Combined Board সমন্বিত বোর্ড ২০১৯

55টি প্রশ্ন

  1. 1.

    একটি অঞ্চলে ধনী-গরিবের বৈষম্য চরম আকার ধারণ করে। 'তখন নতুন নেতৃত্বের মাধ্যমে সেখানে এক আন্দোলনের সূত্রপাত হয়। এই আন্দোলনে জয়লাভ করে আন্দোলনকারীরা সেখানে এক বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়।

  2. 2.

    অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে ইউরোপের একটি দেশে এমন একটি বিপ্লব সংঘটিত হয় যেখানে সমাজের একটি বিশেষ সম্প্রদায় লেখনীর মাধ্যমে সে দেশের জনগণকে বৈষম্যমূলক শাসনের বিরুদ্ধে সোচ্চার করে তোলে। ফলে অধিকারবঞ্চিত জনগণ দীর্ঘদিনের শাসন ও শোষণের বিরুদ্ধে সচেতন হয়ে বিপ্লবী ভাবধারায় উজ্জীবিত হয়।

  3. 3.

    তিনটি মহাদেশের অনেকগুলো দেশ নিয়ে রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। যুদ্ধের ধারাবাহিকতায় স্বাধীনতার মনোভাব তৈরি হলে রোমান সাম্রাজ্য ভেঙে যায়। ফলে অনেকগুলো স্বাধীন দেশ জন্ম লাভ করে।

  4. 4.

    ফাহিমের বাহিনী তার নিজ দেশে একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। সংবাদপত্র ও অন্যান্য মিডিয়ার অধিকার কেড়ে নেয়। দেশটিতে প্রতিদিন সন্ত্রাসী কার্যকলাপ ঘটতে থাকে। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী কার্যকলাপে উৎসাহ দিতে থাকে।

  5. 5.

    জুয়েলের গায়ের রং ফর্সা, তমালের গায়ের রং কালো। একারণে জুয়েল তমালকে ঘৃণার চোখে দেখে। জুয়েল মনে করে তমালের পূর্বপুরুষ নিচু জাতের, এ জন্যই তমালের গায়ের রং কালো।

  6. 6.

    অনেকগুলো গ্রাম নিয়ে আলফাপুর ইউনিয়ন গঠিত। গ্রামগুলোর মধ্যে দ্বন্দ্বের কারণে ইউনিয়নটি দুভাগে বিভক্ত হয়ে যায়। প্রতিবেশী ইউনিয়নগুলোতেও এ অস্থিরতা ও দ্বন্দ্ব ছড়িয়ে পড়ে। পরবর্তীতে একই সংস্কৃতির কারণে তারা আবার একত্রিত হয়।

  7. 7.

    পৃথিবীতে অনেক সময় ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধের ভয়াবহতা থেকে পৃথিবীকে রক্ষার জন্য এক সময় আন্তর্জাতিক সংগঠন তৈরি অপরিহার্য হয়ে পড়ে। ফলে বিশ্ব নেতৃবৃন্দ বিশ্বশান্তি স্থাপনের জন্য একত্রে মিলিত হয়ে একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলেন, যা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

  8. 8.

    আদর্শগত বিরোধ থাকলে অনেক সময় বন্ধুর সাথে কন্ধুর হয় লেগে যায়। স্বপন ও সুদীপ্তর ক্ষেত্রে সেটাই ঘটেছিল। স্বপন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের অনুসারী, অপরদিকে সুদীপ্ত এটাকে অপছন্দ করে। ফলে তাদের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের সৃষ্টি হয়।

  9. 9.

    মিঠুর বাবা ছিলেন একজন শিক্ষক। মা ছিলেন স্কুলের রাঁধুনি ও পরিচ্ছন্নতাকর্মী। পরিবারের আর্থিক সচ্ছলতা না থাকায় মিঠু ডাক্তারি না পড়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন। মিঠু বিশ্বব্যাপী নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে আন্তর্জাতিক শান্তি পুরস্কারে ভূষিত হন।

  10. 10.

    বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ সুবিধা থাকায় ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে পাম্পের সাহায্যে সেচ এবং যন্ত্রের সাহায্যে ফসল মাড়াই সম্ভব হচ্ছে। পণ্য পরিবহনের সুবিধার কারণে অল্প সময়ে বেশি কাজ করা সম্ভব হচ্ছে। কাজেই মানুষের জীবনযাত্রায় এসেছে ব্যাপক পরিবর্তন।

  11. 11.

    একজন যুবরাজের হত্যাকে কেন্দ্র করে অনেকগুলো দেশ মারাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে। ফলে এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয় ঘটে। পরবর্তীতে এক অসম শান্তি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে। তাছাড়া এই যুদ্ধই পরবর্তীতে আরেকটি ভয়ানক যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করে।

  12. 12.

    স্বনামধন্য 'সেন্ট্রাল গার্মেন্টস' চেয়ারম্যানের আকস্মিক মৃত্যুর পর তাঁর শ্বশুর মি, মাহিন চেয়ারম্যান নিযুক্ত হন। দায়িত্ব গ্রহণ করেই তিনি নানামুখী সমস্যার সম্মুখীন হন। সমস্যা মোকাবিলার জন্য তিনি 'কঠোরনীতি' গ্রহণ করেন। অবাধ্য ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের তিনি বরখাস্ত করেন এবং চেয়ারম্যানের মর্যাদা বৃদ্ধির জন্য নিজ অফিস কক্ষটি জমকালোভাবে সজ্জিত করেন। প্রশাসনিক শক্তি সম্পর্কে কর্মচারীদের মনে ভীতি সঞ্চার করতে চেয়ারম্যানের কক্ষে প্রবেশে কড়াকড়ি আরোপ। করেন। তিনি অফিসে সার্বক্ষণিক নজরদারিরও ব্যবস্থা করেন। ফলে সর্বক্ষেত্রে তাঁর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়ে 'সেন্ট্রাল গার্মেন্টস' পুনরায় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়।

  13. 13.

  14. 14.

    ফরহাদ চৌধুরী একজন সমাজপতি। তিনি তার এলাকায় একটি সাহিত্য সমিতি প্রতিষ্ঠা করেন। বিভিন্ন জায়গা থেকে তার সিমিতিটিতে জ্ঞানী-গুণীজন আসতে থাকেন। তাদের আলোচনায় এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কুসংস্কার দূর হতে থাকে। নানা সমস্যার সমাধান হয়। এছাড়া শিক্ষা-সাহিত্যের ক্ষেত্রেও সমিতি কার্যকর ভূমিকা রাখতে থাকে। এর কল্যাণে পশ্চাৎপদ এলাকাটি ধীরে ধীরে সংস্কৃতিবান হয়ে ওঠে।

  15. 15.

    কাজী পরিবারের গৃহভৃত্য মারুফ অত্যন্ত মেধাবী ও সাহসী ছিলেন। কাজী সাহেবের মৃত্যুর পর তাঁর সন্তানেরা মারুফকে জনৈক দাস। ব্যবসায়ীর কাছে বিক্রয় করেন। পশ্চিমাঞ্চলের অধিপতি ঐ দাস। ব্যবসায়ীর নিকট হতে মারুফকে ক্রয় করেন এবং তাঁর মেধা ও সাহসিকতায় মুগ্ধ হয়ে তাঁকে সেনাপতি নিযুক্ত করেন। ইতোমধ্যে মারুফ পার্শ্ববর্তী পূর্বাঞ্চল রাজ্য জয় করেন। আকস্মিকভাবে পশ্চিমাঞ্চল। অধিপতির মৃত্যু হলে পরবর্তী শাসক মারুফকে দাসত্বমুক্ত করেন এবং বিজিত পূর্বাঞ্চলের স্বাধীন শাসক হিসেবে স্বীকৃতি দেন। সামান্য অবস্থা থেকে নিজ দক্ষতা, মেধা ও বুদ্ধিমত্তায় গৃহভৃত্য মারুফ পূর্বাঞ্চলে স্বাধীন শাসন ব্যবস্থার প্রবর্তন করেন।

  16. 16.

