Combined Board সমন্বিত বোর্ড ২০২৬
807টি প্রশ্ন
- 201.
জনাব জাহিদ রাজশাহীর সাহেব বাজারে 'রোজউড' নামে ফার্নিচারের শো-রুম গড়ে তোলেন। তিনি বিদেশ থেকে উন্নত মানের কাঠ আমদানি করেন। ব্যবহার উপযোগিতা ও স্থায়িত্বের দিকে লক্ষ্য রেখে খাট, সোফা, আলমিরা, ডাইনিং টেবিল, দরজা, চেয়ার ইত্যাদি তৈরি করে তিনি ভোক্তাদের সরবরাহ করেন। পরবর্তীতে ভোক্তাদের চাহিদা ও রুচি বিবেচনায় বিভিন্ন এ ইনটেরিয়র এর কাজ করার ব্যবস্থাও করেন। সম্প্রতি কিছু কিছু ভোক্তার প্রত্যাশা অনুযায়ী স্মার্ট ডোর স্থাপনের ব্যবস্থা করেন। এর মাধ্যমে তিনি ব্যাপক সফলতা লাভ করেন।
- 202.
কোন ডিজাইনে পণ্যের মান উন্নত হয়?
- 203.
বাংলাদেশে ইজিবাইক এর সংখ্যা প্রচুর হওয়ায় জনাব আরিফ তার ব্যাটারি কারখানার ১৫০ জন শ্রমিককে বিদেশ থেকে উন্নত মানের ব্যাটারি উৎপাদনের জন্য প্রশিক্ষণ দিয়ে আনেন। এতে পূর্বের তুলনায় ব্যাটারির মান উন্নত হওয়ায় বিভিন্ন জেলার ভোক্তাদের আগ্রহ ধীরে ধীরে বৃদ্ধি পায়। সম্প্রতি কিছু ব্যাটারিতে ত্রুটি পরিলক্ষিত হয়। এক্ষেত্রে জনাব আরিফ কর্মীদেরকে পুনঃকাজ করার নির্দেশ প্রদান করেন। পাশাপাশি প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বিক্রীত পণ্যের ১০ বছরের বিক্রয় পরবর্তী সেবা প্রদানের নিশ্চয়তা দেয়। ফলে প্রতিষ্ঠানের পক্ষে পণ্যের বাজার ধরে রাখা সহজ হয়।
- 204.
ইমরান শেখ একটি পোশাক উৎপাদন কারখানা গড়ে তোলেন। কারখানাটিতে বছরে সর্বোচ্চ ১,০০,০০০ একক পণ্য উৎপাদন করা যায়। গত বছর তিনি নতুন একটি মেশিন সংযোজন করেছেন, যেটি ৬০,০০০ একক পণ্য উৎপাদন ক্ষমতা সম্পন্ন। বর্তমানে তার কারখানায় ৭০,০০০ একক পণ্য উৎপাদিত হয়। এ কারণে ইমরান শেখ কাঙ্ক্ষিত মুনাফা থেকে বঞ্চিত হয়। যদি প্রতিষ্ঠানটি ১,২০,০০০ একক উৎপাদন করতে পারে তাহলে দীর্ঘমেয়াদে লাভবান হবে।
- 205.
উৎপাদন ব্যবস্থাপনার প্রথম ধারণা দেন কে?
- 206.
সিলেট অঞ্চলে প্রচুর চা চাষ হয়। জনাব সেলিম সিলেটের শ্রীমঙ্গলে একটি চা প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করেন। এখানে উৎপাদিত চা সারাদেশে বেশ সমাদৃত। কিন্তু প্রতিষ্ঠানটি শহরের জনবহুল ও ব্যস্ত এলাকায় স্থাপিত হওয়াতে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ে। এছাড়া উৎপাদন ব্যয় ও পরিচালনা ব্যয় বেশি হওয়াতে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন সম্ভব হয় না। সরকার সম্প্রতি বিয়ানীবাজার এলাকায় একটি "চা প্রক্রিয়াকরণ অঞ্চল" প্রতিষ্ঠা করেছেন যেখানে ব্যবসায় জন্য প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা বিদ্যমান। এই এলাকায় শিল্পের জন্য সরকার ৫ বছর কর রেয়াত সুবিধা প্রদান করছে।
- 207.
