Dhaka Board ঢাকা বোর্ড ২০১৯

671টি প্রশ্ন

  1. 101.

    মি. রহমান নিজের বাগানের আম থেকে আমের জুস তৈরি ও প্যাকেজ করে নিকটবর্তী কিছু দোকানে সরবরাহ করে। উদ্দীপকে মি. রহমান কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে?

  2. 102.

    মিসেস আলিয়া খুলনার নিউ মার্কেটে একটি হস্তশিল্প পণ্যের শো-রুম পরিচালনা করেন। তিনি দেশের বিভিনড়ব এলাকা থেকে বাঁশ ও বেতের তৈরি পণ্য, নক্শিকাঁথা, খেলনা, পুতুল সংগ্রহ করে ভালো, মধ্যম ও নি¤ড়বমানের পণ্য সাজিয়ে রাখেন। অল্প দিনের মধ্যে তিনি প্রচুর মুনাফা অর্জন করে বিদেশি পণ্য আমদানি করেন। এ জন্য তিনি লিফলেট, ব্যানার ও আঞ্চলিক পত্রিকায় তথ্য প্রচারের চিন্তা করেন।

  3. 103.

    বিপণন মিশ্রণ ধারণাটি সর্বপ্রথম কে প্রদান করেন?

  4. 104.

    মি. রিয়াদ কুষ্টিয়ায় একটি অটো রাইস মিলের মালিক। তিনি দেশের বিভিনড়ব জেলায় পরিবেশক নিয়োগ দিয়ে নিজস্ব ট্রাকে চাল পাঠিয়ে দেন। কিন্তু বছরের সব ঋতুতে পরিবেশকেরা একই পরিমাণ চালের অর্ডার করেন না। তাছাড়া ধান ক্রয় করতে হয় বছরে একবার বা দু’বার। ধান ও চাল সংরক্ষণের জন্য দুটি পৃথক গোডাউনের প্রয়োজন। এ জন্য মি. রিয়াদ মিলের পার্শ্ববর্তী এক একর জমি ক্রয় করেন। সেখানে গোডাউন তৈরির সিদ্ধান্ত নেন।

  5. 105.

    কোনটি প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী?

  6. 106.

    ‘কোয়ালিটি টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স’ ঢাকার রমনা মার্কেটের একটি দেশখ্যাত শার্টিং ও স্যুটিং -এর দোকান। এখানকার ক্রেতারা অধিকাংশই অভিজাত শ্রেণির। কোয়ালিটি টেইলার্স গ্রীষ্মকালে কাপড়ের মূল্য ও মেকিং চার্জ পুনঃনির্ধারণ করে। ফলে গ্রীষ্মকালেও প্রচুর চাহিদা থাকে।

  7. 107.

    শিল্পপণ্যের বৈশিষ্ট্য কোনটি?

  8. 108.

    ফাইভস্টার ব্রান্ডের সিমেন্ট কোম্পানির বিপণন ব্যবস্থাপক বিμয় বৃদ্ধির জন্য পোস্টার, ব্যানার, সাইনবোর্ড প্রভৃতির মাধ্যমে প্রচার অব্যাহত রাখেন। তাছাড়া একটি দৈনিক পত্রিকায় তথ্য প্রচারের জন্য বার্ষিক মেয়াদে চুক্তিবদ্ধ হন। তাদের কারখানার নতুন সংযোজন ‘ফাইভস্টার প্লাস’ ব্রান্ডের সিমেন্ট চালু হওয়ায় নতুন করে সাইনবোর্ড, ব্যানার, পোস্টার তৈরি করতে হয় এবং পত্রিকার সাথে পুনঃচুক্তি করতে হয়। কিন্তু আশানুরূপ সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষ চিন্তিত। সংকট মোকাবিলার জন্য সকল ডিলার ও কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকদের নৈশভোজের আমন্ত্রণ জানান। আমন্ত্রিত অতিথিদের একটি করে ডায়েরি, ক্যালেন্ডার, দামি কলম ও দামি হ্যান্ডব্যাগ উপহার দেন। অল্পদিনের মধ্যে ফাইভস্টার গ্লাস সিমেন্টের বিক্রির পরিমাণ বেড়ে যায়।

  9. 109.