    "হীরা মুক্তা-মাণিক্যের ঘটা যে শূন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রধনুচ্ছটাযায় যদি লুপ্ত হয়ে যাক,শুধু থাক;এক বিন্দু নয়নের জলকালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল এর তাজমহল।"

  17. 17.

    শ্রীমাভো বন্দরনায়েক আধুনিক বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি ক্ষমতা গ্রহণ করার পর দেশ-বিদেশের কতিপয় অভিজাত শ্রেণির সমালোচনার মুখোমুখি হন। সমালোচকরা নারী বলে শ্রীমাভো। বন্দরনায়েককে শাসনকার্যে অনুপযোগী, অদক্ষ বলে অভিহিত করেন। কিন্তু নিজ মেধাগুণ, তেজস্বিতা আর কর্মদক্ষতায় শ্রীমাভো সকল বিশৃঙ্খলা ও দুর্নীতি প্রতিহত করে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের উন্নতি করেন।

  18. 18.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা ফলপ্রসূ না হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকি জনমতকে অগ্রাহ্য করে ইরাক দখলের পরিকল্পনা করে। প্রেসিডেন্ট বুশের নির্দেশে রাতের অন্ধকারে মার্কিন বাহিনী বাগদাদের নিরীহ জনগণের ওপর নির্বিচারে বোমা বর্ষণ করে এবং গণহত্যা চালায়। আমেরিকানরা এই অপারেশনের নাম দেয় 'অপারেশন ডেজার্ট স্টর্ম'। দীর্ঘদিনের যুদ্ধে ইরাক আজ বিধ্বস্ত ও বিপর্যন্ত। সাদ্দাম হোসেন পরবর্তী সরকারগুলো মূলত পরাধীন এবং বৃৎশক্তির আজ্ঞাবহ মাত্র। জাতি হিসেবে ইরাক আজ নেতৃত্বহীন ও গভীর সংকটে পতিত এক জনপদ।

  19. 19.

  20. 20.

    মি. কাইমউদ্দীন নূরগঞ্জ এলাকার জমিদার ছিলেন। তাঁর স্ত্রী। জুলেখা বেগম ছিলেন যেমন অপরূপা সুন্দরী তেমনি বুদ্ধিমতী ও সুনিপুণা। অল্প সময়ের মধ্যেই জুলেখা বেগম জমিদার মি. কাইমউদ্দীনের প্রিয়পাত্রী হয়ে ওঠেন। ফলে আরামপ্রিয় জমিদারের ওপর তার স্ত্রী প্রভাব বিস্তার করেন এবং পর্দার আড়ালে প্রকৃত ক্ষমতার অধিকারিণী হন।

  21. 21.

    আফ্রিকার খনিজ সম্পদে ভরপুর একটি দেশ সুদান। এদেশের উত্তরাঞ্চলের আয়তন দক্ষিণাঞ্চলের চেয়ে অনেক বড় হলেও জনসংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। এছাড়া উত্তরাঞ্চলে নদী-নালা কম থাকার কারণে এখানকার ভূমি ছিল অনুর্বর এবং কোথাও কোথাও মধুময়। অন্যদিকে নদীবিধৌত দক্ষিণ সুদান ছিল উর্বর এবং খনিজ সম্পদগুলোও এ অঞ্চলে অবস্থিত ছিল। রাষ্ট্রক্ষমতায় উত্তর সুদানের একচ্ছত্র আধিপত্য থাকায় তারা দক্ষিণ সুদানকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করে উত্তরে সম্পদের পাহাড় গড়ে তোলে এ অবস্থায় দক্ষিণ সুদান। সশস্ত্র আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার ডাক দিলে জাতিসংঘের মধ্যস্থতায় গণভোটের মাধ্যমে দক্ষিণ সুদান স্বাধীনতা অর্জন করে।

  22. 22.

