Dhaka Board ঢাকা বোর্ড ২০১৭

649টি প্রশ্ন

  1. 451.

    M লি. কোন ধরনের সাংগঠনিক কাঠামো অনুসরণ করে?

  2. 452.

    M লি. এর সমস্যার কারণসমূহ হলো—
    i. নির্ভরশীলতা বৃদ্ধি
    ii. সমন্বয়ের অভাব
    iii. নিম্নমানের পণ্য উৎপাদন
    নিচের কোনটি সঠিক?

  3. 453.

    কে সমন্বয়নীতির ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ অবদান রাখেন?

  4. 454.

    একটি সেবামূলক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী তার অধস্তনদেরকে চাপ দিয়ে কাজ আদায় করেন। সব সিদ্ধান্ত তিনি নিজেই নেন। আবার অধস্তনদের কাছ থেকে শর্তহীন আনুগত্য প্রত্যাশা করেন । কিন্তু কর্মীরা তার নেতৃত্বকে ভালোভাবে নেয় না। তারা মানসিক কষ্ট নিয়ে কাজ করতে থাকে। একপর্যায়ে কর্মীরা দুই-একজন করে চাকরি ছেড়ে দিতে থাকে। বর্তমানে প্রতিষ্ঠানটি সংকটাবস্থায়।

  5. 455.

    AB লি.-এর উৎপাদন বিভাগ তার কাজগুলোকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও ক্ষমতা নির্দিষ্ট করে দেয়। এতে কর্মীর কাজ সহজ হয়। আবার পরিচালক পর্ষদের ২০% উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিষ্ঠানের সব বিভাগের কর্মকর্তারা একই লক্ষ্যকে সামনে রেখে অধস্তনদের পরামর্শ ও নির্দেশনা দেন। ফলে কাজের ক্ষেত্রে জটিলতা না থাকায় লক্ষ্য পূরণ সহজ হয়।

  6. 456.

    E. F. Feidler কোন ধরনের নেতৃত্ব উদ্ভাবন করেন?

  7. 457.

    মি. জামান তার প্রতিষ্ঠানে নির্বাহীদের সহযোগিতা করার জন্য বিশেষজ্ঞ নিয়োগ করেন। আবার প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে নিযুক্ত প্রত্যেক ব্যবস্থাপক প্রত্যক্ষভাবে কতজন অধস্তনের কাজ দেখাশোনা করবেন তাও ঠিক করে দেন। এতে নির্বাহীদের কাজের চাপ কমে যায়। ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজ হয় ।

  8. 458.

    সরকার দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থের দিক বিবেচনায় নিয়ে ঢাকায় মেট্রোরেল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন, যা নির্মাণ করতে বেশ কয়েক বছর সময় লাগবে। এক্ষেত্রে যে অবস্থা বিবেচনা করে পরিকল্পনা নেওয়া হয় তা সবসময় না-ও মিলতে পারে। তাই ভবিষ্যৎ অবস্থার পরিবর্তন হলে পরিকল্পনা সংশোধনীসহ কর্তৃপক্ষ করণীয় ঠিক করে রাখেন, যাতে মেট্রোরেল নির্মাণের উদ্দেশ্য অর্জিত হয়।

  9. 459.

    প্রশিক্ষণের মাধ্যমে প্রধানত নিচের কোনটি বাড়ে?

  10. 460.

    মি. লিটন একটি প্রাইভেট ফার্মের কর্মচারী। তিনি প্রতিষ্ঠানের নিয়ম মেনে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে ঊর্ধ্বতনের সঙ্গে যোগাযোগ করেন। আবার প্রতিষ্ঠানটি তাদের এজেন্টদের সাথে মোবাইল ফোনে যেকোনো বিষয়ে পরামর্শ করে। এছাড়া বিদেশি ব্যবসায়ীদের সাথে তথ্য আদান-প্রদানে ইন্টারনেট ব্যবহার করে। ফলে দ্রুত তথ্য পাওয়া সম্ভব হয়, যা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়ক।

  11. 461.

    নিচের কোনটি অনার্থিক প্রেষণা?

  12. 462.

    M & M কোম্পানির পরিচালনা পর্ষদ কর্মীদের কাজের পরিবেশ উন্নত করায় শ্রমিক-কর্মীরা স্বচ্ছন্দে কাজ করছে। আবার পরিচালনা পর্ষদ বাংলা নববর্ষ উৎসব পালনের জন্য প্রত্যেককে বোনাস দেওয়ার ঘোষণা দেন। এর ফলে শ্রমিক-কর্মীরা বিপুল উদ্দীপনা নিয়ে দায়িত্ব পালন করছে।

  13. 463.

