Combined Board রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড ২০১৮

258টি প্রশ্ন

  1. 151.

    রমজান ও হালিমার দশ বছরের সংসার। বিয়ের পর থেকে অনেক চেষ্টার পরও তাদের কোনো সন্তান হয় না। অনেক খোঁজাখুঁজির পর তারা অনেক দূরে এক গ্রামের কেরামত নামক কবিরাজের সন্ধান পায়। সন্তান লাভের আশায় ব্যাকুল রমজান দ্রুত হালিমাকে সেখানে নিয়ে যায়। কবিরাজ হেকমত অনেকক্ষণ পর্যবেক্ষণ করে বলেন "পেটে বেড়ি পড়ে বইলাইতো স্ত্রীলোকের সন্তানাদি হয় না, কারো পড়ে সাত প্যাঁচ কারো চৌদ্দ।

  2. 152.

    তিন স্ত্রীর সাথে সংসার করেন আব্বাস আলী দফাদার। গত মাসে প্রথম স্ত্রীর অর্ধেক বয়সী আরেকটি মেয়েকে আবার বিয়ে করে ঘরে এনেছে। এ অল্প বয়স্কা বউকে আব্বাস আলী কোনো পরপুরুষের সামনে যেতে দেয় না। কখনও কথার অন্যথা হলে বউকে নানাভাবে শাসন করে। একদিন পাশের বাড়িতে টেলিভিশন দেখার অপরাধে ছোট বউকে সে শীতের রাতে ঘরের বাইরে বেঁধে রাখে। এ ঘটনায় বড় বউ খুব কষ্ট পায়। সারারাত সে ঘুমায় না। আবার কম বয়সী মেয়েটাকে যে ঘরে ডেকে নেবে সে সাহসও পায় না।

  3. 153.

    নতুন বাইকে চেপে রাশেদ একদিন বিকেলে তার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে নির্জন স্থানে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা একজন লোক হাত তুলে তাকে থামতে বলে। রাশেদ কাছে গিয়ে বাইক থামালে লোকটি তাকে অনুরোধ করে বলে- "ভাই, আমি একজন পঙ্গু মানুষ, দয়া করে আমাকে সামনের মোড়ে নামিয়ে দিবেন?" রাশেদ তাকে বাইকের পিছনে নিয়ে কিছুদূর যেতেই লোকটি কৌশলে তার হাতের লাঠি ফেলে দেয় এবং তাকে লাঠিটা আনতে অনুরোধ করে। রাশেদ বাইক থেকে নেমে লাঠি আনতে গেলে লোকটি নিমিষেই বাইক নিয়ে উধাও হয়ে যায়।

  4. 154.

    ব্যাংক ম্যানেজার মনোয়ার হোসেন অত্যন্ত সরলমনা ও উদার প্রকৃতির মানুষ। ব্যাংকের প্রতিটি কর্মচারীকে তিনি অগাধ বিশ্বাস করেন। তাঁর মামার অনুরোধে মাকসুদ হাসান নামের এক ব্যক্তিকে তিনি ক্যাশিয়ার পদে নিয়োগ দেন এবং সিন্দুকের চাবি হস্তান্তর করেন। একদিন রাতের অন্ধকারে নৈশ প্রহরীর সহায়তায় মাকসুদ হাসান ব্যাংকের সকল অর্থসম্পদ আত্মসাত করে আত্মগোপন করেন।

  5. 155.

    জুনায়েদ একজন ব্যবসায়ী। তিনি মায়ানমার থেকে চাল আমদানির পর প্রক্রিয়াজাত করে শ্রীলঙ্কার বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন। গত বছর তিনি যে চাল আমদানি করেছেন তা আর কয়েক মাস পর বিক্রি করলে অনেক বেশি লাভ পেতেন। কিন্তু আমদানিকৃত চাল সংরক্ষণের পর্যাপ্ত জায়গা না থাকায় আগেভাগেই বিক্রি করে দিতে হয়।

  6. 156.

    জনাব সুমন নীলফামারীর সৈয়দপুরে একটি শাড়ির কারখানা স্থাপন করেন। ব্যাংক ঋণ ও মেধা খাটিয়ে তিনি ব্যবসায়টিকে এগিয়ে নিচ্ছেন। সরকারের সহযোগিতা পেলে তিনি ভবিষ্যতে দেশের শাড়ি বিদেশে রপ্তানি করতে পারবেন।

  7. 157.

