Combined Board রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড ২০১৮

258টি প্রশ্ন

  1. 51.

    জমিদার রাহাত লস্করের পূর্বপুরুষদের একসময় উপকূলব্যাপী জমিদারি ছিল। কিন্তু উত্তরাধিকারীদের দুর্বলতা, প্রজা অসন্তোষ, পারিবারিক অসন্তোষ ও কলহ প্রভৃতি কারণে তা ছোট হতে হতে একসময় একটি গ্রামকেন্দ্রিক জমিদারিতে পরিণত হয়। তবে রাহাত লস্কর জমিদার হয়ে ব্যতিক্রমী একটি লাঠিয়াল বাহিনী গঠন করে শত্রুকে কঠোর হাতে দমন এবং মিত্রকে আলিঙ্গন করার নীতি গ্রহণ করেন। তিনি অক্লান্ত পরিশ্রম করে পূর্বপুরুষদের সমস্ত এলাকাই পুনরুদ্ধার করেন। তিনি নিজেকে 'মহারাজা' উপাধিতে ভূষিত করেন।

  2. 52.

    মধ্য এশিয়ার প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে উসমান যে রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন দিনে দিনে তার উত্তরসূরিদের হাতে তা বিশাল সাম্রাজ্যে পরিণত হয়। এই বংশের সুলতান দ্বিতীয় মুহাম্মদ বায়জান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল বিজয় করেন এবং সেখানে নিজের রাজধানী স্থাপন করেন ।

  3. 53.

    গাজান খান সিংহাসনে আরোহণ করে পূর্বসূরিদের সকল। অন্যায় নীতি পরিষার করেন। ধর্মপ্রাণ এই শাসক শাসনকার্যে পূর্ণ ইসলামি ইতিনীতি পুনঃস্থাপন করেন। রাজস্ব ব্যবস্থায় সংস্কার সাধন করে তিনি অমুসলিমদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করেন।

  4. 54.

    মোঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেলিস খান বিশাল সাম্রাজ্যের। অধিকারী ছিলেন। তার দক্ষ ও দুর্ধর্ষ সেনাপতিদের নিপুণতায় তিনি বিশাল সাম্রাজ্যের অধিকারী হন। পরবর্তীতে মোজালগণ মধ্য এশিয়া, বাগদাদ ও ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করে।

  5. 55.

    ইতিহাসখ্যাত বাদশা হাসান প্রজাদের জন্য অন্তঃপ্রাণ ছিলেন। তার স্ত্রীও তীর্থযাত্রীদের পানির কষ্ট দূর করার জন্য দূরাঞ্জল থেকে পানি আনার ব্যবস্থা করেছিলেন। কিন্তু বাদশাহ তার পার্শ্ববর্তী প্রতাপশালী শত্রু সাম্রাজ্যের অধিপতিকে বারবার যুদ্ধে পরাজিত করেও তাকে ক্ষমা করে দেন।

  6. 56.

    নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এবং চুরি, ডাকাতি, ছিনতাই, হানাহানি প্রতিরোধ করার লক্ষ্যে রসুলপুর এলাকার কয়েকজন যুবক একটি সমিতি গঠন করেন। তাদের এই মহৎ উদ্যোগ সফল হয় এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় থাকে।

  7. 57.

    সিন্ধু নদের তীরে প্রাচীনকালে যে সভ্যতা গড়ে উঠেছিল তাই সিন্ধু সভ্যতা নামে পরিচিত। এটি পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। নগরের ঘরবাড়ি, ড্রেনেজ ব্যবস্থার চিহ্ন দেখে অনুমান করা হয় এই সভ্যতার নাগরিকরা পারলৌকিক জীবন সম্পর্কে ধারণা রাখত না। সুখ- সমৃদ্ধি তথা পার্থিব জীবনই তাদের আরাধ্য ছিল।

  8. 58.

    তিনদিকে সমুদ্রবেষ্টিত কোরিয়া উপদ্বীপ একটি অনূর্বর অঞ্চল। একসময় শহরের কিছু লোকজন ব্যবসা-বাণিজ্য করলেও গ্রামের লোকদের পশুপালন বা মাছ শিকার ছাড়া অন্য কোনো কাজের উপায় ছিল না। জীবন-জীবিকার জন্য তারা চুরি, ডাকাতি, প্রতারণা ও লুটতরাজ করতে বাধ্য হতো।

  9. 59.

