Combined Board ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮
251টি প্রশ্ন
- 51.
এভারগ্রিন কলেজের শিক্ষার্থীরা সুন্দরবনে বেড়াতে যায়। অধ্যক্ষ তাদেরকে' শ্রেণি শিক্ষকের তত্ত্বাবধানে থাকতে বলেন এবং কোনো অবস্থাতেই তাদের অনুমতি ছাড়া শিক্ষার্থীকে বনের অভ্যন্তরে প্রবেশ করতে নিষেধ করেন। ব্যাপক আনন্দ ও উচ্ছাসের মধ্যে অল্পসংখ্যক শিক্ষার্থী শ্রেণি শিক্ষককে না জানিয়ে বনে প্রবেশ করে এবং বাঘের শিকারে পরিণত হয়। এ দুঃখজনক ঘটনাটি ভ্রমণের আনন্দ কেড়ে নেয় এবং শোকাবহ পরিবেশের সৃষ্টি করে। সবাই আপনজন হারানোর বেদনা নিয়ে বাড়িতে প্রত্যাবর্তন করে। শিক্ষার্থীরা বুঝতে পারে বড়দের নির্দেশ সর্বদা পালনীয়। এ শিক্ষা তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত করে।
- 52.
একটি বিশৃঙ্খল অবস্থায় পিতৃ সিংহাসনে আরোহণ করে সাজিদ মহাসংকটে পতিত হন। বয়সে নবীন হলেও এ কিশোর দূরদর্শী শাসক সকল বিশৃঙ্খলা ও অরাজকতার অবসান ঘটিয়ে দেশকে শক্তিশালী ও সুসংহত করেন। তার দক্ষ পরিচালনায় দেশ কৃষি, শিল্প, সাহিত্যসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি লাভ করে। তার রাজধানী ছিল তিলোত্তমা) নগরী। তিনি রাজধানীতে তার স্ত্রী জিনাতের নামে 'জিনাত প্রাসাদ' নিৰ্মাণ করেন। একে বলা হতো যুগের বিস্ময়। তার নির্মিত প্রাসাদ, গৃহ, অট্টালিকা, উদ্যান, প্রস্রবণ প্রভৃতির সৌন্দর্য মানুষকে মুগ্ধ করত।
- 53.
সম্প্রতি উত্তরায়ন রাজ্যের পাহাড়ি অঞ্চলে একটি প্রাচীন সভ্যতার সন্ধান পাওয়া যায়। ইতিহাসবিদগণ মনে করেন যে, এটি খুব উন্নত সভ্যতা ছিল। প্রাপ্ত উপাদানসমূহ বিশ্লেষণ করে তারা অভিমত প্রকাশ করেছেন যে, ঐ সভ্যতার মানুষ লেখাপড়া জানত এবং তারা একটি বিশেষ ধরনের লিখন পদ্ধতি আবিষ্কার করে। চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা এ লিখন পদ্ধতি কয়েকটি ধাপে বিকশিত হয়ে পূর্ণতা লাভ করে। তারা বসবাসের জন্য সুন্দর বাড়ি-ঘর তৈরি করেনি, কিন্তু ধর্মীয় কারণে। সুন্দর স্থাপত্য শিল্প, ভাস্কর্য, চারুকলা প্রভৃতির উদ্ভাবন ও প্রসার ঘটায়। তাদের সকল কর্মে দেবতাদের সন্তুষ্টি বিধানের প্রবণতা পরিলক্ষিত হয়।
- 54.
'ক' রাষ্ট্রের প্রধানমন্ত্রী করিমশাহ তার দেশের জন্য একটি নতুন শাসনতন্ত্র প্রণয়ন করেন। সকল শ্রেণি, পেশা, দল ও সম্প্রদায়ের। সমান অধিকার উক্ত শাসনতন্ত্রে নিশ্চিত করা হয়। সকলের ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতায় 'ক' রাষ্ট্রটিকে একটি আদর্শ, শক্তিশালী ও কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় উক্ত শাসনতন্ত্রে ফুটিয়ে তোলা। হয়। ঐ শাসনতন্ত্রের চেতনায় কালক্রমে 'ক' একটি কার্যকর ও পরাক্রমশালী। রাষ্ট্রে পরিণত হয়। পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো উত্ত শাসনতন্ত্রটিকে তাদের জন্য। আদর্শ হিসেবে গ্রহণ করে এবং একে অনুসরণ করে।
- 55.
