Combined Board রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড ২০১৮
258টি প্রশ্ন
- 201.
রিনার উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবেমাত্র শেষ হয়েছে। আর কিছুদিনের মধ্যে স্নাতক শ্রেণির ভর্তিযুদ্ধে অবতীর্ণ হতে হবে তাকে। তার জন্য যথাযথ প্রস্তুতিও চলছে। অবশেষে এমন একটি বিষয়ে তার উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ হয় যেটির জন্ম হয়েছে আধুনিক জটিল শিল্প সমাজের বহুমুখী সমস্যাগুলো সার্থকভাবে মোকাবিলা করার জন্য। বাস্তবতা এবং যুগের সাথে তাল মেলানোর জন্য বিষয়টির কতগুলো সুনির্দিষ্ট নিজস্ব পদ্ধতি, নীতিমালা এবং মূল্যবোধও গড়ে উঠেছে।
- 202.

- 203.
ধন্যাঢ্য পরিবারের মেয়ে অতসী দেবনাথ। মহা ধুমধামের সাথে তার বিয়ে হল আর এক ধনাঢ্য পরিবারের ছেলে অভিজিৎ সাহার সাথে। কিন্তু বছর না ঘুরতেই অতসীর স্বামী মারা যাওয়ায় তাকে বাবার বাড়িতে ফিরে আসতে হল। বাস্তবতাকে মেনে নিয়ে মা-বাবা ও আত্মীয়-স্বজনের সহায়তায় কিছুদিনের মধ্যে অতসী শোক কাটিয়ে উঠলো। মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে মা-বাবা পুনরায় সৎ ও যোগ্য পাত্র ইন্দ্রজিৎ এর সাথে মেয়েকে বিয়ে দিলেন
- 204.
জনাব হামিদ 'এসএস চট্টগ্রাম' নামক একটি সংস্থা গড়ে তোলেন। সংস্থাটি অন্যান্য কার্যক্রমের পাশাপাশি শহরের কর্মজীবী শিশুদের উপানুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করে। সম্প্রতি এটি বৃত্তিমূলক প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছে।
- 205.
গণমাধ্যম বিষয়ে শ্রেণিকক্ষে পাঠদানের এক পর্যায়ে শিক্ষক গণমাধ্যম বিষয়ক আলোচনা করেন। গণমাধ্যম জনগণের নিকট প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তথ্য সরবরাহ করে। জনগণ সরাসরি তা দেখতে, শুনতে ও পড়তে পারেন। তিনি কিছু গণমাধ্যমের উদাহরণ দেন। যেমন- রেডিও, টিভি, চলচ্চিত্র, সঙ্গীত ইত্যাদি। এসব মাধ্যমসমূহ জনমত গঠনে সহায়তা করে।
- 206.
বিগত বছরে হাওর অঞ্চলে অকাল বন্যায় কৃষকের প্রধান ফসল ধানের ব্যাপক ক্ষতি হয়। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাস বন্ধ থাকে। জরুরি চিকিৎসা সেবায়ও সংকট দেখা দেয়। আয়-রোজগার 'না থাকায় অনেকে ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি মেরামত। করতে পারেনি।
- 207.
রাফি একটি মেডিকেল কলেজের ছাত্র। চূড়ান্ত পরীক্ষায় পাস করার পর তাকে বাধ্যতামূলকভাবে এক বছরের ইন্টার্নশিপ করতে হবে যেন সে তার অর্জিত তাত্ত্বিক জ্ঞান রোগীদের নিরাময়ে ব্যবহার করতে পারে। সমাজকর্মের শিক্ষার্থীদের ও বাস্তবজ্ঞান অর্জনের জন্য ইন্টার্নশিপের অনুরূপ দায়িত্ব পালন বাধ্যতামূলক।
- 208.
মস্তিষ্কের বিকাশজনিত এক ধরনের প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করছেন জনাব সায়মা ওয়াজেদ পুতুল। এ প্রতিবন্ধিতার শিকার শিশুদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনয়ন, চিকিৎসা ও পুনর্বাসন ক্ষেত্রে তিনি নিবেদিতপ্রাণ। বিশ্বস্বাস্থ্য সংস্থা ২০১৭ সালে এই মহতী কর্মের জন্য তাকে দক্ষিণ এশিয়ার 'চ্যাম্পিয়ন' সম্মানে ভূষিত করে।
- 209.