    আরব বসন্তের ঢেউ মিসরের বয়োবৃদ্ধ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে। নতুন শাসক শক্তি ও শাসনে যোগ্যতার পরিচয় দিলেও কূটকৌশলে প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে যান এবং অল্প সময়ের ব্যবধানে। কঠিন পরিণতি ভোগ করেন।

  10. 60.

    M=[211−120301],X=[xyz] M=\left[\begin{array}{rrr}2 & 1 & 1 \ -1 & 2 & 0 \ 3 & 0 & 1\end{array}\right], X=\left[\begin{array}{l}x \ y \ z\end{array}\right]

  11. 61.

    3x + 2y - 6 = 0 এবং 2x + 3y - 8 = 0 দুইটি সরলরেখার সমীকরণ।

  12. 62.

  13. 63.

    THESIS শব্দটিতে ছয়টি বর্ণ আছে।

  14. 64.

    g(x)=x \mathrm{g}(\mathrm{x})=\sqrt{\mathrm{x}} একটি বীজগণিতীয় ফাংশন।

  15. 65.

    f(x)=x2 f(x)=x^{2} একটি কণিকের সমীকরণ।

  16. 66.

    দৃশ্যকল্প-১: M ও N দুই প্রকার খাবারে প্রতি কেজিতে নিচের ছক অনুযায়ী প্রোটিন ও ফ্যাট আছে।দৃশ্যকল্প-২: (2x+1)(x−1)(x−3)≤0 (2 x+1)(x-1)(x-3) \leq 0

    খাবার | প্রোটিন | ফ্যাট | প্রতি কেজির মূল্য
    M | 2 | 4 | 20 টাকা
    N | 6 | 3 | 30 টাকা
    দৈনিক ন্যূনতম প্রয়োজন | 36 | 48 |

  17. 67.

    দৃশ্যকল্প-১: a=7, b=30−2 \mathrm{a}=7, \mathrm{~b}=30 \sqrt{-2} দৃশ্যকল্প-২ :(1+x)n=c0+c1x+c2x2+…+cnxn :(1+x)^{n}=c_{0}+c_{1} x+c_{2} x^{2}+\ldots+c_{n} x^{n}

  18. 68.

    f(x)=sin⁡x f(x)=\sin x এবং g(y)=cos⁡y g(y)=\cos y

  19. 69.

    দৃশ্যকল্প-১: x2+(−1)npx+q=0 x^{2}+(-1)^{n} p x+q=0 .দৃশ্যকল্প-২: (1+ax)b (1+a x)^{b}

  20. 70.

    দুটি সমীকরণ: (i) x2+6x+3y=0 x^{2}+6 x+3 y=0 .(ii) 4x+3y−5=0 4 x+3 y-5=0

  21. 71.

    দৃশকল্প-১: W ওজনের একটি কাঁঠাল α\alpha কোণে হেলানো ডালে ঝুলছিল।দৃশ্যকল্প-২: 8 মিটার দীর্ঘ ও 42 কেজি ওজনের AB একটি তক্তা দুইটি খুটির উপর আনুভূমিকভবে স্থাপিত। একটী খুটি A প্রান্তে, অপরটি B প্রান্ত হতে 2 মিটার ভিতরে অবস্থিত।

  22. 72.

    দৃশ্যকল্প-১: একটি ক্রিকেট বল u বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। 5 সে. পর একই বিন্দু হতে একই বেগে অপর একটি বলকে একই দিকে নিক্ষেপ করা হলো।দৃশ্যকল্প-২: একটি বস্তুকণা u বেগে আনুভূমিক এর সাথে α\alpha কোণে নিক্ষেপ করা হলো।

  23. 73.

