Chattogram Board চট্টগ্রাম বোর্ড ২০১৬

627টি প্রশ্ন

  1. 1.

    সাবা সদ্য একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি পান যা দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ ও সরকারের পরামর্শদাতা হিসেবে কাজ করে। সাবার বন্ধু নিশাও অন্য একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন যারা জনগণের অর্থ আমানত রাখে ও স্বল্পমেয়াদি ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে।

  2. 2.

  3. 3.

    উৎপাদন পরিমাণ(Q) | মোট খরচ
    ১ | ৬
    ২ | ৮
    ৩ | ৯
    ৪ | ১৬
    ৫ | ৩০

  4. 4.

    Qd=50−10PQs=10+10P \begin{array}{c} \mathrm{Qd}=50-10 \mathrm{P} \ \mathrm{Qs}=10+10 \mathrm{P} \end{array}

  5. 5.

    চট্টগ্রামে অবস্থিত রিফাত ওয়্যারস লি: নামে একটি ফার্মের প্রতিদিন ২০০ টাকা মজুরিতে ২০০ জন শ্রমিক কাজ করে। ফার্মের মালিক উৎপাদন বাড়ানোর জন্য মজুরি বাড়িয়ে ৩০০ টাকা করা হলে ৪০০ জন শ্রমিক কাজ করতে রাজি হয়। মজুরি আরো বাড়িয়ে ৪০০ টাকা করা হলে ৬০০ জন শ্রমিক কাজ করতে রাজি হয়। অন্যদিকে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় ধান কাটার মৌসুমে প্রথম দিকে মজুরি বাড়ানো হলে অধিক শ্রমিক পাওয়া যায়। কিন্তু মজুরি অধিক পরিমাণ বাড়াতে থাকলে শ্রমিকের যোগান কমে যায়। ফলে তখন ধান চাষিরা খুবই বিপাকে পড়েন।

  6. 6.

  7. 7.

    মি: রহিম সাহেব X দেশে বেড়াতে গেলেন। তিনি দেখলেন সে দেশে উৎপাদন ব্যবস্থা এমনকি চিকিৎসা সেবাও ব্যক্তিগত মালিকানায় পরিচালিত হয়। কিন্তু রহিমের দেশে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি ক্লিনিকও আছে।

  8. 8.

    রহিম সাহেব ব্যক্তিগতভাবে কিছু মূলধন নিয়ে একটি ওয়েলডিং মেশিন কারখানা প্রতিষ্ঠা করেন। কিছুদিন পর তার কারখানার উৎপাদিত দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়। কিন্তু সে চাহিদা অনুযায়ী দ্রব্য সরবরাহ করতে পারছিলেন না। তাই তিনি পলাশ ও জাকিরের সঙ্গে যুক্ত হয়ে কারখানার আকার বৃদ্ধি করেন। এতে দ্রব্য সরবরাহ বৃদ্ধি পায়।

  9. 9.

    পঞ্চগড় জেলার দাইমুল সাহেবের চাকরির পাশাপাশি একটি পারিবারিক প্রকাশনা ব্যবসা আছে। সন্তোষজনক বেতন না পাওয়ায় তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন এবং ৫০ লক্ষ টাকা অবসর সুবিধা পান। এ টাকার মধ্যে ৫ লক্ষ টাকা পারিবারিক ব্যয়ের জন্য রাখেন। ১০ লক্ষ টাকায় একটি বাড়ি তৈরি করেন। ১৫ লক্ষ টাকায় ইলেকট্রনিক্স মার্কেটে একটি দোকান ক্রয় করেন। ১২ লক্ষ টাকায় ঐ দোকানে বিক্রয়ের জন্য ইলেকট্রনিক্স পণ্য কিনেন । অবশিষ্ট টাকায় একটি লিচু বাগান ক্রয় করেন। প্রকাশনা ব্যবসা লাভজনক না হওয়ার এ ব্যবসা ৪ লক্ষ টাকায় বিক্রি করে উক্ত টাকায় ভাড়ার উদ্দেশ্যে একটি মাইক্রোবাস ক্রয় করেন, যেটি বগুড়ায় দৈনিক ভাড়ার ভিত্তিতে চলে ।

  10. 10.

    স্বাধীনতা লাভের আগে বিভিন্ন আমলে বাংলাদেশ বিভিন্নভাবে শোষিত ও বঞ্চিত হয়েছে। এর ফলে স্বাধীনতা লাভের পর বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল ও পশ্চাৎপদ রয়ে যায়। বর্তমানে বাংলাদেশের কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে গুণগত পরিবর্তন অর্জিত হয়েছে। দেশের অর্থনীতিতে এখন কোনো স্থবিরতা নেই, বরং অর্থনীতির প্রায় সর্বক্ষেত্রেই গতিশীলতা এসেছে।

  11. 11.