জনাব রশিদ হাবিবি সেঞ্চুরি গ্রুপ অব কোম্পানির এমডি নিযুক্ত হয়ে কোম্পানিকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যস্ত করেন। তিনি পরিকল্পনার অংশ হিসেবে কোম্পানিতে অবৈধ নিয়োগপ্রাপ্ত ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ করার আদেশ দেন। কোম্পানির স্বার্থে সবাই। পদত্যাগ করলেও একজন কর্মকর্তা পদত্যাগ করতে অস্বীকৃতি জানায়। অধিকন্তু তার অধিকারে রক্ষিত সরকারি সম্পত্তি ফেরত দিতে বললে তিনি রাগান্বিত হন এবং এমডি এর আদেশ প্রত্যাখ্যান করেন। উভয়ের মধ্যে সম্পর্ক ক্রমান্বয়ে খারাপ হতে থাকে। একপর্যায়ে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়। এতে কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হয়। এবং কোম্পানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
- 56.
আশালতা রাজ্যের রাজা সুমন চৌধুরী সকলের নিকট রূপকথার রাজা বলে পরিচিত। তিনি অন্যায়কারীদের প্রতি যেমন কঠোর, তেমনি গরিব-দুঃখীদের প্রতি ছিলেন উদার ও মহানুভব। তিনি ধর্মের বিধি-বিধান শতভাগ আন্তরিকতার সাথে পালন করতেন। অসহায় ও দুঃস্থদের তিনি অকাতরে সাহায্য-সহযোগিতা করতেন। প্রজাসাধারণের অবস্থা স্বচক্ষে দেখার জন্য তিনি রাত্রিকালে ছদ্মবেশে রাজধানী ও রাজধানীর বাইরে পথে-প্রান্তরে ঘুরে বেড়াতেন। দেশের বাইরেও তিনি বেশ জনপ্রিয় ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশের সাথে তিনি সহাবস্থান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন ।
- 57.
তমালতলা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে আজাদ সাহেব তার উদ্বোধনী ভাষণে বলেন যে, তিনি অন্যায়ের প্রতিকার ও ন্যায় প্রতিষ্ঠা করবেন। আবেগঘন ভাষণে তিনি আরও বলেন যে, তার কোনো ভুল হলে জনগণ যেন তার ভুল ধরিয়ে দেন। বস্তুতায় সকলের সহযোগিতা প্রত্যাশা করেও তিনি ব্যাপক বাধার সম্মুখীন হন। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি সহনীয় মাত্রায় কিছু কর ধার্য করলে। একদল লোক কর দিতে অস্বীকার করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে। থাকে। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে সকল অপশক্তির মোকাবিলা করে জেলায় শান্তি পুনঃপ্রতিষ্ঠা করেন।
- 58.
'প্রত্যয়' ক্রিকেট অঙ্গনে একটি উদীয়মান ও শক্তিশালী ক্রীড়া 'সংঘ। সম্প্রতি তালাত আজিজ ক্রীড়া সংঘের নেতৃত্ব লাভ করেছে। তার নেতৃত্বে প্রত্যয় ক্রীড়া সংঘ দেশে ও দেশের বাইরে একের পর এক শিরোপা অর্জন করে চলছে। তালাত আজিজের দলে আছে বিশ্ব বরেণ্য কিছু ক্রিকেটার। তালাত আজিজের দূরদর্শী নেতৃত্বে ও বিশ্বখ্যাত খেলোয়াড়দের চোখ ধাঁধানো নৈপুণ্যে প্রত্যয় ক্রীড়া সংঘটি শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে মূল্যবান ও মর্যাদা সম্পন্ন শিরোপা ছিনিয়ে আনছে। অবশ্য সংঘের পূববর্তী অধিনায়ক রাহাত আলীর অবদানও এক্ষেত্রে কম নয়। তিনি একটি প্রশিক্ষিত, সুসংগঠিত ও সুনিপুণ দল এবং অনুকূল পরিবেশ তালাত আজিজের হাতে তুলে দিয়ে যান।
- 59.
