Dinajpur Board দিনাজপুর বোর্ড ২০২২
650টি প্রশ্ন
- 351.
ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্যাবলি হলো— i. গ্রাহকদের পক্ষে অর্থ আদায় ও পাওনা পরিশোধ ii. শেয়ার ও সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় iii. বুলেটিন প্রকাশ নিচের কোনটি সঠিক?
- 352.
মি. কামাল একজন পাইকারি চালের ব্যবসায়ী। তিনি সালামের নিকট বাকিতে বিক্রয়কৃত ১ লক্ষ টাকার মালের মূল্য বাবদ ৩ মাস পরে দেয় সালামের স্বাক্ষরিত একটি দলিল প্রাপ্ত হন। কিছু দিন পর মি. কামালের নগদ অর্থের প্রয়োজন হলে দলিলটি ব্যাংকে বাট্টাকরণের মাধ্যমে নগদ অর্থপ্রাপ্ত হন। তাছাড়া, ০১-০৪-২০ তারিখে প্রাপ্ত চেকটির টাকা উত্তোলনের জন্য ১৫-১১-২০ তারিখে ব্যাংকে উপস্থাপন করলে চেকের অন্য সব শর্তপূরণ এবং হিসাবে পর্যাপ্ত অর্থ থাকলেও ব্যাংক চেকটি প্রত্যাখ্যান করে।
- 353.
মি. সায়েম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। কর্মব্যস্ততার কারণে ব্যাংক হতে সরাসরি টাকা উত্তোলন না করে ব্যাংক কর্তৃক সরবরাহকৃত প্লাস্টিক কার্ড দ্বারা 'ATM' বুথ হতে টাকা উত্তোলন এবং কেনাকাটার ক্ষেত্রে কার্ডটি ব্যবহার করেন। তবে হিসাবে জমাকৃত টাকার অতিরিক্ত ব্যবহার করতে পারেন না। এই সমস্যা সমাধানের জন্য ব্যাংকে গেলে ব্যাংক কর্মকর্তা আরেকটি প্লাস্টিক কার্ড সরবরাহ করেন। বর্তমানে তিনি কার্ডটি দ্বারা হিসাবে জমাকৃত টাকার অতিরিক্ত নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন বা কেনাকাটার কাজে ব্যবহারের সুযোগ পান। তবে উত্তোলনকৃত অতিরিক্ত অর্থ পরবর্তীতে সুদসহ ব্যাংককে পরিশোধ করতে হয়।
- 354.
নিচের কোনটি ই-ব্যাংকিং সেবার অন্তর্ভুক্ত নয়—
- 355.
নিচের কোনটি বিমাচুক্তির আইনগত উপাদান?
- 356.
মি. রহমান একজন চাকরিজীবী ছিলেন। তখন তিনি লেনদেনের জন্য ব্যাংকে একটি হিসাব খোলেন। প্রয়োজনে এ হিসাব হতে মাঝে মাঝে তিনি টাকা উত্তোলন করতেন এবং কিছু সুদও এ হিসাবে জমা হতো। অবসরে যাওয়ার পর তিনি একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। কিন্তু ব্যবসায়ের লেনদেনের প্রয়োজনে বারবার চেকের মাধ্যমে এ হিসাব হতে টাকা তুলতে গেলে, হিসাবে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও ব্যাংক টাকা দিতে অস্বীকৃতি প্রকাশ করে। এ অসুবিধা দূরকল্পে স্বাভাবিক লেনদেনের জন্য ব্যাংক কর্মকর্তা তাকে একটি নতুন হিসাব খোলার পরামর্শ দেন। যাতে তিনি দিনে যতবার খুশি টাকা জমা ও উত্তোলন করতে পারবেন।
- 357.
