যে, আমি যদি নেপোলিয়ন হইতাম, তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কি না।
- 410.
নিচের যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাওঃ
3.1.
প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো (যেকোনো পাঁচটি):আত্মজা, কার্য, ছেলেমি, জ্যান্ত, দর্পণ, নবান্ন, শারীরিক, মিতালি।
3.2.
ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করো (যেকোনো পাঁচটি):চিরসুখী, পলান্ন, বিশালাক্ষী, দেশান্তর, সাত-সতের, যথাবিধি, মুখচন্দ্র।
- 411.
নিচের যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাওঃ
4.1.
গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ আলোচনা করো।
4.2.
বন্ধনীর নির্দেশ অনুসারে বাক্যান্তর করো (যেকোনো পাঁচটি):i. জাদুঘর আমাদের আনন্দ দেয়। (প্রশ্নবোধক)ii. ধনীর কন্যা তার পছন্দ নয়। (অস্তিবাচক)iii. আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। (জটিল)iv. যারা দেশপ্রেমিক,তারা দেশকে ভালোবাসে। (সরল).v. এ কথা স্বীকার করতেই হয়। (নেতিবাচক)vi. সর্বদা তার মনে দুঃখ। (বিস্ময়বোধক)vii. জীবে দয়া করা উচিত। (অনুজ্ঞাবাচক)viii. সূর্যোদয়ে অন্ধকার দূর হয়। (যৌগিক)
- 412.
নিচের যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাওঃ
5.1.
(ক) যেকোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখো:i. মেয়েটি বেশ বুদ্ধিমান।ii. সব পাখিরা উড়ে গেল।iii. 'গীতাঞ্জলী' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কাব্যগ্রন্থ।iv. তার দুচোখ অশ্রুজলে ভেসে গেল।V. অধ্যক্ষ সাহেব স্বপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন।vi. বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে।vii. তাহারা মাঠে খেলা করছে।viii. দারিদ্র্যতা আমাদের অভিশাপ।
5.2.
(খ) নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করো।এখন হেমন্তকাল, মুষলধারে মেঘ হচ্ছে। আজ ক্লাসে যেতে হবে না, তাই বাবুল আনন্দ চিত্তে কাথামুড়ি দিয়ে শুয়ে আছে। বাবুলের মা চিতই পিঠা বানিয়ে তাহাকে খেতে ডাকলেন।
- 413.
নিচের যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাওঃ
6.1.
যেকোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখো:Audio, Bulletin, Dialect, Urban, Eye-witness, Fiction, Skill, Leap-year, Para, Custom, Interpreter, Republic, Principle. Nursery, Vision.
6.2.
নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো:Punctuality is to be cultivated and formed into a habit. The quality is to be acquired through all our works from our boyhood. Boyhood is the seed-time. The habit formed at this time will continue all through our live. Everything at right time should be our motto.
- 414.
নিচের যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাওঃ
7.1.
ঐতিহাসিক স্থানের ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করো।
7.2.
তোমার কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করো।
- 415.
নিচের যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাওঃ
8.1.
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি খুদে বার্তা লেখো।
8.2.
সম্প্রতি তোমার পড়া একটি বই সম্পর্কে প্রবাসী বন্ধুর কাছে পত্র লেখো।
- 416.
নিচের যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাওঃ
9.1.
সারমর্ম লেখো:দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে? মাথা উঁচু রাখিস। সুখের সাথী মুখের পানে যদি না চাহে, ধৈর্য ধরে থাকিস। বুদ্র রূপে তীব্র দুঃখ যদি আসে নেমে বুক ফুলিয়ে দাঁড়াস, আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে ঊর্ধ্বে দু'হাত বাড়াস।
9.2.
ভাবসম্প্রসারণ করো: মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।
- 417.
নিচের যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাওঃ
10.1.
'নিরাপদ সড়ক চাই' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা করো।
10.2.
নিম্নোক্ত ইঙ্গিত অবলম্বনে একটি খুদেগল্প রচনা করো: আশরাফ সাহেব একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার ৪৭ বছর পরও তিনি মনে করেন দেশের জন্য অনেক কাজ করার বাকি রয়ে গেছে। তাই এই প্রৌঢ় বয়সেও...
