Jashore Board যশোর বোর্ড ২০১৯
651টি প্রশ্ন
- 351.
জনাব আসলাম সামিট ব্যাংকের মাধ্যমে নিয়মিত তার ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করে থাকেন। তিনি তার ব্যাংক হিসাবের বিপরীতে কোনো সুদ না পেলেও ব্যাংক বছর শেষে চার্জ কেটে নেয়। অন্যদিকে তার বন্ধু জনাব খালেদ একজন বেসরকারি চাকরিজীবী। তিনি অবসর পরবর্তী অনিশ্চয়তার কথা বিবেচনা করে আদিল ব্যাংকে একটি বিশেষ সঞ্চয়ী হিসাব খুলেন যেখানে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেবেন এবং অবসর পরবর্তী দশ বছর প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন করবেন।
- 352.
পদ্মা ব্যাংকে 'ক' এর আমানতের পরিমাণ ১০০০ টাকা। যদি নগদ জমার পরিমাণ ৫% এবং বিধিবদ্ধ তারল্য সঞ্চিতির হার ১৫% হয় তা হলে পদ্মা ব্যাংক লি. কত টাকা ঋণ আমানত সৃষ্টি করবে?
- 353.
A' ব্যাংক জনাব 'বেলালের' দালানের তৃতীয় তলা ভাড়া নিয়ে ব্যাংকের একটি শাখা চালু করে এবং তাকে ১০ কোটি টাকা ঋণ দেয়। উদ্দীপকে জনাব বেলাল কী ধরনের জামানত ব্যবহার করেন ?
- 354.
ব্যবসায়িক লেনদেন নিষ্পত্তি বাবদ জনাব উমার মি. ফারহানকে বিশ লক্ষ টাকার একটি চেক প্রদান করলেন। চেকটিতে গ্রাহকের নাম হিসেবে মি. ফারহানের পাশাপাশি “অথবা বাহককে” শব্দদ্বয় উল্লেখ ছিল। অন্যদিকে মি. ওয়ালিদ জিমদাল ফ্যাশন লি. থেকে লভ্যাংশ বাবদ একটি চেক পান যেখানে লেখা ছিল “মি. ওয়ালিদকে ৫০,০০০ টাকা প্রদান করুন।”
- 355.
দায় পরিশোধের সক্ষমতাকে বাণিজ্যিক ব্যাংকের কোন নীতি বলা হয় ?
- 356.
মি. আব্দুল হাকিম ১৫ বছর মেয়াদি একটি বিশুদ্ধ মেয়াদি জীবন বিমা পলিসি ক্রয় করেন যেখানে শুধু তিনি বেঁচে থাকলেই বিমাদাবি পাবেন। তিনি ৪ বছর কিস্তি পরিশোধ করার পর বুঝতে পারেন তার পক্ষে পলিসি চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই তিনি বিমা কোম্পানির নিকট পলিসি বন্ধ করে প্রয়োজনীয় দাবি দাওয়ার জন্য আবেদন করেন। আবার মি. আব্দুল আজিজ সন্তানদের নমিনি করে একটি জীবন বিমা পলিসি ক্রয় করেন যেখানে তাকে আমৃত্যু প্রিমিয়াম পরিশোধ করতে হবে।
- 357.
জীবন বিমার ক্ষেত্রে বিমাযোগ্য স্বার্থ নেই কোনটিতে ?
- 358.
কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতি কোনটি?
- 359.
মি. রায়হান সুরমা লি. থেকে তার পাওনা বাবদ একটি আর্থিক দলিল সংগ্রহ করেন, যেটির টাকা তিনি ছাড়া অন্য কেউ তুলতে পারে না। উক্ত দলিলে দেশ ব্যাংকের মতিঝিল শাখা বংশাল শাখাকে টাকা প্রদানের আদেশ প্রদান করেছে। অন্যদিকে, তার ছোট ভাই মি. আনসারি মি. আইয়ুব-এর নিকট ১০ লক্ষ টাকার পণ্য বিক্রয় করে একটি স্ট্যাম্পযুক্ত সাদা কাগজে স্বীকৃতিসূচক স্বাক্ষরের জন্য মি. আইয়ুবকে প্রেরণ করেন। মি. আইয়ুব দলিলে স্বাক্ষর করা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন।
- 360.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় নিচের কোনটির ব্যবহার সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে ?