বেশ কিছু দিন ধরে 'জাহান ডিপার্টমেন্টাল স্টোর' এর সেলসম্যান রূপা কাজে আসছে না। কারণ জানার জন্য মিসেস নাজমা জাযান রূপার বাসায় আসেন। কাজে না আসার কারণ জানতে চাইলে রূপা কান্না বিজড়িত কণ্ঠে বলে যে, তার স্বামীর সীমাহীন অত্যাচার ও নির্যাতনের কারণে সে অসুস্থ। সে মিসেস নাজমা জাহানকে আরও বলে যে, তার মদ্যপ স্বামী তার দুই কন্যাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সমাজে নারীদের কোনো অধিকার নেই। মিসেস নাজমা জাহান এসব শুনে খুব ব্যথিত হন। তিনি সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা ও যথাযথ মর্যাদার সাথে বসবাসের জন্য সচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এতে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে।
- 60.
দৃশ্যকল্প-১: f(x)=3x2+5x দৃশ্যকল্প-২: B=[ℓmnℓ2 m2n2ℓ3−1 m3−1n3−1] \begin{array}{l}\text { দৃশ্যকল্প-১: } \mathrm{f}(\mathrm{x})=3 \mathrm{x}^{2}+5 \mathrm{x} \ \text { দৃশ্যকল্প-২: } \mathrm{B}=\left[\begin{array}{ccc}\ell & \mathrm{m} & \mathrm{n} \ \ell^{2} & \mathrm{~m}^{2} & \mathrm{n}^{2} \ \ell^{3}-1 & \mathrm{~m}^{3}-1 & \mathrm{n}^{3}-1\end{array}\right]\end{array}
- 61.

- 62.
দৃশ্যকল্প-১: f(θ)=cos3θ,g(θ)=sinθ. \mathbf{f}(\theta)=\cos ^{3} \theta, \mathbf{g}(\theta)=\sin \theta. দৃশ্যকল্প-২: x2+y2=36 \mathrm{x}^{2}+\mathrm{y}^{2}=36 .
- 63.

- 64.
দৃশ্যকল্প-১: সাদাত 0,3,4,5,6,9 0,3,4,5,6,9 অংকগুলি লিখতে পারে। দৃশ্যকল্প-২: A→=3i^+2j^+6k^ \overrightarrow{\mathrm{A}}=3 \hat{\mathrm{i}}+2 \hat{\mathrm{j}}+6 \hat{\mathrm{k}} এবং B→=i^−4j^−3k^ \overrightarrow{\mathrm{B}}=\hat{\mathrm{i}}-4 \hat{\mathrm{j}}-3 \hat{\mathrm{k}}
- 65.
দৃশ্যকল্প-১: h(x) = sin mxদৃশ্যকল্প-২:

- 66.
p=sin2α,q=sin2β,r=cos2α,s=cos2β,t=sin2γ p=\sin 2 \alpha, q=\sin 2 \beta, r=\cos 2 \alpha, s=\cos 2 \beta, t=\sin 2 \gamma .
- 67.
দৃশ্যকল্প-১: f(x)=tanpx f(\mathrm{x})=\tan \mathrm{px} ; দৃশ্যকল্প-২: g(x)=secpx \mathrm{g}(\mathrm{x})=\sec \mathrm{px}
- 68.
দৃশ্যকল্প-১ : x=ay2+by+c x=a y^{2}+b y+c .দৃশ্যকল্প-২: ax2−by2−18x−64y−c=0 \mathrm{ax}^{2}-\mathrm{by}^{2}-18 \mathrm{x}-64 \mathrm{y}-\mathrm{c}=0
- 69.
দৃশ্যকল্প-১: f(x) = 3x + 1,দৃশ্যকল্প-২: |z – 5| = 3
- 70.
F1 \mathrm{F}{1} ও F2 \mathrm{F}{2} খাদ্যের প্রতি কেজিতে ভিটামিন C ও D এর পরিমাণ ও তাদের মূল্যের একটি ছক :
খাদ্য | ভিটামিন C | ভিটামিন D | প্রতি কেজির মূল্য
F1 \mathrm{F}{1} | 6 | 2 | 3
F2 \mathrm{F}{2} | 3 | 5 | 5 - 71.
