Rajshahi Board রাজশাহী বোর্ড ২০১৬

629টি প্রশ্ন

  1. 1.

    A ও B দুটি দেশ। A দেশের কৃষক রহিম সাহেব নিজ উদ্যোগেই বিভিন্ন ধরনের কৃষিজ পণ্য উৎপাদন করেন। তিনি ধান ও মশুর ডাল উৎপাদনের সিদ্ধান্ত নিলেন। এক্ষেত্রে রহিম সাহেব শুধুমাত্র মশুর ডাল উৎপাদন করলে ৮০ একক উৎপাদন করতে পারেন। পরবর্তীতে প্রতি এককে ধান উৎপাদন বৃদ্ধির জন্য মশুর ডাল উৎপাদন করতে হলো যথাক্রমে ৭০, ৫০, ২০ একক ধান উৎপাদন ৪ একক হলে মশুর ডাল উৎপাদন করতে পারে না। কিন্তু B দেশের কৃষক করিম সাহেব নিজ উদ্যোগে রহিম সাহেবের মতো উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। এক্ষেত্রে রাষ্ট্র উৎপাদন সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে। এছাড়া B দেশে সুদ, ঘুষ ও মজুতদারি ব্যবস্থা নেই। সামাজিক নিরাপত্তাব্যবস্থা খুবই মজবুত। কোনো প্রকার অপচয় ও বিলাসকে এখানে সমর্থন করা হয় না। তদুপরি, উপার্জন ও উৎপাদন হালাল ও হারামের বিধি- বিধান এখানে অনুসৃত হয় ।

  2. 2.

    চাহিদা সমীকরণঃ D = ২০ – ২Pযোগানের সমীকরণ S = - ৪ +২P এখানে P = দাম, D = চাহিদার পরিমাণ, S = যোগানের পরিমাণ।

  3. 3.

    গাজীপুরের কামারগাঁও এলাকার চাষি নজরুল ইসলামের ২ একর জমি আছে। ২০১০ সালে উক্ত জমিতে ১ জন শ্রমিক নিয়োগ করে স্ট্রবেরি চাষ করে উৎপাদন করে ৮ মণ। এটি লাভজনক বিবেচিত হওয়ায় পরবর্তী প্রতি বছর ১ জন করে শ্রমিক নিয়োগ বৃদ্ধি করে একই জমিতে পরবর্তী ৪ বছর উৎপাদন হলো যথাক্রমে ১৪, ১৮, ২০ ও ২১ মণ ।

  4. 4.

  5. 5.

    রূপসী বাংলা ফ্যাশন হাউস একটি শতভাগ রপ্তানিমুখী শ্রমিকবান্ধব গার্মেন্টস কারখানা। প্রতিষ্ঠানটি জনপ্রতি শ্রমিকদেরকে দৈনিক ২০০ টাকা মজুরি দিলে তারা ৮ ঘণ্টা কাজ করে। মজুরি বৃদ্ধি করে দৈনিক ৩০০ টাকা দিলে শ্রমিকরা কাজ করে ১০ ঘণ্টা। মজুরি আরও বৃদ্ধি করে দৈনিক জনপ্রতি ৪০০ টাকা দিলে তখন শ্রমিকেরা কাজ করে ৮ ঘণ্টা এবং তখন পরিবারের পিছনে অধিক সময় ব্যয় করে। প্রতিষ্ঠানটি শ্রমিকদের বছরে ২টি উৎসব বোনাস, বার্ষিক মুনাফার নির্দিষ্ট অংশ প্রদান, উন্নত প্রশিক্ষণ, বার্ষিক ১৫ দিন ভ্রমণ ছুটি প্রদান করে। কিন্তু তার পাশের জেমস ফ্যাশন কারখানায় কেবলমাত্র নির্ধারিত মজুরিতেই শ্রমিকদের কাজ করতে হয় ।

  6. 6.

