Jashore Board যশোর বোর্ড ২০১৬

631টি প্রশ্ন

  1. 1.

    একটি সম্ভাবনাময় দেশ। সেখানে শিল্প ও সেবাখাতের কিছু কিছু সরকারি পরিচালনা ও নিয়ন্ত্রণ বিদ্যমান। যেমন— প্রতিরক্ষা, প্রশাসন, যোগাযোগ ডাক ও বিদ্যুৎ ইত্যাদি। শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যয়ের একটা বড় অংশ সরকার করে থাকেন। পাশাপাশি, প্রায় সবক্ষেত্রেই ব্যাক্তিগত উদ্যোগকে উৎসাহিত করা হয়।

  2. 2.

    নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

    দ্রব্যের দাম (টাকা) | চাহিদার পরিমাণ (একক) | যোগানের পরিমাণ (একক)
    ৮ | ৩০০ | ৭০০
    ৫ | ৫০০ | ৫০০
    ৩ | ৮০০ | ৩০০

  3. 3.

    নিচের সূচিটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

    উৎপাদন (Q) (একক) | মোট ব্যয় (TC) (টাকা)
    ১ | ৫
    ২ | ৮
    ৩ | ৯
    ৪ | ১২
    ৫ | ২০

  4. 4.

  5. 5.

    রোকেয়া একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। এ কাজে কোনো অভিজ্ঞতা না থাকায় তার মাসিক বেতন মাত্র ২৫০০ টাকা। বিকল্প কর্মসংস্থানের সুযোগ নেই বিধায় বাধ্য হয়ে সে এ কাজ করছে। তাছাড়া এখানে কাজের অনুকূলে পরিবেশ নেই বলে শ্রমিকদের দক্ষতাও কম। অথচ দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গার্মেন্টস একটি গুরুত্বপূর্ণ খাত। তাই এ খাতের উন্নয়নের জন্য মজুরি বৃদ্ধি, চাকরির শর্ত উন্নয়ন, শ্রমিকদের শিক্ষা ও প্রশিক্ষণ দান এবং স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করা অতীব জরুরি ।

  6. 6.

    মি. রায়হান 'মুন এ্যাপারেলস' নামক একটি নিটওয়্যার রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক। তাঁর দীর্ঘদিনের সঞ্চিত ২০ কোটি টাকা দিয়ে তিনি একটি চারতলা বাড়ি ও ৭০০টি অত্যাধুনিক সেলাই মেশিন কিনেন। এছাড়াও তাঁর ৫ কোটি টাকার সঞ্চয়পত্র রয়েছে। ব্যাংক থেকে তিনি ৮ কোটি টাকা ঋণ গ্রহণ করেন এবং তা দিয়ে ৫ কোটি টাকার কাপড়, ১ কোটি টাকার সুতো, ১ কোটি টাকার বোতাম ক্রয় করলেন। আর শ্রমিকদের বেতন বাবদ খরচ করলেন ১ কোটি টাকা। তার নতুনভাবে কোনো ঋণ পাবার সুযোগ নেই। তিনি মনে করেন, মূলধনের পরিমাণ বাড়াতে পারলে উৎপাদন ও মুনাফা উভয়ই বাড়বে।

  7. 7.

    জসীম একজন সফল খামারি। তিনি একটি হাঁস-মুরগির খামার দিয়ে ব্যবসা শুরু করেন। তার একক নেতৃত্বে ও ব্যবস্থাপনায় খামারটির পরিসর বাড়তে বাড়তে তা এলাকার কয়েকটি বড় খামারের মধ্যে অন্যতম বলে আজ গণ্য। অন্যদিকে জসীম সাহেবের বেশ কয়েকজন বন্ধু মিলে এরকম একটি খামার গড়ে তুললেও বিভিন্ন অব্যবস্থাপনার কারণে তা বর্তমানে বন্ধ হবার উপক্রম।

  8. 8.

    ইসমাইল সাহেবের একটি সাত তলা বাড়ি আছে। প্রতিমাসে তিনি বাড়ি ভাড়া বাবদ ৫০ হাজার টাকা পান। সম্প্রতি এলাকায় বেশ কিছু সরকারি অফিস-আদালত গড়ে ওঠায় বাড়ি ভাড়া বেড়ে যায়। ইসমাইল সাহেব বর্তমানে ৮০ হাজার টাকা বাড়ি ভাড়া পান ।

  9. 9.

