Combined Board ঢাকা, রাজশাহী, যশোর বোর্ড ২০২২
30টি প্রশ্ন
- 1.
মোহনপুর থানার অধিকাংশ জনগোষ্ঠী বিভিন্ন প্রকার কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ধর্মীয় গোঁড়ামিতে লিপ্ত। গ্রামের সচেতন নাগরিক করিম সাহেব বিষয়টি উপলব্ধি করতে পেরে এ সমস্ত কুসংস্কার দূর করার লক্ষ্যে একটি ধর্মীয় আন্দোলন করেন। ধর্মীয় আন্দোলন হিসেবে শুরু হলেও তা ধীরে ধীরে রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়।
- 2.
২০২০ সালের ৫ মে ভারতীয় ও চীনা সেনারা তাদের নিয়ন্ত্রণ রেখা পূর্ব লাদাখের বিভিন্ন স্থানে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ২০ জন ভারতীয় সেনা নিহত হবার প্রতিবাদে ভারত 'বয়কট চীন' কর্মসূচি গ্রহণ করে। ভারতজুড়ে তখন একটাই স্লোগান "চীনের জিনিস চাইনা"। এছাড়াও কলকাতার বড় বাজারে চীনা পণ্য পুড়িয়ে প্রতিবাদ জানায়।
- 3.
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স এবং স্পেন অস্ত্র ও রসদ দিয়ে সাহায্য করে। এমনকি আমেরিকার স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে। অবশেষে ১৭৭৬ সালে আমেরিকা স্বাধীন হয়।
- 4.
বাবর ভারতীয় উপমহাদেশে আগমন করে ইব্রাহিম লোদীর সাথে পানিপথের প্রথম যুদ্ধে লিপ্ত হন। তিনি মাত্র বার হাজার সৈন্য নিয়ে ইব্রাহিম লোদীকে মোকাবেলা করেন। ইব্রাহিম লোদীর লক্ষাধিক সৈন্যকে পরাস্ত করে তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
- 5.
মধ্যযুগে ইউরোপের নাবিকরা জাহাজ নিয়ে সমুদ্রে অভিযান। পরিচালনা করে নতুন নতুন দেশ ও জলপথ আবিষ্কারের চেষ্টা করত। ১৪৯২ সালে ইতালির নাবিক কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার। করেন। আমেরিকার স্থানীয় সরলমনা অধিবাসীরা তাকে অতিথি। হিসাবে স্বাগত জানায়।
- 6.
জনগণের দাবি-দাওয়া সরকারের নিকট তুলে ধরার জন্য এবং আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ উদ্দেশ্যকে সামনে রেখে সর্বপ্রথম একটি রাজনৈতিক দল। গঠিত হয়। যা জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
- 7.
সোবাহান পাড়া কল্যাণ সমিতি তালতলী উপজেলার একটি ঐতিহ্যবাহী সমিতি। কিন্তু ইদানীং সভাপতি এবং সাধারণ সম্পাদকের মধ্যে সম্পর্কের দারুণ অবনতি ঘটে। সাধারণ সম্পাদকের অভিযোগ, সভাপতি নিজ আত্মীয়-স্বজনকে সমিতির বিভিন্ন প্রকল্পে নিয়োগসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছেন। সাধারণ সম্পাদক প্রতিকার করতে না পেরে উক্ত সমিতি থেকে বের হয়ে সোবাহান পাড়া উন্নয়ন প্রকল্প নামে আলাদা একটি সমিতি গঠন করেন। এ সমিতির লক্ষ্য ছিল তালতলী উপজেলার উন্নয়নে কাজ করা এবং সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখা।
- 8.
একটি সামাজিক অনুষ্ঠানের বক্তব্যে একজন বক্তা উর্দু এবং ফার্সি ভাষায় বক্তৃতা করলেন। পরে তা আবার বাংলায়ও অনুবাদ করেন। অনুষ্ঠান শেষে বক্তা একজন শ্রোতাকে তার বক্তব্যের মূল্যায়ন করতে। বলেন। শ্রোতা তাকে বলেন, আপনি নিজ ভাষাতে বক্তব্য দিলেই ভালো করতেন।
- 9.
