Cumilla Board কুমিল্লা বোর্ড ২০২১

615টি প্রশ্ন

  1. 101.

    বিপণন ক্রেতাদের জন্য কী সৃষ্টি করে?

  2. 102.

    বিপণন মিশ্রণের উপাদান কয়টি?

  3. 103.

    'বিশ্বাস বিল্ডার্স' সিলেটে একটি আবাসিক প্রকল্প গড়ে তোলে। প্রতিষ্ঠানটি সুপরিকল্পিতভাবে প্রকল্পটি পরিচালনা, নিয়ন্ত্রণ ও বাস্তবায়নের ওপর জোর দেয়। গ্রাহকদের মনোযোগ আকর্ষণ এবং ক্রয়ে আগ্রহী করে তোলার জন্য দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ ছাড়াও ইন্টারনেট এবং সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে প্রতিষ্ঠানটি সফল হয়।

  4. 104.

    উৎপাদনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয়—

  5. 105.

    'ঢাকা ফুডস' একটি ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা দেশের বিভিন্ন স্থান থেকে ভালো মানের আলু সংগ্রহ করে চিপস উৎপাদন করে। পণ্যটি উৎপাদনে তারা স্বাদ, গন্ধ, আকার প্রভৃতি বৈশিষ্ট্যের প্রতি গুরুত্ব দিয়ে থাকে। পাশাপাশি ভোক্তাদের রুচি ও পছন্দকে প্রাধান্য দেওয়ায় দিন দিন তাদের পণ্যের চাহিদা বাড়ছে।

  6. 106.

    নিচের কোনটি বিপণনের উৎপাদন পরবর্তী কার্যাবলি?

  7. 107.

    'ভাই ভাই গ্রুপ' রাজশাহী থেকে আম সংগ্রহ করে নান্দনিক মোড়কের মাধ্যমে বাজারে বিক্রি করে। পণ্যটি নতুন হওয়ায় সম্ভাব্য ক্রেতাদের পণ্যটি সম্পর্কে অবহিত ও ক্রয়ে উৎসাহিত করতে মহাসড়কের পার্শ্বে বিলবোর্ড, প্রাচীর পত্র, লিফলেট প্রভৃতি ব্যবহার করে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয়। সারা বছরব্যাপী গ্রাহকের চাহিদা পূরণ ও পণ্যের সম্ভাব্য ক্ষতি এড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠানটি পণ্য সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করে।

  8. 108.

    গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

  9. 109.

    বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেটে প্রচুর কমলালেবুর চাষ হয়। জনাব মাসুদ বাগান থেকে কমলালেবু সংগ্রহ করে ছোট, মাঝারি ও বড় এই তিনটি শ্রেণিতে বিভক্ত করে বাজারে বিক্রি করেন। কিন্তু সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে জনগণের অবাধ চলাচলে সাময়িক বিধি-নিষেধ থাকায় বিক্রি নিয়ে তিনি চিন্তিত।

  10. 110.

    মোড়কিকরণ হলো পণ্যের—

  11. 111.

    'টাচ গোল্ড' একটি মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা সমাজের উচ্চবিত্ত শ্রেণির জন্য ফ্ল্যাগশিপ মোবাইল, মধ্যবিত্ত শ্রেণির জন্য মিডরেঞ্জ এবং নিম্নবিত্ত শ্রেণির জন্য ফিচার ফোন উৎপন্ন করে নিজস্ব শোরুমের মাধ্যমে বাজারে বিক্রি করে। তাদের পণ্যের মান ও ডিজাইন উন্নত হওয়ায় ক্রেতারা সন্তুষ্ট। ফলে প্রতিদিন তাদের দোকানে ক্রেতাদের ভিড় লেগে থাকে।

  12. 112.

    নিচের কোনটি বিজ্ঞাপনের সামাজিক গুরুত্ব?

  13. 113.

    'বিউটি ফ্যাশনস' একটি পোশাক প্রস্তুতকারক ও বিক্রয়কারী প্রতিষ্ঠান। এটি ক্রেতাদের পছন্দানুযায়ী শার্ট, প্যান্ট, সেলোয়ার-কামিজ প্রভৃতি পোশাক তৈরি করে বিক্রি করে। এটি পণ্য কেনায় ক্রেতাদের উৎসাহিত করতে মূল্যছাড় উপহার কৃপন প্রভৃতি কৌশল ব্যবহার করে সফল হয়।

  14. 114.