দৃশ্যকল্প-১ : 1x+1p−x=1q \frac{1}{\mathrm{x}}+\frac{1}{\mathrm{p}-\mathrm{x}}=\frac{1}{\mathrm{q}} দৃশ্যকল্প-২ : (2x3−1x)20 \left(2 \mathrm{x}^{3}-\frac{1}{\mathrm{x}}\right)^{20}
- 72.
f(x)=sinx f(x)=\sin x এবং g(y)=cosy g(y)=\cos y
- 73.

- 74.
দৃশ্যকল্প-১:
দৃশ্যকল্প-২ : একটি রেলগাড়ি এক স্টেশন হতে ছেড়ে 10 মিনিটে 12 কিমি দূরের পরবর্তী স্টেশনে থামে। গাড়িটি তার গতিপথের প্রথম দুই-তৃতীয়াংশ সমত্বরণে এবং অবশিষ্টাংশ সমমন্দনে চলে।
- 75.
দৃশ্যকল্প-১: একটি ছক্কা এবং দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হল । দৃশ্যকল্প-২: নিম্নে একটি গণসংখ্যা নিবেশন দেওয়া হল:
শ্রেনি ব্যবধান | 10-14 | 15-19 | 20-24 | 25-29 | 30-34 | 35-39
গনসংখ্যা | 5 | 8 | 14 | 12 | 9 | 6 - 76.
'পল্লবী ফ্যাশানস' ঢাকার পোশাক প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান। এটি ছেলে ও মেয়েদের নান্দনিক ডিজাইনের পোশাক তৈরি করে। এরপর এগুলো নিজস্ব শোরুমের মাধ্যমে বিক্রি করে। প্রতিষ্ঠানটি সবসময় ক্রেতাদের অভাব, প্রয়োজন ও পছন্দের প্রতি গুরুত্ব দিয়ে নিত্য নতুন ডিজাইনের পোশাক তৈরি করে বাজারে বিক্রি করে। বর্তমানে প্রতিযোগী প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। ফলে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ প্রতিযোগিতা মোকাবিলা করার জন্য S.M.S ও Face book-এর মাধ্যমে ভোক্তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করেছে। এর মাধ্যমে ক্রেতাদের সাথে সুসম্পর্ক তৈরি হয়। ফলে অল্পদিনেই প্রতিষ্ঠানটির বিক্রি লক্ষ্যমাত্রা অর্জিত হয়।
- 77.
জনাব মাসুদের একটি ম্যাংগো জুস ফ্যাক্টরি আছে। এটি মেহেরপুরে অবস্থিত। এতে আম থেকে ম্যাংগো জুস, আচার, ম্যাংগো বার প্রভৃতি উৎপাদন হয়। তিনি আম বাগান মালিকের কাছে থেকে সরাসরি আম সংগ্রহ করেন। বিগত কয়েক বছর ধরে জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে আমের ফলন কম হয়। এমতাবস্থায় জনাব মাসুদের প্রতিষ্ঠানের পক্ষে পণ্যের উৎপাদন কাঙ্ক্ষিতমাত্রায় বজায় রাখা সম্ভব হচ্ছে না। ফলে এটি ক্ষতির সম্মুখীন হচ্ছে।
- 78.
সেতু গ্রামীণ ব্যাংক থেকে ১ (এক) লক্ষ টাকা ঋণ নিয়ে ৬,০০০ (ছয় হাজার)টি মুরগি কেনেন। এরপর নিজ বাড়িতে একটি মুরগির খামার প্রতিষ্ঠা করেন। মুরগিগুলো ডিম দেওয়া শুরু করেছে। উৎপাদিত ডিম তিনি গ্রামের বিভিন্ন বাড়িতে চাহিদানুযায়ী সরবরাহ করেন। অনেক সময় বেশকিছু ডিম অবিক্রীত অবস্থায় থেকে যায়। এমন পরিস্থিতিতে তিনি ভোক্তাদের পেশা, আয়, আয়তন প্রভৃতি বিবেচনা করে নিজ জেলা সদরের অভিজাত এলাকায় ডিম সরবরাহের কথা ভাবছেন।
- 79.