- 418.
যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখো:
11.1.
একুশ বাঙালির অহংকার
11.2.
মাদকাসক্তির কারণ ও প্রতিকার
11.3.
বৃত্তিমূলক শিক্ষা
11.4.
জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন
11.5.
বিদ্যুৎ ও আধুনিক জীবন
- 419.
উদ্দীপকে বর্ণিত সংস্থাটির নাম কী?
- 420.
উদ্দীপকের সংস্থার কারণে—
i. সদস্য দেশগুলোর ট্যারিফ বাধা দূর হয়
ii. সদস্য দেশগুলো শুল্ক সুবিধা পায়
iii. আন্তর্জাতিক অন্যান্য সংস্থা থেকে সহায়তা লাভ
নিচের কোনটি সঠিক? - 421.
এবিসি লি. কোন ধরনের কোম্পানি?
- 422.
যদি এবিসি লি. দেউলিয়া ঘোষিত হয় তাহলে জনাব রহমানকে কতটুকু দায় বহন করতে হবে?
- 423.
উদ্দীপকে উল্লিখিত প্রথম অংশীদারি ব্যবসায়টি কোন ধরনের অংশীদারি ব্যবসায়?
- 424.
উদ্দীপকে উল্লিখিত শেষের ব্যবসায়টির অংশীদারদের দায়—
- 425.
উদ্দীপকে বর্ণিত জনাব রহিমের আবিষ্কারটি কোন আইনে নিবন্ধিত হয়েছিল?
- 426.
উদ্দীপকের পরিস্থিতিতে মামলার ফলাফল হবে—i. আইনের আশ্রয় গ্রহণকারী ক্ষতিপূরণ পাবেনii. আদালত অবৈধ ব্যবহারকারীকে নিষেধাজ্ঞা দিতে পারেনiii. আদালত সফটওয়্যারটি নষ্ট করার আদেশ দিতে পারেননিচের কোনটি সঠিক?
- 427.
কামাল এইচএসসি পাস করার পর ব্যবসায় করার পরিকল্পনা করছে। উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে তার প্রথমত কোন ধরনের সহায়তা প্রয়োজন ?
- 428.
বরিশালের আর্থিকভাবে অসচ্ছল ও ব্যবসায় সহায়ক কার্যাবলির সুবিধাবঞ্চিত মাছ ব্যবসায়ীদের বর্তমানে ব্যস্ত সময় যাচ্ছে। কারণ নদীগুলোতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে। দেশি ও বিদেশি বাজারে এই মাছের ব্যাপক সুনাম আছে। শুধুমাত্র স্থানীয় বাজারে ব্যাপক মাছ বিক্রি করলেও তাদের মুনাফার পরিমাণ খুব সামান্য হচ্ছে। এ অবস্থার উন্নয়নের জন্য তাৎক্ষণিক উপায় হিসেবে জেলা প্রশাসক মহোদয় কোল্ড স্টোরেজসমূহ শুধুমাত্র মাছ ব্যবসায়ীদের ব্যবহারের অনুমতি প্রদান করেন। কিন্তু এরপরও মাছ ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত মুনাফা লাভ করতে পারছে না।
- 429.
মি. তপন আধুনিক যন্ত্রপাতির অপর্যাপ্ততা সত্তেও তার এলাকার কিছু শিক্ষিত বেকার যুবকদের নিয়ে একটি গার্মেন্টস শিল্প গড়ে তোলেন। একটি বাণিজ্যিক ব্যংকের সহায়তায় তার ব্যবসায়ে সফলতা আসে। কিন্তু বর্তমানে ঘন ঘন হরতাল, পরিবহন ধর্মঘট ইত্যাদির কারণে তার প্রতিষ্ঠানের তৈরি মালামাল সঠিক সময়ে সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। ফলে তিনি ব্যবসায়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।
- 430.
উৎপাদনের বাহন কোনটি?
- 431.