জনাব মিজান একজন সমাজ সচেতন ব্যক্তি। তিনি কক্সবাজর জেলার 'Save Rohinga' নামে একটি মানব হিতৈষী সংস্থা গড়ে তোলেন। এর উদ্দেশ্য হচ্ছে রাখাইন থেকে আগত শরণার্থীদের মানবিক সাহায্য প্রদান। এজন্য তিনি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে ব্যাপক অর্থ সংগ্রহ করেন।
- 210.
রবিন ও তার স্ত্রী দু'জনে ব্যাংক কর্মকর্তা। রবিনের বাবা সম্প্রতি অবসরে গেছেন। রবিন তার বাবার তেমন খোঁজ-খবর রাখতে পারে না। বাবার সাথে মাঝেমাঝেই তার ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তাই রবিন বাবাকে বেসরকারিভাবে গড়ে ওঠা একটি বিশেষায়িত প্রতিষ্ঠানে। পাঠিয়েছে যেখানে থাকা, খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা আছে।
- 211.
অর্কের বয়স ১৫ বছর। সে যানবাহন ভাঙচুরের ঘটনায় অপরাধী। একটি বিশেষ আদালতে তাকে হাজির করা হলে আদালত শর্তসাপেক্ষে তাকে মুক্তি দিল।
- 212.
১৯৭২ সাল থেকে একটি সংস্থা বাংলাদেশের আর্থ- সামাজিক উন্নয়নমূলক অন্যান্য কর্মকাণ্ডের সাথে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে আসছে। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের উন্নয়নকে সুসংহত ও ফলপ্রসূ করতে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান, নির্বাচন ব্যবস্থাপনা, বিচার ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখছে। তাছাড়া এটি মানবসম্পদ উন্নয়নেও অন্যন্য ভূমিকা রাখছে।
- 213.
শরিফার বাবা শরিক্ষার বিবাহের পূর্বে তার হবু জামাতাকে একটি সাইকেল কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দারিদ্রোর কারণে তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। শরিফার স্বামী এজন্য শরিফাকে মাঝে মাঝে নির্যাতন করছে।
- 214.

- 215.
আলম তাঁর বাবা-মায়ের সাথে বসে টিভিতে মিনা কার্টুন উপভোগ করে। তার ছোট বোনও এসবের খুব ভক্ত। তাদের বাবা-মা আলম ও তার ছোট বোনকে পত্র-পত্রিকা থেকে বিশেষ বিশেষ প্রযুক্তি সম্পর্কে পড়ে শোনায়। ইন্টারনেট ব্যবহার করে তারা অল্পবয়সেই পত্র- পত্রিকা পড়া ও শিক্ষামূলক চলচ্চিত্র উপভোগ করে। ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য তারা শিক্ষামূলক কাজে ব্যবহার করা শিখে ফেলেছে।
- 216.
পিতা-মাতার একমাত্র সন্তান আবীর অল্পসময়ে ধন-সম্পদেরমালিক হতে গিয়ে বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ে। আইনের চোখ কিছুকাল ফাঁকি দিতে পারলেও একসময় সে পুলিশের হাতে ধরা পড়ে। অল্পবয়সে তার অপরাধের বিবরণ শুনে বিচারক অবাক হয়ে যান। এসব বয়সী ছেলেমেয়েদের অপরাধমূলক কর্মকাণ্ড হতে বিরত রাখতে সংশোধনমূলক প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া পত্র-পত্রিকা, টেলিভিশনে সচেতনতামূলক প্রচারণার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।
- 217.
‘ক’ অঞ্চলের কৃষকরা জমিদারের জমিতে কাজ করতে বাধ্য থাকে। কৃষকরা ইচ্ছে করলে গ্রামের বাইরে অন্য জায়গায় কাজ করতে যেতে পারে না। জমিদারদের অত্যাচারে মাঝে মাঝে কৃষকরা বিদ্রোহ করে ওঠে। তারা নিজেদের মধ্যে আলোচনা করে সংগঠিত হওয়ার চেষ্টা করে। এভাবে একসময় তারা জমিদারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে এবং দীর্ঘ সংগ্রামের ফলে এক সময় জমিদারি ব্যবস্থা উচ্ছেদ করে।
- 218.