    আনিস ঢাকা যাওয়ার জন্য একটি বাসের টিকিট ক্রয় করলো। কিন্তু সে দেরিতে পৌছার কারণে বাস ধরতে পারলোনা। তাই ঐ দিনে ঢাকা যেতে পারলোনা। আনিসের ক্ষেত্রে এ বিষয়টি সেবার কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে?

  10. 110.

    আলী রেজা রাজশাহী শহরের সাহেব বাজারে ‘ময়ুরী’ নামে একটি দেশীয় তৈরি পোশাকের দোকান পরিচালনা করেন। তার দোকানের মালামাল উনড়বতমানের কিন্তু দাম তুলনামূলক কম, তাই সবসময় ক্রেতাদের ভিড় লেগেই থাকে। কয়েক বছরের অভিজ্ঞতায় তিনি বুঝতে পারেন যে, দোকানে সকল বয়সি ক্রেতাদের আগমন হলেও মূলত শিশু ও মহিলাদের পোশাক বেশি বিক্রি হয়। সম্প্রতি পাশাপাশি কয়েকটি দোকান চালু হওয়ায় তার দোকানে বিক্রি পরিমাণ কমে যায়। তিনি লোকসানের সম্মুখীন হন। ফলে বাংলা নববর্ষের কথা মাথায় রেখে তিনি লালপেড়ে শাড়ি, খদ্দরের পাঞ্জাবী, ফতুয়া ও ঢাক-ঢোল ছাপানো শিশুদের গেঞ্জি বিক্রির সিদ্ধান্ত নেন।

  11. 111.

    প্রচারের বৈশিষ্ট্য কোনটি?

  12. 112.

    'অনন্যা ফ্যাশন'-এর মালিক মি. রাহুল তৈরি পোশাক বিক্রেতা। ঘনবসতি এলাকা হিসেবে তিনি চট্টগ্রামের হালিশহরে একটি সুতি বস্ত্রের দোকান প্রতিষ্ঠা করেন। তার দোকানের পণ্য উন্নতমানের এবং মূল্যও তুলনামূলক বেশি। পার্শ্ববর্তী আরও কয়েকটি প্রতিযোগী দোকান থাকা সত্ত্বেও তার দোকানে ক্রেতার সংখ্যা বেশি। জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনা করে তিনি দেশীয় পোশাকের পাশাপাশি কিছু বিদেশি পোশাক আমদানির সিদ্ধান্ত নেন।

  13. 113.

    একই মালিকানা ও নিয়ন্ত্রণাধীন দুই বা ততোধিক বিপণিকে কী বলে?

  14. 114.

    সোনারগাঁও টেক্সটাইল মিল বরিশালে অবস্থিত। এ মিলে মিশরীয় তুলা ব্যবহার করা হয় বলে উৎপাদিত সুতার মান খুবই উন্নত তাঁতীরা এ মিলের সুতা কিনতে আগ্রহী উৎপাদিত সুতা নারায়ণগঞ্জ, পাবনা ও টাঙ্গাইল জেলায় এজেন্টদের কাছে পৌছানো হয়।

  15. 115.

    নিচের কোনটি ভোগ্য পণ্য?

  16. 116.

    'স্মার্ট সু কোম্পানি' এর উৎপাদিত জুতা দেশের বিভিন্ন শহরে নিজস্ব দোকানের মাধ্যমে ভোক্তাদের কাছে বিক্রি করে। পক্ষান্তরে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত 'প্রিন্স সু' বিভিন্ন উৎপাদকের জুতা কিনে তা নিজস্ব ১০০টি দোকানে খুচরা বিক্রি করে। তাছাড়া বিভিন্ন অঞ্চলের চাহিদা মোতাবেক স্থানীয় বাজার থেকে পাইকারি কিনে নিজস্ব দোকানে খুচরা বিক্রি করে। অল্পদিনের মধ্যে 'প্রিন্স সু' সাফল্য অর্জনে সক্ষম হয়।

  17. 117.

