Jashore Board যশোর বোর্ড ২০১৯

651টি প্রশ্ন

  1. 101.

    মধ্য আমেরিকা ও মেক্সিকো অঞ্চলের ‘ড্রাগন ফল’ প্র ম চাষ হচ্ছে বাংলাদেশের রাজশাহী, পাবনা ও বগুড়া অঞ্চলে। এই ফল গ্রামগঞ্জে তেমন পরিচিত নয় বলে জনাব সাইফুল অপেক্ষাকৃত কম মূল্যে ফল ক্রয় করে বাড়তি উপযোগ সৃষ্টি করে ঢাকা ও চট্টগ্রামে নিজ দোকানে প্রকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করেন। এই ফল খাদ্যের চেয়েও ওষুধি গুণে ভরপুর বলে ভোক্তারা অধিক মূল্যেই ক্রয় করেন।

  2. 102.

    ইলিশের মৌসুমে চট্টগ্রামে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ে। স্থানীয় মাছ ব্যবসায়ীরাজেলেদের নিকট থেকে গড়ে প্রতি কেজি ৩০০ টাকা দরে মাছ কিনে তা বড়, মাঝারি ও ছোট তিন ভাগে বিভক্ত করে। ছোট মাছগুলো স্থানীয় বাজারে প্রতি কেজি ৩৫০ টাকা দরে বক্রি করে। বড় ও মাঝারি মাছগুলো ঢাকার পাইকারদের নিকট গড়ে ৫০০ টাকা দরে বিক্রি করে। ঢাকার অধিবাসীরা খুচরা ব্যবসায়ীদের নিকট থেকে বড় মাছ ১২০০ টাকা এবং মাঝারি মাছ ১০০০ টাকা দরে ক্রয় করে।

  3. 103.

    অংসিং ও তংসিং দু’ভাই কাঁকড়া ব্যবসায়ের সাথে জড়িত। অংসিং ছোট ছোট কাঁকড়ার বাচ্চা ক্রয় করে সেগুলোকে তিনমাস লালন-পালনের মাধ্যমে বড় করে চীনে রপ্তানি করে। তংসিং কক্সবাজার ও খুলনা অঞ্চলের বাজার থেকে ‘মা’ কাঁকড়া ক্রয় করে প্রজননের মাধ্যমে বাচ্চা কাঁকড়া উৎপাদন করে। উৎপাদিত বাচ্চা কাঁকড়া দেশের অভ্যন্তরে বিভিনড়ব খামারীদের নিকট বিক্রি করে।

  4. 104.

    ঢাকা-চট্টগ্রাম সড়কের দু’পাশে দুটি কমিউনিটি সেন্টার। একটির নাম ‘গোল্ডেন টাচ্’ অপরটির নাম ‘প্রিন্স অব ঢাকা’। গোল্ডেন টাচ্ নিজেদের কমিউনিটি সেন্টারকে হরেক রকম ইলেকট্রনিক বাতির সমন্বয়ে সজ্জিত করে তাদের প্রচার চালায়, অপরদিকে ‘প্রিন্স অব ঢাকা’ মহাসড়কের চলাচল গাড়িগুলোতে স্টিকার এবং গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার ও ব্যানার লাগিয়ে তাদের প্রচারকার্য চালায়।

  5. 105.

    চামড়া শিল্পে বাংলাদেশ উনড়বত হলেও দিন দিন চামড়া রপ্তানি হ্রাস পাচ্ছে। প্রতি ১ বর্গফুট চামড়া রপ্তানি করে ১ ডলার থেকে ১.৫ ডলার পাওয়া যায়। বর্তমানে সেই পরিমাণ চামড়া দিয়ে জুতা বা চামড়া জাতীয় পণ্য রপ্তানি করে পাওয়া যায় ১০থেকে ১৫ ডলার যা চামড়া রপ্তানির চাইতে ৮০% থেকে ৯০% বেশি। বাংলাদেশের হাজার হাজার দক্ষ শ্রমিক বিভিনড়ব কারখানায় জুতা ও চামড়াজাত পণ্য উৎপাদনে নিয়োজিত। যা রপ্তানি হচ্ছে জাপান, জার্মানি, কোরিয়াসহ অনেক দেশে।

  6. 106.