মি. ইমন একজন ব্যবসায়ী। তিনি স্ত্রীকে নমিনি করে তার নিজের জন্য একটি জীবন বিমাপত্র পলিসি গ্রহণ করেন। তবে বিমা পলিসির চুক্তি অনুযায়ী যতদিন বেঁচে থাকবে ততদিন প্রিমিয়াম দিতে হবে এবং তিনি মারা গেলে নমিনিকে দাবি পরিশাধ করবে। কিন্তু ৩ বছর প্রিমিয়াম দেওয়ার পর অসুস্থতার কারণে এখন আর প্রিমিয়াম দিতে পারছেন না। এমতাবস্থায় বিমার দাবির আবেদন করলে বিমা কোম্পানি প্রত্যাখ্যান করে এবং তাকে তার প্রদত্ত অর্থের অংশবিশেষ ফেরত দেয়।
- 358.
KYC এর পূর্ণরূপ কী?
- 359.
আধুনিক ব্যাংক শব্দটির উৎপত্তি কোনটি থেকে?
- 360.
বিমাকৃত ব্যক্তির মৃত্যুতে বিমাদাবি পরিশোধের জন্য প্রয়োজন—i. বিমাকৃত ব্যক্তির মৃত্যু সম্পর্কে অবহিতকরণii. শিক্ষাগত যোগ্যতার সনদ iii. মনোনীত ব্যক্তির প্রমাণ দাখিলনিচের কোনটি সঠিক?
- 361.
মি. আনিস ব্যবসায়ের কাজে একটি গাড়ি ব্যবহার করেন। গাড়িটি তার বাবার নামে। গাড়িটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের আশায় বিমা করতে চাইলে বিমা কোম্পানি তাতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে তার বাবা গাড়িটির বিমা করেন। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে বিমাকারী বিমগ্রহীতাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করে। ক্ষতিগ্রস্ত গাড়িটি বিমা কোম্পানি বিক্রয় করলে বিমাগ্রহীতা বিক্রয়লব্ধ অর্থ দাবি করলে বিমা কোম্পানি উক্ত টাকা দিতে অস্বীকৃতি জানায়।
- 362.
কোন সময়ে চেক, ব্যাংক ড্রাফ্ট ইত্যাদির প্রচলন ঘটেছিল?
- 363.
মি. রাতুল একটি আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক। ব্যবসায়িক কাজে ৩ মাসের জন্য বিদেশে যাওয়ার আগে পরিবারের ভবিষ্যতের চিন্তা করে ৩ মাস মেয়াদি একটি জীবন বিমাপত্র গ্রহণ করে। তাছাড়া তার প্রতিষ্ঠানে রক্ষিত গুদামে পণ্য ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের লক্ষ্যে 'X' বিমা কোম্পানি ও 'Y' কোম্পানির নিকট বিমাপত্র গ্রহণ করে।
- 364.
ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় PIN শব্দের পূর্ণ শব্দরূপ কোনটি?
- 365.
কেন্দ্রীয় ব্যাংক কখন ঋণ নিয়ন্ত্রণ করে?
- 366.
দেশের গ্রামীণ অর্থনীতি উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহকে কৃষি এবং বিভিন্ন কর্মসংস্থানমূলক ক্ষেত্রে অধিক ঋণ দেওয়ার নির্দেশ প্রদান করে। কিন্তু কিছুসংখ্যক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশ অমান্য করে লাভজনক খাতে ঋণ দেওয়ার প্রবণতা বজায় রাখে। এমতাবস্থায় কেন্দ্রীয় ব্যাংক অমান্যকারী ব্যাংকগুলোকে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে আন্তঃব্যাংকিং লেনদেনের নিষ্পত্তির সুবিধা স্থগিত করে।
- 367.
মি. 'S' একজন পাইকারি ব্যবসায়ী। তিনি অনেক সময় বাকিতে বিক্রয়কৃত শস্যের মূল্য বাবদ চেক গ্রহণ করেন। তিনি ক্রেতা মি. আরিফের নিকট হতে একটি চেক প্রাপ্ত হন। চেকটিতে গ্রাহকের নাম হিসাবে মি. 'S'-এর পাশাপাশি অথবা আদেশানুসারে শব্দদ্বয় উল্লেখ ছিল। অপর ক্রেতা মি. হাসেমের নিকট হতে বিক্রীত পণ্যের মূল্য বাবদ আরেকটি চেক প্রাপ্ত হন। চেকটির বামকোণে আড়াআড়ি সমান্তরাল দুটো রেখা টানা ছিল। মি. 'S' ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য চেকটি ব্যাংকে উপস্থাপন করেন। চেকটি উপস্থাপন করলে কর্তৃপক্ষ তাকে তার হিসাবে জমা দিতে বলে।
- 368.
