Dhaka Board ঢাকা বোর্ড ২০১৭

649টি প্রশ্ন

  1. 351.

    মি. কামাল 'রূপসা ব্যাংকে' চাকরি করেন। ঈদ সেলামি হিসেবে তার মেয়ে ঐশীকে কিছু ৫ টাকা, ১০ টাকা ও ২০ টাকার নতুন নোট উপহার দিলেন। ঐশী জানতে চাইল এই নতুন টাকাগুলো 'রূপসা ব্যাংক' ছাপায় কিনা? মি. কামাল বললেন যে, কিছু টাকা সরকার ও কিছু টাকা 'গড়াই ব্যাংক' ছাপায় কিন্তু রূপসা ব্যাংক কোনো টাকা ছাপাতে পারে না।

  2. 352.

    নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক?

  3. 353.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    বিমাগ্রহীতার ভিত্তিতে জীবন বিমা কত প্রকার?

  4. 354.

    মি. সাজ্জাদ তার হিসাবের একটি চেক জনাব সিফাতকে দিলেন। চেকে প্রাপকের ঘরে কোনো নাম লেখা ছিল না। জনাব সিফাত চেকটি তার হিসাবে জমা দেয়ার জন্য তার কর্মচারীকে ব্যাংকে পাঠালেন। তবে জমা দেয়ার আগে চেকের বাম পাশে দুটি রেখা পাশাপাশি দিয়ে দেন। প্রাপকের নাম না থাকায় ব্যাংক কর্মকর্তা ম্যানেজার সাহেবকে বিষয়টি জানান। ম্যানেজার সাহেব বললেন, চেকের টাকা মি. সিফাতের হিসাবে জমা করে দিলে কোনো সমস্যা নেই।

  5. 355.

    KYC এর পূর্ণরূপ কী?

  6. 356.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    মুদ্রাস্ফীতি যে যে কারণে হতে পারে—
    i. অর্থের ক্রয়ক্ষমতা কমে যাওয়া
    ii. অর্থের যোগান বেড়ে যাওয়া
    iii. উৎপাদন কমে যাওয়া
    নিচের কোনটি সঠিক?

  7. 357.

    কোনটি প্রাকৃতিক বিপদ!

  8. 358.

    মি. নাহিদ ও মি. শাকিল দুই ভাই ফাইভ স্টার হোটেলে চাকরি করেন। তাদের দুই ভাইয়েরই পদ্মা ব্যাংকে হিসাব আছে। পদ্মা ব্যাংক মি. নাহিদকে একটি প্লাস্টিক কার্ড প্রদান করেছে যার মাধ্যমে সে তার জমাকৃত টাকা উত্তোলন করা ছাড়াও পণ্য ক্রয় করতে পারে। অরপদিকে পদ্মা ব্যাংক লি. শাকিলকেও একটি প্লাস্টিক কার্ড সরবরাহ করেছে, যেটি দ্বারা বাকিতে পণ্য ক্রয় করা ছাড়াও ধারে টাকা উত্তোলন করতে পারবে। পদ্মা ব্যাংক দেশের বিভিন্ন এলাকায় শাখা স্থাপন করে সেবা প্রদান করছে। তা ছাড়া গ্রাহকদের আরো আধুনিক সেবা কীভাবে বাড়ানো যায় তা নিয়ে ভাবছে।

  9. 359.

    শস্য বিমার প্রকৃতি-
    i. নির্দিষ্ট ঝুঁকি
    ii. সকল ঝুঁকি
    iii. সামাজিক ঝুঁকি

  10. 360.

    মি. সিহান তার বাবার সাথে একই বাড়িতে থাকেন। বাড়িটি মি. সিহানের বাবার নামে। ভূমিকম্প হলে বাড়িটি ক্ষতিগ্রস্ত হতে পারে এই কথা চিন্তা করে মি. সিহান বাড়িটি বিমা করতে গেলে বিমা কোম্পানি বাড়িটি বিমা করতে অস্বীকৃতি জানায়। তখন মি. সিহানের বাবা নিজেই বাড়িটি বিমা করেন। তারপর মি. সিহান বিমা কোম্পানিকে না জানিয়ে বাড়ির ২য় তলার কাজ শুরু করেন। ২য় তলার কাজ শেষ হওয়ার পরপরই বাড়িটি এক পাশে হেলে গেছে। মি. সিহানের বাবা বিমা দাবি করলে বিমা কোম্পানি বিমা দাবি পূরণে অস্বীকৃতি জানায়।

  11. 361.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    দুর্ঘটনা বিমা কত প্রকার?

