Combined Board ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮
251টি প্রশ্ন
- 151.
রূপন্তী, প্রিয়ন্তী ও শ্রাবন্তী ঘনিষ্ঠ বান্ধবী। তারা তিনজনে একটি বুটিকসের ব্যবসায় করে। তাছাড়া রূপন্তীর নিজস্ব একটি বুটিকসের ব্যবসায় রয়েছে। অধিক লাভের আশায় তারা তিনজন মিলে ব্যবসায়ের যাবতীয় বিষয় নিজেদের মতামত অনুযায়ী দলিলাকারে লিপিবদ্ধ করে ও নিবন্ধন করে। ব্যবসায়ের পরিধি বেড়ে যাওয়াতে রূপন্তী তার নিজস্ব ব্যবসায় প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছে।
- 152.
মিসেস নীলা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। পরিবারের সবকিছু তাকেই সামলাতে হয়। অফিসের কাজে অতিমাত্রায় ব্যস্ত থাকার কারণে বিদ্যুৎ বিল, গ্যাস বিল ও পানির বিল বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে পরিশোধ করেন। বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ইন্টারনেটের মাধ্যমে 'বিকিকিনি' নামে একটি শপিংমল থেকে ক্রয় করেন। শপিংমলের কর্মীরা মাল মিসেস নীলার বাড়িতে পৌছে দেয় এবং তিনি মোবাইলের মাধ্যমে মূল্য পরিশোধ করেন। মিসেস নীলাকে বিল ও মূল্য পরিশোধ করতে এখন আর তেমন ঝামেলা পোহাতে হয় না।
- 153.
রামসাগর, কান্তজির মন্দির, মহাস্থানগড় উত্তরবঙ্গের ঐতিহাসিক স্থান। বর্তমান সরকার ঐতিহাসিক নিদর্শনগুলোকে সংরক্ষণ করার জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। দাযিত্ব অর্পিত হয়েছে একটি সংস্থার ওপর। সরকারের আয়ের উৎস হিসেবে একটি বিরাট ভূমিকা রাখবে বিধায়, এই সংস্থাটি নিজস্ব হোটেল, মোটেল ও পিকনিক স্পট হিসেবে পরিচালনা করে আসছে এসব ঐতিহাসিক স্থান।
- 154.
জনাব আব্দুল মালেক তার পঞ্চাশ জন বন্ধু নিয়ে 'বিরল কোং' নামে একটি ব্যবসায় সংগঠন গড়ে তুললেন। তাদের মোট মূলধনের পরিমাণ তিন কোটি টাকা। তারা মূলধনের পরিমাণ বাড়ানোর উদ্দেশ্যে জনাব হককে নিতে চাইলে কোম্পানির মূল দলিলের সংশোধন প্রয়োজন পড়ে।
- 155.
মি. আব্দুল হাই একটি গার্মেন্টস শিল্পের মালিক ও রপ্তানিকারক। সম্প্রতি আমদানিকারক দেশ জাপানের 'MISAKA' প্রতিষ্ঠানের সাথে বিরোধ দেখা দিলে, সমজাতীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে গড়ে ওঠা একটি সংগঠনের সহায়তায় তা সমাধান করে নেয়। মি, আব্দুল হাই-এর ব্যবসায় প্রতিষ্ঠানটি বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করে এবং বিভিন্ন দেশে পোশাক রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে সহায়তা করছে অন্য একটি সংগঠন। ফলে ব্যবসায়ের সাফল্য উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
- 156.
মিস সাম্মী ও মরিয়াম দুই বান্ধবী। তারা দু'জনেই যুব উন্নয়ন প্রকল্প থেকে বাটিক, বুটিক ও সেলাই প্রশিক্ষণ নিয়েছে। মিস সাম্মী তার গ্রামে একটি বাটিক, বুটিকের দোকান দিয়েছে ও মরিয়াম একটি লেডিস টেইলার্স দিয়েছে। গ্রামীণ পরিবেশে বাটিক, বুটিকের ব্যবসায়টি সফলতার সাথে না চললেও লেডিস টেইলার্সটি বেশ সফলতার সাথে চলছে।
- 157.
জনাব আরিফ একজন বেসরকারি কলেজের শিক্ষক। স্ত্রী ও তিন সন্তান নিয়ে তার পরিবার। তিনি চাকরির পাশাপাশি স্টক ব্যবসায়ও করেন। জীবন ও সম্পত্তির ঝুঁকি লাঘবের জন্য তিনি A এবং B নামক দু'টি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। জীবন ও সম্পত্তি ঝুঁকির সম্মুখীন হলে উক্ত প্রতিষ্ঠান দু'টি এগিয়ে আসবে।
- 158.
মাধববাটির লিচু চাষিরা একত্রিত হয়ে 'আলোর ভুবন' নামে একটি সমবায় সমিতি গড়ে তোলে। ২০১৬ সালে তাদের অর্জিত মুনাফার পরিমাণ ছিল ১০,০০,০০০ টাকা। অপরদিকে কাজীপাড়ার ভুট্টা চাষিরা 'উত্তরণ' নামে একটি সমবায় সমিতি গড়ে তোলে। ২০১৬ সালে তাদের অর্জিত মুনাফার পরিমাণও ছিল ১০,০০,০০০ টাকা। 'উত্তরণ' সমবায় সমিতির জমাকৃত সঞ্চয় থেকে ঋণ সুবিধা দেওয়া হয় কিন্তু 'আলোর ভুবন' সমিতিটির সেরূপ কোনো ব্যবস্থা নেই।
- 159.
ফাহিম কলেজ পড়ুয়া ছাত্র। তার কলেজ যাওয়ার পথে কয়েকটি ইটের ভাটা রয়েছে। একদিন সে দেখল কোনো ভাটায় চিমনি দিয়ে কালো ধোঁয়া ও কোনো চিমনি দিয়ে সাদা ধোঁয়া বেরুচ্ছে। তার মনে প্রশ্ন জাগল যে, দু'ধরনের ধোঁয়া বেরুনোর কারণ কি? এতে আশেপাশের গাছপালা, বাড়িঘর কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে। আবার সে বইয়ে পড়েছে কালো ধোঁয়া পরিবেশের জন্য ক্ষতিকারক। এ নিয়ে সে এখন বেশ চিন্তিত।
- 160.