    বাংলাদেশের পোশাক রপ্তানির জন্য সম্ভাব্য দেশের মধ্যে ফিলিপাইন অন্যতম। প্রতি মাসে বাংলাদেশ ফিলিপাইনে প্রায় ৩০ কন্টেইনার কাপড় রপ্তানি করে। সম্প্রতি 'সুপার টাইফুন ম্যানখুট' ঝড়ের কারণে সে দেশের ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়। ফিলিপাইনে আইনগত সুবিধার কারণে কাপড়ের ব্যবসায়ে পাইকার, খুচরা, দালাল, প্রতিনিধিরা বেশিরভাগই বাংলাদেশি।

  7. 107.

    দৃশ্যকল্প-১: জনাব আমির বগুড়া থেকে ফরমালিনমুক্ত আম কিনে ঢাকায় খুচরা ব্যবসায়ীদের কাছে কম লাভে দ্রুত বিক্রি করে দেন। কারণ তার কাছে আম সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই।দৃশ্যকল্প-২: জনাব জলিল মুন্সিগঞ্জ থেকে বেশি পরিমাণ আলু কিনে চট্টগ্রামের খুচরা ব্যবসায়ীদের কাছে চাহিদা অনুপাতে বিক্রি করেন। অবশিষ্ট আলু হিমাগারে সংরক্ষণ করেন।

  8. 108.

    স্বর্ণা নামের একজন ছাত্রী সম্প্রতি ভারতে বেড়াতে যায়। সেখানে 'কমলা স্টোর' নামক একটি স্টোর থেকে শপিং করে। স্বর্ণা তার শপিং-এর বর্ণনায় বলে, আমি 'কমলা স্টোর' থেকেই পোশাক, জুয়েলারি, খাদ্য-সামগ্রীসহ প্রয়োজনীয় সব পণ্য কিনেছি। একই দালানে বিভিন্ন বিভাগে পণ্যগুলো থাকাতে কম সময়ে শপিং করতে সক্ষম হই। এই কথা শুনে তার বান্ধবী লতা বলল ঢাকার 'বনলতা শপিং মল' পণ্যগুলোকে বিভিন্ন বিভাগে সাজিয়ে বিক্রি করে। বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে এদের শাখা আছে।

  9. 109.

    জনাব আসাদ ২০ জন কর্মচারী নিয়ে পাইকারি ব্যবসায় পরিচালনা করেন। পণ্য উৎপাদনের জন্য তিনি উৎপাদককে বীজ, সারসহ প্রয়োজনীয় উপকরণসমূহ সরবরাহ করেন। উৎপাদিত পণ্য উৎপাদকের কাছ থেকে তার নিজস্ব গাড়িতে করে খুচরা ব্যবসায়ীদের কাছে পৌছে দেন। ভোক্তারা সেই পণ্য খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে কিনে থাকে।

  10. 110.

    আমাদের দেশসহ পৃথিবীর প্রায় সব দেশের বাজারজাতকরণ পলিথিন নির্ভর। ফলে পৃথিবী আজ পলিথিনের দূষণে দূষিত। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের ড. মোবারক আহম্মদ খান হারিয়ে যাওয়া সোনালী আঁশ পাটের সেলুলোস থেকে পলিথিনের মত কিন্তু এটি পলিথিনের চাইতে শক্ত, পানিতে ও মাটিতে পঁচনশীল, পুড়ালে ছাই হয়ে যায় এবং পরিবেশবান্ধব 'সোনালী ব্যাগ' আবিষ্কার করেন। এটি বাজারজাতকরণকে দিবে নতুন পথের দিশা। পৃথিবীকে রাখবে দূষণমুক্ত।

  11. 111.

    দৃশ্যকল্প-১: জোনায়েদ শিল্প মেলায় তার কোম্পানির পণ্য বিক্রির জন্য ক্রেতার চাহিদামত পণ্যের গুণাগুণ সম্পর্কে ক্রেতাকে জানিয়ে পণ্য কেনায় আকৃষ্ট করে।দৃশ্যকল্প-২: জোবায়ের তার বিমা কোম্পানির শিক্ষা বিমা পলিসির গ্রাহক সৃষ্টির লক্ষ্যে তার প্রতিবেশী কাউছার সাহেবের বাসায় গিয়ে তার ছেলে-মেয়ের জন্য শিক্ষা বিমা নিতে যুক্তিসঙ্গত তথ্য উপস্থাপন করেন।

  12. 112.

    উদ্দীপকে উৎপাদনের কোন উপাদানটির অভাব পরিলক্ষিত হয়েছে?

  13. 113.