  12. 362.

    জনাব রহিমের বর্তমান বয়স ৪৫ বছর। তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত। তিনি তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজ নামে ১৫ বছরের একটি জীবন বিমাপত্র গ্রহণ করেন। তিনি তার স্ত্রীকে বিমাপত্রের নমিনি করেন। পরপর ৩ বছর কিস্তি প্রদান করার পর জনাব রহিমের মৃত্যু হয়। মেয়াদপূর্তির পর তার স্ত্রী বিমা কোম্পানির নিকট বিমা দাবি পেশ করে।

  13. 363.

    বিমা কোম্পানি কর্তৃক অন্যের ঝুঁকি নিজের কাঁধে নেয়ার বিনিময় মূল্যকে কী বলে?

  14. 364.

    এমভি সাগরকন্যা নামে একটি জাহাজ ১ জানুয়ারি ২০১৭ চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে রিয়াদ বন্দরে যাবে বলে নৌ-বিমার চুক্তিপত্রে লেখা ছিল। কিন্তু কোনো এক কারণে জাহাজটি ৩ জানুয়ারি ২০১৭ যাত্রা করে। তারপর জাহাজের ক্যাপ্টেন নিজের ইচ্ছানুযায়ী যাত্রাপথ পরিবর্তন করে। চলতে চলতে এক পর্যায়ে সমুদ্রের গভীরে থাকা একটি হিমবাহতে ধাক্কা লেগে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণ দাবি করলে বিমা কোম্পানি তা পরিশোধ করতে অপরাগতা প্রকাশ করে।

  15. 365.

    আজকাল প্রায় সময় গার্মেন্টস-এ অগ্নিকাণ্ড ঘটে থাকে। এই জন্য মি. শাহরুখ তার গার্মেন্টস ফ্যাক্টরির ৩ কোটি টাকার কাপড়ের জন্য ২ কোটি টাকার অগ্নি বিমাপত্র গ্রহণ করেন। গুদামে মালামাল থাকা অবস্থায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে গুদামের সমস্ত কাপড় পুড়ে যায়। তখন কাপড়ের বাজারমূল্য ছিল ২ কোটি ৭০ লক্ষ টাকা। মি. শাহরুখ বিমা কোম্পানির কাছে ২ কোটি ৭০ লক্ষ টাকা বিমা দাবি করেন।

  16. 366.

    কোনটি ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ?

  17. 367.

    ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয় কোন ব্যাংককে?

  18. 368.

    দাগকাটা চেক কত প্রকার ?

  19. 369.

    অর্থ সংগ্রহের সহজ মাধ্যম কোনটি?

  20. 370.

    কোনটি বাণিজ্যিক ব্যাংকের সাধারণ কার্যাবলি?

  21. 371.

    বাংলাদেশে প্রচলিত ব্যাংক কোম্পানি আইন কত সালের?

  22. 372.

    নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয়?

  23. 373.

    বাংলাদেশের কুটির শিল্পকে সমৃদ্ধ করেছে নকশী কাঁথা। গ্রামের মেয়েরা সূচ-সুতার সাহায্যে অপূর্ব নকশা তোলে কাপড়ে। এই নকশী কাঁথা নিয়ে কাব্য রচিত হয়েছে। বিদেশে রপ্তানি হয় নকশী কাঁথা। এভাবে দরিদ্র মেয়েরা স্বাবলম্বী হয়ে উঠেছে। শহরেও কুটির শিল্পের জনপ্রিয়তা বাড়ছে। এটি এখন একটি লাভজনক ব্যবসা। এর ফলে আমাদের লোকশিল্প তার হারানো গৌরব ফিরে পাচ্ছে।

  24. 374.