    বিপণনে বিক্রয় হলো—

  15. 115.

    'বেস্ট ইলেকট্রনিক্স' একটি রেফ্রিজারেটর নির্মাতা প্রতিষ্ঠান। তারা পণ্য বিপণনে বাজারকে বিভিন্ন দেশ, অঞ্চল ও শহরের ভিত্তিতে বিভক্ত করে দখলে নেওয়ার চেষ্টা করে। কিন্তু ভোক্তাদের আয়, পরিবারের আয়তন ইত্যাদি বিবেচনা না করার ফলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়।

  16. 116.

    গুদামজাতকরণের সাথে সম্পৃক্ত হলো— i. সময়গত উপযোগ ii. পণ্যমূল্য স্থিতিশীল iii. স্থানগত উপযোগ নিচের কোনটি সঠিক?

  17. 117.

    এডভান্স টেকনোলজি একটি নতুন মডেলের টাইপ রাইটার মেশিন বাজারে ছাড়ে। পণ্যটি বাজারে ছাড়ার পর ক্রেতাদের নিকট পরিচিতকরণের উদ্দেশ্যে প্রয়োজনীয় প্রসারমূলক ব্যবস্থা গ্রহণ করে। এতে পণ্যটির বিক্রি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। বর্তমানে আধুনিকতার যুগে টাইপ রাইটার মেশিন বিক্রয়ের এই পর্যায়টি ধরে রাখার জন্য এবং সম্ভাব্য ক্রেতাদের এটিতে আগ্রহী করে তোলার জন্য প্রতিষ্ঠানটি যন্ত্রাংশের ওয়ারেন্টি, বিক্রয়োত্তর সেবা এবং কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

  18. 118.

    পরিবহনের সাথে যা সম্পৃক্ত তা হলো—i. স্থানগত উপযোগ সৃষ্টিii. চাহিদা ও যোগানের সমতায়নiii. মূল্য স্থিতিশীলতা রক্ষানিচের কোনটি সঠিক?

  19. 119.

    'লাজ ফার্মা' হাইজিন ব্র্যান্ডের হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করে। এ জন্য তারা ব্যবসায়ে ২০,০০,০০০ টাকা বিনিয়োগ করেছে। তারা ব্যবসায় পরিচালনার মাধ্যমে ২৫% মুনাফা অর্জন করতে চায়। ইহা ছাড়া প্রতিষ্ঠানটির এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় ২০ টাকা, মোট স্থায়ী ব্যয় ৫,০০,০০০ টাকা এবং প্রত্যাশিত মোট বিক্রির পরিমাণ ৫০,০০০ একক।

  20. 120.

    মিসেস রূপা একটি জীবনবিমা প্রতিষ্ঠানের উন্নয়ন বিভাগে কাজ করেন। ক্রেতাদের পলিসি ক্রয়ে আগ্রহী করার জন্য তাকে প্রচুর পরিশ্রম করতে হয় এবং প্রয়োজনীয় প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে হয়। প্রতিযোগিতা মোকাবিলায় প্রতিষ্ঠানটি অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানের মূল্যের সাথে সামঞ্জস্য রেখে তাদের পলিসিগুলোর মূল্য নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়ে সফল হয়।

  21. 121.

    বিপণন মিশ্রণের প্রসার কার্যক্রমের সাথে সম্পৃক্ত বিষয় হলো—

  22. 122.

    বাজার বিভক্তিকরণের জনসংখ্যা বিষয়ক চলকের উপাদান হলো— i. ব্যক্তিত্ব ii. পেশা iii. শিক্ষা নিচের কোনটি সঠিক?

  23. 123.

    ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণের পদ্ধতি হলো— i. মার্ক আপ ii. ভারসাম্য বিন্দু iii. ভ্যালুভিত্তিক নিচের কোনটি সঠিক?

  24. 124.

    পণ্যের জীবনচক্রের স্তর কয়টি?

  25. 125.

    পণ্যের জীবনচক্রের কোন স্তরে পণ্যটি সম্পূর্ণ অপরিচিত থাকে?

  26. 126.