জনাব শাহিন একটি জুস কারখানার মালিক। জুস তৈরির জন্য প্রথমে তার কারখানায় আনা আম কিছু কর্মীর মাধ্যমে ভালোভাবে পরিষ্কার করা হয়। তারপর আরেক ইউনিট-এ কর্মীরা এগুলো মান অনুযায়ী গ্রেডিং করে, অন্য একটি বিভাগে আঁটি হতে মূল অংশ পৃথক করে প্রয়োজনীয় উপাদান মিশিয়ে ল্যাবে মান পরীক্ষা করা হয়। প্যাকিং শেষে এগুলো আকার ও পরিমাণভেদে একাধিক ব্লক তৈরি করে সংরক্ষণ করেন। কারখানার পাশেই তিনি একটি বিক্রয়কেন্দ্র পরিচালনা করেন যেখানে মনোরম পরিবেশে বসে ক্রেতারা তাদের পছন্দ মতো পণ্য ক্রয় করতে পারেন।
- 208.
কোনো বিশেষ শিল্প কোনো বিশেষ স্থানে পুঞ্জীভূত হওয়াকে বলে—
- 209.
একটি দেশের অর্থনৈতিক অবস্থার মাপকাঠি কী?
- 210.
নিচের কোনটি সেবার বৈশিষ্ট্য?
- 211.
TQM এর পূর্ণরূপ কোনটি?
- 212.
উৎপাদনের কোন উপকরণের যোগান দাম নেই?
- 213.
'ছিটমহল' কোন পরিবেশের অন্তর্ভুক্ত?
- 214.
কোন বিন্যাসে পণ্য নির্দিষ্ট স্থানে অবস্থান করে?
- 215.
'পুষ্টিবিদের পরামর্শ' উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত?
- 216.
নিচের কোনটির মাধ্যমে একটি দেশের অর্থনীতিতে বিভিন্ন খাতের অবদান সম্পর্কে জানা যায়?
- 217.
পণ্যের মান নির্ধারণে আন্তর্জাতিক সংস্থাটির নাম কী?
- 218.
উপযুক্ত স্থানে ব্যবসায় স্থাপনের ফলে—
- 219.
পণ্য উৎপাদনের সময় নষ্ট হওয়া পণ্য উদ্ধারজনিত ব্যয়কে কোন ধরনের ব্যয় বলে?
- 220.
নিচের ছকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
মাঠ ফসল
A. ধান, গম, ভুট্টা | B. পাট, আঁখ, তুলা - 221.
ধানচাষি রফিক কয়েক বছর যাবৎ তার জমিতে পর্যাপ্ত রাসায়নিক সার প্রয়োগ করেও ভালো ফলন পাচ্ছেন না। এ সমস্যায় তিনি কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী তার জমির মাটি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে পরীক্ষা করান। পরীক্ষায় দেখা যায় যে, তার জমির মাটির অম্লমান ৮.০৮.০। কৃষি কর্মকর্তা তার জমিতে ফলন ভালো না হওয়ার কারণগুলো ব্যাখ্যা করেন এবং উক্ত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন।
- 222.
হামিম, বাংলাদেশ টেলিভিশন এ প্রচারিত 'মাটি ও মানুষ' অনুষ্ঠানে যশোরের মানিক মিয়ার ফুল চাষ বিষয়ক অনুষ্ঠান দেখে ফুল চাষে উদ্বুদ্ধ হন। তিনি জেলা উদ্যানতত্ত্ববিদের কার্যালয় থেকে ফুল চাষ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তিনি বাড়ির পাশে দুই শতক জমিতে এক ধরনের ফুলের চাষ শুরু করেন। ফুলটি জাপানের জাতীয় ফুল এবং তাকে শরতের রানি বলা হয়। বর্তমানে এটি বাংলাদেশে জনপ্রিয় ফুলসমূহের অন্যতম। তিনি অঙ্গজ উপায়ে এ ফুলের চারা উৎপাদন করে বিক্রয় করেন এবং ছোট পরিসরে একটি নার্সারি গড়ে তোলেন। এর ফলে ফুল ও চারা বিক্রয়ের মাধ্যমে তিনি আর্থিকভাবে লাভবান হন।
- 223.