    করিম সাহেবের চিন্তা লাঘবে করণীয় হলো—
    i. উন্নত গুদামজাতকরণ
    ii. দ্রুততম পরিবহন ব্যবস্থা
    iii. খুচরা বিক্রয়কেন্দ্রের ব্যবস্থা
    নিচের কোনটি সঠিক?

  14. 114.

    ২০১৭ সালের মডেলের জন্য যে ব্যয় হয়েছে তা কোন ধরনের ব্যয়?

  15. 115.

    কোম্পানির নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য কোন ধরনের ব্যয় সৃষ্টি হবে?

  16. 116.

    মি. কাশেমের শিল্প স্থাপনের প্রধান প্রভাব বিস্তারকারী উপাদান হলো—

  17. 117.

    মি. কাশেমের ব্যবসায়ের অবস্থানের ওপর প্রভাব বিস্তারকারী গুণগত উপাদান হতে পারে—
    i. নিরাপত্তা ও পরিবেশ
    ii. সম্প্রসারণের সুযোগ
    iii. অবকাঠামোগত সুবিধা
    নিচের কোনটি সঠিক?

  18. 118.

    উদ্দীপকে উল্লিখিত কাজ কোন ধরনের ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত?

  19. 119.

    উদ্দীপকের কর্মকান্ডের ফলে—
    i. কর্মসংস্থান বেড়ে যায়
    ii. প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার হয়
    iii. উৎপাদনশীলতা বেড়ে যায়
    নিচের কোনটি সঠিক?

  20. 120.

    নিচের কোনটি GDP তে অন্তর্ভুক্ত হয় না?

  21. 121.

    মিস্টার আলম ২০০ জন শ্রমিক ও ২ কোটি টাকা নিয়ে নওগায় মহাদেবপুরে একটি অটো রাইস মিলের প্রতিষ্ঠা করেন। তিনি সরাসরি চাষীদের নিকট থেকে ধান ক্রয় করে চাল উৎপাদন করেন। এখানে উৎপাদিত চালের মান খুব ভালো হওয়ায় স্থানীয় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। অনুপ্রাণিত হয়ে তিনি মধ্যস্থ ব্যবসায়ীদের সহায়তায় দেশের প্রতিটি জেলায় চাল বিপনন নিশ্চিত করেন। ব্যবসায় সফলতার ফলে অর্জিত মুনাফা দিয়ে তিনি নিজ এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও রাস্তাঘাট নির্মাণে অবদান রাখেন।

  22. 122.

    নান্দনিক ডিজাইনের গুরুত্ব দেওয়া হয়-

  23. 123.

    কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী ৭০ জন কৃষক একত্রিত হয়ে সম অধিকারের ভিত্তিতে একটি প্রতিষ্ঠান গঠন করল, যাদের প্রধান উদ্দেশ্য হল মধ্যস্থ ব্যবসায়ীদের হাত থেকে নিজেদের রক্ষা করে পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। সৎ, উদ্যমি ও যোগ্য নেতৃত্বের কারণে এর উদ্দেশ্য সফল হওয়ায় স্বল্প সময়ের মধ্যেই এর সদস্যরা আর্থিকভাবে লাভবান হয় এবং পাশাপাশি সামাজিকভাবে ও প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে এই পরিবারগুলো সফলতার মুখ দেখেছে।

  24. 124.

    মাথাপিছু আয় নির্ভর করে- i মোট জাতীয় আয়ের ওপর ii. জনসংখার ওপর iii. সুদের হারের ওপর নিচের কোনটি সঠিক?

  25. 125.

    'ডন ইলেকট্রনিক্স' বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী উৎপাদনকারী ও বিপননকারী প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানটি পণ্যকে অধিকতর কার্যকর ও মান সম্পন্ন করার লক্ষ্যে উৎপাদন ব্যবস্থায় কম্পিউটার প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও ক্রেতাদের সামর্থ্য, রুচি ও পছন্দের প্রতি গুরুত্ব দিয়ে প্রত্যেক ক্রেতার স্বতন্ত্র প্রয়োজন ও চাহিদা অনুসারে একবারে তার উপযোগী করে পণ্য উৎপাদন ও বিবরণ করে। এর ফলে প্রতিষ্ঠানটির পণ্যের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।

  26. 126.

    দ্রব্য ও সেবার মধ্যে সাদৃশ্য হলো-

  27. 127.