    বিমা পলিসি, সমাধি পাথর, বিশ্বকোষ কোন ধরনের পণ্য?

  27. 127.

    বিপণন কোন ধরনের প্রক্রিয়া?i. মানবিকii. সামাজিকiii. ব্যবস্থাপকীয়নিচের কোনটি সঠিক?

  28. 128.

    বিপণনের দৃষ্টিতে বাজার হলো—

  29. 129.

    যে বাজারের সদস্যরা পণ্য উৎপাদনের উদ্দেশ্যে কেনে তারা কোন বাজারের সদস্য?

  30. 130.

    শাকিল ও তারেকের মৎস্য খামারটি কী ধরনের সংগঠন?

  31. 131.

    উদ্দীপকের শাকিল ও তারেকের করণীয় হচ্ছে—
    i. ব্যয় কমানো
    ii. নতুন বাজার সৃষ্টি
    iii. একমালিকানা কারবারে রূপান্তর
    নিচের কোনটি সঠিক?

  32. 132.

    জনাব রফিক কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন?

  33. 133.

    জনাব রফিকের বর্তমান করণীয় হচ্ছে—
    i. সেবার মান বাড়ানো
    ii. উন্নত প্রযুক্তি সংযোজন
    iii. বিক্রয় কর্মী নিয়োগ
    নিচের কোনটি সঠিক?

  34. 134.

    উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের লে-আউট ব্যবহার করেছে?

  35. 135.

    আদর্শ বিন্যাসের বৈশিষ্ট্য হলো—
    i. অনমনীয়তা
    ii. চলাচলের সুবিধা
    iii. তত্ত্বাবধান সুবিধা
    নিচের কোনটি সঠিক?

  36. 136.

    মি. সেলিম কোন ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলেছেন?

  37. 137.

    মি. সেলিমের সফলতার কারণ হলো—

  38. 138.

    মানুষের দৈনন্দিন জীবনের সব অর্থনৈতিক কার্যক্রম কোনটির উপর
    নির্ভরশীল?

  39. 139.

    মি. জহুরুল নওগায় তার নিজস্ব পঞ্চাশ একর জমিতে লেবু চাষ করেন। উক্ত লেবু সারা দেশে সরবরাহ করে ভোক্তাদের চাহিদা মেটান। উদ্বৃত্ত লেবু পচনশীলতার হাত থেকে রক্ষা করার জন্য তিনি নওগা শহরে একটি লেমন জুস' কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় উৎপাদিত জুস মানসম্মত হওয়ায় অল্প দিনের মধ্যে এর চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পায়। তিনি উক্ত জুস দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক বাজারে বাজারজাত শুরু করেন। ফলে অতি দ্রুত সময়ে তিনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হন।

  40. 140.

    কখন পন্যের মান নির্ণয় করা হয়?

  41. 141.

    উৎপাদনের প্রত্যক্ষ কাজ কোনটি?

  42. 142.

    মি. আলীম বাগমারায় একটি তেল মিল স্থাপন করেন। উক্ত মিলে ১০ জন শ্রমিক নিয়োগ দেন। বিভিন্ন বাজার থেকে সরিষা সংগ্রহ করে সরিষার তেল তৈরি করে বিক্রয় শুরু করেন। খাঁটি তেল হওয়ায় দিনে দিনে এর চাহিদা বৃদ্ধি পায়। বর্ধিত চাহিদা পূরণের জন্য তিনি বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করেন। এছাাও শ্রমিকদের কাজ যথাযথ তদারকির মাধ্যমে উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সক্ষম হন। ফলে ক্রেতাদের চাহিদা পূরণে সচেষ্ট হন।

  43. 143.

    জয়পুরহাট জেলার আক্কেলপুরের মি. মান্নু পৈত্রিক সূত্রে ৩০ বিঘা জমির মালিক হন। উক্ত জমিতে তিনি আলু চাষ করেন। তার উৎপাদিত আলু দেশের উত্তরাঞ্চলের জেলাসমূহে সরবরাহ করেন। ব্যাপক উৎপাদন হওয়ায় তিনি সমগ্র বাংলাদেশে তার উৎপাদিত আলু সরবরাহের চিন্তা-ভাবনা করছেন। কিন্তু প্রয়োজনীয় অর্থাভাবে তার এই কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এনিয়ে তিনি বেশ চিন্তিত।

  44. 144.

