Cumilla Board কুমিল্লা বোর্ড ২০২৪

215টি প্রশ্ন

  1. 101.

    2.1.

    বাংলা একাডেমি প্রণীত তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।

    2.2.

    যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো : আকাংখা, শান্তনা, কৃচ্ছতা, সমিচীন, ভীষন, নূন্যতম, শ্রেণী, টুর্নামেন্ট।

  2. 102.

    3.1.

    বিশেষ্য পদ কাকে বলে? উদাহরণসহ বিশেষ্য পদের শ্রেণিবিভাগ করো।

    3.2.

    নিচের অনুচ্ছেদের নিম্নরেখ পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশ করো :
    বাড়িতে সেদিন কুটুম এসেছিল, সঙ্গে এসেছিল এক গাদা রসগোল্লা আর সন্দেশ। প্রকাশ্য ভালটা প্রকাশ্যে খেয়ে ভাঁড়ার ঘরে গোপন ভাগটা মুখে পুরে চলেছি, কোথা থেকে সে এসে খপ করে হাত ধরে ফেলল। রাগ করে মুখের দিকে তাকাতে সে এমন ভাবে হাসল যে লজ্জা পেলাম।

  3. 103.

    4.1.

    “উপসর্গের স্বাধীন কোনো অর্থ নেই, কিন্তু অর্থ-দ্যোতকতা আছে।” —ব্যাখ্যা করো।

    4.2.

    ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো (যে কোনো পাঁচটি) :
    দম্পতি, আয়কর, মুখচন্দ্র, প্রবচন, তেপান্তর, অকালপক্ব, যথারীতি, দোমনা।

  4. 104.

    5.1.

    সার্থক বাক্যের কী কী বৈশিষ্ট্য থাকা আবশ্যক? আলোচনা করো।

    5.2.

    বন্ধনীস্থ নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটি বাক্যান্তর করো :
    (i) তাহার মন কঠোর হইয়া পড়িল। (নেতিবাচক)
    (ii) যদি পড়াশোনা না কর, তাহলে ভবিষ্যৎ অন্ধকার। (যৌগিক)
    (iii) সদা সত্য কথা বলা উচিত। (অনুজ্ঞা)
    (iv) মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। (অস্তিবাচক)
    (v) তার আভাস পেতাম কিন্তু নাগালে পেতাম না। (জটিল)
    (vi) যে লোক চরিত্রহীন, সে পশুর চেয়ে অধম। (সরল)
    (vii) গভর্নমেন্ট বাড়িটা রিকুইজিশন করেছে। (প্রশ্নবাচক)
    (viii) আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। (বিস্ময়বোধক)

  5. 105.

    6.1.

    যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো :(i) কৃর্তিবাস বাংলায় রামায়ন লিখেছেন।(ii) আপনি সবান্ধব আমন্ত্রিত।(iii) কারো অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলা উচিত নয়।(iv) আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাবো।(v) মিমাংসিত বিষয়ে বিরোধিতা করা উচিত নয়।(vi) সে এ মামলার সাক্ষী দিয়েছে।(vii) শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না।(viii) এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়।

    6.2.

    নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করো :
    কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকত অত্যন্ত মনমুগ্ধকর। আমরা সকল বন্ধুরা মিলে সেখানে গিয়েছিলাম। সমুদ্র সৈকতের তীরে সূর্যাস্ত দেখে অভিভূত হয়েছি। এর সৌন্দর্য্যতা উপভোগ করে বুঝতে পারলাম যে কক্সবাজার প্রকৃত অর্থেই বিশ্ব ঐতিহ্যের অংশ।

  6. 106.

    7.1.

    যে কোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখো :
    Prefix, Notice board, Dialect, Agenda, Editor, Humanity, Basic-pay, Justice, Catalogue, Memorandum, Penal Code, Octave, Refugee, Deed of gift, Public works.

    7.2.

    নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো :
    Trees help us in different ways. It gives us shade, food, fuel, medicine and Oxygen. Trees make our environment beautiful. Trees are our valuable wealth. It is very much necessary to make afforestation program successful.

  7. 107.

    8.1.

    তোমার কলেজে মহান বিজয় দিবস উদ্‌যাপনের ওপর একটি দিনলিপি প্রস্তুত করো।

    8.2.

    তোমার কলেজের ছাত্রাবাস সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো।

  8. 108.

    9.1.

    সম্প্রতি তোমার পড়া কোনো বই সম্পর্কে বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি লেখো।

    9.2.

    কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে 'অফিস সহকারী' পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র রচনা করো।

  9. 109.

    10.1.

    সারাংশ লেখো :স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়োজন, তেমনি স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার। সত্যের প্রতি শ্রদ্ধাবোধহীন জাতি যতই চেষ্টা করুক, তাদের আবেদন-নিবেদনে ফল হয় না। যে জাতির অধিকাংশ ব্যক্তি মিথ্যাচারী, সেখানে দু’চারজন সত্যনিষ্ঠকে বহুবিড়ম্বনা সহ্য করতে হয়, দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু মানুষ ও জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে সে কষ্ট সহ্য না করে উপায় নেই।

    10.2.

    ভাব-সম্প্রসারণ করো :
    দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।

  10. 110.

    11.1.

    ফেসবুকের অতিরিক্ত ব্যবহারের কুফল সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

    11.2.

    নিচের শিরোনাম অনুসারে একটি খুদে গল্প লেখো : 'সাদা রঙের দিনগুলি'

  11. 111.

    যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো :

    12.1.

    (ক) স্বদেশপ্রেম

    12.2.

    (খ) তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ

    12.3.

    (গ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

    12.4.

    (ঘ) বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য

    12.5.

    (ঙ) যুদ্ধ নয় শান্তি।

  12. 112.

    রিয়াদ তার বন্ধু শিমুলের নিরুট পরামর্শ চাইল কীভাবে একজন সফল মৎস্য খামারী হওয়া যাবে। শিমুল বললো, যে কোনো বিষয়েরই কিছু নির্ধারিত ও সুশৃঙ্খল পদ্ধতি এবং নিয়ম-কানুন রয়েছে। প্রথমেই তা তোমাকে জানতে হবে। তাদের কথা শুনে মুশফিক বললো, যে কোনো বিষয়ের কেবলমাত্র পদ্ধতি ও নিয়ম-কানুন জানলেই হবে না সেই সাথে উক্ত পদ্ধতি ও নিয়ম-কানুন বাস্তবে প্রয়োগ করার ব্যবহারিক কৌশল - জানতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে।

  13. 113.

    দৃষ্টান্ত-১: পাখি, ফুল, সুন্দর, মিষ্টি, গোলাপ। দৃষ্টান্ত-২: পিতা-মাতা, দাদা-দাদি, ছাত্র-শিক্ষক।শিখনফল-৪ ও ৭দৃষ্টান্ত-৩: বাহ্। বাহ্!, কী চমৎকার!, সাবাস!।

  14. 114.

    দৃশ্যকল্প-১: শিক্ষক ক্লাসে তার শিক্ষার্থীদের বললেন, কোনো জাতি বা শ্রেণি সম্পর্কে বিস্তারিত জানতে হলে যেমন তার সংখ্যার দিকটি আমাদের জানা প্রয়োজন হয় তেমনি সে জাতি বা শ্রেণির সাধারণ ও আবশ্যকীয় গুণের দিকটিও জানা প্রয়োজন।দৃশ্যকল্প-২: মাসুম সাহেব তার স্ত্রীকে বললেন, কোনো কিছুর পরিমাণগত পরিবর্তন ঘটলে তার গুণগত পরিবর্তনও ঘটে। যেমন: এক সময় আমাদের দেশে জনসংখ্যা কম ছিল কিন্তু তখন সৎ ও ভালো মানুষের সংখ্যা বেশি ছিল। অথচ বর্তমানে জনসংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে কিন্তু সৎ ও ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে।

  15. 115.