    প্রাথমিক জীবনে তৈমুর লঙ সিস্তান অভিযানকালে নির্বিঘ্নে রাজধানীতে প্রবেশ করেন। সিস্তান অধিপতি রাজধানী ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। তৈমুর যখন নিশ্চিন্তে রাজধানীতে বিশ্রামরত তখন সিস্তানের সৈন্যরা তাকে ঘিরে ফেলে। এমন অতর্কিত আক্রমণে তৈমুর লঙ পরাজিত হয়ে কোনো মতে প্রান নিয়ে পালিয়ে যান। এমনকি কিছু দিনের জন্য তিনি রাজ্য হারা হন।

  23. 23.

    'ক' দেশের সমাজসেবা কর্মসূচির সংস্কার সাধনের জন্য সিহাব উদ্দীন মাহমুদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটি সামাজিক অগ্রগতির প্রতিবন্ধক হিসেবে পাঁচটি বিষয়কে চিহ্নিত করে। এসব সমস্যা থেকে মুক্তির জন্য পাঁচটি সুপারিশও পেশ করে।

  24. 24.

    অষ্টাদশ শতাব্দীর শেষভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথমভাগ পর্যন্ত সময়ে ইংল্যান্ডের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, উৎপাদন ব্যবস্থাপনা, যোগাযোগ প্রভৃতি ক্ষেত্রে এক সুদূরপ্রসারী পরিবর্তন পরিলক্ষিত হয়। পরবর্তীতে যার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। আর এ নেতিবাচক প্রভাবজনিত সমস্যা মোকাবিলায় আধুনিক সমাজকর্মের জন্ম হয়।

  25. 25.

    জেসমিন করিম একটি রক্ষণশীল সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ষোল বছর বয়সে কলেজ শিক্ষক মি. করিমের সাথে তার বিয়ে হয়। স্বামীর সহযোগিতায় তিনি পড়াশোনা করেন। স্বামীর মৃত্যুর পর অনেক সম্পদের মালিক হন। তিনি নিজ গ্রামে নারীদের শিক্ষার জন্য একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। মহিলাদের সচেতন ও সংগঠিত করার লক্ষ্যে মহিলা সমিতি নামে একটি সংগঠন গড়ে তোলেন।

  26. 26.

    আদনান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের একজন ছাত্র। সে এমন একটি বিষয়ে অধ্যয়ন করছে যে বিষয়টি বৈজ্ঞানিক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা, সুনির্দিষ্ট মূল্যবোধ ও পদ্ধতির মাধ্যমে সামাজিক। সমস্যার বিজ্ঞানসম্মত সমাধান দিতে সক্ষম।

  27. 27.

    'ক' প্রতিদিন রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। জনাব 'খ' বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে জীবিকা নির্বাহ করেন।

  28. 28.

    জনাব আসির একজন পেশাদার সমাজকর্মী। তার নিকট একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি আসে। জনাব আসির সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে উদ্দেশ্যমূলক সম্পর্ক গড়ে তোলেন। তিনি তাকে সমস্যা সমাধানের বিষয়ে নিজ মতামত প্রকাশের এবং সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেন। এতে সমস্যাগ্রস্ত ব্যক্তি আসির সাহেবের উপর আস্থাশীল হয়ে উঠে।

  29. 29.

    জনাব গোপাল তার সম্পত্তির কিছু অংশ পাপমোচন, স্বর্গলাভ এবং দেবতার সন্তুষ্টির জন্য উৎসর্গ করেন। অন্যদিকে তার প্রতিবেশী সুমন তার সম্পদের কিছু অংশ জনহিতকর কাজে, আত্মীয়-স্বজনের কল্যাণে এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য উৎসর্গ করেন।

  30. 30.

