Combined Board ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮
251টি প্রশ্ন
- 1.

- 2.

- 3.
মোট স্থির ব্যয় (TFC)=100
উৎপাদন (Q) | মোট পরিবর্তনীর ব্যয় (TVC)
1 | 40
2 | 100
3 | 140
4 | 300
5 | 500
6 | 750
7 | 950 - 4.

- 5.
রমিজ ও বশির একটি বৃহৎ নৌযানের শ্রমিক। রমিজ ইঞ্জিন রুমের দক্ষ শ্রমিক । উচ্চ শব্দ ও উচ্চ চাপের মধ্যে তার কাজ করতে হয়। তার মাসিক মজুরি বিশ হাজার টাকা। এছাড়া তার খাবার, পোশাক ও তার পরিবারের বাসস্থানও নৌযান কর্তৃপক্ষের নিকট থেকে পেয়ে থাকে। কিন্তু তার কাজের ধরনের কারণে একদিকে যেমন, স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি অপরদিকে ছুটি একেবারেই কম। অথচ বশির নৌযানের খাবার ঘরের দৈনিকভিত্তিক একজন অস্থায়ী কর্মচারী হওয়ায় কাজের দিনগুলোতে দৈনিক দু'শ টাকা মজুরি ও নিজের খাবার পেয়ে থাকেন ।
- 6.
‘অ’ দেশে অনেকগুলো তেলের বৃহৎ খনি আবিষ্কৃত হওয়ায় বিদেশি তেল উত্তোলনকারী কিছু কোম্পানি ঐ দেশের সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়ে তেল উত্তোলন শুরু করে। এ কার্যক্রমে সরকারি তেল উত্তোলনকারী প্রতিষ্ঠানও যুক্ত হয়। এসব কাজে দেশি-বিদেশি প্রচুর লোক নিয়োজিত হওয়ায় মানুষের আয় বৃদ্ধি পায়। আবার ভবিষ্যৎ চিন্তা থেকে মানুষের সঞ্চয়ের আগ্রহও বৃদ্ধি পায়। দেশে ব্যাংক বিমাসহ নানা রকম আর্থিক প্রতিষ্ঠান বিকশিত হয় । কিন্তু তেল ছাড়া অন্যান্য উৎপাদন ক্ষেত্র সেভাবে বিকশিত না হওয়ায় ব্যাংক অলস জমার পরিমাণ বাড়তে থাকে । অথচ জাতীয় উন্নয়ন পরিকল্পনায় দেশীয় কৃষি, শিল্প, ব্যবসায়-বাণিজ্যে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা হলে এমনটি হতো না ।
- 7.
সৃষ্টিশীল ও পরিশ্রমী সুদান ব্যবসায়িক লক্ষ্যকে সামনে রেখে ব্যাংক থেকে ঋণ ও সরকারের কাছ থেকে একখণ্ড জমি লিজ নিয়ে সেখানে চুক্তিভিত্তিক ও দিনভিত্তিক কিছু কর্মচারী ও শ্রমিক নিয়োগের মাধ্যমে একটি শিল্প কারখানা স্থাপন করে। পরবর্তীতে সুদানের বুদ্ধিমত্তা ও দূরদর্শিতা এবং কর্মের দৃঢ়তার কারণে পাঁচ বছরের মাথায় শিল্প প্রতিষ্ঠানটির সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ে।
- 8.
জনাব মুনিরুজ্জামান এর ছোট একখণ্ড জমির পাশ দিয়ে হাইওয়ে তৈরি হওয়ায় তার জমির দাম কয়েকগুণ বৃদ্ধি পায়। এ সুযোগে তিনি উচ্চ দামে জমিটি বিক্রয় করে দূরবর্তী এলাকায় কম দামের জমি ক্রয় করে বসবাসের ব্যবস্থা করেন এবং বিভিন্ন ধরনের নয় একর জমি চাষাবাদের জন্য ভাড়া নেন। প্রথম তিন একর জমির মোট আয় ১২,০০০ টাকা, দ্বিতীয় তিন একর জমির মোট আয় ৮,০০০ টাকা এবং তৃতীয় তিন একর জমির মোট আয় ৬,০০০ টাকা । প্রত্যেক প্রকার জমিতে ফসল চাষের মোট ব্যয় ৬,০০০ টাকা ।
- 9.
C=50+0.75Y;I=100 \mathrm{C}=50+0.75 \mathrm{Y} ; \quad \mathrm{I}=100 যেখানে, C = ভোগ ব্যয়; I = বিনেয়াগ ব্যয়
- 10.
