Combined Board ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ বোর্ড ২০২৫

19টি প্রশ্ন

  1. 1.

    দ্বাদশ শ্রেণীর ছাত্র ইকরাম টিফিনের সময় বন্ধুদের নিয়ে ইবাদতগৃহে একসাথে প্রার্থনা করল। এক দরিদ্র বন্ধুর ফরম পূরণের টাকা সংগ্রহের জন্য নিজের টিফিনের টাকা দিয়ে দিল। তার বন্ধু ইঞ্জিল হতে একটি উদ্ধৃতি দিলে সে বলল, কুরআন সত্যায়ন করলে আমি এটা অবশ্যই মেনে নেব। অপরদিকে তার বন্ধু আসলামকে বার বার সত্য মেনে নেয়ার আহ্বান জানালেও সে অস্বীকার করে। সে সত্য শুনেও শোনে না। স্রষ্টার নিদর্শন দেখেও দেখে না।

  2. 2.

    জনাব সোলাইমান দীর্ঘদিন বিদেশে ছিলেন। দেশে ফিরে দেখেন গ্রামের কিছু প্রভাবশালী লোক সমাজে শান্তি প্রতিষ্ঠার দাবি করলেও তাদের কার্যকলাপের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। গ্রামের মানুষ বিভ্রান্ত ও বিভক্ত হয়ে পড়ছে। সোলাইমান তাদের এসব কাজ থেকে বিরত থাকতে বললে তারা বলে, আমরাতো গ্রামে শান্তির জন্য কাজ করছি। তার বোন আসমা এক ওয়াজে শুনলেন, আধুনিক বিজ্ঞানে আমরা দেখি, প্রকৃতির ছোট ছোট জিনিস যেমন একটি অণু বা একটি ক্ষুদ্র কীট বিশাল শিক্ষা বহন করে। কিন্তু এগুলোকে কেউ কেউ তুচ্ছ মনে করে। তাই মহান আল্লাহ কুরআনে এরূপ একটি ক্ষুদ্র কীটের কথা বলে বললেন, এতে আল্লাহ লজ্জাবোধ করেন না।

  3. 3.

    একটি আন্তঃ কলেজ প্রতিযোগিতায় "কুরআনকে কেন আল্লাহর বাণী হিসাবে বিশ্বাস করব?" বিষয়টি নিয়ে আলোচনা হয়। এক বিতার্কিক দাবি করেন, কুরআনের ভাষা ও বক্তব্য মানবসৃষ্ট নয়। এর বড় প্রমাণ এর সমতুল্য কিছু রচনা করা অসম্ভব। তার বিপরীতে এক প্রতিযোগী বলেন, "যদি এটি সত্য হয় তবে এমন কোনো চ্যালেঞ্জ থাকা উচিত যা এই দাবিকে যাচাই করতে পারে।" বিতর্ক চলাকালীন সৃষ্টিকর্তাকে স্মরণের আহ্বান শুনতে পেলেন। মঈনুদ্দীন পবিত্র হয়ে বিশেষ গৃহে গিয়ে অনেকে এক সাথে প্রভুতে সমর্পিত হলো। প্রার্থনা শেষে প্রশান্ত চেহারা নিয়ে বাসায় ফিরল।

  4. 4.

    জনাব আরাফাত কে.এস.এম সরকারি কলেজের অধ্যাপক। নতুন জামা পরে কলেজে যাচ্ছিলেন। হঠাৎ একটি রিক্সা রাস্তায় জমে থাকা কাদা পানি ছিটিয়ে দিলে জামা নষ্ট হলো। তিনি রিক্সাওয়ালাকে মারতে উদ্যত হলেন। এমন সময় একটি হাদিসের কথা মনে করে নিজেকে শান্ত করলেন। তিনি হারতে চান না। বাসায় ফিরে অন্য জামা পরে বের হলেন। মনে খুব শান্তি পেলেন। মাহফুজা খবরে ফিলিস্তিনের মুসলিম ভাইদের কষ্ট দেখে তার সঞ্চিত অর্থ দান করলেন। প্রতিদিন সে নামাজে তাদের মুক্তির জন্য প্রার্থনা করেন। ওদের কথা ভেবে সে খুবই কষ্ট পায়।

  5. 5.

