Rajshahi Board রাজশাহী বোর্ড ২০১৭

690টি প্রশ্ন

  1. 401.

    নিচের কোনটি সম্পত্তি দুর্ঘটনা বিমার উদাহরণ?

  2. 402.

    জনাব তৌহিদ ১৫ বছরের জন্য ৫ লক্ষ টাকার একটি জীবন বিমা চুত্তি সম্পাদন করেন। ৫ বছর প্রিমিয়াম পরিশোধের পর আর্থিক অসামর্থের কারণে তার বিমা পত্রটি চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে বিমা কোম্পানিকে জানায় এবং বিমা দাবি আদায়ের জন্য আবেদন করেন।

  3. 403.

    কর্ণফুলি কোম্পানি লি. ৪৫ কোটি টাকা দামের একটি জাহাজ 'X', 'Y'. Z তিনটা বিমা কোম্পানির নিকট সমান মূল্যে বিমা করে। জাহাজটি অন্য একটি জাহাজের সাথে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয় এবং মেরামত করতে ৯ কোটি টাকা খরচ হয়। কর্ণফুলি কোম্পানি লি. 'X' বিমা কোম্পানির নিকট থেকে সম্পূর্ণ ক্ষতিপূরণ আদায় করে। পরবর্তীতে 'X' বিমা কোম্পানি 'Y' ও বিমা কোম্পানির পনির নিকট থেকে আনুপাতিক হারে ক্ষতিপূরণ দাবি করে।

  4. 404.

    খুলনার ব্যবসায়ী জনাব আবিরের মোটর যন্ত্রাংশ তৈরির একটি কারখানা আছে। অগ্নিজনিত ক্ষতি মোকাবিলার জন্য ৫০ লাখ টাকা মূল্যের যন্ত্রপাতির মধ্যে নির্দিষ্ট ৩০ লাখ টাকার মূল্য নির্ধারণ করে বিমাচুক্তি সম্পাদন করে। বৈদ্যুতিক ঘট সার্কিট হতে অগ্নিকাণ্ড সংগঠিত হয়ে সম্পূর্ণ যন্ত্রপাতি ভস্মীভূত হয়ে যায়। তিনি সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার জন্য বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছেন।

  5. 405.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    সর্বপ্রথম কে জীবন বিমা সম্পাদন করেন?

  6. 406.

    একটি বিমাচুক্তির অপরিহার্য পক্ষ কয়টি?

  7. 407.

    ক্ষতিপূরণের চুক্তি হলো— i. জীবন বিমা ii. নৌ বিমা iii. অগ্নি বিমা

  8. 408.

    কার্যভিত্তিক ব্যাংকের শ্রেণিবিভাগ কোনটি?

  9. 409.

    কোন ধরনের ব্যাংক হিসাবে আমানতকারীকে পাস বই প্রদান করা হয়?

  10. 410.

    নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয়?

  11. 411.

    AI-সহায়তায় পুনর্গঠিত অনুশীলন — এটি মূল পরীক্ষার অবিকল প্রশ্ন নয়।

    মি. জেড তাহফিয়াকে একটি চেক দেন। তাহফিয়া সেটি জাহিনকে দেন। জাহিন ব্যাংকে জমা দিলে ব্যাংকার অর্থ পরিশোধে অপারগতা প্রকাশ করেন। চেকটির সম্মুখে দুটি সমান্তরাল আড়াআড়ি রেখা আছে। শুধু এই দাগের বৈশিষ্ট্যের ভিত্তিতে চেকটি কোন শ্রেণির?

  12. 412.