    সুমন ঢাকায় ইস্টার্ন প্লাজার একটি দোকানে ইন্টারনেটের মাধ্যমে একটি টি-শার্টের অর্ডার দিলে তারা যথাসময়ে টি-শার্টটি পাঠিয়ে দিলো। সুমন টি-শার্ট ক্রয়ের জন্য যে পদ্ধতি ব্যবহার করলো তাকে কী বলে?

  18. 118.

    মিস্ শায়লা খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এম. এ পাস করে বিজ্ঞপ্তি অনুযায়ী 'পিপলস্ লিজিং' কোম্পানির বিক্রয়কর্মী হিসেবে সাক্ষাৎকার দেন। তিনি সুন্দরী, শ্রুতিমধুর কণ্ঠী, পরিচ্ছন্ন ও মার্জিত ভাবভঙ্গির অধিকারী হওয়ায় কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে নিয়োগ দেয়। পরবর্তীতে নিয়োগকর্তা বুঝতে পারে যে, মিস্ শায়লা অত্যন্ত বিশ্বস্ত, সত্যবাদী ও পরিশ্রমী। তাই উচ্চ বেতনে তার চাকরি স্থায়ীকরণ করে। ফলে তার কর্ম দক্ষতায় অল্পদিনের মধ্যে 'পিপলস্ লিজিং' সাফল্য অর্জনে সক্ষম হয়।

  19. 119.

    বিক্রয়িকতা হলো একজন বিক্রয়কর্মীর-

  20. 120.

    মি. মিজান কুমিল্লা শহরে 'মৌসুমী' নামে একটি বৃহদায়তনের খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করেন। এখানে খাদ্য-সামগ্রীর পাশাপাশি কিছু গৃহস্থালি সামগ্রীও ক্রেতাদের স্ব-সেবায় বিক্রি করা হয়। বিক্রি বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ক্রেতাদের কাছ থেকে অর্ডার নেন। অল্পদিনের মধ্যে তাদের সুনাম ছড়িয়ে পড়ে এবং বিক্রি আশানুরূপ বেড়ে যায়।

  21. 121.

    মোড়কীকরণের কাজ কী?

  22. 122.

    ‘একটি কিনলে একটি ফ্রি' এই ধরনের স্লোগানকে কী বলে?

  23. 123.

    ব্যক্তিক বিক্রয় কোন ধরনের যোগাযোগ প্রক্রিয়া?

  24. 124.

    অনলাইন মার্কেটিং হলো- i. প্রত্যক্ষ বিপণন ii. আন্তঃক্রিয়াশীল iii. অনমনীয় নিচের কোনটি সঠিক?

  25. 125.

    বিক্রয়কর্মীর গুণাবলিকে একত্রে কী বলে?

  26. 126.

    প্রমিতকরণ কী?

  27. 127.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    বিপণন পরিবেশের নিয়ন্ত্রণযোগ্য শক্তি কোনটি?

  28. 128.

    বাজার বিভক্তিকরণের মনস্তাত্ত্বিক ভিত্তি হলো—i. পেশাii. ব্যক্তিত্বiii. জীবন ধাঁচনিচের কোনটি সঠিক?

  29. 129.

    ভোক্তা বাজারের বৈশিষ্ট্য হলো—
    i. ক্রেতাদের ক্রয় ক্ষমতা কম
    ii. ক্রয়ের ঘনত্ব কম
    iii. অল্প পরিমাণে ক্রয়
    নিচের কোনটি সঠিক?

  30. 130.

    বাজার কী?

  31. 131.

    বণ্টন প্রণালী সৃষ্টি করে—
    i. সময়গত উপযোগ
    ii. রূপগত উপযোগ
    iii. স্থানগত উপযোগ
    নিচের কোনটি সঠিক?