    আশিক তার বন্ধু সিয়ামকে বললো, "কোনো কাক নয় সাদা।" তা শুনে সিয়াম বললো, "সকল কাক. হয় কালো।" তাদের কথা শুনে শিমুল বললো, "কিছু পাখি হয় কালো।”

  16. 116.

    সাদিকা তার বোন আলভীকে বললো, "সকল গোলাপ হয় সুগন্ধী।" সাদিকার কথা শুনে আলভী বললো, "তুমি কোন ফুল পছন্দ করো?" - তাদের কথা শুনে আয়েশা বললো, "কিছু গোলাপ নয় লাল।"

  17. 117.

    আতিয়ার সাহেব বললেন, "কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন।" আতিয়ার সাহেবের কথা শুনে তার বন্ধু আফজাল সাহেব বললেন, "হুমায়ূন আহমেদ একজন নাট্যকার, সদা 'হাস্যোজ্জ্বল, সদালাপী এবং প্রকৃতিপ্রেমী ব্যক্তি ছিলেন।” তাঁদের কথা শুনে জাহিদ সাহেব বললো, "সকল মানুষ হয় মরণশীল জীব।"

  18. 118.

    দৃশ্যকল্প-১: সকল দার্শনিক হন মেধাবী। সুতরাং, সকল মেধাবী মানুষহন দার্শনিক।দৃশ্যকল্প-২: সকল বক হয় সাদা। সুতরাং, কিছু সাদা পাখি হয় বক।

  19. 119.

    দৃশ্যকল্প-১: সকল মুক্তিযোদ্ধা হন দেশপ্রেমিক। হামিদুর রহমান হন। একজন মুক্তিযোদ্ধা। সুতরাং হামিদুর রহমান হন একজন দেশপ্রেমিক।দৃশ্যকল্প-২: কৃষক মতিলাল হন পরিশ্রমী, কৃষক গণি মিয়া হন পরিশ্রমী, কৃষক সাদেক আলী হন পরিশ্রমী। সুতরাং সকল কৃষক হন পরিশ্রমী।

  20. 120.

    দৃশ্যকল্প-১: সকল দেশি ফল হয় পুষ্টিকর। সুতরাং কোনো দেশি ফল নয় অ-পুষ্টিকর।দৃশ্যকল্প-২: কিছু ফুল নয় সুগন্ধি। সুতরাং কিছু সুগন্ধি বস্তু নয় ফুল।

  21. 121.

    যুক্তি-১: A-সকল পাখি হয় দ্বিপদ।A-সকল কাক হয় পাখি। সুতরাং, A-সকল কাক হয় দ্বিপদ। A-সকল মানুষ হয় ছাত্র।যুক্তি-২: E-কোনো মানুষ নয় অমর।অতএব, E-কোনো ছাত্র নয় অমর।

  22. 122.

    দৃশ্যকল্প-১: হাটের ভীড়ে শারীরিক দুর্বলতা, অত্যধিক পরিশ্রম, ক্ষুধা ও তৃষ্ণা এবং গরম আবহাওয়া ইত্যাদি কারণে একটি লোকের মৃত্যু ঘটে। একজন প্রত্যক্ষদর্শীর মতে, সময়মত লোকটির মাথায় পানি না দেওয়া, ঔষধ ও-পথ্য না খাওয়ানো, বাতাস না দেওয়া এবং সাথে কোনো নিকট আত্মীয় না থাকা ইত্যাদি কারণেও লোকটির মৃত্যু ঘটতে পারে।দৃশ্যকল্প-২: নাহিদ তার বাবাকে বললো, তাদের গ্রামে একজন মানুষহৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। নাহিদের কথা শুনে তার বাবা বললেন, যার যখন সময় সে তখন মৃত্যুবরণ করবে, সেটা পানিতে ডুবে, সড়ক দুর্ঘটনায়, অনাহারে, বিষপানে কিংবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তাঁর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যেতে পারে।

  23. 123.