    নিঃসন্তান সৌদামিনী মালো দুর্ভিক্ষে মৃত এক মুসলমান কৃষক পরিবারের অসহায়শিশু পুত্রকে মাতৃস্নেহে বুকে তুলে নেয়। শিশুর নাম দেয় হরিদাস। বড় হয়ে হরিদাস যখন জানতে পারে সে মুসলমানের ছেলে তখন সে সৌদামিনীকে ছেড়ে পালিয়ে যায়। হরিদাসকে হারিয়ে সৌদামিনীর মাতৃহৃদয় হাহাকার করে ওঠে। ধর্ম, বর্ণ, অর্থ এসব কিছুর ঊর্ধ্বে মাতৃত্ব। শওকত ওসমানের' সৌদামিনী মালো' ছোটগল্পটিতে এভাবে মানবতার জয়গান ধ্বনিত হয়েছে।

  25. 375.

    কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। পাতাগুলো ছিড়ে শিলে পিষছে কেউ। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক..... দাঁত ভাল থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। কাটে না, কিন্তু যত্নও করে না। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এল। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিমগাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলো না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলে শুধু।

  26. 376.

    "মাগো ভাবনা কেন? আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি।" এভাবেই এই দেশকে ভালোবেসে এদেশের প্রতিবাদী মানুষ ব্যক্তিগত সুখ সাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন যুগে যুগে।

  27. 377.

    "নমি আমি প্রতিজনে, আদ্বিত্য-চন্ডাল প্রভু, ক্রীতদাস!সিন্ধুমূলে জলবিন্দু, বিশ্বমূলে অণু; সমগ্রে প্রকাশ! নমি কৃষি-তন্তজীবী, স্থপতি, তক্ষক, কর্ম চর্মকার! কত রাজ্য কত রাজ গড়িছ নীরবেহে পূজ্য, হে প্রিয়! একত্বে বরেণ্য তুমি, শরণ্য এককে- আত্মার আত্মীয়।"

  28. 378.

    "চলে যায় মরি হায় বসন্তের দিন। দূর শাখে পিক ডাকে বিরাম বিহীন।। অধীর সমীর- ভরে উচ্ছ্বসি বকুল ঝরে, গন্ধ সনে হল মন সুদূরে বিলীন। পুলকিত আম্রবীথি ফাল্গুনেরই তাপে, মধুকর গুঞ্জরণে ছায়াতল কাঁপে।কেন আজি অকারণে সারা বেলা আনমনে পরানে বাজায় বীণা কে গো উদাসীন।।"

  29. 379.

    "বন্ধু তোমার ছাড় উদ্বেগ, সুতীক্ষ্ণ কর চিত্ত বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত মূঢ় শত্রুকে হানো স্রোত রুখে, তন্দ্রাকর ছিন্ন, একাগ্র দেশে শত্রুরা এসে হয়ে যাক নিশ্চিহ্ন। ঘরে তোল ধান বিপ্লবী প্রাণ প্রস্তুত রাখো কাস্তে, গাও সারি গান, হাতিয়ারে শান দাও আজ উদয়াস্তে।"সুকান্ত ভট্টাচার্য এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করার জন্য মহামানবকে আহ্বান জানিয়েছেন- "হে মহামানব একবার এসো ফিরে"……….

  30. 380.

    বহিপীর: ..... বিবি সাহেব- তাহেরা: (বাধা দিয়ে উচ্চস্বরে) আমাকে বিবি ডাকবেন না। বিয়েতে আমি মত দিই নাই। আপনার সঙ্গে আমার বিয়ে হয়নি।বহিপীর: (একটু রেগে) আপনি মত না দিলেও আপনার বাপজান দিয়েছেন। তাহা ছাড়া সাক্ষী সাবুদ সমেত কাবিননামাও হইয়া গিয়াছে। এখন সেকথা বলিলে চলবে কেন। (সুর বদলিয়ে) দেখুন মন দিয়া আমার কথা শুনুন।তাহেরা: (আবার বাধা দিয়ে) আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমার বাপজান আর সৎমা আপনাকে খুশি করার জন্য আপনার সঙ্গে বিয়ে দিয়েছেন। আমি যেন কোরবানির বকরি। আপনি পুলিশে খবর দিতে পারেন, আপনি আমার বাপজানকে ডেকে পাঠাতে পারেন, আমার ওপর জুলুম করতে পারেন। কিন্তু আমি আপনার সঙ্গে যাব না।

  31. 381.