    নিয়ন্ত্রণের সর্বপ্রথম পদক্ষেপ কোনটি?

  14. 464.

    মি. X কর্মীদের ভালো-মন্দ বিবেচনা না করে কাজ আদায়ের বিষয়টিকেই বেশি গুরুত্ব দেন। ভবিষ্যৎ সম্পর্কে মূল্যায়ন না করেই তিনি বিক্রির উদ্দেশ্যে ১০০ টন পণ্য আমদানি করেন। পরবর্তীতে উক্ত পণ্য বিক্রিতে মুনাফা লাভে তিনি ব্যর্থ হন, যা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে ।

  15. 465.

    কোনটি কার্যকর সমন্বয়ের প্রধান পূর্বশর্ত?

  16. 466.

    সম্প্রতি PQ লি. ১০০০ জন শ্রমিক-কর্মী নিয়োগ দিয়ে দক্ষ করে গড়ে তোলে। কারণ PQ লি. তাদের প্রোডাকশন লাইনে তিনটি নতুন পণ্য সংযোজন করেছে। এজন্য প্রতিষ্ঠানটি পণ্য A, B ও C নামে তিনটি প্রজেক্ট খোলে। কোম্পানির মহাব্যবস্থাপক এজন্য সংগঠন কাঠামোতে পরিবর্তন আনেন। এক্ষেত্রে একদিকে কার্যিক ব্যবস্থাপক ও অন্যদিকে প্রজেক্ট ব্যবস্থাপক থাকে। বর্তমান সংগঠন কাঠামোতে PQ লি. বেশি স্বচ্ছন্দের সাথে কাজ পরিচালনা করছে।

  17. 467.

    আব্রাহাম মাসলোর চাহিদা সোপান তত্ত্বের স্তর কয়টি?

  18. 468.

    সিলভার এন্টারপ্রাইজ-এর মালিক মি. হাবিব। তিনি বেশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজে নেন এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পর্যায়ক্রমে ব্যবস্থাপনার নিচের স্তরে দেন। আবার প্রতিষ্ঠানের সব স্তরের কর্মীর কাজ করতে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তিনি একে অন্যের সাথে যোগাযোগ রাখতে উৎসাহিত করেন। ফলে সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হয়।

  19. 469.

    নিয়ন্ত্রণ কৌশলের আধুনিক পদ্ধতি কোনটি?

  20. 470.

    F. W. Taylor কোন যুগের ব্যবস্থাপনা বিশারদ?

  21. 471.

    ফাইজা গার্মেন্টস এক লক্ষ একক পোশাক তিন মাসের মধ্যে সরবরাহের অর্ডার পায়। প্রতিষ্ঠানের নির্বাহী মি. ইলিয়াস উক্ত অর্ডার বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিয়ত কারখানার কাজ তদারকি করতে লাগলেন। তিনি কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে থাকলেন । পরিকল্পনার সাথে বাস্তব কাজের বিচ্যুতি থাকলে সংশোধনের ব্যবস্থা নেন। ফলে নির্ধারিত সময়েই লক্ষ্য অর্জন হয়।

  22. 472.

    কর্মী নির্বাচনে কর্মীর ঝোঁক প্রবণতা যে পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয় তাকে কী বলে?

  23. 473.

    কোনটি ব্যবস্থাপনার সর্বজনীন উদ্দেশ্য?

  24. 474.

    সালেহা জুট মিলের এম.ডি মি. রবি প্রতিষ্ঠানের নীতি ও কৌশল নির্ধারণ করেন। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে তা বাস্তবায়নে প্রয়োজনীয় উপকরণাদি সংগ্রহ করেন। সঠিক নির্দেশনা প্রদান করেন। আবার কর্মীরা যাতে কর্মে উৎসাহ পায় সে ব্যবস্থাও করেন। সর্বোপরি আদর্শমান অনুযায়ী কাজ বাস্তবায়নের ব্যবস্থা করেন। তাই এ বছর সালেহা জুট মিল লক্ষ্যের থেকে ২৫% মুনাফা বেশি হয়।

  25. 475.