    দৃষ্টান্ত-১: চতুর্ভুজ হয় চার বাহু দ্বারা বেষ্টিত সমতল ক্ষেত্র।দৃষ্টান্ত-২: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন দ্বিপদ জীব।

  24. 124.

    দৃষ্টান্ত-১: প্রশিক্ষক হচ্ছেন তিনি যিনি প্রশিক্ষণ দেন।দৃষ্টান্ত-২: সুখ হচ্ছে দুঃখের অভাব।দৃষ্টান্ত-৩: উট হয় মরুভূমির জাহাজ।

  25. 125.

  26. 126.

    দৃষ্টান্ত-১: একটি গাছকে শেকড়, কান্ড, পাতা, ফুল ও ফলে বিভক্তিকরণ।দৃষ্টান্ত-২: একটি আনারসকে তার স্বাদ, গন্ধ, বর্ণ ইত্যাদিতে বিভক্তিকরণ।

  27. 127.

    দৃষ্টান্ত-১: গরু মরণশীল, ছাগল মরণশীল, বাঘ মরণশীল, সিংহ মরণশীল। সুতরাং সকল প্রাণি হয় মরণশীল।দৃষ্টান্ত-২: একজন কুস্তিগীর একটি পাত্রের দশটি ডিমের সবগুলো একটি একটি করে খেয়ে মন্তব্য করলেন যে ঐ পাত্রের সবগুলোই হাঁসের ডিম।

  28. 128.

    দৃষ্টান্ত-১: দুটি গাছের আকার, পাতার ধরন, ফুল একই রকম। একটি আম গাছ; সুতরাং অন্যটিও আম গাছ হবে।দৃষ্টান্ত-২: মানুষের মত কম্পিউটার কথা বলে, লিখতে পারে ও ছবি আঁকে। মানুষের বুদ্ধি আছে; সুতরাং কম্পিউটারেরও বুদ্ধি আছে।

  29. 129.

    এক বৃদ্ধা তার নাতী সৃজনকে সময়মত ঘরে ফিরতে না দেখে কেঁদে বলল, "আমার নাতিকে নিশ্চয়ই পরিরা ধরে নিয়ে গেছে।" সৃজনের বাবা সে কথায় বিশ্বাস না করে তৎক্ষণাৎ ধারণা করলেন সৃজন রাগ করে মামার বাড়ী যেতে পারে।

  30. 130.

    দৃষ্টান্ত-১: অপরিচিত বিমানবন্দরে নেমে এক ব্যক্তি কোনক্রমেই বুঝতে পারছেন না তার কাঙ্খিত গেট কোন দিকে। এমন সময় তীর চিহ্নিত একটি বোর্ডে লেখা দেখে তিনি দৌড় দিলেন এবং কাঙ্খিত লক্ষ্যে পৌছুলেন।দৃষ্টান্ত-২: বিজ্ঞানের শিক্ষার্থীরা তাদের ল্যাবে একটি তরলের প্রকৃতি বুঝতে না পেরে তারা তরলে লাল লিটমাস পেপার ডুবিয়ে দেখল তা নীল হয়ে গেল। তারা নিশ্চিত হলো যে তরলটি এক ধরনের ক্ষার।

  31. 131.

    দৃষ্টান্ত-১: চাঁদের দৃশ্য প্রসঙ্গে মূর্খ বয়স্ক লোকদের ধারণা, "এক বুড়ি চরকায় সুতা তৈরি করছে।"দৃষ্টান্ত-২: চাঁদের দৃশ্য প্রসঙ্গে আধুনিক লোকদের ধারণা, "সেগুলো পাহাড়, খানা- খন্দের দৃশ্য।"

  32. 132.