নিচের ফ্লোচার্টটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
১০০% দেশি গাভী ১০০% ফ্রিজিয়ান ষাঁড়
১ম বংশধর (গাভী) (৫০% ফ্রিজিয়ান + ৫০% দেশি)
...
৪র্থ বংশধর (গাভী) (৯৩.৭৫% ফ্রিজিয়ান + ৬.২৫% দেশি) - 224.
আবহাওয়া ও জলবায়ুর প্রভাব এবং ফসল জন্মানোর সময়ের উপর ভিত্তি করে শস্য মৌসুমকে দুটি ভাগে ভাগ করা যায় যথা:
মৌসুম-১: এ সময়ে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকে। গম, আলু ও তৈলবীজ ফসল এ মৌসুমে চাষ করা হয়।
মৌসুম-২: এ সময়ে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে। আমন ধান ও পাট এ মৌসুমে চাষ করা হয়।
উল্লিখিত ফসলসমূহ উৎপাদনে এক বিশেষ ধরনের বায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে এ বায়ু গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম এবং শীতকালে উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। - 225.
নিচের চিত্র ২টি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
চিত্র-১: তুলার পোকা আক্রান্ত ফল
চিত্র-২: আঁখের রোগাক্রান্ত কাণ্ড - 226.
চাকরি থেকে অবসর নেওয়ার পর ইকবাল সাহেব ফল চাষের সিদ্ধান্ত নিলেন। এজন্য তিনি একজন উদ্যানতত্ত্ববিদের পরামর্শ নিলেন। উনি ইকবাল সাহেবকে এমন একটি ফলচাষের কথা বললেন, যেটি পুষ্টিসমৃদ্ধ, উচ্চফলনশীল এবং ফলটি গরীবের আপেল নামে পরিচিত। টাটকা অবস্থায় খাওয়া ছাড়াও ফলটি প্রক্রিয়াজাত করে জ্যাম, জেলি, জুস ইত্যাদি তৈরি করা যায়। বর্তমানে বাজার দর ও চাহিদা ভালো থাকায় ফলটির চাষ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।
- 227.
সুমনার বাগানে আম, জলপাই, চালতার গাছ আছে। তাদের জমিতে চাল কুমড়া চাষ হয়। এসব ফল সংরক্ষণের ব্যাপারে তারা কম জানত বলে নষ্ট হয়ে যেত। দ্বাদশ শ্রেণির ছাত্রী সুমনা তার মাকে বলল, তারা দুজনে মিলে ফলগুলো প্রক্রিয়াজাত করে মুখরোচক খাদ্যদ্রব্য বানাবে। সুমনা ও তার মা আম, জলপাই ও চালতা লবণ ও ভিনেগার দিয়ে প্রক্রিয়াজাত করল। অতঃপর চাল কুমড়ার খোসা ছাড়িয়ে বড় বড় টুকরা করে ঘন চিনির দ্রবণে জাল দিয়ে সংরক্ষণ করে রাখল। বাড়ির সবাই মুখরোচক এসব খাবার খেয়ে খুশি হল।
- 228.
১৯৭৪ সালে থাইল্যান্ড থেকে বাংলাদেশে এক ধরনের মাছ আমদানি করা হয়। মাছটি বিপদের সময় পোনাগুলোকে মুখের মধ্যে রেখে সুরক্ষা দেয় এবং বিপদ কেটে গেলে পুনরায় ছেড়ে দেয়। এটি দ্রুত বর্ধনশীল মাছ হওয়ায় বর্তমানে পুকুরে ব্যাপকভাবে চাষ করা হচ্ছে এবং বাজারে এর চাহিদা অনেক। তবে চাষকালীন সময়ে পুকুরের তলদেশে অতিরিক্ত জৈব পদার্থ জমে গেলে মাছের শ্বাস-প্রশ্বাস অঙ্গে রক্ত জমাট বাঁধে, পরবর্তীতে রক্তক্ষরণ হয় এবং মাছ মারা যায়।
- 229.
নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
চিংড়ির প্রকারভেদ
A. এরা স্বাদু পানিতে বাস করে এবং এদের দেহের রং হালকা নীল ও সবুজ। | B. এরা লোনা পানিতে বাস করে এবং এদের দেহের রং হালকা বাদামি থেকে সবুজ। - 230.
বাংলাদেশে সবচেয়ে দ্রুত অগ্রসরমান শিল্প পোল্ট্রি শিল্প। বর্তমানে পোল্ট্রি খামার শিল্প হিসেবে বাণিজ্যিক ভিত্তিতে স্থাপিত হচ্ছে। পর্যাপ্ত বাচ্চার অভাব, দারিদ্র্যসহ কিছু সমস্যা মাঝে মাঝে এ শিল্পের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। এসব বাধা সত্ত্বেও দেশে এ শিল্পের উন্নয়নের যথেষ্ট সুযোগ ও সম্ভাবনা রয়েছে।
- 231.
একজন উদ্যোক্তা বাণিজ্যিকভাবে ডিম উৎপাদনের জন্য একটি খামার স্থাপনের পরিকল্পনা করেন। খামার পরিকল্পনার সময় তিনি স্থান নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ গুরুত্ব দেন। পূর্বে তার একটি খামারে কুঁচে মুরগির সাহায্যে ডিম ফোটানো হলেও বর্তমানে আধুনিক ব্যবস্থায় বিশেষ যন্ত্র ব্যবহার করে নিয়ন্ত্রিত পরিবেশে ডিম ফুটিয়ে অধিক সংখ্যক বাচ্চা উৎপাদন করা হচ্ছে।
- 232.
কামাল একটি উন্নত জাতের সাদা-কালো রং মেশানো অধিক দুগ্ধ উৎপাদনকারী গাভী পালন করেন। গাভীটির জাতের উৎপত্তি হল্যান্ডের ফ্রিজল্যান্ড প্রদেশে। গাভীটির অধিক পরিমাণে দুগ্ধ উৎপাদন ক্ষমতা থাকলেও সম্প্রতি কামাল লক্ষ্য করছেন তার গাভীর দুগ্ধ উৎপাদন কখনো কম আবার কখনো বেশি হচ্ছে। এ বিষয় সম্পর্কে নিশ্চিত হতে তিনি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার শরণাপন্ন হন। কর্মকর্তা তাকে জানান যে, কিছু নির্দিষ্ট বিষয় ও ব্যবস্থাপনার তারতম্যের কারণে গাভীর দুগ্ধ উৎপাদন কম-বেশি হতে পারে।
- 233.
আজাদ একজন দুগ্ধ খামারি। তিনি শুষ্ক মৌসুমে বাড়ির পাশে উঁচু জায়গায় মাটির নিচে গর্ত করে একটি বিশেষ প্রক্রিয়ায় কাঁচা সবুজ ঘাস সংরক্ষণ করে রাখেন। পরবর্তীতে বর্ষা মৌসুমে এ সংরক্ষিত ঘাস তিনি কাঁচা সবুজ ঘাসের বিকল্প হিসেবে দুগ্ধবতী গাভীকে খাওয়ান। এতে গাভীর দুগ্ধ উৎপাদন ক্ষমতা স্বাভাবিক থাকে। গত কয়েকদিন ধরে তিনি লক্ষ্য করলেন খামারে দুটি গাভীর মুখের ভিতরে ও ক্ষুরের মাঝখানে 'ঘা' রয়েছে। এতে গাভী দুটি খুঁড়িয়ে হাঁটছে এবং খাদ্য গ্রহণে অনীহা দেখাচ্ছে। ফলে তার খামারে দুগ্ধ উৎপাদন ক্ষমতা হ্রাস পায়।
- 234.