    'সোনার বাংলা' সিমেন্ট ফ্যাক্টরি মেঘনা ঘাটে অবস্থিত একটি সিমেন্ট উৎপাদন কারখানা। উক্ত কারখানায় স্থায়ী মূলধন নিয়োগ করা হয় ৫০০ কোটি টাকা, কাঁচামাল ক্রয়ে নিয়োগ করে ২০০ কোটি টাকা এবং শ্রমিকের মজুরি বাবদ ২ কোটি টাকা ব্যয় করে উৎপাদন শুরু করার পরও দশ বছরে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্যভাবে মুনাফা অর্জন করতে পারে নাই। পরবর্তীতে জানতে পারেন যে, রাজশাহীতে আমের জুসের কাঁচামাল সহজলভ্য এবং তুলনামূলক স্বল্পব্যয়ী হওয়ায় তখন সিমেন্ট কারখানা বন্ধ করে সেখানে 'মেধা' জুস উৎপাদন কারখানা স্থাপন করেন। বর্তমানে 'মেধা' জুস দেশের বাইরেও সুনামের সাথে রপ্তানি হচ্ছে।

  7. 7.

    করিম সাহেব একজন দক্ষ উদ্যোক্তা। তার পর্যাপ্ত মূলধন, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, একক বুদ্ধিমত্তা, সৃষ্টিশীলতা, দূরদর্শিতা, তত্ত্বাবধান এবং সুষ্ঠু বাজারজাতকরণের ফলে A প্রতিষ্ঠানটির পণ্যটি আজ বিশ্বব্যাপী সমাদৃত। কিন্তু রহিম সাহেব স্বনামধন্য B প্রতিষ্ঠানের কিছু প্রাথমিক শেয়ার ক্রয়ের মাধ্যমে প্রায় নিশ্চিন্তে জীবনযাপন করছেন। কারণ B প্রতিষ্ঠানের অংশীদারদের ঝুঁকি কম, স্থায়িত্ব অধিক, সীমাবদ্ধ দায় এবং এ কারবারের প্রতি জনগণের আস্থা অধিক থাকে।

  8. 8.

    ২০১৪ সালে বাংলাদেশের ভোগব্যয় (C) আনুমানিক ৬০ হাজার ৫০ কোটি টাকা, বিনিয়োগ ব্যয় (I) ৪০ হাজার কোটি টাকা এবং সরকারি ব্যয় (G) ২৫ হাজার ৩০০ কোটি টাকা।

  9. 9.

    ২০০৫ সালে বাংলাদেশে ১ কেজি আলুর দাম ছিল ১০ টাকা। বর্তমানে ১ কেজি আলুর দাম ২৫ টাকা। এরূপ সব দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ব্যাংক ব্যাংক হার বৃদ্ধি, খোলাবাজারে ঋণপত্র বিক্রি এবং নগদ জমার হার বাড়িয়ে দেয়। এছাড়া ঋণের রেশনিং ও বন্ধকী ঋণের নগদাংশ পরিবর্তন করে। একইভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো এ পরিস্থিতিতে আমানতের উপর বৈধ রিজার্ভ অনুপাত ১৮% হতে ২০% এ উন্নীত করে।

  10. 10.

    সালাম আমেরিকা প্রবাসী। তার বাংলাদেশি বন্ধু জাহিদ আমেরিকা বেড়াতে গেছেন। সালাম তার বন্ধুকে বলল, আমেরিকা কত সুন্দর ও সমৃদ্ধশালী। তোমরা অনুন্নতই রয়ে গেলে। জাহিদ জবাবে বলল, বাংলাদেশের অবস্থা এখন আগের মতো নেই। বিশ্ব মন্দার পরও কৃষিক্ষেত্রে প্রবৃদ্ধি, কারিগরি জ্ঞানের প্রসার, শিক্ষার হার বৃদ্ধি হয়েছে। বৈদেশিক বাণিজ্যে ঘাটতি হ্রাস পাচ্ছে। দেশের দারিদ্র্য বিমোচনের মাধ্যমে সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার জন্য বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।

  11. 11.