    শামসুদদীন আবুল কালামের 'মৌসুম' গল্পটি রচিত হয়েছে তৎকালীন জমিদারদের অধীন জনজীবনকে কেন্দ্র করে। সে সময় জমিদারদের শোষণের বিরুদ্ধে একদল সমাজরূপান্তর ও স্বাধীনতাকামীদের প্রচেষ্টায় কৃষকরা আন্দোলন শুরু করে। গল্পে দেখা যায়, দীর্ঘ খরার পর বৃষ্টির আগমনে কৃষকরা ভালো ফসল পাওয়ার আনন্দে বিভোর হয়। কৃষকদের মনের এই আনন্দ জমিদারের পছন্দ হয় না। চাল মজুদ করে দাম বাড়িয়ে কৃষকদের বেকায়দায় ফেলে দেয় জমিদার।

  13. 413.

    বিশ্ববিদ্যালয়ের পড়াশুনার পাঠ শেষ করতে করতেই আমার বোনের অনেক বয়স হয়ে যায়। তিন তিনবার তার বিয়ের সম্বন্ধ ভেঙে যাবার পর কেমন যেন হতাশ হয়ে পড়ি। একদিন তাকে ডেকে বলি, 'অনন্যা, কাল বাসায় একটি নতুন বরপক্ষ তোকে দেখতে আসবে। শুনে ওর চেহারা কঠিন হয়ে ওঠে, বলে তুই শুধু শুধু ব্যস্ত হচ্ছিস শাওন, প্রতিবন্ধীদের নিয়ে আমার যা কাজ তা জীবনতর শেষ হবার নয় ।'

  14. 414.

    "সেইদিন আজো জ্বলজ্বলে স্মৃতি, যেদিন মহানবিজয়ী বীর দূর দেশে থেকে স্বদেশে এলেন ফিরে। শুনেছি সেদিন জয়ঢাক আর জন-উল্লাস;পথে-প্রান্তরে তাঁরই কীর্তন, তিনিই মুক্তিদূত।নিহত এ্যাগামেমনন, কবরে শায়িত আজ।”

  15. 415.

    "চকচকে রোদ। সড়কের উত্তরে রাইফেল রেঞ্জের মধ্যে গামছা-পরা এক কিশোর তিন চারটে গরু খেদিয়ে নিয়ে যাচ্ছে। তার মাথায় ছালা বোঝাই ঘাস। কাঁধে লাঙল-জোয়াল। সম্ভবত সে মাঠ থেকে বাড়ি ফিরছে। 'মুক্তি। মুক্তি!' একজন সৈনিক চিৎকার করে ওঠে। 'কাঁহা? কাঁহা?- অপরেরা প্রশ্ন করে।'ডাহনা তরফ দেখো।'কলিমুদ্দি দফাদার সবিনয়ে বলতে চায়, 'মুক্তি নেহি ক্যাপ্টেন সাব, উয়ো রাখাল হ্যায়, মেরা চেনাজানা হ্যায়।' 'চুপরাও সালে কাফের কা বাচ্চা কাফের। মুক্তি, আলবৎ মুক্তি।' বলেই সকলে একসঙ্গে গুলি ছোড়ে। এলাকা কেঁপে ওঠে। ধ্বনি প্রতিধ্বনিত হয়ে দূরে ছড়িয়ে পড়ে।

  16. 416.

    আবাল্য তোমার যে নিসর্গ ছিল নিদারুণ নির্বিকার, সুরক্ষিত দুর্গের মতন আমাদের প্রতিরোধে সে হলো সহায়,ব্ল‍্যাক-আউট অমান্য করে তুমি দিগন্তে জ্বেলে দিলেবিদ্রোহী পূর্ণিমা। আমি সেই পূর্ণিমার আলোয় দেখেছি;আমরা সবাই ফিরছি আবার নিজস্ব উঠোন পার হয়ে নিজেদের ঘরে।

  17. 417.

    এবার ফিরাও মোরে' কবিতায় রবীন্দ্রনাথ তাঁর কবিসত্তাকে আহ্বান করেছিলেন দারিদ্রপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের শক্তির উদ্বোধন ঘটাবার জন্য। তিনি এতে বলেছেন, যারা দরিদ্র, তারা বংশ পরম্পরায় দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট হচ্ছে। তাদের মুখের অন্ন কেউ কেড়ে নিলেও তারা থাকে মুক ও ভীতসন্ত্রস্ত। প্রতিবাদ করা তো দূরের কথা, সবিনয়ে নালিশের ভাষাও যেনো এদের নেই। স্বয়ং বিধাতাও যেনো এদের প্রতি বিমুখ। কবি বলেছেন যে এদের মুখে দিতে হবে ভাষা।

  18. 418.