    জনাব জাহিন অল্প পুঁজি নিয়ে মুড়ির ব্যবসায় শুরু করলেন। তিনি গ্রামের বাজার থেকে চাল সংগ্রহ করে বাড়িতে মুড়ি তৈরি করে ভোক্তাদের কাছে সরবরাহ করেন। অল্প দিনেই তিনি আর্থিক সাফল্য পান। এতে তিনি অনুপ্রাণিত হয়ে ব্যবসায়টি সম্প্রসারণের চিন্তা করলেন।

  8. 158.

    সুজন ও নাজিম দু'জন মিলে ডায়াগনস্টিক সেন্টার খুললো । তাদের মূলধন বাড়ানোর প্রয়োজন হওয়ায় হাসুকে অংশীদার হওয়ার প্রস্তাব দিল। হাসু ব্যবসায়িক ঝামেলায় না গিয়ে শুধু মূলধন বিনিয়োগ করতে সম্মত হলো। হাসুর সরবরাহকৃত মূলধনের দায় সীমিত হবে- এ মর্মে তাদের মধ্যে একটি চুক্তি হয়।

  9. 159.

    সাগর ও তার ৬ বন্ধু মিলে তিস্তা এগ্রো নামে একটি প্রতিষ্ঠান চালু করে। সুনামের সাথে তারা প্রতিষ্ঠানটি পরিচালনা করছিল। মূলধন বাড়ানোর জন্য তারা জনসাধারণের কাছ থেকে ১০ কোটি টাকা মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নেয়।

  10. 160.

    জারিন স্থানীয় নারীদের নিয়ে একটি সমবায় সমিতি গঠন করেন। তিনি নারীদের তৈরি হস্তশিল্প শহরে ন্যায্যমূল্যে বিক্রয়ের ব্যবস্থা করেন। এতে তারা নিজেদের আর্থ-সামাজিক উন্নয়ন করতে সক্ষম হয়েছেন।

  11. 161.

    সরকারের একটি বিশেষায়িত ব্যাংক হলো 'ক'। দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য তারা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে এবং পরবর্তীতে তাদেরকে স্বল্প সুদে ঋণ দেয়। এতে ব্যাংকটির সুনাম বাড়ছে।

  12. 162.

    জনাব রবিউল একটি 'ডিজি কেয়ার' নামক ডায়াগনস্টিক সেন্টার-এর মালিক। তিনি ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালনার জন্য পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র নিয়েছেন এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে সনদ নিয়েছেন।

  13. 163.

    বিয়ের পর আয়েশা বেগম মহিলা অধিদপ্তর আয়োজিত বিউটিফিকেশন অ্যান্ড পার্লার-এর ওপর ছয় মাসের প্রশিক্ষণ নেন । তিনি নিজ শহরে ব্যাংক থেকে SME লোন নিয়ে ‘আয়েশা বিউটি পার্লার' স্থাপন করেন এবং সুনামের সাথে পরিচালনা করছেন ।

  14. 164.

    রানা নীলফামারী সরকারি কলেজে সম্মান শ্রেণিতে পড়ার সময় দেখলো ছাত্র-ছাত্রীদের বিভিন্ন কাজে ফটোকপি প্রয়োজন হয়। আশপাশে ফটোকপির দোকান না থাকায় তাদেরকে অনেক দূরে যেতে হয়। সে বাবার কাছ থেকে টাকা নিয়ে কলেজ মোড়ে ফটোকপির দোকান দেয়। তার অধ্যবসায়, আত্মবিশ্বাস ও সাহস তাকে সাফল্য এনে দেয়। তাকে দেখে এলাকার অনেকেই অনুপ্রাণিত হয় ।

  15. 165.

    জনাব জাকিউল একজন ব্যবসায়ী। ব্যবসায়ের কাজে নানা জায়গায় তাকে মোবাইলে কথা বলতে হয়। মোবাইলের টাকা শেষ হলে অনেক দূরে গিয়ে ফ্লেক্সি করতে হয়। তাই তার বন্ধু পরামর্শ দিল বিকাশ অথবা রকেট-এ হিসাব খুলতে। তিনি পরামর্শ মোতাবেক হিসাব খোলার সিদ্ধান্ত নিলেন।

  16. 166.