চেক হারিয়ে গেলে আমানতকারীর প্রথম করণীয় কী?
- 369.
'R' এমন একটি ব্যাংক যার উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। এই ব্যাংকটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ঋণ নিয়ন্ত্রণ ও অন্যান্য ব্যাংকগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করে। অপরপক্ষে, 'S' ব্যাংক যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা এবং জনগণের নিকট হতে আমানত সংগ্রহ, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ সহায়তা প্রদান করা। তাছাড়া অনেক সময় 'S' ব্যাংক 'R' ব্যাংক হতে ঋণ সহায়তা নিয়ে থাকে।
- 370.
SLR এর পূর্ণরূপ কোনটি?
- 371.
একজন ব্যবসায়ীর জন্য কোন ধরনের হিসাব উপযুক্ত?
- 372.
বর্তমানে বাংলাদেশে প্রচলিত বিমা আইন কত সালের?
- 373.
বিমা ব্যবসায়ের মূলনীতিসমূহ হলো—
i. বিমাযোগ্য স্বার্থের নীতি
ii. মুনাফা নীতি
iii. আনুপাতিক অংশগ্রহণের নীতি
নিচের কোনটি সঠিক? - 374.
কোন ক্ষেত্রে দ্বৈত বিমা করা যায় না?
- 375.
বিনিময় বিলের প্রধানত পক্ষ কতটি ?
- 376.
প্রিমিয়াম পরিশোধের ভিত্তিতে জীবন বিমাপত্র কত প্রকার?
- 377.
নমুনা স্বাক্ষর কার্ডের অন্তর্ভুক্ত বিষয় হলো-i. হিসাবের শিরোনামii. নমিনির নাম ও স্বাক্ষরiii. গ্রাহকের স্বাক্ষরনিচের কোনটি সঠিক?
- 378.
বিশেষায়িত ব্যাংক কোনটি?
- 379.
নিচের কোনটি ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতি?
- 380.
কোন চেকের অর্থ প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে সংগ্রহ করা হয়?
- 381.
রবীন্দ্রনাথ ঠাকুরের 'হৈমন্তী' গল্পে যৌতুকের বলি হৈমন্তী। মানসিক নির্যাতনে জর্জরিত হয়ে সে পিতা গৌরীশংকর বাবুকে খবর পাঠায় স্বামীগৃহ হতে তাকে পিত্রালয়ে নিয়ে যাওয়ার জন্য। গৌরীশংকর বাবু মেয়ের বাড়িতে এসে মেয়ের কষ্ট বুঝতে পারেন। কিন্তু ধনী বেয়াই-এর বিরুদ্ধে প্রতিকার করতে না পেরে নীরবে চোখের জল ফেলতে ফেলতে বিদায় নেন। আর চরম পরিণতির দিকে এগিয়ে যায় হৈমন্তী।
- 382.
“আমার আমি সে কত অতল অসীম,আমিই কি জানি-কে জানে কে আছে আমাতে মহামহিম।”
- 383.
মহাকাব্য ‘রামায়ণ’-এ বর্ণিত হয়েছে-রাবণ যখন রাম-ল²ণের আক্রমণ থেকেলংকা রাজ্য রক্ষায় সবংশে প্রাণপাত করে চলেছেন, তখন তাঁরই সহোদর বিভীষণরামের পক্ষ অবলম্বন করে দেশের গোপন খবর ও নগরে প্রবেশের গোপন পথেরসন্ধান রামকে জানিয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত রামের নিকট রাবণ পরাজিত হন।
- 384.