- 361.
নিচের কোনটি অবাণিজ্যিক দলিল ঋণ?
- 362.
মি. সোবহান পুরান ঢাকায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি সুরভি ব্যাংক থেকে লক্ষ টাকা ঋণ নিয়ে পৈতৃক সম্পত্তির ওপর একটি বসতবাড়ি নির্মাণ করেন। অন্যদিকে, মি. আদিল জোনাকী ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ৫ কোটি টাকার প্রত্যয়পত্রের বিপরীতে জাপান থেকে গাড়ির পার্টস আমাদানি করেন। টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংক পার্টসগুলো তার গুদামে বন্ধক রাখবে।
- 363.
অগ্নি বিমা কোন ধরনের চুক্তি?
- 364.
জেনিথ লি. তার রপ্তানিকৃত পণ্যের বিবপরীতে পঞ্চাশ কোটি টাকার একটি পাপ্য বিল পান। আশা ব্যাংক লি. ৭০% অগ্রিম প্রদান করে প্রাপ্য বিলটি কিনে নিয়ে জেনিথ লি. কে স্বল্পমেয়াদি অর্থসংস্থানের ব্যবস্থা করে। আবার হোভার লি. এর পক্ষে জাস্টিন ব্যাংক চীনের জেন লি. বরাবর একটি প্রত্যয়পত্র ইস্যু করে। এক্ষেত্রে জাস্টিস ব্যাংক যে কোনো সময় প্রত্যয়পত্রটি বাতিল বা সংশোধন করার ক্ষমতা রাখে ।
- 365.
বর্তমানে প্রচলিত হস্তান্তরযোগ্য দলিল আইনটি কত সালের ?
- 366.
ব্লু সি জাহাজটি চিটাগং পোর্ট থেকে ১৯ জুন ২০ কোটি টাকার পণ্য নিয়ে জাপানের টোকিও বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জাহাজের মালিক ঐ যাত্রায় জাহাজ ও জাহাজের মাশুলের জন্য বিমা করেন। পথিমধ্যে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে জাহাজটি একটি চড়ায় আটকে যায়। ক্যাপ্টেনের নির্দেশে জাহাজের নাবিকরা জাহাজকে হালকা করার জন্য কিছু পণ্য সমুদ্রে ফেলে দেয়। এর ফলে পণ্য মালিকরা ক্ষতিগ্রস্ত হলেও জাহাজটি নিরাপদে বন্দরে পৌছায় ।
- 367.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
প্রিমিয়ামের পরিমাণ বিমাগ্রহীতার কীসের ওপর নির্ভর করে ?
- 368.
শামীম জুয়েলার্স তাদের শো-রুমের অলংকারের জন্য ৫০ কোটি টাকার বিমা করে। অগ্নিকাণ্ডের ফলে ১০ কোটি টাকার অলংকার ক্ষতিগ্রস্ত হলে বিমা কোম্পানি ১০ কোটি টাকাই ক্ষতিপূরণ প্রদান করে। যদিও ঐ ক্ষতিগ্রস্ত অলংকারের বাজারমূল্য ৯ কোটি টাকা ছিল?
- 369.
কখন অন্যের জীবনের ওপর বিমা করা যায় ?
- 370.
