Jashore Board যশোর বোর্ড ২০২১
645টি প্রশ্ন
- 101.
বিপণন মিশ্রণের উপাদান কয়টি?
- 102.
নাহিদ ফুড কোম্পানি সারা দেশের ক্রেতাদের জন্য গুণগতমানের খাদ্যসামগ্রী উৎপাদন ও বিপণন করে। প্রতিষ্ঠানটিতে প্রায় ৫,০০০ কর্মী কাজ করে। করোনা ভাইরাসের কারণে যখন বেকারত্ব বাড়ছে তখনও প্রতিষ্ঠানটি কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে বিপণন কর্মকাণ্ড পরিচালনা করছে। উপরন্তু প্রতিষ্ঠানটি করোনার কারণে নিঃস্ব হয়ে পড়া অসহায় মানুষদের জন্য বিনামূল্যে খাদ্য বিতরণ করে। এছাড়া প্রতিষ্ঠানটি সরকারকে নিয়মিত আয়কর দেয়।
- 103.
ক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
- 104.
জনাব নাজিম একটি হিমাগারের মালিক। উৎপাদন মৌসুমে তিনি কমমূল্যে কৃষকদের কাছ থেকে পেঁয়াজ সংগ্রহ করে হিমাগারে সংরক্ষণ করেন। আশপাশের পেঁয়াজ চাষিরাও তার হিমাগারে পণ্য সংরক্ষণ করেন। ফলে একদিকে জনাব নাজিমের আয় যেমন বাড়ে, অন্যদিকে কৃষকরাও তাদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারে ।
- 105.
‘খাঁন চিপস্'-এর মালিক একজন সফল উদ্যোক্তা। তিনি মুন্সিগঞ্জ থেকে উন্নতমানের আলু সংগ্রহ করে ট্রাকের মাধ্যমে কারখানায় এনে চিপস্ উৎপাদন করেন। তিনি ছোট, মাঝারি ও বড় আকারের চিপসের প্যাকেট করে দেশব্যাপী বিপণন করেন। বর্তমানে ক্রেতাদের কাছে খাঁন চিপস্ খুবই জনপ্রিয় ।
- 106.
ফল থেকে জুস তৈরি হলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
- 107.
জামিল সাহেব ব্যাংক থেকে ৫০ লক্ষ টাকা ঋণ নিয়ে একটি আমের জুস তৈরির কারখানা স্থাপন করেন। তিনি ক্রেতাদের রুচি, পছন্দ ও প্রয়োজন সম্পর্কে জেনে জুস উৎপাদন করেন। পরবর্তীতে তার কারখানায় উৎপাদিত পণ্যটিকে সারাদেশের মানুষের কাছে জনপ্রিয় করার জন্য দেশের সেরা একজন টিভি অভিনেতার মাধ্যমে বিপণনের একটি গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করেন। বর্তমানে সারাদেশে তার আমের জুস খুবই জনপ্রিয় ।
- 108.
বিপণনে ক্রেতা আকৃষ্ট করা হয় যা দ্বারা তা হলো—i. মোড়কিকরণii. বিজ্ঞাপনiii. প্রমিতকরণনিচের কোনটি সঠিক?
- 109.
জনাব শাহিন নিউমার্কেট থেকে তার স্ত্রী ও সন্তানদের জন্য জামা-কাপড়, জুতা ও গৃহস্থালী পণ্যসামগ্রী কেনেন। অন্যদিকে, জনাব মাসুদ চাঁদনী চক থেকে প্রচুর পরিমাণে থ্রি-পিছ কিনে নিজ এলাকায় শো-রুমের মাধ্যমে ক্রেতাদের কাছে বিক্রি করেন।
- 110.
সাবিনা একজন ফ্যাশন ডিজাইনার। তিনি তার বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সঙ্গে SMS, Facebook এর মাধ্যমে পণ্য বিক্রির জন্য যোগাযোগ করেন। সাবিনা বিপণনের ক্রমবিকাশের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত?
- 111.