- 161.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
দৃশ্যকল্প-১: মহানগর কলেজের দ্বাদশ শ্রেণির নির্বাচনি দশজন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর নিম্নরূপ: ৫০, ৫৫, ৬২, ৬৫, ৬৬, ৬৮, ৭০, ৭২, ৭৪, ৭৫ ।দৃশ্যকল্প-২: নিচের উপাত্তগুলো লক্ষ করো (আরম্ভ সংখ্যা ২৫, শ্রেণিব্যবধান ):৪২, ৪০, ৩৯, ৫৫, ৫০, ৪৭, ৪৬, ৩৯, ৩৬, ৪০, ৪১, ৫২, ৩১, ৩০, ৪০, ২৭, ৪৬, ৪৪, ৩৬, ৩১, ৩৮, ৪৬, ৪৪, ৪৮, ৪৯, ৪২, ৩০, ৪১, ৩১, ৪২।
- 162.
দৃশ্যকল্প-১ঃ সবুজকে তার বাবা বললেন যে, এবার বার্ষিক পরীক্ষায় প্রথম হতে পারলে তাকে একটি বাইসাইকেল কিনে দিবেন। সেজন্য সে কঠোর পরিশ্রম করে পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে।দৃশ্যকল্প-২ঃ

- 163.
ইভার দুই মেয়ে। মেয়ে হওয়ার জন্য ইভার স্বামীর পরিবারের লোকজন তাকেই দোষারোপ করে। ইভা মন খারাপ করলেও সে তার মেয়েদের সঠিকভাবে লালন-পালন করে। সবাই তার মেয়েদের আচার- আচরণের প্রশংসা করে। অন্যদিকে, খুনের দায়ে সাজাপ্রাপ্ত আসামি কাশেমের ছেলে আজমকে ছিনতাই করার অপরাধে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।
- 164.
দৃশ্যকল্প-১: দিয়া স্কুলে গানের প্রতিযোগিতায় গান গাওয়ার শুরুতেই তার হাত-পা ঠাণ্ডা হয়ে গলা শুকিয়ে গেল।দৃশ্যকল্প-২: পরীক্ষায় খারাপ ফলাফলের কারণে আকাশের মন ভালো নেই। সে পিতা-মাতা, বন্ধু-বান্ধব কারও সাথেই স্বাভাবিক আচরণ করে। না। আকাশের সমস্যা সমাধানে তার বাবা-মা একজন মনোবিজ্ঞানীর সাহায্য চাইলেন। অপরদিকে বড় ভাই জাফর তার প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধির জন্য শ্রমিক ব্যবস্থাপক, সৌহার্দ্য-স্থাপন ও পারস্পরিক সদ্ভাব প্রতিষ্ঠার বিষয়ে এক সেমিনার আয়োজন করে প্রত্যাশিত ফল পান ।
- 165.
দৃশ্যকল্প-১:দৃশ্যকল্প-২: বাংলাদেশের বেশিরভাগ পরিবার অশিক্ষা, দারিদ্র্য, পূর্বসংস্কার এসবের প্রভাবে ছেলেমেয়েদের সাথে নেতিবাচক আচরণ করে থাকে যার প্রভাব পরবর্তীতে সন্তানদের মধ্যে পরিলক্ষিত হয়। তা ছাড়া সন্তানদের বন্ধু দল, খেলার সাথি, শিক্ষা, আর্থ-সামাজিক অবস্থা, মূল্যবোধ ইত্যাদি যদি গ্রহণযোগ্য না হয় তাহলে মানসিক স্বাস্থ্যের বিকাশ ত্রুটিপূর্ণ হয় ।