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে একটি বড় আক্রমণ শুরু করে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলেছে, রুশ অভিযান শুরুর পর ২৪ ঘণ্টাতেই ইউক্রেনের প্রায় পাঁচ লক্ষ মানুষ গৃহহীন হয়ে সীমান্ত অতিক্রম করে পোল্যান্ড, মলদোভা, রোমানিয়ার ভূ-খণ্ডে ঢুকে পড়েছে। পোল্যান্ড কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে তারা দশ লক্ষ ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয় দেবে।
- 10.
১৯২৯ সালে শ্রমিক আন্দোলনকে দমনের জন্য এবং ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ জন শ্রমিক সংগঠককে গ্রেফতার করা হয়েছিল। এই মামলায় অভিযুক্ত আসামিদের সমর্থনে দেশে বিদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অবশেষে ১৯৩৩ সালে মামলাটি প্রত্যাহার করা হয়।
- 11.
লিজা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক একজন স্বৈরতান্ত্রিক ব্যক্তিত্ব।। শ্রমিক শোষণ, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রদান না করা, সঠিক সময়ে বেতন প্রদানে কার্পণ্য তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। এই ফ্যাক্টরির শ্রমিক সংগঠনের নেতা আবুল বাসার শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে সবসময় সোচ্চার। এক্ষেত্রে তার জনপ্রিয়তাও তুজো। ফ্যাক্টরির মালিক আবুল বাসারের জনপ্রিয়তাকে নস্যাৎ করার জন্য তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে বাসারকে আটক করা হয়। কিন্তু শ্রমিক আন্দোলনের মুখে মালিক তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।
- 12.
প্রাচীন রুশ দেশীয় একজন রাজা প্রজাহিতৈষী ছিলেন। তার মহানুভবতায় আকৃষ্ট হয়ে দেশের অভ্যন্তরে একদল মানুষ তাকে ঈশ্বরের সাথে তুলনা করতে থাকে। এতে রাজা বিব্রতবোধ করেন। উক্ত আচরণ থেকে বিরত রাখার চেষ্টা করে ব্যর্থ হয়ে রাজা তাদের বন্দি করেন। উক্ত সম্প্রদায়ের আচরণ ও কর্মকাণ্ডে রাজ্যে বিদ্রোহ দেখা দেওয়ার সম্ভাবনা ছিল। তাদের বন্দি করার ফলে রাজা বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পায়। এর ফলে রাজ্যে বিশৃঙ্খলা প্রশমিত হয়ে শান্তি প্রতিষ্ঠিত হয়।
- 13.
চেঙ্গিস খান শুধু তার নিজস্ব বীরত্বে বিশাল সাম্রাজ্যের অধিকারী হতে পারেননি । তার দক্ষ সেনাপতিদের রণনিপুনতাই তার সাম্রাজ্যের বিশাল বিস্তৃতির প্রধান কারণ ছিল। তাছাড়া সাম্রাজ্য বিস্তার করেই তিনি ক্ষান্ত হননি। তার বিশাল সাম্রাজ্যকে তিনি উত্তর ও দক্ষিণাঞ্চল নামক দুইটি প্রধান উইং এ বিভক্ত করে সেখানে দুইজন দক্ষ প্রতিনিধি নিয়োগ করেছিলেন। তারা দুইজনই পরস্পর প্রতিযোগিতার। মাধ্যমে রাজ্য বিস্তার করতেন। তবে এদের মধ্যে দক্ষিণাঞ্চলীয় প্রতিনিধি মজা খান ছিলেন খুবই নৃশংস।
- 14.
