Chattogram Board চট্টগ্রাম বোর্ড ২০২৩
686টি প্রশ্ন
- 401.
একটি চেকের মেয়াদকাল কত মাস?
- 402.
অলস অর্থ রয়েছে এমন ব্যক্তির জন্য কোন ধরনের হিসাব উত্তম?
- 403.
জনাব আজম ও তার স্ত্রী স্বল্প প্রিমিয়ামে একটি বিমাপত্রে বিমাচুক্তি সম্পাদন করেন। কিছুদিন পর জনাব আজম মৃত্যুবরণ করলে তার স্ত্রী বিমা কোম্পানির নিকট বিমাদাবি পেশ করলে বিমা কোম্পানি দাবি পূরণে অস্বীকৃতি জানালো এবং তাকে জানানো হলো বিমার অর্থ আপনার মৃত্যুর পর আপনার সন্তানরা পাবে।
- 404.
একজন কারখানার মালিক তার কারখানার সম্ভাব্য ক্ষতির কথা ভেবে কারখানার জন্য ৫ লক্ষ টাকার বিমা করেছিলেন। কারখানাটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় এবং মালিক বিমাদাবি পেশ করেন । বিমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করে। দুর্ঘটনায় কারখানার আংশিক ক্ষতিগ্রস্ত সম্পত্তি বিমা কোম্পানি দাবি করায় প্রথমে মালিক তা হস্তান্তর করতে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে তা বিমা কোম্পানিকে হস্তান্তর করেন।
- 405.
বিমাগ্রহীতার মৃত্যুতে বিমাকৃত অর্থ পাবে কে ?
- 406.
কোন ধরনের ইলেকট্রনিক ব্যাকিং সেবায় গ্রাহক নিজেই ফান্ড ট্রান্সফার করতে পারে?
- 407.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
বিমার বৈশিষ্ট্য হচ্ছে-i. বৈধ চুক্তি ii. স্থলাভিষিক্ততাiii. স্বার্থ হাসিলনিচের কোনটি সঠিক?
- 408.
POS সংশ্লিষ্ট উপকরণ হলো—i. ATM বুথii. ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডiii. কার্ড এক্টিভেটেড টার্মিনালনিচের কোনটি সঠিক?
- 409.
বীমা ব্যবসায়ের উৎপত্তির ধারাবাহিকতা হলো—
- 410.
বিশেষ দাগকাটা চেকের উদ্দেশ্য হলো—i. জালিয়াতি রোধii. প্রামাণ্য দলিলiii. দ্রুত অর্থ সংগ্রহনিচের কোনটি সঠিক?
- 411.
নিকাশঘরের বৈশিষ্ট্য হলো—
i. এটি আন্তঃব্যাংকিং দেনা-পাওনার নিষ্পত্তি স্থল
ii. এটি প্রাত্যহিক লেনদেনের নিষ্পত্তি ব্যবস্থা
iii. এটি কেন্দ্রীয় ব্যাংকের পাওনা আদায় পদ্ধতি
নিচের কোনটি সঠিক? - 412.
লাবণীর বিয়ে। তার বাবা বলল, 'ছেলে পক্ষ এত ভালো যে, তারা কিছুই চায় না। কিন্তু আমার মন মানে না। এতবড়ো বাড়িতে তোকে খালি হাতে পাঠাই কী করে। তাই ভাবছি- যত ইলেকট্রনিক্স লাগে, সব তোর সঙ্গে পাঠাব।' লাবণী দৃঢ় কণ্ঠে বলল, 'না। আমার বিয়েটা দৃষ্টান্ত হয়ে থাক, বাবা।'
- 413.
মহামারি কোভিডের সময় বাবুলের বাবার কারখানা বন্ধ হয়ে যায়। ফলে বাবুলের লেখাপড়া প্রায় বন্ধের উপক্রম হয়। এ সময় সহপাঠী রানুর বাবা বাবুলকে গৃহশিক্ষক হিসেবে নিয়োগ দেন। বাবুল যেন হাফ ছেড়ে বাঁচে। কিন্তু তাদের পারিবারিক শত্রুর কারসাজিতে নিজের আড়ালে কিছু একটা ঘটতে থাকে। কিছুদিনের মধ্যেই সে টের পায়- তার পাড়া- প্রতিবেশী তাকে এড়িয়ে চলছে। সবাই বাবুল এবং রানুকে জড়িয়ে অপপ্রচারে বিশ্বাসী।
- 414.
