Rajshahi Board রাজশাহী বোর্ড ২০১৯
622টি প্রশ্ন
- 351.
দীপ্ত সম্প্রতি তার বড় ভাইয়ের সঙ্গে বাংলাদেশ জাতীয় জাদুঘর দর্শন করে 'আসে। জাদুঘরে গিয়ে সে প্রচুর আনন্দ লাভ করে। জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জাতির ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করে। সভ্যতা বিকাশের নানা নিদর্শন ও তথ্যচিত্র দেখে সে চমৎকৃত হয়। এতে সে মানসিক শক্তি অর্জনের প্রেরণা খুঁজে পায়। জাদুঘর দর্শন তার ভেতরে দেশপ্রেম ও জাতির প্রতি দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। এখন সে নিজেকে চিনে ও জানে।
- 352.
একসময় ঈশা খাঁর সঙ্গে মানসিংহের যুদ্ধ হয়। রণনিপুণ ঈশা খাঁর তরবারির আঘাতে মানসিংহের তরবারি দ্বিখণ্ডিত হয়ে যায়। মানসিংহ অসহায় হয়ে পড়েন। ঈশা খাঁ। চাইলে এই অবস্থায় মানসিংহকে হত্যা করতে পারতেন। কিন্তু, বীরযোদ্ধা ঈশা খাঁ তা না করে নিজের কোষ থেকে একখানি ভালো তলোয়ার বের করে মানসিংহকে উপহার দিয়ে পুনরায় যুদ্ধে আহবান জানালেন। মানসিংহ ঈশা খাঁর এই মহানুভবতা, ঔদার্য ও বীরধর্মের আদর্শ দেখে মুগ্ধ হলেন এবং যুদ্ধের পরিবর্তে সন্ধি স্থাপনে এগিয়ে আসলেন।
- 353.
শিক্ষকতার দীর্ঘ জীবনে রহিম সাহেবের কাছে শিক্ষার্থীদের ধর্মীয়, সামাজিক কিংবা অর্থনৈতিক পরিচয় কখনো বড় হয়ে ওঠেনি। জ্ঞান চর্চার পাশাপাশি আশপাশের মানুষদের মানবতাবাদে দীক্ষিত করা ছিল তাঁর জীবনব্রত। এখন তাঁর অবসর কাটে সামাজিক আর ব্যক্তি মানুষের কল্যাণকর্মে। ধর্মীয় গোঁড়ামি কিংবা অন্ধ সংস্কারের কারণে সমাজে যখন অনাচার দেখা দেয় তখন রহিম সাহেব সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করেন। তিনি তাঁর শিক্ষার্থীদের প্রায়ই চণ্ডীদাসের সেই অমর উচ্চারণ মনে করিয়ে দিতেন, "সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।"
- 354.
প্রাচীনকালে কোনো এক রাজ্যে নাকি মানুষ গাছপালা কেটে উজাড় করে দিত। রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের নেতারা মানুষের এ ধরনের অবিবেচনা-প্রসূত নেতিবাচক কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে পড়েন। সবুজ নিধনের এই ভয়ঙ্কর বাজে অভ্যাস বন্ধে তখন দেশে এক কঠোর আইন প্রণীত হয়। এ আইন ব্যক্তিগত গাছসহ যেকোনো ধরনের গাছপালা কাটার ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বর্তমান সময়ে পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সবুজ বৃক্ষরাজি সংরক্ষণের আন্দোলন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। কিন্তু, মানুষের গাছপালা নিধনের প্রবণতা এখনো রয়েই গেছে।
- 355.
মাহাবুব সাহেব মধ্যপ্রাচ্যে গিয়ে অঢেল টাকা উপার্জন করেন। এলাকার রাস্তা, সেতু, মসজিদ, মন্দির নির্মাণে তার অকাতর দান রয়েছে। নিঃসন্তান মাহাবুবের পিতৃ-হৃদয়ের আদ্বাদ পূরণে অনেকেই তাকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দেন। স্ত্রী শামিমাও এ প্রস্তাব সমর্থন করেন। মাহাবুব তার এক বোনের নবজাতককে নিজ সন্তান হিসেবে প্রতিপালন করে স্ত্রী শামিমার মাতৃ-হৃদয়ের অতৃপ্ত বাসনা পূরণ করেন।
- 356.