    মি. আবদুল হাফিজ যে বিষয়ে পাঠদান করছেন সেটির আলোচ্য বিষয় হলো আবেগ, প্রত্যক্ষণ, প্রেষণা, শিক্ষণ, ব্যক্তিত্ব ইত্যাদি। মি. আবদুল হাফিজ যে বিষয়ে পাঠদান করেন তার আলোচ্য বিষয় হলো মানুষ, সমস্যা এবং সমাধান।

  31. 31.

    কায়েস সাহেব তার মাদকাসক্ত ছেলেকে সংশোধনের জন্য একটি নিরাময় কেন্দ্রে নিয়ে গেলেন। সেখানে কর্মরত সমাজকর্মী সমাজকর্মের মৌলিক পদ্ধতির একটি প্রক্রিয়া অনুসরণ করে মাদকাসক্ত ছেলেটির সমস্যা সমাধানের চেষ্টা করেন।

  32. 32.

    'ক' নামক রাষ্ট্রে ২০১২ সালে একটি নীতি প্রণয়ন করা হয়। এ নীতির প্রধান উদ্দেশ্য হলো পরিবার পরিকল্পনা গ্রহণ, মাতৃ ও শিশু মৃত্যু হ্রাস, নারী-পুরুষের সমতা, মানুষকে সম্পদে পরিণত করা, প্রজননস্বাস্থ্য সহজলভ্য করা ইত্যাদি।

  33. 33.

  34. 34.

    প্রফেসর মোমেন সমাজকর্ম ক্লাসে বলেন- আজকের আলোচ্য বিষয়টি সমাজকর্ম শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। এটি সম্পাদনের মাধ্যমে শিক্ষার্থীরা সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান বাস্তবে সফল প্রয়োগ করে সমাজকর্মী হিসেবে সনদ অর্জন করে।

  35. 35.

    ১৯৬০ সালে জনাব 'ম' বয়স্কদের সেবার জন্য ঢাকার শেরেবাংলা নগরে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তোলেন। এ সংস্থাটির উদ্দেশ্য বয়স্কদের জীবনকে স্বস্তিদায়ক করা, তাদের সুদ্ধ জীবন, ভাবনাহীন আনন্দময় জীবন ও বয়স্কদের সমস্যা সমাধান সম্পর্কিত জ্ঞান দান করা। বর্তমানে এটি স্বাস্থ্য ও চিকিৎসাসেবা, কর্মসংস্থান, চিত্তবিনোদন, শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখছে।

  36. 36.

    ডাক্তার সামিন একটি আন্তর্জাতিক সংস্থায় চাকরি করেন। ১৮৬৩ সালে দুটি দেশের যুদ্ধের ভয়াবহ অবস্থা দেখে যুবক "ক" এ সংস্থাটি গঠন করেন। ত্রাণ ও পুনর্বাসন, দুর্যোগ প্রতিরোধ কার্যক্রম, দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র, স্বাস্থ্য প্রশিক্ষণ, রক্তদান কর্মসূচি, বিভিন্ন প্রশিক্ষণ ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে সংস্থাটি বাংলাদেশের সমাজ উন্নয়নে ভূমিকা রাখছে। এ ভূমিকার জন্য সংস্থাটি একাধিকবার নোবেল পুরস্কার লাভ করে।

  37. 37.

    ১৯৭৪ সালে "ব" দেশের সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর সার্বিক কল্যাণের লক্ষ্যে একটি সরকারি কর্মসূচি গ্রহণ করা হয়। এ কর্মসূচির অধীনে বৃত্তিমূলক প্রশিক্ষণ, সুদমুক্ত 'ঋণ, মাতৃকেন্দ্র, সাক্ষরতা দান ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়। সমাজসেবার এ সরকারি কর্মসূচিটি গ্রামের জনগণের দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখছে।

  38. 38.