'পৃথিবীতে এমন কেউ কেউ আছেন মিথ্যার সাথে করেন না আপসকোথাও মেকি দেখলেই ঝরে তাদের রোষকেউ কেউ বলে এটা তাদের দোষ অনেকেই তাদের বাহবা দিয়ে বলেআছে বটে সাহস।'
- 415.
বৃত্তাকারে দাঁড়ানো মিলিটারির মাঝখানে হাত-পা বাঁধা কালামকে টানতে টানতে এনে দাঁড় করানো হলো। কালামের নাক-মুখ থেকে রক্ত ঝরছে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে, মুক্তিবাহিনী কোথায় পালিয়ে গেছে? তিনি ঠিক করলেন, কিছুই বলবেন না। বন্দুকের নলটা কপালের ঠিক মাঝখানটায় ধরা হলো। তিনি বললেন, 'আমার মতো সাধারণ কালামের মৃত্যুতে কিছু এসে যায় না। কিন্তু মুক্তিফৌজদের জীবনের দাম আছে। মুক্তিফৌজ না বাঁচলে তোমাদের মারবে কে?' গুলিটা কপাল ভেদ করে বেরিয়ে যায়।
- 416.
মহেশচন্দ্র ভট্টাচার্য ছিলেন বাঙালি হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ী, সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব। নিজের ঐকান্তিক চেষ্টায় বিপুল ধনসম্পদের অধিকারী হন। কিন্তু নিজে কৃচ্ছ সাধন করে জনহিতকর কাজে লিপ্ত হন। তিনি শিক্ষা বিস্তারের জন্য টোল, পাঠশালা, গ্রন্থাগার, হোস্টেল, নারীশিক্ষার জন্য বিদ্যানিকেতন, ছাত্রীনিবাস এবং দরিদ্রের জন্য আশ্রম, ধর্মশালা প্রতিষ্ঠা করেন। তিনি আজও সকলের কাছে স্মরণীয় হয়ে আছেন।
- 417.
রফিক মার্চের উত্তাল সময়ে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসে। গ্রামে এসে সে সমবয়সিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে, তারা যুদ্ধের ট্রেনিং নিতে ভারতে যাবে। পরিবারের উদ্দেশ্যে চিরকুট লিখে সবাই রাতের আঁধারে ঘর ছাড়ে।
- 418.
রত্নার সন্তানটি বিশেষ চাহিদাসম্পন্ন 'অটিস্টিক'। স্বামীর আকস্মিক মৃত্যুর পর সে গার্মেন্টস-এ কাজ নেয়। রত্নার মা ছেলের দেখাশোনা করে। হঠাৎ একদিন রত্নার বাকশক্তিহীন ছেলেটি কোথাও চলে যায়। পাগলপ্রায় রত্না সবকিছু ছেড়ে তার হারানো ছেলেকে খুঁজে চলেছে।
- 419.
অজ পাড়াগাঁয়ের মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম নিজের মুদি দোকানের সামান্য উপার্জনে কোনোভাবে সংসার খরচ নির্বাহ করেন। অজ্ঞ গ্রামবাসী অসুখ-বিসুখে প্রায়শই তার কাছে আসে টাকাপয়সার বিনিময়ে পানিপড়া ও তাবিজ-কবজ নেওয়ার জন্য। কিন্তু মাওলানা সাহেব তা না করে রোগীদের শহরের ডাক্তারের কাছে পাঠিয়ে দেন। তিনি গ্রামবাসীকে শিক্ষা দেন- ধর্ম ব্যাবসার বিষয় নয়, মানুষকে প্রতারণা বা নিপীড়নের জন্য নয়।
- 420.