মি. রমেশ নাটোর শহরের একজন মাছ ব্যবসায়ী। ইলিশের মৌসুমে তিনি বরিশাল থেকে এক সাথে অনেক পরিমাণ ইলিশ মাছ কেনেন। এগুলো তার দোকানে এনে বিভিন্ন গ্রেডে (যেমন বড়, মাঝারি, ছোট আকারে) ভাগ করে বিক্রি করেন। ফলে ভোক্তারা সহজেই পছন্দমতো ইলিশ মাছ কিনতে পারে। কিন্তু মৌসুমে ইলিশের দাম কম থাকে। তাই তিনি কিছু পরিমাণ মাছ ভবিষ্যতে বিক্রির জন্য সংরক্ষণ করেন। বছরের অন্যান্য সময় যেমন: পহেলা বৈশাখ, ঈদ ও কোরবানিতে সেগুলো চড়াদামে বিক্রি করেন। এভাবে মি. রমেশ আর্থিকভাবে যথেষ্ট লাভবান হন।
- 80.
জনাব রনি 'ক কোম্পানি' নামে একটি উৎপাদন কারখানার মালিক। এতে উন্নতমানের বডিলোশন ও পারফিউম তৈরি করা হয়। জনাব রনি পণ্যমূল্য নির্ধারণ করে পরিবেশকের মাধ্যমে বিভিন্ন জেলায় পণ্যসামগ্রী বিক্রির ব্যবস্থা করেন। কিন্তু ক্রেতাদের অনেকেই উত্ত পণ্য সম্পর্কে জানে না। চলতি বছর জনাব রনি বিক্রির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেননি। বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত।
- 81.
রাজশাহীর মোল্লা ট্রেডার্স উন্নতমানের সুতা আমদানিকারক প্রতিষ্ঠান। খুলনার কিশোর টেক্সটাইল মোল্লা ট্রেডার্স-এর কাছ থেকে সুতা কেনে। এরপর বাহারী রং ও সুতার সংমিশ্রণে উন্নতমানের রেডশিট ও তোয়ালে প্রস্তুত করে। তারপর বিভিন্ন ধরনের মধ্যস্থব্যবসায়ীর সহায়তায় সারা দেশব্যাপী তারা বেডশিট ও তোয়ালে বাজারজাত করছে। অন্যদিকে সালমা একজন গৃহিণী। সে যশোরের প্রত্যন্ত গ্রামে বাস করে। তার কাছে কিশোর টেক্সটাইল-এর বেডশিট খুবই পছন্দ। তার মতো অনেক গৃহিণী গ্রামের বাজার থেকে সহজেই ঐ পণ্য কিনতে পেরে বেশ তৃপ্ত হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিও বেশ লাভবান হচ্ছে।
- 82.
'সজীব স্টোর' যশোরের নিউমার্কেট এলাকায় একটি পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান। জনাব সজীব এটি পরিচালনা করেন। এখানে কোনো বিক্রয়কর্মী থাকে না। সচেতন ক্রেতারা এখানে কেনাকাটা করেন। বিভিন্ন প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর পাশাপাশি এখানে গৃহস্থালী সামগ্রী বিক্রি করা হয়। প্রতিষ্ঠানটিতে পরিবেশের ক্ষতি করে এমন কোনো পণ্য বিক্রি করা হয় না। এখানে পরিবেশবান্ধব উপকরণ দিয়ে পণ্য প্যাকেট করা থাকে। প্যাকেটের গায়ে পণ্যের সব তথ্য লিখা থাকে। এ কারণে ক্রেতারা সহজে পছন্দমতো পণ্য নির্বাচন করতে পারে। ফলে প্রতিষ্ঠানটির বিক্রি দিন দিন বেড়েই চলেছে।
- 83.