    “ঠাকাঠুকির দিন শেষ। এখন বেতন পাই মোবাইল ফোনে। বাপ-মারে গ্রামে টাকা পাঠাই মোবাইল ফোনে। পাইয়াও যায় যখন তখন। কোনো অসুবিধা হয় না। দিন বদলাইছে।”

  10. 10.

    বাংলাদেশ প্রায় দুইশত বছর ব্রিটিশদের ঔপনিবেশিক শাসনাধীন ছিল। তখন ইংল্যান্ডের শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার পিছনে এ দেশের কাঁচামালের যোগান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর বাংলাদেশ প্রায় দুই যুগ পাকিস্তানের শাসনাধীন থাকে এবং দুর্ভাগ্যবশত তখনও পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের জনগণের জন্য খুবই কম অংশ উন্নয়ন বাজেটের বরাদ্দ রাখত। এক সময় বাংলাদেশ দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে বিশ্ব মানচিত্রে স্থান করে নেয়। সাম্প্রতিককালে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কাঠামোগত পরিবর্তন, শিল্প ও সেবাখাতের অবদান বৃদ্ধি, শিক্ষা খাতে সাফল্য, সমুদ্র বিজয়, আইসিটির ব্যাপক ব্যবহার, রেকর্ড পরিমাণ রেমিট্যান্স অর্জন, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনাকে উজ্জ্বল করেছে।

  11. 11.

    আমেরিকা প্রবাসী দুই বন্ধু মুঈন ও রুহান দুটি ভিন্ন দেশের নাগরিক। মুঈনের দেশটি সমুদ্র উপকূলবর্তী দেশ। নিচের ছকে (২০১৩-২০১৪) অর্থবছরে উভয়ের দেশের জিডিপি'তে কৃষি উপখাতের অবদান তুলে ধরা হলো:

  12. 12.

    জনাব লোকমানের নারায়ণগঞ্জে একটি হোসিয়ারি কারখানা আছে। তার কারখানায় ৭০ জন শ্রমিক কাজ করে। তিনি তাঁর দ্রব্য তৈরির কাজে বিদ্যুৎ চালিত সেলাই মেশিন ও কাটিং মেশিন ব্যবহার করেন। তার কারখানার স্থায়ী মূলধনের পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা। প্রতি বছর তিনি তার ব্যবসা থেকে ভালো মুনাফা করছেন। জনাব লোকমানের মতো আরো অনেক উদ্যোক্তা এ ধরনের শিল্প স্থাপনে আগ্রহী হলে এদেশের অর্থনৈতিক উন্নয়ন আরো ত্বরান্বিত হতে পারে।

  13. 13.

    'X' একটি উন্নয়নশীল দেশ। উক্ত দেশটির জনসংখ্যা ও খাদ্য উৎপাদন বৃদ্ধির হার নিচের তালিকায় দেয়া হলো:

  14. 14.

    গ্রামে বসবাসকারী রহিম মিয়া একজন গরিব কৃষক। অন্যের জমি চাষ করে কোনোভাবে তিনি পরিবারের ভরণ পোষণ করেন। এ বছর বন্যার পানিতে তার জমির ফসল ডুবে যায়। বন্যার ফলে খাদ্য শস্যের দামও বেশি। ফলে রহিম মিয়ার পরিবারের সদস্যদের প্রায় দিনই না খেয়ে কাটাতে হয়। অন্যদিকে, শহরে বসবাসকারী আফজাল হোসেন অসাধু মৌসুমি ফল বিক্রেতা। অতিরিক্ত মুনাফার লোভে সে মৌসুমি ফলে বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক দ্রব্যাদি মেশায়, যা মানুষের নানারকম রোগ ব্যাধি হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে।

  15. 15.

    'A' দেশ একটি উন্নয়নশীল দেশ। দেশে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে সরকার বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উৎস থেকে ঋণ গ্রহণ করছে। অন্যদিকে, একশ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের কৃত্রিম সংকট তৈরি করে। এর ফলে দেশে নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের দাম বৃদ্ধি পেতে থাকে। এমতাবস্থায় সরকার নিম্ন আয়ের লোকদের খাদ্যদ্রব্য প্রাপ্তি সহজ করতে সারা দেশে খোলা বাজারে সুলভমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয় শুরু করে।

  16. 16.

