Cumilla Board কুমিল্লা বোর্ড ২০১৯

652টি প্রশ্ন

  1. 101.

    ∣2x+1∣<3|2x + 1| < 3 অসমতার সমাধান সেট কোনটি?

  2. 102.

    (1−x)−3(1 - x)^{-3} এর বিস্তৃতিতে x3x^3 এর সহগ কোনটি?

  3. 103.

    তারা মিয়া গ্রামের দরিদ্র শ্রেণির লোক। তিনি তালপাতা দিয়ে শৈল্পিক নকশাসহকারে হাতপাখা তৈরি করে গ্রাম অঞ্চলের বাজারে বিক্রয় করে সচ্ছলভাবে জীবনযাপন করছেন। তার তৈরিকৃত হাতপাখার চাহিদা বৃদ্ধি পাওয়ায় কিছুসংখ্যক কর্মী নিয়ে বৃহৎ পরিসরে হাতপাখা তৈরি করে দেশের অন্যান্য অঞ্চলে পাইকারি কারবারের মাধ্যমে বিক্রয়ের ব্যবস্থা করছেন। ক্রেতারাও কমমূল্যে পছন্দসই হাতপাখা ক্রয় করে সন্তুষ্ট। ফলে তারা মিয়া আর্থিকভাবে লাভবান হচ্ছে, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সামাজিক কল্যাণ সাধিত হচ্ছে।

  4. 104.

    ‘তাঁতপল্লী’ রাজশাহীতে একটি প্রসিদ্ধ শাড়ি বিপণি। প্রতিষ্ঠানটি সিরাজগঞ্জ ও টাঙ্গাইল থেকে তাঁতের শাড়ি সংগ্রহ করে তাদের দোকানের মাধ্যমে বিক্রয় করে থাকে। ‘তাঁতপল্লীর’ রাজশাহীতে পিউর তাঁতের শাড়ি বিক্রয়ের সুনাম রয়েছে। প্রতিষ্ঠানটি শাড়ি বিক্রয়ের ক্ষেত্রে কিছু নীতি অনুসরণ করে যেমন প্রত্যেকটি শাড়ির প্রকৃতি, গুণাগুণ, রং ও বয়সভেদে আলাদা আলাদা র‌্যাকে শাড়ি সাজিয়ে বিক্রয় করে থাকে।ফলে ভোক্তারা তাদের পছন্দমতো শাড়ি সহজে ক্রয় করতে পারায় প্রতিষ্ঠানটির বিক্রয় ও মুনাফা বৃদ্ধি পায়।

  5. 105.

    ‘সুমন লেদার হাউজ’ উন্নতমানের চামড়া দ্বারা আকর্ষণীয় ডিজাইনের লেডিস ব্যাগ উৎপাদন ও বিপণন করে আসছে। এতে করে প্রতিষ্ঠানটি বাজারের কিছু অংশ দখল করতে সমর্থ হয়। কিন্তু প্রতিষ্ঠানটি ভোক্তাদের সামাজিক শ্রেণি ও জীবন ধাঁচের প্রতি বিবেচনা না করে বিপণন করায় কাঙ্খিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না। ফলে প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হচ্ছে।

  6. 106.

    ব্রাইট লুক’ একটি ত্বক ফর্সাকারী ফেয়ারনেস ক্রিম। প্রতিষ্ঠানটি কয়েক বছর ধরে ব্যাপক প্রসারমূলক কার্যক্রম যেমন বিজ্ঞাপন ও বিক্রয় প্রসারের মাধ্যমে সকলের নিকট পরিচিতি লাভ করে এবং বিক্রয়ও দ্রুত গতিতে বৃদ্ধি পায়। কিন্তু বর্তমানে তীব্র প্রতিযোগিতা ও প্রতিযোগী প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিক্রয় প্রবৃদ্ধি হ্রাস পেতে থাকে। ক্রেতারা বিকল্প পণ্যের প্রতি আকৃষ্ট হয়। এই অবস্থায় ‘ব্রাইট লুক’ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বেশ চিন্তিত।

  7. 107.

    “রংধনু” আবাসন কোম্পানি বিগত কয়েক বছর ধরে রিয়েল এস্টেট ব্যবসায় পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি বর্তমানে ঢাকার অদূরে বুড়িগঙ্গা নদীর তীরে ‘শান্তি নীড়’ নামে আর একটি হাউজিং প্রকল্প চালু করেছে। প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে রাস্তার পার্শ্বে এবং শহরের অট্টালিকার ওপরে বিজ্ঞাপনের ব্যবস্থা করে। কাক্সিক্ষত লক্ষ্যে উপনীত না হওয়ায় প্রতিষ্ঠানটি ৭ দিন ব্যাপী আবাসন মেলার আয়োজন করে গ্রাহকদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন রকম পুরস্কার এবং সুযোগ-সুবিধার কথা ঘোষণা করে। ফলে স্বল্প সময়ে প্রতিষ্ঠানটি কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়।

  8. 108.

