Barishal Board বরিশাল বোর্ড ২০১৬

629টি প্রশ্ন

  1. 1.

    রাবেয়া ও সুমি হরিপুরে বাস করে। হঠাৎ করে হরিপুরে প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। সেই গ্যাস উত্তোলন করে তারা বিদ্যুৎ উৎপাদন ও গৃহস্থালি কাজে ব্যবহার করতে চায়। তবে সরকার বিদ্যুৎ উৎপাদনকে অগ্রাধিকার দিচ্ছে, কারণ বিদ্যুৎ অর্থনীতির অন্যান্য খাতসমূহকে উন্নয়নে ভূমিকা রাখে।

  2. 2.

    ধরা যাক,Qs=−30+4p \mathrm{Q}{\mathrm{s}}=-30+4 \mathrm{p} Qs= \mathrm{Q}{s}= যোগানের পরিমাণ Qd=20−6P \mathrm{Q}{\mathrm{d}}=20-6 \mathrm{P} Qd= \mathrm{Q}{\mathrm{d}}= চাহিদার পরিমাণ

  3. 3.

    বাজারে আলুর দাম ৪ টাকা হলে চাহিদার পরিমাণ ২০ একক এবং মোট ব্যয় ৮০ টাকা। বাজারে নতুন আলু উঠায় আলুর দাম ৩ টাকা হলে চাহিদার পরিমাণ ৪০ একক এবং মোট ব্যয় ১২০ টাকা ।

  4. 4.

    জামিলের একটি তাঁত শিল্প আছে। সেখানে ২০১৪ সালের মার্চ থেকে জুন মাস পর্যন্ত উৎপাদন ও ব্যয়ের একটি তালিকা দেওয়া হলো-

    সময় | মোট ব্যয় (টাকায়) | মোট উৎপাদন (এককে)
    মার্চ /২০১৪ | ১০,০০০ | ১০০
    এপ্রিল/২০১৪ | ২০,০০০ | ২০০
    মে/ ২০১৪ | ৩০,০০০ | ৩০০
    জুন/২০১৪ | ৪০,০০০ | ৪০০

  5. 5.

    তানিয়া তার বাবার সাথে বইয়ের দোকানে যায়। বিভিন্ন দোকান ঘুরে দেখে যে সকল দোকানে দাম একই। এতে সে খুব আনন্দ পায় ।

  6. 6.

    রবিন একজন সেলাই মেশিন শ্রমিক। সে নিখুঁতভাবে সেলাই কাজ করতে পারে। তার মাসিক বেতন ৫,০০০ টাকা। ঐ বেতনে তার সংসার চলে না । সে বেশি বেতনের চাকরি খুঁজতে থাকে। ভাগ্যক্রমে সে ৭০০০ টাকা বেতনে একই ধরনের চাকরি পায়। রবিন ভাবে বাংলাদেশে লোকসংখ্যা বেশি কিন্তু চাকরির সুবিধা কম, তাই বেতন কম ।

  7. 7.

  8. 8.

    জাতীয় আয় (Y) = 1C + 11 + 1G ; যেখানে C = ভোগ ব্যয়, I বিনিয়োগ ব্যয়, G = সরকারি ব্যয়

  9. 9.

    রহিম একজন ব্যাংকার। তার দুই বন্ধু কৃষি কাজ করে। একদিন তার দুই বন্ধু রহিমের কাছে কৃষি ঋণ গ্রহণ সম্পর্কে জানতে চাইলে, রহিম বলল সে এমন এক ব্যাংকে চাকরি করে যা সাধারণ জনগণকে ঋণ দেয় না । এই ব্যাংক নোট প্রচলন এবং সরকারের ব্যাংকে হিসাবে অনেক দায়িত্বপূর্ণ কাজ করে যা অন্য ব্যাংক করে না। বিভিন্ন পন্থা অবলম্বনের মাধ্যমে ঋণও নিয়ন্ত্রণ করে ।

  10. 10.

    "বাংলাদেশের অর্থনীতির গতিপ্রকৃতি" শীর্ষক একটি আলোচনা সভায় একজন বক্তা আশা প্রকাশ করলেন, বাংলাদেশ অচিরেই খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত হবে। তিনি বললেন, এদেশে প্রায় ১৮.৭৫ লক্ষ একর জমি এখনও অনাবাদি রয়েছে। বক্তব্যে তিনি নিম্নের তথ্যও তুলে ধরলেন:

  11. 11.