"মানুষের জীবন এখন আর আগের মতো নেই। আগে চিঠিপত্র আসতে দিনের পর দিন লেগে যেত। আর এখন যেকোনো চিঠিপত্র পৃথিবীর যেকোনো প্রান্তে পাঠিয়ে দেয়া যায়। ঘরে বসেই পৃথিবীর যাবতীয় খবরাখবর পাওয়া যায়।” কথাগুলো বলে দবির মিয়া একটু থামেন। এরপর বলেন, "এসব কিছুই সম্ভব হয়েছে বিজ্ঞানের অগ্রগতিতে। এছাড়া কলকারখানা স্থাপনের ফলে মানুষের পেশায়। এসেছে বৈচিত্র্য, জীবনযাপন প্রণালিতে এসেছে পরিবর্তন।"
- 219.
বিশাল বিশাল কলকারখানার মালিক জাফর সাহেব সমাজের উন্নয়নেও ভূমিকা পালন করেন। গ্রামে নিজের জমিতে তিনি বিদ্যালয় ও চিকিৎসাকেন্দ্র স্থাপন করেছেন। এক একটি কলকারখানা থেকে তার মুনাফা দিয়ে তিনি নতুন নতুন ব্যবসা-বাণিজ্য চালু করেন। গ্রামের শিক্ষিত তরুণদের তিনি চাকরি দিয়ে সহায়তা করেন। তার সাধারণ জীবনযাপন মানুষকে আকৃষ্ট করে।
- 220.
কারখানাটিতে বিভিন্ন পদমর্যাদা ও বেতনভুক্ত কর্মকর্তা- কর্মচারী কাজ করে। কারখানার মালিক বিপুল সম্পদ ও আয়ের অধিকারী। তারপর রয়েছে ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তারা। কারখানার শ্রমিকরা নিম্নবেতনে কর্মরত। তাদের অবস্থা খুব সুখকর নয়। পরিবার পরিজন নিয়ে তারা অনিশ্চিত ভবিষ্যতে বসবাস করছে। শিক্ষা, চিকিৎসা কীভাবে নিশ্চিত হবে এই শ্রমিকরা জানে না। শ্রমিক ইউনিয়ন ও রাষ্ট্র এসব বিষয়ে ভূমিকা না নিলে তাদের অবস্থার উন্নতি হবে না।
- 221.
এলাকাটির অধিকাংশ মানুষ কৃষিজীবী। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, দারিদ্র্য আর নিরক্ষরতা তাদের নিত্যসঙ্গী। অঞ্চলটিতে জনবসতি তেমন না থাকলেও সামাজিক অনুষ্ঠানাদিতে তারা একে অপরকে দাওয়াত দেয়। এখনও নারী শিক্ষার প্রতি তারা যেমন উদাসীন তেমনি বাল্যবিবাহ বিষয়ে অসচেতন। একটি গবেষণা প্রতিষ্ঠান অঞ্চলটিতে এসব সমস্যা নিয়ে কাজ করছে।
- 222.
মাসুদ তার এলাকার ৫০০ জন নারীর মধ্যে ২০০ জনের নিকট হতে একটি প্রশ্নপত্রের মাধ্যমে কিছু উপাত্ত সংগ্রহ করে। সে নারী স্বাস্থ্য, শিক্ষা, আয় ইত্যাদি বিষয়ে উপাত্ত সংগ্রহ করে সেগুলো সারণির মাধ্যমে, তার প্রতিবেদনে উপস্থাপন করে। প্রাপ্ত তথ্যগুলো বিশ্লেষণ করে ফলাফল প্রকাশ করার পাশাপাশি সে তার এলাকার নারী উন্নয়নে কিছু সুপারিশ সংযোজন করে।
- 223.
ঘটনা-১: চাকরি থেকে অবসর নেওয়ার পর কিবরিয়া সাহেব তাঁর স্ত্রীসহ ছেলেদের সংসারে অনেকটা অবহেলার পাত্র হিসেবেই বসবাস করছেন।ঘটনা-২: মবিন সাহেবের এক ছেলে ও এক মেয়ে। ছেলের জন্য উচ্চ শিক্ষার ব্যবস্থা করলেও মেয়ের জন্য করেননি। মেধাবী হওয়া সত্ত্বেও এইচ.এস.সি. পাশের পর মেয়েটির পড়ালেখা বন্ধ করে বিয়ে দিয়ে দেন।
- 224.