মুরাদপুর একটি অবহেলিত গ্রাম। গ্রামটি যোগাযোগব্যবস্থায় যেমন পিছিয়ে তার চেয়ে বেশি শিক্ষায়। নারী নারী শিক্ষায় পিছিয়ে থাকায় গ্রামে বাল্যবিবাহ নিত্য নৈমিত্তিক ব্যাপার। গ্রামের ছেলে মনির হোসেন এমএসসি পাস করে সরকারি চাকরির সুযোগ পেয়ে গ্রহণ করেননি। তিনি গ্রামে প্রতিষ্ঠা করেন একটি বালিকা বিদ্যালয়। এছাড়া সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে মেয়েদের কর্মমুখী শিক্ষায় উদ্বুদ্ধ করেন।
- 357.
সিংহজানী পরগণার এক প্রতাপশালী জমিদারের নাম সিংহ নারায়ণ রায়। প্রজাবাৎসল্য তার চরিত্রের অন্যতম দিক। প্রজাদের সুখের জন্য তিনি দিঘি খনন, রাস্তাঘাট নির্মাণ, স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা, খাদ্যাভাব মোকাবেলায় খাদ্য মজুদসহ নানা রকম জনহিতকর কর্মকাণ্ড পরিচালনা করতেন। তার জমিদারির অন্যতম সদস্য ছিলেন একমাত্র ভগ্নিপতি সমর সমাদ্দর। তিনি তাকে অত্যন্ত স্নেহ করতেন এবং বিশ্বাস করতেন। এই বিশ্বাসের সুযোগে সমর সমাদ্দার আত্মস্বার্থ চরিতার্থে ব্যস্ত থাকত। তার কৃত কর্ম অনেকবার ধরা পড়লেও জমিদার ঔদার্যবশত তাকে ক্ষমা করে দিতেন। এক বছর খাজনা পরিশোধের জন্য সমরকে দায়িত্ব দিলে সে সমস্ত অর্থ নিয়ে আত্মগোপন করে। সূর্যাস্ত আইনে জমিদারির পতন ঘটে।
- 358.
রফিক সাহেব নাম-পরিচয়হীন এক অনাথ বালককে আশ্রয় দিয়েছিলেন বিশ বছর আগে। নাম রেখেছিলেন সজল। অকৃত্রিম ভালোবাসা ও আদর-যত্নে রফিক সাহেবের সন্তান হিসেবেই সে বড় হয়। কিন্তু, ন্যূনতম মানবিক মূল্যবোধের সৌরভ তার মধ্যে সৃষ্টি হয়নি। মনের দিক থেকে সে এতই কদর্য ও সংকীর্ণ যে, যে, রফিক সাহেবের বিশাল সম্পত্তির মালিক হয়ে যেতে চায় সে। এলাকায় রফিক সাহেবের যশ-খ্যাতি ও সুনামের যারা প্রতিপক্ষ, তাদের দ্বারা সজল প্রতিনিয়ত প্ররোচিত হয়। সে তার আশ্রয়দাতার সম্পত্তি হস্তগত করার জন্য সুযোগ খোঁজে। একদিন সে অস্ত্রের মুখে সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিতে রফিক ১সাহেবকে বাধ্য করে এবং পরে তাকে নির্মমভাবে হত্যা করে।
- 359.
যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখো:
1.1.
তথ্যপ্রযুক্তি ও উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ
1.2.
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ও অর্থনৈতিক মুক্তি
1.3.
জাতীয় জীবনে দেশপ্রেমের গুরুত্ব
1.4.
বাংলাদেশের পর্যটনশিল্প: সমস্যা ও সম্ভাবনা
1.5.
বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ
- 360.
নিচের যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাওঃ
2.1.
বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্যগুলো উদাহরণসহ লেখো।
2.2.
নির্দেশ অনুসারে যেকোনো পাঁচটির বাক্যান্তর করো:i. দেশকে ভালোবেসে শত শহীদ জীবন উৎসর্গ করেছেন। (প্রশ্নবাচক)।ii. ইহাদের ন্যায় রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই। (জটিল)iii. জননী ও জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়? (নির্দেশাত্মক)iv. একেই কি বলে সভ্যতা? (নেতিবাচক)v. শম্ভুনাথ এ কথায় একেবারে যোগই দিলেন না। (অস্তিবাচক)vi. যা বার্ধক্য, তাকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। (সরল)vii. পরশমণির বয়স হইলেও শিক্ষা হয় নাই। (যৌগিক)viii. ভুলগুলো এখনই সংশোধন করতে বলছি। (অনুজ্ঞাবাচক)।
- 361.
নিচের যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাওঃ
3.1.
নিচের যেকোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখো:Dynamic, Public works, Eyewitness, Fiction, Hostage, Subsidy, Census, Agenda, Global, Forecast, Epitaph, Manuscript, Allegation, White paper, Book-post.
