CKRUET চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩
100টি প্রশ্ন
- 51.
একখণ্ড রেডনের 70% ক্ষয় হতে কত সময় লাগবে? রেডনের অর্ধায়ু 3.85 দিন।
- 52.
কমন অ্যামিটার বর্তনীতে একটি n-p-n ট্রানজিস্টরের সংগ্রাহকে 8 V ব্যাটারি সংযুক্ত আছে। সংগ্রাহক বর্তনীর RcR_c রোধের দুই প্রান্তে বিভব পতন 0.5 V হলে বেস কারেন্ট নির্ণয় কর। [দেওয়া আছে, Rc=800 ΩR_c = 800\ \Omega এবং α=0.96\alpha = 0.96]
- 53.
30 m উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় উহার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে?
- 54.
গরম বাতাসে পরিপূর্ণ M ভরের একটি বেলুন (ঝুড়ি সহ) পৃথিবীর দিকে ধ্রুব ত্বরণ a তে নেমে আসছে। ঝুড়ি থেকে কী পরিমাণ m ভর ফেলে দিলে বেলুনটি উপরের দিকে একই ধ্রুব ত্বরণ a-তে উঠে যাবে? সকল ক্ষেত্রে বেলুনটির আয়তন একই ছিল বলে ধরে নেওয়াহলো। (g = অভিকর্ষীয় ত্বরণ)
- 55.
কোনো এক পার্কের একটি দোলনায় ঝুলতে লোহার তার ব্যবহার করা হয়েছে। কয়েকজন ছেলে-মেয়ে দোলনায় যখন দোল খাচ্ছিল তখন এক বাচ্চার অভিভাবক লক্ষ্য করেন যে, ঝুলন তার 1 m থেকে বৃদ্ধি পেয়ে 1.01 m হয়েছে এবং তারটির ব্যাস হ্রাস পেয়েছে। পয়সনের অনুপাত 0.2 হলে দোলনার তারের ব্যাস কতখানি হ্রাস পায়।
- 56.
সিরিজ সংযুক্ত একটি অ্যামিটার এবং একটি অজানা রোধ দুটি একই রকম 1.5 V ব্যাটারীর দুই প্রান্তে সংযুক্ত আছে। যখন ব্যাটারিদুটি সিরিজেসংযুক্ত থাকে তখন অ্যামিটার 1-amp রিডিং প্রদর্শন করে। আবার ব্যাটারী দুটি সমান্তরালে সংযুক্ত করলে 0.6- amp রিডিং প্রদর্শন করে। ব্যাটারীর অভ্যন্তরীণ রোধ কত?
- 57.
কোনো চিড়ের প্রন্থ 4×10−44 \times 10^{-4} cm. যে আলো দিয়ে একে আলোকিত করা হচ্ছে তার তরঙ্গদৈর্ঘ্য 58965896 Å. কেন্দ্রীয় চরমের উভয় পার্শ্বে প্রথমক্রম অবমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব নির্ণয় কর।
- 58.
পৃথিবী পৃষ্ঠে একটি ইটের ওজন 81 N হবে। পৃথিবীর অর্ধেক ব্যাসার্ধের সমান উচ্চতায় এবং অর্ধেক ব্যাসার্ধের সমান গভীরতায় ইটটির উপরে পৃথিবীর অভিকর্ষ বলের মান কত হবে?
- 59.
40 N এর একটি বল 8 kg ভরের একটি স্থির বস্তুর উপরে ক্রিয়া করে। 4 sec পর যদি বলের ক্রিয়া বন্ধ হয়ে যায় তবে প্রথম থেকে 9 sec এ বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে?
- 60.
একজন ছাত্র পরীক্ষাগারে অভিকর্ষজ ত্বরণের মান 9.88 ms-2 নির্ণয় করল। অপরদিকে যখন সে 0.01 kg ভরের কোনো বাটখারাকে স্প্রিং নিক্তিতে ঝুলিয়ে দিল তখন ওজন 0.0980N। ছাত্রের পরীক্ষালব্ধ অভিকর্ষজ ত্বরণের ত্রুটি নির্ণয় কর।
- 61.
কোনো এক বৃষ্টির দিনে ফাউজিয়া জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি উল্লম্বভাবে 6 kmh-1 বেগে পতিত হচ্ছে। ফাউজিয়া লক্ষ্য করল, রাস্তায় একজন লোক 4 kmh-¹ বেগে হাঁটছে এবং অপরজন 8 kmh¯¹ বেগে সাইকেলে যাচ্ছে। হেঁটে চলা লোকটির সাপেক্ষে পড়ন্ত বৃষ্টির লব্ধি বেগ কত?