    দৃশ্যকল্প-১: গণিত ও পরিসংখ্যান বিষয়ে 250 জন পরীক্ষার্থীর মধ্যে 25 জন পরিসংখ্যানে এবং 45 জন গণিতে ফেল করে। উভয় বিষয়ে 15 জন ফেল করেছে। তাদের মধ্য থেকে একজনকে দৈবভাবে নির্বাচন করা হলো।দৃশ্যকল্প-২: নিচে 50 জন ছাত্রের গণসংখ্যা নিবেষন দেখানো হলো:

    প্রাপ্ত নম্বর | 40 | 50 | 60 | 70 | 80 | 90
    ছাত্র সংখ্যা | 4 | 6 | 11 | 13 | 12 | 4

  24. 74.

    'পল্লবী ফ্যাশানস' ঢাকার পোশাক প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান। এটি ছেলে ও মেয়েদের নান্দনিক ডিজাইনের পোশাক তৈরি করে। এরপর এগুলো নিজস্ব শোরুমের মাধ্যমে বিক্রি করে। প্রতিষ্ঠানটি সবসময় ক্রেতাদের অভাব, প্রয়োজন ও পছন্দের প্রতি গুরুত্ব দিয়ে নিত্য নতুন ডিজাইনের পোশাক তৈরি করে বাজারে বিক্রি করে। বর্তমানে প্রতিযোগী প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। ফলে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ প্রতিযোগিতা মোকাবিলা করার জন্য S.M.S ও Face book-এর মাধ্যমে ভোক্তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করেছে। এর মাধ্যমে ক্রেতাদের সাথে সুসম্পর্ক তৈরি হয়। ফলে অল্পদিনেই প্রতিষ্ঠানটির বিক্রি লক্ষ্যমাত্রা অর্জিত হয়।

  25. 75.

    'মাধুরী ফুল ঘর' ঢাকার শাহবাগ মোড়ে অবস্থিত। এর মালিক জনাব আরিফ যশোরের গদখালীর ফুলচাষিদের কাছ থেকে বিভিন্ন জাতের ফুল সংগ্রহ করেন। এরপর সেগুলো তার দোকানের মাধ্যমে বিক্রি করেন। বিশ্ব ভালবাসা দিবস, ১লা ফাল্গুন, নববর্ষ উদযাপন উপলক্ষে ফুলের চাহিদা বেড়ে যায়। ফলে ঐ সময়গুলোতে ফুল বিক্রি করে. জনাব আরিফ আর্থিকভাবে অনেকটা লাভবান হন। কিন্তু এ বছর দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অতি বৃষ্টিপাতের কারণে ফুল উৎপাদন ব্যাহত হয়। এতে ফুলের চাহিদা থাকা সত্ত্বেও তিনি সময়মতো ফুল সংগ্রহ করতে পারেননি ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এ অবস্থায় তিনি বেশ চিন্তিত।

  26. 76.

    মি. রমেশ নাটোর শহরের একজন মাছ ব্যবসায়ী। ইলিশের মৌসুমে তিনি বরিশাল থেকে এক সাথে অনেক ইলিশ মাছ কেনেন। এগুলো তার দোকানে এনে বিভিন্ন গ্রেডে (যেমন: বড়, মাঝারি, ছোট আকারে) ভাগ করে বিক্রি করেন। ফলে ভোক্তারা সহজেই পছন্দমতো ইলিশ মাছ কিনতে পারে। কিন্তু মৌসুমে ইলিশের দাম কম থাকে। তাই তিনি কিছু মাছ ভবিষ্যতে বিক্রির জন্য সংরক্ষণ করেন। বছরের অন্যান্য সময় যেমন: পহেলা বৈশাখ, ঈদ ও কোরবানিতে সেগুলো চড়াদামে বিক্রি করেন। এভাবে মি. রমেশ আর্থিকভাবে যথেষ্ট লাভবান হন।

  27. 77.

    দৃশ্যকল্প-১ : 'জনি মোটরস লি.' একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি বিগত কয়েক বছর ধরে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণির ক্রেতাদের জন্য বিভিন্ন মডেলের মোটরসাইকেল উৎপাদন করে বাজারে বিক্রি করে আসছে।দৃশ্যকল্প-২: 'নিশান অটো লি.' উক্ত তিন শ্রেণির ক্রেতাদের উদ্দেশ্যে উত্তম ডিজাইনের বিভিন্ন ধরনের মোটরসাইকেল উৎপাদন করে। তারপর তারা প্রসারমূলক কার্যক্রম নেওয়ার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ন্যায্যমূল্যে সেগুলো বিক্রি করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বেশ লাভবান হয়েছে।

  28. 78.