    বাবুল লেখাপড়া শেষ করে গ্রামে এসে একটি বিশেষ প্রযুক্তি (যেমন জৈব) ব্যবহার করে লিচু বাগান তৈরি করল। লিচু গাছ ছোট, ফলন অধিক এবং সুস্বাদু। লিচু বাগান পরিচর্যা এবং বাজারজাত করার ক্ষেত্রে বাবুল তথ্য সংগ্রহের জন্য আধুনিক প্রযুক্তির সাহায্য নেয়।

  12. 12.

    মি. রতন শীতের ছুটিতে সপরিবারে সিলেটে চা বাগান দেখতে গেল। সেখানে গিয়ে জানতে পারল যে, বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে চা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। কিন্তু চা শিল্পের কিছু সমস্যার কারণে উন্নতি করতে পারছে না। মি. রতন সেই সমস্যাগুলো চিহ্নিত করেন। যেমন- শ্রমিকদের আবাসিক সংকট, কম মজুরি, অশিক্ষিত শ্রমিক, শ্রমিকদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা অপ্রতুল ইত্যাদি।

  13. 13.

    বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশে বিদ্যমান সম্পদের তুলনায় জনসংখ্যার পরিমাণ অনেক বেশি। এজন্য বিভিন্ন সমস্যা যেমন- জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য ঘাটতি, বেকারত্বসহ ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। তবে সাম্প্রতিককালে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের মাধ্যমে জনসংখ্যার নিয়ন্ত্রণ করে জনসংখ্যা ও সম্পদের মধ্যে সামঞ্জস্য বিধানের চেষ্টা চলছে।

  14. 14.

    শফিকুল মিয়া একজন মাছ ব্যবসায়ী। মাছকে দীর্ঘদিন ভালো রাখতে এবং পচনের হাত থেকে রক্ষা করতে তিনি এক ধরনের কেমিক্যাল ব্যবহার করেন। তার এ মাছ না বুঝেই জনসাধারণ ক্রয় করেন। এতে শফিকুল মিয়ার প্রচুর লাভ হয়।

  15. 15.

    রতন সাহেব একজন ব্যবসায়ী। নিজ ব্যবসার পাশাপাশি তিনি শেয়ারের ব্যবসাও করেন। একবার গ্রামীণ ফোনের শেয়ার কিনে বেশ লাভবান হওয়ায় এ শেয়ারের দিকেই তার আকর্ষণ বেশি। রতন সাহেব গ্রামীণ ফোনের প্রথম পর্যায়ের ক্রেতা যিনি সরাসরি গ্রামীণ ফোনের কাছ থেকে শেয়ার কিনেন। এজন্য তিনি মতিঝিলে স্টক এক্সচেঞ্জে যান। শেয়ারের মূল্যসূচক জেনে তিনি অনেক চিন্তা-ভাবনা করে তা ক্রয় করেন। ফলে রতন সাহেবের শেয়ার ক্রয়জনিত ঝুঁকি ন্যূনতম থাকে।

  16. 16.

    নজরুল সাহেব বাজার থেকে ফিরে বিরক্তির সুরে তার সহকর্মীকে বললেন, আর বলবেন না ভাই, গত বছর সবজি প্রতি কেজি ১০ টাকা করে কিনেছি। এবার প্রাকৃতিক দুর্যোগের কারণে তা আর সম্ভব হচ্ছে না। এই দেখুন, ১ কেজি একই সবজি কিনলাম ২০ টাকা দরে।

  17. 17.

    বাংলাদেশের রপ্তানি ও আমদানি পরিস্থিতি নিম্নরূপ:উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ ব্যাংক

  18. 18.

    বজলার স্যার একদিন এদেশের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে ক্লাসে বক্তৃতা করতে গিয়ে বললেন, বাংলাদেশে এ যাবৎ যতগুলো পরিকল্পনা প্রণীত হয়েছে তারমধ্যে ষষ্ঠ-পঞ্চবার্ষিক পরিকল্পনা নানা দিক থেকে স্বতন্ত্র। উন্নয়ন পরিকল্পনার উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রার ভিত্তিতে এমন কথা বলা যায়।

  19. 19.