    একটি মুসলিম দেশ আধুনিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ইসলামি শরিয়াহ অনুযায়ী অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে চায়। তারা ভাবল কীভাবে সুদমুক্ত লেনদেন ব্যবস্থা চালু করা যায়? এ নিয়ে দেশের কতিপয় ইসলামি স্কলার একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলেন 'মুদারাবা' ও 'মুশারাকা' নামে দুটি পদ্ধতিতে বিনিয়োগ ব্যবস্থা চালু করা যায়। তাদের এই সিদ্ধান্তকে দেশের বাকি আলেমগণ পত্রিকায় ঘোষণা দিয়ে সমর্থন জানালো।

  6. 6.

    শরিফ, সাহেদ ও মকবুল তিন বন্ধু। ইসলামের আইন বিষয়ে আলোচনা করছিলো। শরিফ বলল, মহানবি (সা.)-এর যুগের পর যা কিছু উদ্ভব হয়েছে সবই বিদআত। সাহেদ প্রতিবাদ করে বলে সবকিছুই বিদআত নয়; বরং রাসুলুল্লাহ (সা.)-এর কথা, কাজকে ভিত্তি করে পরবর্তীতে এমন একটি জ্ঞানের শাখা তৈরি হয়েছে যা ইসলামি শরিয়াহ পালনকে সহজ করেছে। শরিফ বলল, ৮০ হিজরিতে ইরাকের কুফাতে জন্ম নেন এক শিশু। পিতা-মাতা তার নাম রাখেন নুমান। ব্যবসায়ী পরিবারে জন্ম হলেও তার আগ্রহ ছিল জান চর্চায়। তার চিন্তাধারা এবং ফিকহের পদ্ধতি ইসলামি আইন ব্যবস্থায় যুগান্তকারী ভূমিকা পালন করেছে।

  7. 7.

    ঝড়ের রাত। অন্ধকার। কিছু লোক পথ চলছিল। হঠাৎ তাদের টর্চের আলো নিভে যায়। কয়েকজন থমকে দাঁড়ালো। আর এগোতে সাহস পেল না। কেউ কেউ পথ খুঁজে নেয়ার চেষ্টা করছে। এমন সময় ভ্রমণ দলের এক সদস্য তালহা বলল, 'যদি আলো জ্বালানো হয় তবে আমরা পথ দেখতে পাব। কিন্তু আমাদের ভেতরকার ইচ্ছা শক্তি না থাকলে জাগতিক আলোও আমাদের বাঁচাতে পারবে না'। অপরদিকে জনাব জাফর সাহেব বছরের একটি নির্দিষ্ট সময়ে দুই টুকরা সেলাইবিহীন সাদা কাপড় পরে একটি নির্দিস্ট শহরে উপস্থিত হয়েছে। ৯ জিলহজ্জ নির্দিষ্ট একটি ময়দানে উপস্থিত হয়ে গুনাহ মাফের জন্য কান্নাকাটি করছেন।

  8. 8.

    সালমা ও রেহানা দুজন একে অপরের প্রতিবেশী। সালমা এ বছর বৃক্ষমেলা থেকে বেশ কিছু গাছের চারা কিনে রাস্তার পাশে লাগানোর ব্যবস্থা করল। রেহানা বলল, এতে তোমার লাভ কী? উত্তরে সালমা বলল, এটি সাদাকা। পশুপাখিও যদি ফল খায় তাও সাদাকার সাওয়াব। রেহানা বলল, আপা আমি সমিতি থেকে ঋণ নিয়ে খুব বিপদে আছি। শুধু চিন্তা কীভাবে কিস্তি দিব? রাতে ভালো ঘুমও হয় না।

  9. 9.

    রাফিদ ও সাবিক দ্বাদশ শ্রেণির ছাত্র। রাফিদ এমন একটি ইবাদত করে যা তাকে প্রবৃত্তির তাড়না থেকে রক্ষা করতে সহায়ক ভূমিকা পালন করে। হাদিসে যার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন বলে উল্লেখ আছে। পক্ষান্তরে সাবিক একজন ধনী ব্যবসায়ীর পুত্র। সে কথায় কথায় অশ্লীল বাক্য ব্যবহার করে। এজন্য রাফিদ তাকে এড়িয়ে চলে।

  10. 10.