    'B' দেশ কয়েক দশক আগেও পাট, পাটজাত দ্রব্য, চামড়া, চা, নিউজপ্রিন্ট কাগজ ইত্যাদি মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করত। কিন্তু বর্তমানে দেশটির শাকসবজি, হিমায়িত মাছ, তৈরি পোশাক, তাজা ফুল, মৌসুমি ফল, পান, সুপারি, মশলা, হোসিয়ারি দ্রব্য ও হস্তশিল্পের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। তাছাড়া 'B' দেশের সরকার বেশ কয়েকটি 'রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল' গড়ে তুলছে। ইতোমধ্যে সেখানে বেশ কয়েকটি বড় বড় দেশি ও বিদেশি কোম্পানি বৃহদায়তনে উৎপাদন করছে।

  17. 17.

    বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বিশেষ করে দক্ষিণাঞ্চলের বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বর্তমান সরকার পদ্মা নদীর উপরে একটি সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। উক্ত সেতু নির্মাণের জন্য সরকার প্রয়োজনীয় অর্থসংস্থান করতে নিজস্ব অর্থায়নের পাশাপাশি বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ থেকে অর্থসংস্থানের মাধ্যমে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু পরবর্তীতে সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে 'পদ্মা সেতু' নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। সরকারের এ সিদ্ধান্তে দেশের জনগণ গর্ববোধ করে।

  18. 18.

    ২০১০ সালে বাংলাদেশ সরকার "রূপকল্প-২০২১" নামে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে। উক্ত পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য (২০১১-২০১৫) সাল সময়সীমার ভিত্তিতে আরেকটি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই উন্নয়ন পরিকল্পনায় চালিকাশক্তি হিসেবে 'ডিজিটাল বাংলাদেশ' কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তাছাড়া ২০১৫ সালের মধ্যে শতভাগ শিশুর প্রাথমিক বিদ্যালয়ে নীটভর্তি নিশ্চিতকরণ, সুপেয় পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণসহ পদ্মা সেতু নির্মাণ, ই-গভর্ন্যান্স চালুকরণ ইত্যাদি নিশ্চিতকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।

  19. 19.

    জনাব হাসান ঢাকায় কোন ধরনের বিপণি কেন্দ্রে গেলেন?

  20. 20.

    উদ্দীপকে উল্লেখিত কেন্দ্রে ক্রেতা বিক্রেতা উভয়ই যে সকল সুবিধা ভোগ করে—
    i. পছন্দমত পণ্য ক্রয়-বিক্রয় করার সুযোগ
    ii. গ্রাম অঞ্চলের ক্রেতা-বিক্রেতাগণও সুযোগ পায়
    iii. নিরাপদ পরিবেশে ক্রয়-বিক্রয়ের সুযোগ
    নিচের কোনটি সঠিক?

  21. 21.

    উদ্দীপকে জনাব অমিত রাহার ১০% বাট্টা ঘোষণা কোন বিপণন প্রসার কৌশলের অন্তর্ভুক্ত?

  22. 22.

    জনাব অমিত রাহা নিচের কোন মাধ্যমে বিজ্ঞাপন দিলে বিক্রয় বৃদ্ধি পাবে?

  23. 23.

    উদ্দীপকে উদ্যোমী ও ধৈর্যশীলতা মিসেস মনিলার কোন ধরনের গুণাবলির অন্তর্ভুক্ত?

  24. 24.

    উদ্দীপকে মিসেস মনিলার কাজের বৈশিষ্ট্য হলো—
    i. ব্যক্তিগত উপস্থাপনা
    ii. দ্বিমুখী যোগাযোগ
    iii. তাৎক্ষণিক ফলাবর্তন
    নিচের কোনটি সঠিক?

  25. 25.

    জনাব রহমানের পক্ষে গাড়ি ক্রয় হলো—i. প্রয়োজনii. অভাবiii. চাহিদানিচের কোনটি সঠিক?

  26. 26.

    'আশা' প্রতিষ্ঠানে কোন ধরনের মার্কেটিং ধারণা প্রতিফলিত হয়েছে?

  27. 27.