    গ্রামের গরিব কৃষক হামিদের মতে, দেশের মানুষ তেমন কোনো - ভালো কাজ করে না। সে কারণে মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। অপরদিকে, গ্রামের শিক্ষক মাহাবুব সাহেবের মতে, আসলে মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলে না বলেই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে।

  33. 133.

    উদ্দীপক-১: হরিণ আর ছাগলের অনেক মিল। তাদের জন্ম, বংশ বিস্তার, আকৃতি, খাদ্য, স্নায়ুব্যবস্থা, ইন্দ্রিয় সংগঠন, আচরণ প্রায় একই রকম। ছাগল আঘাত পেলে ব্যথা অনুভব করে। সুতরাং হরিণও আঘাত পেলে ব্যথা অনুভব করবে।উদ্দীপক-২: মানুষ এবং গালপালার মধ্যে অনেক মিল। উভয়েই জন্ম, বৃদ্ধি, মৃত্যু, বংশ বিস্তার ও খাদ্য গ্রহণ করে। মানুষের বুদ্ধি আছে। সুতরাং গাছপালারও বুদ্ধি আছে।

  34. 134.

    বিক্রয়ের পরিমাণ কত?

  35. 135.

    সমাপনী মজুদ পণ্যের মূল্য কত?

  36. 136.

    এটি কোন ধরনের ভুল?

  37. 137.

    উক্ত ভুল সংশোধনের জন্য 'সংশোধনী দাখিলা' হবে—
    i. যন্ত্রপাতি হিসাব ডেবিট
    ii. ক্রয় হিসাব ক্রেডিট
    iii. অনিশ্চিত হিসাব ক্রেডিট
    নিচের কোনটি সঠিক?

  38. 138.

    অন্যান্য তথ্যাবলি: (i) সমাপনী মজুদ পণ্য ২৬,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে। (ii) যন্ত্রপাতির ওপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে। (iii) অগ্রিম বেতন ৫,০০০ টাকা। (iv) ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ ৬,০০০ টাকা।

  39. 139.

    NSF চেক কোনটি?

  40. 140.

    অন্যান্য তথ্যাবলি: (i) সীমা ০১ জুলাই ২০২৩ তারিখে ২৩,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করেন যা হিসাবভুক্ত হয়নি। (ii) মূলধনের ওপর ৬% হারে সুদ ধার্য করতে হবে। (iii) অনুপার্জিত সেবা আয়ের ৬,০০০ টাকা চলতি বছর উপার্জিত হয়েছে। (vi) দালানকোঠা ও আসবাবপত্রের ওপর ৫% হারে অবচয় ধার্য করতে হবে।

  41. 141.

    ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করেন?

  42. 142.

    ২০২৩ সালের ১ জানুয়ারি তারিখে জনাব হামিম নগদ ১,০০,০০০ টাকা, ৫০,০০০ টাকার আসবাবপত্র ও ব্যাংক থেকে ১,০০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। প্রথম মাসে তার কারবারের লেনদেনসমূহ নিম্নরূপ:জানু, ২ বাকিতে পণ্য ক্রয় ২৫,০০০ টাকা।জানু, ৫ ২৫,০০০ টাকা মূল্যের একটি ডেলিভারি ভ্যান ক্রয়।জানু, ১০ ১০% বাট্টায় পণ্য বিক্রয় ৩০,০০০ টাকা।জানু, ১৩ বহিঃফেরত ৬,০০০ টাকা।জানু, ১৮ অফিস সরঞ্জাম ক্রয় ৮,০০০ টাকা।জানু, ২২ কমিশন পাওয়া গেল ১০,০০০ টাকা।জানু, ৩১ বেতন প্রদান করা হলো ১৫,০০০ টাকা।

  43. 143.