    'প্রাইম টেলিকম' মোবাইল ফোন উৎপাদনকারী একটি বিখ্যাত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সম্প্রীতি ক্রেতাদের রুচি, পছন্দ, ক্রয় ক্ষমতা, চাহিদা ইত্যাদি তথ্য সংগ্রহ ও পর্যালোচনা প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্য বিশ্লেষণ করে 'প্রিজন' ব্র্যান্ডের স্মার্টফোন উৎপাদন ও বিপণন করে। মোবাইল ফোনটিতে ভিডিও গেম, ২৪ মেগাপিক্সেলের ক্যামেরা, ১৬ জিবি মেমোরি, ইন্টারনেট ব্যবহারসহ আধুনিক সুযোগ-সুবিধা থাকায় ক্রেতারা ব্যাপক হারে গ্রহণ করছে। প্রস্তুতিতে প্রতিষ্ঠানের স্বল্প সময়ের মধ্যে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করেছে। তবে মোবাইল ফোনটির উৎপাদন প্রক্রিয়া সেকেলে হাওয়ায় কোম্পানির লাভের পরিমাণ কম হচ্ছে।

  28. 128.

    Macro Economics' শব্দটি কোনটির সাথে সম্পর্কিত?

  29. 129.

    'পদ্মা ফুড লি.' বিভিন্ন ধরনের ভোগ্য পণ্য উৎপাদন করেন। প্রতিষ্ঠানটি গুণগত মানসম্পন্ন পণ্যের ধারাবাহিক উৎপাদনের লক্ষ্যে উৎপাদন ক্ষেত্র পণ্য উন্নয়ন পরিকল্পনা পর্যায়ে মান স্থির করে। পরবর্তীতে পূর্ব নিজায়িত মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা তার নিশ্চিত করে এবং মানের বিচ্যুতি হলে সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ করে প্রতিষ্ঠানটির সকল কর্মী পণ্যের মান বজায় রাখতে সর্বদা সচেষ্ট। তাছাড়া তাছাড়া BSTI সনদ থাকায় প্রতিষ্ঠানটির উৎপাদিত পণের চাহিদা ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। সম্প্রীতি প্রতিষ্ঠানটি বিদেশের বাজারে পণ্য বিপণন করতে আগ্রহী। কিন্তু প্রয়োজনীয় কিছু সনদ না থাকায় প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারছে না।

  30. 130.

    নিচের কোনটি নিম্নমানের পণ্যের মূল্যায়ন ব্যয়?

  31. 131.

    জাহিদ কৃষি ব্যাংকের স্থানীয় শাখা থেকে ২০ লক্ষ টাকার ঋণ নিয়ে নিজস্ব ৫ টি পুকুরে মৎস্য চাষ শুরু করেন।৫ জন কর্মচারীর সহায়তায় এবং নিজের প্রত্যক্ষ ব্যবস্থাপনায় মৎস্য চাষে তিনি ব্যাপকভাবে সফল হন। এতে যাবতীয় খরচ মিটিয়ে এবং ব্যাংকের ঋণ পরিশোধ করেও নিয়ে বার্ষীক ২৫ লক্ষ টাকা করেন। পরবর্তীতে তিনি প্রকল্পটির সম্প্রসারণের জন্য আরো ৫০ লক্ষ টাকা ব্যাংক ঋণের আবেদন করেন এবং ব্যাংক তার মন্জুর করেন। কিন্তু প্রকল্পের আশেপাশে কোন জলাশয় না পাওয়ায় তিনি প্রকল্পটির সম্প্রসনে ব্যর্থ হয়।

  32. 132.

    পণ্য ডিজাইনের সময় নিচের কোনটি বিবেচনা করা হয়?

  33. 133.

    দুইটি দেশ সম্পর্কিত তথ্য নিম্নরূপ:-

  34. 134.

    বৃহদায়তন এন্টারপ্রাইজ গঠনে-
    i. অধিক মূলধন প্রয়োজন
    ii. বিস্তৃত জায়গা প্রয়োজন
    iii. আইনগত জটিলতা মোকাবিলা করতে হয়
    নিচের কোনটি সঠিক?

  35. 135.

    'সুমি টেক্সাটাইল' স্বাভাবিক পরিস্থিতিতে বছরে ১০,০০,০০০ পিস স্যুটের কাপড় উৎপাদন করতে পারে। বছরে ৮,০০,০০০ পিস স্যুটের কাপড় উৎপাদিত হলে মিতব্যয়িতা অর্জিতহবে। বর্তমানে মিলটি ৬,০০,০০০ পিস স্যুটের কাপড় উৎপাদন করে। কারণ মিলের পাঁচটি মেশিন অব্যবহৃত থেকে যাচ্ছে। ফলে মিলের আর্থিক ক্ষতি হচ্ছে এবং মালিক সমস্যা সমাধানের উপায় খুঁজছেন ।

  36. 136.