    ওয়াজ করিবার সময় পীর সাহেবের প্রায়ই জবা আসিত। সে জ্যাকে মুরিদগণ 'ফানাফিল্লাহ' বলিত। এই 'ফানাফিল্লাহ'র সময় পীর সাহেব 'জ্বলিয়া গেলাম' পুড়িয়া গেলাম' বলিয়া চিৎকার করিয়া চিৎ হইয়া শুইয়া পড়িতেন। তাই জযবার সময় একখণ্ড কালো মখমল দিয়া পীর সাহেবের চোখ-মুখ ঢাকিয়া দিয়া তাঁহার হাত-পা টিপিয়া দিবার ওসিয়ত ছিল।

  32. 382.

    দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত ঐতিহাসিক নাটক 'সাজাহান'। পুত্র আওরঙ্গজেবের হাতে দারা, সুজা আর মুরাদের মৃত্যু বৃদ্ধ সম্রাট সাজাহানকে যন্ত্রণায় ক্ষত-বিক্ষত করে তোলে। তাঁর বন্দিদশা ও পিতৃহৃদয়ের হাহাকার এই নাটকটিকে শ্রেষ্ঠ ট্রাজেডি নাটকে পরিণত করেছে। সম্রাট সাজাহানের নাম অনুসারে নাটকের নামকরণ করা হয়েছে 'সাজাহান'।

  33. 383.

    ইতিহাসের এক বীর চরিত্র মহীশূরের টিপু সুলতান। ইংরেজদের বিরুদ্ধে টিপু যুদ্ধ করে প্রাণ দিয়েছেন। চতুর ইংরেজ টিপুর দরবারের এক উচ্চাভিলাষী সেনাপতিকে হাত করেছিল। এই সেনাপতি গোপনে টিপুর সব খবর ইংরেজদের কাছে পৌঁছে দিত। যুদ্ধের এক পর্যায়ে সে দূর্গের দরজা খুলে দিলে ইংরেজরা দুর্গে প্রবেশ করে। নিজলোকের বিশ্বাসঘাতকতায় টিপু প্রাণ হারান।

  34. 384.

    1.

    অধ্যবসায়

  35. 385.

    1.

    (ক) উদাহরণসহ 'অ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো।অথবা, (খ) যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো:উপস্থিত, দরখাস্ত, প্রায়শ্চিত্ত, অতি, মর্যাদা, লাবণ্য, স্বল্প, ব্যবহার।

  36. 386.

    2.

    আমার প্রিয় কবি

  37. 387.

    2.

    (ক) ণত্ব-বিধি কী? উদাহরণসহ ণত্ব-বিধির পাঁচটি নিয়ম লেখো।অথবা, (খ) যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখো:পিপিলিকা, মনিষী, পানিনী, সুস্বাগত, মহত্ব, জৈষ্ট্য, ন্যূনতম, ননদী।

  38. 388.

    3.

    বাংলাদেশের পোশাক শিল্প

  39. 389.

    3.

    (ক) উদাহরণসহ সর্বনাম পদের শ্রেণিবিভাগ আলোচনা করো।অথবা,(খ) নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো: অপরের জন্য তুমি তোমার প্রাণ দাও- আমি বলতে চাই না। অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর কর। অপরকে একটুখানি সুখ দাও। অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা বল। পথের অসহায় মানুষটির দিকে একটা করুণ কটাক্ষ নিক্ষেপ কর- তাহলেই অনেক হবে।

  40. 390.

    4.

    (ক) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো (যেকোনো পাঁচটি):কালান্তর, হিতাহিত, ত্রিফলা, প্রগতি, ধর্মঘট, ঊর্ণনাভ, যথেষ্ট, বাগদত্তা।অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো:ঘাতক, দ্রাঘিমা, নায়ক, ঐহিক, শৈশব, সাহিত্য, চিরুনি, পানতা।

  41. 391.

    4.

    জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা

  42. 392.

    5.

    বিদ্যুৎ ও আধুনিক জীবন

  43. 393.

    5.