  32. 132.

    পণ্য ডিজাইন সম্পর্কে মি. আতিকের ধারণার যৌক্তিকতা হলো—

  33. 133.

    মি. আতিকের ওপর অর্পিত দায়িত্ব পালনকালে কোন বিষয়টিকে বিবেচনা করেন?

  34. 134.

    কোন উপাদানের কারণে মি. রুবেল প্রতিষ্ঠানের স্বাভাবিক উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে পারেন নি?

  35. 135.

    মি. রুবেলের প্রতিষ্ঠানের সাথে জড়িত উপাদানগুলো হলো—
    i. ভূমি
    ii. শ্রম
    iii. মূলধন
    নিচের কোনটি সঠিক?

  36. 136.

    শাওন কোন ধরনের উৎপাদন খাতে নিয়োজিত?

  37. 137.

    উক্ত খাতে উৎপাদন কাজের সাথে সাথে—
    i. অবকাঠামোগত উন্নয়ন হয়
    ii. অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ে
    iii. মানুষের ব্যয় বেড়ে যায়
    নিচের কোনটি সঠিক?

  38. 138.

    জনাব তানসেন ‘ঝুমা ফ্যাশন’-এ উৎপাদন ব্যবস্থাপক হিসাবে যোগদান করেন। তার আগে তিনি ‘ঝর্ণা সোয়েটার’ কারখানায় ১০ বছর উপ-উৎপাদন ব্যবস্থাপক পদে সুনামের সাথে কাজ করেছেন। ঝুমা ফ্যাশন ১,০০,০০০ টি সোয়েটার উৎপাদনের সিদ্ধান্ত নেয়। জনাব তানসেন অতীত অভিজ্ঞতার আলোকে উক্ত সোয়েটার উৎপাদনের জন্য ২০,০০০ শ্রমঘণ্টা নির্ধারণ করেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে মাত্র ৮০% সোয়েটার তৈরি হয়। তিনি কম উৎপাদনের কারণ অনুসন্ধান করে দেখলেন শ্রমিকদের দক্ষতার অভাব, কারখানায় পর্যাপ্ত আলোবাতাসের অভাব এবং শ্রমিকদের স্বতঃস্ফ‚র্তভাবে কাজ করার আগ্রহ কম।

  39. 139.

    ক্রেতাদের প্রত্যাশা পূরণের সামর্থ্যকে কী বলে?

  40. 140.

    জনাব হাতেম আলী কক্সবাজারের “হোটেল সান-শাইন” এর ব্যবস্থাপক। তিনি নিজস্ব কৌশল অনুযায়ী কার্যক্রম পরিচালনা করায় গ্রাহকরা তেমন সন্তুষ্ট নয়। ফলে দিন দিন এর গ্রাহক সংখ্যা হ্রাস পায় এবং প্রতিষ্ঠানটি লোকসানের মুখে পতিত হয়। উক্ত অবস্থা হতে উত্তরণের জন্য হোটেল কর্তৃপক্ষ জনাব হাতেম আলীকে ‘হোটেল ব্যবস্থাপনা’ প্রশিক্ষণেপাঠান। প্রশিক্ষণ গ্রহণ করার পর জনাব হাতেম আলী তার নিজস্ব কৌশলের পরিবর্তে ক্রেতাদের পছন্দ, রুচি ও চাহিদা অনুসারে হোটেলের কার্যμম পরিচালনা করেন। বর্তমানে ‘সান-শাইন’ একটি সফল ব্যবসায় প্রতিষ্ঠান।

  41. 141.

    BSTI কোন ধরনের প্রতিষ্ঠান?

  42. 142.