    সুজন সাহেব একজন কৃষক। তিনি তার জমিতে এ বছর শুধু আলু চাষ করেছেন। আলুর ফলন খুবই ভালো হয়েছে। কিন্তু তার মন খুবই খারাপ। কারণ আলুর দাম এতই কম যে তার খরচ উঠবে না। কিছুদিন পর আলু বিক্রি করতে পারলে তার লাভ হবে বলে তিনি মনে করছেন। তিনি বেগুন চাষ না করে আলু চাষ করার জন্য আফসোস করছেন। কারণ এ বছর বেগুনের দাম বেশি।

  12. 12.

    আমিনুর সাহেব পনেরো বছর পর বিদেশ থেকে দেশে ফিরে এসেছেন। নিজ গ্রামে এসে দেখেন যে আগের থেকে গ্রামে অনেক জনসংখ্যা বেড়ে গেছে।যুবক ছেলে মেয়েরা লেখাপড়া না করে অলস সময় পার করছে। শিক্ষিত অনেক যুবক বেকার বসে আছে। আর গ্রামের মেয়েদের চৌদ্দ-পনেরো বছর বয়সেই বিয়ে দিচ্ছে অভিভাবকরা। তিনি যুবকদেরকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করলেন এবং বছর খানেক পরেই গ্রামের চিত্র পরিবর্তন হয়ে গেল। এখন গ্রামে ১কেউই বেকার বসে নেই এবং একই সাথে জনসংখ্যা বৃদ্ধির হারও কমে গেছে।

  13. 13.

    মুরাদ সাহেব ঢাকার কাওরান বাজারে রাতে মাছ কিনতে যেয়ে দেখেন মাছগুলো সব তাজা ও সতেজ। তিনি মাছওয়ালাকে প্রশ্ন করলেন মাছগুলো কবে ধরা হয়েছে। মাছওয়ালা উত্তর দিল গতকাল। তিনি ফলবাজারে গিয়ে দেখলেন তাজা তাজা আম যেন এখন গাছ থেকে পাড়া। কিন্তু তিনি ভাবলেন এখন তো আমের সময় না। তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মাছ ও ফল না কিনে বাড়ি ফিরলেন।

  14. 14.

    সাজ্জাদ সাহেব একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি পেনশন থেকে প্রাপ্ত টাকা কোথায় বিনিয়োগ করবেন সেই বিষয় নিয়ে চিন্তা করছেন। তার সহকর্মীরা বিভিন্ন পরামর্শ দিয়েছেন। পরিশেষে তিনি কিছু টাকা ব্যাংকে রাখলেন এবং অবশিষ্ট টাকায় বিভিন্ন কোম্পানির শেয়ার ও বন্ড ক্রয় করলেন।

  15. 15.

  16. 16.

    আবদুর রহমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড়। তিনি অস্ট্রেলিয়া সফরের সময় মেলবোর্নের একটি শপিং মলে পোশাক কিনতে গিয়ে দেখেন যে সেখানে বাংলাদেশে প্রস্তুতকৃত পোশাকই সব থেকে বেশি আকর্ষণীয় এবং দামে সস্তা। এছাড়াও তিনি পুরো শপিংমলে বাংলাদেশে প্রস্তুতকৃত বিভিন্ন ধরনের পণ্য দেখতে পান। তিনি খুব খুশি হন এবং মনে মনে ভাবেন বাংলাদেশ শুধু বিদেশ থেকে পণ্য আমদানি করে না রপ্তানিও করে।

  17. 17.

    শাহনূর রহমান একটি বহুজাতিক সংস্থায় চাকরি করেন। তিনি যে বেতন ও ভাতাদি পান তার ওপর নির্ধারিত হারে কর প্রদান করেন। অন্যদিকে, একজন সাধারণ মানুষও সরকারকে বিভিন্নভাবে কর প্রদান করছেন। এভাবে সরকারি ব্যয় নির্বাহের জন্য জনগণের নিকট থেকেও অন্যান্য বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়।

  18. 18.

    অর্থনৈতিক উন্নয়ন একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। রূপকল্প ২০২১ এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের জন্য বাংলাদেশ সরকার বিশেষ অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় জাতীয় অর্থনৈতিক পরিষদ ২০১০-১১ থেকে ২০১৪-১৫ এর জন্য যে পরিকল্পনা প্রণয়ন করে তাই বাংলাদেশের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা বলে পরিচিত। পরিকল্পনার প্রেক্ষিত, উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রাসমূহের ভিত্তিতে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা নানা দিক থেকে স্বতন্ত্র।

  19. 19.

    'দেশ-বাংলা' কর্তৃক মেলায় আয়োজন কোন ধরনের বিপণন প্রসার?

  20. 20.