- 62.
H উচ্চতায় অবস্থিত একটি বেলুন থেকে একটি পাথর ছেড়ে দিলে তা h উচ্চতার অবস্থিত একটি হেলানো তলের উপর আছড়ে পড়ে। হেলানো তলকে আঘাতের পর পাথরটির বেগ অনুভূমিক হয়। h/H এর মান কত হলে পাথরটি ভূমিকে স্পর্শ করতে সর্বোচ্চ সময় নিবে?
- 63.
110 m গভীর একটি কূয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে 1200 kg পানি উঠানোহয়। যদি ঐ পানি উঠাতে ইঞ্জিনটির ক্ষমতা 40% কমে যায়, তাহলে এর অশ্বক্ষমতা কত?
- 64.
একটি পানিপূর্ণ কূয়ার গভীরতা 20m ও ব্যাস 2 m। কুয়াটিকে পানি শূন্য করার জন্য 5 HP এর একটি পাম্প লাগানো হল। অর্ধেক পানি তোলার পর পাম্পটি নষ্ট হয়ে গেল। বাকি পানি তোলার জন্য একই ক্ষমতা সম্পন্ন আর একটি পাম্প লাগানো হল। প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় কর।
- 65.
এজন অ্যাথলেট পৃথিবীতে দীর্ঘ লাফ দিয়ে সর্বোচ্চ 4m দূরত্ব যেতে পারেন। এই অ্যাথেলেট চাঁদের পৃষ্ঠে দীর্ঘ লাফ দিয়ে সর্বোচ্চ কত দূর যেতে পারেন? [পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর ও ব্যাসার্ধের যথাক্রমে 81 গুণ ও 4 গুণ।]
- 66.
2.5 m দীর্ঘ একটি ইস্পাতের সুষম তারের ভর 16 gm এবং ঘনত্ব 7800 kgm-3। 80 N বলে টানা দিলে তারটির দৈর্ঘ্য প্রসারণ হয় 1.2 mm ঐ তারের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি কত?
- 67.
একটি সরল দোলকেরসুতার দৈর্ঘ্য 99 cm এবং এর দোলনকাল 2 sec হলে দোলক পিণ্ডের ব্যাসার্ধ নির্ণয় কর।
- 68.
একটি অক্সিজেন সিলিন্ডারের আয়তন 10 × 105 cm³ এবং এতে 300 বায়ুমণ্ডলীয় চাপে অক্সিজেন ভর্তি আছে। কিছুটা ব্যবহারের পর দেখা গেল যে, চাপ 200 বায়ুমণ্ডলীয় চাপে নেমে গেছে। ব্যবহারকৃত অক্সিজেনের আয়তন কত?
- 69.
একটি কার্নো ইঞ্জিন 237°C এবং 139°C তাপমাত্রায় কার্যরত। উচ্চ তাপমাত্রায় এটি যদি 2.54 × 10° J তাপ শোষণ করে, প্রতি সাইকেলে ইঞ্জিনটি কী পরিমাণ কাজ করছে?
- 70.
3 m দূরত্বে অবস্থিত দুটি বিন্দু চার্জের মধ্যে 0.075 N বল কাজ করে। চার্জ দুটির সর্বমোট চার্জের পরিমাণ 20 µC হলে চার্জ দুটির মান কত?
- 71.
বর্তনীর তড়িৎ প্রবাহ I এর মান কত?

- 72.
100 W ও 60 W এর দুটি বৈদ্যুতিক বাল্বকে অনুক্রমিক সমবায়ে যুক্ত করে তড়িৎ সংযোগ দেয়া হলো। তাহলে-
- 73.
একটি সমতল নিঃসরণ গ্রেটিং এ লম্বভাবে আলো আপতিত হচ্ছে। এত সবুজ আলো (λ=5400 A˚\lambda = 5400 \text{ Å}) যেকোনো একটি ক্রম, বেগুনী আলোর (λ=4050 A˚\lambda = 4050 \text{ Å}) পরবর্তী উচ্চক্রমের উপরে পর্দায় উপরিপতিত হচ্ছে। যদি অপবর্তন কোণ 30∘30^{\circ} হয়, তাহলে গ্রেটিং এ প্রতি cm এ রেখার সংখ্যা কত হবে?
- 74.