3.2.
বঙ্গানুবাদ করো:Shaheed Minar is the symbol of our love and sincerity for supreme sacrifice of our language martyrs. It is located in front of Dhaka Medical College. Hamidur Rahman a famous architect designed this significant monument. Its vertical lines symbolize the manifestations of inner strength. The four coloumns on both sides of the centerel structure. reflect the balance and harmoney of united stand. Today, It has become a part of our political as well as cultural achievement and national inspiration. Source of inspiration.
- 362.
নিচের যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাওঃ
4.1.
আবেগ শব্দ কাকে বলে? আবেগ শব্দের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা করো।
4.2.
নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি যৌগিক ক্রিয়া চিহ্নিত করো।"চাহিয়া দেখিলাম- হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। প্রথমে মনে করিলাম, ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট ভিক্ষা করিতে আসিয়াছে। প্রথম উদ্যমে, পাষাণবৎ কঠিন হইয়া, বলিব মনে করিলাম যে, ডিউক মহাশয়কে ইতিপূর্বে (ইতঃপূর্বে) যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না।"
- 363.
নিচের যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাওঃ
5.1.
মনে করো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও। উক্ত বিশ্ববিদ্যলয়ের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি ই-মেইল লেখো।
5.2.
দেশের বর্তমান যুবসমাজের মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় রোধের উপায় সম্পর্কে মতামত জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি চিঠি লেখো।
- 364.
নিচের যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাওঃ
6.1.
বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
6.2.
অথবা, যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো:আকাঙ্খা, উপরোক্ত, দুরাবস্থা, নিশিথিনি, প্রনয়ন, মনকষ্ট, সমিচীন, সাতন্ত্র।
- 365.
নিচের যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাওঃ
7.1.
যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো:i. পাতায় পাতায় পড়ে শিশির নিশির।ii. শতাব্দীর দুচোখ অশ্রুজলে ভেসে গেল।iii. শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করব।iv. আসছে ২ এপ্রিল, ২০১৯ আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে।V. চোরটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় কর।vi. যাবতীয় প্রাণীবৃন্দ এই গ্রহের বাসিন্দা। vii. সারাজীবন ভূতের মজুরি খেটে মরলাম।viii. পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা আমাদের মুগ্ধ করে।
7.2.
অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখো:আমাদের বঙ্গভূমি সুজলা, সুফলা, শস্য শ্যামলা, তবু চাষার উদরে অন্ন নাই কেন? ইহার উত্তর শ্রদ্ধাশীল রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন, "ধান তার বসুন্ধরা যার।" তাই তো, অভাগা চাষাবৃন্দ কে? সে কেবলমাত্র "ক্ষেতে ক্ষেতে পুইড়া মরিবে" হাল বহন করিবে আর পাট উৎপন্ন করিবে। তাহা হইলে চাষার ঘরে যে "মোরাই-ভরা ধান ছিল,গোয়াল ভরা গরু ছিল, উঠান ভরা মুরগি ছিল," একথার অর্থ কী?
- 366.
নিচের যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাওঃ
8.1.
মনে করো তুমি সাকিব। তোমার বন্ধু লিমন। 'নিরাপদ সড়ক চাই' বিষয়ে দুজনের মধ্যে একটি সংলাপ রচনা করো।
8.2.
নিচের উদ্দীপক অনুসরণে একটি খুদে গল্প রচনা করো: মুক্তিযুদ্ধের ইতিহাস জানার ইচ্ছা স্বপ্নিল ও মুনার অনেক দিনের। তারা শ্রীপুর গ্রামে এক মুক্তিযোদ্ধার কাছে গেল মুক্তিযুদ্ধের গল্প শুনতে।..........
- 367.
নিচের যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাওঃ
9.1.
সারমর্ম লেখো:স্বাধীনতা স্পর্শমণি সবাই ভালোবাসে,সুখের আলো জ্বলে বুকে দুঃখের ছায়া নাশে স্বাধীনতা সোনার কাঠি খোদার সুধা দান স্পর্শে তাহার নেচে ওঠে শূন্য দেহে প্রাণ। মনুষ্যত্বের বান ডেকে যায় যাহার হৃদয় তলে, বুক ফুলিয়ে দাঁড়ায় ভীরু স্বাধীনতার বলে।
9.2.
ভাব-সম্প্রসারণ করো:জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।
- 368.
নিচের যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাওঃ
10.1.
বাংলা ‘এ’ ধ্বনি উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
10.2.