১৯৭১ সাল। পাক বাহিনীর অত্যাচারে দিশেহারা, পর্যুদস্ত দেশ। মাঠ-ঘাট পেরিয়ে মিলিটারি-রাজাকারের চোখ এড়িয়ে ভারতের আশ্রয় শিবিরের উদ্দেশ্যে ছুটে চলার প্রাণান্তকর চেষ্টা বৃদ্ধা আদুরির। হঠাৎ ক্ষেতের মধ্যে গুলিবিদ্ধ মায়ের লাশের পাশে কান্নারত এক শিশুকে দেখে থমকে যায় আদুরি। নিঃস্ব কোলে তুলে নেয় অসহায় শিশুটিকে। আবারও ছুটতে থাকে আদুরি। শিশুটিকে যে বাঁচাতেই হবে-ভাবতে ভাবতে সুদৃঢ় হয় বৃদ্ধার পদক্ষেপ।।
- 385.
প্রীতিলতা-সূর্যসেন নেই তাঁরা আরএমনই সহস্র এসে গেছে বারবারশাজাহান আর তাঁর মহারাজ্যপাটঅশোকের সাম্রাজ্যের যত ঠাটবাটকিছুই নাহিকো মহাকালের গ্রাসেনিঃশেষ সকলেই সময়ের স্রোতেসময় পারে নি তবু নাম মুছে দিতেমানুষের মন আজও সে নাম স্মরিছে।নাম হয় মৃত্যুহীন যদি থাকে কর্মকর্ম হল বেঁচে থাকার অক্ষয় বর্ম।
- 386.
পাড়ার সকলের প্রিয় পল্টু। অদ্ভুত তার চরিত্র। এখনই কারও গাছের ফল চুরি করে খেল, তো পরক্ষণেই শীতার্তকে নিজের গায়ের জামা খুলে দিয়ে দিল। কখনো গৃহস্থের গরুর গলার রশি খুলে দিয়ে মজা করছে, কখনও মহিলাদের আড্ডায় রাবারের সাপ ছেড়ে দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে, কখনো পথচারীর গায়ে সাইকেল তুলে দিয়ে খিলখিল করে হাসছে। সেই পল্টুই আবার প্রতিবেশীর বাড়িতে হামলা করা ডাকাত দলকে একাই রুখে দিতে লড়াই করছে। কারও বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারও অসুস্থ আত্মীয়কে হাসপাতালে নিতে হবে, কোনো কন্যাদায় গ্রস্থ পিতার বিয়ের সব ব্যবস্থাপনা করে দিতে হবে, কারও অন্ন-বস্ত্রের সংস্থান করতে হবে- এ সবে পল্টুর সর্বাগ্রে।
- 387.
“ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলিকরুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি।........................................................কাল হতে আর ফুটবে না হায়, লতার বুকে মঞ্জরীউঠছে পাতায় পাতায় কাহার করুণ নিশাস মর্মরী।গানের পাখি গ্যাছে উড়ে-শূন্য নীড়-কণ্ঠে আমার নাই সে আগের কথার ভিড়।”
- 388.
এমবিবিএস পাশ করে রাগিব গ্রামে ফিরে আসে। সেখানে একটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিতেই গ্রাম্য কবিরাজ ফাহাদ খেপে ওঠে এবং ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকে। গ্রামের মাতবর নওয়াজকে অর্থ দিয়ে হাত করে নেয় সে; রাগিবের প্রথম প্রচেষ্টা র্নস্যাৎ হয়ে যায়। কিন্তু থেমে যায়নি রাগিব। শহরে গিয়ে ওপর মহলে তদবির করে সে সরকারি অনুমোদন ও অনুদান সংগ্রহ করে এবং গ্রামে হাসপাতাল প্রতিষ্ঠা করেই ছাড়ে।
- 389.