- 166.
দৃশ্যকল্প-১: দীপু ও রনি দুই বন্ধু। তারা বিকেলে মাঠে ফুটবল খেলছিল। হঠাৎ দীপ চিৎকার করে উঠল। সে পায়ে তীব্র ব্যথা। পেয়েছে? কিন্তু কিসে ব্যথা পেয়েছে তা বুঝতে পারল না। পরে দেখল একটা ভাঙা কাচ তার পায়ে আটকে আছে এবং পা দিয়ে রক্ত ঝরছে।দৃশ্যকল্প-২: করিম মামার সাথে কুয়াকাটায় বেড়াতে গেল। সমুদ্রসৈকতে ভ্রমণের সময় হঠাৎ একটা দড়ি দেখে সে ভয়ে সাপ বলে চিৎকার করল।
- 167.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
দৃশ্যকল্প-১ঃদৃশ্যকল্প-২ঃরিতা স্কুল থেকে বাসায় ফিরে জানতে পারল যে , তার মা জরুরি কাজে বাইরে গেছেন। সে জন্য তিনি রান্নাও করতে পারেননি। রিতার ক্ষুধা লেগেছে। সে মায়ের জন্য অপেক্ষা না করে নিজেেই রান্না করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল।

- 168.
উদ্দীপক-১ সভ্যতার সূচনা লগ্ন হতে মানব সমাজ আত্মরক্ষার্থে নানা কৌশল অবলম্বন করে আসছে। অন্যান্য প্রাণীর আক্রমণ হতে রক্ষার কৌশল ছিল এক সময় গুরুত্বপূর্ণ বিষয়। প্রাকৃতিক দুর্যোগ হতে রক্ষার জন্য আমাদের এখনও নানা কৌশল অবলম্বন করতে হয়। তায়কোয়ান্ডো এক ধরনের কৌশল। কিছু শিক্ষার্থী অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য এ কৌশল অবলম্বন করে সফলতা অর্জন করেছে। উদ্দীপক-২ মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করার পদ্ধতি উদ্ভাবন ও গবেষণার জন্য ২০১৭ সালে পুরস্কার লাভ করে মার্কিন গবেষকরা। বাংলাদেশের তরুণ বিজ্ঞানী পরিমল কাজ করেছেন এ গবেষণায়। ১৯১৫ সালে আলবার্ট আইনস্টাইন যে মহাকর্ষীয় তরঙ্গের কথা বলেন, তা ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর প্রমাণিত হয়।
- 169.
উদ্দীপক-১: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কিশোর গল্প ‘পড়ে পাওয়া'। এ গল্পে কিশোরেরা এক বাক্স টাকা পেয়ে লোভের পরিচয় দেয়নি বরং তারা সঠিক ব্যক্তির নিকট টাকা ফেরত দিয়ে সততা, নিষ্ঠা ও চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েছে। উদ্দীপক-২: সত্য-মিথ্যা এক নয়। দার্শনিক সক্রেটিস হেমলক বিষ পান করে সত্যকে প্রতিষ্ঠিত করেছেন। মিথ্যাকে মেনে নিলে হয়তো তাকে বিষপান করে মৃত্যুবরণ করতে হতো না। ব্যবহারিক জীবনে সত্যকে প্রতিষ্ঠিত করার এটা এক উজ্জ্বল দৃষ্টান্ত ।
- 170.
পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতি-গোষ্ঠী ডিসেম্বর মাসে উৎসব পালন করে। বিভিন্ন ধর্ম ও বর্ণের লোক এ উৎসবের অংশগ্রহণ করে। উৎসব দেখার সময় সুবর্ণা পাশের একজন সাদা রঙবিশিষ্ট লোককে দেখলেন। তিনি ঐ লোকটিকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি 'ভারতবাসী না অ-ভারতবাসী'। লোকটি উত্তরে বলেন যে, আমি ভারতবাসী নই অস্ট্রেলিয়বাসী। আমার নাম ওয়ার্ণ।
- 171.