    শ্রম সংরক্ষণ করা যায় না কেন?

  45. 145.

    মি. শহীদুল 'ABC' নামে একটি মিনারেল ওয়াটার কারখানা স্থাপন করেন। পানির মান ভালো হওয়ায় এর চাহিদা সারা দেশে ব্যাপক বৃদ্ধি পায়। বর্ধিত চাহিদা মেটানোর মতো অর্থ ও জনবল না থাকায় তিনি বেশ চিন্তিত। ক্রেতাদের চাহিদা মেটানোর জন্য তিনি তার বন্ধু রাশেদকে নিয়ে ব্যবসায় সম্প্রসারণের চিন্তা-ভাবনা করছেন। তারা ব্যবসায়ের মুনাফা সমানভাবে গ্রহণের চুক্তি করেন। .

  46. 146.

    মিসেস রানু ১ কোটি টাকা এবং ৫০ জন শ্রমিক নিয়ে রাজশাহীতে একটি সিদ্ধ ফ্যাক্টরী স্থাপন করেন। তার কারখানায় উৎপাদিত কাপড় সারা দেশের জেলা শহরে প্রেরণ করেন। মানসম্মত কাপড় হওয়ায় ব্যবসায় জগতে তার সুখ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়ে। কম মূলধন ও ঝুঁকি কম হওয়ায় সহজ গঠন, সহজ পরিচালনা ও ব্যক্তিগত তত্ত্বাবধানের সুযোগ থাকায় মিসেস রানু অল্প দিনের মধ্যে তার ব্যবসায়ে সফলতা লাভে সক্ষম হন।

  47. 147.

    AI-সহায়তায় পুনর্গঠিত অনুশীলন — এটি মূল প্রশ্নপত্রের অবিকল প্রশ্ন নয়।

    ঘোষিত অনুমান/সংশোধন: উৎপাদনের উৎপাদিত উপাদানকে মানবসৃষ্ট উৎপাদনসামগ্রী অর্থে নেওয়া হয়েছে।

    বিষয়বিভাগ: উৎপাদন ব্যাবস্থাপনা ও বিপণন ১ম পত্র । ম্যানুয়াল পর্যালোচনা/বিষয়বস্তুর ভিত্তিতে AI-নির্ধারিত বিষয়বিভাগ; উৎসের প্রতিষ্ঠান বা পরীক্ষার বছর পরিবর্তন করা হয়নি।

    মূল উৎসের প্রশ্ন:

    উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটি?

    এই অনুশীলনের নির্দেশনা: ঘোষিত অনুমান ও উদ্দীপক অনুসারে সবচেয়ে সম্পূর্ণ সঠিক উত্তর নির্বাচন কর।

  48. 148.

    রাজশাহীর গোদাগাড়ীতে ব্যাপক মাল্টা চাষ হওয়ায় নি. বাবুল একটি 'মাল্টা জুস' কারখানা স্থাপন করেন। প্রতিষ্ঠানটি ক্রেতাদের প্রত্যাশিত মানের জুস সরবরাহের জন্য বদ্ধপরিকর। এজন্য প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। এছাড়াও প্রতিষ্ঠানটি পণ্যের ত্রুটি চিহ্নিত করে তা সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এর ফলে উক্ত প্রতিষ্ঠানের উৎপাদিত 'মাল্টা জুস' ক্রেতাদের দৃষ্টি কাড়ে। ফলে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে মুনাফা লাভে সক্ষম হয়।

  49. 149.

    ক্রেতা/ ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৮৫ সালে বাংলাদেশে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। এই প্রতিষ্ঠান ক্রেতা এবং বিক্রেতাদের স্বার্থসংশ্লিষ্ট কতিপয় কার্যাবলি সম্পাদনসহ ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে নজরদারি করে। ফলে কোনো শিল্প প্রতিষ্ঠানই নিজেদের ইচ্ছামতো কোনো কার্যাবলি সম্পাদন করতে পারে না। এ কারণে ব্যবসায় প্রতিষ্ঠান ও ভোক্তা সমাজ নানাভাবে উপকৃত হয়।

  50. 150.

    উৎপাদনের কাম্য মাত্রা কী?