Dhaka Board ঢাকা বোর্ড ২০২৩
691টি প্রশ্ন
- 401.
জনাব সুজন এবং জনাব সুবেল দুই ভাই। পরিবারের আর্থিক স্বচ্ছলতার স্বপ্নে তারা দুইজন দশ বছরের জন্য বিদেশে পাড়ি জামান। জনাব সুজন এবং জনাব সুবেল ভবিষ্যতের কথা চিন্তা করে বিমাপত্র গ্রহণ করেন। চুক্তি অনুযায়ী জনাব সুজনের সন্তানরা তার মৃত্যুতে বিমাদাবির আবেদন করতে পারবে। অন্যদিকে, জনাব সুবেল মারা না গেলেও নির্দিষ্ট সময় শেষে বিমাদাবি পাবেন ।
- 402.
নিচের কোনটি সামাজিক বিমা?
- 403.
জনাব জুয়েল ঢাকা শহরের একজন বিশিষ্ট ব্যবসায়ী। তার নিকট পাওনা টাকা বাবদ জনাব আজাদের বরাবর ৮ লক্ষ টাকার একটি চেক ইস্যু করেন। চেকটি জনাব জুয়েল ব্যক্তিগত সহকারীর মাধ্যমে প্রেরণ করেন। কিন্তু জনাব জুয়েলের ব্যক্তিগত সহকারী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে পালিয়ে যায়।
- 404.
গারনিশি আদেশ জারি করেন কে?
- 405.
কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের মুদ্রাবাজারের স্থিতিশীলতা রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৈশ্বিক ঘটনাপ্রবাহের কারণে মুদ্রাস্ফীতি দেখা দিলে ব্যাংকটি তার সুদের হার ২%২% বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে। সুদের হার বৃদ্ধির পরেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় ব্যাংকটি ঋণ সরবরাহের ক্ষেত্রে কিছু খাত নির্দিষ্ট করে দেয়। যার ফলে বাজারে স্থিতিশীলতা আসে।
- 406.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
'বাংলাদেশ ব্যাংক কত সনে প্রতিষ্ঠিত হয়?
- 407.
মোবাইল ব্যাংকিং হচ্ছে-
- 408.
নিচের কোনটি বহুজীবন বিমা?
- 409.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
সাময়িক বিমা পত্রের মেয়াদ সর্বোচ্চ কত বছর হতে পারে?
- 410.
বাণিজ্যিক ব্যাংকের সূত্রপাত করেছিল— i. ব্যবসায়ী শ্রেণি ii. মহাজন শ্রেণি iii.শিল্পপতি নিচের কোনটি সঠিক?
- 411.
SWIFT কী?
- 412.
ব্যাংক হার বাড়লে—
- 413.
বিক্রয় বিন্দু সেবার সংশ্লিষ্ট উপকরণ হলো—
i. এটিএম বুথ
ii. এটিএম কার্ড
iii. কার্ড এক্টিভেটেড টার্মিনাল
নিচের কোনটি সঠিক? - 414.
অনলাইন ব্যাংকিং কোন ধরনের ব্যাংক ব্যবস্থায় অধিক সুবিধাজনক?
- 415.
কোন ধরনের চেকে ঝুঁকি বেশি থাকে?
- 416.
নিবেদিতা তার স্বামী প্লাবনসহ বইয়ের দোকানে এসে অবাক হলেন। ফোনে নিবেদিতা বই বিক্রেতাকে বইয়ের নাম, সংখ্যা, প্রকাশনী, কমিশন এবং সরবরাহের তারিখ প্রভৃতি বিষয়ে বিস্তারিত সব বলে দিয়েছিলেন। কিন্তু দোকানদার প্রতিশ্রুতি অনুযায়ী ই সরবরাহের ন্যূনতম প্রস্তুতিও নেননি। এক পর্যায়ে দোকানদার প্রতিশ্রুতি অস্বীকার করণে নিবেদিতা মোবাইল থেকে প্রমাণ উপস্থাপন করলেন। প্লাবনের অনুরোধে নিবেদিতা দোকানদারের সাথে আর তর্কে জড়ালেন না।
- 417.