উদয়পুর গ্রামের মোড়ল সাহেবের ভৃত্য গফুর মিয়ার সন্তান সাফল্যের সঙ্গে পিএসসি পাশ করে। দূরবর্তী গ্রামে সন্তানকে পাঠিয়ে হাই স্কুলে পড়ানোর সামর্থ্য নেই বিধায় গফুর মোড়লের আর্থিক সাহায্য ও পরামর্শ চায়। কিন্তু মোড়ল তার সন্তানকে লেখাপড়ায় নিরুৎসাহিত করে এবং বলে গরিবের লেখাপড়া করে কী হবে? বরং আর্থিক সচ্ছলতার জন্য গফুরের সন্তানকে ঋণের মাধ্যমে অটোরিকশা কিনে দেওয়ার পরামর্শ দেয়। ভৃত্য গফুর মোড়লের এই পরামর্শ মেনে নিতে বাধ্য হয়। ফলে সন্তানের লেখাপড়ার ইতি ঘটে।
- 421.
গোলকচন্দ্র বসু ও তাঁর রাইয়ত সাধুচরণের আলাপ-চারিতায় ফুটে ওঠে ইংরেজ কর্তৃক সাধারণ চাষিদের নীল চাষে বাধ্য করা, নীল চাষে অস্বীকৃতি জানালে জেল-জুলুম, নিরীহ বৌ-ঝির সম্ভ্রমহানি প্রভৃতি দৈনন্দিন কর্মকাণ্ডের অংশ। প্রজা পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য গোলক বসুর পুত্র নবীন মাধব প্রতিবাদী হয়ে ওঠে এবং নীলকর সাহেবদের বিরুদ্ধে মামলা করে। একবার এক নীলকরকে বাগে পেয়েও চারিত্রিক ঔদার্যের কারণে সেই নীলকরকে কঠিন শাস্তি না দিয়ে ছেড়ে দেয়। অথচ পরবর্তী সময়ে সেই নীলকরদের লাঠিয়াল বাহিনীর নির্মম প্রহারে নবীন মাধব মৃত্যুবরণ করে।
- 422.
'যার অন্তরে বয়ে যায় দেশপ্রেমকোন অসম্মান তাকে পারে না ছুঁতেশত কলঙ্ক রেখা দিলে টেনেকালের পৃষ্ঠা তাকে খাঁটি করে হেমেপ্রজন্ম থেকে প্রজন্মান্তরেতিনি বেঁচে থাকেন অন্তরে।'
- 423.
1.1.
(ক) 'অ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো।
1.2.
অথবা, (খ) যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো: বঞ্চিত, ভরসা, অদ্বিতীয়, অধ্যক্ষ, লক্ষ, অরণ্য, আহ্বান, প্রভাত।
- 424.
2.1.
(ক) বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
2.2.
অথবা, (খ) যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখো: মনোপুত, আবিস্কার, শ্রদ্ধাঞ্জলী, সমিচীন, পৈত্রিক, অনুসুয়া, ভূবন, সুধি।
- 425.
3.1.
(ক) উদাহরণসহ বিশেষণ পদের শ্রেণিবিভাগ আলোচনা করো।
3.2.
অথবা, (খ) নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো: পদ্মা সেতু আর মেট্রোরেল বাংলাদেশের দুটি যুগান্তকারী সাফল্য। প্রমত্তা পদ্মার বুকে অভাবনীয় গৌরবের প্রতীক' পদ্মা সেতু। পক্ষান্তরে মেট্রোরেল ঢাকা মহানগরীর দুর্বিষহ যানজট নিরসনে নতুন সংযোজন। গৌরবময় এই দুটি সাফল্য জাতি হিসেবে বাংলাদেশকে সুদৃঢ় সাহস আর আত্মবিশ্বাসে জাগ্রত করেছে।
- 426.
4.1.
(ক) 'উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে'-আলোচনা করো।
4.2.
অথবা, (খ) যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো: অনৈক্য, ছেলেমেয়ে, যথারীতি, দেশান্তর, আশীবিষ, মৌমাছি, কুম্ভকার, পঞ্চনদ।
- 427.
5.1.
বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ আলোচনা করো।
5.2.
অথবা, (খ) নির্দেশ অনুসারে যেকোনো পাঁচটি বাক্যান্তর করো:i. সে চুপ রইল। (নেতিবাচক)ii. দেশপ্রেমিক ব্যক্তি দেশকে ভালোবাসে। (যৌগিক)iii. আমি মিথ্যা বলিনি। (অস্তিবাচক)iv. বিদ্বানকে সবাই শ্রদ্ধা করে। (প্রশ্নবাচক)v. স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া উচিত। (অনুজ্ঞাসূচক)vi. ভোরের বাতাস নির্মল। (বিস্ময়সূচক)vii. শিক্ষক আসা মাত্রই শিক্ষার্থীরা উঠে দাঁড়াল। (জটিল) viii. জননী ও জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়। (নির্দেশাত্মক)
- 428.