    বৈজ্ঞানিক ব্যবস্থাপনার অন্যতম বৈশিষ্ট্য হলো-
    i. মানসিক বিপ্লব
    ii. সর্বোত্তম উপায়ে কাজের উন্নয়ন
    iii. ক্ষমতা ও দায়িত্বের সমতাকরণ
    নিচের কোনটি সঠিক?

  26. 476.

    সর্বপ্রথম "Industrial and General Administration" বইটি কখন প্রকাশিত হয়?

  27. 477.

    সাংগঠনিক কাঠামো দেখে নিচের কোনটি সম্পর্কে জানা যায়?

  28. 478.

    হেনরি  ফেয়ল কোথায় জন্মগ্রহণ করেন?

  29. 479.

    কোনটি নেতার পেশাভিত্তিক গুণাবলি?

  30. 480.

    ব্যবস্থাপনার শেষ কাজ কোনটি?

  31. 481.

    কোনটি স্থায়ী পরিকল্পনা?

  32. 482.

    একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার সময় পড়াশোনার বিষয় নির্ধারণ করতে গিয়ে সাজিদ বলল, জীবজগত ও জড়জগতের যে কোনোটিতে বিশেষ জ্ঞান লাভের সুযোগ আছে, এমন বিষয় আমি পড়তে চাই। এ কথা শুনে সুজন বলল, শুধু বিশেষ জ্ঞান লাভ নয় বরং যে বিশেষ জ্ঞানকে বাস্তব বা ব্যবহারিক কাজে লাগানো যায় এমন বিষয় আমি পড়তে চাই। সাজিদ ও সুজনের কথা শুনে ফারিহা বলল, বিশেষ জ্ঞান এবং সে জ্ঞানকে ব্যবহারিক কাজে লাগানো যায়, সেরূপ কোনো বিষয়কে আমি বেছে নেব।

  33. 483.

    সুমনা একজন সংগীতশিল্পী। সে গান করে এবং একই সাথে ছবি আঁকে । সাহিত্যেও তার বিচরণ আছে। কাব্যের সৌন্দর্যকে সে খুব পছন্দ করে। সৌন্দর্য, চেতনা, শিল্পবোধ ও রসবোধ তার খুব প্রবল।

  34. 484.

    সোহাগ জাকিরকে বলল, বাংলাদেশে দিন দিন বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই বেকারের সংখ্যা কমাতে হলে দেশের শিক্ষার হার বাড়াতে হবে। তখন জাকির সোহাগকে বলল, দেশে যতই শিক্ষার হার বৃদ্ধি পাবে ততই বেকারত্ব হ্রাস পাবে।

  35. 485.

    ১ম যুক্তিবাক্য → সব ফুল হয় লাল২য় যুক্তিবাক্য → কিছু ফুল হয় লাল৩য় যুক্তিবাক্য → কিছু ফুল নয় লাল

  36. 486.

    সাবিনা রসুলপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৮৪ সালের ২০ এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি সাংসারিক কাজ করতে ভালবাসেন এবং গরীব দুঃখীদের সাহায্য করেন। তাই গ্রামের সবাই তাকে পছন্দ করে।

  37. 487.

    দৃষ্টান্ত-১ পলাশ হয় লালজবা হয় লালগোলাপ হয় লাল∴ \therefore সকল ফুল হয় লালদৃষ্টান্ত-২ সকল ফুল হয় লালজবা হয় ফুল∴ \therefore জবা হয় লাল

  38. 488.

    বাংলাদেশ ও ভারত দুটি সার্কভুক্ত ও ভ্রাতৃপ্রতিম দেশ। দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়গুলো বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময়ের জন্য একটি অফিস রয়েছে। অফিসের প্রধানকে বলা হয় “রাষ্ট্রদূত” । রাষ্ট্রদূতের মাধ্যমে দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

  39. 489.

    মি. জামিল একজন মনোবিজ্ঞানী। তিনি মানুষের বুদ্ধিমত্তা সংক্রান্ত একটি জরিপ করেছেন। এ জন্য তিনি কয়েকজন লম্বা লোককে নিরীক্ষণ করে দেখেন যে, তাদের সকলেরই বুদ্ধি কম। এরপর তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে, লম্বা লোক মাত্রই বুদ্ধি কম।

  40. 490.

    দৃষ্টান্ত-১: সকল ধার্মিক ব্যক্তি হয় সুখী - A           সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক - Aদৃষ্টান্ত-২: সকল কবি হয় মানুষ - A            কিছু মানুষ হয় কবি-1

  41. 491.