জাকির সাহেব ব্যবসার প্রয়োজনে প্রায়শই ইউরোপ ভ্রমণ করেন। তিনি লক্ষ করেন যে, ইউরোপের মানুষ অনেক বেশি যুক্তি ও চিন্তার মাধ্যমে বাস্তব অবস্থাকে গ্রহণ করে। অথচ তার অঞ্চলের অধিকাংশ মানুষ এখনো দৈবশক্তিতে বিশ্বাসী। নিজেদের ভাল-মন্দের জন্য তারা ভাগ্যকেই দায়ী করে।
- 225.
গ্রামের বয়োবৃদ্ধরা এক সময় তাদের ছেলেমেয়ে, নাতি- নাতনিদের গল্প, রূপকথা, উপদেশমূলক বাণী শোনাত। এক সময় পালাগান, জারি, সারি ইত্যাদি ব্যাপকভাবে গ্রামেগঞ্জে হতো। বিশেষ করে পুঁথিপাঠ, গাজীর গান ইত্যাদি গ্রামে ব্যাপক প্রচলিত ছিল। এসবের মধ্য দিয়ে শিশু কিশোররা পারস্পরিক শ্রদ্ধাবোধ, নীতি-নৈতিকতা শিক্ষা পেত। এখনও এসবের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি। মানুষ মনে করে এগুলোই আমাদের মূল শিকড়।
- 226.
পায়রা নদীর পাড়ের রতন মিয়া নদীর করালগ্রাসে সর্বস্ব হারিয়ে স্ত্রী-সন্তানকে নিয়ে ঢাকায় এসে রিকশা চালায়, আর তার স্ত্রী গার্মেন্টেসে চাকরি নেয়।
- 227.
বাংলাদেশকে উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার যে প্রচেষ্টা চলছে সে প্রচেষ্টায় বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ বেসরকারি সংস্থাগুলোর মধ্যে একটি ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- 228.
বহু বছর পর আসিফ সাহেব যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে অবাক হয়ে লক্ষ করলেন যে, দেশে শিক্ষা ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন হয়েছে। কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়েছে। পেশায় বৈচিত্র্য বেড়েছে। এছাড়া নারীরাও গৃহকর্মের পাশাপাশি, উপার্জনমূলক কর্মকান্ডে নিজেদেরকে নিয়োজিত করছে।
- 229.
১৮৩৯ সালে ফ্রান্সে একটি সামাজিক বিজ্ঞানের জন্ম হলেও বাংলাদেশে ১৯৫৭ সালে বিকাশ লাভ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের পরিশ্রমের ফলে এটি সম্ভব হয়। আর সেজন্য তাঁকে এ বিজ্ঞানটির বাংলাদেশের জনক বলে অভিহিত করা হয়। একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য এ সামাজিক বিজ্ঞানটির অধ্যয়ন অত্যন্ত জরুরি।
- 230.
বিয়ের দু'বছরের মাথায় রশিদ মিয়ার একটি কন্যা সন্তান জন্ম নেয়। সে মনে মনে খুবই অখুশি হয়। সে মনেপ্রাণে পুত্র সন্তান কামনা করেছিল। বিয়ের পাঁচ বছর পর যখন তার একটি পুত্র সন্তান জন্ম নিল, তখন তার কি আনন্দ! আনন্দে গ্রামের সবাইকে ডেকে- 'ডেকে মিষ্টি মুখ করালো।
- 231.
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে, কবি শোনালেন তার অমর কবিতাখানি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।
- 232.
সবুজ তার চাচার একমাত্র মেয়ে জেসমিনকে বিয়ে করে তার কর্মস্থলে বসবাস করে। একদিন কর্মস্থল থেকে ফিরে তার স্ত্রীকে জানায় যে, গত বছর সড়ক দুর্ঘটনায় তার বন্ধু হাবিব নিহত হয়েছিল। আজ তার বিধবা স্ত্রী হাবিবের ছোট ভাই হাসিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।
- 233.
গ্রীষ্মের ছুটিতে কল্পনা চাকমা তার বান্ধবী সোমা আপাংদের ময়মনসিংহের বাড়িতে বেড়াতে গিয়ে অবাক হয়ে দেখলো যে, পরিবারের সবকিছুই সোমা আপাং-এর মায়ের ইচ্ছায় হচ্ছে। আপাংদের সমাজে বিয়েতে পণ বা যৌতুক দেওয়া হয় না।
- 234.