    জনাব মামুন কোন ধরনের পাইকার?

  20. 20.

    বণ্টন প্রণালিতে জনাব মামুনের উপস্থিতিতে-
    i. পণ্য মূল্য বৃদ্ধি করে
    ii. পণ্য বণ্টন সহজ করে
    iii. উৎপাদন ব্যয় বৃদ্ধি করে
    নিচের কোনটি সঠিক?

  21. 21.

    জনাব তাহমিদ চশমায় কোন ধরনের বিপণি কেন্দ্রে গেলেন?

  22. 22.

    উদ্দীপকে উল্লিখিত বিপণি কেন্দ্রে ক্রেতা-বিক্রেতা উভয়েই যে সকল সুবিধা ভোগ করে-
    i. পছন্দমত পণ্য ক্রয়-বিক্রয় করার সুযোগ
    ii. গ্রাম অঞ্চলের ক্রেতা-বিক্রেতাগণও সুযোগ পায়
    iii. নিরাপদ পরিবেশে ক্রয়-বিক্রয়ের সুযোগ
    নিচের কোনটি সঠিক?

  23. 23.

    উদ্দীপকে পদ্মা এন্টারপ্রাইজ ভোক্তা বাজার বিভক্তিকরণে কোন ভিত্তি ব্যবহার করেছে?

  24. 24.

    জনাব মামুনের ঘোষিত ১৫% ডিসকাউন্ট কোন ধরনের বাট্টা?

  25. 25.

    উদ্দীপকে উল্লিখিত বাট্টা অধিক কার্যকর হয়-
    i. গরমকালে শীত বস্ত্র কম মূল্যে বিক্রয় করলে
    ii. পর্যটন কর্পোরেশন অফ-সিজনে হোটেল ভাড়া বাড়ালে
    iii. বর্ষাকালে কক্সবাজারে হোটেল ভাড়া কমালে
    নিচের কোনটি সঠিক?

  26. 26.

    উদ্দীপকে জনাব তৌকির ব্যবসায়ের কোন আইন দ্বারা প্রভাবিত হবেন?

  27. 27.

    জনাব অনিক কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন?

  28. 28.

    আশরাফ এন্টারপ্রাইজকে বাজারে আলু বিক্রয়ের পূর্বে আবশ্যকীয়ভাবে করতে হয়-
    i. পরিবহন
    ii. গুদামজাতকরণ
    iii. প্রমিতকরণ
    নিচের কোনটি সঠিক?

  29. 29.

    জনতা এগ্রো প্রসেসিং ১৯৯০ সালে বাজারজাতকরণ ক্রমবিকাশের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত?

  30. 30.

    জনতা এগ্রো প্রসেসিং এ ১৯৮৮ সালে পরিলক্ষিত হয়-
    i. বিক্রয় বৃদ্ধির কৌশল ব্যবহার
    ii. ভোক্তার প্রয়োজন নির্ধারণ ও পণ্য উন্নয়ন
    iii. বিজ্ঞাপনের ব্যাপক ব্যবহার
    নিচের কোনটি সঠিক?

  31. 31.

    পণ্যের জীবনচক্রের কোন স্তরে মুনাফাশূন্য হয়?

  32. 32.

    জনাব তামিম একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি নিজ হাতে আলু থেকে চিপস, নারিকেল দ্বারা নাড়ু বানিয়ে বাজারের বিভিন্ন দোকানে বিক্রয় করেন। তার ব্যবসার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো ক্রেতাদের বা ভোক্তাদের সন্তুষ্টি অর্জন। তাই ক্রেতাদের রুচি ও পছন্দ বিবেচনা করে তিনি পণ্য উৎপাদন করেন। এর ফলে তার ব্যবসায় প্রতিষ্ঠানটির সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

  33. 33.

    গ্রিন মার্কেটিং এর বিষয়বস্তু হলো- i. উচ্চ মূল্যের বাজার ii. পরিবশেবান্ধব মোড়ক ব্যবহার iii. পরিবশেবান্ধব পণ্য উৎপাদন নিচের কোনটি সঠিক?

  34. 34.