6.1.
(ক) নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগ সংশোধন করো: বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা বিচিত্রময়। তার শ্রেষ্ঠতম সৃষ্টি যেমন 'বিদ্রোহী' কবিতা, তেমনি অশ্রুজলে ভেজা অনেক বিরহের গানও তিনি লিখেছেন। তার সৃষ্টিকর্ম বাংলা ভাষাকে বৈচিত্রভাবে সমৃদ্ধ করেছে। সব শিশুরা নজরুলের কবিতা ভালোবাসে। কবির প্রতি আমাদের অকুণ্ঠ শ্রদ্ধাঞ্জলী।
6.2.
অথবা, (খ) নিচের বাক্যগুলো শুদ্ধ করে লেখো:i. সাধারণ ভুল বুঝতে না পারা লজ্জস্কর।ii. পড়ালেখার প্রতিযোগীতা থাকা ভালো।iii. দৈন্যতা কোনোকালেই প্রশংসনীয় নয়।iv. মামলা চালাতে গিয়ে লোকটি সর্বশান্ত হলো।v. ভূল লিখতে ভুল করো না।vi. সব পাখিগুলো উড়ে চলে গেল।vii. বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।viii. মেয়েটি বিদ্যান কিন্তু ঝগড়াটে।
- 429.
7.1.
যেকোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখো:Walkout, Vehicle, Dialogue. Ethics, Generation, Highway, List Mail, Plant, Manuscript, Quantity, Renew, Skill, Tradition, Urban.
7.2.
অথবা, নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো:Trees are our friends. It helps us in differerit ways. It gives us shade, food, fuel, medicine and oxygen. Trees make our environment beautiful. Trees are our valuable wealth. It is very much necessary to make afforestation programme successful.
- 430.
8.1.
অমর একুশে গ্রন্থমেলা ২০২৩-এর সমাপনী দিবস নিয়ে একটি দিনলিপি রচনা করো।
8.2.
অথবা, তোমার কলেজে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
- 431.
9.1.
(ক) ভূমিকম্পকালীন করণীয় সম্পর্কে বন্ধুর প্রতি একটি ই-মেইল রচনা করো।
9.2.
অথবা, (খ) শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র রচনা করো।
- 432.
10.1.
(ক) সারাংশ লেখো: বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ। চরিত্র তদপেক্ষাও মূল্যবান। অতএব কেবল বিদ্বান বলিয়াই কোনো লোক সমাদর লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন ব্যক্তি যদি নানা বিদ্যায় আপনার জ্ঞানভান্ডার পূর্ণ করিয়াও থাকে, তথাপি তাহার সঙ্গ পরিত্যাগ করাই শ্রেয়। প্রবাদে আছে যে, সর্পের মাথায় মণি থাকিলেও সে ভয়ঙ্কর। সেইরূপ বিদ্যা আদরণীয় হইলেও বিদ্যা লাভের নিমিত্তে বিদ্বান দুর্জনের নিকট গমন বিদেয় নয়।
10.2.
ভাবসম্প্রসারণ করো:
পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে। - 433.
11.1.
একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।
11.2.
গ্রীষ্মকালীন ছুটিতে গ্রামের বাড়িতে বেড়ানো বিষয়ে একটি খুদেগল্প রচনা করো।
- 434.
নিচের যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:
12.1.
ক. দেশপ্রেম
12.2.
খ. দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি
12.3.
গ. অধ্যবসায়
12.4.
ঘ. বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন
12.5.
ঙ. নারীর ক্ষমতায়ন।
- 435.
উদ্দীপকের মি. Z কোন ধরনের অংশীদার?
- 436.