জামালের মামা মো. আশরাফ আলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলে জামাল তার মামাকে নির্বাচিত করার জন্য খুবই পরিশ্রম করে। কিন্তু সে অবাক হয়ে লক্ষ করলো যে, তার দোস্ত নাফিসও তার পাশাপাশি যতটুকু সম্ভব ততটুকু শ্রম দিয়েছে।
- 235.
প্রতিষ্ঠিত প্রকৌশলী ইসতিয়াক আহমেদ গ্রামের ছেলে হলেও ঢাকায় বসবাস করেছেন। নিজ গ্রামের ছাত্রদের মাল্টিমিডিয়ার মাধ্যমে উন্নততর শিক্ষাদানের জন্য তিনি নিজের নকশায় নিজ খরচে একটি স্কুল নির্মাণ করেন এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করেন। কিন্তু শিক্ষকবৃন্দ এসব সরঞ্জামাদি ব্যবহারে প্রশিক্ষিত না হওয়ার কারণে শিক্ষার মান নিম্নমুখীই রয়ে গেল।
- 236.
শফিক গত ঈদের ছুটিতে নরসিংদীতে বেড়াতে গিয়ে বেলাব থানা সদর থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছে।
- 237.
২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোয়ালিটি ট্রেডার্সের রেওয়ামিল নিম্নরূপ:কোয়ালিটি ট্রেডার্সরেওয়ামিল৩১ ডিসেম্বর ২০১৭সমন্বয়সমূহঃ ১. সেবা প্রদান করা হয়েছে ১৫,০০০ টাকা যা এখনও পাওয়া যায়নি। ২. ভাড়া ৩ বছরের জন্য প্রদান করা হয়েছে। ৩. অনুপার্জিত সেবা আয়ের ৩,০০০ টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ৪. হিসাবকাল শেষে ২,০০০ টাকার সাপ্লাইজ অব্যবহৃত রয়েছে।

- 238.
চৌধুরী ট্রেডিং-এর ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে রেওয়ামিল নিম্নরূপ:চৌধুরী ট্রেডিংরেওয়ামিল৩১ ডিসেম্বর ২০১৭সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে ৫০,০০০ টাকা যার মধ্যে ৩৫০০ টাকার বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে।২. মালিক নিজ প্রয়োজনে ৩,০০০ ঢাকার পণ্য গ্রহণ করেছেন যা হিসাবভুত্ব হয়নি। ৩. নিম্নমানের জন্য সরবরাহকারীকে ২০০০ টাকার পণ্য ফেরত প্রদান করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি।

- 239.
জনাব রহিম মিয়া ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ১,০০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে কারবার শুরু করেন। উক্ত মাসে তাঁর অন্যান্য লেনদেনসমূহ ছিল নিম্নরূপ:জানুয়ারি ৩ মাসিক ১২,০০০ টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ প্রদান করা হলো।জানুয়ারি ৮ নগদে পণ্য ক্রয় ৩০,০০০ টাকা।জানুয়ারি ১৫ ধারে পণ্য ক্রয় ১০,০০০ টাকা।জানুয়ারি ২০ আলমের নিকট পণ্য বিক্রয় ৪০,০০০ টাকা।জানুয়ারি ২৫ নিজস্ব তহবিল থেকে রহিম মিয়া জীবন বিমার প্রিমিয়াম প্রদান করেন ৫০০ টাকা।জানুয়ারি ৩০ কর্মচারীর বেতন প্রদান ১২,০০০ টাকা।
- 240.
জনাব মুশফিক ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ৫০,০০০ টাকা, ২০,০০০ টাকার পণ্যদ্রব্য এবং ৩০,০০০ টাকা ঋণ নিয়ে কারবার শুরু করেন। উক্ত মাসে তাঁর কারবারে অন্যান্য লেনদেনসমূহ ছিল নিম্নরূপ:জানুয়ারি ৫ তামিমের নিকট নগদে মাল বিক্রয় ৪০,০০০ টাকা।জানুয়ারি ৮ নগদে আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা।জানুয়ারি ১২ ভ্যাটসহ নগদে মাল ক্রয় ৩৪,৫০০ টাকা।জানুয়ারি ১৫ বহিঃফেরত ৭,০০০ টাকা।জানুয়ারি ২০ কমিশন পাওয়া গেল ৫,০০০ টাকা।জানুয়ারি ২৩ রুবেলের নিকট হতে পণ্য ক্রয় ১৫,০০০ টাকা।জানুয়ারি ২৭ ভাড়া প্রদান ১২,০০০ টাকা।জানুয়ারি ৩০ রুবেলকে তার পাওনা টাকার পূর্ণ নিষ্পত্তিতে ১১,৫০০ টাকা প্রদান করা হলো।
- 241.