    বর্তমানে পেয়ারার চাহিদা বেড়ে যাওয়ায় রায়পুর গ্রামের রইচ উদ্দিন স্বল্প পরিসরে পেয়ারার চাষ শুরু করেন। উৎপাদিত পেয়ারা নিজের এলাকার হাট-বাজারে বিক্রি করে অনেকটা লাভবান হন। এ বছর বেশি লাভের আশায় দশ বিঘা জমিতে পেয়ারার চাষ শুরু করেন। ফলন ভালো হওয়ায় উৎপাদিত পেয়ারা স্থানীয় আড়তদারদের কাছে বিক্রি করেন। আড়তদাররা আবার বিভিন্ন অঞ্চলের পাইকারদের কাছে বিক্রি করে। পাইকাররা আবার খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে। খুচরা ব্যবসায়ীরা ভোক্তার কাছে বিক্রি করে। এভাবে সারাদেশে ভোক্তাদের নিয়মিত ভোগের সুযোগ সৃষ্টির মাধ্যমে বাণিজ্যিকভাবে পেয়ারার উৎপাদন ও বিপণন অব্যাহত থাকে।

  9. 109.

    জনাব আলম বিভিন্ন উৎপাদকের কাছ থেকে উন্নতমানের বিভিন্ন ধরনের জুতা ও স্যান্ডেল সংগ্রহ করেন। তারপর এগুলো ঢাকা শহরের বিভিন্ন এলাকায় একই নামে বিভিন্ন শাখা দোকানের মাধ্যমে বিক্রি করে আর্থিকভাবে সচ্ছলতা লাভ করেন। উত্ত শাখা দোকানগুলো পণ্য বিক্রির ক্ষেত্রে একই নীতি অনুসরণ করে থাকে। সম্প্রতি জনাব আলম 'আলম সু' নামে আন্তর্জাতিক মানের জুতা ও স্যান্ডেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিষ্ঠানটি এই লক্ষ্যে 'আলম সু' নামে দেশের বিভিন্ন শহরগুলোতে শাখা খোলারও উদ্যোগ নিয়েছে।

  10. 110.

    'মোবাইল মার্ট' ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তাদের স্টলে- বিক্রির কাজ পরিচালনার জন্য বেশ কয়েকজন স্মার্ট ও সুদর্শন তরুণী নিয়োগ দেয়। নিয়োগদানের পর বিক্রির কাজে পারদর্শী করে তোলার জন্য এটি কয়েক দিনের প্রশিক্ষণও দেয়। ফলে তারা স্টলে আসা ক্রেতাদের কোম্পানির আদর্শ, পণ্য সম্পর্কিত ধারণা ও ব্যবহার বিধি সাবলিলভাবে উপস্থাপন করে প্রকৃত ক্রেতায় পরিণত করতে সক্ষম হন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের কর্মদক্ষতায় সন্তুষ্ট হয়ে তাদেরকে স্থায়ীভাবে - চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

  11. 111.

    জনাব করিম চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে 'স্বপ্নীল' নামক একটি বিপণি স্থাপন করেন। এই বিপণিতে স্বসেবায় কমমূল্যে খাদ্যসামগ্রী, মুদি, গৃহস্থালী পণ্য বিক্রি করা হয়। উল্লেখ্য প্রতিটি পণ্যের মূল্য, পরিমাণ, ওজন, উৎপাদনের তারিখ প্রভৃতি লেভেলে লাগানো থাকে। ফলে ক্রেতারা খুব সহজেই পণ্য কিনতে পারে। সার্বক্ষণিক যোগাযোগ এর জন্য তিনি একটি ওয়েবসাইট চালু করেন। ফলে প্রতিষ্ঠানে বিক্রি এবং মুনাফার পরিমাণ বেড়ে যাচ্ছে।

  12. 112.