    'পশ্চাতে ফেলি গির্জা-প্যাগোডা মসজিদ-মন্দির এতদিনে আমি মুক্তিপথের সন্ধানী মুসাফির। তোমারে খুঁজিয়া পথে পথে ফিরি, কোথা আছ তুমি খোদা প্রেমিক তোমার তোমার হতে আর কতদিন রবে জুদা?'

  19. 419.

    ফয়জুল্লাহপুর একটি গ্রামীণ শহর। ধান-সুপারির মওসুমে এখানকার সকলের হাতেই টাকা-পয়সা থাকে। হাট-বাজারে থাকে লোকের ভীড়। এসময়ে ভিক্ষুকের আগমনও বেড়ে যায়। একদল ভিখারী হামাগুড়ি দেয় আর সুর করে 'আল্লা দে, আল্লা দেয়' বলে বলে ভিক্ষা চায়। তাদের বিচিত্র সুরে ফয়জুল্লাহপুরের মানুষের মন গলে, কেউ টাকা বা আধুলী ফেলে যায় থালায়। ব্যাপারটা এখানকার স্থানীয় ভিক্ষুকদের সহ্য হয় না। তারা লাঠিসোঁটা নিয়ে এদের উপর ঝাঁপিয়ে পড়ে।

  20. 420.

    গফুর মিয়ার সংসার টিকিয়ে রেখেছে তার স্ত্রী মরিয়ম। বিশাল সংসারের সকল দায়িত্ব মরিয়মের- গরুবাছুরের তত্ত্বতালাশ, ধান মাড়াই থেকে সিদ্ধ করা, মেহমান মুসাফির সবকিছুই একহাতে সামলান তিনি। অবশ্য এতে তার ক্লান্তি নেই। শুধু মাঝে মাঝে নিজেকে বড় একলা মনে হয়। গফুর মরিফমের মনের অবস্থা বোঝে। কারণ সে জানে, তাদের কোনো সন্তান নেই।

  21. 421.

    লাল পলাশের ভস্মস্তূপে কিসের জ্বালা স্তব্ধ অধীর বজ্রগর্ভ মেঘের মতো? শিবির-সীমায় মনের ছায়ায় ইতস্তত ছড়ায় সে তার কূট-মন্ত্রণা ঘৃণায় ঢালা দুই শতকের সেই একদিন মনে কি পড়ে? মিরজাফরের গুলির শিখায়, সমুদ্ধত নিভল তোমার দিনের সূর্য দিগন্তরে দূর গোধূলীর সেই একদিন মনে পড়ে মনে কি পড়ে?

  22. 422.

    ব্রিটিশ শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন অনেকে। এদেরই একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন কিন্তু আত্মসমর্পণ করেননি।

  23. 423.

    1.

    মুক্তিযুদ্ধের চেতনা ও তরুণ প্রজন্ম।

  24. 424.

    1.

    বাংলা শব্দের আদ্য অ-কারের উচ্চারণের পাঁচটি উদাহরণ লেখো।অথবা,(খ) যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো: একা, অসীম, পদ্য, অক্ষ, বৈশাখ, বিদ্বান, ছাত্র, সভ্য।

  25. 425.

    2.

    (ক) বাংলা 'অ' ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।অথবা,(খ) যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:-পদ্য, চর্যাপদ, অত্যাচার, বিজ্ঞপ্তি, স্বাগত, আহবান, স্মর্তব্য, ব্রহ্মাণ্ড।

  26. 426.

    2.

    তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ।

  27. 427.

    3.