গ্রিক দার্শনিক সক্রেটিস নিজেকে চেনার কথা বলেছিলেন। বলেছিলেন সত্য প্রকাশের কথা-যত কঠিনই হোক সে সত্য। সক্রেটিস ও তাঁর অনুসারীরা সত্য প্রকাশে যে অসঙ্কোচ মুঢ়তা দেখিয়ে ছিলেন, প্রথাগত সমাজ ও রাষ্ট্রের চোখে তা চিহ্নিত হয়েছিলো। ঔদ্ধত্য ও বিশৃঙ্খলার নিয়ামক হিসেবে। পরিণামে তাদের উপর নেমে এসেছিলো রাজদন্ড। প্রবল পরাক্রমশালী রাজার ভয়ে না পালিয়ে যে অল্পসংখ্যক অনুসারী শেষ পর্যন্ত সক্রেটিসের অনুগামী হলেন, তাঁরাই ছিলেন প্রকৃত সত্যনিষ্ঠ। আর তাঁরা যেহেতু আত্মপ্রবঞ্চক ছিলেন না। তাই জেনেশুনেই বেছে নিয়েছিলেন রাজার দেয়া সত্য বলার শান্তি। শান্তিদাতা রাজাদের নাম-নিশানা মুছে গেলেও সক্রেটিসকে মহাকাল দিয়েছে "মহাজ্ঞানী' অভিধা।
- 418.
কোভিড-১৯ এর সময়ে ‘পদ্মরাগ' নামক সামাজিক সংগঠনটি ছিন্নমূল মানুষদের এক বেলা খাওয়ানোর ব্যবস্থা করেছিল। প্রতিদিন শত শত মানুষকে খাবার দিয়েও প্রতিষ্ঠানটি তৃপ্ত হতে পারেনি। ইদানিং সংগঠনটির সদস্যদের নতুন উপলব্ধি হয়েছে যে, তাঁরা প্রতি মাসে একজন করে ছিন্নমূল মানুষকে আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত করে পরাবলম্বন থেকে মুক্তি দিবেন।
- 419.
“বাজারে মিলিটারি ঢোকার পর থেকেই কলিমদ্দি দফাদারের ওপর বোর্ড অফিস খোলার ভার পড়েছে। অপেক্ষাকৃত কমবয়স্ক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মিলিটারির ভয়ে পারতপক্ষে এদিকে আসেন না। মেম্বারগণও আত্মগোপন করেছেন। কিন্তু বোর্ড অফিস নিয়মিত খোলা রাখার হুকুম জারি আছে। কলিমদ্দি এ কাজ করার জন্য বাজারে আসে। খান সেনারা ওকেই ওদের অভিযানে সঙ্গী করে নেয়। সে সরকারি লোক, নিয়মিত নামাজ পড়ে এবং যা হুকুম তা পালন করে। সুতরাং সন্দেহের কারণ নেই।” তাই এ সুযোগকে কাজে লাগিয়ে পাক-ক্যাম্পের খবর মুক্তি বাহিনীর নিকট সরবরাহ করাসহ পাক হানাদারদের বিপথে চালিত করতে পারে কলিমদ্দি।
- 420.
নানা: আমার বন্ধু বিদ্যানন্দ এ বিখ্যাত বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। সমাজের অনেকেই বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগকে তখন ভালো চোখে দেখেননি; সহযোগিতাও করেননি। তবে তিনি দমে যাননি, তিলে তিলে গড়ে তোলেন এ বিদ্যালয়টি। কিন্তু সুনামের সবটুকু সম্মান তাঁর কপালে জুটলো না ।নাতি: তিনি কোথায়?নানা: তিনি নেই। অথচ তাঁর কর্ম পথ পেয়েছে, তাঁরই অবর্তমানে আমাদের মাঝে ।নাতি: কী নিষ্ঠুর পৃথিবীর নিয়ম!
- 421.
পুনর্মিলন অনুষ্ঠানের প্রস্তাবনা, পরিকল্পনা, প্রযোজনা ও কর্মপন্থা নির্ধারণে পাঁচ মাস ধরে নিরলসভাবে কাজ করে আয়োজন প্রায় সম্পন্ন করে রেখেছে রতন। বন্ধুদের মিলনমেলা আয়োজন তার জন্য যেমন কষ্টসাধ্য কাজ ছিল, তেমনি এতে স্বপ্নপূরণের আনন্দও ছিল অফুরান। অনুষ্ঠান নিয়ে কোনো ভাবনা, উত্তেজনা বা উচ্ছ্বাস নেই আজ তার মনে। কারণ অনুষ্ঠানের আগেই তার মা পৃথিবী ছেড়ে চলে গেছেন। মা যেন দূর আকাশে মুখ রেখে বাতাসে ঘুরে বেড়াচ্ছেন।
- 422.