    'মনা ফুড লি.' রাজশাহীর আম চাষিদের কাছ থেকে আম সংগ্রহ করে প্লাস্টিকের বোতলে ম্যাংগো জুস উৎপাদন ও বিপণন করে আসছে। পাশাপাশি 'সুরভী ম্যাংগো জুস' নামে আর একটি জুস উৎপাদনকারী পরিবেশ উন্নয়ন, সামাজিক কল্যাণ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে পণ্য উৎপাদন ও বিপণন করে। তারা প্লাস্টিক বোতলের পরিবর্তে কাগজের প্যাকেট ব্যবহার করায় পরিবেশ সচেতন ক্রেতাদের কাছে জনপ্রিয় জুস হিসেবে পরিচিতি লাভ করে। ফলে 'মনা ফুড লি.'-এর তুলনায় 'সুরভী ম্যাংগো জুস'-এর বিক্রি দ্বিগুণ হারে বেড়ে যায়।

  13. 113.

    'ঘরণী' ঢাকার গুলশানে একটি নামকরা ফ্যাশন হাউজ। প্রতিষ্ঠানটির মালিক ফারজানা রহমান প্রতি বছর বাংলা নববর্ষ ও ১লা ফাল্গুনকে সামনে রেখে বিশেষ ডিজাইনের মেয়েদের জন্য শাড়ি ও থ্রি পিছ এবং ছেলেদের জন্য পাঞ্জাবি ও টি- শার্ট বিপণন করে আসছে। ভোক্তাদের নিকট দেখতে আকর্ষণীয় হওয়ায় বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু এ বছর আরো কয়েকটি ফ্যাশন হাউজ যেমন-জারা, মিরা ও সাজ একই ধরনের পোশাক বিপণন করায় 'ঘরণী' ফ্যাশন হাউজের মালিক মিসেস ফারজানা রহমান খুবই চিন্তিত হয়ে পড়েন।

  14. 114.

    শফিক ও রফিক যে ব্যবসায় স্থাপন করেন তা কোন ধরনের সংগঠন?

  15. 115.

    বন্ধু কালামকে নিয়ে ব্যবসায় সম্প্রসারণের যৌক্তিকতা হলো—
    i. অতিরিক্ত মূলধন বিনিয়োগ
    ii. ঝুঁকি কম
    iii. বণ্টন প্রণালির উন্নয়ন
    নিচের কোনটি সঠিক?

  16. 116.

    জনাব মুনীরের প্রতিষ্ঠানটি কোন ধরনের পণ্য উৎপাদন করে?

  17. 117.

    উদ্দীপকের প্রতিষ্ঠানটির সফলতার মূল কারণ হলো—
    i. ক্রেতা সন্তুষ্টি অর্জন
    ii. কাস্টমাইজেশন
    iii. উৎপাদনশীলতা বাড়া
    নিচের কোনটি সঠিক?

  18. 118.

    মি. মামুনের প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যয় করে?

  19. 119.

    প্রতিষ্ঠানটিকে দেশ ও দেশের বাইরে পণ্য বাজারজাতকরণের জন্য কোন কোন প্রতিষ্ঠান থেকে সনদ নিতে হয়?
    i. BSTI
    ii. TCB
    iii. ISO
    নিচের কোনটি সঠিক?

  20. 120.

    উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের এন্টারপ্রাইজ?

  21. 121.

    উদ্দীপকের এন্টারপ্রাইজটি অবদান রাখবে—
    i. কর্মসংস্থান সৃষ্টিতে
    ii. রপ্তানি আয় অর্জনে
    iii. জীবনযাত্রার মানোন্নয়নে
    নিচের কোনটি সঠিক?

  22. 122.

    ব্যবসায় শহরে অবস্থান করলে কী সুবিধা পাওয়া যায়?

  23. 123.

    জনাব বারেক একজন পিয়াজ ব্যাবসায়ী। তিনি উৎপাদন মৌসুমে কমমূল্যে বিপুল পরিমাণ পিয়াজ ক্রয় করে নিজের বাড়িতে সংরক্ষণ করেন।পরবর্তীতে মূল্য বৃদ্ধি পেলে নিজস্ব পরিবহনে ঢাকায় কাওরন বাজারে বিক্রিয় করে অধিক মুনাফা লাভে সক্ষম হয়।

  24. 124.

    হাসপাতালের জন্য কোন ধরনের বিন্যাস উত্তম?

  25. 125.

    রাজু মিঞা একজন শিক্ষিত যুবক।তিনি নিজ এলাকায় একটি দুগ্ধ খামার প্রতিষ্ঠা করেন।তার খামারে ৪০ টি গরু দেখাশুনা করার জন্য ২০ জন লোক নিয়োগ দেন।তার খামারে দুধের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ব্যাংক থেকে ২০ লক্ষ টাকা ঋন নিয়ে আরও ৪০ জন লোক নিয়োগ দিয়ে ব্যাবসা সম্প্রসারণ করেন।

  26. 126.

    লে-আউটকে প্রতিষ্ঠানের কী হিসেবে অভিহিত করা হয়?