- 172.
কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন । তিনি ছিলেন মিতভাষী, হাস্যোজ্জ্বল, বিচক্ষণ এবং মেধাবী।
- 173.
দৃষ্টান্ত-১রবীন্দ্রনাথ হন মানবতাবাদীনজরুল হন মানবতাবাদীঈশ্বরচন্দ্র হন মানবতাবাদী∴ \therefore সকল কবি হন মানবতাবাদীদৃষ্টান্ত-২সকল স্বশিক্ষিত হন পরোপকারীপলেনবাবু হন স্বশিক্ষিত∴ \therefore পলেনবাবু হন পরোপকারী
- 174.
পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে ক ও খ অন্যতম। বিশ্ব মানবতা ও শান্তির প্রতি তাদের নজর কম। অথচ পরমাণু অস্ত্রের যে কোনো ব্যবহার যে মানবিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায় তার দিকে দৃষ্টি ফেরাতে ইন্ট্যারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপেনস (ican) কাজ করছে। পরমাণু শক্তিধর দেশগুলোর পরমাণু অস্ত্র ধ্বংসের জন্য প্রচারণা ও মধ্যস্থতার কারণে ican ২০১৭ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করেন ।
- 175.
রিয়াজ ও ফেরদৌস ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচের ৫ম দিনের খেলা দেখছে। রিয়াজ ফেরদৌসকে বলল “যদি রোদ হয় তবে বাংলাদেশ জিতবে, রোদ হয়নি, অতএব বাংলাদেশ জিতবে না।” ফেরদৌস বলল, আমার নিকট প্রতীয়মান হচ্ছে, হয় বাংলাদেশ না হয় অস্ট্রেলিয়া বিজয় লাভ করবে। বাংলাদেশ বিজয় লাভ করবে, অতএব অস্ট্রেলিয়া বিজয় লাভ করবে না ।
- 176.

- 177.
উদ্দীপক-১ বাংলাদেশে ১৯৭০ সালের ঘূর্ণিঝড়, ১৯৮৭ সালের বন্যা, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়, ২০১৭ সালের ভয়াবহ বন্যা সম্পর্কে আমরা অবগত। এসব প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হয়েছে ব্যাপক। বিভিন্ন তথ্য বিশ্লেষণে এটা প্রতীয়মান হয় অসচেতনতার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়। প্রকৃতির এরূপ আচরণ অতীত অপেক্ষা বর্তমানে ঘন ঘন সংঘটিত হচ্ছে। উদ্দীপক-২ ঢাকা শহরে কয়েক বছর আগে জ্বরে মানুষ মৃত্যুবরণ করে । প্রথমাবস্থায় জ্বরের মৃত্যুতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়। বিভিন্ন অনুসন্ধানে ডাক্তারেরা নিশ্চিত করলেন এডিস ইজিপটি মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয় ।
- 178.
মুসা ইব্রাহিম এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন। নিল আর্মস্ট্রং যেদিন চাঁদে যান সেদিন মার্কিন পতাকা চাঁদে উড়িয়েছেন। রুশ বিপ্লবের শততম বার্ষিকীতে পৃথিবীর অনেক দেশে লাল পতাকা মিছিল হয়েছে ।
- 179.