X নামক দেশটি বাণিজ্যিক ব্যাংকগুলোর লাগামহীন ঋণ প্রদান কার্যক্রমের সম্প্রসারণের ফলে সাম্প্রতিককালে দ্রব্য মূল্যের ওপর বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়। ফলশ্রুতিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজার নীতি ও ব্যাংক হার পরিবর্তনের নীতি গ্রহণ করে ।
- 11.
‘ক’ দেশের বিহিত মুদ্রার পরিমাণ (M) = 5000, ব্যাংক সৃষ্ট মুদ্রা (M') = 3000, উভয় প্রকার মুদ্রার প্রচলন গতি (V ও v') = 4, ক্রয়-বিক্রয়ের জন্য দ্রব্যসামগ্রীর পরিমাণ (T) = 4000 । সময়ের পরিবর্তনে ‘ক’ দেশের বিহিত মুদ্রা ও ব্যাংক সৃষ্ট মুদ্রার যোগান দ্বিগুণ হলো ।
- 12.
একটি দেশ দীর্ঘদিন যাবত বিদেশিদের দ্বারা শাসিত ও শোষিত হয়েছে। দেশটি যুদ্ধ করে স্বাধীন হয়েছে। কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য তার লড়াই অব্যাহত রয়েছে। দেশটি কৃষিপ্রধান হলেও তা অনুন্নত, শিল্পে অনগ্রসর, বিপুল জনসংখ্যা কিন্তু শিক্ষার হার কম, খাদ্য ঘাটতি, অনুন্নত আর্থ-সামাজিক অবকাঠামো, প্রাকৃতিক সম্পদের স্বল্পতা ইত্যাদি কারণে তার কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। কিন্তু সরকার আর্থ- সামাজিক অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার ব্যাপক প্রসারের উদ্যোগ গ্রহণ করেছে। আশা করা যায় দেশটি দ্রুতই কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে সক্ষম হবে।
- 13.
বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। পূর্বে সনাতন পদ্ধতিতে চাষাবাদ হলেও বর্তমানে কৃষিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে। কৃষি উৎপাদনেও বৈচিত্র্য এসেছে। যার জন্য পূর্বের তুলনায় কৃষকদের বেশি পরিমাণে মূলধন প্রয়োজন হচ্ছে। কিন্তু নানা কারণে কৃষক প্রাতিষ্ঠানিক উৎস থেকে পর্যাপ্ত কৃষি ঋণ সংগ্রহ করতে পারেন। অতিসম্প্রতি সরকার কৃষি ঋণ ও উপকরণ বিতরণ অধিকতর সহজলভ্য করেছে। যার ইতিবাচক প্রভাব কৃষি উৎপাদনে পরিলক্ষিত হচ্ছে।
- 14.
বাংলাদেশের শিল্প সম্পর্কে শ্রেণিকক্ষে পাঠদান করতে গিয়ে অর্থনীতির অধ্যাপক নাসির মামুন বলেন, পাট, চামড়া ও তৈরির পোশাক ইত্যাদি বাংলাদেশের প্রধান প্রধান শিল্প। ঔপনিবেশিক শাসন, শোষণ, মূলধনের স্বল্পতা, কারিগরি জ্ঞানের অভাব, দক্ষ শ্রমিকের অভাব, অবকাঠামোগত দুর্বলতা ইত্যাদি বাংলাদেশের শিল্পের অনগ্রসরতার প্রধান কারণ। সম্প্রতি সরকার দেশের দ্রুত শিল্পায়নের লক্ষ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব নীতি গ্রহণ করেছে।
- 15.
অর্থনীতির অধ্যাপক সাকিব নোমান 'Q' নামক একটি ধারণার উপর আলোকপাত করতে গিয়ে শিক্ষার্থীদের নিকট শিক্ষাবিস্তার, উপযুক্ত চিকিৎসা নিশ্চিতকরণ, আবাসন ব্যবস্থা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি ইত্যাদি বিষয়গুলো উল্লেখ করেন। বাংলাদেশের সরকারও বিষয়টির উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। যেমন- শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা, স্বাস্থ্য সেবার উন্নয়ন, অপুষ্টি দূরীকরণ, নারী শিক্ষা প্রসার ও উন্নয়ন ইত্যাদি।
- 16.