    ব্র্যান্ড ইমেজ অর্জনকারী 'হাইস্পিড' কোম্পানি ২০১৫ সালে বাংলাদেশ 4G সেবা প্রদানের লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়ে নিজস্ব কোম্পানির 4G সিমকার্ড চালু করেছে। বিষয়টি নতুন এবং আকর্ষণীয় হওয়ায় প্রতিটি সিমকার্ডের দাম তারা ২,০০০ টাকা নির্ধারণ করে। বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে ভালো ব্যবসায় কার্যক্রম পরিচালনা করলেও জেলা শহরগুলোতে তাদের গ্রাহক সংখ্যা খুবই কম। বিষয়টি নিয়ে কোম্পানির পরিচালক পর্ষদ গ্রাহক সৃষ্টির লক্ষ্যে কাজ করছে।

  35. 35.

    পূর্ণ সেবাদানকারী পাইকার কে?

  36. 36.

    নাহিয়ান চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে আম ক্রয় করে নিজস্ব পরিবহন ব্যবহারের মাধ্যমে ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে নিজস্ব গুদামে সংরক্ষণ করেন। পরবর্তীতে সংগৃহীত আমগুলোকে তিনি কর্মীদের দ্বারা মান অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করেন এবং মান অনুযায়ী মূল্য নির্ধারণ করে নিজস্ব বিক্রয় কেন্দ্রের মাধ্যমে বিক্রয়ের ব্যবস্থা করেন। তার সংগৃহীত এবং বিক্রয়ের জন্য উপস্থাপিত আমগুলো বিষাক্ত রাসায়নিক মুক্ত এবং মান সম্পন্ন তা প্রচার করার জন্য বিক্রয় কেন্দ্রের সামনে ব্যানার লাগান এবং মাইকিং এর মাধ্যমে বিক্রয় এলাকার জনগণের নিকট প্রচারের ব্যবস্থা করেন। এ সকল কাজের জন্য নাহিয়ান ২০০ জন কর্মচারী নিয়োগ করেছেন। নাহিয়ানের এই কর্মকাণ্ডের ফলে বিভিন্ন এলাকার জনগণ বিভিন্ন সময়ে হাতের নাগাল থেকে আম সংগ্রহ করে ভোগ করতে পারছেন। পাশাপাশি তিনি প্রচুর মুনাফাও অর্জন করতে সক্ষম হচ্ছেন।

  37. 37.

    স্বল্পকালীন বিক্রয় বৃদ্ধির প্রচেষ্টাকে কী বলে?

  38. 38.

    'সৃষ্টি' সুইটস নাটোর শহরের একটি স্বনামধন্য মিষ্টান্নভান্ডার। প্রতিষ্ঠানটি ভোক্তাদের দিকে লক্ষ্য রেখে বিভিন্ন মান ও মূল্যের বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি ও বিক্রয় করেন। বর্তমানে প্রতিষ্ঠানটির সুনাম সারাদেশে ছড়িয়ে পড়ায় এর মালিক ব্যবসাকে সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেন। জনসংখ্যার ঘনত্ব বিবেচনা করে প্রতিষ্ঠানটি বিভাগীয় শহরগুলোতে বিক্রয় শাখা স্থাপন ও বিপণনের পরিকল্পনা করেছে।

  39. 39.

    ক্রেতাদের সাথে সরাসরি সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার কৌশল হচ্ছে-

  40. 40.

    ক্রেতা ভ্যালু কী?

  41. 41.

    একজন বিক্রয়কর্মীর নৈতিক গুণাবলি কোনটি?

  42. 42.

    হোটেল নিরাপদ লি. ১৯৮০ সাল থেকে কক্সবাজারে পর্যটকদের জন্য সেবা দিয়ে আসছে। তাদের হোটেল কর্তৃক প্রদত্ত সেবার যথেষ্ট চাহিদা থাকলেও বর্তমানে ধীরে ধীরে তা হ্রাস পাচ্ছে। কারণ বর্তমানে পর্যটকেরা নিরাপদ আশ্রয়ের পাশাপাশি বিলাসবহুল ব্যবসস্থাকেও প্রাধান্য দিচ্ছে। ফলে প্রতিষ্ঠানটি তাদের প্রদত্ত সেবার বিক্রয় বৃদ্ধিতে নতুন মূল্য নির্ধারণ কৌশল ব্যবহার করে বর্তমান সমস্যাকে মোকাবিলা করার চিন্তাভাবনা করছে।

  43. 43.