    'দেশ-বাংলা' প্রতিষ্ঠানের মেলা আয়োজনের ফলে—
    i. ক্রেতার মনোযোগ আকর্ষণ করে
    ii. বিক্রয় ও মুনাফা অর্জন সম্ভব হয়
    iii. প্রতিযোগী মোকাবিলা সহজ হয়
    নিচের কোনটি সঠিক?

  21. 21.

    সজল স্টোর কোন ধরনের খুচরা ব্যবসায়?

  22. 22.

    মিসেস জেরিন বিক্রয়কর্মী নির্বাচনে কোন ধরনের গুণাবলির ওপর গুরুত্বারোপ করেছেন?

  23. 23.

    পণ্যের জীবন চক্রের ন্যায় মি. রহিমের হোটেল ব্যবসা কোন স্তরে মুনাফা বৃদ্ধি পায়?

  24. 24.

    মি. রহিমের হোটেলে খাবারের মূল্য বৃদ্ধির কারণ হলো—
    i. কাঁচামালের দাম বৃদ্ধি ii. পণ্যের চাহিদা বৃদ্ধি
    iii. বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি
    নিচের কোনটি সঠিক?

  25. 25.

    মি. আজমল বাজার বিভক্তিকরণের কোন ভিত্তিকে গুরুত্ব দিয়েছেন?

  26. 26.

    আজমলের ব্যবসায়িক কৌশলের কারণে যা অর্জিত হয়েছে তা হলো—
    i. ব্র্যান্ড পরিচিতি ii. অধিক ক্রেতা সমাহার
    iii. ব্যবসায়িক উদ্দেশ্য অর্জন
    নিচের কোনটি সঠিক?

  27. 27.

    মেহেদী সাহেব কোন ধরনের পাইকার?

  28. 28.

    সিফাত কোম্পানির হয়ে মেহেদী সাহেব কাজ করেন—
    i. মধ্যস্বত্বব্যবসায়ী হিসেবে
    ii. ঝুঁকি বহনকারী হিসেবে
    iii. পণ্য প্রেরণকারী হিসেবে
    নিচের কোনটি সঠিক?

  29. 29.

    উদ্দীপকে কমল সাহেব কর্তৃক আম ক্রয় কোন বাজারের অংশ?

  30. 30.

    রুবেল স্টোরের পণ্য সরবরাহ বিঘ্নিত হওয়ার জন্য কোন পরিবেশের প্রভাব বিদ্যমান?

  31. 31.

    উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে প্রভাব বিস্তারকারী উপাদান থেকে মুক্তির উপায় হলো—
    i. পরিবেশ নিয়ন্ত্রণ করা ii. রাস্তা উঁচু করা
    iii. পরিবেশ রক্ষায় সচেতন হওয়া
    নিচের কোনটি সঠিক?

  32. 32.

    জনাব পারভেজের ব্যর্থতায় পরিবেশের কোন উপাদান দায়ী?

  33. 33.

    উদ্দীপকে কোন ধরনের পণ্যের কথা বলা হয়েছে?

  34. 34.

    জনাব পরাগের ব্যবসায়ে সফলতার কারণ হলো—
    i. ভোক্তার চাহিদা পূরণ ii. বিক্রয়োত্তর সেবা
    iii. আকর্ষণীয় ডিজাইন
    নিচের কোনটি সঠিক?

  35. 35.

    বিক্রয়কর্মীর নৈতিক গুণাবলি কোনটি?

  36. 36.

    রসুলপুরের জামাল উদ্দীন একজন ফুল চাষী। তিনি ক্রেতার রুচির প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন প্রকার ফুলের চাষ করেন। সেখানকার জমি ফুল চাষের জন্য উপযুক্ত। দেশে ও বিদেশে ফুলের চাহিদা থাকায় বিক্রিও বেড়ে যায়। ফলে অল্পদিনেই জামাল উদ্দীন ফুল চাষে লাভবান হন। তার দেখা-দেখি রসুলপুর গ্রামের অনেকে এখন ফুল চাষ শুরু করেছে। এভাবে রসুলপুর গ্রামের চাষীরা স্বাবলম্বী হতে শুরু করে।

  37. 37.

    বিপণন ক্রেতাদের জন্য কী সৃষ্টি করে?

  38. 38.

    কোন বণ্টনপ্রণালিতে কোনো মধ্যস্থব্যবসায়ী থাকে না?

  39. 39.