'রূপালী গার্মেন্টস' একটি পোশাক প্রস্তুতকারক ও বিক্রয়কারী প্রতিষ্ঠান। এটি ক্রেতাদের পছন্দ ও রুচি অনুযায়ী শার্ট, প্যান্ট, সালোয়ার, কামিজ, বোরকা প্রভৃতি পোশাক তৈরি করে বিক্রি করে। এটি পণ্য কেনায় উৎসাহিত করার জন্য মূল্যছাড়, উপহার, রূপন, বোনাস প্রভৃতি কৌশল ব্যবহার করে। সম্প্রতি প্রতিষ্ঠানটি বাজার সম্প্রসারণ ও বিক্রি বাড়ানোর কথা ভাবছে। এজন্য বিভিন্ন রং, ভাষা, শব্দ ও ছবির ব্যবহার করা যায় এমন একটি মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
- 84.
জনাব করিম 'ক' নামক একটি জীবন বিমা কোম্পানির বিমা প্রতিনিধি। তিনি কলেজের অধ্যক্ষ জনাব জাকির-এর সাথে দেখা করে জীবন বিমা পলিসি কীভাবে তার পরিবারের আর্থিক নিরাপত্তা দিতে পারে তা ব্যাখ্যা করেন। ফলে জনাব জাকির জীবন বিমা পলিসি করতে সম্মত হন। পরবর্তীতে প্রতিষ্ঠানটি গ্রাহক সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে বিমাগ্রহীতাকে ডাক্তারি পরামর্শ দেওয়া, হাসপাতালে ভর্তি হলে ডিসকাউন্ট সুবিধা দেওয়া প্রভৃতি স্বল্পমেয়াদি পন্থা অবলম্বন করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত সফলতা লাভে সক্ষম হয়।
- 85.
'রূপসা ইকো-পার্ক' খুলনা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত শপিং সেন্টার। এখানে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা, নিরাপত্তামূলক পরিবেশ, উন্নত যোগাযোগ ও পার্কিং-এর ব্যবস্থা আছে। ফলে ক্রেতারা সহজেই কেনাকাটা করতে পারে। এছাড়া এটি পরিবেশ দূষণরোধ, পরিবেশ উন্নয়ন ও টেকসই বিপণনের ওপর বেশি গুরুত্ব দিয়ে থাকে। ফলে ব্যবসায় জগতে উক্ত প্রতিষ্ঠানটি ব্যাপক সাফল্য অর্জনে সক্ষম হচ্ছে।
- 86.
'দিশা গ্রুপ' KFC নামে টেবিল ও সিলিং ফ্যান উৎপাদন করে সারাদেশ সুনামের সাথে বাজারজাত করে আসছে। উত্ত প্রতিষ্ঠানের ২০০০-২০১৬ সালের উৎপাদিত ফ্যানের বিক্রি ও মুনাফা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলো:
- 87.
উৎপাদন মৌসুমে পেঁয়াজের দাম কম থাকলেও অনুৎপাদন মৌসুমে অস্বাভাবিকভাবে দাম বাড়ে। বিষয়টি চিন্তা করে ‘একতা কৃষক সমিতি' উৎপাদন মৌসুমে পেঁয়াজ সংগ্রহ করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তা সংরক্ষণের ব্যবস্থা করে। পরবর্তীতে অনুৎপাদন মৌসুমে ন্যায্যমূল্যে ক্রেতাদের কাছে সরবরাহ করে। সমিতির সদস্যরা যাবতীয় কার্যাবলি নিজেরাই সম্পাদন করে। ফলে খরচ তুলনামূলক কম হয়। এতে তারা বেশ লাভবান হচ্ছে। সমিতির সদস্যরা লাভ-লোকসান সমানভাবে ভাগ করে নেয়। এতে সদস্যদের কর্মসংস্থানের মাধ্যমে জীবনযাত্রার মানের উন্নতি হচ্ছে।
- 88.
’রুমা লেদার’ ও ‘ঝুমা লেদার’ দুটি জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ২০১৬ সালে প্রতিষ্ঠান দুইটর উৎপাদন চিত্র নিম্নরুপঃ
রুমা লেদার | | ঝুমা লেদার |
চামড়া ও কাঁচামাল | ৫,০০,০০০ টাকা | চামড়া ও কাঁচামাল | ৬,১৫,০০০ টাকা
শ্রম ব্যয় | ১,০০,০০০ টাকা | শ্রম ব্যয় | ১,০০,০০০ টাকা
যন্ত্রপাতি ব্যয় | ১,৫০,০০০ টাকা | যন্ত্রপাতি ব্যয় | ২,০০,০০০ টাকা
অন্যান্য ব্যয় | ৫০,০০০ টাকা | অন্যান্য ব্যয় | ৭০,০০০ টাকা
এককপ্রতি বিক্রয়মূল্য | ১০ টাকা | এককপ্রতি বিক্রয়মূল্য | ১৫ টাকা
মোট উৎপাদন | ১,২০,০০০ ইউনিট | মোট উৎপাদন | ১,০০,০০০ ইউনিট - 89.