    GDP-তে কৃষির উপখাতের অবদানের হার (%)রফিক স্যার ছাত্রদের বললেন, উপরের টেবিলের দিকে তাকাও। এই তথ্য অনুযায়ী আমাদের জাতীয় আয়ে কৃষির উপ-খাতের অবদান ক্রমান্বয়ে বাড়ছে। কারণ সরকার বর্তমানে কৃষি উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য কৃষি ক্ষেত্রে ভর্তুকি প্রদান, ঋণ বিতরণ সহজীকরণ, কৃষিজ উপকরণ সরবরাহসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে:

  12. 12.

    রহিম সাহেব একজন প্রবাসী। তিনি আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের বাজারে গিয়ে দেখেন বাংলাদেশের তৈরি পোশাক ও চামড়াজাত দ্রব্যের প্রতি ক্রেতাদের প্রচুর আগ্রহ। তিনি ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে দেশীয় শিল্পের সাম্প্রতিক উৎপাদন তথ্য সংগ্রহ করেন, যা নিম্নরূপ-রহিম সাহেব তার উদ্যোক্তা বন্ধু সেলিমের কাছে জানতে পারেন বাংলাদেশে শ্রমিকদের অদক্ষতা, রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ইত্যাদি কারণে দেশে শিল্পায়নের সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না।

  13. 13.

    তারিক ও হাসান দুই বন্ধু। দেশের বিভিন্ন বিষয়ে আলোচনাকালে তারিক তার বন্ধুকে বলে আমাদের জেলার আয়তন ১২৩৬ বর্গকিলোমিটার। আর জনসংখ্যা ১২ লক্ষ ৬৫ হাজার। সে আরও জানায় বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার অব্যাহত থাকলে আগামী ১০ বছর পর জনসংখ্যার পরিমাণ দাড়াবে ১৮ লক্ষ ৫৮ হাজার।

  14. 14.

    মুদ্রাস্ফীতির হার ও মজুরি সূচক পরিবর্তনের হার:কাশেম স্যার ক্লাসে এসেই উপরের টেবিলটি এঁকে তথ্যসমূহ লিখলেন। এরপর ছাত্রদের দৃষ্টি টেবিলের দিকে আকৃষ্ট করে খাদ্য নিরাপত্তার বিভিন্ন দিক আলোচনা করলেন। তিনি বলেন, বর্তমান সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে ভর্তুকি প্রদান, গবেষণা জোরদার ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, তথ্য ও প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণসহ নানাবিধ কার্যক্রম করছে।

  15. 15.

    হাবিব একজন গ্রাম্য কৃষক। তুষার সে গ্রামের গ্রাম্য মহাজন। হাবিব তার কৃষিকাজ পরিচালনার জন্য অ-প্রাতিষ্ঠানিক উৎস হতে ঋণ নিয়ে থাকেন। ২০১৪ সালে হাবিব প্রতিমণ আলু ৬০০ টাকা দরে ও প্রতিমণ ধান ৪০০ টাকা দরে বিক্রি করেছিলেন। ২০১৫ সালে বাজারে দাম একটু বেশি। সে আলু প্রতিমণ ৯০০ টাকা দরে ও ধান প্রতিমণ ৬০০ টাকায় বিক্রি করেন। বেশি দামে আলু ও ধান বিক্রি করতে পেরে হাবিব খুব খুশি। কিন্তু তুষারের মন বেশ খারাপ।

  16. 16.

    রপ্তানি আয় মিলিয়ন ডলারেঃনাজিম স্যার অর্থনীতি ক্লাসে টেবিলটি উপস্থাপন করেন। তিনি আমদানি-রপ্তানি বিষয়ে অনেক আলোচনা করলেন। আলোচনাকালে তিনি ছাত্রদের জানান- বিশ্বায়নের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বৈচিত্র্যতা এসেছে। রপ্তানিক্ষেত্রে প্রচলিত পণ্যের পাশাপাশি অপ্রচলিত পণ্যের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে আমাদের পণ্যের প্রকৃতি পরিবর্তনের সাথে রপ্তানি আয় বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে অর্থনৈতিক খাত সম্প্রসারিত হচ্ছে। এটা অর্থনীতির জন্য একটি ভালো দিক।

  17. 17.