    অনলাইন বিপণনে বিক্রেতার প্রধান সুবিধা কোনটি?

  44. 44.

    রনি, জনি ও মনি তারা তিন বন্ধু একত্রিত হয়ে একই ব্যবস্থাপনায় ভিন্ন ভিন্ন বিভাগের মাধ্যমে বিভিন্ন ধরনের খুচরা বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করেন। তিন বন্ধুর উন্নতি পর্যবেক্ষণ করে পার্শ্ববর্তী গ্রামের তুহিন অল্প সংখ্যক পণ্য নিয়ে নিজ এলাকায় দ্রুত সময়ে পণ্য বিক্রয়ের যাবতীয় কৌশল গ্রহণ করেন এবং তিনিও সফল হন।

  45. 45.

    বিক্রয়কে বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়, কারণ এর মাধ্যমে- i. ব্যবসায়ের ব্যয় নির্বাহ হয় ii. ব্যবসায়ের মজুন নিয়ন্ত্রিত হয় iii. ব্যবসায়ের অর্থের যোগান হয় নিচের কোনটি সঠিক?

  46. 46.

    জনাব মুন্না একটি শ্যাম্পু কোম্পানির মালিক। তিনি তার কারখানার বিভিন্ন ফ্লেভারের শ্যাম্পু উৎপন্ন করে তা বিপণন করেন। ক্রেতা আকর্ষণের জন্য তিনি তার উৎপাদিত পণ্যের মূল্য ছাড় দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। এজন্য তিনি পণ্যের মোড়কে মূল্য ছাড়ের বিষয়টি স্পষ্ট অক্ষরে উল্লেখ করেন। ফলে বাজারে তার উৎপাদিত পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং পণ্যের বিক্রয়ও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

  47. 47.

    ভোক্তার রুচি ও পছন্দ জানার জন্য কী করতে হয়?

  48. 48.

    শিপন ফ্যাশন লি. ঢাকার ডেমরায় অবস্থিত একটি জামদানি শাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান। দেশব্যাপী প্রতিষ্ঠানটির উৎপাদিত শাড়ির যথেষ্ট সুনাম রয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে বিক্রয় বৃদ্ধির জন্য মূল্য হ্রাস, নগদ অর্থ ফেরত দান, উপহার ইত্যাদি কৌশল অবলম্বন করে থাকে। বর্তমানে প্রতিষ্ঠানটি তার উৎপাদিত শাড়ি আন্তর্জাতিক বাজারে বিক্রির মাধ্যমে ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে পত্র-পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করেছে। কিন্তু প্রতিষ্ঠানটি আশানুরূপ সাড়া পাচ্ছে না। ফলে শিপন ফ্যাশন লি.-এর মালিক চিন্তিত।

  49. 49.

    কোনো পণ্যের একক প্রতি উৎপাদন খরচ ২০ টাকা এবং প্রতি একক পণ্যে ৫ টাকা করে মুনাফা অর্জন করতে কোম্পানি পণ্যের মূল্য ধার্য করে ২৫ টাকা। এক্ষেত্রে পণ্যের মূল্য নির্ধারণ পদ্ধতি হবে-

  50. 50.

    ডেইলি শপিং লি. ঢাকা শহরের ধানমণ্ডি, গুলশান, বনানী ও মতিঝিল এলাকায় চারটি শো-রুমের মাধ্যমে একই ধরনের পণ্য বিক্রয় করে থাকে। প্রত্যেকটি শো-রুমে বিক্রয়ের জন্য উপস্থাপিত পণ্য, ব্র্যান্ড, মূল্য একই ধরনের। প্রতিটি শো-রুমের মালিক ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ একজন, এ সমস্ত শো-রুম থেকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা ইন্টারনেট ব্যবহার করতে পারেন। ক্রেতারা শত ব্যস্ততার মধ্যেও দ্রুততার সহিত সময় ও অর্থ বাঁচিয়ে, কোনো প্রকার ঝুঁকি না নিয়ে ঘরে বসে তাদের প্রয়োজনীয় পণ্য কেনা কাটার কাজ সম্পন্ন করতে পারেন। বিক্রেতারাও সঠিক বিক্রয়ের পাশাপাশি ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও অন্যান্য সুবিধা লাভ করতে পারছে।