মিলন ট্রেডার্স এর ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্বৃত্তসমূহ নিম্নরূপ:
হিসাবের নাম | টাকা
মূলধন উত্তোলনকলকজাপ্রারম্ভিক মজুদ পণ্যহাতে নগদপ্রদেয় হিসাবসমাপনী মজুদ পণ্যবিক্রয়প্রাপ্য হিসাবব্যাংক জমাতিরিক্তপণ্য ক্রয়ঋণের সুদবকেয়া ভাড়াশিক্ষানবিশ ভাতাপ্রদেয় নোটবিক্রয় বাট্টাবিক্রয় পরিবহন | ১,০০,০০০৫,০০০৮০,০০০২৫,০০০১৭,০০০৫,০০০২০,০০০৯০,০০০৮,০০০৩,০০০৬০,০০০২,০০০৩,০০০২,০০০৪,০০০১,০০০৫,০০০ - 242.
প্যারাগন ট্রেডার্স-এর ২০১৭ সালের মার্চ মাসের লেনদেনগুলো ছিল নিম্নরূপ:২০১৭ মার্চ ১ নগদ উদ্বৃত্ত ৩০,০০০ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ২০,০০০ টাকা। মার্চ ৩ নগদে পণ্য বিক্রয় ২০,০০০ টাকা।মার্চ ৫ ব্যাংকে জমা দেয়া হলো ৩০,০০০ টাকা।মার্চ ৮ এমদাদকে তার দেনার ৫% বাট্টা বাদে ৯,৫০০ টাকা ঢেকে পরিশোধ করা হলো।মার্চ ১০ নগদ উত্তোলন ২,০০০ টাকা এবং পণ্য উত্তোলন ৫০০ টাকা।মার্চ ১৫ আসবাবপত্রের ওপর ১,৫০০ টাকা অবচয় ধার্য করতে হবে।মার্চ ২০ নগদে কম্পিউটার ক্রয় ৪০,০০০ টাকা।মার্চ ২৫ নগদে পণ্য ক্রয় ১০,০০০ টাকা।মার্চ ২৭ আলী ট্রেডার্সকে পরিশোধ ৮,৫০০ টাকা এবং এ প্রেক্ষিতে বাট্টা প্রাপ্তি ৫০০ টাকা।মার্চ ৩০ কারবার থেকে মালিকের ছেলের স্কুলের বেতন প্রদান ২০০ টাকা।
- 243.

- 244.
শান্ত এন্টারপ্রাইজ ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে ৫,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনটির বহন খরচ ১০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ ৩০,০০০ টাকা একই তারিখে নির্বাহ করা হয়েছে। মেশিনটির অনুমিত আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়। স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়।
- 245.
জনাব তাসনিমের হিসাব বই হতে ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে নিম্নলিখিত তথ্যসমূহ নেয়া হয়েছে:১. নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৫০,০০০ টাকা।২. ১৫,০০০ টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি।৩. ২০,০০০ টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি।৪. ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ৫,০০০ টাকা যা নগদান বইতে লিখা হয়নি।৫. ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবের ১০,০০০ টাকা পরিশোধ যা নগদান বইতে লিখা হয়নি।৬. ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের ২,৫০০ টাকা সরাসরি আদায় যা নগদান বইতে লিখা হয়নি।৭. ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৫০০ টাকা যা নগদান বইতে লিখা হয়নি।
- 246.
মেসার্স শিমু ট্রেডার্সের ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের রেওয়ামিল নিম্নে প্রদত্ত হলো:মেসার্স শিমু ট্রেডার্স রেওয়ামিল৩১ ডিসেম্বর ২০১৭সমন্বয়সমূহ: ১. অনুপার্জিত সেবা আয় ১০,০০০ টাকা সেবা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। ২. দুই মাসের ভাড়া বকেয়া রয়েছে। ৩. ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত ১ বছরের জন্য অগ্রিম বিমা প্রদত্ত হয়েছে। ৪. আসবাবপত্রের ওপর ১০% হারে অবচয় ধার্য করো।

- 247.