    বাংলাদেশের পর্যটন শিল্প: সমস্যা ও সম্ভাবনা।

  28. 428.

    3.

    (ক) বাংলা ভাষার শব্দ শ্রেণিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? উদাহরণসহ আলোচনা করো।অথবা,(খ) নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি ক্রিয়া বিশ্লেষণ চিহ্নিত করো:ইট বসানো রাস্তা দিয়ে করিম বাড়ি ফিরছিল। হঠাৎ দেখতে পেল চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে। হাঁটা-পথের অনেকেই দৃশ্যটি তাকিয়ে দেখল। কয়েক জনের যায়-যায় অবস্থা। কাঁদো- কাঁদো চেহারার মানুষগুলোকে দেখে করিম মনে কষ্ট পেল।

  29. 429.

    4.

    খ. দারিদ্র্য বিমোচনে 'নারীসমাজের ভূমিকা

  30. 430.

    4.

    (ক) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো (যেকোনো পাঁচটি):চতুষ্পদী, আমরণ, সভ্যভ্রষ্ট, চাঁদমুখ, নদীমাতৃক, সাত-সতের, রাজপুত্র, ইন্দ্রজিৎ।অথবা,(খ) প্রত্যয়ের নামসহ প্রকৃতি-প্রত্যয় নির্ণয় করো (যেকোনো পাঁচটি):কৃষক, শিক্ষা, পাঠক, পঙ্কিল, নন্দাই, যৌগিক, চলন্ত, বার্ষিক।

  31. 431.

    5.

    (ক) একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা আবশ্যক? উদাহরণ লেখ।অথবা,(খ) নির্দেশ অনুসারে বাক্যান্তর কর (যে কোনো পাঁচটি):(i) শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায় (নেতিবাচক)।(ii) এখন খাঁটি জিনিস সহজলভ্য নয় (অস্তিবাচক)।(iii) নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে আহ্বান জানাই (অনুজ্ঞাসূচক)(iv) পঞ্চাশের মন্বন্তরের ঘটনা ছিল অত্যন্ত ভয়াবহ (বিস্ময়সূচক)(v) রচনায় সহজবোধ্য শব্দ ব্যবহার করা উচিত (জটিল)(vi) তিনি আর নেই (যৌগিক)(vii) যেসব পশু মাংস খায়, তারা অত্যন্ত বলবান (সরল)।(viii) বাংলাদেশের চির স্থায়িত্ব কামনা করি (ইচ্ছাসূচক)।

  32. 432.

    5.

    স্বদেশপ্রেম।

  33. 433.

    6.

    (ক) যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো:i. বিধি লঙ্ঘন হয়েছে।ii. আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব।iii. তৃষিতা বুদ্ধিমান মেয়ে।iv. তার পানিতে সমাধি হয়েছে।v. নজরুল সাহেব সপরিবারে বেড়াতে গেলেন।vi. সময় বড় সংক্ষেপ।vii. তাকে বাড়ি যাইতে দাও।viii. গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ।অথবা,(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখো:মাননীয় রাষ্ট্রপতি আসছে আগামীকাল সন্ধ্যা ৮ ঘটিকার সময় সমগ্র জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। আমাদের বন্ধুমহলের সকলের মধ্যে কিন্তু সাজ সাজ উত্তেজনা শুরু হলো।

  34. 434.

    7.

    যেকোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখ:Fiction, Greenroom, Nursery, Oath, Quack, Venue, Zone, Walk-out, Token, Global, Forecast, Allegation, Syntax, Rational, Bulletin.অথবা, বাংলায় অনুবাদ কর:We are social beings and have to consider the effect of our behaviour on others. There are two terms to describe our social behaviour-etiquette and manners etiqutte means the rules of correct. behaviour in society and manners of culture. No one likes a bad mannered person.

  35. 435.

    8.

    (গ) “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” বিষয়ে একটি রচনা লেখ

  36. 436.

    9.