    'আশা' এর জনপ্রিয়তার কারণ—
    i. উন্নতমানের পণ্য
    ii. পরিবেশ সংরক্ষণ
    iii. নির্দিষ্ট মূল্যে পণ্য বিক্রয়
    নিচের কোনটি সঠিক?

  28. 28.

    উদ্দীপকে জনাব রফিক কোন পদ্ধতিতে মূল্য নির্ধারণ করেন?

  29. 29.

    দ্রুত অর্থ আদায়ে জনাব রফিকের ঘোষিত ৫% বাট্টা কোন ধরনের বাট্টা?

  30. 30.

    জনাব সৈকত কোন ধরনের পাইকার?

  31. 31.

    বণ্টন প্রণালিতে জনাব সৈকত এর উপস্থিতিতে—
    i. পণ্য মূল্য বৃদ্ধি করে
    ii. পণ্য বণ্টন সহজ করে
    iii. উৎপাদন ব্যয় বৃদ্ধি করে
    নিচের কোনটি সঠিক?

  32. 32.

    বঞ্চিত মনে হবার অনুভূতি হচ্ছে-

  33. 33.

    কোন ধরনের বিপণিতে বিক্রয়কর্মীর প্রয়োজন হয় না?

  34. 34.

    পণ্য হতে প্রাপ্ত সুবিধা ও পণ্য অর্জনের ব্যয়ের পার্থক্যকে কী বলে?

  35. 35.

    পাইকারি ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি?

  36. 36.

    দৃশ্যকল্প: ১ প্যাসিফিক কোম্পানি চীন থেকে জুতা আমদানি করে দেশের খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে। ভোক্তারা খুচরা ব্যবসায়ীদের নিকট থেকে জুতা ক্রয় করে।
    দৃশ্যকল্প: ২ ক্লাসিক সু কোম্পানি দেশের অভ্যন্তরে জুতা প্রস্তুত করে তাদের নিজস্ব শো-রুমে বিক্রয় করে। ভোক্তারা উক্ত শো-রুম থেকে জুতা সংগ্রহ করে।

  37. 37.

    কোনটি সামষ্টিক পরিবেশের উপাদান?

  38. 38.

    বিপণন মিশ্রণের উপাদান কয়টি?

  39. 39.

    নিচের কোনটি বিক্রয় প্রসারের অন্তর্ভুক্ত?

  40. 40.

    জনাব মনোজ ব্যবসায় সংক্রান্ত কাজে যুক্তরাজ্যে যান। পরিবারের সদস্যদের জন্য উপহারসামগ্রী ক্রয়ের নিমিত্তে তিনি বিখ্যাত এডমন্ড শপিং সেন্টার এ যান। বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে খাদ্যসামগ্রী, পোশাক, কসমেটিক, জুয়েলারি ইত্যাদি পণ্য ক্রয় করেন। পণ্যগুলো তাকে মোটা পলিথিনে সরবরাহ করা হয়। দেশে এসে তিনি এডমন্ড এর অনুকরণে ২৫টি বিভাগে ১০০ জন কর্মী নিয়ে ঢাকায় একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। পরিবেশ দূষণের কথা চিন্তা করে পণ্য সরবরাহের ক্ষেত্রে তিনি মোটা কাগজের ব্যাগ এবং চটের ব্যাগ ব্যবহারের সিদ্ধান্ত নেন।

  41. 41.

    শিরিন ও আয়েশা দু'বোন তাদের প্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রী ক্রয়ের জন্য অনেক দোকান ঘুরে অবশেষে কম্পিউটার ভিলেজ-এ যান। শিরিন তার পূর্ব-পরিকল্পনা অনুসারে ডুয়েল কোরের একটি এইচপি ল্যাপটপ ক্রয় করেন। আয়েশা একটি মনিটর, মাউস ও প্রিন্টারের কালি ক্রয় করেন।

  42. 42.

    একই মানের একটি শার্টের মুল্য ফুটপাতে ৫০০ টাকা হলেও নিউমার্কে এর একটি সুসজ্জিত দোকানে তা ৮০০ টাকায় বিক্রয় হয়। এই ক্ষেত্রে কোন ধরনের মূল্য নির্ধারণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে?

  43. 43.