    ‘মিষ্টিবাড়ি’ নাটোরের একটি মিষ্টি জাতীয় দ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সরাসরি গ্রামের গোয়ালেদের নিকট থেকে দুধ সংগ্রহ করে বিভিন্ন ধরনের সুস্বাদু মিষ্টি জাতীয় দ্রব্য তৈরি করে। খাঁটি দুধের তৈরি বিধায় ক্রেতাদের চাহিদা ব্যাপক। প্রতিষ্ঠানটি স্থানীয় চাহিদা পূরণ করেও দেশের অন্যান্য অঞ্চলে নিজস্ব ব্যবস্থাপনায় মিষ্টি সরবরাহ করে থাকে। দিনে দিনে বিক্রয়ের পরিমাণ বেড়ে যায়। ‘মিষ্টিবাড়ি’ অল্পদিনেই ব্যবসায়ীক সুনাম অর্জন করেন।

  40. 40.

    বাজারের পণ্য মানে নের্তৃত্বদানের ক্ষেত্রে বিবেচ্য বিষয় কোনটি?

  41. 41.

    ‘রিমিঙ্ক’ একটি মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পুরুষদের জন্য Supper Smart V-1 সম্বলিত সেট, নারীদের জন্য Galaxy soft V-2 টাচস্ক্রীন সেট ও নিম্ন আয়ের নারী ও পুরুষের জন্য Common V-5 সেট প্রস্তুত করে। কোম্পানি অল্প সময়ে সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। বর্তমানে ভোক্তারা এই কোম্পানির পণ্য ব্যবহার করে খুবই সন্তুষ্ট।

  42. 42.

    নিচের কোনটি শিল্পপণ্য?

  43. 43.

    কোন ধরনের পণ্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে পারে?

  44. 44.

    বশির উদ্দীন পেশায় একজন কৃষক। তিনি এবার ১০ বিঘা জমিতে টমেটো চাষ করেন। টমেটোর ভাল ফলন হওয়ায় ১০ টাকা দরে কেজিতে স্থানীয় আড়ৎদারদের নিকট বিক্রি করে। আড়ৎদাররা আবার ঢাকার পাইকারদের নিকট বিক্রি করে। এভাবে বিভিন্ন হাত ঘুরে যখন মোহাম্মদপুর কাঁচাবাজারে টমেটো আসে তখন সেখান থেকে রফিক সাহেব ৪০ টাকা দরে টমেটো ক্রয় করে। অথচ বশির উদ্দীন ন্যায্যমূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হন।

  45. 45.

    ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ‘স্টাইল জোন’ নান্দনিক ডিজাইনে পোশাক প্রস্তুত করে নিজস্ব শোরুমের মাধ্যমে বিক্রি করে। প্রতিষ্ঠানটি গুণ ও মান ভেদে ছেলে, মেয়ে ও শিশুদের জন্য আলাদা আলাদাভাবে পণ্য সাজিয়ে বিক্রি করে। ক্রেতারা তাদের পছন্দমত পণ্য সহজেই ক্রয় করতে পারে। এতে করে চাহিদার সাথে সাথে বিক্রয়ের চাপ বেড়ে যায়। এই অবস্থায় ‘স্টাইল জোন’ কর্তৃপক্ষ ঢাকা শহরের গুলশান, বনানী ও মিরপুরে আরো কয়েকটি শাখা খোলার পরিকল্পনা করেছে।

  46. 46.

    বিজ্ঞাপণ কোন ধরনের উপস্থাপনা?

  47. 47.

    ছাতা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক আলতাফ সাহেবের নাম অনুসারে ছাতার নামকরণ করা হয় ‘আলতাফ ছাতা’। ‘আলতাফ ছাতা’ গুণে মানে সবার নিকট পরিচিত। বছরের অন্যান্য সময়ের তুলনায় বর্ষাকালে এর চাহিদা বেড়ে যায় অনেক গুণ। প্রতিষ্ঠানটি অন্যান্য সময়ের চেয়ে বর্ষাকালে এর মূল্য ৩০ টাকা বেশি নিয়ে থাকে। ফলে মোট বিক্রয়ের উপর ২০ শতাংশ মুনাফা অর্জিত হয়।

  48. 48.

    সালমা ঢাকায় তার চাচার বাসায় বেড়াতে এসেছে। সে তার চাচার সাথে রিক্সাযোগে ঢাকা শহরের বিভিন্ন অলিগলি ঘুরে বেড়াতে বেড়াতে রাস্তার মোড়ে বিভিন্ন কোম্পানির অসংখ্য বিল বোর্ড দেখতে পায়। কোম্পানি ঐ সব বিল বোর্ডে তাদের পণ্যের বিস্তারিত তথ্য উল্লেখ করেছে। সালমাকে এমন একটি বিল বোর্ডের পণ্য মনোযোগ আকর্ষণ করেছে যা পরবর্তীতে সে ক্রয় করতে উৎসাহিত হয়।

  49. 49.

    ভারসাম্য বিন্দু কী?

  50. 50.

    বাংলাদেশে কনফেকশনারী সামগ্রী বিক্রয়ে ব্যবহৃত বণ্টনপ্রণালি হলো-