Rajshahi Board রাজশাহী বোর্ড ২০২৩
688টি প্রশ্ন
- 451.
লেখাপড়া শেষে চাকরি না পেয়ে বাবুল যশোরের পোস্ট অফিস মোড়ে স্বল্প পুঁজি নিয়ে একটি ফ্লেক্সিলোড, ফ্যাক্স ও ফটোস্ট্যান্ডের দোকান দেন। তিনি নিজেই ফটোকপি করেন এবং ব্যবসায় পরিচালনা করেন। ভালো লাভ হওয়ায় তিনি ব্যবসায় সম্প্রসারণের চিন্তা করেন। এমতাবস্থায় তিনি তথ্য ও প্রযুক্তি খাতের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে প্রতিষ্ঠানের জন্য ১০ টি কম্পিউটার ও প্রিন্টার ক্রয় করেন। ১০জন বেকার যুবক-যুবতীকে নিয়োগ দেন এবং দক্ষ করে গড়ে তোলেন। প্রতিষ্ঠানে ইন্টারনেট যুক্ত করেন।এর ফলে কম খরচে গ্রাহকদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানে গ্রাহকদের ভিড় লেগেই থাকে। বর্তমানে বাবুল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
- 452.
ব্যবসায় আরম্ভ করার জন্য একমালিকানা সংগঠনকে কোন ধরনের দলিল সংগ্রহ করতে হয়?
- 453.
ঝুমুর ও নুপুর পরস্পর সমর্থতার ভিত্তিতে একটি ব্যবসায় পরিচালনা করে। তারা কুসুমের সম্মতিতে তার ব্যক্তিগত সুনাম তাদের ব্যবসায় ব্যবহার করেছে। ব্যবসায় কুসুমের অবস্থান আছে জেনে সরল বিশ্বাসের লেনদেন করে রিমা ৩ লক্ষ টাকা পাওনা হয়।
- 454.
সরকারি সহযোগিতা লাভ করে কোন ধরনের প্রতিষ্ঠান?
- 455.
জনাব রুম্মান তার আরো পাঁচ বন্ধুকে নিয়ে "সঞ্চয়" নামের কৃত্রিম ব্যক্তিসত্ত্বাবিশিষ্ট প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠার লোক নিয়ে প্রতিষ্ঠানটি স্মারকলিপি তৈরি করলেও কোম্পানি আইনে বর্ণিত তফসিল-১ কে পরিমেল নিয়মাবলী হিসেবে গ্রহণ করে। সম্প্রীতি প্রতিষ্ঠানটি একটি নতুন প্রকল্প অর্থের জন্য জনসাধারণের শেয়ার ছাড়ার কথা চিন্তা করছেন।যেখানে জনগণের মালিকানা গ্রহণের সুযোগ থাকবে এবং বৃহৎ প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহের ব্যবস্থা হবে। দুই মাসের মধ্যে তারা বৃহৎ প্রতিষ্ঠান গড়ে তোলে।
- 456.
প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী উপাদান কোনটি?
- 457.
যশোর শহরের ২০০ জন ইজিবাইক চালক একত্রিত হয়ে একটি সংগঠন তৈরি করেন। তাদের নিজের কোন ইজিবাইক ছিল না। প্রতিদিন তারা ৫০ টাকা করে জমা রাখেন। নির্দিষ্ট সময় পর সঞ্চয়ের অর্থ দিয়ে নতুন ইজিবাইক কেনা হয়। এভাবে প্রত্যেকের নিজেদের ইজি বাইক হয়ে যাওয়ায় তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। নিজেদের সম্মিলিত প্রচেষ্টার মধ্যেই যে আসল শক্তি তারা তা বুঝতে পারে। তাদের দৃঢ় ঐক্যের কারণে যেকোনো সমস্যা তারা সহজেই কাটিয়ে উঠতে পারে।
- 458.