    'দিশা গ্রুপ' KFC নামে টেবিল ও সিলিং ফ্যান উৎপাদন করে সারাদেশে সুনামের সাথে বাজারজাত করে আসছে। উক্ত প্রতিষ্ঠানের ২০০০-২০১৬ সালের উৎপাদিত ফ্যানের, বিক্রি ও মুনাফা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলো-

  29. 79.

    রাজশাহীর মোল্লা ট্রেডার্স উন্নতমানের সুতা আমদানিকারক প্রতিষ্ঠান। খুলনার কিশোর টেক্সটাইল মোল্লা ট্রেডার্স-এর কাছ থেকে সুতা কেনে। এরপর বাহারী রং ও সুতার সংমিশ্রণে উন্নতমানের রেডশিট ও তোয়ালে প্রস্তুত করে। তারপর বিভিন্ন ধরনের মধ্যস্থব্যবসায়ীর সহায়তায় সারা দেশব্যাপী তারা বেডশিট ও তোয়ালে বাজারজাত করছে। অন্যদিকে সালমা একজন গৃহিণী। সে যশোরের প্রত্যন্ত গ্রামে বাস করে। তার কাছে কিশোর টেক্সটাইল-এর বেডশিট খুবই পছন্দ। তার মতো অনেক গৃহিণী গ্রামের বাজার থেকে সহজেই ঐ পণ্য কিনতে পেরে বেশ তৃপ্ত হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিও বেশ লাভবান হচ্ছে।

  30. 80.

    জনাব আমান ঢাকা নিউ মার্কেটে 'শু কালেকশন' নামে একটি বিপণি পরিচালনা করেন। এতে বিভিন্ন কোম্পানির জুতা সংগ্রহ করে বিক্রি করা হয়। ঢাকাতে এর কয়েকটি শাখা আছে। এর মাধ্যমে জনাব আমান কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে ব্যর্থ হন। পরবর্তীতে জনাব আমান 'আমান শু' নামে জুতা উৎপাদন করেন। এরপর সারাদেশে নিজস্ব শাখা স্থাপনের মাধ্যমে সেগুলো বিক্রি করতে থাকেন। চলতি বছরে তিনি কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে সক্ষম হন।

  31. 81.

    শান্তি নীড় হাউজিং' ঢাকার অদূরে একটি সুপরিকল্পিত আবাসন প্রকল্প। এর মালিক জনাব আজমল খান ঢাকা শহরে চলাচলকারী বাস, ট্যাক্সিক্যাব, বড় বড় অট্টালিকার ছাদে ও বিভিন্ন প্রাচীরে উক্ত আবাসন প্রকল্পের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে আবাসিক প্লট বিক্রি করে আসছে। সম্প্রতি এটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রতিযোগীদের তুলনায় বেশি বিক্রির উদ্দেশ্যে বাংলা নববর্ষ উপলক্ষে প্রতিটি প্লট বুকিং দিলেই মোটরসাইকেল, এলইডি TV ও কম্পিউটার ফ্রি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বিক্রির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে বলে প্রত্যাশা করছে।

  32. 82.

    'স্বপ্নীল' সিলেট শহরে অবস্থিত একটি বৃহদায়তন বিভাগীয় বিপণি। এখানে বিভিন্ন বিভাগের মাধ্যমে ছেলে ও মেয়েদের বিভিন্ন পণ্য বিক্রি করা হয়। এখানে টি-শার্ট বিভাগে বিক্রির কাজে নিয়োজিত আছেন মৌটুসী। মৌটুসী স্মার্ট ও সুদর্শন চেহারার অধিকারী। পণ্য সম্পর্কিত যথেষ্ট জ্ঞান থাকায় তিনি সাবলীল ভাষায় পণ্য সম্পর্কিত তথ্য ক্রেতাদের কাছে তুলে ধরেন। এর মাধ্যমে আগত ক্রেতাদের মুগ্ধ করে স্থায়ী ক্রেতায় পরিণত করেন। ফলে অল্পসময়ে 'স্বপ্নীল'-এর বিক্রি ও মুনাফা বেড়ে যায় ।

  33. 83.