- 180.
(i) MN2 \mathrm{MN}{2} এর দ্রাব্যতা 0.0002 mol L−1 0.0002 \mathrm{~mol} \mathrm{~L}^{-1} (ii) MY2 \mathrm{MY}{2} এর Ksp=1.85×10−8 \mathrm{K}_{\mathrm{sp}}=1.85 \times 10^{-8}

- 181.
মৌল | সর্ববহিঃস্তরের ইলেকট্রন বিন্যাস | এখানে, n=3 \text{n}= 3
A | (n-2)s1 \text{(n-2)s}^1
B | (n-1)s2(n-1)p3 \text{(n-1)s}^2\text{(n-1)p}^3
C | (n-1)s2(n-1)p4 \text{(n-1)s}^2\text{(n-1)p}^4
D | ns2 np4 \text{ns}^2\ \text{np}^4 - 182.
Ka=1.8×10−5 K_{a}=1.8 \times 10^{-5}

- 183.
→\rightarrow গ্রুপ↓\downarrow পর্যায় | 1 | 17
২য় | - | X
৩য় | P | Y
৪র্থ | - | Z - 184.
X(NaOH);Y(NH4OH);Z(NaCl) \mathrm{X}(\mathrm{NaOH}) ; \mathrm{Y}\left(\mathrm{NH}_{4} \mathrm{OH}\right) ; \mathrm{Z}(\mathrm{NaCl})
- 185.

- 186.
কৃষক পরিবারের সন্তান আমজাদ হোসেন লেখাপড়া শিখে ভালো চাকরি পেয়েছিলেন। তাই জীবনের তাগিদে গ্রাম ছেড়ে বিভিন্ন শহরে পরিবার নিয়ে থেকেছেন। আজ তার সন্তানরা দেশের গণ্ডি পেরিয়ে। বিদেশে অবস্থান করছে। নিজেদের প্রয়োজনেও এখন সন্তানদের কাছে পান না। সামাজিক সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বেড়েছে। একই সাথে এসব সমস্যা থেকে উত্তরণের জন্য কিছু পেশাদার পদ্ধতিও আবিষ্কৃত হয়েছে।
- 187.
সেলিনা বেগম একজন নতুন উদ্যোক্তা। তিনি সমাজের পিতৃ-মাতৃহীন শিশুদের জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেলিনা বেগম আরও চিন্তা করেন যে, যদি এমন কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা। যেত, যেখানে কৃষকদের উদ্বৃত্ত ফসল জমা করে তা দিয়ে দুঃসময়ে সমস্যাগ্রস্ত মানুষকে সাহায্য করা যাবে।
- 188.
সৌম্য টেলিভিশনের একটি চ্যানেলে একটি অনুসন্ধানমূলক অনুষ্ঠান দেখছিল। সেখানে উপস্থাপক বিভিন্ন ধরনের ভিক্ষুকদের সাথে কথা বলে তাদের প্রকৃত অবস্থা তুলে ধরছিলেন। দেখা গেল প্রকৃত ভিক্ষুকের চেয়ে ছদ্মবেশী ও ব্যবসায়ী ভিক্ষুকের সংখ্যাই বেশি। সৌম্য ইংল্যান্ডের একটি আইনের কথা শুনলো যা ভিক্ষুকদেরকে কর্মীতে। রূপান্তর করেছিল।
- 189.
রিফাত উচ্চ শিক্ষা শেষে এখন গবেষণায় মন দিতে চায়। সে তার গবেষণায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনযাপনের সমস্যাগুলো তুলে ধরতে চায়। তাই তাকে ঐ জাতিগোষ্ঠীর উৎপত্তি, সামাজিক ও সাংস্কৃতিক ক্রমবিকাশ সম্পর্কে যেমন জ্ঞানার্জন করতে হচ্ছে তেমনি তাদের জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর, জনসংখ্যা কাঠামো ও বন্ধন সম্পর্কিত তথ্যও সংগ্রহ করতে হচ্ছে।
- 190.
নাসরিন সুলতানা একসময় বিদেশে ছিলেন। দেশে ফিরেছেন ১০ বছর হলো। এলাকার জনগণের ভালবাসায় তিনি আজ ইউনিয়নের মেম্বার নির্বাচিত হয়েছেন। কিন্তু পরিবার ও বিভিন্ন মহল থেকে তিনি পুরোপুরি সমর্থন পাচ্ছেন না। অপরদিকে অশিক্ষিত, অর্ধশিক্ষিত নারীদের দুরবস্থাও তাকে বিচলিত করে। তাই তিনি তাদেরকে নিয়ে কিছু উন্নয়নমূলক কাজের পরিকল্পনা করেন।
- 191.
জিহান একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকাকালে একটি পোস্ট দেখলো। সেখানে বেসরকারি কিছু পেশাজীবী সংগঠন তাদের অবসরকালীন নিরাপত্তা চেয়েছেন। তারা বলেছেন, অবসরে গেলে তাদের জন্য পেনশন বা আর্থিক কোনো সুবিধা না থাকায় তারা অনেকেই মানবেতর জীবন-যাপন করেন। সুশীল সমাজের কিছু ব্যক্তিত্ব তাদের এই চাওয়াকে যৌক্তিক মনে করেছেন।
- 192.
নূহা বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ একটি বিষয়ে স্নাতকোত্তর' ডিগ্রি লাভ করে; যার সম্মান ও মাস্টার্স উভয় শ্রেণিতে ৬০ কর্মদিবসের মাঠকর্ম রয়েছে। বিষয়টির প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
- 193.
লীনা একটি মোটিভেশন সেন্টারে কাউন্সিলর হিসেবে সমাজকর্মীর ভূমিকায় কাজ করে। রূপন নামের একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি তার কাছে সাহায্যের জন্য আসেন। সে লীনার সাথে তার ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে একান্তে আলাপ করে যাতে সমাধান ফলপ্রসূ হয়। লীনা একাই তার করণীয় নির্ধারণ করে এবং সমাধানের চেষ্টা করে।
- 194.
পিন্টু ও হেলাল সমাজকর্মে স্নাতকোত্তর পর্যায়ে মাঠকর্মেনিয়োজিত আছে। তারা একটি সরকারি শিশু পরিবারের দায়িত্ব পেয়েছে। সেখানে দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়কের সাথে আলাপকালে তারা জানতে পারল যে, তিনি সাহিত্যে স্নাতকোত্তর করেছেন। শিশু পরিবারের মেট্রন কিছু সমস্যার কথা বললে তিনি তাকে অপারগতার জন্য বকাঝকা করেন। শিশুদের বিশৃঙ্খলাজনিত অপরাধের জন্য তিনি শাস্তির ব্যবস্থাও করলেন। পিন্টু ও হেলালের কাছে এগুলো অপ্রয়োজনীয় মনে হলো।
- 195.
রোকসানা আজার মেধাবী শিক্ষার্থী বলেই পরিচিত ছিলেন। তার গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় ছিল না বলে শিশুরা শিক্ষার সুযোগ পেত না। বিশেষ করে মেয়ে শিশুরা। কারণ মেয়েরা দূরে পড়তে গেলে পর্দা নষ্ট হবে। তাই রোকসানা নিজ বাড়ির সামনে একটি ছোট্ট ঘরে মেয়েদের শিক্ষাদানের কাজ শুরু করেন। আজ তার গ্রামের মেয়েরা শহরেও পড়তে যায়। তার সেই ছোট পাঠশালা আজ পূর্ণাজ্য বিদ্যালয়। তিনি নিজেও ৯ ডিসেম্বর একটি পদকপ্রাপ্ত হয়েছেন।
- 196.