মি. Z এর ব্যাপারে যে বিষয়গুলো প্রযোজ্য তা হলো—
i. তিনি একজন পাওনাদার
ii. তিনি মুনাফা পাবেন
iii. অবসর পরবর্তী উক্ত ব্যবসায়ের গৃহীত ঋণের জন্য তিনি দায়বদ্ধ হবেন না
নিচের কোনটি সঠিক? - 437.
উদ্দীপকের আতিক একমালিকানা ব্যবসায়ের কোন ক্ষেত্র বিবেচনা করে অবিক্রীত পণ্য ক্রয়মূল্যে বিক্রয় করে দেয়?
- 438.
কারওয়ান বাজারের সবজি ব্যবসায়ীরা কোন ধরনের সমবায় সমিতি গঠন করে?
- 439.
উদ্দীপকের সবজি ব্যবসায়ীরা সমবায় সমিতির মাধ্যমে যে সুবিধা পাবে, তা হলো—
i. মধ্যস্বত্বভোগী পরিহার
ii. পরিবহন
iii. অধিক ক্রেতা
নিচের কোনটি সঠিক? - 440.
ময়দার মিল কোন ধরনের পরিবেশ দূষণ করছে?
- 441.
এলাকার ছেলে-মেয়েদের যে শারীরিক সমস্যা হবে তা হলো—
i. শ্রবণ সমস্যা
ii. মানসিক সমস্যা
iii. চর্মরোগ
নিচের কোনটি সঠিক? - 442.
উদ্দীপকের ব্যবসায়টি বিলোপসাধন হবে—
- 443.
'এবিসি কোম্পানি লি.'-এর নামে মামলা করার মাধ্যমে কোম্পানির কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে?
- 444.
'এবিসি কোম্পানি লি.' লভ্যাংশ হিসেবে কোন ধরনের শেয়ার বণ্টন করে?
- 445.
কোম্পানির স্মারকলিপিতে কয়টি ধারা থাকে?
- 446.
যৌথমূলধনী ব্যবসায়ের মূল দলিল কোনটি?
- 447.
কারিগরি প্রশিক্ষণ নিয়ে মি. রফিক ও মি. শফিক একটি কারখানার স্থাপন করলেন। কারখানায় কয়েকজন কর্মী নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষিত করে তুললেন। যথাযথ নিয়ম মেনে তারা মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ সংগ্রহ করেন। সেগুলো দিয়ে তারা "pq-1" নামক মোবাইল সেট প্রস্তুত করে বাজারে বিক্রি করেন। গুণগত মানসম্পন্ন, টেকসই ও এর দাম অপেক্ষাকৃত কম হওয়ায় বাজারে এর চাহিদা বৃদ্ধি পায়। বর্তমানে তারা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে বিদেশে রপ্তানির কথা ভাবছেন।
- 448.
কুমিল্লা জেলার লালমাই এলাকায় সবজি চাষিরা নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি সমবায় সমিতি গঠন করে। তাদের উৎপাদিত সবজি স্থানীয় বাজারে বিক্রির সাথে সাথে শহরের বাজারেও বিক্রি হয়। গত বছর তারা ১,০০,০০০ টাকা মুনাফা বন্টন করে। একজন সদস্য অর্জিত সমুদয় মুনাফা নিজেদের মধ্যে বন্টনের প্রস্তাব করেন।
- 449.
বাংলাদেশে কত সালের সমবায় বিধিমালা চালু রয়েছে?
- 450.
রাজশাহীর জনাব কাশেমের পরিবহনের বংশপরম্পরায় সিল্ক শাড়ির ব্যবসা রয়েছে। ফ্যাশন ডিজাইনের উপর উচ্চতর ডিগ্রি নিয়ে তিনি পরিবারিক ঐতিহ্য বিবেচনায় ঢাকায় "সিল্ক শাড়ি বিতান" নামক একটি শোরুম খুলেন।সেখানে তিনি আধুনিক ডিজাইনের শাড়ি তৈরি ও বিক্রি করেন। মানসম্মত, নান্দনিক এবং ন্যায্যদামের কারণে তার পণ্যের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বেশ কয়েকজন শিক্ষিত কর্মী থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কাজে দক্ষ ও উদ্যমী না হওয়ায় চাহিদা অনুযায়ী পন্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তাই তিনি তাদের দক্ষ ও উদ্যোগ করে গড়ে তোলার কথা ভাবছেন।