অথবা, যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো: আশ্রম, ভবিষ্যৎ, বিজ্ঞপ্তি, পুনঃপুন, আবৃত্তি, ব্রাহ্মণ, বৈসাদৃশ্য, ষাণ্মাসিক।
- 369.
নিচের যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাওঃ
11.1.
যেকোনো পাঁচটি শব্দের প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো।ঝালাই, গোঙানি, রাঁধুনি, নন্দন, শ্রবণীয়, জ্ঞাতব্য, প্যাঁচানো, ফলবন্ত।
11.2.
ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করো:
আরক্তিম, আয়কর, কুশীলব, সশস্ত্র, চতুর্দশপদী, নীলাম্বর, পঙ্কজ, প্রবচন। - 370.
নিচের যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাওঃ
12.1.
একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করো।
12.2.
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন লেখো।
- 371.
জনাব কাদেরের কোন ধরনের সহায়ক সেবার প্রয়োজন?
- 372.
উদ্দীপকে বর্ণিত প্রথম পর্যায়ের সংগঠনের সাংগঠনিক ধরণ কী?
- 373.
উদ্দীপকের নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে করণীয় হলো—i. স্মারকলিপি সংশোধনii. সদস্যসংখ্যা বাড়ানোiii. কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহনিচের কোনটি সঠিক?
- 374.
উদ্দীপকের জনাব শামছুন কোন ধরনের অংশীদার?
- 375.
উদ্দীপকের জনাব বদরুন কত টাকা মুনাফা পাবেন?
- 376.
উদ্দেশ্য বিচারে উদ্দীপকের সমবায় সংগঠনটি কোন ধরনের?
- 377.
সমবায়ীরা উন্নয়ন খাতে সর্বোচ্চ কত টাকা ব্যয় করতে পারবে?
- 378.
উদ্দীপকে বর্ণিত এলাকায় কোন পরিবেশের সমস্যার সৃষ্টি হচ্ছে?
- 379.
উদ্দীপকের প্রতিষ্ঠানে আওতা বিচারে কোন ধরনের?
- 380.
প্রতিযোগিতার মধ্যেও উদ্দীপকের ব্যবসায়টির সাফল্যের কারণ—
i. গ্রাহকদের সাথে ব্যক্তিগত সম্পর্ক
ii. আর্থিক ও বৈষয়িক সামর্থ্য
iii. কাজের অভিজ্ঞতা
নিচের কোনটি সঠিক? - 381.
উদ্দীপকের কোন দিকটি বিশেষভাবে ফুটে উঠেছে?
- 382.
রবির কাজের মাধ্যমে আর্থ-সামাজিক ক্ষেত্রে যে প্রভাব পড়তে পারে—
i. ভোক্তার স্বার্থ সংরক্ষণ
ii. পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ
iii. ব্যবসায়ের প্রতি ইতিবাচক ধারণা সৃষ্টি
নিচের কোনটি সঠিক? - 383.
সমবায়ের গঠনতন্ত্রকে বলা হয়-
- 384.
উত্তরা ইপিজেড-এ তুহিনের একটি গার্মেন্টস ফ্যাক্টরী আছে। তিনি বিদেশ থেকে সুতা, কাপড় ও অন্যান্য উপকরণ কিনে এনে পোশাক তৈরি করে ইউরোপের বাজারে বিক্রি করেন। মান উন্নয়ন হওয়ায় উত্তর ও দক্ষিণ আমেরিকার ক্রেতারা তার তৈরি পোশাক ক্রয় করার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু আর্থিক সমস্যার কারণে তুহিন সেখানে বাজারসম্প্রসারণ করতে পারছেন না।
- 385.
১৯৯৪ সালের আইন অনুযায়ী গঠিত সংগঠনের দলিলপত্র হলো-i) নিবন্ধনপত্র ii) উপবিধি iii) কার্যারম্ভের অনুমতিপত্রনিচের কোনটি সঠিক ?
- 386.
জনাব রহমত আলীর পঞ্চগড়ে একটি চা বাগান আছে। গত বছর খরার কারণে চা এর উৎপাদন কমে যায়, ফলে তিনি লোকসানের সম্মুখীন হন। আর্থিক সমস্যা সমধানের জন্য তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন। এবং পুনরায় নূতন উদ্যোগে চায়ের আবাদ করার সিদ্ধান্ত নেন।
- 387.
সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় এমন একটি প্রতিষ্ঠান যেখানে-
- 388.