ধ্বংস দেখে ভয় কেন তোর? - প্রলয় নূতন সৃজন-বেদন।আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন।তাই সে এমন কেশে বেশেপ্রলয় বয়েও আসছে হেসে-মধুর হেসে!ভেঙে আবার গড়তে জানে সে চির-সুন্দর!
- 423.
নাগর ফকিরের মৃত্যুর পর অনুসারীর সংখ্যা রাতারাতি বাড়তে লাগল। তার মৃত্যুর খবরে আশেপাশের অনেকেই হাজির না হলেও তার গায়েবি মাজার উঠার খবরে বিভিন্ন গ্রাম থেকে মানুষ এসে ভিড় জমাতে লাগল। সবার নজরানায় নাগর কবিরের ছেলে সাগরের সুনাম ও সম্পদ বৃদ্ধি পেতে থাকল। গায়েবি মাজার উঠার প্রচারণা অনেকেই বিশ্বাস করলো না। তবে তারা এ বেদাতি কাজে বাঁধাও দিল না। এতে মাজার বিশ্বাসী মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে সাগরের প্রভাব ও পয়সা দুটোই বাড়তে লাগল।
- 424.
নারিশা গ্রামের একটা ভাঙ্গা রাস্তা মেরামতের জন্য জনপ্রতিনিধিদের নিকট ধর্না দিতে দিতে গ্রামের মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। গ্রামেরই ছেলে বুলবুল একদিন গ্রামের ছেলেদের নিয়ে খাল থেকে মাটি তুলে রাস্তা মেরামতের কাজ শুরু করে দিল। চেয়ারম্যান এসে ধমকের সুরে বুলবুলকে বললেন, “তুমি কার মাটি কার রাস্তায় ফেলছো? অনুমতি নিয়েছো? খালের পাড় ভেঙ্গে জমিজমা ঘরবাড়ি নষ্ট হবে না? এমন পাপের কাজে ছেলেদের জড়ালে কেন, ওদের মা-বাবার অনুমতি নিয়েছো? শিশুশ্রম নিষিদ্ধ জানো না? ভুল স্বীকার করে এ কাজে বিরত না হলে তোমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে এসেছো?”
- 425.
নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে চতুর ও উচ্চাভিলাষী চন্দ্রগুপ্ত গ্রিক শিবিরে আলেকজান্ডারের সাথে সাক্ষাৎ করে নন্দবংশের উৎখাতের জন্য তার সাহায্য কামনা করে। আলেকজান্ডার চন্দ্রগুপ্তের ধৃষ্টতায় রুষ্ট হয়ে তার প্রাণদণ্ড দিলেও সে পালিয়ে আত্মরক্ষা করে। পরে বিচক্ষণ কূটনীতিবিদ ও অর্থনীতিবিদ চাণক্যের পরামর্শে নন্দবংশ ধ্বংসপূর্বক সিংহাসনে আরোহণ করে চন্দ্রগুপ্ত।
- 426.
গোলকচন্দ্র বসু ও তাঁর রাইয়ত সাধুচরণের আলাপ-চারিতায় ফুটে ওঠে ইংরেজ কর্তৃক সাধারণ চাষিদের নীল চাষে বাধ্য করা, নীল চাষে অস্বীকৃতি জানালে জেল-জুলুম, নিরীহ বৌ-ঝির সম্ভ্রমহানি প্রভৃতি দৈনন্দিন কর্মকাণ্ডের অংশ। প্রজা পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য গোলক বসুর পুত্র নবীন মাধব প্রতিবাদী হয়ে ওঠে এবং নীলকর সাহেবদের বিরুদ্ধে মামলা করে। একবার এক নীলকরকে বাগে পেয়েও চারিত্রিক ঔদার্যের কারণে সেই নীলকরকে কঠিন শাস্তি না দিয়ে ছেড়ে দেয়। অথচ পরবর্তী সময়ে সেই নীলকরদের লাঠিয়াল বাহিনীর নির্মম প্রহারে নবীন মাধব মৃত্যুবরণ করে।
- 427.
1.1.
উদাহরণসহ ম-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো।
1.2.
যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো: চর্যাপদ, রাষ্ট্রপতি, প্রত্যাশা, সংবাদপত্র, তরী, বৈষম্য, অন্য, উদ্বেগ।
- 428.