জনসংখ্যা সম্পর্কিত আলোচনা অতি প্রাচীন। তবে বর্তমানে এ সম্পর্কিত দুটি তত্ত্ব বহুল প্রচলিত। এ তত্ত্বদ্বয়ের মাধ্যমে বিভিন্ন দেশের জনসংখ্যা পরিস্থিতি ব্যাখ্যা-বিশ্লেষণ করা হয়।
- 17.
সাফিন ও নাফিনসহ সাত বন্ধু তাদের নিজস্ব মূলধন নিয়ে একটি কারবার আরম্ভ করলেন। সম্ভাবনাময় হওয়ায় কারবারটি সম্প্রসারণের জন্য তারা পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের চিন্তা করলেন। সাফিন এমন একটি অনুমোদিত মূলধনের কথা চিন্তা করল যার দ্বারা কোম্পানির মালিকানা নির্দেশ করে এবং লাভ-ক্ষতির অংশীদারিত্ব নিশ্চিত করে। অন্যদিকে নাফিন এমন একটি দলিল ক্রয়ের সিদ্ধান্ত নেয় যা দ্বারা নির্দিষ্ট হারে সুদ পাবে কিন্তু কোম্পানির লভ্যাংশের আংশীদার হতে পারবে না।
- 18.
বাংলাদেশ একটি ক্ষুদ্র আয়তনের দেশ কিন্তু জনসংখ্যা প্রায় ১৬ কোটি। এই বিরাট জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা দেশটির জন্য বড় চ্যালেঞ্জ। সরকার অভ্যন্তরীণভাবে খাদ্যোৎপাদন বাড়ানোর জন্য কৃষি ও পল্লি উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে কৃষি উৎপাদনে ভর্তুকি প্রদান, কৃষি ঋণ সহজলভ্যকরণ, কৃষিতে বায়োটেকনোলজির ব্যবহার, কাবিখা, ভিজিএফসহ নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। সময় সময় বিদেশ থেকে খাদ্য আমদানিরও ব্যবস্থা করছে।
- 19.
ইদানিং বাজারে জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়ছে। যার ফলশ্রুতিতে অর্থনীতিতে নানা ধরনের প্রভাব সৃষ্টি হচ্ছে। অনেক ক্ষেত্রেই যা নেতিবাচক। বিষয়টি নিয়ন্ত্রণের জন্য সরকার আর্থিক ও রাজস্ব নীতিসহ বিভিন্ন ধরনের নীতি ও কর্মসূচি গ্রহণ করছে।
- 20.
আবহমানকাল ধরেই বাংলাদেশ একটি আমদানি নির্ভর দেশ। প্রতি বছর দেশটি রপ্তানির তুলনায় আমদানি বেশি করে থাকে। অতি সম্প্রতি দেশটি প্রচলিত পণ্যের পাশাপাশি বেশ কিছু অপ্রচলিত পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করছে। তাছাড়া রপ্তানি সম্প্রসারণের জন্য উৎপাদন বৃদ্ধি, রপ্তানি শুল্ক হ্রাস, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, শুল্ক রেয়াত, জ্বালানির মূল্য হ্রাস, বিভিন্ন দেশে বাণিজ্য প্রতিনিধি প্রেরণ ও বাণিজ্য চুক্তি সম্পাদন ইত্যাদি কার্যক্রম গ্রহণ করেছে।
- 21.
বর্তমানে জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারকে প্রচুর ব্যয় নির্বাহ করতে হয়। রাজস্ব আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় সরকারকে বিভিন্ন উৎস যেমন- নতুন মুদ্রা সৃষ্টি, অতিরিক্ত করারোপ, সরকারি তহবিল গঠন ইত্যাদি হতে অর্থসংস্থান করতে হয়। তবে অর্থসংস্থানের একটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে ঋণ গ্রহণ। গৃহীত ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করা না গেলে তা দেশের জন্য বিপদ ডেকে আনতে পারে।
- 22.