    অর্থনীতি ক্লাসের এক ছাত্র শিক্ষককে জিজ্ঞেস করল, স্যার সরকার অনেক টাকা আয় করে। এত টাকা সরকার কি করে? শিক্ষক উত্তরে বললেন, সরকার তার প্রশাসনিক কাজ সঠিকভাবে পরিচালনার জন্য অনেক অর্থ ব্যয় করে। তাছাড়া অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী দেশে পরিণত হওয়ার জন্য দুর্যোগ পরবর্তী জরুরি উন্নয়নমূলক কাজের জন্য সরকারের ব্যয় আরও বৃদ্ধি পাচ্ছে। ছাত্র আবার প্রশ্ন করে যদি সরকারের টাকা না থাকে তাহলে কাজ কিভাবে করে? শিক্ষক বললেন, সরকারের আয় দ্বারা উন্নয়নমূলক কাজের ব্যয় নির্বাহ সম্ভব না হলে সরকার বিভিন্ন উৎস হতে ঋণ নিয়ে থাকে।

  18. 18.

    সিরাজ পরিকল্পনা মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা। বন্ধু জাকির শিল্প মন্ত্রণালয়ে চাকরি করেন। জাকির সিরাজকে প্রশ্ন করেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা হতে উত্তরণের জন্য কি করা উচিত? উত্তরে সিরাজ বলল, শুধু কৃষি নিয়ে পড়ে থাকলে চলবে না। অর্থনীতির প্রতিটি খাতের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হবে। অতঃপর তা অর্জনের জন্য এক, পাঁচ বা দীর্ঘ সময়ে বাস্তবায়নযোগ্য উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেত হবে। এসব পরিকল্পনা পূর্ণরূপ বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব।

  19. 19.

    উদ্দীপকের জহিরদের ঋণ গ্রহণের মাধ্যমে মূলধন গঠনে ব্যাষ্টিক পরিবেশের কোন উপাদানটি প্রভাব বিস্তার করেছে?

  20. 20.

    উদ্দীপকের জহিরদের সাফল্যের পিছনে প্রভাব বিস্তার করেছে—
    i. জনসংখ্যাগত পরিবেশ
    ii. সাংস্কৃতিক পরিবেশ
    iii. প্রযুক্তিগত পরিবেশ
    নিচের কোনটি সঠিক?

  21. 21.

    তিতাস শপিং কমপ্লেক্সটি কোন ধরনের বিক্রয় কেন্দ্র?

  22. 22.

    তিতাস শপিং কমপ্লেক্স' এ কেনাকাটার সুবিধা হলো—
    i. মনোরম পরিবেশ
    ii. উন্নত গ্রাহক সেবা
    iii. সংঘবদ্ধ প্রচারণা
    নিচের কোনটি সঠিক?

  23. 23.

    উদ্দীপকে কোন ধরনের পণ্য বিক্রয় হয়?

  24. 24.

    উদ্দীপকে উল্লিখিত বাজার হচ্ছে—
    i. উৎপাদনের বাজার
    ii. পুনঃবিক্রেতার বাজার
    iii. ভোক্তা বাজার
    নিচের কোনটি সঠিক?

  25. 25.

    মি. মারুফ কর্তৃক বাজার বিভক্তিকরণের ভিত্তি হচ্ছে—

  26. 26.

    উদ্দীপকে কোন ধরনের প্রসারমূলক কাজের কথা বলা হয়েছে?

  27. 27.

    উদ্দীপকে মি. 'X' 'শুভ্র' সাবানের মূল্য নির্ধারণের জন্য কোন পদ্ধতি অনুসরণ করেছেন?

  28. 28.

    বর্তমানে মুনাফা ও বিক্রয় কমে যাওয়ায় মূল্য নির্ধারণের ক্ষেত্রে শুভ্র সাবানের কোন পদ্ধতি অনুসরণ করা যুক্তিযুক্ত?