    মনোবিজ্ঞানের প্রভাষক হাফিজ স্যার ৩০ জন ছাত্রছাত্রীর একটি পরীক্ষা নেন। ৫০ নম্বরের পরীক্ষায় ছাত্রছাত্রীদের রোল নং অনুযায়ী প্রাপ্ত নম্বর নিম্নরূপঃ২২ ২৫ ৪১ ৩৭ ১৬ ৩৫ ৩৯ ২৬ ২০ ২৭২৯ ৩০ ২৭ ৪২ ৩২ ৪০ ২৯ ৩১ ২৮ ৩৪৩৩ ২০ ২৬ ১৯ ৩৮ ২১ ৩৪ ৩৭ ৩১ ২৬

  17. 167.

    সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্র সবুজ তার সমবয়সীদের তুলনায় প্রায় ১/১১২\frac{১}{২}ফুট লম্বা। অথচ তাদেরই অন্য বন্ধু কমল এত ছোট যে, তাকে দেখলে মনে হয় সে যেন দ্বিতীয় শ্রেণিতে পড়ে।অন্যদিকে কণার দৈহিক গঠন সমবয়সীদের তুলনায় কিছুটা হালকা, পাতলা। তার দেহের তুলনায় উদর খানিকটা বড় এবং সে কিছুটা বোকা স্বভাবের।

  18. 168.

    দুখু মিয়া একজন গরিব কৃষক। তার বড় ছেলে সুজন দশম শ্রেণি, এবং ছোট ছেলে সুমন অষ্টম শ্রেণিতে পড়ে। সুমন পড়ালেখার কারণে একটি Dictionary-এর প্রয়োজন অনুভব করল। বাবার অসামর্থ্যের কথা ভেবে সে টিফিনের টাকা জমিয়ে দুই মাস পর একটি Dictionary কিনল। অপরদিকে সুজন তার বন্ধুদের সাথে যোগাযোগ করার জন্য বাবার কাছ থেকে একটি মোবাইল ফোন চাইল। বাবার না সূচক উত্তরে সে উত্তেজিত হলো। তার জ্ঞানবুদ্ধি লোপ পেয়ে সে পড়াশুনা না করার ও বাড়ি ত্যাগের হুমকি দিল। পরবর্তীতে তার আচরণের জন্য বাবার কাছে ক্ষমা চাইল।

  19. 169.

    রহিম দম্পতির যমজ ছেলে রাজু ও সাজু দেখতে একই রকম। তাদের গায়ের রং ও চুলের ধরনও একই রকম। সন্তানদের ছয় মাস বয়সে তারা বাস দুর্ঘটনায় মারা যান। রহিমের বড় বোন রাজুকে নিয়ে ঢাকা শহরে থাকেন এবং ছোট বোন সাজুকে নিয়ে গ্রামে বাস করেন। ১৫ বছর পর দেখা গেল রাজু ও সাজুর বুদ্ধিবৃত্তিক কাজে মিল থাকলেও আচরণগত কাজে পার্থক্য রয়েছে।

  20. 170.

    নিজাম সাহেব মটরবাইকে চড়ে অফিসে যান। একদিন তার ছেলে শিপন দোতলার বেলকুনিতে দাঁড়িয়ে গভীর আগ্রহে রাস্তার দিকে তাকিয়ে আছে কখন বাবা বাড়ি ফিরবে। রাস্তায় যে কোনো গাড়ির শব্দ হলেই সে ভাবে বাবা আসছে। অনেকক্ষণ দাঁড়ানোর পর হঠাৎ শিপন দেখলো পশ্চিম আকাশে বড় লাল সূর্য মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছে । অতঃপর ক্লান্তি আসলে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে বাবার ডাক শুনে জেগে উঠে। দেখলো বাবা এখনও বাসায় ফেরে নাই ।

  21. 171.