    ওহুদের যুদ্ধে এক পর্যায়ে আক্রমণকারীরা নবিজীকে সরাসরি আঘাত করতে সক্ষম হলো। তাঁর শিরোস্ত্রাণ ভেঙে মাথায় দেবে গেল। রক্তাক্ত নবিজি মাটিতে পড়ে গেলেন। এমন সময় নবিজিকে আক্রমণোদ্যত আমর ইবনে কাসিয়ার মাঝখানে মুসআব ইবনে উমায়ের ঢাল হয়ে দাঁড়ালেন। আমরের আঘাতে শহীদ হলেন মুসআব। মদিনার এক তরুণ। শৈশব থেকেই জ্ঞান চর্চার প্রতি ছিল গভীর আগ্রহ। মদিনার বিখ্যাত মসজিদে শিক্ষা গ্রহণ করতেন যা রাসুলুল্লার (সা.) মসজিদ হিসেবে পরিচিত। তিনি বিখ্যাত হাদিস গ্রন্থ 'মুয়াত্তা' সংকলন করেন।

  11. 11.

    আব্দুল হাই একজন ধনাঢ্য ব্যবসায়ী। এবারের রমজান মাসে তিনি তার সমুদয় সম্পদের হিসাব করে শতকরা আড়াইভাগ এতিম মিসকিনদের দান করলেন। দানের সময় তিনি নিজের পরিচয় গোপন রাখলেন। এতে তার মনে একধরনের প্রশান্তি লাভ করলেন। অপরদিকে তার প্রতিবেশী রানা কথা বলার সময় মিথ্যা বলে, তার কাছে কারও গোপন কথা বললে প্রকাশ করে দেয়। তার কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা বলে আবার অস্বীকার করে।

  12. 12.

    দৃশ্যপট-১: মুনা তার বাবা-মায়ের সাথে রাঙামাটি বেড়াতে গিয়ে দেখল, মেয়েরা তাদের বিয়ের পর নিজের পিতার বাড়িতে স্বামীসহ বসবাস করে।
    দৃশ্যপট-২: সোহেলী একজন স্কুল শিক্ষক। তিনি শ্বশুর-শাশুড়ি ও দেবর-ননদ নিয়ে বসবাস করেন। সন্তান লালন-পালনে বাড়ির সকলে তাকে বিভিন্নভাবে সহায়তা করেন।

  13. 13.

    নাম | বয়স | গর্ভকালীন সময় | জটিলতা
    প্রভা | ২০ বছর | ২ মাস | অনুপস্থিত
    শিউলি | ৩৬ বছর | ৫ মাস | উপস্থিত
    স্বপ্না | ৪০ বছর | ৭ মাস | উপস্থিত

  14. 14.

    ১৮ মাসের পুতুল• চামচ দিয়ে খেতে পারে• একাকি হাঁটতে পারে• ১০১০টি দাঁত উঠেছেচার্ট-১৫ বছরের রিফি• সুস্বাস্থ্যের অধিকারী• উচ্চতা ১০৭১০৭ সে.মি.• অঙ্গ সঞ্চালনে পরিপক্কচার্ট-২

  15. 15.

    দৃশ্যপট-১: রেবেকার মেয়ে অর্পার বয়স ৫৫ বছর। অর্পা একটি খেলনা দিয়েই খেলে, গন্ধ নেয়, ডাকলে সাড়া দেয় না। সে সব সময় নিজের মধ্যে গুটিয়ে থাকে।
    দৃশ্যপট-২: নার্গিসের মেয়ে পাতার বয়স ৬৬ বছর। সে সাদা ছড়ি হাতে স্কুলে যায়। তার ছেলে সবুজের বয়স ৮৮ বছর। সে শুনতে পায় না বলে ইশারায় ভাব বিনিময় করে।

  16. 16.

  17. 17.

  18. 18.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    একাদশ শ্রেণির শিক্ষার্থী লীনার বয়স ১৮১৮ বছর ও ওজন ৫৬৫৬ কেজি। সে ফাস্টফুড খেতে পছন্দ করে। সে অলসভাবে সময় কাটায়। অন্যদিকে রাফিন- এর বয়স ২০২০ বছর। সে খুবই কর্মঠ। সে কলেজে পড়াশোনার পাশাপাশি মাঠে খেলাধুলা করে। তার ছোট বোন রীমা ঘরের কাজে মাকে সাহায্য করে।

  19. 19.

    নাম | বয়স | নিয়ন্ত্রিত খাবার
    সায়েম | ৫৪ | লবণ, ডিম, গরুর মাংস
    যাবের | ৬৩ | চিনি, ভাত, মিষ্টি ফল