  29. 29.

    উদ্দীপকে সুমন ট্রেডার্স কর্তৃক প্রদত্ত বাট্টা কোন ধরনের?

  30. 30.

    উদ্দীপকে কোন ধরনের মার্কেটিং ধারণা প্রতিফলিত হয়েছে?

  31. 31.

    উদ্দীপকের বণ্টন প্রণালির সঠিক চিত্ররূপ কোনটি?

  32. 32.

    বণ্টন প্রণালিতে জনাব হাসানের উপস্থিতির কারণে—i. স্থানগত উপযোগ সৃষ্টি হয়ii. পণ্যের উৎপাদন মূল্য বৃদ্ধি পায়iii. পণ্য মূল্য বৃদ্ধি পায়নিচের কোনটি সঠিক?

  33. 33.

    জনাব সালাম কোন ধরনের ব্যবসায়ী?

  34. 34.

    জনাব সালামের সাফল্যের কারণ হলো—
    i. ভোক্তাদের চাহিদা পূরণ
    ii. বিক্রয়োত্তর সেবা প্রদান
    iii. পণ্যের ব্যাপক প্রমোশন
    নিচের কোনটি সঠিক?

  35. 35.

    বিপণন মিশ্রণ হলো-

  36. 36.

    কাদেরকে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়?

  37. 37.

    নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান?

  38. 38.

    টাঙ্গাইলের মধুপুর অঞ্চলের জলবায়ু ও মাটি আনারস চাষের জন্য অত্যন্ত উপযোগী বলে এ অঞ্চলে আনারসের প্রচুর ফলন হয়। 'এনাম ফুড প্রোডাক্ট' এখানে উৎপাদিত আনারস দিয়ে জুস, জাম ও জেলি তৈরি করে বিক্রয়ের মাধ্যমে সুনাম অর্জন করেছে। সম্প্রতি 'সোহান ফুড প্রোডাক্ট' অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আনারসের আরও উন্নতমানের জুস, জাম ও জেলি তৈরি করে বিপণন শুরু করেছে। এর ফলে 'এনাম ফুড প্রোডাক্ট' এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়েছেন।

  39. 39.

    বিপণন ক্রেতাদের জন্য কী সৃষ্টি করে?

  40. 40.

    একজন বিক্রয়কর্মীর সামাজিক গুণ কোনটি?

  41. 41.

    প্রাইমার্ট গ্যালারি তাদের নিজস্ব শো-রুমে বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন বিক্রয় করে। প্রতিষ্ঠানটি অল্প বয়সী যুবক যুবতীদের জন্য থ্রি-জি সুবিধাসম্বলিত গ্যালাক্সি গোল্ড এবং কিছুটা বয়স্ক লোকজনের জন্য টাচ গোল্ড সেট বিক্রয় করে সাফল্য অর্জন করে। অন্যদিকে 'মোবাইল জোন' নামক প্রতিষ্ঠানটি উচ্চ-বিত্তের ক্রেতাদের জন্য ফোরজি সম্বলিত মোবাইল সেট আমদানি করে বিক্রয় করে। বছর শেষে দেখা যায় প্রাইমার্ট গ্যালারির বিক্রয় মোবাইল জোনের বিক্রয়ের প্রায় তিন গুণ।

  42. 42.

    জনাব আকবর দীর্ঘদিন ধরে মতিঝিলে রেস্টুরেন্ট ব্যবসায় পরিচালনা করছেন। তিনি দেশীয় খাবারের সাথে থাই ও চাইনিজ খাবার পরিবেশন করেন। রুচিসম্মত ও বৈচিত্র্যপূর্ণ খাবার পরিবেশনে তিনি সবসময় সচেষ্ট। বর্তমানে একই এলাকায় জনাব তারিক আরেকটি রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করেছেন। জনাব তারিক সরাসরি কৃষক ও খামারীদের নিকট হতে তাজা শাক-সবজি ও মাছ-মাংস সংগ্রহ করে তার রেস্টুরেন্টে রুচিসম্মত খাবার পরিবেশনের পাশাপাশি পরিবেশ সচেতনতার দিকে গুরুত্ব দিয়েছেন। এতে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে সাফল্য লাভ করতে সক্ষম হয়েছে।

  43. 43.