    (ক) মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুর নিকট একটি ই-মেইল লেখ।অথবা,(খ) মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখ

  37. 437.

    10.

    (ক) ভাবসম্প্রসারণ করো: মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়।অথবা,(খ) সারমর্ম লেখো:বন্ধু, বলিনি, ঝুট,এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুটএই হৃদয়ই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন,বুদ্ধ-গয়া এ, জেরুজালে এ মদিনা, কাবা-ভবন,মজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়,এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়।এই রণ-ভূমে বাঁশির কিশোর গাহিলেন মহা-গীতা,এই মাঠে হলো মেষের রাখাল নবিরা খোদার মিতা।

  38. 438.

    11.

    (ক) নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা করো।অথবা,(খ) প্রদত্ত উদ্দীপক অনুসারে 'রক্তদানের পুণ্য' শীর্ষক একটি খুদেগল্প রচনা করো:মহান শহিদ দিবসে শহিদ মিনারের পাদদেশে রক্তদান কর্মসূচি চলছে। শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ডা. জাওয়াদ সেখানে উপস্থিত হলেন ......

  39. 439.

    জনাব শিহানের কোন ধরনের সহায়ক সেবার প্রয়োজন?

  40. 440.

    জনাব শিহানের জন্য এক্ষেত্রে অর্থসংস্থানের কোন উৎস সর্বোত্তম হতে পারে?

  41. 441.

    উদ্দীপকের প্রথম পর্যায়ে কাদের প্রতি জায়ওয়াদ সামাজিক দায়িত্ব পালন করেন?

  42. 442.

    উদ্দীপকে বর্ণিত ইমারত নির্মাণের ক্ষেত্রে শ্রমিকদের প্রতি পরামর্শের ইঙ্গিত হলো—
    i. ভাবমূর্তি বৃদ্ধি
    ii. ব্যবসায় নৈতিকতা
    iii. ব্যক্তিক মূল্যবোধ
    নিচের কোনটি সঠিক?

  43. 443.

    উদ্দীপকে বর্ণিত DBBL কর্তৃক প্রদত্ত সেবা কোন ধরনের বিশেষ ব্যাংকিং ব্যবস্থায় সাথে সম্পৃক্ত?

  44. 444.

    উদ্দীপকে বর্ণিত DBBL কর্তৃক যেসব সুবিধা পাওয়া যাবে তা হলো—
    i. বিল পরিশোধ
    ii. অর্থ হস্তান্তর
    iii. সময় সাশ্রয়
    নিচের কোনটি সঠিক?

  45. 445.

    উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি কোন ধরনের?

  46. 446.

    উদ্দীপকের আলোকে সুহা কত টাকা মুনাফা পাবে?

  47. 447.

    উদ্দীপকে বর্ণিত আশরাফুলের কাজটি কোন শিল্পের সাথে সম্পৃক্ত?

  48. 448.

    আশরাফুলের মাছ চাষে জড়িত হওয়ার কারণ—
    i. স্থানীয় বেকার যুবকদের উদ্বুদ্ধকরণ
    ii. মাছ চাষে আগ্রহ
    iii. আত্মকর্মসংস্থান
    নিচের কোনটি সঠিক?

  49. 449.

    বীমা কোন ধরনের বাধা দূর করে?

  50. 450.

    জনাব সামা একজন ব্যবসায়ী। তিনি ভারত থেকে চাল আমদানি করে প্রক্রিয়াকরণের পর ইংল্যান্ডের বিভিন্ন বিপণিতে বিক্রয় করেন। গত বছর তিনি যে চাল আমদানি করেছেন, তা দুই মাস পর ইংল্যান্ডে বিক্রয় করলে অনেক বেশি লাভ পেতেন। কিন্তু আমদানিকৃত চালের জন্য জায়গার ব্যবস্থা না থাকায় লাভের জন্য অপেক্ষা না করে নির্দিষ্ট সময়ের পূর্বেই বিক্রয় করতে বাধ্য হলেন।