    জনাব আবরার একটি সাইকেল তৈরির কারখানার মান ব্যবস্থাপক। মান ব্যবস্থাপনায় তিনি সব সময় ভোক্তার সন্তুষ্টির জন্য পণ্য পরিদর্শন, পরীক্ষণসংক্রান্ত খরচ ইত্যাদির ওপর বেশি জোর দেন। এছাড়া তিনি মান নিয়ন্ত্রণের প্রতিটি ক্ষেত্র অত্যন্ত গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করেন। এতে মানসম্মত পণ্য উৎপাদনে প্রতষ্ঠানটি সফল হয়েছে।

  43. 143.

    উৎপাদন ক্ষমতাকে প্রকাশ করা হয়-

  44. 144.

    জনাব তালহা একটি উৎপাদন প্রতিষ্ঠানের মালিক। তিনি বিভিন্ন বিভাগের ব্যবস্থাপকের সাথে আলোচনা করে প্রতিষ্ঠানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। শ্রমিক ও ব্যবস্থাপকদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে প্রতিষ্ঠানটি তার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে। সম্প্রতি পণ্যের ত্রুটির কারণে বাজারে পণ্যটির চাহিদা হ্রাস পায়।

  45. 145.

    উৎপাদন ক্ষমতা পরিমাপের পদ্ধতি হলো- i. উৎপাদন প্রক্রিয়ার ভিত্তিতে ii. উৎপাদনের উপকরণের ভিত্তিতে iii. উৎপাদিত পণ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক?

  46. 146.

    কনক এন্টারপ্রাইজ হাঙ্গেরী থেকে বিভিনড়ব ধরনের মোবাইল ফোন আমদানি করে বাংলাদেশে বাজারজাতকরণ করে। প্রতিষ্ঠানটি বাজার গবেষণা করে দেখেছে বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীদের মোবাইলে ইন্টারনেট ব্যবহারে মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। তাই প্রতিষ্ঠানটি এমন একটি মোবাইল ফোন আমদানির সিদ্ধান্ত নিয়েছে যাতে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা সংযুক্ত থাকবে।

  47. 147.

    AI-সহায়তায় পুনর্গঠিত অনুশীলন — এটি মূল প্রশ্নপত্রের অবিকল প্রশ্ন নয়।

    ঘোষিত অনুমান/সংশোধন: উৎপাদনের উৎপাদিত উপাদানকে মানবসৃষ্ট উৎপাদনসামগ্রী অর্থে নেওয়া হয়েছে।

    বিষয়বিভাগ: উৎপাদন ব্যাবস্থাপনা ও বিপণন ১ম পত্র । ম্যানুয়াল পর্যালোচনা/বিষয়বস্তুর ভিত্তিতে AI-নির্ধারিত বিষয়বিভাগ; উৎসের প্রতিষ্ঠান বা পরীক্ষার বছর পরিবর্তন করা হয়নি।

    মূল উৎসের প্রশ্ন:

    উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটি?

    এই অনুশীলনের নির্দেশনা: ঘোষিত অনুমান ও উদ্দীপক অনুসারে সবচেয়ে সম্পূর্ণ সঠিক উত্তর নির্বাচন কর।

  48. 148.

    মূলধনের পারিতোষিককে বলে-

  49. 149.

    ভোক্তাদের চাহিদা পূরণে কোনটি নিশ্চিত করতে হবে-

  50. 150.

    জনাব মিনা কুমিল্লার বিসিকে ২৫ লক্ষ টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেন। তিনি ৫ লক্ষ টাকার কাঁচামাল, ১৫ লক্ষ টাকার যন্ত্রপাতি, ২ লক্ষ টাকা কারখানা ভাড়া ও ২ লক্ষ টাকার অন্যান্য উপকরণ ক্রয় করে ৫০ লক্ষ টাকার সুতা ও জাল উৎপাদন করেন। অপর দিকে জনাব হাশেম ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করে ১০ লক্ষ টাকার কাঁচামাল, ১৫ লক্ষ টাকার যন্ত্রপাতি, ২ লক্ষ টাকা কারখানা ভাড়া ও ২ লক্ষ টাকার অন্যান্য উপকরণ ক্রয় করে ৩৫ লক্ষ টাকার পণ্য উৎপাদন করেন।