নিরা পরিবহন লিমিটেডকে BRTA থেকে গাড়ির লাইসেন্স সংগ্রহ করার সময় গাড়ির ড্রাইভার, যাত্রী ও মালিক পক্ষের ঝুঁকি হ্রাস করার জন্য বাধ্যতামূলকভাবে বিমাপত্র গ্রহণ করতে হয়। তাছাড়া কোম্পানিটি তাদের কর্পোরেট অফিসের ওপর একটি অগ্নি বিমাপত্র গ্রহণ করে। সম্প্রতি কোম্পানির অফিস ভবনে অগ্নিকাণ্ড সংঘটিত হলে পাঁচ জন অফিস কর্মচারী অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করে। বিমা কোম্পানি অফিস ভবনের ক্ষয়-ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিলেও নিহত কর্মচারীদের জন্য কোনো প্রকার ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে নিরা পরিবহন লিমিটেডের পক্ষ থেকে প্রত্যেক কর্মচারীর পরিবারকে ১০ লক্ষ টাকা প্রদান করা হয়।
- 371.
বৈদেশিক বিনিময় হার নির্ধারণের আধুনিক তত্ত্ব কোনটি ?
- 372.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
ব্যাংক ব্যবস্থার উৎপত্তিস্থল কোথায় ?
- 373.
মুনাফা অর্জনের মুখ্য উদ্দেশ্য নিয়ে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে কী বলে ?
- 374.
কোন ধরনের হিসাব গ্রহীতাকে ব্যাংক চেকবই সরবরাহ করে না?
- 375.
SWIFT এর কার্যক্রম শুরু হয় সর্বপ্রথম কোন সালে ?
- 376.
AI-সহায়তায় পুনর্গঠিত অনুশীলন — এটি মূল পরীক্ষার অবিকল প্রশ্ন নয়।
মামুন শিপিংয়ের সব নৌযান একটি পলিসির অধীনে আছে। এখানে শুধু পলিসির মেয়াদের ভিত্তিতে শ্রেণি জানতে চাওয়া হচ্ছে: পলিসিটি নির্দিষ্ট ১২ মাসের জন্য কার্যকর, কোনো একটি নির্দিষ্ট যাত্রা শেষ হওয়া পর্যন্ত নয়। মেয়াদের ভিত্তিতে এটি কোন ধরনের নৌবিমাপত্র?
- 377.
সম্প্রতি চিতলমারী গ্রামের অনেক উন্নতি হয়েছে- পাকা রাস্তা, ঘরে ঘরে বিদ্যুৎ, ডিশ অ্যান্টেনা মাঝে মাঝে দুই-চারটি পাকা বাড়িও চোখে পড়ে। কিন্তু কৃষিনির্ভর মানুষের ভাগ্যের তেমন পরিবর্তন হয়নি। আগে যারা খেয়ে পরে বছরে দুবিঘা জমি কিনত, এখন বছর শেষে শূন্য। ঐ গ্রামের করিম মাস্টার বললেন, "উন্নতি হবে কেমন করে, এখন তো সবাই সাহেব। আহার, বিশ্রাম, আড্ডা, ভ্রমণ আর হিংসা-দলাদলি নিয়ে মানুষ এখন ব্যস্ত।"
- 378.
গৌরী ও সঞ্জয় অনেক দিন ধরে একই অফিসে চাকরি করছে কিন্তু সহকর্মীরা জানে না দুজনার অন্তরে গভীর ক্ষত। গৌরীকে নিজে পছন্দ করে বিয়ে করতে চেয়েছিল সঞ্জয়। বছর পাঁচেক আগে লোক খাওয়ানো নিয়ে বিয়ে ভেঙেছে তাদের। পিতৃহীন সঞ্জয় কাকার আশ্রয়ে মানুষ তাই তার দোষ জেনেও প্রতিবাদ করতে পারেনি। একদিন গৌরীর কাছে নিজের অসহায় অবস্থার কথা তুলে ধরে সঞ্জয়। বলে, তার জন্য সে সারা জীবন অপেক্ষা করবে। একটা দীর্ঘশ্বাস ফেলে গৌরী বলে, "কী দরকার, এই তো বেশ আছি!"
- 379.
মুক্তিযুদ্ধ চলাকালে একটি ছাত্রাবাস থেকে মিলিটারিরা সাজ্জাদকে তুলে নিয়ে যায়। অমানবিক নির্যাতন চালিয়ে তারা তার পিতার সন্ধান চায়। ক্ষত-বিক্ষত হয়েও সাজ্জাদ নীরব থাকে। মনে পড়ে বাবার শেষ উপদেশ, "জীবনের চেয়ে দেশ, অনেক বড়।" নিজেকে একজন দেশপ্রেমী মুক্তিযোদ্ধার সন্তান মনে করায় তার বুক ফুলে ওঠে।
- 380.