    অপরূপা ফ্যাশন হাউজ' ও 'শতরূপা ফ্যাশন হাউজ' ঢাকা শহরে অবস্থিত দুটি নামকরা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দু'টি নিজেদের তৈরি করা থ্রি পিস, শার্ট, টি-শার্ট ও পাঞ্জাবি ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে শো-রুমের মাধ্যমে বিক্রি করে থাকে। 'শতরূপা ফ্যাশন হাউজ' সম্প্রতি তাদের পণ্যের ওয়েবসাইট চালু করেছে। উক্ত ওয়েবসাইটে তাদের পণ্যের ছবি ও ক্যাটালগ উপস্থাপন করে থাকে। অনেক বাঙালি বিদেশে অবস্থান করে। তারা প্রবাসে অবস্থান করলেও তাদের কাছে দেশীয় পোশাকের আকর্ষণ অনেক বেশি। ওয়েবসাইট থেকে তারা উক্ত ফ্যাশন হাউজের পণ্য সহজেই কিনতে পারে। ফলে 'অপরূপা ফ্যাশন হাউজ'-এর তুলনায় 'শতরূপা ফ্যাশন হাউজ'-এর বিক্রি দ্বিগুণ হারে বেড়ে যায়।

  34. 84.

    রাজশাই সিল্ক হাউজ' ঐতিহ্যবাহী সিল্ক শাড়ি বিক্রেতা। রাজশাহীতে উৎপাদিত সিল্ক শাড়ি একমাত্র তাদের দোকানের মাধ্যমে বিক্রি হয়। খুলনার নিউমার্কেটে অবস্থিত 'রূপসী বস্ত্র বিতান' রাজশাহী সিল্ক হাউজ থেকে উন্নতমানের সিল্ক শাড়ি কিনে ভোক্তাদের কাছে বিক্রি করে। 'রূপসী বস্তু বিতান'-এর মালিক জনাব সাদিক বেশকিছু নীতির ওপর ব্যবসায় পরিচালনা করেন। যেমন: ভোক্তাদের প্রয়োজন ও চাহিদামাফিক পণ্য সরবরাহ, ত্রুটিপূর্ণ পণ্য ফেরত নেওয়া, পণ্যের ব্যবহার বিধি সম্পর্কে পরামর্শ দেওয়া ও বাকিতে পণ্যসামগ্রী বিক্রি। উপরোক্ত কার্যক্রমে ভোক্তারা সন্তুষ্ট হয়ে 'রূপসী বস্ত্র বিতান' থেকে তাদের প্রয়োজন ও পছন্দমতো শাড়ি কেনে। ফলে বিক্রি ও মুনাফা বেড়ে যায়।

  35. 85.

    আশরাফ একটি তাঁত কারখানার মালিক। স্বয়ংক্রিয় যন্ত্রপাতির মাধ্যমে আধুনিক ডিজাইনের উৎপাদিত কাপড় তিনি দেশ ও বিদেশে নিজস্ব শো-রুমের মাধ্যমে বিক্রি করেন। ব্যবসায় ভালো হওয়ায় তিনি ২০১৬ সালে ২০ লক্ষ টাকা আয় করেন। শো-রুম ও কারখানায় ১২০ জন শ্রমিক সন্তুষ্টি সহকারে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন।

  36. 86.

    মিসেস লাকী নাটোরে একটি আমের জুস কারখানা স্থাপন করেন। ২ লক্ষ টাকা খরচে তিনি জাপান থেকে জুস তৈরির আধুনিক মেশিন কেনেন। মেশিনের উৎপাদন ক্ষমতা অনুযায়ী তিনি আরও ২৫০ জন শ্রমিক নিয়োগ করেন। ফলে তার প্রতিষ্ঠানের সফলতা দিন দিন বাড়ছে।

  37. 87.

    মানিক এন্টারপ্রাইজ-এর উৎপাদন সম্পর্কিত তথ্য নিম্নরূপ:

  38. 88.