একটি সদ্য স্বাধীন ও উন্নয়নশীল দেশ। দেশটির জনসংখ্যার একটি বিরাট অংশ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। দেশটি দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনমান বাড়ানোর জন্য প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, মূলধন গঠন, মানবসম্পদ উন্নয়ন, বেকার ও খাদ্য সমস্যার সমাধান, সুষম উন্নয়ন, লেনদেন ভারসাম্যের প্রতিকূলতা দূরীকরণ, বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রাস ইত্যাদি লক্ষ্যকে সামনে রেখে একটি ব্যবস্থাপত্র গ্রহণ করে। ফলে দেশটির দারিদ্র্য বিমোচনের উদ্দেশ্য বেশ সফলতা পায়।
- 23.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানিকে দু'ভাগে ভাগ করে পূর্ব ও পশ্চিম জার্মানি করা হয়। পূর্ব জার্মানিতে সমাজতান্ত্রিক মতাদর্শের সরকার এবং পশ্চিম জার্মানিতে পুঁজিবাদের মতাদর্শের সরকার গঠিত হয়। ১৯৮৯ সালে সমাজতান্ত্রিক মতবাদের পতন হলে আবার দুই জার্মানিকে একত্রিত করা হয়।
- 24.

- 25.
স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটের ওপর টেলিভিশনে একটি নাটক। হচ্ছিল। এই নাটকে নিয়মিত বাহিনীর সাথে অনেক অনিয়মিত বাহিনী যুদ্ধে অংশগ্রহণ করে। বীরত্বের সাথে উভয়ে যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করে স্বাধীনতা অর্জন করে।
- 26.
অমল কৃষ্ণ মণ্ডল 'ক' অঞ্চলের প্রশাসক হয়ে আসার পর তিনি তার এলাকার কুসংস্কার, অশিক্ষা দূর করার জন্য স্থানীয় অধিবাসীদের সচেতন করে তোলেন। ছিনতাইকারী ও ঠগবাজদের কঠোর শাস্তির ব্যবস্থা করেন। ফলে এলাকায় শান্তি ফিরে আসে।
- 27.
বাংলার ইতিহাসে সংসারত্যাগী সাধক মানুষের বসবাস দীর্ঘদিনের। হিন্দু, মুসলিম দুই সম্প্রদায়েই এ ধরনের মানুষ দেখা যায়। এক সময় তারা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সোচ্চার হয় এবং ব্যাপক আন্দোলন গড়ে তোলে।
- 28.
বিভাগ | পশ্চিম পাকিস্তান | পূর্ব পাকিস্তান
স্থল বাহিনী | ৯৫% | ৫%
নৌবাহিনী | ৮১% | ১৯%
বিমান বাহিনী | ৯১% | ৯% - 29.
'ক' রাজ্যের শাসকের জামাতা অল্প বয়সে মারা গেলে তার নাবালক পুত্র করিম শাহ মাতামহের আদরে পালিত হয়। মাতামহ মারা যাওয়ার পর করিম শাহ শাসনভার গ্রহণ করেন। ফলে তার আত্মীয়- স্বজন, কর্মচারীরা ষড়যন্ত্র শুরু করে। তিনি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। যার ফলে ষড়যন্ত্রকারীরা সফল হয়, তিনি পরাস্ত ও নিহত হন।
- 30.
আজকাল ছাত্র-ছাত্রীরা বাংলার সাথে ইংরেজি ও হিন্দি মিশিয়ে কথাবার্তা আদান-প্রদান করছে। ভাষার এ দুরবস্থা দেখে শিক্ষক মহোদয় দুঃখ করে শ্রেণিকক্ষে বললেন, এই বাংলা ভাষার মর্যাদার দাবিতে কত মানুষ প্রাণ দিয়েছে ! সবার উচিত এই ভাষার মর্যাদা সমুন্নত রাখা।
- 31.
আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গেটিসবার্গ-এর ভাষণে বলেন, "The Government of the people, by the people, for the people"। এটি একটি কালজয়ী ভাষণ, যা চিরস্মরণীয় হয়ে আছে।
- 32.
মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতিম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।
- 33.

- 34.
1.
Suppose, there are very few books in your college library. No books were purchased in the last few years. The students feel the need to have more books in the library because they can take more benefits from the library. Now, write an application to the Principal of your college for increasing the number of books in the college library.
- 35.
2.
Suppose, your college has arranged a day long programme on the occasion of International Mother Language Day. Now, write a report of about 120 words on it. Give a title to your report.
- 36.
3.
Write a paragraph describing "The Importance of Female Education" using 100-150 words.
- 37.
Complete the following sentences with suitable clauses/phrases: —
4.1.
Industry is the ____.
4.2.
A man cannot succeed in life ____.
4.3.
____ of the world are industrious.
4.4.
The man ____ can maintain a sound health.
4.5.
We should not like those persons ____.
4.6.
I always ____.
4.7.
I know the story of an industrious person ____.
4.8.
That man always inspires me ____.