পিতার অভাবের সংসারে রেবেকা অতি কষ্টে মানুষ হয়েছে। জীবনে কত ছোটখাটো ইচ্ছাই তাকে নীরবে বিসর্জন দিতে হয়েছে! শিক্ষিত ও সুশ্রী হওয়া সত্ত্বেও বৈবাহিক জীবনে একটা ভালো সংসার জোটেনি। কিন্তু নিজের অবস্থাকে সে ভাগ্য হিসেবে মেনে নিয়েছে এবং গৃহ শিক্ষক স্বামীর সামান্য আয়ে সুন্দরভাবে সংসার পরিচালনা করছে। মেনে নেয়া এই জীবনে তার কোনো বিড়ম্বনা নেই।
- 381.
মাদক গ্রহণের অপরাধ মাথায় নিয়ে পুলিশ ভ্যানে উঠে বসল সাজিদ। মা-বাবা, পাড়া-প্রতিবেশী কেউ কল্পনা করতে পারেনি এমন দৃশ্য তাদের দেখতে হবে। শুধু ভালো ছাত্র হিসেবে নয়, তার মতো সাহসী, প্রতিবাদী, পরোপকারী সর্বগুণের অধিকারী একটি ছেলেও খুঁজে পাবে না কেউ বয়স্করা বলতেন, ‘আহা! এমন সোনার টুকরা যদি সবার ঘরে জন্মাত।' কান্নাজড়িত কণ্ঠে সাজিদের মা বলেন, 'কিছুদিন ধরে অচেনা একটা ছেলে ওর সাথে দেখা করতে আসত। ভাবতে পারিনি এত বড় সর্বনাশ হবে আমার ছেলের।’
- 382.
আগে কী সুন্দর দিন কাটাইতামগ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমানমিলিয়া বাউলাগান ঘাটুগান গাইতাম।…………………………………….করি ভাবনা সেদিন আর পাব নাছিল বাসনা সুখী হইতামদিন হতে দিন আসে যে কঠিনকরিম দীনহীন কোন পথে যাইতাম।
- 383.
অকালে বাবাকে হারিয়ে আবিদের মন ভীষণ খারাপ। বন্ধু বাতেন এসে বলল, - "তুমি তো ঘুরতে খুব পছন্দ করো, চলো নৌকায় কোথাও ঘুরে আসি। শরতের শুভ্র - জ্যোৎস্নায় দু'ধারে কাশবন, মৃদু বাতাসে নৌকার দোলা- তোমার মন ভালো হয়ে - যাবে।” জবাবে আবিদ বলল, "নির্মল জলে রূপালি চাঁদ কোনো কিছুতে আর মন নেই বন্ধু। আমার সব ভালো লাগা পৃথিবী থেকে বিদায় নিয়েছে।"
- 384.
আগে এক গ্রাম্য মাতব্বরের শাসন ও শোষণে অতিষ্ঠ ছিল স্বরপুর গ্রামের মানুষ। - এখন সেখানে এসে জুটেছে এক ভন্ড চিকিৎসক। অলৌকিক তার চিকিৎসা পদ্ধতি। সে নিজেকে 'জ্বিনের বাদশা' পরিচয় দেয়। বন্ধ্যাত্ব, পঙ্গুত্ব, ক্যান্সার প্রভৃতি রোগ নিয়ে লোকেরা তার কাছে আসে। মানুষের অসহায়ত্ব ও সরলতার সুযোগ নিয়ে সে বিপুল অর্থ 5. হাতিয়ে নেয়। মাতব্বরের কাছে নালিশ করেও কোনো প্রতিকার মেলে না। কারণ, চোরে চোরে মাসতুত ভাই।
- 385.