    বাংলাদেশে ভ্যাট আইন চালু হয় কোন সালে?

  44. 144.

    বকেয়া বেতনের বিপরীত দাখিলা হবে -

  45. 145.

    সুমন ট্রেডার্সের ২০২৩ সালের জুন মাসের লেনদেনগুলো নিম্নরূপ:জুন ১ নগদ তহবিল ও ব্যাংক জমার উদ্বৃত্ত যথাক্রমে ৩০,০০০ টাকা এবং ২৮,০০০ টাকা।জুন ৩ করিম এর নিকট নগদে পণ্য বিক্রয় ৫,০০০ টাকা।জুন ৫ ব্যাংক থেকে উত্তোলন করা হলো ১০,০০০ টাকা।জুন ৮ রহিম এর নিকট থেকে ১০% বাট্টায় ৫,০০০ টাকার পণ্য নগদে ক্রয়।জুন ১২ ধারে পণ্য ক্রয় ৪,৫০০ টাকা।জুন ১৪ ৫% বাট্টায় ৪,০০০ টাকা দেনা পরিশোধ করা হলো।জুন ১৬ পণ্য ক্রয় করে ৮,৫০০ টাকার চেক প্রদান করা হলো।জুন ২১ রহমানের নিকট থেকে ৮,৫০০ টাকার পাওনার পূর্ণনিষ্পত্তিতে ৮,৩০০ টাকা পাওয়া গেল।জুন ২৯ বেতন নগদে ৩,০০০ টাকা এবং চেকে ১,৫০০ টাকা পরিশোধ করা হলো।জুন ৩০ ভাড়া প্রাপ্তি ৩,৫০০ টাকা।

  46. 146.

    নিচের কোনটি মূলধনজাতীয় আয়?

  47. 147.

    জনাব আশরাফ এর ব্যবসায় ২০২৩ সালের জুলাই মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়েছিল:জুলাই ১ নগদ তহবিল ৮৫,০০০ টাকা এবং ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত ৯০,০০০ টাকা।জুলাই ৫ ১০% বাট্টায় রাহেলের নিকট হতে নগদে পণ্য ক্রয় ৮,০০০ টাকা।জুলাই ৬ নগদে পণ্য বিক্রয় ১০,৫০০ টাকা।জুলাই ১৬ বাকীতে পণ্য ক্রয় ৮,৫০০ টাকা।জুলাই ১৮ ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় হতে পণ্য উত্তোলন ৫,০০০ টাকা।জুলাই ২৩ ৩,০০০ টাকা লেনদেনের পূর্ণ নিষ্পত্তি শর্তে আবিরের নিকট হতে ২,৭৫০ টাকা পাওয়া গেল।জুলাই ২৮ ১৫,৩০০ টাকা দেনার পূর্ণ নিষ্পত্তি শর্তে রাহীমকে ১৫,০০০ টাকার একটি চেক প্রদান করা হলো।জুলাই ৩০ বেতন প্রদান ১০,০০০ টাকা এবং চেকের মাধ্যমে ভাড়া প্রদান ৬,৫০০ টাকা।

  48. 148.

    রেওয়ামিল কিসের মাধ্যমে যোগসূত্র স্থাপন করে?

  49. 149.

    নিম্নের তথ্যাবলি ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে জনাব জাহিদের হিসাব বই থেকে নেওয়া হয়েছে:(১) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ১,৩৫,০০০ টাকা। (২) চেক কাটা হয়েছে কিন্তু ভাঙ্গানো হয়নি ৮,০০০ টাকা।(৩) ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট হতে ৬,০০০ টাকা আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি।(৪) চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি ২০,০০০ টাকা।(৫) ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ৫,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।(৬) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ১,৩৪,০০০ টাকা।

  50. 150.

    প্রদেয় হিসাব পরিশোধ করলে হিসাব সমীকরণের উপর কী প্রভাব পড়বে?