    পিইসি পরীক্ষার পর মা লক্ষ করলেন পাখির বেশ কিছু পরিবর্তন হচ্ছে। তার হাতের পেশি বেশ শক্ত, কাঁধের আকৃতি বেশ চওড়া এবং গলার স্বরও কিছুটা পরিবর্তন হয়েছে। তার কপোলে ব্রণের মতো কি যেন দেখা যাচ্ছে। ফলে পাখিও আর আগের মতো বায়না ধরে না। একা- একা থাকতে চায়। সে মনে করে মা-বাবা তার কথায় গুরুত্ব দেয় না এবং আগের মতো ভালোও বাসে না। সে আরও মনে করে তার বায়নাগুলো পূরণ করতে তারা যেন অনীহা প্রকাশ করে। তাই সে অনেকটাই বিমর্ষ থাকে। তার ধারণা তার পছন্দের কেনাকাটার ক্ষেত্রেও মা-বাবা কঠোরতা দেখাচ্ছে। তাই সে ভাবছে বড় হয়ে এমন এক পেশা নির্বাচন করবে যার উপার্জন দিয়ে সে তার সকল ইচ্ছা পূরণ করবে ।

  22. 172.

    দৃশ্যকল্প-১: শিক্ষকের কঠোরতার কারণে সীমার আচরণে এক ধরনের অস্বাভাবিকতা দেখা দেয়। সে এখন বই-খাতা দেখলে ভয় পায় । বিষয়টি নিয়ে তার বাবা-মা ভীষণ দুশ্চিন্তায় পড়েন। বাবা-মা তাকে নিয়ে একজন মনোবিজ্ঞানীর শরণাপন্ন হন। এতে সীমা ক্রমেই সুস্থ হয়ে ওঠে। দৃশ্যকল্প-২: বাবা ছেলেকে বললেন, "সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। পূর্বের এই ভুল স্বীকৃত ধারণাটি বিজ্ঞানী গ্যালিলিও সর্বপ্রথম প্রমাণ- উপস্থাপন করে বলেন, “পৃথিবীই সূর্যের চারদিকে ঘোরে।” ধারণাটি পরবর্তীতে সকলেই গ্রহণ করে স্বাভাবিক জীবনযাপনের পথকে সাবলীল করেছে।

  23. 173.

    মলিকে পূর্বে দেখানো জিনিসগুলোর সাথে সমপরিমাণ নতুন জিনিস মিশিয়ে দেয়া হয় এবং সেগুলো থেকে পূর্বের দেখানো জিনিসগুলো শনাক্ত করতে বলা হয়। এতে সে অর্ধেক সঠিক এবং অর্ধেক ভুল করলেও তার প্রাপ্ত সাফল্যাংক শূন্য হয়। মলির ছোট ভাই মিলন TV-তে তার প্রিয় ফুটবল খেলা দেখছিল। ওই সময় TV পর্দায় মাঝে মাঝে ৬°C তাপমাত্রার নির্দেশনা দেখা যায়। এ সময় বাবা বললেন, আজকে যা শীত মনে হয় তাপমাত্রা ৫°C এর নিচে। কিন্তু মিলন বলল না বাবা আজকের তাপমাত্রা ৬°C।

  24. 174.

    দৃশ্যকল্প-১: “সুশৃঙ্খল জ্ঞান মানুষকে সঠিক পথে পরিচালিত করে।” দৃশ্যকল্প-২: পরিপাটি পোশাক মানুষের রুচিবোধের পরিচায়ক।

  25. 175.

    কাশেম সাহেব একজন শিক্ষক। তার পড়ানোর বিষয় কোনো কিছুর সংখ্যা, পরিমাণ, আকার ইত্যাদি নিয়ে আলোচনা করে। এতে ভাষার পরিবর্তে প্রতীক ও সংকেত ব্যবহার করে সংক্ষেপে সিদ্ধান্তে পৌঁছানো যায়। কাশেম সাহেবের বন্ধু রফিক সাহেব একজন ব্যবসায়ী । তিনি সর্বদা তার ক্রেতা ও কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করেন । তিনি নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করেন। পণ্যের গুণগত মান ও পরিমাণের বিষয়ে তিনি ক্রেতার সাথে প্রতারণা করেন না।

  26. 176.

    দৃশ্যকল্প-১ : আবিদুর রহমান একজন ‘শিক্ষিত’, ‘সৎ' ও ‘দয়ালু’ ব্যক্তি । তার ‘সৎ সাহসের' জন্য তিনি সর্বত্রই প্রশংসিত।দৃশ্যকল্প-২ :

  27. 177.