জনাব X একটি বেসরকারি কলেজের প্রভাষক। কলেজের নিকটেই বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক এবং শিল্প প্রতিষ্ঠান রয়েছে। তিনি তার সঞ্চিত অর্থ দ্বারা কলেজের পাশেই একটি ভবনের নিচতলা ভাড়া নিয়ে একটি বড় দোকান শুরু করলেন। তার দোকানের প্রথম অংশে স্টেশনারি, দ্বিতীয় অংশে ফটোকপি এবং তৃতীয় অংশে মোবাইল ব্যাংকিং ব্যবসায় শুরু করলেন। জনাব X তার তিন ভাইকে দোকানের তিনটি অংশের দায়িত্ব প্রদান করলেন। অল্পদিনের মধ্যেই তার প্রতিষ্ঠিত ব্যবসায়টি সফলতা অর্জন করে।
- 432.
অর্থনৈতিক পরিবেশের উপাদান নিচের কোনটি ?
- 433.
মি. বাইরন একজন ইঞ্জিনিয়ার। তিনি তাঁর বন্ধু করিমসহ আরো ১০ জন বন্ধু নিয়ে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। মি. বাইরন বলেন, তিনি ব্যবসায় পরিচালনায় অংশ নিতে পারবেন না এবং বিনিয়োগের অতিরিক্ত দায় গ্রহণ করবেন না। তবে, বছরশেষে প্রতিষ্ঠানের হিসাব-নিরীক্ষার কাজটি করবেন। সর্বসম্মতি ক্রমে জনাব করিমকে প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে একজন প্রভাবশালী দেনাদার ৫০,০০০ টাকা না দেয়ায় জনাব করিম তা আদায় সমর্থ হন।
- 434.
একমালিকানা ব্যবসায়ের দায় কীরূপ ?
- 435.
জনাব রহিম তাঁর আরো ৪৯ জন ব্যবসায়ী বন্ধু মিলে PQR নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেন। তারা কোম্পানি নিবন্ধকের নিকট হতে নিবন্ধন লাভ করে। প্রতিষ্ঠানটি ব্যবসায়ের কাজ শুরু করার সিদ্ধান্ত নিতে গেলে একজন এ্যাডভোকেট সদস্য তাতে বাধা দেন। তিনি বলেণ আরো একটি প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা বাদ আছে। প্রতিষ্ঠানটি প্রথমে মুনাফা অর্জন করলেও পরবর্তী তিন বছর ধারাবাহিকভাবে লোকসান দিতে থাকে। এ অবস্থায় XYZ নামে অন্য এটি ব্যবসায় প্রতিষ্ঠানের ৫২% মালিকানা শেয়ার কিনে নেয় এবং পচিালনার দায়িত্ব নেয়।
- 436.
যিনি অংশীদারি ব্যবসায়ে নিজের নাম ব্যবহারের অনুমতি দেন তাকে কী বলা হয় ?
- 437.
মি. সুমন একজন স্বর্ণকার। তিনি তার কর্মচারীদের যথাযথ বেতন প্রদান করেন। এছাড়াও তিনি বিভিন্ন উৎসবে বোনাস ও বার্ষিক বনভোজনের ব্যবস্থা করেন। অধিকন্তু তিনি শীতকালে তার এলাকার দুঃস্থদের কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন এবং স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠানে অনুদান দিয়ে থাকেন।
- 438.
প্রধানত জনকল্যাণের জন্য গঠিত হয় কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান ?
- 439.
কুয়াকাটার সামুদ্রিক মাছ ধরা জেলেরা ২০ জন মিলে আইনসৃষ্ট একটি প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেয়। এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য তারা একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করে যেখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ আছেন একজন করে এবং সাধারণ সদস্য তিনজন। প্রতিষ্ঠানটি নিবন্ধনের জন্য অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেও ব্যবস্থাপনা কমিটি গঠনে ত্রুটি থাকার কারণে নিবন্ধক প্রতিষ্ঠানটির নিবন্ধনপত্র ইস্যু করতে বিরত থাকেন ।
- 440.
পেটেন্ট লাভের ফলে এর অধিকারী যে সুবিধা পেতে পারেন-
i) স্বত্বাধিকার
ii) কর অবকাশ
iii) আর্থিক সংযোগ
নিচের কোনটি সঠিক ? - 441.
সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড মুনাফা অর্জনকে গুরুত্ব না দিয়ে কমমূল্যে রাসায়নিক সার ও বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে গ্যাস সরবরাহ করছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে, অর্থনৈতিক ভিতকে আরও মজবুত করার জন্য সরকার অবকাঠামো নির্মাণে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে সংযুক্ত করছে। ফলে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান উভয়ই লাভবান হচ্ছে। নতুন ব্যবসায় ধারণাটি বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠছে।
- 442.
একটি অংশীদারি ব্যবসায়ের সুষ্ঠু পরিচালনার জন্য নিচের কোন ব্যবস্থাটি অধিকতর ভূমিকা রাখে ?
- 443.
জনাব শাহরিয়ার ব্যবসায় ব্যবস্থাপনা নামে একটি বই লেখেন। 'X' প্রকাশনী বইটির গ্রন্থস্বত্ব কিনে নেয়। বইটি ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাছে খুবই সমাদৃত হওয়ায় এর চাহিদা দিন দিন বাড়ছে। 'Y' প্রকাশনী বইটির কভার পৃষ্ঠা ও বিষয়বস্তুর সামান্য পরিবর্তন করে হুবহু প্রকাশ করে। ফলে 'X' প্রকাশনীর বিক্রি কমে যায়। 'X' প্রকাশনী ক্ষতিপূরণ ও প্রতিকার চেয়ে 'Y' প্রকাশনীর বিরুদ্ধে মামলা করে।
- 444.
BGMEA কত সালে প্রতিষ্ঠিত ?
- 445.
জনাব হারুন একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি তার প্রতিষ্ঠানের তৈরি পোশাক বিদেশে রপ্তানি করেন। বিদেশের বাজার দখল করার জন্য তিনি আরও উন্নত যন্ত্রপাতি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এক্ষেত্রে সরকারি সহায়তা পর্যাপ্ত না হওয়ায় যন্ত্রপাতি আমদানিতে সমস্যা হচ্ছে। সম্প্রতি সরকার গার্মেন্টস খাতে ব্যবহৃত যন্ত্রপাতি আমদানি ও তৈরি পোশাক রপ্তানি উভয়টিতে শুল্কহার বাড়িয়েছে। এগুলো নিয়ে জনাব হারুন খুব চিন্তিত। অথচ তিনি ২০১৫ সালে এই গার্মেন্টস খাতে নিয়োজিত ব্যবসায় সংঘের সাহায্যে আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়ে পুরস্কার লাভ করেন। এছাড়া ঐ সংঘ থেকে তার প্রতিষ্ঠান গার্মেন্টস সংশ্লিষ্ট বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণও নিয়েছে ।
- 446.
নিচের কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারের অর্থব্যবস্থার নিয়ন্ত্রক হিসেবে কাজ করে ?
- 447.
মি. সুদর্শন x ব্যাংকের একজন অফিসার। ব্যাংকটি লেজার বুকের পরিবর্তে "কম্পিউটারে গ্রাহকদের হিসাবের লেনদেন সংরক্ষণ করে। তথ্য আদান-প্রদানে ব্যাংকটি চিঠির পরিবর্তে মোবাইল মেসেজ, ই-মেইল প্রভৃতি ব্যবহার করে। ব্যাংকের গ্রাহকরা কার্ড ব্যবহার করে ব্যাংকে না গিয়ে যে কোনো বুথ থেকে সব সময় টাকা তুলতে পারে। বর্তমানে এ ব্যাংকের গ্রাহকরা এ প্রযুক্তিতে পণ্যের দাম ও বিল পরিশোধ এবং কর্মচারীদের বেতন-ভাতাদি দিচ্ছে।
- 448.
পাবলিক লি. কোম্পানির বিবরণপত্র তৈরি ও প্রচারের উদ্দেশ্য হলো-i. শেয়ার বিক্রয়ii. ঋণপত্র বিক্রয়iii.অধিক প্রচারনিচের কোনটি সঠিক ?
- 449.
বিশ্ববাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
- 450.
নিচের কোনটি ব্যবসায় উদ্যোগের উদাহরণ ?