2.1.
বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
2.2.
যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো: পরজীবী, সরস্বতী, ইতিমধ্যে, মনজোগ, মহিয়সী, নিরস, উপরোক্ত, মণিষী।
- 429.
3.1.
আবেগ শব্দ বলতে কী বোঝো? আবেগ শব্দের শ্রেণিবিভাগ আলোচনা করো।
3.2.
নিম্নোক্ত যেকোনো পাঁচটি বাক্যের নিম্নরেখ শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো:i. বিপদ কখনো একা আসে না।ii. আজ নয় কাল তাকে আসতেই হবে।iii. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?iv. গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।v. মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা।vi. বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড়ো আশ্চর্য।vii. শাবাশ! দারুণ কাজ করেছ।viii. সানজিদা দ্রুত দৌড়াতে পারে।
- 430.
4.1.
উপসর্গ কাকে বলে? উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা করো।
4.2.
ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো: (যেকোনো পাঁচটি)নীপবৃক্ষ, শতবর্ষ, হরতাল,গিন্নিমা, রক্তারক্তি, সজল, সত্যাসত্য, তোরা।
- 431.
5.1.
অর্থ অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা করো।
5.2.
বন্ধনীর নির্দেশ অনুসারে যেকোনো পাঁচটি বাকান্তর করো:
i. তিনি ধনী হলেও অসাধু নন। (জটিল); ii. পৃথিবী অস্থায়ী। (নেতিবাচক); iii. সত্যি সেলকাস, এ দেশ বড়ো বিচিত্র। (বিস্ময়বোধক); iv. তুমি দীর্ঘজীবী হও। (নির্দেশক); v. তার বয়স হলেও শিক্ষা হয়নি। (যৌগিক); vi. সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবাচক); vii. আইন মেনে চলা উচিত। (অনুজ্ঞাবাচক); viii. ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। (জটিল) - 432.
6.1.
যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো:i. দৈন্যতা প্রশংসনীয় নয়। ii. দশচক্রে ঈশ্বর ভূত। iii. শুধুমাত্র কথায় কাজ হবে না। iv. তার কথাই প্রমাণ হলো। v. তিনি স্বস্ত্রীক এসেছেন। vi. রিমা ভয়ংকর মেধাবী। vii. করোনাকালীন সময়ে আমরা কোথাও যাইনি। viii. পরবর্তীতে এ বিষয়ে কথা হবে।
6.2.
নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করো:
সেদিন বাবুল স্যার বললেন, "তোমরা পড়ালেখায় মনোযাগি হও। চর্চা না করিলে বানান ভুল হবেই। বিদ্য্যান, সমিচিন বানান দুটো ঠিক করে লেখো তো।" - 433.
7.1.
যেকোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখো: Sabotage, Zodiac, Will, Realism, Oath, Nomination, Liberal, Kingdom, Jail-code, Immigrant, Globalisation, Geology, Fiction, Era, Biography.
7.2.
নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো:
Time is valuable. It is even more valuable than money. We can regain lost money, we can regain lost health but time once gone is gone forever. So every moment of life should be used properly. - 434.
8.1.
তোমার কলেজে 'বসন্তবরণ' পালিত হয়েছে। ওই দিনের বর্ণনা দিয়ে একটি দিনলিপি লেখো।
8.2.
তোমার এলাকার গণগ্রন্থাগারের অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো।
- 435.
9.1.
শিক্ষাসফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি বৈদ্যুতিন চিঠি লেখো।
9.2.
তোমার এলাকার রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার রাখার জন্য পৌরসভার মেয়রের নিকট একটি আবেদনপত্র লেখো।
- 436.
10.1.
সারাংশ লেখো:
বার্ধক্য তাহাই — যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে। বৃদ্ধ তাহারাই — যাহারা মায়াবচ্ছন্ন, নবমানবের অভিনব জয়যাত্রায় শুধু বাধা নয়; বিঘ্ন; শতাব্দীর নব যাত্রীর চলার ছন্দে ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না, পারে না; যাহারা জীব হইয়াও জড়; যাহারা অটল সংস্কারের পাষাণ-স্তূপ আঁকড়িয়া পড়িয়া আছে। বৃদ্ধ তাহারাই — যাহারা নবঅরুণোদয় দেখিয়া নিদ্রাভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে। আলোকপিয়াসী প্রাণচঞ্চল শিশুদের কল-কোলাহলে যাহারা বিরক্ত হইয়া অভিসম্পাত করিতে থাকে, জীর্ণ পুঁথি চাপা পড়িয়া যাহাদের নাভিশ্বাস বহিতেছে, অতিজ্ঞানের অগ্নিমান্দ্যে যাহারা আজ কঙ্কালসার — বৃদ্ধ তাহারাই।10.2.