জনাব আলমের একটি ডালের মিল আছে। তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে সরবরাহকারীর মাধ্যমে ডাল সংগ্রহ করে নিজের মিলে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে উৎপাদন ও বিক্রি করেন। কয়েক বছরের মধ্যে তার প্রতিষ্ঠানের সুনাম ও বিক্রি বেড়ে যায়। ফলে তিনি উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেন। ব্যাংক থেকে ঋণ নিয়ে বেশি উৎপাদন ক্ষমতাসম্পন্ন মেশিন কেনেন এবং আরও কয়েকজন শ্রমিক নিয়োগ দেন ।
- 90.
‘সোমা ফেব্রিক্স'- -এর মোট স্থায়ী সম্পদের মূল্য ২০১৬ সালে ছিল ২৭ কোটি টাকা এবং শ্রমিক সংখ্যা ছিল ২১৫ জন। অন্যদিকে “রিতা ফেব্রিক্স'-এর মোট স্থায়ী সম্পদের মূল্য ছিল ৯ কোটি টাকা ও শ্রমিক সংখ্যা ৫২ জন। উভয় প্রতিষ্ঠানই গ্রাহকদের চাহিদা অনুযায়ী পোশাক উৎপাদন ও বিক্রি করে। সম্প্রতি বাজারে পোশাকের চাহিদা বেড়ে যাওয়ায় 'সোমা ফেব্রিক্স' ব্যাংক থেকে ১০ কোটি টাকা ঋণ সংগ্রহ করে এবং আরও ৫৫ জন নতুন শ্রমিক নিয়োগ দেয়। ফলে 'সোমা ফেব্রিক্স'-এর গ্রাহকের চাহিদা মেটানোর সক্ষমতা বেড়ে যায়।
- 91.
নিচের ‘ক’ ও ‘খ’ দুটি দেশের বিভিন্ন তথ্য উপস্থাপন করা হলোঃ
বিভিন্ন তথ্য | ’ক’ দেশ ( কোটি ডলার) | ’খ’ দেশ ( কোটি ডলার)
মোট ভোগ ব্যয় | ৩,০০০ | ২,০০০
মোট বেসরকারি বিনিয়োগ ব্যয় | ৩,০০০ | ২,৫০০
মোট সরকারি ব্যয় | ২,০০০ | ১,৫০০
মোট রপ্তানি ব্যয় | ৩,০০০ | ২,৫০০
মোট আমদানি ব্যয় | ২,০০০ | ১,২০০
অবচয়/ মূলধনজনিত ব্যয় | ৪০০ | ৩০০
জনসংখ্যা | ২ কোটি | ২ কোটি - 92.
রাজশাহীর 'হোটেল পদ্মা'-এর সেবার মান বেশ উন্নত। তাই এ হোটেলে দেশি ও বিদেশি ভ্রমণ পিপাসুদের সংখ্যা দিন দিন বাড়ছে। সম্প্রতি জার্মানির একদল শিক্ষার্থী শিক্ষা সফরে রাজশাহী এসে হোটেল পদ্মায় ওঠে। হোটেল কর্তৃপক্ষ তাদের চাহিদামতো খাবার ও যাতায়াতের জন্য পরিবহন সুবিধার ব্যবস্থা করে। শিক্ষার্থীরা তাদের পছন্দমতো সেবা পেয়ে উপকৃত হয়। ফলে এ হোটেলের সুনাম দেশের বাইরেও ছড়িয়ে পড়ে।
- 93.
'বেলি কসমেটিকস' দীর্ঘদিন সুনামের সাথে শুধু সাদা রঙের ১৫০ গ্রাম ওজনের প্রসাধনী সাবান তৈরি করে। ২০১৬ সালে ভোক্তাদের চাহিদা ও ক্রয়ক্ষমতা বিবেচনা করে ১০০ গ্রাম, ১৫০ গ্রাম ও ২০০ গ্রাম ওজনের সাবান ভিন্ন ভিন্ন রং ও সুগন্ধি ব্যবহার করে উৎপাদন করে। ফলে প্রতিষ্ঠানের বিক্রি আগের চেয়ে বেশি পরিমাণে বেড়েছে। ২০১৫ সালে প্রতিষ্ঠানটি ৩০ লক্ষ টাকা লোকসান দিলেও ২০১৬ সালে ১ কোটি টাকা মুনাফা করে ।
- 94.
মি. সাফিক ব্যবস্থাপনা বিষয় নিয়ে এমবিএ ডিগ্রি অর্জন করে এখন একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তিনি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মান, পরিকল্পনা, মান নিয়ন্ত্রণ, মানের নিশ্চয়তা এবং মান উন্নয়নের সাথে জড়িত। তিনি বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি ক্রেতাদের ওপর গুরুত্ব দিয়ে পণ্যের মান নির্ধারণ করেন। ফলে এ প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মানে ক্রেতাগণ বেশ খুশি।
- 95.
সাকুরা সিমেন্ট কারখানা ৩০টি মেশিন ব্যবহার করে উৎপাদন কাজ পরিচালনা করে। উক্ত ৩০টি মেশিনের বার্ষিক উৎপাদন ক্ষমতা ৬ কোটি একক। বাজারের চাহিদা বেড়ে যাওয়ায় মেশিনগুলো অতিরিক্ত ব্যবহার হচ্ছে। ফলে প্রায়ই কিছু মেশিন নষ্ট হয়ে উৎপাদন কাজে বিঘ্ন ঘটায়। এ কারণে সাকুরা সিমেন্ট কারখানার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও অনেক সময় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয় না।
- 96.
ঢাকার 'মিরপুর' এলাকায় সরকারি হাসপাতাল ছাড়াও অনেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থাকায় এ এলাকায় প্রতিদিন প্রচুর রোগীর সমাগম ঘটে। বিষয়টি চিন্তা করে মি. হাসান মিরপুরে 'একদর ফার্মেসি' নামে একটি ঔষধের দোকান স্থাপন করেন। বর্তমানে দোকানে প্রচুর ক্রেতার সমাগম ঘটছে।
- 97.
‘সাবা গ্রুপ' সিলেট শহরের প্রাণকেন্দ্রে বহুতলবিশিষ্ট একটি ডিপার্টমেন্ট স্টোর স্থাপন করেছে। স্টোরটির প্রত্যেক তলায় পৃথক বিভাগের মাধ্যমে পৃথক পৃথক পণ্য বিক্রির ব্যবস্থা করা হয়েছে। ফলে ক্রেতারা ঝামেলামুক্তভাবে তাদের চাহিদামতো পণ্য কিনে অত্যন্ত সন্তুষ্ট।
- 98.
জনাব আব্দুল্লাহ দীর্ঘদিন পর দেশে ফিরে সিদ্ধান্ত নিলেন যে, বিভিন্ন ধরনের ফলের বাগান করবেন। তিনি কুল চাষের উপর প্রশিক্ষণ নিয়ে ফলটির অঙ্গজ চারা তৈরির কাজ শুরু করেন। পরবর্তী 'বছর এ চারা রোপণ করে আর্থিকভাবে লাভবান হলে এলাকার অন্যান্য লোকজন এ ব্যাপারে উদ্বুদ্ধ হন।
- 99.

- 100.
শীতলাই গ্রামের কৃষকরা সরিষা চাষের সমস্ত অন্তর্বর্তীকালীন পরিচর্যা সম্পন্ন করেও পূর্বের মতো ফলন পাননি। তাই তারা কৃষি কর্মকর্তার শরণাপন্ন হন। কৃষি কর্মকর্তা তাদেরকে এক ধরনের উপকারী পোকার চাষ পদ্ধতি জানালেন এবং আরো বললেন যে, বর্তমানে এটি একটি লাভজনক শিল্পে পরিণত হয়েছে।