‘নাজনীন ফ্যাশন' মেয়েদের পোশাক উৎপাদনে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাকাল থেকে প্রতিষ্ঠানটি বিভিন্ন বয়সের মেয়েদের জন্য পৃথক পৃথক পোশাক তৈরি ও বিপণন করে লাভবান হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটি উচ্চবিত্তের স্বাধীনচেতনা ও উদ্যোমী ক্রেতাদের জন্য আধুনিক ডিজাইনের পোশাক তৈরি ও বিপণন করে সফলতা অর্জন করে।
- 112.
পণ্য দেখামাত্রই ভোক্তা কেনার সিদ্ধান্ত নিলে তাকে কী পণ্য বলে ?
- 113.
আনাস ক্যাটারিং হাউজ' উন্নতমানের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান। তারা ক্রেতাদের রুচি ও চাহিদা অনুযায়ী খাবার তৈরি ও মূল্য নির্ধারণের পর নিজস্ব পিকআপে ঢাকা শহরের বিভিন্ন স্থানে চাহিদা অনুযায়ী সরবরাহ করে। প্রতিযোগিতা মোকাবেলা এবং বিক্রি বাড়ানোর জন্য মাঝে মাঝে মূল্যছাড়, নগদ বাট্টা প্রভৃতি কৌশল গ্রহণ করে। বর্তমানে প্রতিষ্ঠানটি ব্যবসায়িকভাবে সফল ।
- 114.
বিপণন যুগ কত সাল থেকে শুরু হয়?
- 115.
তাসলিমা অফিস থেকে বাসায় ফেরার সময় রাস্তার পাশে একজন বেলুন বিক্রেতাকে বিভিন্ন রঙের বেলুন নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি তাৎক্ষণিকভাবে রিকসা থামিয়ে তার বাচ্চার জন্য কয়েকটি বেলুন কিনে বাসায় যান। অন্যদিকে, তার স্বামী কয়েক বক্স মাস্ক ও স্যানিটাইজার কিনে বাসায় যান। বাচ্চা মাস্ক দেখে প্রশ্ন করলে তার বাবা বলেন, “করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে হলে মাস্ক পড়া এবং ঘন ঘন স্যানিটাইজার ব্যবহার করা জরুরি।”
- 116.
চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয় করেন কোন বাজারের সদস্যরা?
- 117.
‘ক' এবং ‘খ’ দুটি কোম্পানি প্রায় একই সাথে বাজারে নতুন পণ্য বিপণন করে। ‘ক’ কোম্পানির পণ্যটি সম্পর্কে ক্রেতারা খুব বেশি অবহিত নয়। বিক্রি ধীরগতিতে বাড়ায় কোম্পানি প্রসারমূলক কাজে বেশি ব্যয় করছে। অন্যদিকে, ‘খ’ কোম্পানির পণ্যের পরিচিতি বেড়ে যাওয়ায় চাহিদা দ্রুত বাড়ছে। তবে একই সাথে প্রতিযোগিতাও বাড়ছে।
- 118.
সমগ্র বাজারকে বিভক্ত করাকে কী বলে?
- 119.
আইরিন ফ্যাশন লিমিটেড আধুনিক ডিজাইনের রুচিশীল পোশাক তৈরি ও বিপণন করে। পণ্যের উৎপাদন খরচের সাথে ২৫% মুনাফা ধার্য করে বিক্রয়মূল্য নির্ধারণ করে। সম্প্রতি প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় ঈদে বিক্রি বাড়ানোর লক্ষ্যে অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্যের মূল্যের সাথে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানটি মূল্য নির্ধারণ করে।
- 120.
কোন বাজারের ক্রেতারা পুনরায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে?
- 121.
পণ্যের জীবনচক্রের কোন স্তরে মুনাফার পরিমাণ বেশি হয়?
- 122.
উৎপাদন ব্যয়ের সাথে মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ পদ্ধতিকে কী বলে?
- 123.
পণ্যের ক্রয়মূল্য ১০ টাকা হলে ১০℅ মুনাফা যোগে বিক্রয়মূল্য কত?