একটি অংশীদারি ব্যবসায় সংক্রান্ত বিষয়গুলো হচ্ছে-i. মূলধন সরবরাহ বাধ্যতামূলক ii. চুক্তি লিখিত ও নিবন্ধিত হতে হবে iii. পারস্পরিক আস্থা ও বিশ্বাস থাকবে নিচের কোনটি সঠিক?
- 459.
বাজারের জনাব শাওনের মুদির দোকান রয়েছে। তিনি দেখেন যে, বড় বড় কোম্পানিগুলো বিভিন্ন দুর্যোগে প্রধানমন্ত্রীর ত্রানতহবিলে অনেক অর্থ জমা দেয় এবং তা গণমাধ্যমগুলোতে প্রচার হয়। তারা স্কুল, কলেজ প্রতিষ্ঠা করে সুনাম অর্জন করেন। জনাব শাওন গ্রাহকদের ঠকায় না। অন্যায় লাভ করা থেকে বিরত থাকেন। মাপে কম দেন না। এটাকেই তিনি সামাজিক দায়িত্ব বলে পালন করে নিয়েছেন।
- 460.
কোম্পানির মূলধন সংগ্রহের প্রধান উৎস কোনটি?
- 461.
মি. রহমান একটি তেল কারখানার মালিক। স্থানীয় কৃষকদের নিকট থেকে বাছাইকৃত সরিষা সংগ্রহ করে এবং তা থেকে তেল তৈরি করেন। তিনি প্রস্তুতকৃত তেল স্থানীয় ভোক্তা ও খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন। বাজারে অন্যান্য তেলের চেয়ে রহমানের তেল উৎকৃষ্ট। কিন্তু স্থানীয়ভাবে উৎপাদিত হওয়ায় তার ক্রেতার সংখ্যা সীমিত। তাই তিনি চান তার তেলের গুনাগুন ও মান সম্পর্কিত সব তথ্য ক্রেতা ও ভোক্তার মাঝে ছড়িয়ে পড়ুক।
- 462.
চট্টগ্রামের সীতাকুণ্ডে 'জাহাজ ভাঙা শিল্পের কারণে পরিবেশের কোন উপাদান প্রত্যক্ষভাবে দূষিত হচ্ছে?
- 463.
বিজ্ঞাপন ব্যবসায়ে কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে?
- 464.
মি. চয়ন ঢাকা সাভারে একটি গার্মেন্টস কারখানা স্থাপন করলেন। শ্রমিকের পর্যাপ্ততা, সস্তা মজুরি, সহজ শর্ত, ব্যাংক ঋণ ও বিক্রয় অর্ডার প্রাপ্তি এবং শ্রমিকদের কর্মদক্ষতায় অল্প দিনে তিনি সফল ব্যবসায়ী হয়ে ওঠেন। কিন্তু ইদানিং গার্মেন্টস শিল্পের শ্রমিক অসন্তোষ, পরস্পর বিরোধী বিভিন্ন গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি প্রতিষ্ঠানের উৎপাদনকে মারাত্মকভাবে ব্যাধাগ্রস্ত করছে। সরকারের যথাযথ হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।বর্তমানে গার্মেন্টস শিল্পে উৎপাদন কার্যক্রম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
- 465.
১,০০,০০০ টাকা শেয়ার মূলধন সম্পন্ন সমবায়ে একজন সদস্য সর্বোচ্চ কত টাকার শেয়ার কিনতে পারবে?
- 466.
স্বাধীনচেতা বেকার যুবক মি. পলাশ ১০ হাজার টাকা ধার করে মোট ২০ হাজার টাকার মাল কিনে মুদির দোকান সাজিয়ে ব্যবসা শুরু করেন। সল্পপুজির কারণে তার দোকানে পর্যাপ্ত মাল না থাকার ফলে প্রায়ই তিনি ক্রেতার চাহিদা পূরণের ব্যর্থ হন। এতে তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়েন। এমতাবস্থায় স্থানীয় কয়েকজন ক্রেতার পরামর্শে তিনি যেসব পণ্য দিতে পারেন না, তার একটি তালিকা তৈরি করে পরবর্তীতে ওইসব পণ্য দোকানে তুলেন। কিছুদিনের মধ্যেই তার বিক্রয়ের বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে উঠেন।
- 467.