    'ক' একটি গণতান্ত্রিক দেশ। সরকার দেশের জনগণের কথা চিন্তা করে অবকাঠামোগত উন্নয়নের জন্য ২০১৬-১৭ অর্থবছরে বিশ্ব ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য প্রস্তাব দেয়। প্রস্তাবনায় 'ক' দেশটি ২০১৬-১৭ অর্থবছরের নিম্নলিখিত তথ্য দেয়-

    উপাদান | টাকা (কোটি)
    সরকারি ব্যয়ব্যক্তিগত ভোগ ব্যয়ব্যক্তিগত বিনিয়োগ ব্যয়হস্তান্তর পাওনাপরোক্ষ করক্ষয়ক্ষতিজনিত ব্যয়নিট রপ্তানি আয়অবচয় ব্যয় | ৫,০০০২,০০০৪,২০০২০০৮৫০৯০৯০০৫০০

  39. 89.

    মিসেস লাবীবা ঢাকার উত্তরায় একটি বিউটি পার্লার স্থাপন করেন। সেখানে তিনি ক্রেতাদের পছন্দ অনুযায়ী চুল কাটাসহ পার্লারের যাবতীয় কাজ সম্পন্ন করেন। এখানে দক্ষ ও অভিজ্ঞ বিউটিশিয়ান থাকায় ক্রেতারা সন্তুষ্ট। ফলে পার্লারটির ক্রেতার সংখ্যা দিন দিন বাড়ছে। ক্রেতাদের আস্থা ও নির্ভরশীলতার কারণে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে সফলতা লাভে সক্ষম হয়েছে।

  40. 90.

    মিসেস বিউটি রাণী রায় চিপস উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তার কারখানা নাটোর শহরে অবস্থিত। তিনি বেশ কয়েক বছর ধরে চিপস বিপণন করছেন। সম্প্রতি বিক্রি কমে যাওয়ায় তিনি চিন্তিত। ফলে নতুনভাবে আকার, রং এবং প্যাকেজ পরিবর্তন করে বিপণন করছেন। এতে করে বিক্রির পরিমাণ বেড়ে যায়।

  41. 91.

    আজম ইলেকট্রনিক্স বিশ্বখ্যাত একটি মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান। ক্রেতাদের প্রত্যাশিত মোবাইল সরবরাহের জন্য তিনি একটি মান নিয়ন্ত্রণ বিভাগ খুলেছেন। এছাড়াও তিনি কর্মীদের দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ বাবদ প্রতি বছর ৫০ লক্ষ টাক, ব্যয় করেন। উৎপাদনে কিছু ত্রুটি থাকায় ২০১৭ সালে ওয়ারেন্টি বাবদ ১০ লক্ষ টাকা ব্যয় ধার্য করেন এবং কর্মীদের অতিরিক্ত বোনাসের ব্যবস্থা করেন।

  42. 92.

    মিসেস রাশিদা পারভীন কুষ্টিয়ায় একটি 'বুটিক এন্ড টেইলার্স' স্থাপন করেন। বছরে তিনি ২০,০০০ একক পণ্য উৎপাদন করেন। এজন্য কারখানা ভাড়া ৩০,০০০ টাকা, স্থায়ী ব্যয় ৮০,০০০ টাকা, কাঁচামাল ৭,৫০,০০০ টাকা এবং মজুরি বাবদ ২,৫০,০০০ টাকা ব্যয় করেন। ফলে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত উৎপাদনের কাছাকাছি অবস্থান করছে।

  43. 93.

    সিলেটে প্রচুর আনারস উৎপাদন হওয়ায় মি. আব্দুল মঈদ আনারসের জুস তৈরির একটি কারখানা স্থাপন করেন। কাঁচামালের সহজপ্রাপ্যতা এবং পরিবহন সুবিধার কারণে সারাদেশে তার উৎপাদিত জুস বিপণন করতে সক্ষম হয়েছেন। ফলে অল্প দিনের মধ্যে তার ব্যবসায় সফলতা লাভে সক্ষম হয়।

  44. 94.

    মিস আবৃত্তি একটি মিনি সুগার মিল স্থাপন করেন। তার কারখানায় যে বিন্যাস ব্যবস্থা করেছেন তা নিচে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলো-কাঁচামাল → কর্মক্ষেত্র-১→ কর্মক্ষেত্র-২ →কর্মক্ষেত্র-৩→ কর্মক্ষেত্র-৪→ উৎপাদিত পণ্য।

  45. 95.