সমমনা যুবকদের নিয়ে নিজ গ্রামের মানুষকে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা পরিবেশ, ধর্মান্ধতার কুফল ইত্যাদি বিষয়ে সচেতন করার কাজ করে চলেছে শিক্ষিত যুবক বাজিত। বাজিতের কাজ-কর্মে খুশি নয় গ্রাম্য মাতব্বর চেরাগালি। গ্রামের মানুষ সচেতন হলে তার প্রভাব ক্ষুণ্ণ হবে- এই তার ভয়। ওরা গান-বাজনা করে, মেয়ে লোকের সাথে আড্ডা দেয় ইত্যাদি অভিযোগ তুলে গোঁড়া সমর্থকদের সাথে নিয়ে সে বাজিতের ক্লাবে আগুন ধরিয়ে দেয়।
- 386.
বিথী ও সাথী দুই বোন। দীর্ঘদিন বিদেশে থেকে বিথী যখন দেশে ফিরল তখন তার বাবার মৃত্যু হয়েছে। মৃত্যুর পূর্বে বৃদ্ধ তার সম্পত্তির কিছু অংশ সাথীকে দান করে যান। এই নিয়ে বিথী ভীষণ গোলযোগ সৃষ্টি করে। সে মনে করে বৃদ্ধ পিতাকে ভুলিয়ে সাথী সম্পত্তি আত্মসাৎ করেছে। সম্পত্তির জন্য সে ভয়ংকর হয়ে ওঠে এবং সাথীর কলেজপড়ুয়া ছেলের পেছনে সন্ত্রাসী লেলিয়ে দেয়।
- 387.
মাত্র সতেরো জন সৈন্য নিয়ে বখতিয়ার খলজি সুদূর তুরস্ক থেকে এসে বাংলার সিংহাসন দখল করে নিয়েছিল। সামান্য কয়জন ছদ্মবেশী বণিক যুদ্ধে জয়লাভ করেছিল তাদের অসামান্য সাহস, শৃঙ্খলা ও চাতুর্য দিয়ে। পক্ষান্তরে লক্ষ্মণ সেনের রাজপ্রাসাদ ছিল নানা বিশৃঙ্খলায় পরিপূর্ণ ও অরক্ষিত। তার বিশাল বাহিনী যুদ্ধ না করে পালিয়ে গেল। লক্ষ্মণ সেনও রাজ্য ত্যাগ করতে বাধ্য হলেন। মূলত সেদিন যুদ্ধ হয়নি, হয়েছে যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা।
- 388.
1.1.
বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
1.2.
অথবা, যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো: প্রত্যূশ, শ্রদ্ধাঞ্জলী, শান্তনা, কথপোকোথন, বুৎপত্তি, পিপিলিকা, শিরোচ্ছেদ, বীরঙ্গণা।
- 389.
1.1.
উচ্চারণ রীতি কাকে বলে? উদাহরণসহ বাংলা উচ্চারণের চারটি নিয়ম লেখো।
1.2.
অথবা, যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো: অধ্যক্ষ, দূরত্ব, পদ্য, ভবিষ্যৎ, মনমালিন্য, নদীমাতৃক, ব্রাহ্মণ, ঐশ্বর্য।
- 390.
2.1.
বিশেষ্য পদ কাকে বলে? বিশেষ্য পদের প্রকারভেদ উদাহরণসহ লেখো।
2.2.
অথবা, নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো।
i. আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
ii. সাদা কাপড় পরলেই মন সাদা হয় না।
iii. কারণ ছাড়া কার্য হয় না।
iv. রবীন্দ্রনাথ তো আর দুজন হয় না।
v. বুঝিয়েছিলাম মেয়েটির রূপ বড়ো আশ্চর্য।
vi. বাহবা! আমাদের দল খেলায় জিতেছে।
vii. আমাদের সমাজ আর ওদের সমাজ এক রকম নয়।
viii. তিনি হো হো করে হেসে উঠলেন। - 391.
3.1.
"উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে" — আলোচনা করো।
3.2.