নাদির শাহ প্রজাদের সুবিধার্থে যে খাল খনন করেছিলেন তা আমাতুন বিবির খাল নামে পরিচিত। নাদির শাহের রাজ্যের সুখ-স্বাচ্ছন্দ্যের কথা মানুষের মুখে মুখে। প্রজাদের প্রতি তার দরদ বিশ্ববাসী জেনে যায়। তার পার্শ্ববর্তী শক্তিধর রাজ্যের শাসক মানিক চাঁদ একবার তার রাজ্য আক্রমণ করলে নাদির শাহ এমন দাঁতভাঙা জবাব দেন যে, মানিক চাঁদ তার আনুগত্য স্বীকার করে কর প্রদানে বাধ্য হন।
- 15.
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রতিবছর ২১ ফেব্রুয়ারি বাংলা একাডেমি বই মেলার আয়োজন করে। উক্ত মেলায় বিভিন্ন কবি- সাহিত্যিকদের লেখা নতুন নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ছোট ছোট শিশু-কিশোর ও কবি সাহিত্যিকরা বিভিন্ন কবিতা, সাহিত্য আবৃত্তি করেন। ঐখানে সর্বস্তরের জনতার ঢল নামে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ কবি, সাহিত্যিকদেরকে অমর একুশে পদক বা পুরস্কার প্রদান করেন।
- 16.
স্পেনীয়রা কৃষিপ্রধান দেশ ব্রাজিল দখল করে সেখানে দাপ্তরিক ভাষা হিসেবে স্পেনিশ চালু করে। তাছাড়া খ্রিষ্টানদের কৃষিজমি ক্রয় বন্ধ ঘোষণা করে এবং তাদের উপর যে কর রেয়াত প্রচলিত ছিল তা রহিত করে। ফলে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করে জনগণের যে রাষ্ট্রীয় সুবিধা পাওয়ার কথা ছিল সেসব থেকে তারা বঞ্চিত হয়।
- 17.
গোমতী নদীর তীরবর্তী রাস্তা আনক উঁচু এবং প্রশস্ত। এর কারণ হলো পূর্বে বর্ষাকালে গোমতী নদীতে পানি বেড়ে গিয়ে আশেপাশের এলাকায় প্লাবণ সৃষ্টি করত। এতে চাষাবাদের সমস্যা হতো এবং ক্ষেতের ফসল নষ্ট হয়ে যেত। অনেক সময় দুর্ভিক্ষ সৃষ্টি করত। তাই সরকার নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণ করে এলাকাবাসীর দুর্দশা লাঘব ও কৃষির উন্নয়নের ব্যবস্থা করেছেন। কুমিল্লা শুধু কৃষির জন্যই নয়, বাণিজ্যের জন্যও বিখ্যাত। কুমিল্লার খাদি দেশে-বিদেশে পরিচিত। কুটির শিল্প, মৃৎ শিল্পাসহ ছোট ছোট অনেক কলকারখানাও এখানে রয়েছে।
- 18.
আব্রাহাম লিংকন পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের একজন। আমেরিকা যখন দাস-ব্যবস্থা নিয়ে মারাত্মক গৃহযুদ্ধে লিপ্ত তখন তিনি দাস মুক্তির শপথ নিয়ে শত প্রতিকূলতার মধ্যে আমেরিকাকে সঠিক পথ দেখিয়েছিলেন। তিনি গণতন্ত্র বলতে সাধারণের ইচ্ছা, মানবাধিকার ও জনগণের সর্বোচ্চ কল্যাণ সাধন বলে মনে করতেন। মানবজাতির সার্বিক কল্যাণ সামনে রেখে তিনি আমেরিকাকে নেতৃত্ব দিয়েছিলেন।
- 19.