মোড়লদিয়ার মাদক ব্যবসায়ী তাকত আলী গঞ্জের কুখ্যাত মাফিয়া। মাদকাসক্ত করেগঞ্জের যুব সমাজকে সে বশীভূত করে রেখেছে। ইদানীং আরব আলী নামে আরেকব্যবসায়ী গঞ্জে মাদক ব্যবসায় শুরু করলে ব্যবসায়ে মন্দার ভয়ে তাকত আলী ক্ষুব্ধ ওচিন্তিত হয়ে ওঠে। তাই নিজের রাজত্বকে নিষ্কণ্টক করতে এক রাতের আঁধারে তারসাঙ্গপাঙ্গদের দিয়ে সশস্ত্র হামলা চালায় আরব আলীর উপর। উৎখাত করে আরবআলীকে।
- 390.
শহরে বড়সড় এক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত সরদার নিজাম ও তার দল। এলক্ষ্যে শহরের প্রান্তে এক পরিত্যক্ত বাড়িতে তারা অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠিত হতেথাকে। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে নগর পুলিশ পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়েসদলবলে নিজামকে আটক করে কারাগারে প্রেরণ করে।
- 391.
নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ভিদকুন কুইজলিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মান শাসক হিটলারের সাথে গোপন আঁতাত করেন। হিটলার নরওয়ে আক্রমণ করলে কুইজলিং রাজধানী থেকে ৫০ কি.মি. দূরে ঘাঁটি গাড়েন এবং নরওয়ে সরকার পরাজিত হয়ে পালিয়েছে-এ মর্মে অপপ্রচার চালাতে থাকেন। অতঃপর হিটলার নরওয়ে জয় করার পর কুইজলিংকে সরকার প্রধানের দায়িত্ব দেন।
- 392.
1.1.
'এ' ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
1.2.
যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো:
আকাঙ্খা, ঔজল্য, পৈত্রিক, বৈয়াকরণিক, শান্তনা, শিরচ্ছেদ, দৈন্যতা, নূন্যতম। - 393.
2.1.
কর্মপদ অনুসারে ক্রিয়ার শ্রেণিবিভাগ আলোচনা করো।
2.2.
ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো (যেকোনো পাঁচটি):
অনতিবৃহৎ, আলুনি, উদ্বেল, উপজেলা, গৃহান্তর, বিপত্নীক, দম্পতি, তেপায়া। - 394.
3.1.
বাক্যের গুণ বলতে কী বোঝো? একটি সার্থক বাক্যের গুণগত বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা করো।
3.2.
যেকোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখো:
i. অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
ii. সুশিক্ষিত ব্যক্তিমাত্রই স্বশিক্ষিত।
iii. অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে।
iv. আবশ্যক ব্যয়ে কার্পণ্যতা অনুচিত।
v. এটা লজ্জাস্কর ব্যাপার।
vi. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
vii. নিরোগী লোক আসলে সুখী।
viii. সব ছাত্ররা উপস্থিত আছে। - 395.
4.1.
যেকোনো পাঁচটি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখো: ৫
Act, Legend, Dialect, Subsidy, Concession, Ad-hoc, Referendum, Quack.4.2.
নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো:
Bengali language has a glorious tradition. In this country, students and people laid down their lives to keep the honour of our Language. Those martyrs are pride of our nation and history. - 396.
5.1.
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র রচনা করো।
5.2.
তোমার এলাকার স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা সম্পর্কিত একটি প্রতিবেদন রচনা করো।
- 397.
6.1.
সারমর্ম লেখো:
শুধু গাফলতে, শুধু খেয়ালের ভুলে
দরিয়া-অথই ভ্রান্তি নিয়াছি তুলে,
আমাদেরি ভুলে পানির কিনারে মুসাফির দল বসি
দেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সেতারা শশী।6.2.
ভাবসম্প্রসারণ করো:
অতৃপ্তিই অসুখের মূল। - 398.
7.1.
মরণব্যাধি 'করোনা' নিয়ে ডাক্তার ও রোগীর মধ্যে একটি সংলাপ লেখো।
7.2.
'মানুষ মানুষের জন্য' শিরোনামে একটি খুদেগল্প লেখো।
- 399.
লক্ষ্মীপুর গ্রামের সমবায় সমিতির মুখ্য লক্ষ্য কী ছিল?
- 400.
উদ্দীপকের কারবার সংগঠনটি কোন ধরনের?