    স্বল্পকালীন বিক্রয় বৃদ্ধির প্রচেষ্টাকে কী বলে?

  44. 44.

    Green Peace' কী?

  45. 45.

    'স্টাইল টেইলার্স এন্ড ফেব্রিকস' গ্রীষ্মকালে কাপড়ের মূল্য ও মেকিংচার্জ পুনঃনির্ধারণ করে। প্রতিষ্ঠানটি বিক্রয়কৃত স্যুটের কাপড়ের ক্ষেত্রে ২০% এবং মেকিং চার্জের উপর ৩০% ছাড় দেয়। এর ফলে গ্রীষ্মকালেও তাদের বিক্রিত স্যুটের কাপড়ের চাহিদা বিদ্যমান থাকে। এজন্য স্যুট তৈরির কারিগরদের অলস সময় কাটাতে হয় না।

  46. 46.

    নিচের কোনটি শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তি?

  47. 47.

    ক্রেতাদের অভিযোগ নিষ্পত্তির কৌশল কোনটি?

  48. 48.

    'পারমিতা ইলেকট্রনিক্স' বিগত কয়েক বছর ধরে এক্সক্লুসিভ মডেলের ৩২ ইঞ্চি, ৪০ ইঞ্চি ও ৪৮ ইঞ্চি এলইডি টেলিভিশন বিপণন করে আসছে। কোম্পানিটি উক্ত তিন ধরনের টেলিভিশনের জন্য যথাক্রমে ৪০,০০০; ৬০,০০০ ও ৮০,০০০ টাকা মূল্য নির্ধারণ করে। উক্ত টেলিভিশন বিক্রয়ের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশক নিয়োগ দেয়। কিন্তু ক্রেতাদের তেমন ধারণা না থাকায় কোম্পানিটি টেলিভিশন বিক্রয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে নি। এ কারণে কোম্পানিটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চিন্তিত।

  49. 49.

    জনাব মাহফুজ 'মিল্কজোন' নামক একটি দুধ সরবরাহকারী প্রতিষ্ঠান এর কর্ণধার। তিনি সিরাজগঞ্জের খামারিদের নিকট হতে দুধ সংগ্রহ করে ঢাকার বিভিন্ন দোকানে পাস্তুরিত দুধ সরবরাহের অর্ডার গ্রহণ করেন। ক্রেতাদের ফরমায়েশকৃত দুধ সরবরাহের জন্য তিনি নিজস্ব ফ্রিজিং ভ্যান ব্যবহার করেন। যার ফলে দুধের মত পঁচনশীল পণ্য যত্নসহকারে ক্রেতাদের নিকট পৌঁছে যাচ্ছে।

  50. 50.

    X এবং Y দু'জনই পেশায় ডাক্তার। হাসপাতাল ডিউটি ও প্রাইভেট প্রাকটিস শেষ করে বাসায় ফেরার পথে তারা 'Rosa' নামক একটি বিপণি হতে নিত্যপ্রয়োজনীয় মাছ, মাংস, শাক-সবজিসহ চাল-ডাল ইত্যাদি পণ্যসামগ্রী ক্রয় করেন। ঐ বিপণিতে কসমেটিকস, বেকারি আইটেম ও অন্যান্য সকল পণ্যই পাওয়া যায়। গতকাল তারা জানতে পারলেন 'Daily Essentials.com নামক একটি On line shop হতে সকল কিছুই পাওয়া যায়। বিপণীতে না গিয়েও নিত্য কাজের ফাঁকে On line এ অর্ডার দিয়ে পণ্য পাওয়া যায় অনায়াসে। এতে তারা খুবই খুশি হলেন।