Dinajpur Board দিনাজপুর বোর্ড ২০১৬

631টি প্রশ্ন

  1. 1.

    শাকিলা ও আফরোজা পরস্পর বান্ধবী। শাকিলা A দেশে এবং আফরোজা B দেশে বাস করেন । প্রায়ই তাদের সাথে ফোনে কথা হয়। একদিন শাকিলা, আফরোজকে ফোন করে এবং বেশ কিছুক্ষণ কথা বলে ।শাকিলা: আফরোজা, তোমার দেশের আবহাওয়া কেমন?
    আফরোজা : খুবই ভালো। তবে ধন বৈষম্য প্রকট
    শাকিলা : আচ্ছা আফরোজা, তোমার দেশের অর্থনৈতিক ব্যবস্থা কীরূপ?
    আফরোজা : এখানে ব্যক্তিগত উদ্যোগে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় এবং দ্রব্যের দাম স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়।
    শাকিলা : ও, তাই! আমাদের এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন।

  2. 2.

    বিভিন্ন দামে লেবুর চাহিদা ও যোগান সূচি নিম্নরূপ :

    দাম (টাকায়) | মোট চাহিদা (একক) | মোট যোগান (একক)
    ২ | ৯০ | ৩০
    ৪ | ৬০ | ৬০
    ৬ | ৩০ | ৯০

  3. 3.

    রমজান আলী একজন কৃষক, রমজান আলীর ১ একর জমি রয়েছে, তার ১ একর জমিতে ৫০০ টাকার শ্রম ও মূলধন বিনিয়োগ করে ৮০০ কেজি ধান উৎপাদন করেন। কিন্তু রমজান আলী অধিক উৎপাদনের আশায় পরবর্তী বছরগুলোতে অধিক পরিমাণ শ্রম ও মূলধন নিয়োগ করেন, যা নিম্নের সূচির মাধ্যমে দেখানো হলো, সূচিটি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :

    জমির পরিমাণ | শ্ৰম/মূলধন (L/K) (টাকায়) | মোট উৎপাদন (TP) কিলোগ্রাম | প্রান্তিক উৎপাদন (MP) কিলোগ্রাম
    ১ একর | ৫০০ | ৮০০ | ৮০০
    ১ একর | ৬০০ | ১৪০০ | ৬০০
    ১ একর | ৭০০ | ১০০০ | ৪০০
    ১ একর | ৮০০ | ৮০০ | ২০০

  4. 4.

    নিচের চিত্রটি লক্ষ কর এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:

  5. 5.

    রানা ও রাজু দুই বন্ধু। দুজনেই দুটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। রানা কোম্পানির নিকট থেকে প্রতিমাসে ৫০,০০০ টাকা বেতন পান। অন্যদিকে রাজু তার কোম্পানি থেকে মাসিক ৪০,০০০ টাকা বেতন পান। রাজুকে কোম্পানি থেকে পরিবহন সুবিধা, বাসস্থান ও চিকিৎসা সুবিধা প্রদান করা হয়।

  6. 6.

    আবুল কালাম একজর ব্যবসায়ী। হরিদেবপুর বাজারে তার একটি কাপড়ের দোকান রয়েছে। যাতে তার বিনিয়োগের পরিমাণ ৪ লক্ষ টাকা। এক বছর ব্যবসা পরিচালনার পর হিসাব করে দেখেন তার মূলধন ৫ লক্ষ টাকা হয়েছে। পরবর্তী ছয় মাসে তিনি ৭০ হাজার টাকা মুনাফা লাভ করেন। সম্প্রতি তিনি সিদ্ধান্ত নিয়েছেন ব্যাংক থেকে ঋণ নিয়ে দোকানটি শহরে স্থানান্তর করবেন। তাছাড়া তার ২ লক্ষ টাকা স্থায়ী আমানত (FD) করা রয়েছে।

  7. 7.

    অর্থনীতি ক্লাসে প্রফেসর আঃ মান্নান ছাত্রছাত্রীদের উদ্দেশ্য খাজনা নির্ধারণ সম্পর্কে দুটি তত্ত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, রিকার্ডোর খাজনা তত্ত্বের সমস্ত সীমাবদ্ধতা দূর করতে আধুনিক অর্থনীতিবিদগণ খাজনা সম্পর্কিত এ তত্ত্বটি প্রদান করেন।

  8. 8.

    মোট বিনিয়োগ (কোটি টাকায় )নিম্নে সামগ্রিক আয় (Y), মোট সঞ্চয় (S) ও মোট বিনিয়োগ (I)- এর সূচি দেওয়া হলো সূচিটি পর্যালোচনা করে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও:

    সামগ্রিক আয় (Y) (কোটি টাকায়) | মোট সঞ্চয় (S)(কোটি টাকায়) | মোট বিনিয়োগ (কোটি টাকায় )
    ৩০০ | ৫০ | ১০০
    ৪০০ | ১০০ | ১০০
    ৫০০ | ১৫০ | ১০০

  9. 9.

    নিচের চিত্রটি লক্ষ কর এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:

  10. 10.

    রুবেল তার বিদেশি বন্ধু জেমসকে বাংলাদেশের স্বাধীনতা ও তার পূর্ববর্তী সময়ের ইতিহাস বর্ণনা করলেন। রুবেল স্পষ্ট করেই ব্যাখ্যা করলেন অতীতে বাংলাদেশ ছিল ধন-সম্পদে ভরপুর। ব্রিটিশ ও পাকিস্তানিদের শাসন ও শোষণে এদেশ পরিণত হয় একটি গরিব ও অনুন্নত রাষ্ট্রে। পাকিস্তানিদের বিমাতাসুলভ আচরণ আমাদের জাতীয় আয়, জীবনযাত্রার মান, ব্যবসা-বাণিজ্য সর্বক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে। স্বাধীনতা পরবর্তী সময়ে সরকারের বিভিন্ন উদ্যোগ দেশকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে। অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ এখন আর স্থবির রাষ্ট্র নয়।

  11. 11.

    জাফর কৃষি কাজ করেন। এ বছর তিনি চড়া সুদে ঋণ নিয়ে আলু উৎপাদন করলেন। ফলনও খুব ভালো হলো। কিন্তু বাজারে আলুর দাম অত্যন্ত কম। রাস্তাঘাট ও যানবাহনের অভাবে জেলা শহরের বাজারে নিতে পারেননি। এমতাবস্থায় স্থানীয় আড়ৎদারদের কাছে সস্তা দামে বিক্রি করতে হয়েছে। ফলে উৎপাদন খরচ উঠানোই কঠিন হয়ে পড়েছে।

  12. 12.

    'X' দক্ষিণ এশিয়ার কৃষিপ্রধান একটি দেশ। দেশটিতে বাণিজ্য ঘাটতি লেগেই আছে। একদল উচ্চ শিক্ষিত উদ্যোক্তা সে দেশের সরকারকে দেশে উৎপাদিত কাঁচামালের সাহায্যে শিল্পজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি সম্প্রসারণের পরামর্শ দিল এবং এমন কিছু পণ্য উৎপাদন করতে অনুরোধ করলো যেগুলো বর্তমানে আমদানি করতে হয়। এর ফলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় ও দেশীয় শিল্পের প্রসার ঘটবে।

  13. 13.

    অর্থনীতির শিক্ষক শ্রেণিকক্ষে জনসংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করেন। তিনি এ তত্ত্বের মাধ্যমে দেখান যে, জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে এবং খাদ্যোৎপাদন বাড়ে গাণিতিক হারে। প্রতি ২৫ বছর পর কোনো দেশের জনসংখ্যা দ্বিগুণ হয়। ফলে খাদ্য ঘাটতিসহ নানা দুর্যোগ নেমে আসে এবং প্রাকৃতিক নিয়মেই এক সময় উভয়ের মধ্যে সমতা সৃষ্টি হয়। অবশ্য এ তত্ত্বের অনেকটাই বর্তমান যুগে ভুল বলে প্রমাণিত হয়েছে।

  14. 14.

    এক সময় বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ ছিল। প্রতি বছরই ১৫ লক্ষ থেকে ২০ লক্ষ টন খাদ্য আমদানি করতে হতো। ইদানিং সরকার কৃষকদেরকে বিভিন্ন ভাবে সাহায্য-সহযোগিতা, উৎসাহ ও পরামর্শ দিয়ে খাদ্য উৎপাদন পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি করেছে। ফলে খাদ্য ঘাটতি দূর হয়েছে।

  15. 15.

    উন্নয়নশীল দেশগুলো দ্রুত অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ঘাটতি ব্যয় ও অতিরিক্ত অর্থের যোগানসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করে। ফলে দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। এমতাবস্থায় বাজারে পর্যাপ্ত দ্রব্য-সামগ্রীর যোগান থাকা সত্ত্বেও নিম্নবিত্ত মানুষের সংসার চালাতে কষ্ট হয়। এজন্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হয়।

  16. 16.

    বর্তমান সরকার শিল্পবান্ধব হওয়াতে দেশে নতুন নতুন শিল্প কারখানা স্থাপিত হয়েছে। এ লক্ষ্যে সরকার বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, কারিগরি জ্ঞান, শিল্পঋণ প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে ওষুধ, প্লাস্টিক সামগ্রীসহ বহু পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে।

  17. 17.

    অনুন্নত দেশগুলো অর্থনৈতিক উন্নয়নের জন্য ঘাটতি বাজেট প্রণয়ন করে। বাংলাদেশ প্রতি বছরই এরূপ ঘাটতি বাজেট প্রণয়ন করে আসছে। অর্থাৎ বাংলাদেশের ব্যয়ের তুলনায় আয় সীমিত। ফলে দেশি-বিদেশি ঋণের পরিমাণ বেড়েই চলছে। এমতাবস্থায় মাননীয় অর্থমন্ত্রী করের আওতা তথা আয়ের খাত বাড়ানোর প্রস্তাব সংসদে পেশ করেন।

  18. 18.

    দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রতিটি দেশের অর্থনীতিতে পরিকল্পনার গুরুত্ব অনেক। রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর উদ্দেশ্য হলো দারিদ্র্য বিমোচনসহ দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা। ইতোমধ্যেই সকল সম্ভাবনাকে কাজে লাগিয়ে সরকার দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার সফলতা অর্জন করেছে।

  19. 19.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    P মানের দুইটি বলের লব্ধি P2+2 P \sqrt{2+\sqrt{2}} এদের যেকোন একটি বলের সাথে লব্ধির নতি কোনটি?

  20. 20.

    রফিক সাহেব কোন পদ্ধতিতে আলুর মূল্য নির্ধারণ করতে পারবেন?

  21. 21.

    জনাব রফিক প্রতি কেজি আলু কত টাকায় বিক্রয় করেন?

  22. 22.

    উদ্দীপকে উল্লিখিত বাদাম কোন ধরনের পণ্য?

  23. 23.

    আরিফের সেবনকৃত ব্যথানাশক ট্যাবলেটটি হলো—
    i. সুবিধা পণ্য
    ii. অত্যাবশ্যকীয় পণ্য
    iii. জরুরি পণ্য
    নিচের কোনটি সঠিক?

  24. 24.

    আকরাম সাহেব কোন ধরনের উপযোগ প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন?

  25. 25.

    আকরাম সাহেবের আর্থিক ক্ষতি হ্রাসে করণীয় হলো—
    i. বিকল্প পথে পণ্য পরিবহন
    ii. পর্যায়িতকরণের ব্যবস্থা গ্রহণ
    iii. হিমাগার সুবিধা সম্পন্ন পরিবহন ব্যবহার
    নিচের কোনটি সঠিক?

  26. 26.

    কামাল কোন ধরনের পণ্য বিক্রয় করেন?

  27. 27.

    ক্রেতাদের ধরে রাখার জন্য কামালের করণীয় হলো—
    i. অতিরিক্ত পণ্য মজুদ
    ii. উপযুক্ত মূল্যে পণ্য বিক্রয়
    iii. মানসম্মত পণ্য বিক্রয়
    নিচের কোনটি সঠিক?

  28. 28.

    জনাব বকুল বাজারবিভক্তিকরণের কোন চলকটি ব্যবহার করেছেন?

  29. 29.

    বকুল সাহেবের ব্যবসায় সফলতার কারণ হলো—
    i. বাজার জরিপ
    ii. পণ্য পৃথকীকরণ
    iii. বাজারবিভক্তিকরণ
    নিচের কোনটি সঠিক?

  30. 30.

    'সুরভী' কোন ধরনের পণ্য?

  31. 31.

    সুরভী সাবানটি পণ্যের জীবন চক্রের কোন স্তরে রয়েছে?

  32. 32.

    বঞ্চিত মনে হবার অনুভূতি হচ্ছে-

  33. 33.

    কাদেরকে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়?

  34. 34.

    পণ্য হতে প্রাপ্ত সুবিধা ও পণ্য অর্জনের ব্যয়ের পার্থক্যকে কী বলে?

  35. 35.

    ব্র্যান্ড ইমেজ অর্জনকারী 'টেলকো' কোম্পানি ২০১৪ সালে বাংলাদেশে 3G সেবা প্রদানের লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়ে নিজস্ব কোম্পানি 3G সিমকার্ড চালু করেছে। বিষয়টি নতুন ও আকর্ষণীয় হওয়ায় প্রতিটি সিমকার্ডের দাম তারা ৫০০ টাকা নির্ধারণ করে। বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে ভালো ব্যবসায় কার্যক্রম পরিচালনা করলেও জেলা শহরে তাদের গ্রাহক সংখ্যা খুবই কম। বিষয়টি নিয়ে কোম্পানির পরিচালনা পর্ষদ গ্রাহক সৃষ্টির লক্ষ্যে কাজ করছে।

  36. 36.

    খন্দকার এন্টারপ্রাইজ তার ব্যবসায় প্রতিষ্ঠানে জনাব বিজয়কে পণ্যসামগ্রী বিপণনের জন্য বিপণন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন। তার দায়িত্ব হলো পণ্যসামগ্রীর জন্য নতুন বাজার সৃষ্টি, ক্রেতা খুঁজে বের করা, ক্রেতা ধরে রাখা এবং পুনঃক্রয়ে উদ্বুদ্ধ করা। চার বছরের মধ্যে তার লক্ষ্য অর্জনে সক্ষম হওয়ায় খন্দকার এন্টারপ্রাইজ তাকে প্রধান বিপণন কর্মকর্তা পদে পদোন্নতি প্রদান করেন।

  37. 37.

    বিপণন মিশ্রণ ধারণাটি সর্বপ্রথম কে প্রদান করেন?

  38. 38.

    মনোরঞ্জন ঘোষ মুন্সীগঞ্জের একজন স্বনামধন্য আলু ব্যবসায়ী। উৎপাদন মৌসুমে তিনি স্থানীয় কৃষকদের নিকট প্রচুর পরিমাণে আলু সংগ্রহ করে নিজস্ব হিমাগারে সংরক্ষণ করেন। পরবর্তীতে পরিবহনের মাধ্যমে সারাদেশে বিপণন করেন। বর্তমানে তার হিমাগারে ৩০০ টন আলু মজুদ রয়েছে। কিন্তু বাজারে আলুর দাম কমে যাওয়ায় তিনি আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।

  39. 39.

    বিউটি হারবাল' 'তাদের উৎপাদিত প্রসাধনী সামগ্রী বিপণনের জন্য আসিফ ও নাদিমকে নিয়োগ দেয়। প্রতিদিন তারা প্রসাধনী সামগ্রী বিক্রেতাদের বিপণিতে গিয়ে তাদের পণ্যের গুণাগুণ উপস্থাপন করে। আসিফ ও নাদিমের কর্ম প্রচেষ্টাকে কী বলে?

  40. 40.

    জনাব আলতাফ পার্শ্ববর্তী দেশ থেকে 'তিলোত্তমা' মেহেদী আমদানি করেন। পণ্য মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করে মেহেদী মূল্য নির্ণয় করেন যা ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যেই ছিল। বিভিন্ন জেলায় তিনি ডিলার নিয়োগ করেন। চাহিদা ও বিক্রয় বৃদ্ধির জন্য মেহেদীর গুণাগুণ সম্পর্কে ভোক্তাদেরকে অবগত করার লক্ষ্যে বেশ কয়েকটি সংস্থার সাথে চুক্তিবদ্ধ হন। এতে বহু অর্থ ব্যয় হয়।

  41. 41.

    শিল্পপণ্যের বৈশিষ্ট্য কোনটি?

  42. 42.

    বাংলাদেশ সরকার সম্প্রতি পণ্য সংরক্ষণে পলিথিন ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করেছে। সরকারের এই নির্দেশনা কোন ধরনের মার্কেটিং পরিবেশের অন্তর্গত?

  43. 43.

    AB কোম্পানি বাংলাদেশের সর্বপ্রথম গ্রিন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাদের পরিবর্তনশীল ব্যয় একক প্রতি ২৫ টাকা, একক প্রতি বিক্রয়মূল্য ৭৫ টাকা। মোট স্থায়ী ব্যয় ৩,০০,০০০ টাকা। উক্ত প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিমাণ ৫০,০০০ একক।
    XYZ অপর একটি কোম্পানি তাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ২ টাকা, স্থায়ী ব্যয় ১,০০,০০০ টাকা, একক প্রতি বিক্রয়মূল্য ৫ টাকা।

  44. 44.

    প্রমিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাকে কী বলে?

  45. 45.

    'আঁচল নকশী বিতান' টাঙ্গাইলের বিখ্যাত হস্তশিল্পের একটি দোকান। এখানে উন্নতমানের নকশী কাঁথা, পাঞ্জাবি, থ্রি-পিস ও চাদর বিক্রয় করা হয়। ঢাকার নিউমার্কেট, মৌচাক মার্কেট ও শান্তিনগরের বহু ব্যবসায় প্রতিষ্ঠান উক্ত প্রতিষ্ঠান থেকে হস্তশিল্পের পণ্য সামগ্রী নিয়মিত ক্রয় করে তা ভোক্তাদের মাঝে বিক্রয় করেন। ভোক্তারা পণ্য পেয়ে নিজেদেরকে ধন্য মনে করেন। এতে এদের নাম, যশ ও মর্যাদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

  46. 46.

    চেইন স্টোর কী ধরনের ব্যবসায়ের অন্তর্গত?

  47. 47.

    'রতন এন্টারপ্রাইজ' ফ্রিজ আমদানিকারক প্রতিষ্ঠান। গরম মৌসুমে ফ্রিজ বিক্রয়ের পরিমাণ আশাতীত কিন্তু শীত মৌসুমে ফ্রিজ বিক্রয়ের পরিমাণ হ্রাস পায়। এজন্য প্রতিষ্ঠানটি শীত মৌসুমে বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে ৩০%— ৫০% পর্যন্ত মূল্য ছাড়ের ঘোষণা দেয়। তাছাড়া প্রতিষ্ঠানটি এ মূল্য ছাড়ের বিষয়ে ভোক্তাদেরকে অবগত করার জন্য কেবল টিভি ও নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদান করার সিদ্ধান্ত নেয়।

  48. 48.

    জনাব মামুন হোম লিমিটেড এর মিরপুর শাখার একজন বিক্রয়কর্মী। তিনি প্রতিষ্ঠানটির উৎপাদিত গৃহস্থালি পণ্যের বিক্রয় বৃদ্ধিতে সর্বদা সচেষ্ট থাকেন। তিনি গ্রাহকদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করেন। ফলে গ্রাহকরা যেকোনো সমস্যায় উপনীত হলে তাকে জানায় এবং জনাব মামুন দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেন। তিনি শিক্ষিত, দক্ষ ও প্রশিক্ষিত একজন বিক্রয়কর্মী হওয়ায় সহজেই ক্রেতাদের মনোভাব বুঝে পদক্ষেপ গ্রহণ করেন।

  49. 49.

    'দিনাজপুর রাইস' বাংলাদেশের পাইকারি ও খুচরা বাজারে চাল সরবরাহের ব্যবসায়ে জড়িত। প্রতিষ্ঠানটি পলিথিন ব্যাগ ব্যবহার না করে পাটের ব্যাগ ব্যবহার করে চাল সরবরাহ করে থাকে। 'দিনাজপুর রাইস' এর বিপণন পদ্ধতিটি পরিবেশের জন্য উপকারী হওয়াতে অন্যান্য ব্যবসায়ীরা পাটের ব্যাগ ব্যবহারে উৎসাহিত হলেন।

  50. 50.

    বিক্রয় প্রসারের কৌশল কোনটি?