    মি. আজহার তার ব্যক্তিগত গাড়িতে মার্কেটে যাচ্ছিলেন। পথে ট্রাফিক মোড়ে লালবাতি জ্বলতে দেখে ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। এ সময় পাশে তাকাতেই তাঁর চোখে পড়ল একটি বড় ঔষধের দোকান, যার সাইনবোর্ডে লাল রঙের যোগ চিহ্ন আঁকা রয়েছে।

  42. 492.

    সফি ও সামী কোথাও বেড়াতে যেতে চায়। এ প্রসঙ্গে সফি বলল, “যদি তুমি সিলেট যাও তাহলে তুমি চা বাগান দেখতে পার।” সামী বলল, “চল, তুমি ও আমি এক সাথে সিলেট যাই ।”

  43. 493.

  44. 494.

    স্নেহা ও মম বার্ষিক পরীক্ষা শেষে গ্রামের বাড়িতে বেড়াতে গেল। চাচাতো বোন তমাকে নিয়ে বাগান ঘুরে ঘুরে স্নেহা বলল, বাগানে ২০টি গাছের সবগুলোই আমগাছ। মম বলল, আম আর পেয়ারা দেখতে সুন্দর এবং খেতে সুস্বাদু। আম পুষ্টিকর ফল।সুতরাং, পেয়ারাও পুষ্টিকর ফল।

  45. 495.

    উদাহরণ-১: প্রকান্ড অসুরের কোপানলে চন্দ্রগ্রহণ হয়।উদাহরণ-২: অতিরিক্ত গ্যাস ফর্মের কারণে বমি হতে পারে।উদাহরণ-৩: জাহাজের গতি নির্ভর করে সাগরের স্রোত, বাতাস, সারেং ও ইঞ্জিনের ওপর।

  46. 496.

    শ্রেণিকক্ষে সুমন স্যার বললেন, মানুষ জন্মায়, বেঁচে থাকে আবার মারাও যায়। আসাদ বলে, এটিই প্রকৃতির নিয়ম। নাবিলা বলে, আমি এ যাবৎ যত মানুষ দেখেছি তারা সবাই প্রকৃতির নিয়মের অনুসারী। মিথিলা বলে, মানুষের মত উদ্ভিদ জন্ম নেয়। মানুষ টেলিভিশন আবিষ্কার করেছে। সুতরাং উদ্ভিদও টেলিভিশন আবিষ্কার করে।

  47. 497.

    দৃশ্যকল্প-২: সজল মনিরকে বলে এই বায়ুপূর্ণ পাত্রটি বাজালে ঘণ্টার ধ্বনি শোনা যায়। কিন্তু বায়ুহীন পাত্রটি বাজালে ঘণ্টার ধ্বনি শোনা যায় না। মনির বলল, তাহলে কি বায়ুই ঘণ্টাধ্বনি শোনার কারণ? সজল বলল, ঠিক তাই।দৃশ্যকল্প-৩: আবির নববধূকে নিয়ে ঘরে প্রবেশ করা মাত্রই ঘরে আগুন লাগে। আবিরের মা বললেন, "নববধূর আগমনই আগুন লাগার কারণ"।

  48. 498.

    দৃশ্যকল্প-১: মানুষ হয় এক প্রকার পক্ষবিহীন দ্বিপদী জীব।দৃশ্যকল্প-২: যিনি শিক্ষাদান করেন তিনিই শিক্ষক।দৃশ্যকল্প-৩: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।

  49. 499.

    দৃশ্যকল্প-১: মোরগ ডাকে তাই ভোর হয়।দৃশ্যকল্প-২: চা ভর্তি একটি ফ্লাক্সের ওজন ৫ kg, ফ্লাক্সের ওজন ১ kg। সুতরাং চায়ের ওজন ৪ kg।দৃশ্যকল্প-৩: দ্রব্যের চাহিদা ও যোগান বিপরীতধর্মী।

  50. 500.

    আজাদ দেখলো যে, পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। আজাদের দাদি বললো, মানুষের বদনজর পড়ার কারণে মাছগুলো মরে গেছে। আজাদ ভাবলো, কেউ পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে। এরপর সে পুকুরপাড়ে একটি বিষের বোতল দেখতে পেয়ে এ ব্যাপারে নিশ্চিত হলো।