  27. 127.

    রাম, রহিম, সুমন তিন বন্ধু মিলে একটি সফটওয়্যার কোম্পানি চালু করেন। তারা দেশি-বিদেশি অনেক ডাটা সংগ্রহ করার কাজে দক্ষ কর্মী নিয়োগ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করেন। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তারা তথ্যের মান ও দ্রুত সেবা দানের ওপর অধিক গুরুত্বরোপ করেন।

  28. 128.

    ২০১৭-১৮ অর্থবছরে 'ক' দেশের অভ্যন্তরে এবং বাইরে অবস্থানরত নাগরিকদের মজুরি বাবদ আয় ৫০০ কোটি টাকা, খাজনা বাবদ আয়, সুদ প্রাপ্তি এবং ক্ষয়ক্ষতিজনিত ব্যয় যথাক্রমে ৪০০ কোটি, ৩০০ কোটি এবং ২০০ কোটি টাকা।দেশটির নিট জাতীয় উৎপাদন কত?

  29. 129.

    "মলি ডল হাউস " একটি খেলনা বিপণনকারী প্রতিষ্ঠান। বিভিন্ন দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটি ক্রেতাদের রুচি ও চাহিদা অনুযায়ী খেলনা গুলোর মানের পরিবর্তন না করে শুধু বাহ্যিক সৌন্দর্যকে আকর্ষণীয় করে খেলনা উৎপাদন ও বিপণন করে। প্রথম দিকে বিক্রয় বেশি হলেও আস্তে আস্তে বিক্রয়ের হ্রাস পায়।ফলে কোম্পানিটি দীর্ঘমেয়াদি সফলতা অর্জন করার লক্ষ্যে নতুন ও উন্নত কলা কৌশল এবং কম্পিউটার ভিত্তিক প্রযুক্তির ব্যবহার করে নতুন ডিজাইনের খেলনা উৎপাদন ও বিপণন করে।

  30. 130.

    রামের গ্রামের বাড়িতে প্রচুর খেজুর গাছ আছে। তা থেকে প্রাপ্ত রস সে বিক্রি না করে গুড় তৈরি করে।
    রাম কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

  31. 131.

    জনাব মশিউর একজন স্বনামধন্য উকিল। মামলার সংক্রান্ত সকল বিষয় দিয়ে তিনি নিজেই দেখাশুনা করেন এবং মক্কেলদের সর্বোচ্চ গুরুত্ব দেন। অন্যদিকে, "অসলিমা ফ্যাশন" নিজের কারখানায় বিভিন্ন বিভাগের পৃথক পৃথক কর্ম সম্পাদনের মাধ্যমে পোশাক উৎপাদন ও রপ্তানি করেন। অসলিমা ফ্যাশন এর বর্তমানে প্রায় ২০০০ জন শ্রমিক কাজ করে।

  32. 132.

    পণ্যের আকার পরিবর্তন করে যে ডিজাইন করা হয়, তাকে কোন ধরনের ডিজাইন বলে?

  33. 133.

    SFL বাংলাদেশের একটি বিখ্যাত প্লাস্টিক সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। কোম্পানির তাদের পণ্য উৎপাদনের ক্ষেত্রে ক্রেতার সন্তুষ্টি, কর্মচারীদের সম্পৃক্ততা ও পণ্যের গুণের ধারাবাহিকতা বজায় রাখতে সচেষ্ট। তিনি BSTI এর কাছ থেকে সনদ গ্রহণ করেছেন। বর্তমানে তারা তাদের উৎপাদিত পণ্য বাহিরের দেশে রপ্তানি করতে আগ্রহী। কিন্তু ক্রেতার আস্থা অর্জন করতে পারবে কিনা তা নিয়ে তারা শংকিত।

  34. 134.

    চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোং লি. কর্ণফুলী টানেল নির্মাণের দায়িত্বপ্রাপ্ত কোম্পানি । প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশে সেতু, ফ্লাইওভার, টানেল নির্মাণ করে বেশ সুখ্যাতি অর্জন করেছে।টানেল নির্মাণে কোম্পানিটি কোন ধরনের বিন্যাস ব্যবহার করছে?

  35. 135.

    'উনিশ বিশ' নামক একটি প্রতিষ্ঠান ২০১২ সালে ২০ কোটি টাকা এবং ২০০ জন শ্রমিক নিয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্য ব্যাপক হারে চাহিদা সৃষ্টি করায় ২০১৭ সালে আরও ১৫ কোটি টাকা এবং ১০০ জন শ্রমিক নিয়োগ দিয়ে ব্যবসায় সম্প্রসারণ করে। বর্তমানে সংগঠনটি জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে।

  36. 136.