  28. 178.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    ধারণা-১: 'সকল কোকিল হয় কালো।'ধারণা-২: সকল গরু হয় গৃহপালিত চতুষ্পদী প্রাণী।'

  29. 179.

    উদাহরণ-১শিক্ষক মেধাবী এক ছাত্রের কিছুদিন ক্লাসে অনুপস্থিতি লক্ষ করে মনে মনে ধারণা করলেন; ছাত্রটি অসুস্থ।উদাহরণ-২সকল মানুষ হয় মরণশীল ।সকল চাকুরীজীবী হয় মানুষ ।∴ \therefore সকল চাকুরীজীবী হয় মরণশীল ।উদাহরণ-৩দোয়েল হয় মরণশীল ।কোকিল হয় মরণশীল ।ময়না হয় মরণশীল ।∴ \therefore সকল পাখি হয় মরণশীল ।

  30. 180.

    তথ্য-১ | তথ্য-২
    আশ্রয়বাক্য : A—Bসিদ্ধান্ত : B—A | আশ্রয়বাক্য : A—Bআশ্রয়বাক্য : c–Aসিদ্ধান্ত : C—B

  31. 181.

    দৃষ্টান্ত-১ | দৃষ্টান্ত-২ | দৃষ্টান্ত-৩
    কিছু লিচু নয় মিষ্টি∴ \therefore কিছু মিষ্টি ফল নয় লিচু । | কিছু ছাত্র হয় পড়ুয়া∴ \therefore কিছু পড়ুয়া মানুষ হয় ছাত্র। | সকল বক হয় সাদা∴ \therefore কিছ সাদা পাখি হয় বক।

  32. 182.

    যুক্তি-১ : সূর্য পশ্চিম দিকে হারিয়ে যায়।যুক্তি-২ :

  33. 183.

  34. 184.

    দ্রষ্টান্ত-১ | দৃষ্টান্ত-২
    ছাত্রটি মেধাবী অথবা চালাক।ছাত্রটি মেধাবী।∴ \therefore ছাত্রটি চালাক। | pvqp∴ \therefore q

  35. 185.

  36. 186.

    Zn(OH)2Zn\left(OH\right)2 এর দ্রাব্যতা গুণফল K∗p=1×10−17 \mathrm{K}{* p}=1 \times 10^{-17}

  37. 187.

    মৌল | X | Y | Z
    পারমাণবিক সংখ্যা | 13 | 20 | 30

  38. 188.

    A=.................. np2 \text{A} = \text{.................. } \text{np}^2 B=.................. np3 \text{B} = \text{.................. } \text{np}^3 C=.................. np4 \text{C} = \text{.................. } \text{np}^4 [n=2] [\text{n} = 2]

  39. 189.

    [HA একটি জৈব এসিড যার Ka = 1.8 × 10-4 ও M এর পারমাণবিক সংখ্যা 19]

  40. 190.

    MA5( g)⇌MA3( g)+A2( g)− \mathrm{MA}{5}(\mathrm{~g}) \rightleftharpoons \mathrm{MA}{3}(\mathrm{~g})+\mathrm{A}_{2}(\mathrm{~g})- তাপ।বিক্রিয়াটি 25°C তাপমাত্রায় । atm চাপে 10% বিয়োজিত হয়।

  41. 191.

  42. 192.

    রসায়নাগারে অতি সতর্কতার সাথে যে সকল পদার্থ ব্যবহৃত হয় তা হলো-i. গাঢ় সালফিউরিক এসিডii. তরল অ্যামোনিয়াiii. সোডিয়াম ধাতুiv. পটাসিয়াম ফেরোসায়ানাইড

  43. 193.

    ইসমাইল শেখ তারুণ্যদীপ্ত একজন টগবগে যুবক। দেশে নিজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পেরে অবশেষে সে মালয়েশিয়াতে কাজের সন্ধানে পাড়ি জমালো। প্রায় দশ বছর পর নিজ এলাকায় ফিরে ইসমাইল শেখ অবাক হয়ে গেলো। কেননা অনেক ছোট-বড় কারখানা গড়ে উঠেছে এলাকায়। আরও গড়ে উঠেছে অসংখ্য সেবাদানকারী প্রতিষ্ঠান। কাজের সন্ধানে তাদের এখন অন্য এলাকায় যেতে হয় না।

  44. 194.