  39. 39.

    আমেরিকার একটি ঘটনা। একটি রিয়েল এস্টেট ফ্ল্যাট বাড়িতে ভাড়াটিয়া উঠে পরের মাসে চলে যায়। কোম্পানির আর্থিক ক্ষতিতে কর্মচারিদের মধ্যে হতাশা চূড়ান্ত রূপ নেয়। এমতাবস্থায় আর্থিক ক্ষতি প্রতিরোধের জন্য একজন সমাজকর্মীকে নিয়োগ করা হয়। তিনি ভাড়াটিয়াদের সাথে কথা বলে সমস্যার কারণ চিহ্নিত করেন এবং কর্মচারিদের মনোবল পুনরুদ্ধার করেন। এছাড়া সমাজকর্মের একটি বিশেষ শাখার জ্ঞান প্রয়োগ করে লিফটের সিঁড়িতে একটি বড় আয়না ও চিরুনি স্থাপন করেন। আয়নায় চেহারা দেখা ও চুল আঁচড়ানোতে ব্যস্ত থাকায় এখন আর লিফটের জন্য অপেক্ষাকে সময় নষ্ট মনে হয় না ।

  40. 40.

    টাকা-পয়সা অন্য পথে নষ্ট করার কারণে লতা তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে কষ্টে আছেন। সন্তানের লেখাপড়া দূরের কথা এক বেলা খাবারও জোটে না। একদিকে পরিবারের আর্থিক দুরবস্থা অন্যদিকে স্বামী-সন্তান নেশায় আসক্ত। তাই লতা বাঁচার উপায় খুঁজছেন ।

  41. 41.

    কাঠামোর লক্ষ কর-

  42. 42.

    আসাদ বিয়ে করেছেন তিন মাস হলো। কিন্তু তিনি ভাবছেন বিয়ের সময় চুক্তিকৃত সব টাকা ও উপহার এখনো বাকি রয়েছে। তাই নাজমাকে প্রায়ই চাপ দিচ্ছেন। কিন্তু এতে ফল না পাওয়ায় নাজমাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। বর্তমানে নির্যাতনের মাত্রা সহ্যের সীমা ছাড়িয়েছে।

  43. 43.

    মাস্টার পাড়ার ছোট শিশু রাবিত হাসান। সে জানায় তার দাদা, মা-বাবা, ভাই-বোন মিথ্যা কথা বলে না। তারা তাকে শিখিয়েছেন-অপরাধ করা পাপ, বড়দের দেখলে সালাম দিতে হয়। আরও শিখিয়েছেন বিয়ের সময় যৌতুক নেওয়া, অল্প বয়সে বিয়ে করা ও শান্তি বিনষ্টকারী জঙ্গিবাদকে ঘৃণা করতে।

  44. 44.

    কুমিল্লার লালমাই থানার একটি গ্রাম দাপাড়। এ গ্রামের কৃষক রহিম মিয়া তের বছর বয়সী ফরিদাকে বিয়ে দিয়েছেন। এলাকার সমাজকর্মী অল্প বয়সে বিয়ে দেওয়াকে সমস্যা হিসেবে চিহ্নিত করেন এবং এ সমস্যা সমাধানে সমাজকর্মের নিম্নরূপ ধাপটি অনুসরণ করেন- সমস্যা চিহ্নিতকরণ -সচেতনতা সৃষ্টি- আইন প্রণয়নে -চাপ প্রয়োগ- আইন প্রণয়ন- আইনের বাস্তবায়ন।

  45. 45.

    মাহতাব একটি বেসরকারি সংস্থার কর্মী। ১৯৭২ সালে। প্রতিষ্ঠিত সংস্থাটি ত্রাণ কার্যক্রমের উদ্দেশ্যে গঠিত হলেও বর্তমানে দরিদ্র। নারী-পুরুষকে ক্ষুদ্র ব্যবসা, গরু-ছাগল, হাস-মুরগি পালন, কুটির ও হস্তশিল্প ইত্যাদি আয়বৃদ্ধিমূলক প্রকল্পে ঋণ সহায়তা দেয়। মাহতাব এসব উৎপাদিত পণ্য বাজারজাতকরণের দায়িত্বে নিয়োজিত।

  46. 46.