কত সালে সামাজিক ব্যবসায়ের ধারণাটি প্রবর্তিত হয়?
- 468.
মি. আকমল কোম্পানি গঠনের প্রক্রিয়ায় জড়িত ছিলেন। কোম্পানির গঠনের প্রাথমিক ব্যয়ের আলোকে প্রতিষ্ঠান মি. আকমলকে এক ধরনের শেয়ার প্রদান করে যা কখনোই হস্তান্তর যোগ্য না। পরবর্তীতে মি. আকমল কোম্পানির এমন এক ধরনের শেয়ার ক্রয় করেন যার লভ্যাংশ অন্যান্য শেয়ারের শেষে দেওয়া হয়। কিন্তু এ ধরনের শেয়ার এর মালিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং পরিচালনা পর্ষদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন।
- 469.
'আত্মকর্মসংস্থানে' উদ্বুদ্ধ করে কোন ব্যবসায় প্রতিষ্ঠান?
- 470.
নিচের কোন দলিলের বিপরীতে কোম্পানি আইনে বর্ণিত তফসিল-১ গ্রহণ করা যায়?
- 471.
নিচের কোনটি যৌথ উদ্যোগে ব্যবসায়?
- 472.
শিশু শ্রম বন্ধকরণ–পরিবেশের কোন উপাদানের প্রভাব?
- 473.
বাংলাদেশের অনেক ব্যাংক মেধাবী ও গরিব শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালু রেখেছে। ব্যাংকের এ ধরনের কাজকে কী বলা হয়?
- 474.
প্রাথমিক খরচ নির্বাহের জন্য কোন ধরনের শেয়ার ইস্যু করা হয় ?
- 475.
নিচের কোনটি সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায়?
- 476.
অংশীদারি ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা কত?
- 477.
AI-সহায়তায় পুনর্গঠিত অনুশীলন — এটি মূল পরীক্ষার অবিকল প্রশ্ন নয়।
সানি, অনি ও রনি যথাক্রমে ১,৫০,০০০, ১,০০,০০০ ও ৭০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা করছেন। তাঁদের ঘোষিত অভ্যন্তরীণ চুক্তিতে সানির ক্ষতিবহনের সর্বোচ্চ সীমা ১,৫০,০০০ টাকা; অন্যদের পৃথক ক্ষতিবণ্টনের অনুপাত বা অঙ্ক এখানে দেওয়া নেই। বছরের মোট লোকসান ৩,০০,০০০ টাকা। শুধু এই তথ্য থেকে কোন বক্তব্য নিশ্চিত বলা যায়?
i. সানির অভ্যন্তরীণ ক্ষতিবহনের সীমা আছে
ii. রনি ঠিক ১,৫০,০০০ টাকা ক্ষতি বহন করবেন
iii. অনি ঠিক ২,০০,০০০ টাকা ক্ষতি বহন করবেন
- 478.
পণ্য উৎপাদনের ক্ষেত্রে নন্দন ফুড কোন প্রকৃতির পরিকল্পনা প্রণয়ন করেন?
- 479.
২০২২ সালের পরিকল্পনার বৈশিষ্ট্য—i. নমনীয়ii. যৌক্তিকiii. নির্দিষ্টনিচের কোনটি সঠিক?
- 480.
আনুষ্ঠানিকতার বিচারে শারমিন আক্তারের নেতৃত্ব কোন ধরনের?
- 481.
শারমিন আক্তারের মধ্যে আদর্শ নেতার যেসব গুণাবলি প্রকাশ পেয়েছে—
i. প্রজ্ঞা
ii. ধৈর্য
iii. ন্যায়পরায়ণতা
নিচের কোনটি সঠিক? - 482.