4.9.
I have a poor uncle. He could be rich ____.
4.1.
He has become poor ____ of his idleness.
- 38.
4.
Write a short composition on "The Wonders of Modern Science". Write at least 200 words but don't exceed 250 words.
- 39.
Read the text and change the sentences as directed: —
6.1.
Very few insects are as busy as a bee. (Comparative)
6.2.
It is known as an industrious creature. (Active)
6.3.
It flies from flower to flower and collects honey. (Simple)
6.4.
It stores honey in the hive. (Passive)
6.5.
In winter, it remains idle but it works hard in spring. (Complex) It leads a disciplined life.
- 40.
7.
Change the narrative style by using indirect speeches: —"How much do you want?" said the Mayor. "A thousand guilders," said the pied piper. "All right," said the Mayor. "We'll pay you a thousand guilders. When will you set to work?" "Now," said the pied piper.
- 41.
8.
Identify the unclear pronoun references in the following paragraph. Where necessary, rewrite the sentences so that all pronoun references are clear: —There lived a man in a village, which had a great attraction to English. He went to a teacher in order to learn English well though he was dull-headed. He tried his best to teach him but the man learnt only three English words—yes, no and very good. Though the man did not know the meaning of it, he used them frequently in his conversation. He did not understand that a little learning is a dangerous thing and very soon he would be a victim of it.
- 42.
11.
Read the passage and then write the antonyms or synonyms of the words as directed below :Books are the unique medium through which we contact mighty minds of ages. Books tell us about their feelings, what they said and what they did. Books are one of the greatest friends to us. They introduce us the best humanity. They are reliable records of the history. A book is a valuable living voice. We can know about the thoughts and rituals of past men through books. We should read good books and avoid worthless ones. A good book is a friend of loneliness and a nurse in ailment. We can find real happiness by reading good books.(a) unique (antonym) (b) mighty (antonym) (c) humanity (synonym) (d) reliable (antonym) (e) valuable (antonym) (f) ritual (synonym) (g) worthless (synonym) (h) loneliness (synonym) (i) ailment (synonym) (j) happiness (antonym).
- 43.
12.
There are ten errors in the use of punctuation marks in the following text. Rewrite the text correcting the errors: — One day while going to college I met an old man who had nothing of his own having seen me he began to cry but could not as he was too weak to cry feeling a great pity for him I wanted to know about him what led him to this miserable condition so I started asking him questions.
- 44.
What could be the closest meaning for "modification"?
- 45.
The word "sophisticated" refers to —
- 46.
"Invariably" could be best replaced by —
- 47.
The human brain is called Central Processing Unit (CPU) because —
- 48.
The best synonym of "encounter" is —
- 49.
আফনান সুদীর্ঘ ২৩ বছর কৃতিত্বের সাথে রাষ্ট্র পরিচালনা করে তার ‘চিম্বুক' রাষ্ট্রটিকে স্বর্ণময় করে তুলেন । তিনি ছিলেন তার রাজবংশের শ্রেষ্ঠ রাজা। বিদ্রোহ দমন, রাজ্য বিজয়, শাসন ব্যবস্থার সংস্কার, রাজস্ব বিভাগের পুনর্বিন্যাস প্রভৃতি ক্ষেত্রে তার অবদান অপরিসীম। দূরদর্শী ও মেধাবী এ শাসক অনেক রাজ্য জয় করেন। তবে ‘চেতন নগর' রাজ্য জয় ইতিহাসের পাতায় তাকে স্মরণীয় করে রেখেছে। তার সেনাপতি সোহরাব তথায় একটি সুন্দর নগরী প্রতষ্ঠিা করেন। পরবর্তীতে আফনান তথায় তার রাজধানী স্থানান্তর করেন।
- 50.
ফতেহনগর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান লিয়াকত সাহেব প্রশাসনের সর্বত্র গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বহু পরিকল্পনা গ্রহণ করেন। শাসনকার্যে শৃঙ্খলা নিশ্চিত করার জন্য তিনি রাষ্ট্রের শিক্ষিত, বিজ্ঞ ও যোগ্য নাগরিকদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করেন। পরিষদ রাষ্ট্রপ্রধানকে দৈনন্দিন প্রশাসন পরিচালনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দিতেন। প্রশাসন ছাড়াও রাষ্ট্রপতি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজস্ব ও কর ব্যবস্থায় বহুবিধ সংস্কার সাধন করেন। মানুষ তার সুফল ভোগ করছে।