ফয়সাল শীতের ছুটিতে চট্টগ্রাম অঞ্চলে বেড়াতে গেল। সেখানে সে বিভিন্ন কৃষিদ্রব্য, উৎপাদন পদ্ধতি এবং স্থানীয় লোকের কষ্টসহিষ্ণুতা ও তাদের আতিথেয়তা দেখে বিস্মিত হয়। পাহাড়ি এলাকার চাষাবাদ পদ্ধতির সাথে তার নিজ এলাকা বরিশাল অঞ্চলের অনেক। অমিল খুঁজে পায়। সে আরও লক্ষ করলো মানুষের আচার-আচরণ, পোশাক-পরিচ্ছদ, খাবার-দাবারসহ সবকিছুই যেন এলাকাভিত্তিক আলাদা-আলাদা বৈশিষ্ট্যের অধিকারী।
- 20.
একদল জ্ঞানপিপাসু ব্যক্তিবর্গের পৃষ্ঠপোষকতায় ঢাকায় 'এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ' প্রতিষ্ঠিত হয়। জ্ঞান-বিজ্ঞানের চর্চার জন্য এখানে প্রাচীন গ্রন্থাবলি সংরক্ষণ, করা হয়। এই প্রতিষ্ঠানটি নতুন নতুন গবেষণার কাজেও পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে। কিন্তু সরকারি প্রতিষ্ঠান না হওয়ায় গবেষণায় যথাযথ সহযোগিতা দিতে অক্ষম।
- 21.
যশোধর সিং অভিনেতা এবং শরীর চর্চাবিদ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার কারণে এমনিতেই তার অনেক অনুসারী ছিল। তারপরও ধর্মকে ব্যবহার করে আরও মর্যাদা ও অর্থবিত্তের মালিক হওয়ার আকাঙ্ক্ষায় তিনি 'ক' অঞ্চলে ঢেঁরা খুলে বসেন। নিজে ধর্মগুরু সেজে কাল্পনিক ধর্ম বিশ্বাসের মিথ্যা লোভ দেখিয়ে প্রচুর ভক্ত ও অর্থের মালিক হন। কিন্তু তার এহেন কার্যকলাপ রাষ্ট্র ধর্মের জন্য হুমকি মনে করে। সরকার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। একই সাথে অন্যান্য ধর্ম ব্যবসায়ীদেরও সরকার সমূলে দমন করে।
- 22.
ভ্রান্তিবিলাসী আরব বসন্তের ঢেউ মিসরের বয়োঃবৃদ্ধ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে। কিন্তু জনগণ নতুন যাকে শাসক নিয়োগ করে তিনি সেনাপ্রধানের সাথে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। ফলে নতুন শাসক শক্তি ও শাসনে যোগ্যতার পরিচয় দিলেও কূটকৌশলে বিরোধীদের কাছে হেরে যান এবং অল্প সময়ের মধ্যে কঠিন পরিণতি ভোগ করেন। সেনাপ্রধান খোলস ছেড়ে প্রেসিডেন্টের পদ দখল করেন।
- 23.

- 24.
'ক' দেশটি প্রশান্ত মহাসাগর ও এশিয়ার স্থলভাগের সংযোগস্থলে অবস্থিত। চারটি দ্বীপের সমন্বয়ে এই দেশটি গঠিত। দেশটি দুই ধরনের শিল্পে অনেক উন্নত। একটি শিল্পের কাঁচামাল আমদানি করতে হয়। অপর শিল্পের কাঁচামাল তুলা' যা উৎপাদনে দেশটি বিশ্বে অষ্টম।
- 25.

- 26.
'ক' ঢাকার সাভারে একটি শিল্প কারখানায় কাজ করেন। যেখানে শার্ট, প্যান্ট, সুয়েটার ইত্যাদি তৈরি হয়।
- 27.
কৃষিকাজের অন্যতম একটি উপকরণ প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদন করা হয়। উপকরণটির অনেকগুলো ধরন রয়েছে; যেমন— ইউরিয়া, অ্যামোনিয়া ইত্যাদি।
- 28.

- 29.

- 30.
বিভার দেশটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত। দেশটির সাথে ভারত ও মিয়ানমারের সীমান্তের সংযুক্তি রয়েছে।