জনাব কবির হোসেন কর্মী নিয়োগের কোন কার্যটি সম্পাদন করেছেন?
- 483.
জনাব কবির হোসেন কর্মী নির্বাচনের কোন পদ্ধতি অবলম্বন করার চিন্তা-ভাবনা করছেন?
- 484.
জনাব আমিনুল ইসলাম হেনরি ফেয়লের কোন নীতি পালন করেছেন?
- 485.
জনাব আমিনুল ইসলামের মধ্যে আদর্শ ব্যবস্থাপকের যেসব গুণাবলি রয়েছে—i. অভিজ্ঞতাii. ঝুঁকি গ্রহণiii. যোগাযোগ দক্ষতানিচের কোনটি সঠিক?
- 486.
কার্য সম্পাদনের ধারাবাহিক পদক্ষেপকে কী বলে?
- 487.
মি. শাহেদ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি উৎপাদন বিভাগের কিছুসংখ্যক কর্মীর মান উন্নয়নের জন্য একটি বিভাগের প্রধান কর্মকর্তা মি. রফিককে নির্দেশ প্রদান করেন। মি. রফিক নির্দেশ অনুযায়ী কর্মীদের মান উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। মি. রাশেদ প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগের শ্রমিকদের কাজ তদারকি করেন।
- 488.
প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মিলাতে কোন নীতির অনুসরণ করা উচিত?
- 489.
মিসেস শায়লা একটি বিপণন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানের নীতি ও কৌশল বাস্তবায়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করেন। এবছরের শুরুতে ২৫% বিক্রয় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে লক্ষ্যমাত্রা ঠিক করেন। তিনি প্রতিষ্ঠানে কিছু দক্ষ কর্মী নিয়োগ দেন। কর্মীরা যাতে উৎসাহ নিয়ে কাজ করে, সে দিক বিবেচনায় নিয়ে প্রতিদিনের বিক্রয় পরিমাণ নির্দিষ্ট করে দেন। মিসেস শায়লা বিক্রয় কর্মীদের নিকট হতে প্রতিদিনের হিসাব নেন এবং পরবর্তী করণীয় নির্ধারণ করেন। বছর শেষে লক্ষ্যমাত্রা অর্জিত হয়।
- 490.
মি. আলম একটি প্লাস্টিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক। তিনি লক্ষ্য করলেন প্লাস্টিক পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি প্লাস্টিক পণ্য দ্বিগুণ উৎপাদনের জন্য প্রয়োজনীয় মূলধন বিনিয়োগ করেন। কয়েক বছরের মধ্যে তিনি প্রচুর লাভ করেন এবং প্লাস্টিক পণ্য শিল্পের কর্ণধার হয়ে যান। তার প্রতিষ্ঠানের কর্মীগণ প্রতি মাসের প্রথম দিনের বেতন পেয়ে থাকেন। তাই কর্মীগণ খুশি মানে উৎপাদন কাজে নিয়োজিত থাকে।
- 491.
কোন ধরনের মনোভাব দূর কারতে পারলে সিদ্ধান্ত যথাযথ হবে?
- 492.
মি. রাকেশ একটি সাবান প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠানের মালিক। তিনি আগামী পাঁচ বছরের সাবান উৎপাদন ৫০ ভাগ বাড়ানোর পরিকল্পনা করেন। তিনি বর্ধিত উৎপাদনের জন্য বিভিন্ন বিকল্প বিবেচনা করে স্বল্প মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন।
- 493.
নিচের কোনটি কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি?
- 494.