    কোন উৎপাদন ক্ষমতা অর্জনের জন্য সাব- কন্ট্রাকটিং প্রয়োজন হতে পারে?

  37. 137.

    একটি দেশের মোট জনসংখ্যা ১০ কোটি। ২০১৭ সালে দেশটির জাতীয় আয় ছিল ৫০,০০০ কোটি মার্কিন ডলার। উন্তু বছর দেশটির ভোগ ব্যয় ছিল ৬,০০০ কোটি ডলার, মোট বিনিয়োগ ছিল ৫,০০০ কোটি মার্কিন ডলার এবং মোট সরকারি ব্যয় ছিল ২,০০০ কোটি মার্কিন ডলার। ২০১৮ সালে মাথাপিছু আয় ছিল ৫,৫০০ ডলার।

  38. 138.

    পণ্য বা সেবা উৎপাদনের ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করার জন্য যে ব্যয় হয় তাকে কোন ধরনের ব্যয় বলে?

  39. 139.

    জনাব আলম উৎপাদনের সব উপকরণ ও অন্যান্য সুযোগ-সুবিধা ব্যবহার করে উৎপাদন বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু ব্যয় বেড়ে যাওয়ায় দীর্ঘমেয়াদে সর্বোচ্চ উৎপাদন সম্ভব হচ্ছে না। তাই আলম সাহেব এমন উৎপাদন ক্ষমতা প্রয়োগের চিন্তা-ভাবনা করছেন, যেন সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করা সম্ভব হয়।

  40. 140.

    উৎপাদনের মাত্রা কী?

  41. 141.

    মাশতুরা নিজের বাড়ি সোনারগাঁও এলাকায় একটি জামদানি শাড়ির কারখানা গড়ে তোলেন। কারখানায় প্রায় ৫০ জন মহিলা শ্রমিক কাজ করেন। প্রতিষ্ঠানটির উৎপাদিত জামদানি শাড়ির চাহিদা ঢাকা শহরে বিস্তৃত হওয়ায় বেশি বিক্রির আশায় তিনি ঢাকার মোহাম্মদপুরে একটি 'শো-রুম' স্থাপন করেন। বর্তমানে প্রতিষ্ঠানটি ব্যাপক সুনাম অর্জন করেছে।

  42. 142.

    আজিম তার দোকানের জন্য একটি প্রিন্টার কিনল। কয়েক মাস পর সে হিসাব করে দেখল যে প্রিন্টারের প্যাকেটে উল্লিখিত সংখ্যার চেয়ে অনেক কম সংখ্যক সে প্রিন্ট করতে পেরেছে। এতে সে হতাশ। আজিম কোন ধরনের উৎপাদন ক্ষমতা হিসাব করেছিল?

  43. 143.

    Implus ঢাকার একটি আধুনিক হাসপাতাল। এর নিচতলায় অভ্যর্থনা কক্ষ ও বিশাল ফার্মেসি আছে। দ্বিতীয় তলায় রোগীদের কেবিন ও ওয়ার্ড, তৃতীয় তলায় অপারেশন থিয়েটার এবং কনফারেন্স রুম। চতুর্থ তলায় কর্মরত বিশেষজ্ঞ ডাক্তারদের একাধিক পৃথক কক্ষ। ডাক্তাররা নিয়মিত কেবিন, ওয়ার্ডে রাউন্ড দেন এবং জটিল রোগীর ক্ষেত্রে কনফারেন্স রুমে মতবিনিময় করেন। ক্রেতারা ফার্মেসি থেকে প্রয়োজনীয় ওষুধ নিজেরাই সংগ্রহ করে কাউন্টারে বিল পরিশোধ করেন।

  44. 144.

    নিচের কোনটি ব্যবসায়ের ঝুঁকি দূর করে?

  45. 145.

    স্থাপত্য ডিজাইন কোন ধরনের ব্যয়?

  46. 146.

    একটি দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তা হচ্ছে-

  47. 147.

    ফাস্টফুড দ্রব্য বিক্রয়ের জন্য যে লে-আউট ব্যবহার করা হয় তাকে কী বলে?

  48. 148.

    কাম্য উৎপাদন মাত্রার সুবিধা হলো—
    i. উৎপাদনের পরিমাণ সর্বোচ্চ
    ii. মুনাফার পরিমাণ সর্বোচ্চ
    iii. ব্যয়ের পরিমাণ সর্বোচ্চ
    নিচের কোনটি সঠিক?

  49. 149.

    ক্রয়-বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?

  50. 150.

    BSTI কত সালে প্রতিষ্ঠিত হয়?