    মি. শাহীন এমবিএ শেষ করে মান ব্যবস্থাপক হিসেবে একটি পোশাক কারখানায় যোগদান করেন। সম্প্রতি তিনি মান ব্যবস্থাপনার ওপর জাপান থেকে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। তাই মান ব্যবস্থাপনায় ভোক্তাদের সন্তুষ্টি বিধানের জন্য পরিদর্শন, পরীক্ষণ সংক্রান্ত ব্যয়ের ওপর বেশি জোর দেন। এছাড়াও পণ্যের মান নিয়ন্ত্রণের প্রতিটি পর্যায় যত্নসহকারে পর্যবেক্ষণ করেন।

  46. 96.

    চাঁদ মিয়া একজন কৃষক। তিনি প্রতিবছর ধান, মরিচ, আলু চাষ করে লাভবান হয়ে থাকেন। কিন্তু গত বছর যমুনা নদীর পানি। বেড়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা ডুবে যায়। পানি নেমে যাওয়ার পর পলি মাটির পরিবর্তে বালিতে তার সব জমি ঢেকে যায়। তিনি এখন মাথায়। হাত দিয়ে চোখের পানি ফেলছেন। এই দেখে উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাকে জৈব পদার্থ যোগ করাসহ আরো কিছু বিষয়ে ব্যবস্থা নিয়ে জমির গুণাগুণ উন্নত করার পরামর্শ দিলেন। সে অনুযায়ী কাজ করে চাঁদ মিয়া তার জমিতে আবার ফসল চাষ করে লাভবান হলেন। তাকে অনুসরণ করে অন্যান্য কৃষকরাও উপকৃত হলো।

  47. 97.

  48. 98.

    রতন ও সোহাগ দুই বন্ধু। তারা পেঁয়াজ, সরিষা ও আলু বীজ উৎপাদন করতে চান। প্রথম বছর তারা বিশুদ্ধ বীজ উৎপাদন করতে ব্যর্থ হন। কারণ এ ব্যাপারে তাদের কোনো প্রশিক্ষণ বা অভিজ্ঞতা ছিল। না। এইজন্য তারা একজন কৃষি অফিসারের নিকট পরামর্শের জন্য গেলেন। কৃষি অফিসার তাদের রোগিং ও আন্তঃপরিচর্যাসহ আরও কিছু। প্রয়োজনীয় পরামর্শ দিলেন। পরামর্শ অনুযায়ী তারা বীজ উৎপাদন করে লাভবান হলেন।

  49. 99.

    জুয়েল ও কাদের দুই বন্ধু। তারা লেখাপড়া শেষ করে। গবেষণা প্রতিষ্ঠান দেখার উদ্দেশ্যে গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত একটি গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তারা সেখানে গিয়ে জানতে পারেন যে প্রতিষ্ঠানটি কেবল ধান নিয়ে গবেষণা করে। এ পর্যন্ত। প্রতিষ্ঠানটি বাষট্টি রকমের ধানের জাত উদ্ভাবন করেছে, যার অধিকাংশই উচ্চফলনশীল। এছাড়া প্রোটিন ও জিংক সমৃদ্ধ ধানের জাতও উদ্ভাবন করেছে। এভাবে প্রতিষ্ঠানটি কৃষকদের সহায়তা দিয়ে যাচ্ছে। জুয়েল ও কাদের মনে করেন ষোল কোটি মানুষের এ দেশে খাদ্য চাহিদা পূরণ। করতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

  50. 100.

    বোরাক মিয়া একজন আখ চাষি। প্রতিবছর তিনি আখ চাষ। করে লাভ করেন। এবছর তিনি আখ চাষে ক্ষতির সম্মুখীন হয়েছেন। কারণ অধিকাংশ আখের গায়ে লালচে দাগ পড়েছে। আবার কিছু আখ ভেঙ্গে মাটিতে নুয়ে পড়েছে। বোরাক মিয়া একজন উদ্ভিদ। রোগতত্ত্ববিদের কাছ থেকে আখের জাত ও ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত পরামর্শ নিয়ে পরবর্তী বছর আখ চাষে সফলতা অর্জন করলেন।