    (ক) বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণসহ লেখো।অথবা, (খ) নির্দেশানুসারে বাক্যের রূপান্তর করো (যেকোনো পাঁচটি):i. মাতৃভূমিকে সকলেই ভালোবাসে। (নেতিবাচক)ii. আমার কেনা বইটি খুব দামি। (জটিল)iii. দশ মিনিট পর ট্রেন এলো। (যৌগিক)iv. কেউ অন্ধের দুঃখ বুঝল না। (প্রশ্নবোধক)V. পৃথিবী চিরস্থায়ী নয়। (অস্তিবাচক)vi. দেশের সেবা করা উচিত। (অনুজ্ঞাবাচক)vii. লোকটি অত্যন্ত দরিদ্র। (বিস্ময়সূচক)viii. যে সত্য কথা বলে, সবাই তাকে ভালোবাসে। (সরল)

  44. 394.

    6.

    (ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:i) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।ii) তৎকালীন সময়ে তার ভূমিকা সমালোচিত হয়।iii) আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।iv) এখানে প্রবেশ নিষেধ।v) পড়ে পাতায় নিশির পাতায় শিশির।vi) সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকটি নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে।vil) দারিদ্র্যতা আমাদের অভিশাপ।viii) তাকে দেখে আমি আশ্চর্য হয়েছি।অথবা,(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:বাংলা এখন আন্তর্জাতিক মাতৃভাষা। বিশ্বের প্রায় তিরিশ কোটি বাংলাভাষাভাষী। ভাষীক দিক হইতে পৃথিবীতে এই ভাষার স্থান পঞ্চম। কিন্তু আমাদের বাংলাদেশেই এটির সর্বস্তরে ব্যবহার নেই, কারণ মানষিক দৈন্যতা। ভাষাকে আন্তর্জাতিক মানদন্ডে উন্নিত করতে হলে কমিটমেন্ট প্রয়োজন।

  45. 395.

    7.

    (ক) যেকোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখো:Pen-Friend, Oath, Trial, Walk-out, Token, Uniform, Lease, Sabotage, Retirement, Marketing, Global, Forecast, Epitaph, Bail, Allegation.অথবা, (খ) নিচের অনুচ্ছেদটি বাংলা ভাষায় অনুবাদ করো:Bangladesh is now a free country. She suffered much during the last twenty five years. But for her, the days of suffering are over. She is going to enter into an age of great prosperity. The golden land of Bangladesh will again be flowing with milk and honey.

  46. 396.

    8.

    (ক) শীতের কোনো এক সকালের অভিজ্ঞতা বর্ণনা কর।অথবা,(খ) “মাদকের অপর নাম মৃত্যু”- শীর্ষক আলোচনা অনুষ্ঠানের উপযোগী একটি ভাষণ তৈরি কর।

  47. 397.

    9.

    (ক) স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে ই- মেইল প্রেরণ করো।অথবা,(খ) তোমার এলাকায় একটি রাস্তা সংস্কার সম্বন্দ্বে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশনার্থে একটি পত্র লেখো।

  48. 398.

    10.

    ক) সারমর্ম লেখো:সবারে বাসিব ভালো, করিব না আত্মপর ভেদসংসারে গড়ির এক নতুন সমাজ।মানুষের সাথে কভু মানুষের রবে না বিচ্ছেদ-সর্বত্র মৈত্রীর ভাব করিবে বিরাজ।দেশে দেশে যুগে যুগে কত যুদ্ধ কত না সংঘাতমানুষে মানুষে হলো কত হানাহানি।এবার মোদের পুণ্যে সমুদিবে প্রেমের প্রভাতসোল্লাসে গাহিবে সবে সৌহার্দ্যের বাণী।অথবা,(খ) ভাব-সম্প্রসারণ করো:মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।

  49. 399.

    11.

    (ক) 'ফেসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা করো।অথবা,(খ) নিচের উদ্দীপক অনুসরণে একটি খুদেগল্প লেখো: পড়ন্ত বিকেলে ঢাকার ফুটপাতে হাঁটতে হাঁটতে রাজু ভাবে, কালের প্রবহমান স্রোত জীবনকে আজ কতদূরে নিয়ে এসেছে। কিন্তু শৈশবের স্মৃতিগুলো আজও...

  50. 400.

    উদ্দীপকে বর্ণিত এলাকায় কোন ধরনের পরিবেশের কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে?