Jashore Board যশোর বোর্ড ২০২৩

691টি প্রশ্ন

  1. 401.

    মি. বাবুল তার বাবার সাথে একই বাড়িতে থাকেন। বাড়িটি বাবুলের বাবার নামে। ভূমিকম্প হলে বাড়িটি ক্ষতিগ্রস্ত হতে পারে এই কথা চিন্তা করে মি. বাবুল বাড়িটি বিমা করতে চান। বিমা প্রতিষ্ঠানে গেলে তারা বাড়িটি বিমা করতে অস্বীকৃতি জানায়। তখন ও মি. বাবুলের বাবা নিজেই বাড়িটি বিমা করেন। তারপর মি. বাবুল বিমা প্রতিষ্ঠানকে না জানিয়ে বাড়ির দ্বিতীয় তলার কাজ শুরু করেন। দ্বিতীয় তলার কাজ শেষ হওয়ার পরপরই র বাড়িটি একপাশে হেলে যায়। মি. বাবুলের বাবা বিমা দাবি পেশ করলে বিমা প্রতিষ্ঠান বিমা দাবি পূরণে অস্বীকৃতি জানায়।

  2. 402.

    জনাব সাজ্জাদ একটি জীবন বিমা চুক্তি করেছেন। চুক্তিতে তিনি তার স্ত্রীকে স্ত্রী মনোনয়ন দেন। চুক্তির শর্তমতে সাজ্জাদকে মৃত্যুর পূর্ব পর্যন্ত নির্দিষ্ট হারে প্রিমিয়াম দিতে হবে। ৫ বছর পর-নিয়মিত কিস্তি প্রদানের পর সাজ্জাদ মারা যান। মৃত্যুর পর তার স্ত্রী এবং সাবালক ছেলে সুমন পৃথকভাবে বিমা কোম্পানির নিকট বিমা দাবি করে। বিমা কোম্পানি সুমনের দাবি প্রত্যাখ্যান করে এবং স্ত্রীকে বিমা দাবি পরিশোধ করে দেয়।

  3. 403.

    গারনিশি আদেশ জারি করেন কে?

  4. 404.

    যে বিষয়গুলো জীবন বিমার প্রিমিয়ামের হার নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য - i বিমাগ্রহীতার বয়স ii. বিমাগ্রহীতার সামাজিক মর্যাদা iii. বিমার মূল্য নিচের কোনটি সঠিক?

  5. 405.

    ভবিষ্যতের কথা চিন্তা করে মি. জামাল একটি বিমা পলিসি গ্রহণ করেন। যার উত্তরাধিকারী করা হয় তার স্ত্রীকে। বিমা পলিসি গ্রহণকালে তিনি তার একটি মারাত্মক রোগের কথা গোপন রাখেন। তিনটি প্রিমিয়ামের টাকা প্রদানের পর মি. জামাল মৃত্যুবরণ করেন। মিসেস জামাল বিমা দাবি পেশ করলে বিমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে।

  6. 406.

    SLR এর পূর্ণরূপ কোনটি?

  7. 407.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    কোন নীতি অনুসরণ করে কেন্দ্রীয় ব্যাংক নোট ইস্যু করে ব্যাংক ?

  8. 408.

    বিমাযোগ্য স্বার্থ বিমাগ্রহীতার কীসের ওপর নির্ভর করে?

  9. 409.

    কোন আইন অনুযায়ী KYC ফরম পূরণ করা বাধ্যতামূলক?

  10. 410.

    বিমাকৃত ব্যক্তির মৃত্যুর পর দাবি পরিশোধ করা হয় কোন বিমায়?

  11. 411.

    দেশের প্রধান ব্যাংক-এর ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতি কোনটি?

  12. 412.

    কেন্দ্রীয় ব্যাংক কোনটি দ্বারা পরিচালিত হয়?

  13. 413.

    যে বিষয়গুলোর ওপর খোলাবাজার নীতির কার্যকারিতা নির্ভরশীল—
    i. জনগণের সঞ্চয়ের প্রবণতার ওপর
    ii. বিনিয়োগের সুযোগের ওপর
    iii. বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মাত্রার ওপর
    নিচের কোনটি সঠিক?

  14. 414.

    যে কারণে চেকের অমর্যাদা হয়—
    i. তারিখ না লিখলে
    ii. টাকার অঙ্ক না লিখলে
    iii. আমানতকারীর স্বাক্ষর না থাকলে
    নিচের কোনটি সঠিক?

  15. 415.

    একটি বৈধ চেকের মেয়াদ কত দিন?

  16. 416.

    একজন রপ্তানিকারকের জন্য কোন হিসাব সবচেয়ে উপযোগী?

  17. 417.

    যেকোনো ব্যক্তি ATM কার্ড ব্যবহার করতে না পারার কারণ কোনটি?

  18. 418.

    কেউ মালা, কেউ তসবি গলায় তাইতে কী জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কার রে।।

  19. 419.

    আত্মবিশ্বাসী মানুষই সাফল্যের পথে এগিয়ে যান। তিনি অন্যের মত ও পথের প্রতি শ্রদ্ধা বজায় রেখেও নিজের সত্যকে প্রতিষ্ঠা করতে পারেন। অন্যের উপর নির্ভরতা তার লক্ষ্য নয়। নিজেকে চিনে এবং নিজের বিশ্বাসকে বড় মনে করার মধ্য দিয়েই তিনি কল্যাণকর কিছু করতে পারেন।

  20. 420.

    এইখানে তোর বুজির কবর পরীর মতন মেয়ে, বিয়ে দিয়েছিনু কাজিদের বাড়ি বনিয়াদি ঘর পেয়ে।এত আদরের বুজিরে যে তাহারা ভালোবাসিত না মোটে, হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে।

  21. 421.

    ঢাকার ছয় জায়গায় গ্রেনেড ফেটেছে, আমরা তো সাত-আটদিন আগে এরকম বোমা। ফাটার কথা শুনেছিলাম, কিন্তু ঠিক বিশ্বাস করিনি। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ব্যাপারটা তাহলে সত্যি সত্যি সত্যি তাহলে ঢাকার আনাচে-কানাচে মুক্তিফৌজের গেরিলারা প্রতিঘাতের ছোট ছোট স্ফুলিঙ্গ জ্বালাতে শুরু করেছে? এতদিন জানতাম বর্ডারঘেঁষা অঞ্চলগুলোতেই গেরিলা তৎপরতা। এখন তাহলে খোদ ঢাকাতেও?

  22. 422.

    আমায় নহে গো ভালোবাস শুধু ভালোবাস মোর গান,বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান;চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচেগীত-শেষে বীণা পড়ে তাকে ধূলি-মাঝ।.

  23. 423.

    অনুজের হস্ত ধরিয়া নিকটে বসাইয়া হাসান বলিতে লাগিলেন, ভাই স্থির হও। আমি আমার বিষ দাতাকে চিনি। যাহা হউক ভাই, তাহার নাম আমি কখনোই মুখে আনিব না। তাহার প্রতি আমার রাগ, হিংসা কিছুই নাই। ঈশ্বরের নামে শপথ করিয়া বলিতেছি, আমার বিষদাতার মুক্তির জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করিব।

  24. 424.

    পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের- কখনোই ভয় করিনিকো আমি উদ্যত কোন খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস; অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ; একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি গলায় পড়েছি ফাঁস আপোষ-করিনি কখনোই আমি- এই হলো ইতিহাস।

  25. 425.

    হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপাদমস্তক একজন দেশপ্রেমিক। যুগ যুগ ধরে শোষিত নিপীড়িত বাঙালিকে তিনিই মুক্তির স্বাদ নিতে পেরেছিলেন। দেশ ও দেশের মানুষকে ভালোবেসে বহুবার কারাবরণ করেছেন তিনি। নিজের জীবন উৎসর্গ করেছেন সাধারণ মানুষের কল্যাণে। অথচ নিজ ঘরের দরজায় পরিচিত কয়েকজনকে হন্তারকের ভূমিকায় দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলেন জাতির পিতা।

  26. 426.

    দিল্লির সুলতান ইলতুৎমিশ তাঁর কন্যা রাজিয়া সুলতানাকে প্রাণাধিক ভালোবাসতেন। কোনো প্রয়োজনে যখন সুলতান ইলতুৎমিশকে রাজধানী ছাড়তে হতো, তিনি তখন তার কন্যা দক্ষ সেনাপতি ও প্রশাসক রাজিয়াকে শাসনভার বুঝিয়ে দিয়ে যেতেন। পুত্র বর্তমান থাকা সত্ত্বেও সুলতান তার কন্যা রাজিয়াকে সিংহাসনে অধিষ্ঠিত করেন। এতে রাজিয়ার ভাইয়েরা ক্ষিপ্ত হয়ে উঠে এবং বহিরাগত শত্রুর সাথে হাত মিলিয়ে রাজিয়াকে হত্যা করে।

  27. 427.

    রফিক মিয়া অনেক বছর আগেই তার জন্মভূমি ছেড়ে, জীবিকার সন্ধানে এই জয়নগর অঞ্চলে বসতি গড়েছে। পরিশ্রম, সততা ও বুদ্ধির জোরে সহায় সম্বলহীন অবস্থা থেকে রফিক মিয়া আজ বড় ব্যবসায়ীতে পরিণত হয়েছে। সে লোক ঠকায় না বরং মানুষের উপকার করে। আজ যেমন তার সহায়-সম্পত্তি হয়েছে, তেমনি সমাজের সকল মানুষ তাকে সম্মানও করে।

  28. 428.

    মধ্যযুগে বাংলার মুসলিম নারীসমাজ অনেকটাই পিছিয়ে ছিল। শিক্ষা গ্রহণের সুযোগ তো তারা পেতই না বরং চার দেয়ালে বন্দি জীবন কাটাতে হতো। ধর্মের নামে অধর্মের বেসাতি চালানো হতো তাদের উপর। পুরুষতান্ত্রিক সমাজে সর্বদাই নারীরা ছিল অবহেলার পাত্র। নিতান্তই হুকুম পালন ও ঘরকন্যা ছাড়া তাদের আর কোনো অধিকার ছিলনা।

  29. 429.

    নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:

    1.1.

    (ক) ব-ফলা উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।

    1.2.

    অথবা, খ) যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো: পর্যন্ত, বিজ্ঞাপন, অধ্যক্ষ, ব্যতিক্রম, গণতন্ত্র, দুঃখ, অসহ্য, গ্রহণ।

  30. 430.

    নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:

    2.1.

    বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।

    2.2.

    অথবা, (খ) যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান করে লেখো: বাংগালী, দূরাবস্থা, মহত্ব, বাঞ্চনীয়, ইতিপূর্বে, শান্তনা, কথোপোকোথন, মুমূর্ষ।

  31. 431.

    নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:

    3.1.

    উদাহরণসহ ক্রিয়া পদের শ্রেণিবিভাগ আলোচনা করো।

    3.2.

    অথবা,নিম্নোক্ত যেকোনো পাঁচটি বাক্যের নিম্নরেখ শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশ করো:i. পায়ে হাঁটা পথ ধরে সোজা এগিয়ে চললাম।ii. দারুণ সুন্দর দেখতে।iii. সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু।iv.বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড়ো আশ্চর্য।V. সবাই রাঙামাটি যেতে চাইছে।vi. বিপদ কখনো একা আসে না।vii. বেশ, তাই হরে।viii. কাজটা ভালোভাবে সম্পন্ন হয়েছে।

  32. 432.

    নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:

    4.1.

    ( ক) “উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে?"-ব্যাখ্যা করো।

    4.2.

    অথবা, (খ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো: ( যেকোনো পাঁচটি)একচোখা, ছিন্নবস্ত্র, ফুলকুমারী, জলচর, উদ্বেল, তেপান্তর, অভূতপূর্ব, একাদশ।

  33. 433.

    নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:

    5.1.

    অর্থ অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ আলোচনা করো।

    5.2.

    অথবা,(খ) বাক্য রূপান্তর করো: (যেকোনো পাঁচটি)i. দুর্জনকে দূরে রাখা উচিত। (অনুজ্ঞাবাচক)ii. এখানে আসতেই হলো। (নেতিবাচক)iii. সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ। (প্রশ্নবাচক)iv. সূর্যোদয়ে অমানিশা কেটে যাবে। (জটিল)V. রচনায় সহজবোধ্য শব্দ ব্যবহার করা উচিত। (অনুজ্ঞা)vi. শীতের পিঠা খেতে খুব মজা। (বিস্ময়সূচক)vii. যা তার প্রাপ্তি তাই তার দান। (সরল)viii. বাংলাদেশ চিরস্থায়ী হোক। (নির্দেশাত্মক)

  34. 434.

    নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:

    6.1.

    (ক) যেকোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখো: i. আমি সাক্ষী দিব না।ii. এক পৌষে শীত যায় না।iii. সব পাখিরা ঘরে আসেনা।iv. আমি সন্তোষ হলাম।V. দৈন্যতা সবসময় ভালো নয়।vi. অপমান হবার ভয় নেই।vii. তিনি স্বস্ত্রীক নিউমার্কেটে গিয়েছেন।viii. তাহাকে এখান থেকে যাইতে হবে।

    6.2.

    অথবা, খ) নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করে লেখো:বৃষ্টি চলাকালীন সময়ে অসীম ফিরে এল। সে খুবই সুবুদ্ধিমান। তার আপাদমস্তক পর্যন্ত ভেজা। পোশাক পাল্টানো আবশ্যকীয়। কিন্তু প্রথমেই সে আকণ্ঠভোজন করিল। তা দেখে অসীমের মা বিস্মিত হলেন। তবে, অসীম নিঃসন্দিহান যে, তার অসুখ হবে না।

  35. 435.

    নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:

    7.1.

    যেকোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখো:
    Acting, Cabinet, Copyright, Documentary, Forecast, Hostage, Instalment, Judgement, Manifesto, Note, Public works, Vacation.

    7.2.

    নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো:
    Our total environment influences our life and our way of our living. The main elements of human environment are men, animals, plants, soil, air and water. There are relationships between these elements. When there relationships are disturbed, life becomes difficult or impossible.

  36. 436.

    নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:

    8.1.

    বাংলা নববর্ষ উদ্যাপনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি রচনা করো।

    8.2.

    'শীতার্ত মানুষের দুঃসহ জীবন' শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো।

  37. 437.

    নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:

    9.1.

    পরীক্ষায় ভালো ফলাফল করার উৎসাহ দিয়ে ছোট ভাইকে একটি ই-মেইল লেখো।

    9.2.

    শিক্ষা সফরের অনুমতি ও আর্থিক সাহায্য চেয়ে তোমার কলেজের অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখো।

  38. 438.

    নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:

    10.1.

    সারাংশ লেখো: মানুষের একটা বড়ো পরিচয় সে ভাবতে পারে। করতে পারে যেকোনো বিষয়ে চিন্তা। যে চিন্তা ও ভাব মানুষকে সাহায্য করে মানুষ হতে। পশুপাখিকে পশুপাখি হতে ভাবতে হয় না- পারেও না ওরা ভাবতে বা চিন্তা করতে। সে বালাই ওদের নেই। যেটুকু পারে তার পরিধি অত্যন্ত সংকীর্ণ- বাঁচা ও প্রজননের মধ্যে তা সীমিত। সভ্য-অসভ্যের পার্থক্যও এ ধরনের। যারা যত বেশি চিন্তাশীল, সভ্যতার পথে তারাই তত বেশি অগ্রসর। আর চিন্তার ক্ষেত্রে যারা পেছনে পড়ে আছে, সভ্যতারও পেছনের সারিতেই তাদের স্থান।

    10.2.

    ভাব-সম্প্রসারণ করো:গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন /নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।

  39. 439.

    নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:

    11.1.

    একুশের চেতনা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

    11.2.

    নিচের উদ্দীপকটি অনুসরণে একটি খুদে গল্প লেখো:
    সবুজ শ্যামল এই প্রকৃতিতে উদার হতে শেখো মেঘের উদারতা মনটা কেঁদে ওঠে.......

  40. 440.

    প্রবন্ধ রচনা করো (যেকোনো একটি);

    12.1.

    ক. জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা

    12.2.

    খ. কৃষিতে বাংলাদেশের উন্নয়ন ও কৃষক

    12.3.

    গ. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তার প্রতিকার

    12.4.

    ঘ.আধুনিক তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ

    12.5.

    ঙ.বাংলাদেশের পর্যটনশিল্প।

  41. 441.

    উদ্দীপকে বর্ণিত সানী কোন ধরনের অংশীদার?

  42. 442.

    উদ্দীপকে বর্ণিত সমাধানে করণীয় হলো—
    i. লিখিত চুক্তি সম্পাদন
    ii. চুক্তিপত্র নিবন্ধন
    iii. সালিশকারী নিয়োগ
    নিচের কোনটি সঠিক?

  43. 443.

    রনিদের ব্যবসায়টি কোন ধরনের অংশীদারি ব্যবসায়?

  44. 444.

    উদ্দীপকে সমবায় সমিতির কোন নীতির কথা বলা হয়েছে?

  45. 445.

    পরিবেশগত কোন উপাদানের কারণে জনাব রেজওয়ানের ব্যবসায় হুমকির সম্মুখীন?

  46. 446.

    জনাব রেজওয়ানের প্রতিষ্ঠানটি টিকে থাকতে সহায়তা করতে পারে—
    i. ঋণ সুবিধা
    ii. কর অবকাশ
    iii. ব্যয় হ্রাস
    নিচের কোনটি সঠিক?

  47. 447.

    জনাব বাবুলদের ব্যবসায় প্রতিষ্ঠানের সর্বনিম্ন সদস্য কত?

  48. 448.

    জনাব রিয়াদের ব্যবসায় কোন দিকটি বিশেষভাবে ফুটে উঠেছে?

  49. 449.

    জনাব রিয়াদের কাজের মাধ্যমে আর্থ-সামাজিক ক্ষেত্রে যে প্রভাব পড়তে পারে—
    i. ভোক্তার স্বার্থ সংরক্ষণ
    ii. পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ
    iii. ব্যবসায়ের প্রতি ইতিবাচক ধারণা সৃষ্টি
    নিচের কোনটি সঠিক?

  50. 450.

    সমবায়ের গঠনতন্ত্রকে বলা হয়-