    ডায়মন্ড নুডলস একটি প্রসিদ্ধ নুডলস কোম্পানি। সম্প্রতি তাদের নুডলস সম্পর্কে বিভিন্ন পত্র-পত্রিকা এবং গণমাধ্যমে ক্ষতিকারক সীসা পাওয়ার গুজব ছড়িয়ে পড়ায় পণ্যটির বিক্রয়ে প্রভাব পড়ে। তাদের বিক্রয় প্রায় অর্ধেকে নেমে আসে, ক্রেতাদের সন্দেহ দূর করার জন্য কোম্পানি পণ্য সম্পর্কে জ্ঞানসম্পন্ন আকর্ষণীয় চেহারা ও মিশুক প্রকৃতির বিপুলসংখ্যক শিক্ষিত নারী কর্মী নিয়োগ দেন। তারা প্রত্যেক দোকানে দোকানে গিয়ে 'ডায়মন্ড নুডলস' সম্পর্কে বোঝান। নুডলস এর প্যাকেটের সাথে একটি উন্নত মসলার প্যাকেট এবং প্রতি পাঁচ প্যাকেটের সাথে এক প্যাকেট নুডলস ফ্রি বলে প্রচার চালান। এতে করে 'ডায়মন্ড নুডলস' তাদের পূর্বের অবস্থানে ফিরে আসে।

  44. 44.

    কোনটি লোভনীয় পণ্য?

  45. 45.

    ক্রেতাদের সাথে সরাসরি সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার কৌশল হচ্ছে-

  46. 46.

    সম্প্রতি বাংলাদেশে ডায়াবেটিক রোগের প্রকোপ বাড়ছে। এ ধরনের রোগীর কথা চিন্তা করে ফেয়ার কোম্পানি জিরোক্যালরি ও সুগার ফ্রি কোমল পানীয় স্বল্প পরিসরে বাজারজাত করে। এতে ডায়াবেটিক রোগীদের বিপুল সাড়া পড়ে। কোম্পানি ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়ে বৃহদায়তন উৎপাদন শুরু করে। কিন্তু হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে কাঁচামাল সংগ্রহ, পণ্য উৎপাদন ও সরবরাহ ব্যাহত হয়।

  47. 47.

    'পিনন ফ্যাশন' ঢাকা নিউমার্কেট ও লাকি প্লাজায় দুইটি দোকানে তাদের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী দ্বারা নকশা করা থ্রি-পিছ ও পাঞ্জাবী খুচরা বিক্রয় করে থাকে। ২০১৫ সালে তারা ৫,০০০ থ্রি-পিছ এবং ৬,০০০ পাঞ্জাবী বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কিন্তু ছয় মাসে বিক্রয় হয় মাত্র ৪০%। বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে তারা ঢাকার বহুল প্রচারিত পত্রিকায় থ্রি-পিছের উপর ২৫% এবং পাঞ্জাবীর উপর ৩৭% ছাড় দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করলে সপ্তম মাসেই আরো ২৫% বিক্রয় হয়। তারা প্রত্যাশা করছে মুনাফা কম হলেও বছর শেষে তাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

  48. 48.

    রাজশাহীতে উৎপাদিত আমকে বিভিন্ন আকৃতি অনুযায়ী সাজানোকে কী বলে?

  49. 49.

    জনাব আলম অটোমোবাইল যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করে নিজের এবং বিভিন্ন ডিলারের মাধ্যমে বিক্রয় করে থাকেন। বিক্রয় বৃদ্ধির জন্য বিজ্ঞাপন প্রচার এবং দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ করেন। শারীরিক অক্ষমতার কারণে তার বড় ছেলে হাবীবকে ব্যবসায়ের দায়িত্ব প্রদান করেন। হাবীব অটোমোবাইলে ডিপ্লোমা পাস করেছে এবং তথ্য প্রযুক্তি বিষয়ে তার যথেষ্ট জ্ঞান রয়েছে। দায়িত্ব গ্রহণের পর হাবীব বাবার সুনাম ও নিজের যোগ্যতায় ব্যবসায় সম্প্রসারণের জন্য পূর্বের ব্যবস্থা ছাড়াও Facebook, Google, Youtube এবং Twitter ইত্যাদি ব্যবহার করেন।

  50. 50.

    বিক্রেতার দিক থেকে প্রত্যক্ষ বিপণনের সুবিধা হলো-