জনাব ইব্রাহীম মিয়া তাঁর হিসাবের বই দু'তরফা দাখিলা পদ্ধতি মোতাবেক সংরক্ষণ করেন না। ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে তাঁর ব্যবসায়ের মূলধন ছিল ১,০০,০০০ টাকা। ৩১-১২-২০১৭ তারিখে তাঁর ব্যবসায়ের অবস্থা ছিল নিম্নরূপ:অন্যান্য তথ্য: জনাব ইব্রাহীম ব্যক্তিগত অর্থ দিয়ে কারবারের জন্য ৫০,০০০ টাকায় একটি কম্পিউটার ক্রয় করেন। প্রাপ্য হিসাবের ২,০০০ টাকা অনাদায়ী হিসাবে গণ্য করতে হবে। জনাব ইব্রাহীম প্রতি মাসে ব্যবসায় হতে ২৫০ টাকা করে নগদ উত্তোলন করেন। তা'ছাড়া তিনি উক্ত বছরে মোট ১,৫০০ টাকার পণ্য উত্তোলন করেন।
হিসাবের নাম | ঢাকা
মজুদ পণ্যনগদ তহবিলপ্রাপ্য হিসাব১০% বিনিয়োগ (০১-০৭-২০১৭)আসবাবপত্রপ্রদেয় হিসাব৫% ব্যাংক ঋণ (০১-০৪-২০১৭) | ২০,০০০৪০,০০০২০,০০০৫০,০০০৬০,০০০২০,০০০৩০,০০০ - 248.
আলফা কোম্পানি লি. এর অনুমোদিত মূলধন ১৫,০০,০০০ টাকা যার প্রতিটি ১০০ টাকা মূল্যের ১৫,০০০ শেয়ারে বিভক্ত । আলফা কোম্পানি লি. এর২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল নিম্নরূপ :রেওয়ামিল৩১ ডিসেম্বর ২০১৭অন্যান্য তথ্য: ১. সমাপনী মজুদপণ্য ১,৬০,০০০ টাকা; কিন্তু বাজারমূল্য এর চেয়ে ৫% বেশি। ২. প্রাপ্য হিসাবের ৫,০০০ টাকা আদায়যোগ্য নয়। ৩. কলকব্জার উপর ৮% অবচয় ধার্য করো। ৪. অলিখিত ধারে ক্রয় ১৫,০০০ টাকা। ৫. পাওনাদারকে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে ৮,০০০ টাকা যা হিসাব বইতে লেখা হয়নি।
হিসাবের নাম | ডেবিট (টাকা) |
শেয়ার মূলধন (১২,০০০ শেয়ার) | | ১২,০০,০০০
সংরক্ষিত আয় হিসাব (০১-০১-২০১৭) | | ১,১৫,০০০
মজুদ পণ্য (০১-০১-২০১৭) | ১,৫০,০০০ |
ক্রয় ও বিক্রয় | ৮,৭০,০০০ | ১২,১০,০০০
ফেরত | ১৭,০০০ | ৬,০০০
প্রাপ্য হিসাব | ৯০,০০০ |
প্রদেয় হিসাব | | ১,৩৫,০০০
কলকব্জা | ১০,০০,০০০ |
পুঞ্জীভূত অবচয়-কলকব্জা | | ২,৫০,০০০
প্রাপ্য নোট | ৯৫,০০০ |
ব্যাংক জমা | ৪,৩০,০০০ |
নগর শুল্ক খরচ | ৭৫,০০০ |
মজুরি | ৬০,০০০ |
কমিশন আয় | | ৪৪,০০০
জাহাজ ভাড়া | ৫৫,০০০ |
বিমা খরচ (১৮ মাস) | ৯০,০০০ |
শিক্ষানবিশ সেলামি (২ বছরের জন্য) | | ৩০,০০০
ভাড়া খরচ | ৫৮,০০০ |
| ২৯,৯০,০০০ | ২৯,৯০,০০০ - 249.