    সীতানাথ বসু এবং রিয়াজুল ইসলাম একই গ্রামের বাসিন্দা। ধার্মিক ও দানশীল হিসাবে উভয়েরই গ্রামে যথেষ্ট সুনাম রয়েছে। জীবন সায়াহ্নে এসে উভয়েই স্রষ্টার সন্তুষ্টি এবং জনকল্যাণের জন্য তাদের সম্পত্তির একটা বড় অংশ যে যার ধর্মমতে। আইনের সাহায্য নিয়ে দান করে দিলেন। উক্ত দানকৃত সম্পত্তির দ্বারা গ্রামে মন্দির মসজিদ, বিদ্যালয়সহ নানা জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। গড়ে উঠতে লাগলো।

  45. 195.

    বলা হচ্ছে সেই দেশটির কথা যেটি পূর্ব এশিয়ার সূর্যোদয়ের দেশ হিসেবে খ্যাত। দেশটিতে সমাজকর্মের শিক্ষার মান উন্নত হলেও পেশা হিসেবে তা স্বীকৃত হয়নি।

  46. 196.

    মিসেস শায়লা একজন কলেজ শিক্ষক। শিক্ষকতা তার পেশা হলেও নিজের অন্য ধরনের একটি শখ আছে। সময় সুযোগ পেলেই তিনি, তার শখ পূরণে লেগে যান। তার শখ হচ্ছে আশেপাশের মানুষদের আচরণ পর্যবেক্ষণ করে সেসব আচরণের পেছনে যেসব চালনা শক্তি। রয়েছে সেগুলো উদঘাটন করা।

  47. 197.

    শাহেদ এবং কবির বাল্যবন্ধু। শাহেদ জ্ঞানের নির্দিষ্ট একটি শাখায় সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পর সেই জ্ঞানের উপর ভিত্তি করে জীবিকা অর্জনের পথ বেছে নিয়েছে। অপরদিকে দুর্ভাগা কবিরকে হঠাৎ করে বাবা মারা যাবার কারণে লেখাপড়া ছেড়ে সংসারের হাল ধরতে হয়েছে। বসত বাড়িটি ছাড়া বাবা আর কোনো সম্পত্তিই রেখে যেতে পারেননি। উপায়ন্তর না পেয়ে অবশেষে কবির জীবিকার জন্য অন্যের জমিতে দিনমজুরের কাজে লেগে গেল।

  48. 198.

    'ক' নামক রাষ্ট্রটি একটি নব্য স্বাধীন রাষ্ট্র। দেশটি পুনর্গঠনের কাজে হাত নিয়ে সরকারকে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হলো। দেশটিতে জনবসতির ঘনত্ব অন্যান্য রাষ্ট্রের তুলনায় অনেক বেশি। সাধারণ চাহিদা তো দূরের কথা, মৌল মানবিক চাহিদা পূরণের ব্যবস্থা। করাই দেশটির সরকারের পক্ষে দুরূহ হয়ে উঠলো।

  49. 199.

    কদম আলী ঢাকা শহরের একটি ছোটখাটো ভিক্ষুক দলের সর্দার। তার ভিক্ষুক দলে রয়েছে শারীরিক এবং বাকপ্রতিবন্ধী চারজন সদস্য। এছাড়া রয়েছে দিপু নামের এক অনাথ শিশু। এরা সকলেই নানা অঙ্গভঙ্গির মাধ্যমে পথচারীদের সহানুভূতিপূর্ণ দৃষ্টি আকর্ষণ করে ভিক্ষা আদায় করে।

  50. 200.

    বৃদ্ধ মা-বাবা, স্ত্রী সন্তান নিয়ে তাহসান সাহেবের সুখের সংসার। সকালে সন্তানকে স্কুলে দিয়েই অফিসে চলে যান। অফিস শেষ করেই বাসায় ফিরে মা-বাবার খোঁজ নেন। তারপর পরিবারের সকলের সাথে আনন্দে মেতে উঠেন। কখনও কখনও সবাইকে নিয়ে বাইরে কোথাও আনন্দ ভ্রমণেও বের হন। পরিবারের সদস্যরা একে অপরের প্রতি খুবই সহানুভূতিশীল।