- 124.
সুনির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে কী বলে?
- 125.
বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সেটকে কী বলে?
- 126.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
পণ্যের জীবনচক্রের মৌলিক স্তর কয়টি?
- 127.
বাজার কী?
- 128.
বাজার অর্পণের অন্তর্ভুক্ত হচ্ছে—i. পণ্যii. সেবাiii. মুনাফানিচের কোনটি সঠিক?
- 129.
২০২০ সালে পদ্মা লিমিটেড এর মোট উৎপাদনশীলতার পরিমাণ ছিল—
- 130.
পদ্মা লিমিটেড এর ২০২০ সালের উৎপাদনশীলতা থেকে যে ধারণা পাওয়া যায় তা হলো—
i. প্রতিষ্ঠানের অগ্রগতি
ii. তীব্র প্রতিযোগিতা
iii. ব্যবস্থাপনার দক্ষতা
নিচের কোনটি সঠিক? - 131.
প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যয়ের সাথে জড়িয়ে পরে?
- 132.
উদ্দীপকের ঘটনায় প্রতিষ্ঠানটি আরও যে ধরনের ব্যয়ের সাথে সম্পৃক্ত হবে তা হলো—
i. মূল্যায়ন খরচ
ii. অভ্যন্তরীণ ব্যর্থতার খরচ
iii. বাহ্যিক ব্যর্থতার খরচ
নিচের কোনটি সঠিক? - 133.
জনাব রাশেদ হিমাগার স্থাপনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন?
- 134.
উদ্দীপকে উল্লিখিত কার্যক্রমের ফলে যে সুবিধা পাওয়া যায় তা হলো—i. ভোক্তা সন্তুষ্টিii. কর্মসংস্থান সৃষ্টিiii. শিল্পায়ন বৃদ্ধিনিচের কোনটি সঠিক?
- 135.
ISO-১৪০০০ কোন ধরনের মান সনদ?
- 136.
রাজশাহীর আম সুস্বাদু হওয়ায় জনাব হাসান রাজশাহী থেকে আম এনে ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে সরবরাহ করে থাকেন । এ বছর আমের ফলন বেশি হওয়ায় বাজারে আমের দাম কমে যায়। এ কারণে জনাব হাসান এ বছর জুস উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আম সরবরাহের সিদ্ধান্ত নেন ।
- 137.
নিম্নমানের পণ্য উৎপাদন খরচ কত প্রকার?
- 138.
জনাব আলম নওগাঁয় ১০ বিঘা জমিতে ড্রাগন ফলের চাষ শুরু করেন। উক্ত ড্রাগন ফল সুস্বাদু হওয়ায় সারাদেশে ক্রেতাদের কাছে চাহিদা ব্যাপক। পরবর্তীতে তিনি আরও ৫ বিঘা জমিতে ড্রাগন ফলের চাষ করার সিদ্ধান্ত নেন। উক্ত জমিতে চাষাবাদের জন্য তিনি ব্যাংক থেকে ৫ লাখ টাকা ঋণ নেন। বর্তমানে তিনি ড্রাগন ফল বিক্রি করে আর্থিকভাবে আরও লাভবান হচ্ছেন ।
- 139.
প্রক্রিয়া বিন্যাসের সুবিধা হলো- i. জটিলতা হ্রাস ii. নমনীয় বিন্যাস iii. যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহারনিচের কোনটি সঠিক?
- 140.
জনাব রফিক ঢাকার মুন্সীগঞ্জে একটি চিপস তৈরির কারখানা স্থাপন করেন। উক্ত কারখানাটি ২০০ জন দক্ষ শ্রমিক দ্বারা পরিচালিত হয়। কারখানাটিতে উন্নতমানের প্রযুক্তি ব্যবহারের ফলে চিপসের গুণগতমান অক্ষুণ্ণ থাকে। জনাব রফিকের উদ্যমী ও যোগ্য নেতৃত্বের কারণে উক্ত কারখানাটি খুবই সফলভাবে পরিচালিত হচ্ছে।
- 141.