বাটা কোম্পানি লি. এর অনুমোদিত মূলধন ৯,০০,০০০ টাকা যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ৯,০০০ শেয়ারে বিভক্ত। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে কোম্পানির প্রস্তুতকৃত রেওয়ামিল নিম্নরূপ :সমন্বয়সমূহঃ ১. শেয়ার মূলধনের উপর ৬.২৫% লভ্যাংশ প্রস্তাব করা হয়েছে। নিট লাভের ১৫,০০০ টাকা সাধারণ সঞ্চিতি তহবিলে এবং ১২,০০০ টাকা কর্মচারী কল্যাণ তহবিলে স্থানান্তর করতে হবে। ৩. নোমানের নিকট পাওনা ৭,৫০০ টাকা প্রাপ্য হিসাবের অন্তর্ভুক্ত; অপরপক্ষে তার পাওনা ৯,০০০ টাকা প্রদেয় হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত আছে।
হিসাবের নাম | ডেবিট (টাকা) | ক্রেডিট (টাকা)
শেয়ার মূলধন (৬,০০০ শেয়ার) | | ৬,০০,০০০
নিট লাভ (৩১-১২-১৭) | | ১,০৫,০০০
আসবাবপত্র | ১,৩৫,০০০ |
সাধারণ সঞ্চিতি | | ১,১২,৫০০
দালানকোঠা | ২,৮৯,৫০০ |
আয়কর | ২২,৫০০ |
আয়কর সঞ্চিতি | | ১৮,০০০
সংরক্ষিত আয় বিবরণী উদ্বৃত্ত (০১-০১-১৭) | |
অন্তর্বর্তীকালীন লভ্যাংশ (০১-০৭-১৭) | ২২,৫০০ |
প্রাপ্য হিসাব | ২৫,০০০ |
প্রদেয় হিসাব | | ১,২০,০০০
প্ৰাপ্য নোট | ৫০,০০০ |
ব্যাংক জমা | ১,৩৬,৫০০ |
নগদ তহবিল | ২,৭৭,৫০০ |
সমাপনী মজুদ পণ্য | ৫৭,০০০ |
| ১০,১৫,৫০০ | ১০,১৫,৫০০ - 250.
রয়েল ক্লাবের ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নে দেওয়া হলো :রয়েল ক্লাবপ্রাপ্তি ও প্রদান হিসাব২০১৭ সালের ১ জানুয়ারি ক্লাবের সম্পদ ছিল : বিনিয়োগ ৩০,০০০ টাকা, আসবাবপত্র ৩৮,০০০ টাকা, খেলার সরঞ্জাম ১২,০০০ টাকা, দালানকোঠা ৬০,০০০ টাকা । অন্যান্য তথ্য : ১. প্রাপ্ত চাঁদার মধ্যে ২,৭৫০ টাকা বিগত বছরের; ৩,৫০০ টাকা পরবর্তী বছরের । চলতি বছরের চাঁদার ৪,০০০ টাকা অনাদায়ী রয়েছে। ২. প্রদত্ত বেতনের ৬,৩০০ টাকা বিগত বছরের; চলতি বছরের বকেয়া ২,৭০০ টাকা। ৩. আসবাবপত্রের অবচয় ১০% । ৪. স্টেশনারী অব্যবহৃত রয়েছে ৫০০ টাকা।
প্রাপ্তিসমূহ | টাকা | প্রদানসমূহ | টাকা
নগদ উদ্বৃত্ত (০১-০১-১৭) | ১২,৫০০ | মজুরি | ১৩,০০০
খেলাধুলা বাবদ ফি | ৫৫,০০০ | ভাড়া | ১৮,০০০
আপ্যায়ন থেকে মুনাফা | ১৬,০০০ | বেতন | ৩৬,০০০
বিনিয়োগের সুন্দ | ২,৮০০ | স্টেশনারী | ৪,০০০
অনুদান (৪০% মুনাফা জাতীয়) | ১,৫০০ | বিনিয়োগ | ৫,০০০
আজীবন সদস্যের চাঁদা | ৪০,০০০ | আসবাবপত্র (৩০-০৬-২০১৭) | ২৫,০০০
| | মেরামত | ২,০০০
| | বিবিধ খরচ | ৩,৫০০
| | খেলার সরঞ্জাম | ৭,৫০০
| | উদ্বৃত্ত (৩১-১২-২০১৭) | ২৩,৮০০
| | ১,৩৭,৮০০ | ১,৩৭,৮০০