এইচএসসি পাস করার পর মইনুল কিছুদিন চাকরির পিছনে ছুটাছুটি করেন। অবশেষে বাবার কাছ থেকে মাত্র এক লক্ষ টাকা নিয়ে স্থানীয় বাজারে একটি মুদি দোকান প্রতিষ্ঠা করেন। এর জন্য তাকে নামমাত্র ফি দিয়ে একটি লাইসেন্স সংগ্রহ করতে হয়। মইনুল দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখেন। তাছাড়া ক্রেতাদের যখন যা প্রয়োজন তখন তা নিমিষেই এনে দেন।
- 389.
বিশ্বের কোন কোম্পানি সর্বপ্রথম ই- বিজনেস চালু করে ?
- 390.
যুথি ও জুহি সমঝোতার ভিত্তিতে একটি বিউটি পার্লার প্রতিষ্ঠা করেন এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে এর নিবন্ধন করিয়ে নেন। শর্ত মোতাবেক জুহি ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করবেন না। তাদের ব্যবসায় বেশ উন্নতি হচ্ছে। একজন দেনাদারের নিকট ২,০০০ টাকা পাওনা আদায় না হওয়ায় তারা আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবছেন।
- 391.
মানব সম্পদ কোন ধরনের পরিবেশের অন্তর্ভুক্ত?
- 392.
শাপলা কোম্পানি লি. স্টক এক্সচেঞ্জের একটি তালিকাভুক্ত কোম্পানি। তারা অনেক দিন তেকে সুনামের সাথে ব্যবসায় করে আসছে। তাদের বিধিবদ্ধ সঞ্চিতির পরিমাণও বেশ সন্তোষজনক। কোম্পানিটি নূতন ব্যবসায় স্থাপনের লক্ষ্যে বাজারে শেয়ার ইস্যু না করে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।
- 393.
বাংলাদেশে কত সালের PPP নীতি কার্যকর রয়েছে ?
- 394.
রংপুরের তিস্তা পাড়ের জেলেরা তাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি সমবায় সমিতি গঠন করেছেন। তাদের উৎপাদিত মৎস্য ঢাকার বাজারে বিক্রি করেন। গত বছর তাদের অর্জিত মুনাফার পরিমাণ ছিল ২,৫০,০০০ টাকা। তারা বিধিবদ্ধভাবে সংরক্ষিত তহবিল সংরক্ষণ করেন। বর্তমানে সমিতির প্রয়োজনে ৬০,০০০ টাকায় একটি ফ্রিজ ক্রয় করতে চান। এজন্য তারা সংরক্ষিত তহবিলকে কাজে লাগাতে চাইলেন।
- 395.
ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বাধিক কত জন সদস্য থাকে?
- 396.
ওয়াসা কর্মী মিজানুর রহমান পরিবারসহ পার্বত্য চট্টগ্রাম বেড়াতে গেছেন। সেখানকার প্রাকৃতিক দৃশ্য তাদের মুগ্ধ করেছে। মিজানুর রহমান ভাবলেন, পার্বত্য এলাকায় প্রয়োজনীয় যাতায়াত, আবাসিক ব্যবস্থা, গাইড ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা গেলে এ এলাকায় প্রচুর লোক বেড়াতে আসবেন এবং প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা যাবে ।
- 397.
ব্যবসায়ের প্রাথমিক কাজ কোনটি?
- 398.
অনুন্নত দেশের শহরগুলোতে উচ্চস্বরে গাড়ীর বিরক্তিকর হর্ন বাজানোর ফলে প্রায়ই শিশুদের শ্রবণশক্তির সমস্যা দেখা দিচ্ছে। তাছাড়া এ কারণে অনেক রোগীকে আরও বেশি অসুস্থ হতে দেখা যায়। এ অবস্থা থেকে মুক্তির জন্য সরকারি আইন থাকলেও সেগুলোর যথাযথ বাস্তবায়ন নেই ।
- 399.
ই-ব্যাংকিং সেবা সুবিধাসমূহ হলো-
i) সান্ধ্যকালীন ব্যাংকিং
ii) অনলাইন ব্যাংকিং
iii) হোম ব্যাংকিং
নিচের কোনটি সঠিক ? - 400.
তুষার বিবিএ পাস করে ব্যবসায় করার সিদ্ধান্ত নেয়। সে বিসিকের অধীন প্রশিক্ষণ ও ২০,০০০ টাকা ঋণ নিয়ে একটি বুটিক কারখানা স্থাপন করে। সরকারি ব্যাংকগুলোর ঋণ সহায়তা পেলে সে তার কারখানা থেকে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নিতে পারে।