একাদশ শ্রেণির কৃষিশিক্ষা ক্লাসে জনৈক শিক্ষক 'X' বনের প্রকারভেদ আলোচনা করার সময় নিম্নোক্ত দুই ধরনের প্রাকৃতিক বনের বিশদ বর্ণনা করেন।
বন-১: চট্টগ্রাম রাঙ্গামাটি, বান্দরবান ও সিলেটে এ ধরনের বন রয়েছে। এ বনে জুম চাষ ও চা চাষ করা হয়।
বন-২: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও বরগুনায় এ ধরনের বন রয়েছে। এ বনের প্রধান বৃক্ষ সুন্দরী ও গোলপাতা। - 235.
তিলকপুর গ্রামের অধিকাংশ কৃষক দরিদ্র হওয়ায় তারা আত্মীয়-স্বজন, গ্রাম্য মহাজন, প্রতিবেশীয়সহ বিভিন্ন উৎস থেকে ঋণ করে ফসল উৎপাদন করে। কিন্তু তাদের পর্যাপ্ত কারিগরি জ্ঞানের অভাব ও আধুনিক কৃষি যন্ত্রপাতি না থাকায় কৃষি উৎপাদন ব্যাহত হয়। আবার সঠিকভাবে কৃষি পণ্য বাজারজাতকরণে অসুবিধা হয়। এজন্য কৃষি কর্মকর্তার কাছে পরামর্শের জন্য গেলে কর্মকর্তা তাদের একটি সমিতি গঠনের পরামর্শ দেন, যার মূলনীতি হলো একতা, সাম্য, সততা ও গণতন্ত্র।
- 236.
উদ্দীপক চিত্রের প্রতিনিধিত্বকারী উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য—
i. উদ্ভিদ গ্যামিটোফাইট
ii. পাতা যৌগিক
iii. মূল কোরালয়েড
নিচের কোনটি সঠিক? - 237.
উদ্দীপক চিত্রের 'A' চিহ্নিত অংশে কী?
- 238.
A চিহ্নিত স্থানে উৎপন্ন যৌগটি হলো—
- 239.
উদ্দীপকে 'C' অংশের মাধ্যমে কী ঘটে?
i. জিনগত বৈচিত্র্য
ii. ক্রসিংওভার
iii. সিস্টার ক্রোমাটিডের অংশ বিনিময়
নিচের কোনটি সঠিক? - 240.
উদ্দীপকে প্রদর্শিত প্রক্রিয়াটি কোন উপধাপে ঘটে?
- 241.
উদ্দীপক 'G' ব্যাকটেরিয়াতে প্রবেশ করানোর প্রক্রিয়া কী?
- 242.
উদ্দীপকের প্রযুক্তিটি ব্যবহৃত হয়—
i. রোগ প্রতিরোধী জাত উৎপাদনে
ii. ট্রান্সজেনিক জীব উৎপাদনে
iii. ইনসুলিন উৎপাদনে
নিচের কোনটি সঠিক? - 243.
দ্যুতিময় তামাক গাছ হল একটি শোভাবর্ধক GM-উদ্ভিদ। তামাক গাছের একটি সাধারণ জাতে জোনাকি পোকার লুসিফেরিন নিঃসরণ নিয়ন্ত্রণকারী জিন প্রবেশ করিয়ে এ ধরনের GM-উদ্ভিদ তৈরি করা হয়। আরিফ সাহেব একটি বিশেষ প্রক্রিয়ায় কাঁচপাত্রে উক্ত GM-উদ্ভিদের অসংখ্য চারা তৈরি করে গ্রাহককে সরবরাহ করেন।
- 244.
কোন বর্ণের আলোতে সালোকসংশ্লেষণের হার বেশি?
- 245.
- 246.
রিডিউসিং সুগার কোনটি?
- 247.
'A' ও 'B' জীবদেহে বিদ্যমান দুইটি জৈব রাসায়নিক বস্তু। 'A' যৌগের একক অ্যামাইনো এসিড। 'B' যৌগটি জীবদেহের জৈব রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবকের ভূমিকা পালন করে।
- 248.
লুক্কায়িত পত্ররন্ধ্র দেখা যায় কোন উদ্ভিদে?
- 249.
- 250.
কোনটি ইমার্জিং ভাইরাস?