মি. রেজা নিজ শহরে একটি ইলেকট্রনিক সামগ্রী বিক্রয়ের ব্যবসায় গড়ে তুলেন। এলাকার মানুষের আয় ও চাহিদা বিবেচনা না করে উন্নত মানের বেশি মূল্যের ল্যাপটপ, কম্পিউটার ও ফ্রিজ বিক্রয় এর পরিকল্পনা গ্রহণ করেন এবং সে অনুযায়ী পণ্য ক্রয় করেন। কিন্তু বিক্রয় আশানুরূপ না হওয়ায় তিনি হতাশা থেকে সুনির্দিষ্ট চিন্তা করে পুনরায় স্বল্পমূলের টেলিভিশন, ফ্রিজ, ইস্ত্রী ইত্যাদি বিক্রয় পরিকল্পনা করেন এবং ক্রয় করে ব্যবসায় প্রতিষ্ঠান সাজান। ফলে শহরের ক্রেতারা সক্ষমতা ও চাহিদা অনুযায়ী পণ্য ক্রয়ে সামর্থ্য হয় এবং মি. রেজা ও ব্যবসায় লাভবান হন।
- 495.
জোড়া মই শিকল নীতি নিম্নোক্ত কোন বিষয়ের সাথে সম্পৃক্ত ?
- 496.
কোন ধরনের সংগঠন কাঠামোতে দ্রুত সিদ্ধান্ত নেয়া যায়?
- 497.
জনাব আশফাক একটি রপ্তানি মুখী পোশাক শিল্পের মালিক। কারখানাটিতে হঠাৎ একদিন অগ্নিকাণ্ড হয় এবং উৎপাদন এক সপ্তাহ বন্ধ থাকে। জনাব আশফাক হিসাববিভাগের প্রধান নির্বাহীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত দল গঠন করেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের জন্য দলটিকে সাত দিন সময় দেন। এদিকে তিনি বিক্রয় বৃদ্ধির জন্য মানসম্মত কাঁচামাল দিয়ে স্বয়ংক্রিয় মেশিনে উৎপাদনের সিদ্ধান্ত নেন। এজন্য তিনি ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ ও হিসাব বিভাগের প্রধান নির্বাহীকে সহায়তা করার জন্য একজন করে বিশেষজ্ঞ নিয়োগ দেন।
- 498.
লাগামহীন নেতৃত্বের বৈশিষ্ট্য হল—i. শৃঙ্খলা বজায় থাকেii. কর্মীর স্বাধীনতা থাকেiii. নেতা কর্মবিমুখ থাকেনিচের কোনটি সঠিক?
- 499.
মি. সালাম তার ফলের জুস কারখানাটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালনার সিদ্ধান্ত নেন। এজন্য তিনি এ কাজে অভিজ্ঞ ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একজন কর্মকর্তা নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেন। এছাড়া কারখানার উৎপাদন বিভাগের সরকারি ব্যবস্থাপক পদ পূরণের জন্য কারখানায় কর্মরত তিনজন কনিষ্ঠ নির্বাহীর সাক্ষাৎকার গ্রহণ করেন এবং তাদের মধ্য থেকে একজনকে নিয়োগ দেন। এর ফলে নিয়োগকৃত সরকারি ব্যবস্থাপকের উৎসাহ আরও বেড়ে যায় এবং কাজে আরো মনোযোগ দেন।
- 500.
মিসেস হেলেনা "হ্যালো" নামক বৈদ্যুতিক বাতির উৎপাদন করে দেশে বাজারজাত করেন। এজন্য তিনি প্রতি জেলায় বিক্রয় কর্মী নিয়োগ দেন। কিন্তু আশানুরূপভাবে বিক্রি না হওয়ায় নিজে হেলেনা বিক্রয় কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। প্রশিক্ষণের পরবর্তীতে দেখা গেল "হ্যালো" বৈদ্যুতিক বাতির বিক্রয় বেড়ে গিয়েছে। এছাড়া পণ্যের মান উন্নয়নে মিসেস হেলেনা উৎপাদন বিভাগের সুপারভাইজারদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। প্রশিক্ষণ পদ্ধতি হিসেবে সুপারভাইজারদেরকে ছোট ছোট দলে বিভক্ত করা হয় এবং প্রতিটি দলকে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করে করণীয় ঠিক করতে বলা হয়। প্রশিক্ষক প্রয়োজনে তাদের সহযোগিতা দেন।