পদ্মা সেতু নির্মাণ কাজটি কোন ধরনের বিন্যাসের অন্তর্ভুক্ত?
- 142.
মিসেস সেলিনা ১০ কোটি টাকা এবং ১১০ জন শ্রমিক নিয়ে হস্তশিল্পের ব্যবসায় শুরু করেন। তার উৎপাদিত হস্তশিল্পজাত দ্রব্যের আকর্ষণীয় ডিজাইন ও মান উন্নত হওয়ায় ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। বর্তমানে তিনি তার উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে তিনি ব্যাংক থেকে ৬ কোটি টাকা ঋণ নেন এবং আরও ১৫০ জন কর্মী নিয়োগ দেন ।
- 143.
উত্তম বিন্যাসের ওপর নিচের কোনটি সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে?
- 144.
জনাব আনোয়ার ৬০ কোটি টাকা এবং ৩৫০ জন শ্রমিক নিয়ে গাজীপুরে একটি সার কারখানা প্রতিষ্ঠা করেন। উক্ত কারখানায় প্রতিদিন সর্বোচ্চ পরিমাণ সার যাতে সর্বনিম্ন ব্যয়ে উৎপাদন করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হয়। এর ফলে ক্রেতারা সর্বনিম্ন মূল্যে উক্ত কারখানার সার পেয়ে থাকে। এতে প্রতিষ্ঠানটির বিক্রি বাড়ে। ফলে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ মুনাফা অর্জন করতে সক্ষম হয়।
- 145.
পণ্য বিন্যাসের সুবিধা হলো- i. নিম্ন মজুরি ii. অপচয় হ্রাস iii. অধিক বিনিয়োগ নিচের কোনটি সঠিক?
- 146.
জনাব রাকিব ঢাকার সাভারে কয়েক বছর আগে একটি চানাচুর তৈরির ফ্যাক্টরি স্থাপন করেন। তার ফ্যাক্টরিতে উৎপাদিত চানাচুরের গুণগতমান নিশ্চিত করার জন্য দেশীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থার সনদ গ্রহণ করেন। বর্তমানে জনাব রাকিব তার উৎপাদিত চানাচুর দেশের বাইরে বিক্রি করতে ইচ্ছুক। এজন্য তিনি তার পণ্যের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রতিষ্ঠানের কাছ থেকে মান সনদ গ্রহণ করেছেন।
- 147.
কারখানা বিন্যাস কত প্রকার?
- 148.
‘সুপার ফ্যান' বৃহৎ ফ্যান প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি ফ্যান বিক্রয়ে ১০ বছরের ওয়ারেন্টি দেয়। কিন্তু কারিগরি ত্রুটির কারণে গত এক বছরে বিক্রয়কৃত ৪০% ফ্যান ফেরত আসায় প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে প্রতিষ্ঠানটি কারিগরি ত্রুটি চিহ্নিত এবং পুনঃডিজাইন বাবদ অর্থ ব্যয় করে এ অবস্থা থেকে মুক্তি পেতে চায়।
- 149.
উৎপাদনের মাধ্যমে কী সৃষ্টি হয়?
- 150.
জনাব সাগর কুমিল্লা শহরে একটি সুপার শপ স্থাপন করেন। উক্ত সুপার শপে বিভিন্ন পণ্য পৃথক পৃথক সেলফে সুন্দরভাবে সাজানো থাকে যাতে ক্রেতারা সহজে তাদের নির্দিষ্ট পণ্যটি কিনতে পারে। এজন্য জনাব সাগরের শপটি কুমিল্লা শহরে ক্রেতাদের কাছে খুবই জনপ্রিয়। বর্তমানে তিনি ব্যবসায় সম্প্রসারণের জন্য তার শপের দোতলা ভাড়া নেন। সেখানে তার পণ্য মজুদ রাখেন। মজুদ স্থানটিতে পণ্যসামগ্রী যথাযথভাবে সাজানো থাকায় তিনি সহজে তার শপটি পরিচালনা করতে পারছেন।