    BSTI এর পূর্ণরূপ কী?

  37. 137.

    আসিফ রাজশাহীর সাহেব বাজারে একটি প্রসাধন সামগ্রী তৈরির কারখানা স্থাপন করেন। পর্যাপ্ত মূলধন থাকায় তিনি দক্ষ কর্মী নিয়োগ দিয়ে এবং অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন প্রক্রিয়া সচল রাখেন। অন্যদিকে তার বন্ধু মনির বানেশ্বর ইউনিয়নে ডালের একটি মিল প্রতিষ্ঠা করেন। এখানে পর্যাপ্ত শ্রমিক ও কাঁচামালের প্রাচুর্য থাকায় কম খরচেই তিনি উৎপাদন কার্যক্রম চালাতে সক্ষম হন। তাছাড়া এখানকার জমির দামও তুলনামূলকভাবে অনেক কম। বছর শেষে দেখা যায় একই পরিমাণ মূলধন ব্যবহার করে আসিফের তুলনায় মনিরের মুনাফা অনেকগুণ বেশি হচ্ছে ।

  38. 138.

    ওয়ারেন্টি কোন ধরনের ব্যয়?

  39. 139.

    মি. ফাহিম সাভারে নিজস্ব একটি বহুতলভবনে গার্মেন্টস ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন। ভবনটি নির্মাণের সময় এর প্রবেশপথ এবং সিঁড়ি প্রশস্ত করা হয়, যেন শ্রমিকরা সহজেই যাতায়াত করতে পারে । আবার দুর্ঘটনার সময় সবাই দ্রুত বের হতে পারে। এছাড়াও ভবনটিতে অগ্নি-নির্বাপণের ব্যবস্থা, পানি সরবারহ ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাসহ অন্যান্য সুবিধা রাখা আছে। ভবনটির প্রতি তলায় অনেক কক্ষ আছে। মি. ফাহিম কাজের ধরন অনুসারে প্রতিটি তলাকে আলাদা বিভাগে ভাগ করে বিভিন্ন গ্রুপে অন্তর্ভুক্ত করেছেন। গার্মেন্টসের এরূপ বিন্যাসের কারণে তিনি নানাবিধ সুবিধা পান। আবার, শ্রমিকরাও স্বাচ্ছন্দ্যে কাজ করায় প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে সক্ষম হয় ।

  40. 140.

    আয় পদ্ধতি অনুসারে কোনটি জাতীয় আয় বহির্ভূত?

  41. 141.

    মি. তাহা ২০১৭ সালে নিজস্ব ১০ বিঘা জমিতে ১৫ কোটি টাকা মূলধন ও ১০০ জন শ্রমিক নিয়ে একটি মিনি জুট মিলস্ স্থাপন করেন। তার সুদক্ষ পরিচালনায় প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের সুনাম ও বাজার চাহিদা বাড়ে। ফলে ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে ২০১৮ সালে তিনি নতুন ১০০ জন শ্রমিক নিয়োগ দেন এবং আরও ২০ কোটি টাকাব্যাংক ঋণ নেন। উৎপাদনে গতিশীলতা আসায় মি. তাহা বিদেশের বাজারে পণ্য রপ্তানির উদ্দেশ্যে আরও ২৫ কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে অতিরিক্ত ২০০ জন শ্রমিক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

  42. 142.

    নিচের কোন উৎপাদন ক্ষমতায় মিতব্যয়িতাকে গুরুত্ব দেওয়া হয়?

  43. 143.

    অফিস লে-আউট কী?

  44. 144.

    কোনটি পরিবর্তনশীল ব্যয়?

  45. 145.

    ফিক্সড পজিশন লে-আউটে কোনটি স্থির থাকে?

  46. 146.

    কোন বিন্যাসটি অধিক ব্যয়বহুল?

  47. 147.

    মান ব্যবস্থপনার জনক কে?

  48. 148.

    নিচের কোনটি উৎপাদনের আওতা বহির্ভূত?

  49. 149.

    নিচের কোনটি সেবাগত উপযোগের অন্তর্ভুক্ত?

  50. 150.

    'সারা ফ্যাশনস' বাংলা নববর্ষ উপলক্ষে তাদের পোশাকে বিভিন্ন রং ও বৈচিত্র্য আনে। উদ্দীপকে কোন ডিজাইনের কথা বলা হয়েছে?