    একটি বৃহৎ শিল্প গ্রুপের সিইও (প্রধান) সাইফুল সাহেব তার প্রতিষ্ঠানে শ্রমিক ও কর্মকর্তা নিয়োগ দিতে গিয়ে দেখেন, দেশে প্রচুর উচ্চ প্রক্ষিত তরুণ বেকার থাকলেও তারা নির্দিষ্ট কাজের জন্য দক্ষ নন। ফলে। পিকে বিদেশি শ্রমিক ও কর্মকর্তা নিয়োগ দিতে হয়েছে। অথচ আমাদের তরুণ বেকাররা কাজের জন্য নিম্ন মজুরিতে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছে। তাদের কেউ কেউ প্রশিক্ষণের মাধ্যমে ভাল কাজ পাচ্ছে, অন্যরা মানবেতর জীবন কাটাচ্ছে।

  47. 47.

    উজিরপুর গ্রামের হোসেন চৌধুরী প্রচুর ভূ-সম্পত্তি আর বংশ মর্যাদার কারণে খুবই প্রভাবশালী। এলাকার বিচার-সালিশে তার যথেষ্ট নিয়ন্ত্রণ। সাম্প্রতিক সময়ে অনেক বিরোধ মীমাংসায় তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ক্ষমতাসীন দলের স্থানীয় নেতার দ্বারস্থ হতে হয়।

  48. 48.

    তাজপুর গ্রামের কৃষকরা চাষাবাদে ট্রাক্টর, পাওয়ার টিলার। ব্যবহার করে। কৃষিবিষয়ক সকল তথ্য তারা মোবাইল ফোনের। ম্যাসেজের মাধ্যমে পায়। টেলিভিশনে শাইখ সিরাজের কৃষি বিষয়ক। অনুষ্ঠান তাদেরকে অনুপ্রাণিত করে। কৃষক নতুন নতুন ফসল উৎপাদন করে দ্রুত বাজারজাত করে অর্থ উপার্জন করছে। গ্রামের সব পরিবারই। আর্থিক সচ্ছলতা লাভ করেছে। লোকজন গ্রামে বসেই তাদের প্রবাসী আত্মীয় পরিজনের সাথে যোগাযোগ ও আর্থিক লেনদেন করতে পারছে।'

  49. 49.

    সংস্কৃতি-১: বিচিত্র ভঙ্গিমায় নৃত্যগীত, ধাঁধার আসর, লোকসংগীত, রাস নৃত্য ইত্যাদি হচ্ছে এই সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। নৃত্যকে এরা পবিত্র মনে করে। সিলেট অঞ্চলে এদের বসবাস।সংস্কৃতি-২: বিবাহের পর স্বামী স্ত্রীর বাড়িতে চলে আসে। পরিবারের প্রধান মূলত নারীরাই এবং বংশধারাও নারীর দিক থেকে নির্ধারিত হয়।

  50. 50.

    বাবর সাহেব তার স্ত্রী, দুই সন্তান নিয়ে সিলেট শহরে বসবাস করেন। গ্রাম থেকে তার আত্মীয়-স্বজন মাঝে মাঝে তার বাসায় আসে। গত বছর তার এক নিকটাত্মীয় অসুস্থ হয়ে পড়লে তিনি তাকে আর্থিক। সহায়তা করেন। এছাড়াও আত্মীয়দের বিপদে-আপদে তিনি সবসময় সাহায্যের হাত বাড়ান। বাবর সাহেবের শ্বশুর-শাশুড়ি মাঝে মাঝে নাতি- নাতনীদের দেখতে তার বাসায় বেড়াতে আসেন।