ভাবসম্প্রসারণ করো:
মনেরে আজ কহ যে,
ভালো-মন্দ যাহাই আসুক
সত্যেরে লহ সহজে। - 437.
11.1.
অমর একুশে বইমেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।
11.2.
নিচের উদ্দীপক অনুসরণে একটি খুদেগল্প রচনা করো:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্ররা কলেজ প্রাঙ্গণে রক্তদান কর্মসূচির আয়োজন করেছে। এমন সময় সেখানে উপস্থিত হলেন সদর হাসপাতালের নতুন মেডিক্যাল অফিসার ডা. শায়লা ......... - 438.
যেকোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো:
12.1.
সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ
12.2.
বিজ্ঞানের অগ্রগতি ও বিজ্ঞানমনস্ক সমাজ
12.3.
একুশের চেতনা ও বর্তমান বাংলাদেশ
12.4.
বাংলাদেশের পোশাকশিল্প
12.5.
করোনা-উত্তর বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ।
- 439.
মালিকানার ভিত্তিতে XYZ এর ফার্মটি কোন ধরনের?
- 440.
নিচের কোন কারণে অংশীদারি ব্যবসায় দীর্ঘদিন টিকে থাকতে পারে?
- 441.
Bengle Apparels যে ব্যবসায়ের সাথে জড়িত তা হলো—
i. আমদানি
ii. রপ্তানি
iii. পুনরপ্তানি
নিচের কোনটি সঠিক? - 442.
উদ্দীপকের মি. সুসান কোন ধরনের অংশীদার?
- 443.
উদ্দীপকের প্রতিষ্ঠানটি যেভাবে সমস্যার সমাধান করতে পারে তা হলো—i. আত্মীয়-স্বজনের নিকট হতে ঋণ নিয়েii. ব্যক্তিগতভাবে ব্যাংক ঋণ নিয়েiii. শেয়ার বিক্রয় করেনিচের কোনটি সঠিক?
- 444.
বর্ণিত ব্যবসায় কোন পরিবেশের উপাদান প্রভাব ফেলেছে?
- 445.
রোহানের আমদানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ ব্যাংক সহায়তা হলো—i. প্রত্যয়নপত্র খোলাii. বৈদেশিক মুদ্রা সংগ্রহiii. মুদ্রা ও রাজনীতিক প্রজ্ঞাপননিচের কোনটি সঠিক?
- 446.
মি. তালহা কোন ধরনের শেয়ার ক্রয় করেছেন?
- 447.
কোন ব্যবসায় শুরু ও পরিচালনা করতে যে দলিলগুলোর প্রয়োজন হয় তা হলো— i. আয়কর সনদii. ড্যাট লাইসেন্সiii. ট্রেড লাইসেন্স নিচের কোনটি সঠিক?
- 448.
মি. আলম একজন ব্যবসায়ি। তিনি ভরা মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি কম দামে আলু ক্রয় করেন এবং অল্প খরচে সেগুলো কোল্ডস্টোররেজে সংরক্ষণ করে। মন্দা মৌসুমে নিজের ট্রাকে করে সেগুলো চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছে বিক্রয় করেন। এতে তার ভালো লাভ হয়। এভাবে তিনি তার ব্যবসায় সফলতা লাভ করে চলছে।
- 449.
বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি একমালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ হলো—i. ন্যূনতম পুঁজি ii. সহজগঠনiii. সীমিত ঝুঁকি নিচের কোনটি সঠিক
- 450.
হাজির উদ্দিন একজন কৃষক। তিনি জমি চাষ করার জন্য এক জোড়া গরু ক্রয় করেন। তার স্ত্রী ও অলস বসে থাকে না। তার স্ত্রী বাজার থেকে সিদ্ধ চাল ক্রয় করে এনে মুড়ি ভেজে গ্রামে হাটে বিক্রি করেন। তার মূল চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি ব্যবসার পরিধি বাড়াতে চান। কিন্তু এর জন্য পর্যাপ্ত অর্থের অভাব বোধ করেন।