অথবা, ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো (যেকোনো পাঁচটি):যুগান্তর, নদীমাতৃক, সৈন্যসামন্ত, আমরা, সপ্তর্ষি, সহোদর, অনাশ্রিত, চরণকমল।
- 392.
4.1.
বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা করো।
4.2.
অথবা, বন্ধনীর নির্দেশ অনুসারে যেকোনো পাঁচটি বাকান্তর করো:
i. যে লোক চরিত্রহীন, সে পশুর চেয়ে অধম। (সরল)
ii. বিদ্বান হলেও তাঁর অহংকার নেই। (যৌগিক)
iii. তিনি ধনী ছিলেন, কিন্তু সুখী ছিলেন না। (জটিল)
iv. যদি পরিশ্রম করো, তাহলে ফল পাবে। (যৌগিক)
v. মানুষ মরণশীল। (নেতিবাচক)
vi. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। (প্রশ্নবোধক)
vii. এটি ভারি লজ্জার কথা (বিস্ময়বাচক)
viii. ধনীর কন্যা তার পছন্দ নয়। (অস্তিবাচক) - 393.
5.1.
যেকোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখো:
i. দৈন্যতা কোনো সময়েই প্রশংসনীয় নয়।
ii. দুঃসংবাদটি শুনে সে চোখের অশ্রুজল সংবরণ করতে পারল না।
iii. এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ।
iv. পরীক্ষা চলাকালীন সময়ে হর্ণ বাজানো নিষেধ।
v. পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্রতা আমাদের মুগ্ধ করে।
vi. তিনি সস্ত্রীক নিউমার্কেটে গিয়েছেন।
vii. আমরা বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।
viii. তাহাকে এখান থেকে যাইতে হবে।5.2.
অথবা, নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করো:
রাত জেগে ফেইসবুক দেখে অনেক ছাত্ররা নিজেদের শরীরের ক্ষতি করেছে। এতে তারা যেমন মানসিক দৌর্বল্যতায় ভুগছে তেমনি পড়াশুনায় হচ্ছে অমনোযোগি। তাছাড়া আবশ্যকীয প্রস্তুতির অভাবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পেরে অনেকে চোখে সর্ষে পুষ্প দেখে। - 394.
6.1.
যেকোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখো:
Attestation, Booklet, Chief whip, Deputation, Ethics, Home Ministry, Governing body, Notice board, Prepaid, X-ray, Racism, Settlement, Tribunal, Bulletin, External.6.2.
অথবা, নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো:
A good teacher is one of the most important people in any country. Bangladesh needs good teachers. A good teacher makes lesson interesting. He discovers the treasure hidden inside each student. - 395.
7.1.
তোমার কলেজ জীবনের কোনো তাৎপর্যপূর্ণ ঘটনার অভিজ্ঞতা বর্ণনা করো।
7.2.
অথবা, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ভেজাল প্রবণতা বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন রচনা করো।
- 396.
8.1.
ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটি বৈদ্যুতিন চিঠি লেখো।
8.2.
অথবা, তোমার কলেজে নজরুলজয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র রচনা করো।
- 397.
9.1.
সারমর্ম লেখো:
কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর?
মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।
রিপুর তাড়নে যখনি মোদের বিবেক পায় গো লয়,
আত্মগ্লানির নরক অনলে তখনি পুড়িতে হয়।
প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়েঘরে।9.2.
অথবা, ভাবসম্প্রসারণ করো:
পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে। - 398.
10.1.
বাল্যবিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো।
10.2.
অথবা, 'সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন' বিষয়ক একটি খুদেগল্প লেখো।
- 399.
যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখো:—
11.1.
ক. তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ
11.2.
খ. একুশের চেতনায় '৭১-এর মুক্তিযুদ্ধ
11.3.
গ. রোহিঙ্গা সমস্যা ও সমাধানের উপায়
11.4.
ঘ. মাদকাসক্তি ও আমাদের যুবসমাজ
11.5.
ঙ. রূপসী বাংলাদেশ
- 400.
উদ্দীপকে হাসিন লি. কোন ধরনের কোম্পানি?