একটি ধাতব তলে λ\lambda তরঙ্গদৈর্ঘ্যের একবর্ণী আলোকরশ্মি আপতিত হলে ফটো-ইলেকট্রন নির্গত হয় এবং এক্ষেত্রে নিবৃত্তি বিভবের মান 3V03V_0। একই তলে যখন 2λ2\lambda তরঙ্গদৈর্ঘ্যের একবর্ণী আলো আপতিত হয়, তখন নিবৃত্তি বিভবের মান V0V_0। ফটো- ইলেকট্রন নির্গত হওয়ায় জন্য ঐ তলটির সূচন তরঙ্গদৈর্ঘ্যের মান নির্ণয় কর।
- 75.
0.124 Å তরঙ্গদৈর্ঘ্যের এক রঙা এক্সরে একটি কার্বন ব্লক দ্বারা বিক্ষিপ্ত হয়। 180° তে এক্সরের বিক্ষিপ্ত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্যের মান নির্ণয় কর।
- 76.
C4H8Cl₂ যৌগটির আর্দ্র বিশ্লেষণে C4H8O উৎপন্ন হয় যা হাইড্রোক্সিল অ্যামিনের সাথে বিক্রিয়া করে কিন্তু টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে না। উৎপন্ন যৌগের গাঠনিক সংকেত নির্ণয় কর।
- 77.
প্যারাসিটামল যৌগটির গাঠনিক সংকেত কোনটি?
- 78.
একটি LPG গ্যাস সিলিন্ডারে 6.75 kg বিউটেন 5.0 kg প্রোপেন ও 4.0 kg প্রোপিন গ্যাস রক্ষিত আছে। কোনো পরিবারে রান্নার জন্য প্রতিদিন 20758 kJ শক্তির প্রয়োজন হলে ঐ সিলিন্ডারের গ্যাস কতদিন ব্যবহার করা যাবে? বিউটেন, প্রোপেন ও প্রোপিনের দহন তাপ যথাক্রমে 2650 kJmol-1, 2150 kJ mol-1 ও 1825 kJ mol-1।
- 79.
25 cm³ 0.1 M NaCl এর দ্রবণ থেকে সম্পূর্ণরূপে ক্লোরিন বিমুক্ত করতে 0.1 M KMnO4 এর কত আয়তন প্রয়োজন হবে?
- 80.
CuSO₄ + KI → Cu₂I₂ + I₂ + K₂SO₄ বিক্রিয়াটিতে বিজারক কোনটি?
- 81.
যদি Ni (s)| Ni2+(0.01M) ||Cu²+(0.1M)|Cu(s) সেলের সেল বিভব 0.59 V হয়,তাহলে Ni2+ |Ni(s) তড়িৎদ্বারের প্রমাণ তড়িৎদ্বার বিভব কত হবে? দেওয়া আছে Cu²+|Cu(s) = 0.34 V।
- 82.
5 Amp মাত্রার তড়িৎ 60 minute ধরে CuSO4 দ্রবণের মধ্যে দিয়ে চালনা করলে ক্যাথোডে কী পরিমাণ কপার সঞ্চিত হবে? [Cu = 63.5]
- 83.
যদি নিচের চারটি সেলের emf এর মান যথাক্রমে E1,E2,E3 E_1, E_2, E_3 ও E4 E_4 হয় তাহলে নিচের কোন সেটটি সঠিক?
(i) Zn∣Zn2+ (0.1 M)∣∣Ag+(1M)∣Ag \text{Zn}|\text{Zn}^{2+} \text{ (0.1 M)}||\text{Ag}^{+}(\text{1M})|\text{Ag}
(ii) Zn∣Zn2+(1M)∣∣Ag+(0.1 M)∣Ag \text{Zn}|\text{Zn}^{2+}(\text{1M})||\text{Ag}^{+}(\text{0.1 M})|\text{Ag}
(iii) Zn∣Zn2+(1M)∣∣Ag+(1 M)∣Ag \text{Zn}|\text{Zn}^{2+}(\text{1M})||\text{Ag}^{+}(\text{1 M})|\text{Ag}
(iv) Zn∣Zn2+(0.02M)∣∣Ag+(0.1 M)∣Ag \text{Zn}|\text{Zn}^{2+}(\text{0.02M})||\text{Ag}^{+}(\text{0.1 M})|\text{Ag} - 84.
50°C তাপমাত্রায় একটি বিক্রিয়ার বেগ ধ্রুবক 30°C তাপমাত্রার বেগ ধ্রুবকের তিনগুণ হলে বিক্রিয়াটির সক্রিয়ন শক্তি কত?
- 85.