- 197.
রহিমা ভীষণ অসুস্থ। সমাজকর্মী কণা তাকে একটি হাসপাতালে ভর্তি করিয়ে দেন। তার সহায়তায় বিনামূল্যে রহিমার চিকিৎসা ব্যবস্থা হয়। কণা হলো ঐ হাসপাতালের সমাজসেবা বিভাগের একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার। এজন্য এ কাজ করা তার জন্য সহজ হয়েছে।
- 198.
বিয়ের পর অনেক আশা করে রিমি শ্বশুরবাড়ি এসেছিল। তার স্বামী গাঁজা আর ফেনসিডিল ব্যবসার সাথে জড়িত। প্রায়ই সে নেশাগ্রস্ত হয়ে রাতে এসে রিমির উপর ভীষণ অত্যাচার নির্যাতন চালায়।
- 199.
গ্রামের ছিন্নমূল অসহায় মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ১৯৭৪ সালে একটি পরীক্ষামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। যা বর্তমানে ৪৮৫টি উপজেলায় বিদ্যমান রয়েছে। এর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে গ্রামে বসবাসরত জনগণের জীবনমান উন্নয়ন করা।
- 200.
করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্মের সম্মান শ্রেণির ছাত্র। তাত্ত্বিক কোর্স শেষে সে ব্যবহারিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে। সমাজকর্ম অনুশীলনের জন্য তাকে পাঠানো হয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে। সে তার অধীন মাদকাসক্ত রোগীদের যথাযথ মূল্য ও মর্যাদা দেয়। সে তার প্রতিষ্ঠানের সম্পদের ব্যবহার নিশ্চিত করে রোগীদের সেবা করে।