Na পরমাণুর 11th ইলেকট্রনের গতিবেগ কত হবে?
- 86.
150gm ফুটন্ত পানিতে 96 gm Pb(NO3)2 দ্রবীভূত করে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হল। 30°C তাপমাত্রায় Pb(NO3)2 এর দ্রাব্যতা 56 হলে প্রস্তুতকৃত দ্রবণটিতে 30°C তাপমাত্রায় শীতল করা হলে কত গ্রাম দ্রব দ্রবণ থেকে পৃথকীকরণ হবে?
- 87.
3.0 litre নদীর পানির নমুনাকে টাইট্রেশনের মাধ্যমে সমাপ্তি বিন্দু বের করতে 9.5 mL 0.01 M Ag+ এর দ্রবণ প্রয়োজন হয়। নদীর পানিতে CI- এর ঘনমাত্রা কত তা ppm এককে বাহির কর। [Ag+1:1 অনুপাতে CI¯ আয়নের সাথে বিক্রিয়া করে]।
- 88.
পর্যায় সারণিতে পারমাণবিক সংখ্যা 22 বিশিষ্ট মৌলটির অবস্থান নির্ণয় কর।
- 89.
নিচের কোন জোড়া অণুতে সমান সংখ্যক ইলেকট্রন আছে?
- 90.
তিনটি মৌল A, B ও C এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 18, 19 ও 20। মৌল তিনটির আয়নীকরণ বিভব এর সঠিক ক্রম কোনটি?
- 91.
তিনটি এসিড দ্রবণের pH এর মান যথাক্রমে 3, 4 ও 5। এই এসিড তিনটিকে সমআয়তনে নিয়ে একটি পাত্রেমিশ্রিত করা হলো। মিশ্র দ্রবণের H+ আয়তনের ঘনমাত্রা কত হবে?
- 92.
500K তাপমাত্রায় 20 litre পাত্রে 1.57 মোল N₂, 1.92 মোল H₂ এবং 8.13 মোল NH3 গ্যাস মিশ্রিত করা হলো। ঐ তাপমাত্রায় বিক্রিয়ার Kc এর মান 1.7 × 102 হলে, মিশ্রিত গ্যাসের বিক্রিয়া কোন দিকে যাবে?
- 93.
একটি রাসায়নিক বিক্রিয়ার গতির হার −dcdt=kC2-\frac{dc}{dt} = kC^2, এক মিনিটে বিক্রিয়কের ঘনমাত্রা ডেসিমোলার থেকে সেন্টিমোলারে পৌঁছায়। বিক্রিয়াটির হার ধ্রুবক কত?
- 94.
মল্ট ভিনেগার প্রস্তুতিতে নিম্নোক্ত রাসায়নিক বিক্রিয়াসমূহ সংঘটিত হয়। বিক্রিয়ার P, Q, R ও S এর জন্য নিচের কোন ক্রমটি সঠিক?P+H2O→MaltageQ:Q→ZymaseR+2CO2 P + H_2O \xrightarrow{\text{Maltage}} Q : Q \xrightarrow{\text{Zymase}} R + 2CO_2
R+O2→AcetobactorS+H2O R + O_2 \xrightarrow{\text{Acetobactor}} S + H_2O - 95.
EDTA একটি কিলেটিং এজেন্ট, যা আন্তর্জাতিকভাবে অনুমোদিত ফুড প্রিজারভেটিভ। এটি Fe²+, Fe3+, Co3+ ইত্যাদি আয়নের সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ হতে পারে। EDTA আয়নে কতটি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে?
- 96.
CH2=CH−CH2COOH \text{CH}_2 = \text{CH} - \text{CH}_2\text{COOH} যৌগটিতে কয়টি σ \sigma এবং π \pi বন্ধন আছে?
- 97.
একজন পর্বত আরোহীর দৈহিক শক্তি অর্জনের জন্য প্রতিমিনিটে 100 mg গ্লকোজের প্রয়োজন। অভিযাত্রা সম্পন্ন করতে 4 দিন 4 ঘণ্টা 40 মিনিট সময়ের প্রয়োজন হলে তাকে 25°C তাপমাত্রা ও 10 atm চাপে কত m³ অক্সিজেন বহন করতে হবে?
- 98.
নিচের কোনটি সত্য?
- 99.
নিম্নলিখিত অক্সাইডগুলির মধ্যে কোনটি শক্তিশালী এসিড?
- 100.
নিম্নের কোন বিক্রিয়ায় নাইট্রোজেন গ্যাসের বুদবুদ পাওয়া যায়?